রবিবার, নভেম্বর ২২, ২০২৬.
Home Blog Page 676

এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত জানা যাবে আজ

0
DROHO-HSC-07-P-1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনার প্রদুভাব ঠেকাতে আটকে থাকা উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা কবে হবে তা এখনো অনিশ্চিত। তবে এ বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত জানা যেতে পারে।

শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ মাধ্যমকে বলেন, এ বিষয়ে বুধবার হয়তো সাংবাদিকদের সাথে কথা বলা হতে পারে। যখন সময় জানানো হবে তখন বিস্তারিত জানানো হবে। এখন (মঙ্গলবার) জানাতে পারব না।

শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী মাসে এই পরীক্ষা নেওয়া যায় কি না তা নিয়েই মূলত আলোচনা চলছে। তবে কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। অবশ্য এর আগে গত ৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, অন্তত চার সপ্তাহ সময় দিয়ে এ পরীক্ষা নেওয়া হবে।

ঢাকা শিক্ষাবোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তাঁরা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত আছেন। ১৫ দিন সময় পেলেই তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। তিনি দাবি করেন করোনার মধ্যে পরীক্ষা নেওয়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে।

উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিলের শুরুতে। কিন্তু পরীক্ষা শুরুর আগমুহূর্তে করোনার কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখের বেশি।

নারী নির্যাতনের বিচার অবশ্যই করতে হবে- অ্যামনেস্টি

0
DROHO-amnesty -6-P10
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

দ্রোহ অনলাইন ডেস্ক

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

মঙ্গলবার অ্যামনেস্টি জানায়, একদল পুরুষ একজন নারীকে বিবস্ত্র করে মারধর করেছে। নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষকে এর ন্যায়বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে।

সংস্থাটি আরো বলে, ৪ অক্টোবর প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, একজন নারীর পোশাক ছিনিয়ে নেয় এক দল লোক। প্রায় আধা ঘণ্টা ধরে তার উপর নির্যাতন চলে। তাকে চড়, লাথি, ঘুষি মারে। মারধরের এই দৃশ্য শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড করা হয়। আর এই ঘটনা হলো বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতার ধারাবাহিকতার সর্বশেষ ঘটনা।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার গবেষক সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘সত্যিকারের এই ফুটেজ বাংলাদেশে নারীদের নিয়মিত নির্যাতনের শিকার হওয়ার চিত্র প্রদর্শন করে। এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই বিচার ব্যবস্থা অপরাধীদের সাজা দিতে ব্যর্থ হয়।’

তিনি আরো বলেন, ‘এই ঘটনার কোনও অজুহাত থাকতে পারে না। বাংলাদেশকে এর নিরপেক্ষ তদন্ত করতে হবে। এ ধরণের জঘন্য হামলার জন্য দায়ীদের শাস্তি দিতে হবে।’ সূত্র এনএনবি।

ধর্ষণবিরোধী মিছিলে পুলিশের লাঠিচার্জ

0
DRO-protibad-6-P9
ছবি সংগ্রহ

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে একের পর এক ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দেওয়ার পর হাতাহাতি ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরের দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে ‘ধর্ষণ ও নিপীড়নবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ শুরু করেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা।

প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী, লেখক, কবি, শিল্পী, অনলাইন অ্যাক্টিভিস্ট ও নারী অধিকারকর্মীরাও তাতে যোগ দেন।

বেলা সোয়া ১টার দিকে তারা শাহবাগ মোড় থেকে কালো পতাকা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ঘুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ তাদের আটকে দেয়।

এ সময় পুলিশের সাথে মিছিলকারীদের হাতাহাতি হয়। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করলে ছাত্র ইউনিয়নের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

পরে মিছিলকারীরা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ধর্ষক ও নিপীড়কদের শাস্তির পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পদত্যাগের দাবি জানান।

প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান শেষে মিছিলকারীরা আবার শাহবাগে হয়ে টিএসসি এলাকায় ফিরে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।

কুষ্টিয়ায় ছাত্রী ধর্ষণের মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

0
DROHO-kushtia-6-P8
জেলার মানচিত্র

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

মিরপুর থানার ওসি আবুল কালাম শিক্ষক আটকের বিষয় নিশ্চিত করে বলেন, ওই ছাত্রীর বাবার দায়ের করা মামলায় উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ চকপাড়া এলাকার সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক) আব্দুল কাদেরকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। কাদের (৪২) ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, গত শনিবার ভোরে ফজরের নামাজের সময় মাদ্রাসার সুপার আব্দুল কাদের মেয়েটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এরপর রাত ৮টার দিকে মেয়েটিকে আবার দ্বিতীয় দফায় ধর্ষণ করেন। পরে কাদের বিষয়টি কাউকে না জানানোর জন্য মেয়েটিকে শাসনও করেন।

সোমবার ওই ছাত্রী ঘটনাটি তার এক সহপাঠীকে জানালে তার মাধ্যমে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এতে বিক্ষুদ্ধ হয়ে স্থানীয়রা মাদ্রাসায় হামলা ও ভাঙচুর চালায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুপপুরে বেতন কর্তনের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

0
DROHO-Rup-6-P5
রুপপুরে শ্রমিকদের বিক্ষোভ

পাবনা প্রতিনিধি

ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকরা বেতন কর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ করে মিছিল করতে থাকে। এ বিক্ষোভ চলে বিকাল পর্যন্ত।

বিক্ষোভ মিছিল করেছে নিকিমথ কোম্পানীর শ্রমিকরা। এই কোম্পানীর একাধিক শ্রমিকর জানায় কোম্পানী যে বেতন দিতো বর্তমানে প্রত্যেক শ্রমিকে মাসিক বেতন থেকে ১০ থেকে ১২ হাজার কেটে নিচ্ছে কম্পানীর কর্মকর্তারা।

এক বছর পর নাটকে আয়েশা মুক্তি

0
DROHO-MUKTI-6-P3
আয়েশা মুক্তি

দ্রোহ বিনোদন ডেস্ক

ছোটবেলা থেকেই নৃত্যশিল্পী হিসেবে মিডিয়ায় কাজ করেন আয়েশা মুক্তি। তবে পরবর্তী সময়ে মডেলিংয়েও নাম লেখান। এ মাধ্যমে কাজে পরিচিতি তৈরি হওয়ার পর অভিনয় শুরু করেন। তবে নাটকেই বেশি অভিনয় করেন মুক্তি।

এখন পর্যন্ত তিনটি ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে তার। হাসিবুল ইসলাম মিজানের পরিচালনায় ‘তুমি আছ হৃদয়ে’ ছবি দিয়ে নজর কাড়েন সবার। এরপর শাহাদাৎ হোসেন লিটনের পরিচালনায় ‘জোর করে ভালোবাসা হয় না’ ছবিতে শাকিব খানের বিপরীতে সাবলীল অভিনয় করেন তিনি।

তার ক্যারিয়ারের তৃতীয় ছবিটি এখন মুক্তির অপেক্ষায় আছে। এর নাম ‘আমরা একটি সিনেমা বানাব’। আশরাফ শিশিরের পরিচালনায় ছবিটি বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হলেও দেশে এখনও মুক্তি পায়নি। এটি মুক্তির প্রক্রিয়ার মধ্যেই করোনাকাল শুরু হয়।

ছবির ব্যস্ততা শেষে করোনাভাইরাসের প্রকোপের আগে নাটকে নিয়মিতই কাজ করছিলেন এ অভিনেত্রী। সম্প্রতি আবারও নাটকের অভিনয়ে ফিরেছেন। প্রায় এক বছর পর অভিনয় করলেন একটি নাটকে। নাম ‘আমি বিয়ে করব না’।

পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। এতে তিনি একজন ডিভোর্সি গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন। এ নাটক প্রসঙ্গে আয়েশা মুক্তি বলেন, ‘করোনার কারণে অনেকদিন অভিনয়ে বিরতি পড়েছিল। সেই বিরতি ভেঙে আবারও অভিনয়ে ফিরেছি। এ নাটকের গল্পে একটি সামাজিক বক্তব্য আছে। আশা করছি দর্শক নাটকটি দেখে সচেতন হবেন।’ আরও কয়েকটি নাটকে অভিনয়ের প্রস্তাব আছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। শিগগিরই এগুলোতে কাজের বিষয়টি চূড়ান্ত করবেন তিনি।

দশজনে একজন ‘হয়ত’ আক্রান্ত- ডব্লিউএইচও

0
DROHO-eM-6-P2
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, বিশ্বে প্রতি ১০ জনে একজন হয়ত এরই মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এই সংক্রমণ বিশ্বের বৃহৎ জনগোষ্ঠীকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে।

সোমবার ডব্লিউএইচও-র নির্বাহী পর্ষদকে এই আশঙ্কার কথা জানান সংস্থাটির শীর্ষ আপৎকালীন বিশেষজ্ঞ মাইক রায়ান।

তিনি বলেন, দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে কোভিড-১৯ সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। ইউরোপের কিছু কিছু অংশ এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলেও সংক্রমণ ও মৃত্যু বাড়ছে।

রায়ান আরও বলেন, এখন পর্যন্ত আমাদের হাতে থাকা সব থেকে ভাল পরিসংখ্যান অনুযায়ী, হয়ত এরই মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন। ভিন্ন ভিন্ন দেশে আক্রান্তের হার ভিন্ন, গ্রামে ও শহরে আক্রান্তের হার ভিন্ন, বয়স ভিত্তিতেও আক্রান্তের হার ভিন্ন। তবে মোদ্দা কথা হচ্ছে, বিশ্বের বৃহৎ জনগোষ্ঠী এখনও মারাত্মক ঝুঁকির মধ্যে রয়ে গেছে। ামরা এখন খুব কঠিন সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। এই রোগ এখনও ছাড়াচ্ছে।

গত বছর ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব হয়। যা এখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে।

এ রোগ সম্পর্কে আরও বিশদভাবে জানতে ভাইরাসের উৎপত্তি স্থল চীনে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় ডব্লিউএইচও। তাই চীনের অনুমতির জন্য সংস্থাটির পক্ষ থেকে বিশেষজ্ঞদের একটি তালিকা দেশটির সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন রায়ান।

ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত

0
DROHO-JHO-6-P2
ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঝিনেদা থিয়েটার ও ভোর হলোর যৌথ উদ্যোগে ঝিনাইদহে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

DROHO-JHO-6-P1
ঝিনাইদহে মানববন্ধন

দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেছেন সাংস্কৃতিক কর্মীসহ সাধারণ জনতা। ঝিনাইদহের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ কওে কর্মসূচিতে অংশ গ্রহন করেন। মানববন্ধন থেকে সারাদেশের ধর্ষক ও নারী নির্যাতন কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

ধর্ষণের আলামত মেলেনি তিন্নীর শরীরে

0
droho-tinne-6p
ইবি ছাত্রী তিন্নি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উলফাত আরা তিন্নীর ময়নাতদন্ত হয়েছে।

সোমবার রাতে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালের আরএমও ডাঃ তাপস কুমার পাল নিশ্চিত করেন, তিন্নীর ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি। এটি আত্মহত্যা বলেও মন্তব্য করেন এই চিকিৎসক। চিকিৎসকরা ময়নাতদন্ত রিপোর্ট ইতোমধ্যে থানায় হস্তান্তর করেছেন।

গত বৃহস্পতিবার রাতে শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে নিজ বাড়িতে তিন্নীর রহস্যজনক মৃত্যু হয়। রাত ১২ টার দিকে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিন্নী ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ইউসুফ আলীর মেয়ে।

স্বজনদের অভিযোগ, তিন্নীর বোনের সাবেক স্বামী শেখপাড়া গ্রামের কুনুরুদ্দীনের ছেলে জামিরুল ও তার তিন সহযোগী জোর করে তিন্নীদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। এসময় তিন্নীর শোবার ঘরে ঢুকে তার শ্লীলতাহানি করায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

ঘটনায় গত শুক্রবার তিন্নীর মা হালিমা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ৪ জন আটক

0
Droho-no-8
জেলার মানচিত্র

দ্রোহ অনলাইন ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হয়েছে।

জেলার পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন নিশ্চিত করেন ওই মামলার প্রধান আসামিসহ দুইজনকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে র‌্যাব সদস্যরা আটক করেছে। এ ছাড়া নোয়াখালীর পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশীদ জানান, নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে রবিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। সেখানে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়।

থানায় দায়েরকৃত মামলায় আসামী করা হয়েছে বাহিনী প্রধান বাদল, রহিম, আবুল কালাম, ইগ্রাফিল হোসেন, সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, আরিফ ও রহমত উল্যা। তাদের সবার বাড়ি বেগমগঞ্জে। আসামীদের মধ্যে রহিম ও রহমত উল্যাকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলার পুলিশ সুপার নিশ্চিত করেন।

অপর দিকে সোমবার ভোরে র‌্যাব-১১ এর একটি দল ঢাকা থেকে প্রধান আসামি বাদলকে ও নারায়ণগঞ্জে থেকে ওই চক্রের দলনেতা দেলোয়ারকে গ্রেপ্তার করেছেন।

ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ আটক আশিক বিল্লাহ কে আটক করা হয়। তার কাছে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে বলে র‌্যাবের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়।
বেগমগঞ্জ উপজেলায় ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালানোর এক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়। এরপর ৩৫ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নেয় পুলিশ।

মামলার বরাত দিয়ে বেগমগঞ্জ থানান ওসি হারুনুর রশীদ বলেন, দাম্পত্য কলহের জেরে ওই নারী একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে তার বাবার বাড়িতে থাকছিলেন। দীর্ঘদিন পর গত ২ সেপ্টেম্বর তার সঙ্গে দেখা করতে সেখানে যান তার স্বামী।

“সেদিন রাত ৯টার দিকে আসামিরা তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং ওই নারীর স্বামীকে মারধর করে পাশের আরেকটি ঘরে নিয়ে বেঁধে রাখে। পরে তারা ওই নারীকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। তাতে বাধা দিলে আসামিরা তাকে নির্যাতন করে এবং মোবাইল ফোনে সেই দৃশ্য ভিডিও করতে থাকে। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামীরা কাউকে কিছু জানালে হত্যার হুমকি দিয়ে চলে যায়।”

এরপর ওই নারী কাউকে কিছু না জানিয়ে জেলা শহরের মাইজদীতে বোনের বাড়িতে আশ্রয় নেন। সেখানেও আসামিরা মোবাইল ফোনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে এবং ‘কুপ্রস্তাব’ দেয়। রাজি না হলে সেই রাতের ভিডিও তারা ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ওই নারী তাদের কথায় রাজি না হওয়ায় আসামীরা রবিবার দুপুরে সেই ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে বোনের বাসা থেকে ওই নারীকে সরিয়ে নিয়ে নিরাপত্তা হেফাজতে নেয় বলে জানান ওসি।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক একজন নারীকে বিবস্ত্র করে মারধর করছে। তাদের একজন পা দিয়ে ওই নারীর মুখ চেপে ধরেছে। বারবার আকুতি জানানোর পরও নির্যাতন করা বন্ধ করেনি তারা।

ওই নারীর বাবা সাংবাদিকদের বলেন, ঘটনার সঙ্গে জড়িতরা ‘প্রভাবশালী হওয়ায়’ এতদিন ভয়ে তাদের বিরুদ্ধে মামলা করার সাহস হয়নি তাদের।

এ বিষয়ে জেলার পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন বলেন, মামলার বাকি আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...