সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 586

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণার আদেশ জারি

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ২৯ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে আদেশ জারি করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একই নির্দেশনা জারি করা হয়েছে।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের এ আদেশে বলা হয়, করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ২৯ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে প্রাক-প্রাথমিক ছাড়া প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ মার্চ খুলে দেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেই সিদ্ধান্ত অনুযায়ী রবিবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির আদেশ জারি করা হলো।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের সময়ে সময়ে জারি করা নির্দেশনা ও অনুশাসন মেনে চলতেও দুই মন্ত্রণালয় তাদের নির্দেশনায় বলেছে।

গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে জানান, আগামী ১৭ মে বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দেওয়া হবে। আর ২৪ মার্চ থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

গত মার্চে দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় সেই ছুটি বাড়ানো হয়, যা এখনো চলমান রয়েছে। সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছিল।

শোমসপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার শোমসপুরে বিট পুলিশিং সভাঅনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে শোমসপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত মাঠে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

সভায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার উপস্থিত থেকে সরকারের বিভিন্ন কার্যক্রম ও আইন-শৃঙ্খলা রক্ষার দিকনিদেশনা মূলক বক্তব্য রাখেন।

সভায় বক্তব্য রাখেন শোমসপুর ইউনিয়নের চেয়ারম্যান বদর উদ্দীন খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফুল আলম তশর, শোমসপুর ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তা এসআই তুহিন প্রমুখ।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি: ফখরুল

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব এ ঘোষনা দেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা মনে করেছিলাম স্থানীয় সরকার নির্বাচনে সরকার সুষ্ঠুভাবে নির্বাচন করার ব্যবস্থা করবেন। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু এখন পর্যন্ত পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচনে যা হয়েছে, তাতে আমরা দলীয়ভাবে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

দলটির মহাসচিব বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই চরম প্রকিূল অবস্থায় স্থানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সাম্প্রতিক অনুষ্ঠিত নির্বাচনগুলোতে এটা প্রমাণিত হয়েছে যে, কমিশন কোনও নির্বাচনই নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে করার যোগ্য নয়।

রাজবাড়ীর জেলা প্রশাসক সড়ক দুর্ঘটনায় আহত

0
জেলা প্রশাসক দিলসাদ বেগম -ফাইল ছবি

রাজবাড়ী প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ ঘিউর উপজেলার পুখুরিয়ায় এক সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম আহত হয়েছেন।

শনিবার সকালে এ সড়ক দূর্ঘটনায় তিনি আহত হন।

জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে রাজবাড়ী কর্মস্থলে ফেরার পথে জেলা প্রশাসক দিলসাদ বেগমের বহনকারী গাড়ী ঢাকা-আরিচার পুখুরিয়া নামক স্থানে পৌচ্ছে অপর একটি গাড়ীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে।

এসময় গাড়ীতে থাকা জেলা প্রশাসক দিলসাদ বেগম মাথায় আঘাত পেয়ে আহত হন। গাড়ীতে থাকা তার গানম্যান পুলিশ সদস্য মোখলেসুর রহমান (২৮) পায়ে আঘাত পেয়ে জখম হন। কিন্তু গাড়ীতে থাকা জেলা প্রশাসক এর পুত্র ও কন্যা এবং গাড়ী চালক জায়েদ আলী কাঞ্চন (৪৭) অক্ষত রয়েছেন।

দূর্ঘটনার পর আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জেলা প্রশাসক দিলসাদ বেগম কে ঢাকার ইনিস্টিউট অব নিউরো সায়েন্সস হাসপাতালে ভর্তি করা হয়। এবং তার গানম্যানকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক দিলসাদ বেগম ইনিস্টিউট অব নিউরো সায়েন্সস হসপিটালে নিবিড় পর্যবেক্ষনে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন আশংকা মুক্ত অবস্থায় রয়েছেন।

খোকসায় গৃহবধূকে যৌন নির্যাতন করায় পুলিশ সোর্স আটক

0
Polic-suman-khoksa-28-p-1

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গৃহবধূকে লাগাতার যৌন নির্যতনের প্রতিকার না পেয়ে এবার এক পুলিশ সোর্সকে পিটিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।

রবিবার দুপুরে উপজেলা সদরের পৌরসভার কালীবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।

গৃহবধূর বাবার পরিবার সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে উপজেলা সদরের রাজিনাথপুর গ্রামের এক ভ্যানচালক ও প্রান্তিক কৃষিকের সাথে তাদের মেয়ের বিয়ে হয়। গৃহবধূর স্বামীর বাড়ির পাশে এক মাদক কারবারী ধরাকে কেন্দ্র করে মুসলমান ওই গৃহবধূর সাথে খোকসা থানা পুলিশের সোর্স সুমন শীলের স্বক্ষতা গড়ে ওঠে। এক পর্যায়ে এক সন্তানের জননী গৃহবধূর সাথে প্রেমের সর্ম্পক গিয়ে পৌচ্ছায়।

সম্প্রতি সোর্স সুমনের অত্যাচারের অতিষ্ট হয়ে গৃহবধূকে বাবার বাড়ি খোকসার কালীবাড়ি পাড়ায় পাঠিয়ে দেয় স্বামী। গৃহবধূ ও তার বাবা ৪ দফায় থানা পুলিশের কাছে সোর্স সুমনের বিরুদ্ধে প্রতিকার চেয়ে ধর্নাদেয়। এক পর্যায়ে তারা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে আবেদন করে, প্রতিকার আর হয়নি।

অবশেষে রবিবার দুপুরে ক্ষমতাধর পুলিশ সোর্স থানা পুলিশের এক এসআই এর মোটর সাকইকেল নিয়ে গৃহবধূর বাবার বাড়ি হানা দেয়। সে গৃহবধূকে তুলে নিয়ে যাওয়ার হুমকী দেয়। এ সময় গ্রামবাসী পুলিশ সোর্স সুমনকে আটকে গন ধোলায় দেয়। এ পর্যায়ে খবর পেয়ে পুলিশের একটি দল তাদের সোর্স সুমনকে হেফাজতে নিয়ে যায়।

এ সময় গৃহবধূর পরিবারের লোকেরা অভিযোগ দিতে থানায় যেতে চাইলে অভিযানের নেতৃত্বে থাকা পুলিশের এসআই রাজিব জানান পরে তাদের থানায় ডাকা হবে।

গৃহবধূর বাবা মা ভাইসহ এলাকাবাসী অভিযোগ করেন, পুলিশ সোর্স সুমন হিন্দু সম্প্রদায়ের লোক। অথচ সে ওই গৃহবধূকে তুলে নিয়ে বিয়ে করার ঘোষনা দিয়েছে। এ ছাড়া গৃহবধূর দ্বিতীয় সন্তানটিকে নিজের বলেও দাবি করছে সুমন। এলাকার পরিবেশ নষ্ট করায় গ্রামবাসী তাকে আটকে পুলিশে দিয়েছে।

সুমন জানায়, রবিবার দুপুরে সে কালিবাড়ী এলাকায় অন্য কাজে আসে কিন্তু ওই গৃহবধূর বাপ ভাই তাকে আটকে মারপিট করেছে।

সোর্স উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশের এসআই রাজিব সাথে কথা বলা হলে তিনি জানান, থানা পুলিশের পক্ষ থেকে একাধিক বার সুমনকে কালিবাড়ি এলাকায় না যেতে নির্দেশ দেওয়া হয়। তার পরেও সে গেছে, এ জন্য তাকে ধরে থানার গারদে রাখা হয়েছে। তিনি মটোরসাইকেলটি ধোয়ার জন্য সুমনকে দিয়ে ছিলেন, কিন্তু সুমন সেই সাইকেল নিয়ে কোথায় গেছে সেটি তার দেখার বিষয় না। এ ছাড়া তিনি অভিযোগের তদন্তের দায়িত্বে না থাকলেও নিজে উদ্যোগ নিয়ে স্থানীয় নেতাদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন বলেও দাবি করেন।

চুয়াডাঙ্গায় ট্রাকচালককে গুলি করেছে প্রতিপক্ষ

0
অভিযুক্ত বাকের আলী ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে ধরে এক ট্রাকচালককে গুলি করেছে প্রতিপক্ষরা।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় ট্রাক চালক সাচ্চু রহমান (৪০)কে প্রতিপক্ষ গুলি করে। গুরুতর আহত গুলিবিদ্ধ ট্রাক ড্রাইভারকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত বাকের আলীকে ৬ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিনসহ পুলিশ আটক করেছে।

স্থানীয়রা জানান, বেশ কিছু দিন থেকে নুরনগর কলোনির বাসিন্দা শাকের (৩৫) ও বাকেরের (২৮) সঙ্গে টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ট্রাকচালক সাচ্চু রহমানের বিরোধ চলে আসছিল। এর এক পর্যায়ে শনিবার বিকেলে চুয়াডাঙ্গা বাস টার্মিনালে সাচ্চুকে গুলি করে পালিয়ে যান দুই ব্যক্তি। এতে গুরুতর আহত হন সাচ্চু।

সদর হাসপাতালের চিকিৎসক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান, সাচ্চু রহমানের তল পেটের বাম দিকে একটি গুলিবিদ্ধ রয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ঘটনার পর নুরনগর এলাকার একটি ভুট্টা ক্ষেতে অভিযান চালিয়ে অভিযুক্ত বাকের আলীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন। অভিযুক্ত শাকের এখনও পলাতক রয়েছেন।

এ এক বদলে যাওয়া বাংলাদেশ : প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়ার কৃতিত্ব জনগণকে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের এই অর্জন তুলে ধরতে শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ কৃতিত্ব এ দেশের আপামর জনসাধারণের। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মাইলফলক অর্জন করতে পেরেছি।’

করোনাভাইরাস মহামারীর মধ্যে গণভবনে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা।

তিনি শুরুতেই বলেন, ‘আজ অবশ্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশের একটি মহৎ এবং গৌরবোজ্জ্বল অর্জনের সুসংবাদ দেওয়ার জন্য। বাংলাদেশ গতকাল স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করেছি।’

লক্ষ্য অর্জনের এই সময়ের গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমাদের এই উত্তরণ এমন এক সময়ে ঘটলো, যখন আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি; আমরা মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের দ্বারপ্রান্তে। বাংলাদেশের জন্য এ উত্তরণ এক ঐতিহাসিক ঘটনা।’

১৯৭৫ সাল থেকে স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা ইউএন-সিডিপির সব শর্ত পূরণ করে ২০১৮ সালে।

জাতিসংঘের নিয়মানুযায়ী, কোনো দেশ পরপর দুটি ত্রিবার্ষিক পর্যালোচনায় উত্তরণের মানদ- পূরণে সক্ষম হলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পায়।

সিডিপি তিনটি সূচকের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি পর্যালোচনা করে। তিনটি সূচকেই বাংলাদেশ শর্ত পূরণ করে অনেক এগিয়ে গেছে।

উন্নয়নশীল দেশ হতে একটি দেশের মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলার, বাংলাদেশ ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১৮২৭ ডলার।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আমাদের মাথাপিছু আয় ২ হাজার ৬৪ ডলার। অর্থাৎ মানদ-ের চেয়ে প্রায় ১ দশমিক ৭ গুণ। মানবসম্পদ সূচকে নির্ধারিত মানদ- ৬৬-এর বিপরীতে বাংলাদেশের অর্জন ৭৫.৪। অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচকে উত্তরণের জন্য মানদ- নির্ধারিত ছিল ৩২ বা তার কম। কিন্তু ওই সময়ে এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ছিল ২৭।

সিডিপির প্রবিধান অনুযায়ী, উত্তরণের সুপারিশ পাওয়ার পর একটি দেশ তিন থেকে পাঁচ বছর পর্যন্ত প্রস্তুতিকালীন সময় ভোগ করতে পারে।

নিউ ইয়র্কে ইউএন-সিডিপির ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় শুক্রবার রাতে বাংলাদেশের চূড়ান্ত সুপারিশ পাওয়ার সিদ্ধান্ত হয়।

শেখ হাসিনা আশা প্রকাশ করেন, উন্নয়নের চলমান গতিধারা বজায় থাকলে বাংলাদেশ অচিরেই উন্নত দেশের কাতারে উঠবে। আমাদের এই উন্নয়নের গতিধারা অব্যাহত থাকলে বিশ্ব দরবারে বাংলাদেশ অচিরেই একটি উন্নত-সমৃদ্ধ মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, আমি এই অর্জনকে উৎসর্গ করছি আমাদের দেশের নতুন প্রজন্মকে। যারা আজকের বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনা পাকিস্তান আমলে বাংলার বঞ্চনার ইতিহাস তুলে ধরেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জনের পর উন্নয়নের লক্ষ্যে যাত্রার শুরুর কথাও বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, একটা প্রদেশের প্রশাসনকে তিনি (বঙ্গবন্ধু) অত্যন্ত দ্রুততম সময়ে একটা স্বাধীন দেশের উপযোগী করে একেবারে শূন্য হাতে দেশের পুনর্গঠনের কাজ শুরু করেন। ভারত থেকে ফিরে আসা এক কোটি শরণার্থীসহ দেশের অভ্যন্তরে উদ্বাস্তু হয়ে পড়া প্রায় সাড়ে তিন কোটি মানুষকে পুনর্বাসন করেন। শহীদ পরিবার, নির্যাতিত পরিবার, মুক্তিযোদ্ধা, ঘরবাড়ি হারানো সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বঙ্গবন্ধু সরকারের সময় জিডিপি প্রবৃদ্ধি হার ৭ শতাংশ অতিক্রম করে। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে প্রবেশ করে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের উল্টো পথে যাত্রা এবং আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর আবার উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

নির্বাসিত জীবন থেকে দেশে ফেরার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ৬ বছর নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালে দেশে আসার পর আমি ব্যাপকভাবে দেশের প্রত্যন্ত এলাকা সফর করি। আমি সে সময়ই প্রতিজ্ঞা করি যদি কোনোদিন আল্লাহ আমাকে সুযোগ দেন দেশ পরিচালনার, তাহলে গ্রামোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। গ্রামের মানুষের উন্নয়নে কিছু করব। তখন ৭০-৮০ ভাগ মানুষ গ্রামে বাস করতো। আমার মনে হয়েছিলো এদের যদি দারিদ্র্যমুক্ত করতে পারি, তাহলেই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে। ১৯৯৬ সালে জনগণের রায় নিয়ে আমি প্রথমবার সরকার গঠন করে আমার চিন্তা-চেতনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছি।’

শেখ হাসিনা বলেন, ‘এক যুগ আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। আজকের বাংলাদেশ এক বদলে যাওয়া বাংলাদেশ।’
বদলে যাওয়া এই দেশকে বুঝতে আর্থিক এবং অন্যান্য সূচকগুলোর দিকে সবাইকে দৃষ্টি দেয়ার পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮-০৯ বছরে জিডিপির আকার ছিল মাত্র ১০৩.৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৯-২০ সালে তা ৩৩০.২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। ২০০৮-০৯ বছরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ১৫.৫৭ বিলিয়ন ডলার। আর ২০১৮-১৯ বছরে তা ৪০ দশমিক পাঁচ-চার বিলিয়ন ডলারে বৃদ্ধি পায়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০০৮-০৯ বছরের ৭ দশমিক চার-সাত বিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৪৪ দশমিক শূন্য-তিন বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ২০০১ সালে দারিদ্র্যের হার ছিল ৪৮.৯ শতাংশ এবং হত-দারিদ্র্যের হার ছিল ৩৪.৩ শতাংশ। ২০১৯ সালে দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে শতকরা ২০.৫ ভাগ এবং হত-দারিদ্র্যের হার ১০.৫ শতাংশে।

২০০৯-১০ সালে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা ছিল ৫,২৭১ মেগাওয়াট। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪ হাজার ৪২১ মেগাওয়াটে উন্নীত এবং বিদ্যুৎ সুবিধাভোগী জনসংখ্যা ৪৭ থেকে ৯৯ শতাংশে উন্নীত হওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

খাদ্য উৎপাদনে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে তৃতীয় এবং মাছ-মাংস, ডিম, শাকসবজি উৎপাদনেও স্বয়ং-সম্পূর্ণ। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদন বৃদ্ধির হারে বাংলাদেশ দ্বিতীয় স্থানে এবং ইলিশ উৎপাদনকারী ১১ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম।
উন্নয়ন অভিযাত্রায় ’ডিজিটাল বাংলাদেশ’ এর সুবিধা শহর থেকে প্রান্তিক গ্রাম পর্যায়েও বিস্তৃত হওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ এর সুবিধা কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তি খাতে এক বৈপ্লবিক পরিবর্তনের কথাও তিনি বলেন।

করোনাভাইরাস মহামারীর এই সময়ে গণ টিকাদানের বিষয়টি তুলে ধরেন তিনি।

শেখ হাসিনা বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে বহির্বিশ্বে বাংলাদেশ একটি প্রত্যয়ী ও মর্যাদাশীল দেশ হিসেবে জায়গা করে নেবে।

তবে এ অর্জনকে সুসংহত এবং টেকসই করার উপর জোর দেন তিনি।

এলক্ষ্যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ, পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্পসহ বেশকিছু মেগা প্রকল্প বাস্তবায়ন, ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, দুই ডজনের বেশি হাইটেক পার্ক এবং আইটি ভিলেজ নির্মাণের কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বাঙালি বীরের জাতি। মাত্র নয় মাসে আমরা আমাদের স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে এনেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই উন্নয়নের গতিধারা অব্যাহত থাকলে বিশ্ব দরবারে বাংলাদেশ অচিরেই একটি উন্নত-সমৃদ্ধ মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘আসুন, দলমত নির্বিশেষে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ মাহেন্দ্রক্ষণে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করি।’

খোকসার ওসমানপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

0
BITPOLISING-27P-2

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ২ নম্বর ওসমানপুর ইউনিয়নের বিট পুলিশিং এর অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে আজইল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ৫নম্বর বিট পুলিশিং এর সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার, ৮ নং ওয়ার্ডের মেম্বার মনিরুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আজিজ, ওসমানপুর ইউনিয়নের দায়িত্বে থাকা পুলিশের এসআই এমদাদ হোসেন ও এসআই রাশেদুল ইসলাম।

কুমারখালীতে ময়লার স্তুপ থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

0
ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে শ্বশুর বাড়ির পাশের ময়লার স্তুপ থেকে রেশমা (২৬) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের ওহাবের ছেলে সুমনের ঘরের পাশ থেকে পুলিশ রেশমার মরদেহ উদ্ধার করে। নিহত রেশমা কুমারখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিনের মেয়ে। তবে ঘটনার পর থেকেই ঘাতক স্বামী সুমন পলাতক রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক বছর আগে সুমনের সাথে রেশমার বিয়ে হয়। গত দুইদিন যাবৎ রেশমা শ্বশুর বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন। শনিবার দুপুরে স্থানীয়রা পচা দুর্গন্ধ পেয়ে সুমনের বসতঘরের পাশে ময়লার স্তুপে মানুষের হাতের তিনটি আঙ্গুল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে ময়লার স্তুপ থেকে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি রেশমার বলে সনাক্ত করেন নিহত রেশমার ভাই সুজন। সনাক্তের পর পুলিশ ময়না তদন্তের জন্য লাশ ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহতের ভাই সুজন বলেন, স্বামীর বাড়ি থেকে আমার বোন নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য সব-জায়গায় তার খোঁজা খুঁজি করেও বোনের কোন সন্ধান পাইনি। পরে দুপুরে লোকমুখে শুনে সুমনের বাড়ির পিছন থেকে বোনের মৃত দেয় খুঁজে পাই। সুমন দাবি করেন, তার বোনকে নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, স্থানীয়রা পচা গন্ধ ও ময়লার স্তুপে হাতের আঙ্গুল দেখে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে গৃহবধু রেশমার মরদেহ উদ্ধার করে। পরে নিহতের ভাই মরদেহটি শনাক্ত করলে মরদেহটি মর্গে পাঠানো হয়। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী সুমন রেশমাকে হত্যা করে বিষয়টি ধামাচাপা দিতে লাশ ময়লার স্তুপে চাপা দিয়ে রাখে। পুলিশ ঘাতক সুমনকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

কারাবন্দি লেখক মুশতাকের মৃত্যুতে রাষ্ট্রদূতদের উদ্বেগ

0
লেখক মুশতাক আহমেদ - ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মত্যুতে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) ভুক্ত দেশের ঢাকাস্থ রাষ্ট্রদূত এবং হাই কমিশনাররা এক যৌথ বিবৃতি দিয়েছেন।

শুক্রবার এ যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘আমরা নিম্ন স্বাক্ষরকারী ঢাকাস্থ মিশন প্রধানগণ গত ২৫ ফেব্রুয়ারি আইনি হেফাজতে মুশতাক আহমেদের মৃত্যুতে গভীর উদ্বেগ জানাচ্ছি। মুশতাক আহমেদ ২০২০ সালের ৫ মে থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) ধারায় বিচারপূর্ব আটক অবস্থায় ছিলেন। আমরা জেনেছি যে, বেশ কয়েকবার তাকে জামিন দিতে অস্বীকৃতি জানানো হয়েছে এবং আটকাধীন অবস্থায় তার প্রতি যে আচরণ করা হয়েছে তা নিয়ে উদ্বেগ আছে।’

মুশতাক আহমেদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আমরা বাংলাদেশ সরকারকে মুশতাক আহমেদের মৃত্যুর একটি দ্রু, স্বচ্ছ, স্বাধীন এবং পূর্ণাঙ্গ তদন্ত করতে আহ্বান জানাচ্ছি। ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাসমূহ ও এর প্রয়োগে আমাদের সরকারগুলোর যে ব্যাপক উদ্বেগ রয়েছে এবং একইসঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানের প্রতি বাধ্যবাধকতার সাথে এই আইনের সামঞ্জস্য সংক্রান্ত প্রশ্নগুলোর ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে অব্যাহতভাবে আলোচনা চালিয়ে যাবো।’

যৌথ বিবৃতিদাতা ১৩ দেশের মধ্যে রয়েছেন কানাডার হাইকমিশনার বেনওয়া প্রিফোনটেইন, ডেনমার্কের রাষ্ট্রদূত উইন অ্যাস্ত্রাপ পিটারসেন, ইইউ রাষ্ট্রদূত রেঞ্চে টিয়েরিংক, ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মারিন স্কু, জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভারভেইজ, নরওয়ের রাষ্ট্রদূত অ্যাসপেন রিক্টার-সেন্ডসেন, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিটেজ সালাস, সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ড্রা বার্গ ভন লিন্ডে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...