বুধবার, এপ্রিল ১৫, ২০২৬.
Home Blog Page 647

খুলনায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়ালো

0
Covid-19-Dro-27-p-3-compressed
প্রতিকী ছবি।

খুলনা প্রতিনিধি

খুলনা জেলা ও মহানগরীতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে।
এর মধ্যে ২৬ দিনে এক হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ৫ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

এখন অবধি করোনা আক্রান্ত ৯২ জনের মৃত্যু হয়েছে। অপর দিকে গত ২৪ ঘণ্টায় জেলা ও মহানগরীর ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হলো ৬ হাজার ৫৪ জন।

খুলনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, শুক্রবার সকাল পর্যন্ত ২২ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষায় ৬ হাজার ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সন্ধ্যায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৫৪ জনে। এদের মধ্যে মোট ৫ হাজার ৮১ জন সুস্থ হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৯২ জনের।

তিনি আরও বলেন, খুলনা মহানগরীতে মোট ৪ হাজার ৭৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৪ হাজার ২২ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৭০ জন। এছাড়া কয়রা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৩ জন, সুস্থ হয়েছেন ৬৪ জন, মৃত্যু ২ জনের। পাইকগাছা উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৪৯ জন, সুস্থ ১১১, মৃত্যু ২ জনের। ডুমুরিয়ায় উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৮৪ জন, সুস্থ ১৪১, মৃত্যু একজনের। ফুলতলা উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৩৩ জন, সুস্থ ১৯০, মৃত্যু নেই। দিঘলিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ১১৩ জন, সুস্থ ১১১, মৃত্যু একজনের।

তেরখাদা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন, সুস্থ ৫৯, মৃত্যু ২ জনের। রূপসা উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৫২ জন, সুস্থ ১৯৬, মৃত্যু ৯ জনের। বটিয়াঘাটা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫৬ জন, সুস্থ ৪৯, মৃত্যু ৩ জনের। দাকোপ উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৬০ জন, সুস্থ ১৩৮, মৃত্যু ২ জনের।

এ দিকে ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে আরও ৩৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৯ জনই খুলনা জেলা ও মহানগরীর।

আলমডাঙ্গায় অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

0
আলমডাঙ্গায় অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আলমডাঙ্গা প্রতিনিধি

আলমডাঙ্গায় একটি মাঠের বট গাছের ডাল থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে কৃষকরা কালিতলা মাঠে গেলে গলায় পাটের আঁশ পেঁচানো ওই লাশ দেখতে পায়। লাশের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, সংবাদ পেয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে আত্মহত্যা করেছে নাকি তাকে কেউ হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত অজ্ঞাত যুবকের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে পাটের আঁশ গলায় পেঁচানো অবস্থায় ওই যুবকের লাশ বট গাছের ডালে ঝুলছিল। তারা মনে করে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যার পর গাছের ডালের সাথে ঝুলিয়ে রাখা হতে পারে।

নড়াইলে ছাত্রলীগ নেতা খুন

0
লোহাগড়া থানার ছবি-সংগৃহিত

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজোয়ানকে (২৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দিঘলিয়ার নবগঙ্গা ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজোয়ান দিঘলিয়া গ্রামের মৃত সাইফুল ইসলাম শেখের ছেলে।

রেজোয়ানের পরিবারের ভাষ্যমতে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেজোয়ান দিঘলিয়া বাজার থেকে নিজ বাড়ি উদ্দেশ্যে যাচ্ছিলেন রেজোয়ান। একই সময় দিঘলিয়া বাজারের পশ্চিমে নবগঙ্গা ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছানো মাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে শেখ জহিরুল ইসলাম রেজোয়ানকে কুপিয়ে জখম করে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাম পা, বাম হাত ও মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নড়াইল সদর হাসপাতালে স্থানন্তর করেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক বিভাষ শর্মা বলেন, রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা অব্যহত আছে।

মহানবীর ব্যাঙ্গচিত্রঃ শার্লি এবদোতে ফের হামলার হুমকি

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর ব্যাঙ্গচিত্র পুনরায় ছাপা হওয়ায় আল-কায়দার পক্ষ থেকে ফরাসি ব্যাঙ্গ সাময়িকী শার্লি এবদোতে পুনরায় হামলা চালানোর হুমকি দিয়েছে আল-কায়দা।

সম্প্রতি আল-কায়দা কর্তৃক প্রকাশিত ওয়ান উম্মাহ ম্যাগাজিনে ফরাসি সাময়িকী শার্লি এবদোকে এই হুমকি দেওয়া হয় ।

ওয়ান উম্মাহ ম্যাগাজিনটিতে বলা হয়, শার্লি এবদো যেন মনে না করে ২০১৫ সালের হামলাই শেষ হামলা ছিল। এদিকে ৯/১১ হামলার বার্ষিকীতে আল-কায়দার প্রকাশিত ইংলিশ ম্যাগাজিনেও শার্লি এবদোকে হুমকি দেওয়া হয়েছে।

অপরদিকে আল-কায়দা বাহিনী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকেও হুমকি দিয়েছে। তারা মনে করে ফ্রান্সের প্রেসিডেন্ট এই ব্যাঙ্গচিত্র ছাপানোর সবুজ সঙ্কেত দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ জানুয়ারি মহানবীর ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যঙ্গ সাময়িকী শার্লি এবদোর কার্যালয়ে হামলা চালিয়ে ১২ জনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ছিলেন পত্রিকাটির প্রধান সম্পাদক, আটজন কার্টুনিস্ট, দুজন পুলিশ সদস্য ও অপর দুই ব্যক্তি। আহত হন আরও ১০ জন এবং হামলার দায় স্বীকার করেছিল আল-কায়দা।

পাটুরিয়া ঘাটে দীর্ঘ ৬ কিলোমিটার যানজট

0
পাটুরিয়ায় ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি-ছবি দ্রোহ

রাজবাড়ি প্রতিনিধি

শনিবার সকালে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিক ফেরি চলাচল ব্যহত হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের দীর্ঘলাইন পাটুরিয়া-ঢাকা মহাসড়ের চরের ডাঙ্গা অবধি ৩ কিলোমিটার ও আরিচা-ঢাকা মহাসড়কের উথলীর মোড় এলাকা পর্যন্ত আরও ৩ কিলোমিটার ছড়িয়ে পড়েছে। এর কারনে ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় আসা বাস, কোচ ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঢাকার মিরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাকচালক আমেজ শেখ জানান, বৃহস্পতিবার দুপুরের পর থেকে তিনি পটুরিয়া ঘাটে অপেক্ষা করছেন পারাপারের জন্য। এরকম অনেক যানবাহন ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় পড়ে রয়েছে।

আরও পড়ুন-খোকসার ছানার মাঝির যাবজ্জীবন

আরিচা অফিসের বিআইডব্লিটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, এ নৌরুটে নাব্যতা সংকট ও যানবাহনের চাপ বৃদ্ধির কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পদ্মা সেতুর ৯০ ভাগ কাজ শেষ – ওবায়দুল কাদের

0
Obaidul-dro-32
ওবায়দুল কাদের

দ্রোহ অনলাইন ডেস্ক

পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ ভাগেরও বেশি এবং মূল সেতুর প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে পদ্মাসেতু প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

পদ্মায় এ পর্যন্ত মোট ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্প্যান বসানো হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বর্তমানে দৃশ্যমান হয়েছে ৪ হাজার ৬৫০ মিটার।

তিনি বলেন, ৪২ টি পিয়ারের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং নদী শাসনের কাজ প্রায় ৮৪ ভাগ শেষ হয়েছে।

মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়ক ও টোল প্লাজার কাজও ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা থেকে মাওয়া এবং পাচ্চর থেকে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্মুক্ত করবেন যানচলাচলের জন্য।

এ সময় ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন সেতুসচিব বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এবং নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের সংশোধন বিষয়ে নির্বাচন কমিশনের উদ্যোগ নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন বিষয়ক বিষয়াদি নির্বাচন কমিশনের এখতিয়ার, এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই।

ওবায়দুল কাদের বলেন, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারের কোনো বক্তব্য থাকলে সরকারও নির্বাচন কমিশনকে জানাবে।

মন্ত্রী বলেন, সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে ভবিষ্যতেও সংবিধান অনুযায়ী সরকার সহযোগিতা করবে,এটা সরকারের সাংগঠনিক দায়িত্ব।
নির্বাচন কমিশন গঠন একটি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কমিশন গঠনে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন, যার মধ্যে বিএনপির প্রতিনিধিও ছিল।

তিনি বলেন, এখন নির্বাচন কমিশনে বিএনপি সমর্থিত প্রতিনিধি আছে, বিএনপির আমলে কমিশন গঠনে কখনও আওয়ামী লীগের নাম নেয়া হয়নি।

নির্বাচন কমিশন গঠন কিংবা বাতিলের এখতিয়ার সরকারের নয়, সময় হলেই রাষ্ট্রপতি যথাযথ ব্যবস্থা নেবেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হলে বলে আরও বেশি ভোটে জয়ী হত, আর পরাজিত হলে বলে কারচুপি করে হারিয়ে দিয়েছে।

ঘোড়াঘাটের ওসিকে সরানো হল

0
OC--Dro-11-p-7
ওসি আমিরুল ইসলাম

দ্রোহ অনলাইন ডেস্ক

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনার নয় দিনের মাথায় দায়িত্বে অবহেলার অভিযোগে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে সরিয়ে দেওয়া হল।

দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন শুক্রবার বলেন, “ওসি আমিরুলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে পাঠানো হয়েছে।”

২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসের বাসভবনের ভেন্টিলেটর দিয়ে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা চালানো হয়।

হাতুড়ির আঘাতে গুরুতর আহত ইউএনও ওয়াহিদা এখন ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।

গভীর রাতে নিজের বাসায় হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে বৃহস্পতিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইন্সটিটিউট ও হাসপাতালে আনা হয়। ওই ঘটনায় ঘোড়াঘাট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ওয়াহিদার ভাই শেখ ফরিদ, সেখানে আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
তবে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়ে ৪ সেপ্টেম্বর র‌্যাবের এক সংবাদ সম্মেলনে বলা হয় ‘চুরি করার জন্য’ তারা ইউএনওর বাসায় ঢুকেছিল বলে জিজ্ঞাসাবাদে দাবি করেছে।

ওই মামলা তদন্তের অগ্রগতি জানতে চাইলে পুলিশ সুপার বলেন, “সময় হলেই সব জানানো হবে।”

সন্তান জন্মের পর ক্যামেরায় আসতে পারেন আনুশকা

0
ANA-Dro-11-p-6

দ্রোহ বিনোদন ডেস্ক

নতুন সিনেমার খবরে নেই আনুশকার শর্মা। তবে খবরের বাইরে নেই তিনি। কিছুদিন আগেই জানা গেলো তার কোলে আসছে নতুন অতিথি। তাই করোনা মহামারি শেষ করে শুটিংয়ে ফেরার কথা থাকলেও সেটি পিছিয়েছে। সন্তান জন্মের পর ক্যামেরার সামনে আসতে চলেছেন আনুশকা।

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমায় সীতার চরিত্রে দেখা যেতে পারে আনুশকাকে। ২০১৮ সালে ‘জিরো’ ছিল আনুশকা অভিনীত শেষ ছবি। তার পরে কনটেন্ট প্রোডিউস করাতেই পুরোপুরি মন দিয়েছিলেন আনুশকা। লকডাউনে অ্যামাজন প্রাইমের জন্য ‘পাতাললোক’ প্রযোজনা করেন আনুশকা। মুক্তির পর থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সফল তিনি। তাই এখন অভিনয়ের চেয়ে প্রযোজনা নিয়েই বেশি চিন্তিত আনুশকা।

তিনি বলেন, ‘অভিনয় সবসময় আমার কাছে সর্বোচ্চ ভালোলাগার জায়গা। কিন্তু সেখানে নির্মাণের ক্ষেত্রে আমার স্বাধীনতা থাকে না। আমি চাই এমনকিছু কাজ হোক যেগুলো দর্শকদের মাঝে আলাদা প্রতিক্রিয়া তৈরি করবে। তাই সারাবছর সিনেমা না করলেও প্রযোজনায় আমি নিয়মিত আছি। বলা যায়, অভিনয়ের চেয়ে প্রযোজনায় আমাকে বেশি পাওয়া যাবে।’ এই বছর সন্তান জন্মের জন্য যদিও অভিনয়ে ফিরতে পারবেন না আনুশকা। তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে রামায়ণের কাহিনি-নির্ভর সিনেমা ‘আদিপুরুষ’-এর সীতা চরিত্রে দেখা আনুশকাকে। তার বিপরীতে থাকবেন দক্ষিণের তারকা প্রভাস।

‘আদিপুরুষ’-এর প্রধান খলনায়ক হিসেবে দেখা যাবে সাইফ আলি খানকে। আরো রয়েছে অর্জুন কাপুরও। ‘তানাজিঃ দি আনসাং ওয়ারিয়র’-এর সাফল্যের পরে এই মেগা প্রজেক্টের জন্য ওম রাউতের উপরেই ভরসা রেখেছেন ছবির অন্যতম প্রযোজক ভূষণ কুমার।

মেহেরপুরে পিকআপ চাপায় বৃদ্ধার মৃত্যু

0
Droho-11-p-2.
ছবি সংগ্রহ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার নতুন মদনাডাঙ্গা গ্রামে পিকআপভ্যান চাপায় রোকেয়া খাতুন (৬৭) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে রোকেয়া খাতুন নাতিকে নিয়ে ক্ষেত থেকে সবজি তুলে বাড়ি ফিরছিলেন। মেহেরপুর-কুষ্টিয়া সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দ্বারা খান জানান, পিকআপভ্যান চালককে আটকের চেষ্টা চলছে।

রাজধানীর গুলশান শপিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

0
DROHO-11-P1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

টানা তিন ঘন্টা চেষ্টার পর রাজধানীর গুলশান শপিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ৩টা পরে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। শুক্রবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে সময় লেগেছে প্রায় তিন ঘন্টা।

তিনি আরো জানান গুলশান শপিং সেন্টারের ছয়তলায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। সেন্টারের ছয় তলায় শমশের গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার মালামাল পুড়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...