সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 577

মেডিক্যালে ভর্তিপরীক্ষা স্থগিত চেয়ে রিট

0
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

মেডিক্যাল কলেজে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তিপরীক্ষা স্থগিত ও করোনা পরিস্থিতির উন্নতি হলে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একই সময়ে পরীক্ষা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

এক পরীক্ষার্থী এ রিট দায়ের করেছেন বলে সোমবার জানিয়েছেন আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান।

আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত রয়েছে। গত ৭ ফেব্রুয়ারি স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একেএম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

পরে মুনতাসীর মাহমুদ রহমান বলেন, গত ৭ ফেব্রুয়ারি পরীক্ষার তারিখ নির্ধারণ করে সার্কুলার হয়। তখন কিন্তু করোনার প্রকোপ এরকম ছিল না। এখন প্রতিনিয়ত বাড়ছে। এছাড়া এখনো কেনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা হয়নি। তাই মেডিক্যাল ভর্তি পরীক্ষা স্থগিত এবং করোনার প্রকোপ কমলে পাবলিক বিশ্ববিদ্যলয়ের সঙ্গে একই সময়ে নেওয়ার কথা রিটে বলা হয়েছে।

তিনি বলেন, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন পরীক্ষার্থী ঝালকাঠির নলছিঠির বাসিন্দা তাইমুর খান বাপ্পী।

আবেদনে শিক্ষা সচিব, স্বাস্থ্য সচিব, মেডিক্যাল এডুকেশন অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতিকে বিবাদী করা হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ব্রিটেনের রানীর শুভেচ্ছা

0
ব্রিটের রানী দ্বিতীয় এলিজাবেথ - ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটের রানী দ্বিতীয় এলিজাবেথ।

শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

সোমবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রানী দ্বিতীয় এলিজাবেথ রবিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতির উদ্দেশে রানী বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে আপনাকে অভিনন্দন এবং বাংলাদেশের জনগণকে শুভকামনা জানাতে পেরে আমি আনন্দিত। আমাদের অংশীদারিত্বের ভিত্তি রচিত পারস্পরিক বন্ধুত্ব ও আবেগের উপর এবং সেটা ৫০ বছর আগে যেমন ছিল এখনও তাই।’

প্রায় দুইশ বছরের ব্রিটিশ শাসনের অবসানে ১৯৪৭ সালে ভারতবর্ষ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়।ধর্মের ভিত্তিতে সেই ভাগাভাগিতে বাংলাদেশ পড়ে পাকিস্তানের অংশে।

কিন্তু নতুন দেশের শুরু থেকেই অধিকারের দাবিতে বাঙালিকে নামতে হয় নতুন সংগ্রামে। পরের দুই যুগে তা স্বাধীনতার লড়াইয়ের রূপ পায়।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর নারকীয় হত্যাযজ্ঞা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান।

এরপর নয় মাসের যুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মদান, আড়াই লাখ মা-বোনের সম্ভ্রমহানি এবং জাতির অসাধারণ ত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

আগামী ২৬ মার্চ শুক্রবার বাংলাদেশ পৌঁছাচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে। একই সঙ্গে উদযাপিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী।

এই জোড়া উদযাপনে বাংলাদেশে চলছে দশ ১০ দিনের অনুষ্ঠানমালা, যাতে প্রতিবেশী পাঁচ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরাও সঙ্গী হচ্ছেন। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা ভিডিও বার্তায় বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারীর প্রসঙ্গ টেনে ব্রিটেনের রানী তার শুভেচ্ছা বার্তায় বলেন, ‘আমি আশা করি, কঠিন একটি বছর পার করার পর আমরা বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারব।’

জলবায়ু পরিবর্তনে আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত: প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা -ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন এ উপমহাদেশের দেশগুলোকে সবচেয়ে বেশি নাজুক করে তুলেছে। জলবায়ু পরিবর্তনে আমাদের ভূমিকা না থাকলেও আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমরা অভিযোজনের মাধ্যমে সাময়িকভাবে নিজেদের রক্ষা করতে পারি, কিন্তু জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা বন্ধ করা না গেলে অভিযোজন প্রক্রিয়া দীর্ঘস্থায়ী সুরক্ষা দিতে ব্যর্থ হবে।

সোমবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ষষ্ঠ দিনের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ কথা অস্বীকার করার উপায় নেই যে, দক্ষিণ এশিয়ার এক বিশাল সংখ্যক মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। বিপুল সংখ্যক মানুষ এখনও অর্ধাহারে বা না খেয়ে প্রতিরাতে ঘুমাতে যায়। অনেকে জীবন ধারণের ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দক্ষিণ এশিয়ায় যে প্রাকৃতিক সম্পদ আছে, সে সম্পদ যথাযথভাবে ব্যবহার করে এ অঞ্চলের মানুষের দারিদ্র্য দূর করা সম্ভব। একে-অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এ অঞ্চলকে দারিদ্র্যমুক্ত উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রয়াস আমরা অব্যাহত রাখবো।

প্রধানমন্ত্রী বলেন, আমরা এমন একটি অঞ্চলে বসবাস করি, যা প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে বিবেচিত। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশগুলো যেমন ভূমিকম্প, ক্লাউড ব্রাস্ট, বরফ ধস, ভূমিধস, ফ্লাস ফ্লাড বা হরকা বান ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ, তেমনই বাংলাদেশের মতো সাগর-উপকূলবর্তী অঞ্চলসমূহ বারবার বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, অতিবৃষ্টি বা খরার মত দুর্যোগের সম্মুখীন হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এই শুভ মুহূর্তে আমি টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য বিশ্ববাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, বিগত ১২ বছরে আমরা জাতির পিতার দেখানো পথ ধরেই হাঁটছি। আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। গত মাসে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। আমাদের বন্ধুরাষ্ট্র নেপালও একইসঙ্গে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। আমি নেপালের সরকার এবং জনগণকে বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।

কলেজ ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় বাড়ি ভাংচুর

0
বখাটে তৌহিদুল

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরের এক কলেজ ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেরা ওই ছাত্রীর চাচাত ভাই এর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ ঘটায় গৃহকর্তাসহ তিনজন আহত হয়েছেন।

অভিযোগে জানা গেছে, ভগবান নগর গ্রামের আব্দুর রশিদের বখাটে ছেলে নবম শ্রেণির ছাত্র তৌহিদুল বয়ড়াতলা গ্রামে কলেজে পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্ত করতো। তার অত্যাচারে ছাত্রীটির পড়া লেখা বন্ধের উপক্রম হয়েছে। রবিবার দুপুরে ওই ছাত্রী তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় বখাটে তৌহিদুল তাকে নিয়ে অশালীন কথা বলতে থাকে। বিষয়টি সে বাড়িতে জানালে বাড়ির লোকেরা প্রতিবাদ করে। কিছুক্ষন পর ওই বখাটের নেতৃত্বে ভগবান নগর গ্রামের তিতু, শান্ত, বনি, মিজানুর, আব্দুর রশিদ ও রাশিদুল ছাত্রীর চাচাত ভাইএর বাড়ি হামলা করে ব্যপক ভাংচুর করে। এ সময় গৃহকর্তা ও গৃহীনিসহ তিন জন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহকর্তা জানান, তিনি এ ঘটনা জানতেন না। বাড়ি প্রবেশ করা মাত্রই বখাটেরা হামলা চালায়। তিনি মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিন।

সদর থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে সেখানে ভাংচুর লুটপাট আর আহত হওয়ার খবর জানতাম না। তিনি বলেন, অভিযোগ দিলে বখাটেদের বিরুদ্ধ ব্যবস্থা গ্রহন করা হবে।

চলচ্চিত্রের পরিচালক কাজী হায়াত আইসিইউতে

0
চলচিত্রের পরিচালক কাজী হায়াত - ছবি সংগ্রহ

দ্রোহ বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের পরিচালক কাজী হায়াতকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নেওয়া হয়েছে।

করোনা আক্রান্ত কাজীয় হায়াত রাজধানীর ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। রবিবার তাকে আইসিইউতে নেওয়া হয়।

হাসপাতালের দায়িত্বরত এক কর্মকতা ও পরিবারের পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ১০ মার্চ স্ত্রীসহ কাজী হায়াতের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়। এরপর ১৫ মার্চ তারা হাসপাতালে ভর্তি হন।

বাবা-মা করোনা আক্রান্ত শুনে যুক্তরাষ্ট্র থেকে দেশে ছুটে আসেন তাদের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। এসেই তিনি হাসপাতালে যান এবং সার্বক্ষণিক তাদের দেখভাল করছেন।

কাজী মারুফ বলেন, আমি বাবার পাশে রয়েছি। বাবার শারীরিক অবস্থা এই ভালো, এই খারাপ। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাইছি।

তিনি আরও জানান, তার মা-ও করোনা আক্রান্ত, কিন্তু এখন ভালো আছেন। তবে তিনিও হাসপাতালে রয়েছেন।

এরআগে পরিচালক কাজীয় হায়াত জানিয়েছিলেন, তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, হার্টে ১০টি রিং পরানো। এ ছাড়া তার স্ত্রীর হার্টেও ৫টি রিং পরানো রয়েছে এবং তার ডায়াবেটিস রয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কাজী হায়াতের বয়স ৭৪ বছর। দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, আম্মাজান, ইতিহাস, কাবুলিওয়ালাসহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রসহ অসংখ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি।

জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ মৃত্যুবরণ করেছেন

0
জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ - ছবি সংগ্রহ।

দ্রোহ অনলাইন ডেস্ক

দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)।

জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোর সাড়ে ৫টার আতিকউল্লাহ খান মাসুদ বুকে ব্যথা অনুভব করেন। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

মৃত্যু কালে প্রবীন সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের বয়স হয়েছিল ৭১ বছর। স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খোকসায় এক পরিবারের ৮ জনের করোনা পজেটিভ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এক ইউপি চেয়ারম্যানসহ তার পরিবারের ৮ জনের একযোগে করোনা পজেটিভ ধরা পরেছে। এর আগে এ পরিবারের আরো অপর দুই সদস্যের করোনা ধরা পরে।

রবিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, একতার পুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা হবিবর রহমান হবির ছোট ভাই ও তার স্ত্রী সম্প্রতি করোনা আক্রান্ত হন। পজেটিভ রোগীর সংস্পর্শে থাকা এই পরিবারের অপর ৮ সদস্যে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে কুষ্টিয়ার পিসিআর ল্যাবে পাঠানো হয়। রবিবার রাতে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাদের কাছে চেয়ারম্যানের পরিবারের এক শিশু ও বৃদ্ধসহ সবার করো পজেটিভ রিপোর্ট পাঠানো হয়।

একই পরিবারের ৮ সদস্যের মধ্যে রয়েছেন একতারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান হবি, তার বাবা দেলবর রহমান, মমতাজ সুলতানা, সরমিলি, শেফা আক্তার, রহিদুল, শরিফুল ও শিশু রোহান।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, করোনা আক্রান্ত চেয়ারম্যানসহ তার পরিবারের অনেকের মধ্যে করোনার উপসর্গ নেই। এ পর্যন্ত উপজেলায় ১৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালের করোনা কেয়ার ইউনিট ও বাড়িতে আইসুলেশনে রয়েছেন ১৯ জন। আর মৃত্যু বরণ করেছেন ৬ জন।

পুলিশ হেফাজতে নেয়ার পথে গাড়ীতে আগুন

0
Pabna-car-fir-221-p-4

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কবলিত প্রাইভেট কার পাকশী হাইওয়ে থানা পুলিশের হেফাজতে থানায় নেয়ার পথে আগুন লাগার ঘটনা ঘটেছে।

জানা যায়, রবিবার সকালে ঈশ্বরদী উপজেলার পাঠশালা মোড় এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কে তিনজন যাত্রীসহ একটি প্রাইভেট কার চাকা খুলে দুর্ঘটনার স্বীকার হয়। এ সময় স্থানীয়রা গাড়ীতে থাকা যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠান।

দূর্ঘটনার খবর পেয়ে পাকশি হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়ার চেষ্টা করে। দাশুড়িয়া বাজার এলাকায় পৌচ্ছালে গাড়িটিতে আগুন লেগে যায়।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা সঞ্জয় জানান, দাশুড়িয়া বাজারে গাড়ীতে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যায়। কিন্তু আমরা পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। তবে গাড়ীটির বেশ কিছু অংশ আগুনে পুড়ে গেছে। গাড়ীতে আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি।

পাকশী হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুজ্জামান গাড়ীতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, পাঠশালার মোড়ে দুর্ঘনায় কবলিত গাড়ীতে আগুনের বিষয়টি জেনেছেন। গাড়ীটি বর্তমানে ফাঁড়ি পুলিশের হেফাজতে রয়েছে। যাত্রীরা সুস্থ হয়ে এলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ঝিনাইদহের মহেশপুর চলছে এখন শোকের মাতম

0
ac-mudhukhily-21-p-3

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সমিান্তবর্তী কয়েকটি গ্রামে স্বজন হারাদের শোকের মাতম চলছে। ডুকরে ডুকরে কান্নার আওয়াজ আসছে এ ঘর সে ঘর থেকে।

রবিবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন একই পরিবারের ৬ জনসহ মোট ৯জন। নিহতদের মধ্যে দুইজন সিনিয়র আইনজীবি রয়েছেন। তাদের বাড়ি মহেশপুর উপজেলার বাশবাড়িয়া ও কাজিরবেড় ইউনিয়নে।

নিহতদের মধ্যে রয়েছেন, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক ও বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আব্বাস আলী, তার ভাগিনা মাইক্রো চালক আল আমিন, ভৈরবা গ্রামের বৃদ্ধা মিয়াজান বিবি (৬৬), তার মেয়ে আমেনা খাতুন, পুত্রবধু কুটি বিবি, জুয়েল হোসেন, মরিয়ম নেছা ও তার ৫ বছরের শিশু এবং নিকটাত্মীয় সামন্তা গ্রামের নজরুল ইসলাম।

হতা হতের এখরের সত্যতা নিশ্চিত করে বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মিয়াজান বিবির ছেলে মোহর আলী স্ত্রী, সন্তান রেখে ঢাকার সাভারে বসবাস করতেন। সেখানে মোহর হিজড়াদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। হিজরা দলের হয়ে কাজ করে সম্পদের মালিক হন। সম্প্রতি তিনি সেখানে মারা যান। কিন্তু তার ব্যাংকে গচ্ছিত টাকা তোলার জন্য দুইজন আইনজীবী নিয়ে রবিবার মিয়াজন বিবির পরিবারসহ সাভারে যাচ্ছিলেন।

সকাল ৭টার দিকে তাদের বহনকারী মাইক্রোবাসটি মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় পৌচ্ছালে ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন ও হাসপাতালে নেয়ার পর আরো ৪ জনের মৃত্যু হয়।

খোকসায় করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের উদ্যোগে

0
পথচারীদের ডেকে মাক্স বিতরণ করা হয়।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পুলিশ প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে আলোচনা সভা, মাক্স বিতরণ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইসাহক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মনজেল আলী প্রমুখ।

পথচারীদের ডেকে মাক্স বিতরণ করা হয়।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পরে মাক্স ব্যবহারে উদ্বুদ্ধ করতে র‌্যালী বের করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ থেকে শুরু করে বাস স্ট্যন্ডে গিয়ে র‌্যালীটি শেষ হয়। এ সময় রাস্তা দুই পাশের পথচারীদের মধ্যে মাক্স বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...