রবিবার, নভেম্বর ২২, ২০২৬.
Home Blog Page 756

অবশেষে ট্রেনে করে গরু এলো ঢাকায়

0
ট্রেনে চেপে কোরবানির গরু এলো ঢাকায়

দ্রোহ অনলাইন ডেস্ক

অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে কোরবানি ঈদের গরু এলো ট্রেনে করে।

বুধবার সকালে পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, জামালপুর, ইসলামপুর থেকে গরুবাহী ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায়েছে।

তিনি বলেন, ২৫টি ওয়াগনে মোট ২৭০টি গরু এসেছে। গরু প্রতি মাত্র ৫০০ টাকা ভাড়া নেওয়া হয়েছে।

জুলাইয়ের প্রথম দিকে কোরবানি উপলক্ষে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামে ট্রেনে করে কোরবানির পশু পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় ট্রেন পরিচালনা করতে পারছিল না রেলওয়ে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আহসান উল্লাহ ভুঁঞা বলেন, “বুকিং না থাকায় এ অঞ্চল থেকে কোনো পশুবাহী ট্রেন চালু করা সম্ভব হয়নি।”

পৃথিবীর দিকে ধেয়ে আসছে নতুন বিপদ

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি গ্রহাণু। বর্তমান অবস্থান করছে মঙ্গল গ্রহের কাছাকাছি। পৃথিবীর সাথে সংঘর্ষ লাগতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। এমন ভয়ঙ্কর তথ্য নাসার আগেই ধরা পড়লো দুই স্কুল শিক্ষার্থীর চোখে।

তারা দুজনেই ভারতের এক স্কুলের দশম শ্রেণির ছাত্রী। স্কুলের এক আন্তর্জাতিক প্রচারে অংশ নিয়েছিল তারা। আর টেলিস্কোপে চোখ রাখার সুযোগ পেতেই তারা করে ফেলল এ আবিষ্কার। পরে তাদের আবিষ্কার যাচাই করে স্বীকৃতি জানিয়েছে মার্কিন মহকাশ গবেষণা কেন্দ্র নাসাও।

গুজরাতের সুরাতে থাকে বৈদেহি ভেকারিয়া সঞ্জয়ভাই এবং রাধিকা লখানি প্রফুলভাই। দুজনেই পড়ে পিপি সাভানি চৈতন্য বিদ্যা সঙ্কুল বিদ্যালয়ে। সেখানেই স্পেস ইন্ডিয়ার সহায়তায় ২ মাসের একটি বিজ্ঞান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছিল। সহায়তা করেছিল টেক্সাসের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিকাল সার্চ কোলাবোরেশন বা আইএএসসি এবং হার্ডিন সিমন্স বিশ্ববিদ্যালয়। এই কর্মসূচীতে হাওয়াই-এর উচ্চ-মানের সিসিডি ক্যামেরা বিশিষ্ট ‘প্যান স্টার্স অ্যাডভান্সড টেলিস্কোপ’এ চোখ রাখার সুযোগ পেয়েছিল পিপি সাভানি চৈতন্য বিদ্যা সঙ্কুল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর তারপরই মঙ্গল গ্রহের কাছাকাছি একটি গ্রহাণু আবিষ্কারের দাবি করেছিল বৈদেহি এবং রাধিকা।

আরও দেখুুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (১)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

সম্প্রতি নাসা তাদের এই বিরল সন্ধানকে স্বীকৃতি দিয়েছে। বৈদেহি এবং রাধিকাকে এই বিষয়ে তারা মেইলও করেছে। নাসা গ্রহাণুটির নাম রেখেছে এইচএলভি ২৫১৪। এটি একটি নিয়ার-আর্থ অবজেক্ট বা এনইও। অর্থাৎ পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। বর্তমানে এটি মঙ্গল গ্রহের কাছে রয়েছে। তবে এরপরই সে ধেয়ে আসবে পৃথিবীর দিকে। তবে সেই বিপদ আসতে এখনও বেশ দেরি রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন অন্তত ১০ লক্ষ বছর পর মঙ্গল থেকে পৃথিবীর কাছে এসে পৌঁছবে গ্রহাণুটি।

ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়ের ইচ্ছা বিদ্যা বালানের

0
বিদ্যা-বালান

দ্রোহ বিনোদন ডেস্ক

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে চান বিদ্যা বালান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তার হাতে একাধিক বায়োপিকের অফার আছে। কিন্তু তিনি করতে চান প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্র।

তিনি আরো বলেন, যখনই তিনি ক্ষমতাশালী মহিলার কথা ভাবেন, ইন্দিরার মুখই আগে তার মাথায় আসে। এর আগেও বিদ্যা ইন্দিরার চরিত্র নিয়ে উৎসাহ দেখিয়েছেন। শোনা যাচ্ছিল, এক ওয়েব সিরিজে তাকে দেশের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রীর চরিত্রে দেখা যাবে। যদিও এ ব্যাপারে এখনো পাকাপাকি কিছু হয়নি।

আরও দেখুুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (১)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

বিদ্যা বালান এখন ব্যস্ত তার ছবি ‘শকুন্তলা দেবী’ নিয়ে। আগামী ৩১ জুলাই আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে ছবিটি। এতে গণিত প্রডিজির চরিত্রে আছেন তিনি। তবে এই প্রথমবার কোনো বায়োপিকে কাজ করছেন না বিদ্যা, এর আগেও তিনি করেছেন দ্য ডার্টি পিকচার, এক আলবেলা, মিশন মঙ্গল ইত্যাদি ছবিতে।

অপূর্ব শর্মার করোনাকালের সৃজনকর্ম

0
Apurbo-Droho-29-7-p-13
অপূর্ব শর্মা

দ্রোহ অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধের গবেষক অপূর্ব শর্মা একাধারে সাহিত্যিক, কবি ও সাংবাদিক। করোনার এই দুর্যোগকালে একের পর এক কবিতা ও গানে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। সম্প্রতি তার লেখা ‘জাগো মানুষ’ শিরোনামের গানটি বেশ প্রশংসিত হয়েছে।

ভারতের সংগীতশিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদারের সুরে গানটি গেয়েছেন সংগীতশিল্পী গৌরী চৌধুরী। এছাড়াও অনিমেষ বিজয় চৌধুরীর সুরে তার লেখা ‘করোনার ফাঁদে পৃথিবী কাঁদে’ গানটিও বেশ প্রশংসিত হয়েছে।

এছাড়া তার লেখা ‘বাংলা আমার মা’ এবং ‘দূর প্রবাসে’ শিরোনামে দুটি গান গেয়েছেন গৌরী চৌধুরী। ‘জাগো মানুষ’ গীতি কবিতাটি প্রথমে আবৃত্তি করেন বিলেতের বাচিক শিল্পী মনিরা পারভীন। সুরারোপের পর গৌরী চৌধুরীর কণ্ঠে গানটি ভিন্নমাত্রা পায়। অপূর্ব শর্মার কবিতাগুলোর মধ্যে ‘দেখা হবে মিলন মোহনায়’ কবিতাটির ভিডিও চিত্র প্রচারিত হয়েছে ‘চ্যানেল আই’তে।

আরও দেখুুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (১)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

অপূর্ব শর্মার লেখা প্রায় সবগুলো কবিতা এবং গানই সামাজিক যোগাযোগ মাধ্যমে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে শীর্ষে রয়েছে ‘শুনতে পাও শিশুর কান্না’ কবিতাটি। শুধু কবিতা নয়; বৈশ্বিক মহামারির এই দুঃসময়ে অপূব শর্মা রচনা করেছেন বেশ কয়েকটি গান। তার মধ্যে সিলেট ভূমি গানটি সুর করে গেয়েছেন মুুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক, সংগীতশিল্পী হিমাংশু গোস্বামী। সিলেটের রূপ লাবণ্য বর্ণনা করা হয়েছে এই গানে। এছাড়া বাউল শিল্পী রণেশ ঠাকুরের গানের ঘর পোড়ানোর প্রতিবাদে তার লেখা ‘গান পোড়ে না’ কবিতাটিতে ফুটে উঠেছে শিল্পের প্রতি দরদ আর প্রথাবিরোধী প্রতিবাদী ভাষা।

রাজবাড়ী সদর উপজেলায় নবীন লীগের কমিটি গঠন

0
বাংলাদেশ আওয়ামী নবীন লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক সাব্বির হাসান

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী সদর উপজেলায় বাংলাদেশ আওয়ামী নবীন লীগের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বাংলাদেশ আওয়ামী নবীন লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক সাব্বির হাসান এই কমিটির অনুমোদন দেন।

রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন রায়হান হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকাশ।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, কাওসার আহমেদ, আশরাফুল আলম ও হাসিবুল ইসলাম। তৌফিক আহম্মেদ রিমন , সাজ্জাদ খাঁন , উজ্জ¦ল সরদার ও বাধন সিকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাগর হাওলাদার , তনময় কুমার ,সচিন প্রামানিক , শামছু সরদার, মুন্না শেখ। প্রচার সম্পাদক হয়েছেন নাজমুল ইসলাম নয়ন, উপ-প্রচার সম্পাদক আতাহার মন্ডল, দপ্তর সম্পাদক জিহাদুল রহমান রাব্বি , উপ-দপ্তর সম্পাদক ইসলাম মোল্লা, সদস্য রিদয় আহম্মেদ রহিম , ডাঃ সাগর , রানা শেখ , মিজানুর রহমান বাধন, সামিম মোল্লা ও আলামিন শেখ।

আরও দেখুুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (১)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

মোট ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও আগামি ৯০ দিনের মধ্যে ১১১ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটি করা হবে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিষ চুরি মামলায় আটক

0
ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন মহিষ চুরির মামলায় ফেঁসে গেছেন ।

এ ঘটনায় জেলা ও উপজেলা ছাত্রলীগে তোলপাড় শুরু হয়েছে। সুষ্ঠ তদন্তের জন্য জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

পুলিশ সুত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া থেকে ১৬ জুন কৃষক নাসির উদ্দীনের দুইটি মহিষ চুরি হয়। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় ২৬ জুন মামলা করা হয়। পুলিশ কালীগঞ্জ উপজেলার চাচড়া গ্রামের আজগার আলীর ছেলে, সেলিমের বাড়ি থেকে মহিষটি উদ্ধার করে সেলিম আটক করে পুলিশ।

তিনি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। সেখানেই নাম আসে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনের।

আদালতে সেলিম জানান, তিনি চোর নন। মহিষটি শিবনগর গ্রামের মনির হোসেন সুমন এর, একই গ্রামের মিলন, কোটচাঁদপুরের বলুহর গ্রামের ঢালীপাড়ার তরিকুল ও চুয়াডাঙ্গার রশিদ তার কাছে বিক্রি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোটচাঁদপুরের এসআই তৌহিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা চুরি হওয়া দুইটি মহিষ উদ্ধার করে মালিককে ফেরৎ দিয়েছি। এই মামলায় কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। বাকী আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন মুঠোফোনে জানান, তিনি কিছুই জানেন না। তবে এ রকম কিছু হলে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল জানান, ঘটনা মিথ্যা হলে আমরা সাংগঠনিক ভাবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর যদি সঠিক হয় তবে সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবো।

আরও দেখুুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (১)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

তারা আরও জানান, এ বিষয়ে তারা মঙ্গলবার চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

ঝিনাইদহে স্বামী পরিত্যক্তা নারীকে শ্বাসরোধ করে হত্যা

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর উপজেলার পুড়াবেতাই গ্রামে রেকসোনা খাতুন (৩২) নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দুপুরে গ্রামের একটি মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধর্ষনের পর হত্যা করা হতে পারে বলে স্বজনরা মনে করছেন। রেকসোনা পুড়াবেতাই গ্রামের নুর ইসলাম নুরোর মেয়ে। তিনি রাস্তায় মাটিকাটা শ্রমিকের কাজ করতেন।

গ্রামবাসি জানান, রেকসোনার একাধিক জায়গায় বিয়ে হয়। কিন্তু দাম্পত্য কলহে কোন স্বামীর বাড়িতে তার স্থায়ীভাবে ঠাঁই হয়নি। রাতের বেলা একলা বাজার ঘাটে চলাফেরা করতেন।

মঙ্গলবার বিকাল থেকে রেকসোনা নিখোঁজ ছিলেন। বুধবার দুপুরে বাড়ির কাছে একটি মেহগনি বাগানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। লাশের শরীরে কোন আঘাতে চিহ্ন না থাকলেও তার নাক দিয়ে রক্ত ঝরছিলো।

আরও দেখুুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (১)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

রেকসোনা হত্যার মোটিভ ও ক্লু উদ্ধারে তৎপর রয়েছে পুলিশ। তার সাবেক কোন স্বামী এই হত্যার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এসআই সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে আমরা মনে করছি রেকসোনাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে বুধবার বিকালে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহে নসিমন দূঘর্টনায়, নিহত ১ আহত ৫

0
সংগৃহিত ছবি

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক নসিমন উল্টে একজন নিহত এবং ৫ জন আহত হযেছে।

বুধবার সকাল ১১টা নাগাদ এ দুঘর্টনা ঘটে। এ ঘটনায় তাহাজ্জেল হোসেন (৫২) নামের এক শিক্ষক নিহত হয়েছে। তিনি যশোর শহরের খড়কী পাড়ার মহিউদ্দিনের ছেলে। এ সড়ক দূঘর্টনায় সময় আহত হয়েছে আরও ৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার নলডাঙ্গা বাজার থেকে কালীগঞ্জ আসার পথে কাদিডাঙ্গা মোড়ে স্যালো ইঞ্জিন চালিত নসিমন উল্টে যাওয়ায় ইঞ্জিনের গরম পানিতে পুড়ে ৬ জন মারাত্বক ভাবে দগ্ধ হয়।

তাদের উদ্ধার করে স্থানীয় কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শিক্ষক তাহাজ্জেল হোসেন মারা যায়। এদিকে আহতদের মধ্যে ২ জনকে যশোর মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে তাদের অবস্থা আশংকাজনক।

আরও দেখুুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (১)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ভেড়ামারায় সড়ক দূর্ঘটনা-নিহত ১

0
কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২
প্রতিকী ছবি

ভেড়ামারা প্রতিনিধি

ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের ১২ মাইলে এলাকায় সিএনজি ও ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১জন নিহত হয়েছে। আরও গুরুতরভাবে আহত হয়েছেন ৪ জন।

মঙ্গলবার এই দূর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই নিহত হয় ১ জন। নিহত হন সিএনজি ড্রাইভার হাবিবুর রহমান তুহিন। সে মিরপুর উপজেলার বহুলবাড়িয়া ইউনিয়নের সাহেব নগর গ্রামের মৃত আলী আনছার’র ছেলে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস এর সদস্যরা আহত ৪ জনকে দ্রুত উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই সড়ক দূর্ঘটনাকে কেন্দ্র করে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কে যানজট’র সৃষ্টি হয়।

আরও দেখুন–লেখেন গান, বাজান পাতার বাঁশি

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যানজটমুক্ত করেন। আহত ব্যক্তিরা হলেন আশরাফুল, কামাল, করিম দেওয়ান, আলিম কাজি, বাবু। তাদের প্রত্যেকের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার পাঁচনেয়া গ্রামে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...