সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 591

হাসপাতালে ভর্তি এটিএম শামসুজ্জামান

0
ATM Shamsuaman-wcMeM-18-P2

দ্রোহ বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার তাঁকে পুরান ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ।

তিনি বলেন, দুইদিন ধরে আব্বার শরীরের অবস্থা খারাপ ছিল। বুধবার সকালে ঘুম থেকে ওঠার পর দেখি শরীর বেশি খারাপ। তাই দেরি না করে হাসপাতালে নিয়ে এসেছি।

হাসপাতালে ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে আছেন জনপ্রিয় এ অভিনেতা। চিকিৎসকের বরাত দিয়ে অভিনেতার মেয়ে আরও বলেন, আব্বার অক্সিজেন লেভেল কমে গেছে। তা বাড়ানোর চেষ্টা চলছে। একদিন পর্যবেক্ষণ করে উনার শরীরের পুরো অবস্থা জানাবেন ডাক্তার।

১৯৬৫ সালে অভিনেতা হিসেবে চলচ্চিত্র আগমন হয় এটিএম শামসুজ্জামানের। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। প্রবীণ এ অভিনেতা দর্শকের কাছে নন্দিত।

রাজবাড়ীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

0
RAJBRY-DROHO-18-P-1

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু , গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক শরিফুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইমদাদুল হক বিশ্বাস, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান চৌধুরী টিটু ,বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, গোয়ালন্দের নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রনের সহকারী পরিচালক তানভীর হোসেন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাবসহ অন্যান্য কর্তকর্তারা বক্তব্য রাখেন।

বক্তারা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, বাল্য বিবাহ রোধ, ২১ ফেব্রুয়ারী দিবস পালনে সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন।

অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা নবাগত জেলা প্রশাসকের

0
DC-KUSHTIA-DROHO-17-P5

কুষ্টিয়া প্রতিনিধি

অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেন, প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

বুধবার সকাল সাড়ে ১০ টায় নিজ কার্যালয়ে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ ঘোষণা দেন। সাংবাদিকদের পক্ষ থেকে কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের বিবেক। আয়নায় যেমন মানুষের প্রতিচ্ছবি দেখা যায় তেমনি সাংবাদিকদের কলমের মাধ্যমে সমাজের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিচ্ছবি ফুঁটে ওঠে। তিনি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিত নিশ্চিতকল্পে এবং সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের পক্ষে কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক বাংলাদেশ বার্তা’র সম্পাদক আবদুর রশীদ চৌধুরী, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক জয়যাত্রা পত্রিকার সম্পাদক ও জাগো নিউজ২৪.কমের কুষ্টিয়া প্রতিনিধি আল-মামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক মাটির ডাকের সম্পাদক লুৎফর রহমান কুমার, দৈনিক মুক্তমঞ্চের সম্পাদক চৌধুরী মুর্শেদ আলম মধু, দৈনিক কুষ্টিয়া দর্পনের সম্পাদক ও দৈনিক জবাবদিহি’র কুষ্টিয়া প্রতিনিধি মজিবুল শেখ, বাংলা ভিশন, দৈনিক দেশ রূপান্তর ও বিডি নিউজের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, বৈশাখী টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য দৈনিক অবজারভারের কুষ্টিয়া প্রতিনিধি পিএম সিরাজুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও বাংলা টিভির কুষ্টিয়া প্রতিনিধি এম লিটন-উজ জামান, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক আজকের সূত্রপাত’র সম্পাদক আক্তার হোসেন ফিরোজ, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক সূত্রপাত’র সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, মাই টিভির কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক বাংলাদেশের খবর’র কুষ্টিয়া প্রতিনিধি ডালিয়া পারভিন, দৈনিক আমার সংবাদ’র কুষ্টিয়া প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল, এটিএন বাংলা’র কুষ্টিয়া প্রতিনিধি খন্দকার তুহিন, দৈনিক প্রতিদিনের সংবাদ’র কুষ্টিয়া প্রতিনিধি রবিউল আলম ইভান, সাপ্তাহিক রবি বার্তা’র সম্পাদক গোলাম মওলা, দৈনিক জনমতামতের সম্পাদক ইব্রাহীম হোসেন মিরাজ, দৈনিক দেশতথ্য’র ভারপ্রাপ্ত সম্পাদক ও আমার বার্তা’র কুষ্টিয়া প্রতিনিধি এনামূল হক, এসটিভির কুষ্টিয়া প্রতিনিধি রুহুল আমিন, দৈনিক নব চেতনা’র কুষ্টিয়া প্রতিনিধি আহসান আলী বিশ্বাস, দৈনিক জয়যাত্রা’র ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াসিম হোসেন নবীন, দৈনিক কুষ্টিয়া দর্পন’র ষ্টাফ রিপোর্টার আসলাম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত মোহাম্মদ সাইদুল ইসলাম গত ১৪ ফেব্রুয়ারি কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটের কার্যক্রমে নিষেধাজ্ঞা

0
JHENIDA-COT-DRO-17-P5

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা ম্যাজিষ্ট্রেটের আদালত।

ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি আব্দুস সামাদের আবেদনের প্রেক্ষিতে বুধবার বিজ্ঞ আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন।

আদালতের দেওয়া কার্যবিধির ১৪৪ ধারা মতে পুলিশ নোটিশ দিয়ে বিবাদী পক্ষের জিল্লুর রহমান, সিরাজুল ইসলাম মল্লিক, এটিএম ওহেদুজ্জামান, সাহিদুল এনাম পল্লব, মাহবুবুর রহমান, শাহিদুর রহমান সন্টু, ওমর আলী সোহাগ ও মেহেদী হাসান কনকসহ ১৪/১৫ জনকে রিপোর্টাস ইউনিটের নামে কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশনা জারি করেন।

আদালতে দাখিল করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, আব্দুস সামাদ জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি। কিন্তু একই নামে আরেকটি সংগঠন খুলে বাদীর সুনাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। একই নামে দুইটি সংগঠন করা অধিকার নেই বিবাদীগনের। গত ১৩ ফেব্রুয়ারি বিবাদীগন বাদীর অফিসে গিয়ে হুমকী প্রদান করেন এবং খুন যখমের হুমকী দেন। বাদী আব্দুস সামাদ শান্তি শৃংখলা রক্ষায় শোকজ ও ১৪৪ ধারা জারির আর্জি করেন।

ঝিনাইদহ সদর থানা পুলিশ ফাঁড়ির এসআই খায়রুজ্জামান বলেন, ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটের সকল প্রকার কার্যক্রমে কার্যবিধির ১৪৪ ধারা মতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদালতের পরবর্তী ধার্য্য তারিখে বিবাদীগন হাজির হয়ে ব্যাখা প্রদান ও অভিযোগটি নিস্পত্তি না হওয়া পর্যন্ত ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটের নামে ঘর খুলে কার্যক্রম পরিচালনা করা যাবে না। তিনি বলেন কেও ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটের নামে ঘর খুলে কাযক্রম পরিচালনা করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

কালীগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল

0
Kaligonj-DROHO-17-P-3

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা।

জানা গেছে, সম্প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনা কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাড্ডুর সঙ্গে দুর্ব্যবহার ও তাকে অপমান করেন।

এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের পক্ষ থেকে মানববন্ধন ও ঝাড়ু মিছিল বেড় করে করা হয়। বিক্ষোভকারীরা ওই কর্মকর্তার অপসারণের দাবিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ কুমার ভট্টাচার্য্যরে সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, সিনিয়র সাংবাদিক মোস্তফা আব্দুল জলিল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, সাবেক ফুটবল খেলোয়াড় রাবুল হোসেন ও যুগান্তরের শাহরিয়ার আলম সোহাগ প্রমুখ।

কুষ্টিয়ায় অজ্ঞাত যুবতীর বিবস্ত্র লাশ উদ্ধার

0
MADER-KUSHTIA-WEMAN-DRO-17-P2

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাত পরিচয় বিবস্ত্র এক যুবতীর (২০) লাশ পুলিশ উদ্ধার করেছে।

বুধবার সকালে স্থানীয়রা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর জিকে ক্যানেলে অজ্ঞাত ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

ভেড়ামারা থানার ওসি শাহজালাল জানান, উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর জিকে ক্যানেলে অজ্ঞাত ওই নারীর বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তবে কারা কি কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করেছে। হত্যা রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

দৌলতপুরের সাংসদ বাদশাহ করোনার টিকা নিলেন

0

দৌলতপুর প্রতিনিধি

করোনার টিকা নিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাংসদ অ্যাড. আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ্।

বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি এই টিকা নেন। ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি করোনার টিকা নিলেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান শাক্কির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, টিপু নেওয়াজ, অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন প্রমুখ টিকা নেন।

সাংসদের টিকা নেয়ার পরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী করোনার টিকা নেন।

টিকা নেয়ার পর সাংসদ অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ সাংবাদিকদের বলেন, করোনা মোকাবেলায় বিশ্বের বড় বড় দেশ যেখানে নাস্তানাবুদ সেখানে জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সফল হয়েছে। অনেক উন্নত দেশ এখনও তাদের জনগণের জন্য টিকার ব্যবস্থা করতে পারেনি। কিন্তু বাংলাদেশের দুরদর্শিতার কারণে করোনার টিকা বাজারে আসার সাথে সাথে বাংলাদেশ টিকা আমদানী করতে পেরেছে এবং জনগণের জন্য বিনামুল্যে তা দেয়া হচ্ছে।

সাংসদ বাদশাহ বলেন, করোনা ভাইরাসের জন্য আমদানিকৃত অক্সফোর্ডের এই টিকা সম্পূর্ণ নিরাপদ। তাই কোনো প্রকার গুজবে কান না দিয়ে সবাইকে করোনা ভাইরাসের টিকা নেয়ার আহবান জানান।

কুষ্টিয়ার শতবর্ষী আ. লীগ নেতা সস্ত্রীক টিকা নিলেন

0
ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার তথা দেশের অন্যতম প্রবীণ আওয়ামী লীগ নেতা শতবর্ষী ইসাহক আলী মাস্টার করোনার টিকা নিয়েছেন।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে তিনি সস্ত্রীক করোনা টিকা নেন।

ইসাহক আলীর বড় ছেলে আব্দালপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী হায়দার স্বপন বলেন, দুপুর ১২টার দিকে টিকা নিতে তার বাবা ও মা কুষ্টিয়া আড়াইশ শয্যাবিশিষ্ট হাসপাতালে আসেন। সেখানে আসার পর তার বাবাকে করোনার টিকা প্রদান করেন নার্স। টিকা নেয়ার পার থেকে তিনি সুস্থ আছেন। বয়স বেশি হলেও টিকা নেয়ার পর কোনো সমস্যা দেখা দেয়নি।

টিকা নেয়ার পর ইসাহক আলী বলেন, ছোট বেলায় অনেক টিকা নিয়েছি। এখন এই বয়সে এসে আবার করোনা টিকা নিলাম। টিকা নেয়ার পর কোনো সমস্যা টের পাইনি। এ সময় সকলকে টিকা নেয়ার আহ্বান জানান তিনি। এ জন্য তিনি দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সকলের জন্য টিকার ব্যবস্থা করার জন্য।

ইসাহক আলীর স্বজনরা জানান, শতবর্ষ পার হলেও তিনি মানসিক ও শারিরীকভাবে এখনো সুস্থ আছেন। দল ছাড়াও সামাজিক নানা অনুষ্ঠানে তিনি নিয়মিত অংশ নেন। সকলের কাছে তিনি জনপ্রিয়।
আওয়ামী লীগের সর্বশেষ কেন্দ্রীয় কাউন্সিলে অংশ নেয়া দেশের অন্যতম প্রবীণ আওয়ামী লীগ নেতা ইসাহক আলী মাস্টারকে নিয়ে হৈ চৈ পড়ে যায়। তার ছবি ও নিউজ ভাইরাল হয়ে যায় সামাজিক যোগযোগ মাধ্যমে। ছাত্রলীগ, কৃষকলীগ ও যুবলীগের পর তিনি আওয়ামী লীগের রাজনীতি করছেন। এলাকার নানা উন্নয়নে তার অবদান রয়েছে। তিনি দীর্ঘ সময় কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

৮ বিভাগে ঢাবির ভর্তি পরীক্ষা নেয়ার প্রস্তাব

0
Dhaka-un-dro-16-p4

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ২১ মে থেকে ৮ বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি মিটিংয়ে এ প্রস্তাব উত্থাপিত হয়।

তবে আগামী বৃহস্পতিবার পরীক্ষা ভর্তি কমিটির মিটিংয়ে এটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম।

ডিনস কমিটির একজন সদস্য জানান, ভর্তি পরীক্ষা শুরু হবে ‘ক’ ইউনিট দিয়ে। প্রস্তাবিত তারিখ অনুযায়ী ২১ মে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পরদিন ২২ মে ‘খ’ ইউনিটের পরীক্ষা হবে। ‘গ’ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। সব পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় এবছর ঢাবির ভর্তি পরীক্ষা দেশের আটটি বিভাগেই অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে বিভাগগুলোতে থাকা বিশ্ববিদ্যালয়সমূহে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই প্রসঙ্গে অধ্যাপক সাদেকা হালিম বলেন, আমরা সেভাবেই আগাচ্ছি। বিশ্ববিদ্যালয়গুলোকেও শিগগিরই জানানো হবে। তাদের সহযোগিতা নিয়েই কাজটি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ডিনস কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়ার কথা আমি শুনেছি। আগামী ১৮ তারিখ জেনারেল অ্যাডমিশন কমিটির সভায় সেটি চূড়ান্ত হবে।

সেনাবাহিনীকে নিয়ে খেলবেন না : জেনারেল আজিজ

0
জেনারেল আজিজ ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে খেলবেন না।

মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে আর্মি এভিয়েশন গ্রুপে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, বারবার কেন সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে, এ প্রশ্নের জবাব আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম। আপনারা বুঝে নেন, খুঁজে নেন, কেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে টার্গেট করা হচ্ছে। কারণ এ সেনাপ্রধানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। সেনাপ্রধানকে হেয় প্রতিপন্ন করা মানে মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। আমার কারণে আমার প্রতিষ্ঠান, আমার অরগানাইজেশন বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের সরকার যেন কোনোভাবে বিব্রত না হয়, বিতর্কিত না হয়, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন আছি।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান, যে এটি দেশের ও জাতির গর্ব। এই বাহিনীকে নিয়ে নানান ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা চলছে। যাতে করে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। আপনাদেরকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই সেনাবাহিনী অত্যন্ত প্রশিক্ষিত এবং ওয়েল মোটিভেটেড একটা ফোর্স, একইসঙ্গে আগের থেকে অনেক বেশি সুসংহত।

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশের দাবি করে তিনি বলেন, দেশের মানুষ তাদের তথ্য প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

জেনারেল আজিজ বলেন, সেনাবাহিনীর চেইন অব কমান্ড অত্যন্ত ইফেকটিভ এবং প্রতিটি সদস্য ঘৃণাভরে এ ধরনের অপচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে। অতীতে করেছে, এখনও করছে এবং বর্তমানে যা আছে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে যাচ্ছে। আমাদের চেইন অব কমান্ডের যারা আছে, তারা সবাই এ বিষয়ে সতর্ক রয়েছে। আমি আপনাদের আশ্বাস দিতে চাই, সেনাবাহিনীর চেইন অব কমান্ডে এ ধরনের অপচেষ্টা কোন আঁচ ফেলতে পারবে না।

তিনি আরও বলেন, সেনাবাহিনী দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। সংবিধানকে সুসংহত রাখতে অঙ্গীকারবদ্ধ এবং বাংলাদেশ সরকারের প্রতি অনুগত। বাংলাদেশ সরকারের যেকোনও আদেশ-নির্দেশ পালনে সদাপ্রস্তুত। বাংলাদেশের যেকোনও সমস্যা সেটা অভ্যন্তরীণ তা বহির্বিশ্বের, যেকোনও সমস্যা হোক সেটি মোকাবিলার জন্য আমরা সাংবিধানিকভাবে শপথবদ্ধ।
আল-জাজিরায় পরিবারের সদস্যদের বিষয়ে প্রচারিত ডকুমেন্টরির বিষয়ে তিনি বলেন, যদি কোনও অপরাধ থেকে কেউ বা সাজা থেকে অব্যাহতি পায়, তাহলে তাকে আর সে বিষয়ে অপরাধী গণ্য করা যায় কিনা? আমার ভাইদের সম্পর্কে যে অপপ্রচার চালানো হচ্ছে তার ব্যাখ্যা আছে। খুব শিগগিরই পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আপনাদেরকে জানানো হবে। আমি সেনাপ্রধান হিসেবে সেনাবাহিনীর ভাবমূর্তি বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। কী করলে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণœ হতে পারে, কী করলে আমার দায় দায়িত্ব খর্ব হতে পারে সে বিষয়ে আমি ওয়াকিবহাল।

সেনাপ্রধান বলেন, আমি আমার ভাইয়ের সঙ্গে যখন মালয়েশিয়ায় দেখা করেছি, তখন তার বিরুদ্ধে কোনও মামলা ছিলো না। যে একটি ষড়যন্ত্রমূলক মামলা ছিলো, সেখান থেকে সে তখন অব্যাহতিপ্রাপ্ত। সে অব্যাহতি পেয়েছে মার্চে, আমি এপ্রিলে মালয়েশিয়ার গিয়েছি। ফলে যে অপপ্রচার আল-জাজিরা চালাচ্ছে, তা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে করেছে। যেদিন আমার সঙ্গে দেখা হয়েছে, সেদিন তার বিরুদ্ধে না কোনও মামলা ছিল, না কোনও সাজা ছিল।

তিনি দাবি করেন, তারা বিভিন্ন জায়গা থেকে কাটপিস সন্নিবেশিত করতেই পারবে, কিন্তু তাদের উদ্দেশ্য হাসিল হবে না।

সাংবাদিকদের তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আপনাদের কলমের মাধ্যমে জবাব দিয়েছেন। সেজন্য আমি কৃতজ্ঞ। সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কিছু করার হয়তো থাকবে না, কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থা যারা আছেন তারা হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

সম্প্রতি কাতারের টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় ‘অল দ্যা প্রাইম মিনিস্টার’স মেন’ নামে একটি ডকুমেন্টরি প্রচার হয়। ডকুমেন্টরিতে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য পরিবেশনের অভিযোগ ওঠে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...