রবিবার, নভেম্বর ২২, ২০২৬.
Home Blog Page 656

চুয়াডাঙ্গায় নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা আটক

0
Chadanga-DROHO-29-P13

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সাত বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয় এবং শিশুটির ডাক্তারি পরীক্ষাসহ আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বরে পুলিশ জানিয়েছে।

দর্শনা থানায় শিশুটির মা এ ধর্ষণের অভিযোগ করার পর রাতে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মোনতাজ আলী (৫৫) চুয়াডাঙ্গার দর্শনা থানার বেগমপুরের নওদা হরিশপুর গ্রামের বাসিন্দা।

দর্শনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার বিকালে শিশুটিকে একা পেয়ে তার দাদা মোনতাজ আলী তাকে ধর্ষণ করে বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে দেন। রাতে শিশুটি তার মায়ের কাছে ঘটনাটি জানায়। পরদিন শিশুটির মা থানায় এসে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এরপরই অভিযান চালায় পুলিশ।

পাবনায় কৃষক নির্যাতন: সেই নেতাকে যুবলীগ থেকে অব্যাহতি

0
PABNA-DROHO-29-P-13

পাবনা প্রতিনিধি

পাবনায় কৃষককে অপহরণ পর নির্যাতন করার অভিযোগে উপজেলা যুবলীগ সভাপতিকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বুধবার রাতে এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘সাংগঠনিক শৃংখলা পরিপন্থি ও সন্ত্রাসী কাজের সাথে জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষু্ণ্য করার অভিযোগে’ সাথিয়া উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি জানিয়েছেন, সম্প্রতি সাথিয়ার হারিয়াকাহন গ্রামের সোনাই বিলে মাছ ধরার কারণে এক কৃষককে অপহরণের পর নির্যাতন করে ফেলে রাখার অভিযোগ ওঠে আশরাফুজ্জামান টুটুলের বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় দল এ সিদ্ধান্ত গ্রহণ করে।

স্বাধীনতা পুরস্কার বিতরণ

0
Shadanata-DROHO-29-P 12

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের জন্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত কমান্ডার আবদুর রউফ ও শহীদ বুদ্ধিজীবী মুহম্মদ আনোয়ার পাশাসহ নয়জন ব্যক্তি এবং ভারতেশ্বরী হোমসকে দেওয়া হল এবারের স্বাধীনতা পুরস্কার।

প্রতিবছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগের দিন রাষ্ট্রের সর্বোচ্চ এই বেসামরিক পুরস্কার বিতরণ করা হলেও করোনাভাইরাস মহামারীর কারণে এবার সেই অনুষ্ঠান স্থগিত হয়ে গিয়েছিল।

সাত মাস পর বৃহস্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে সেই অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। তার পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক পদক তুলে দেন পুরস্কারজয়ী ও তাদের প্রতিনিধিদের হাতে।

প্রধানমন্ত্রী বলেন, “আপনারা সকলে আপনাদের স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাচ্ছেন। আমাদের চিকিৎসা সেবায় বলেন, শিক্ষায় বলেন, সংস্কৃতিতে বলেন প্রতিটি ক্ষেত্রেই আপনাদের অবদান রয়েছে। কাজেই আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। আমরা যেন স্বাধীন জাতি হিসেবে মর্যাদা নিয়ে চলতে পারি।”

এ বছর যাঁরা স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন, সেই নাম মন্ত্রিপরিষদ বিভাগ ঘোষণা করেছিল গত ২০ ফেব্রুয়ারি। পরে একটি নাম বাদ দিয়ে ১২ মার্চ সংশোধিত তালিকা প্রকাশ করা হয়।

কমান্ডার (অব.) আবদুর রউফ ও লেখক-অধ্যাপক আনোয়ার পাশা ছাড়াও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও আজিজুর রহমান বাংলাদেশের বেসামরিক সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন।

চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী এবং অধ্যাপক ডা. এ কে এম এ মুকতাদিরকে দেওয়া হয়েছে এ পুরস্কার।

এছাড়া সংস্কৃতিতে কালীপদ দাস ও অভিনেত্রী ফেরদৌসী মজুমদার এবং শিক্ষায় ভারতেশ্বরী হোমসকে এই পদক দেওয়া হয়েছে এ বছর।

পুরস্কারজয়ী প্রত্যেকে পেয়েছেন ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, পাঁচ লাখ টাকার চেক ও একটি সম্মাননাপত্র।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা, অসামান্য আত্মত্যাগ ও অসাধারণ অবদানের জন্য যারা চিরস্মরণীয় হয়ে আছেন এবং শিক্ষা-সংস্কৃতি, শিল্প-সাহিত্য, বিজ্ঞান-প্রযুক্তি ও জনকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে যারা দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে গেছেন- তাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের দায়িত্ববোধ থেকে দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়া হয়।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের পরিচালনায় এ অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

গণভবন প্রান্তে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্য সচিব আহমদ কায়কাউস ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

এবার বই উৎসব হচ্ছে না,শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যাবে

0
Dipumone-SHE-DROHO-29-P10

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়ার আনুষ্ঠানিকতাও এবার মহামারীর কারণে বাতিল করা হয়েছে।

তবে বিকল্প উপায়ে প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন।

করোনাভাইরাস মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা দিতে বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নে বই নিয়ে কথা বলেন তিনি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০১০ সাল থেকে বছরের প্রথম দিন উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। গত ১১ বছরে ৩৬৬ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৫৬৬টি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

দীপু মনি বলেন, “বই তৈরি থাকবে। তবে যেভাবে বই উৎসব করি, যেখানে সব শিক্ষার্থী হাজির থাকে, এবার স্বাভাবিক কারণে, স্বাস্থ্যঝুঁকির কারণে নিশ্চয় আমরা সমাবেশ করে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারব না।

“বিকল্প চিন্তা করে কীভাবে প্রতিটি শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে আমরা চিন্তাভাবনা করব।”

মন্ত্রী বলেন, “উৎসব গুরুত্বপূর্ণ, কিন্তু সেই উৎসব করতে গিয়ে বড় একটা স্বাস্থ্যঝুঁকি আমরা নিয়ে নেব, সেটি বোধহয় সঠিক হবে না।

বাংলাদেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা ছিল। সেই ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর কথা এদিন সংবাদ সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী।

হোয়াইট হাউসকে করোনার হট জোন করেছেন ট্রাম্প

0
Obama-DROHO-29-P10

দ্রোহ অনলাইন ডেস্ক

হোয়াইট হাউসকে করোনাভাইরাসের হট জোনে পরিণত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই মন্তব্য করেছেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম ব্যাটলগ্রাউন্ড রাজ্য ফ্লোরিডার অরল্যান্ডো শহরে দলীয় প্রার্থী জো বাইডেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মঙ্গলবার এসব কথা বলেন তিনি।

করোনা মোকাবেলায় ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করে ওবামা বলেন, ‘মহামারী মোকাবেলার চেয়ে গণমাধ্যমের কাভারেজ নিয়ে বেশি ঈর্ষান্বিত ট্রাম্প।’

সম্প্রতি একটি অনুষ্ঠান থেকে ট্রাম্পের কয়েকজন সহযোগী কোভিড-১৯ আক্রান্ত হওয়ার প্রসঙ্গ টেনে ওবামা বলেন, আমিও কিছুদিন হোয়াইট হাউসে ছিলাম। আপনারা জানেন, সেখানে খুবই নিয়ন্ত্রিত পরিবেশ। তাই সেখানে ভাইরাস সংক্রমণ এড়াতে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়াই যায়। কিন্তু এই মানুষ (ট্রাম্প) তা করেছেন বলে মনে হয় না। তিনি হোয়াইট হাউসকে ‘হট জোন’ বানিয়ে ছেড়েছেন।

রাজবাড়ী কোর্ট হাজতখানা থেকে আসামির মরদেহ উদ্ধার

0
RAJBRI-DROHO-29-P9

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী কোর্ট পুলিশের হাজতখানা থেকে আলামিন মন্ডল (৩০) নামে এক অস্ত্র মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আলামিন পাংশা উপজেলার রুপিয়াট গ্রামের আ. আজিজ মন্ডলের ছেলে।

রাজবাড়ী সদর কোর্ট পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সকালে তাকে রাজবাড়ী জেলা কারাগার থেকে কোর্ট পুলিশের হাজতখানায় আনা হয়। সকালে তাকে অস্ত্র মামলায় জেলা যুগ্ম দায়রা জজ ১ আদালতে নেওয়া হয়। দুপুর দেড়টার দিকে আদালত থেকে তাকে আবারও হাজতখানায় আনা হয়। বিকেল ২ টার দিকে তাকে জেলখানায় পাঠানোর জন্য আমরা আলামিন মন্ডলের নাম ধরে ডাকলে তার কোন সাড়া পাওয়া যায় না। এরপর হাজতখানার ভিতরে ঢুকে দেখতে পাই সেখানকার টয়লেটের ভিতরে নিজের পরনের লুঙ্গি ছিড়ে এঙ্গেলের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ডিজিটাল দিবস উদযাপিত হবে ১২ ডিসেম্বর

0
Digtal-DROHO-29-P9

দ্রোহ ডেস্ক

জেলা-উপজেলাসহ দেশব্যাপী আগামী ১২ ডিসেম্বর উদযাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস।

সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উদ্যাপন কমিটির প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নির্ধারণ করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভায় সভাপতিত্ব করেন।

১২ ডিসেম্বর দিবসটি উপলক্ষে সকাল সাড়ে সাতটায় আইসিটি বিভাগের উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত মূল উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া দিবসটি উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ১২ বছরের সাফল্য ও অর্জন তুলে ধরে গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক পত্রিকাগুলোয় ক্রোড়পত্র প্রকাশ, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় টকশো প্রচার, দিবসটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বাংলা এবং ইংরেজিতে দুটি ওয়েবিনারের আয়োজন, কেন্দ্রীয়ভাবে অনলাইনে কুইজ প্রতিযোগিতা, দেশব্যাপী জেলা-উপজেলায় ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন বিষয়ভিত্তিক রচনা, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সভা-সেমিনার, ওয়ার্কশপের আয়োজন করা, সচেতনতামূলক নাটিকা পরিবেশন, শ্রেষ্ঠ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী দিবসটি যথাযথভাবে উদ্যাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ প্রদান করেন।

চিত্রনায়ক ফারুক দেশে ফিরছেন

0
Farook-droho-27-p-9

দ্রোহ বিনোদন ডেস্ক

ঢাকাই ছবির ‘মিয়াভাই’ খ্যাত চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ৪৬ দিন পর আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন।

উন্নত চিকিৎসা নিতে গত ১৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন তিনি। দীর্ঘ ৪৬ দিন পর সুস্থ হয়ে দেশে ফিরছেন এই গুণী অভিনেতা।

তার ব্যক্তিগত সহকারী শিপন জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুক দেশে ফিরবেন।

প্রসঙ্গত সেপ্টেম্বর মাসে ফারুক বেশ কয়েক বার অসুস্থ হয়ে পড়েন। দেশে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হলেও চিকিৎসকরা কোনো নির্দিষ্ট তথ্য দিতে ব্যর্থ হোন। পরবর্তিতে সেপ্টেম্বরের ১৩ তারিখ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমানের এক ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে পাড়ি জমান। সেখানকার চিকৎসকরা তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে রোগ নিশ্চিত করেন।

টানা ৪৬ দিন চিকিৎসা গ্রহণ করেই অবশেষে তিনি দেশে ফিরছেন। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দোয়া কামনা করছেন।

সেরা সুন্দরীর তালিকায় দীপিকা

0
Deepika-DROHO-29-P8

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউডে সেরাদের শীর্ষে থাকা তারকাদের বের করে আনল একটি প্রতিষ্ঠান।

দি ইন্ডিয়ান ইন্সটিটিউট অব হিউম্যান ব্র্যান্ডস মঙ্গলবার একটি জরিপ প্রকাশ করেছে। সেখানে বিভিন্ন শাখায় ভারতের সেরাদের নাম প্রকাশ করেছে তারা।

‘মোস্ট বিউটিফুল’ শাখায় ৫৯.৯ স্কোর করে সেরা হয়েছেন বলিউডের শীর্ষ নায়িকা দীপিকা পাড়ুকোন।
তার পেছনেই ৪৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘মোস্ট রেসপেক্টেড’ শাখায় শীর্ষে অমিতাভ বচ্চন। তার স্কোর ৯০ পয়েন্ট। আর ‘মোস্ট অ্যাপিলিং’ শাখায় ৯৩.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অক্ষয় কুমার।

‘মোস্ট গ্ল্যামারস’ শাখায় পুরো ভারতে শীর্ষে দীপিকা পাড়ুকোন। আর প্রিয়াংকা চোপড়া শীর্ষে মোস্ট সেক্সি হিসেবে। আর মোস্ট নাম্বার ওয়ান হার্টথ্রব রণবীর কাপুর।

মোস্ট রেসপেক্টেড ও ট্রাস্টেড কাপল হিসেবে শীর্ষে ‘বিরুশকা’ মানে বিরাট কোহলি ও আনুশকা শর্মা। কপিল শর্মা মোস্ট রেসপেক্টেড ইন্ডিয়ান টেলিভিশন সেলিব্রেটি।

আইডেন্টিফাই শাখায় শীর্ষে আয়ুষ্মান খুরানা। এই শাখায় পাওয়ার কাপল হিসেবে ধরা হয়েছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে। আর আলিয়া ভাট ও রণবীর কাপুরকে মোস্ট কনট্রোভার্শিয়াল কাপল হিসেবে উল্লেখ করা হয়েছে।

আলিয়া ভাট হয়েছেন মোস্ট অ্যাট্রাক্টিভ সেলিব্রেটি। আর ভারতের সবচেয়ে ভার্সেটাইল হিসেবে শীর্ষে নওয়াজুদ্দিন সিদ্দিকী।

জাপানি একটি কোম্পানির সহযোগিতায় এ জরিপ চালানো হয়। ৬০ হাজার অংশগ্রহণকারীর মাধ্যমে ২৩টি শহরে এ জরিপ চলে। এ সব শহরের মধ্যে মুম্বাই, দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, কলকাতা ও আহমেদাবাদ উল্লেখযোগ্য।

১৮০ তারকাকে নিয়ে এ জরিপ চালানো হয়। এর মধ্যে বলিউডের ৬৯ জন, টেলিভিশনের ৬৭ এবং খেলার ৩৭ জন ও সেলিব্রেটি দম্পতি ছিল ৭ জন। তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

কৃষকের ঋণের ২ কোটি টাকা আত্মসাত, ম্যানেজারসহ বরখাস্ত তিন

0
JND-DROHO-29-P7

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জের অগ্রণী ব্যাংক থেকে কৃষকের নামে ২ কাটি টাকা ভুয়া ঋন উত্তোলনের সাথে জড়িত থাকার প্রমান মেলায় সাবেক ব্যবস্থাপকসহ ২ জন বরখাস্ত ও একজনকে চাকুরি থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন ব্যাংকটির ম্যানেজার নাজমুস সাদাত। তিনি জানান, ঢাকা থেকে আসা অগ্রনী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রফিকুল ইসলামের নেতৃত্বের তিন সদস্যের তদন্ত কমিটি এ সিদ্ধান্ত দিয়েছেন।

জানা গেছে, সাধারণ কৃষকদের মধ্যে ৪ শতাংশ সুদে কৃষিঋণ বিতরণে ব্যপক অনিয়ম জড়িয়ে পরেন তৎকালীন ব্যংক ব্যবস্থাপক শৈলেন কুমার বিশ্বাস, ক্রেডিট অফিসার আব্দুস সালাম ও মাঠ সহকারী (অস্থায়ী) আজির আলী। তারা যোগসাযোসে মৃত ব্যক্তিদের নামে জাল কাগজ পত্র তৈরী করে প্রায় ২ কোটি টাকা ঋণ তুলে আত্মসাৎ করেন।

সম্প্রতি কালীগঞ্জে কৃষিঋণের ২ কোটি টাকা আত্মসাতের বিষয়ে সংবাদ প্রকাশের পর সরেনরে বসে ব্যাংক কর্তৃপক্ষ। ঢাকা থেকে তদন্ত কমিটি আসে। তদন্ত শুরু হয়। আর্থিক অনিয়মের প্রমান মেলে। অবশেষে তদন্ত কমিটির সুপারিশে অগ্রণী ব্যাংকের কালীগঞ্জ শাখার সাবেক ম্যানেজার বর্তমান চুয়াডাঙ্গা আঞ্চলিক অফিসে কর্মরত শৈলেন কুমার বিশ্বাস ও ক্রেডিট অফিসার আব্দুস সালামকে বরখাস্ত করা হয়। একই সাথে মাঠ সহকারী (অস্থায়ী) আজির আলীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...