বুধবার, এপ্রিল ১৫, ২০২৬.
Home Blog Page 648

মসজিদে বিস্ফোরণ – মৃতের সংখ্যা বেড়ে ৩১

0
Narayongonj-Dro-p-7-9-p-23
নারায়নগঞ্জ মসজিদে বিস্ফোরণের পরে বিধ্বস্ত আসবাবপত্রের ছবি-সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

হাসপাতালে চিকিৎসাধীন আরও দুইজনের মৃত্যুর মধ্যে দিয়ে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জন দাঁড়িয়েছে।

ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, ছয় দিন আগের ওই ঘটনায় দগ্ধদের মধ্যে মোট ৭ জন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে পটুয়াখালীর নজরুল ইসলাম (৫০) এবং কিশোরগঞ্জের শেখ ফরিদ (২১) বৃহস্পতিবার বিকালে মারা যান।

এই দুজনকে নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জন হল। বাকি যে পাঁচজন এখনও হাসপাতালে ভর্তি আছেন, তাদের অবস্থাও সঙ্কটাপন্ন বলে জানান চিকিৎসক পার্থ। তিনি বলেন, তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে গত শুক্রবার এশার নামাজের সময় ওই বিস্ফোরণের ঘটনার পর মোট ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে কেবল মামুন প্রধান নামের একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরতে পেরেছেন।

গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের বদ্ধ পরিবেশে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে বলে ফায়ার সার্ভিসের ধারণা।

টিকা বাংলাদেশ আগে পাবে – প্রধানমন্ত্রী

0
PM-DRO-9-9-p-6
সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য-সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বের যেখানেই করোনাভাইরাসের টিকা আবিষ্কার হোক না কেন সেটা বাংলাদেশের মানুষের জন্য আগে সংগ্রহ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “ভ্যাকসিন যেটা আবিষ্কার হল আমরা তো আশাবাদী হয়েছিলাম অক্সফোর্ডেরটা নিয়ে। সেটা পরীক্ষা করতে গিয়েই যখন অসুস্থ হয়ে পড়ল আমরা আবার একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছি।

“তারপরও আমাদের প্রচেষ্টা আছে, পৃথিবীর যেখানেই আবিষ্কার হোক বাংলাদেশ, আমার দেশের মানুষের জন্য আমরা সেটা আগে সংগ্রহ করতে পারব। সেই বিষয়টায় আমরা যথাযথ সচেতন।”

করোনাভাইরাস মহামারী থেকে বিশ্ববাসীকে মুক্তি দিতে টিকা আবিষ্কারের চেষ্টা করছে বিভিন্ন দেশে। এরমধ্যে বেশ কয়েকটি টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চলছে, যার মধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ কোম্পানি অস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা অন্যতম। এই টিকা চূড়ান্ত হলে তার উৎপাদনে যাবে ভারতের সিরাম ইনস্টিটিউটও, সে লক্ষ্যে প্রস্তুতিও নেওয়া হয়েছে।

এই টিকা এলে প্রথম দিকেই বাংলাদেশ তা পাবে বলে গত মাসেই ঢাকা সফরে এসে আশ্বাস দিয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

তবে এই টিকার চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় যুক্তরাজ্যে একজন অংশগ্রহণকারীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় এর ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত রাখা হয়েছে বলে বুধবারই খবর প্রকাশ হয়েছে।

এ নিয়ে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভ্যাকসিনের ব্যাপারে বিভিন্ন দেশ গবেষণা করছে। অনেক দেশের কাছে আমরা শুনছি। সব দেশেই আমাদের আবেদন দিয়ে রেখেছি। তার জন্য টাকাও বরাদ্দ করে রেখেছি। যেখান থেকে আগে পাওয়া যায় আমরা সেটা নেব এবং আমাদের দেশের মানুষকে এই করোনামুক্ত করার জন্য তা ব্যবহার করব। সেই ব্যবস্থাও আমরা নিয়েছি।”

সংসদে বিরোধী দলের সরব উপস্থিতির জন্য তাদের ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, “এই পার্লামেন্টে সেশনে যে বিল পাস হল এখানে কিন্তু আমাদের সরকার দলীয় কেউ কথা বলার সুযোগই পায়নি। একমাত্র বিরোধী দলেরই এই পার্লামেন্ট ছিল এবং তারাই কথা বলে গেছে।

এক্ষেত্রে সমালোচনার ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যাদের দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মানুষ বিপদে পড়ে পুলিশকেই আগে ডাকে। এমন কিছু না করা যাতে তারা যেন আবার ভয়ে ভীত হয়ে তাদের কাজের যে উৎসাহটা সেটা যেন নষ্ট না হয়- সেদিকেও দৃষ্টি দিতে হবে।

খোকসার ছানার মাঝির যাবজ্জীবন

0
Dro-0-10-2020-pic-৭
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় এক বছর আগের একটি ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন সাজার দিয়েছে জেলার একটি আদালত।

বৃহস্পতিবার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান আসামির উপপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ছানার মাঝি (৩৮) খোকসা উপজেলার আমবাড়িয়া পূর্বপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে।
যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক ।

মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালের ২০ জুন সন্ধ্যায় দশ বছরের একটি মেয়ে বাড়ির পাশের মাঠে ছাগল আনতে যায়। এ সময় প্রতিবেশী ছানার মাঝি মেয়েটিকে পাশের একটি কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ছানার মাঝি পালিয়ে যায়।

এ ঘটনার পরদিন মেয়েটির বাবা খোকসা থানায় ছানার মাঝির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৭ জুলাই তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

বসুন্ধরাতেই থাকছে স্টার সিনেপ্লেক্স

0
Dro-0-10-2020-pic-6
স্টার সিনে কমপ্লেক্স

দ্রোহ বিনোদন ডেস্ক

চলতি অক্টোবর পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের সঙ্গে রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের চুক্তি ছিল। চুক্তির নবায়ন না হলে কার্যক্রম গুটিয়ে নেওয়ার কথা জানিয়েছিল স্টার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ। কিন্তু জানা গেলো নতুন খবর। বসুন্ধরা সিটির সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে বসুন্ধরাতেই স্টার সিনেপ্লেক্সে থাকছে।

ফেইসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি শপিংমল থেকে সরে যাচ্ছে বলে যে উৎকন্ঠা এবং হতাশা তৈরি হয়েছিল তার অবসান ঘটছে। অগণিত দর্শক, শুভানুধ্যায়ীর ভালোবাসা আর আমাদের আবেদন মূল্যায়ন করে চুক্তি নবায়নের ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের জন্য বসুন্ধরা কতৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের সহযোগিতা আমাদের পথচলা মসৃণ ও সুন্দর করেছে। আগামীতেও তাদের সহযোগিতাকে সঙ্গী করে আমরা এগিয়ে যেতে চাই।’
২০০৪ সালে বসুন্ধরা সিটিতে ফ্লোর ভাড়া নিয়ে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হয়। পরে সীমান্ত স্কয়ার ও মহাখালীর এসকে টাওয়ারের তাদের আউটলেট খোলা হয়েছে।

নায়িকা মুনমুনকে লিগ্যাল নোটিশ

0
Dro-0-10-2020-pic-5
নায়িকা মুনমুন

দ্রোহ বিনোদন ডেস্ক

মসজিদের পাশে নৃত্য পরিবেশন করায় ঢাকাই ছবির এক সময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান।

বুধবার আইনজীবী মেহেদী হাসানের দেওয়া নোটিশে বলা হয়েছে, মসজিদের সামনে নৃত্য করাকে ইসলামের দৃষ্টিতে গর্হিত কাজ ও বাংলাদেশের আইনবহির্ভূত। লিগ্যাল নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে মসজিদের সামনে নাচ-গান পরিবেশনের জন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকায় মুনমুনকে ক্ষমা ও দুঃখ প্রকাশ করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়িকা মুনমুনের নাচের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা গেছে, মসজিদের সাইনবোর্ড লাগানো টিনের তৈরি একটি ঘরের সামনে মেরুন রঙের পোশাকে প্রফুল্লচিত্তে নাচছেন মুনমুন। ভিডিওটি ভাইরাল হলে নেটিজেনরা মুনমুনের তীব্র সমালোচনায় মেতে ওঠেন।

জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর টাঙ্গাইলের সখীপুরে নৌকা ভ্রমণে যান চিত্রনায়িকা মুনমুন। মাইক্রোবাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে গঠিত স্থানীয় আল মদিনা সমবায় সমিতির উদ্যোগে এই ভ্রমণের আয়োজন করা হয়। নৌকা ভ্রমণ শেষে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পলাশতলী বাজার মসজিদের পাশে মুনমুনের নাচের এই আসর বসানো হয়। এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

সাতক্ষীরায় বুকে বাঁশ বিধে এএসআই নিহত

0
Dro-0-10-2020-pic-৪
নিহত এএসআই

সাতক্ষীরা প্রতিনিধি

ডিউটি শেষে থানায় ফেরার সময় রাস্তায় ট্রাকে রাখা বাঁশ বুকে বিধে আশাশুনি থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজামালের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার চাপড়া ব্রিজের উত্তরপাশে এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশের এএসআইকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। আটক ট্রাকচালক কামাল হোসেন ও হেলপার তমাল শেখ সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, এএসআই শাহজামাল বুধহাটা বাজারে ডিউটি করছিলেন। ডিউটি শেষে ভোরে তিনি মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন। পথিমধ্যে চাপড়া ব্রিজের উত্তরপাশে অন্ধকারের মধ্যে অবৈধভাবে পাকিং করা বাঁশ বোঝাই ট্রাকটির পেছনের অংশের বাঁশ শাহজামালের বুকের ডান পাশে ঢুকে যায়। তার বাম হাতও জখম হয়। এ ঘটনায় জব্দ করা ট্রাক ও চালক-হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শৈলকুপায় ইউপি চেয়ারম্যানের উপর হামলা, এসআই প্রত্যাহার

0
Dro-0-10-2020-pic-3
সংগৃহিত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় এক ইউপি চেয়ারম্যানকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগের প্রমান মেলায় পুলিশের এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

দুই বার নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের উপর গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। বুধবার রাতে এ হামলার ঘটনার সিসি টিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। মারধরে অভিযুক্ত শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের প্রতিপক্ষ জুলফিকার কাইসার টিপুর সঙ্গে বিরোধ চলে আসছে। গত সোমবার রাতে মামুনের সমর্থক পুরাতন বাখরবা গ্রামের মিনান নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করেন। তারা ওই রাতেই একই গ্রামের মওলার বাড়িতে হামলা করে বেশ কয়েকজনকে আহত করেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এরপর চেয়ারম্যান মামুন রাত আনুমানিক ১২টার দিকে আহতদের হাসপাতালে দেখতে যান। সেসময় শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলমের নির্দেশে তার সঙ্গে থাকা কর্মী ও স্থানীয়দের পুলিশ ধরে গাড়িতে তোলে। চেয়ারম্যান মামুন এগিয়ে যাওয়া মাত্রই এসআই সাখাওয়াত তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এ সময় এসআই রফিক ও এএসআই রেজওয়ানুলসহ অন্যান্য পুলিশ সদস্যরা লাথি-ঘুষি মেরে অকথ্য ভাষায় গালিগালাজ করে ধাক্কাতে ধাক্কাতে চেয়ারম্যান মামুনকে তাদের গাড়িতে তোলেন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ও দুজন সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশ গাড়ি থেকে তাকে নামিয়ে দেয়। বাকিদেরকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন অভিযোগ করে বলেন, আমার ওপর হামলাটা ঝড়ের মতো হয়েছে। নেতাকর্মীদর পুলিশ নিয়ে যাচ্ছিল, তখন সেখানে যেতেই পুলিশ আমাকে মারধর করলো। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। পুলিশের ভয়ে বর্তমানে আমি এলাকা ছাড়া।

তিনি আরও বলেন, এ ঘটনার পরপরই শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম আমাকে ফোন করে হুমকি-ধমকি দিয়ে বলেন-‘আপনার কপাল ভালো আমি সেসময় সামনে ছিলাম না। যদি থাকতাম তাহলে সবার আগে আপনার হাতেই হাতকড়া পড়তো।’ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ ঘটনার বিচার দাবি করছি।

এ বিষয়ে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকাপা সার্কেল) আরিফুল ইসলাম বলেন, এ ঘটনার পরপরই এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে অভিযুক্ত এসআই সাখাওয়াতকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি পাবলিক প্লেসে এমন ঘটনার জন্য বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত চলমান আছে।

আবার বাড়লো সোনার দাম

0
Dro-0-10-2020-pic-2
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দুই দফা দরপতনের পর দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা।

বৃহস্পতিবার থেকে নতুন দর কার্যকরী হবে বলে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) পক্ষ থেকে জানানো হয়েছে।

সোনার ব্যবসায়ীদের সংগঠন বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দর অনুযায়ী বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ৭৪ হাজার ৮ টাকা, যা আগে ছিল ৭২ হাজার ২৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দামি নির্ধারণ হয়েছে ৭০ হাজার ৮৫৮ টাকা. যা আগে ছিল ৬৯ হাজার ১০৯ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ১১১ টাকা, যা আগে ছিল ৬০ হাজার ৩৬১ টাকা। এছাড়া সনাতনী সোনার প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫১ হাজার ৭৮৮ টাকা, যা আগে ছিল ৫০ হাজার ৩৯টাকা। আর ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।

বাজুস জানিয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে মার্কিন ডলারের প্রার্ধান্য খর্ব হয়েছে। এছাড়া জ্বালানি তেলের দর পতনসহ নানা অর্থনৈতিক সমীকরণের মধ্যে গত ১৩ আগস্ট ও ২১ আগস্ট দুই দফায় সোনার দাম কামানো হয়। কিন্তু বর্তমানে স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতিতে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে এ দাম বাড়ানো হয়েছে।

ছায়াপথে বিশাল জ্যোতির্বলয়

0
Dro-0-10-2020-pic-1
ছায়াপথে বিশাল জ্যোতির্বলয়

দ্রোহ অনলাইন ডেস্ক

এবারই প্রথম কোনো ছায়াপথ ঘিরে এত বিশাল জ্যোতির্বলয়ের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। এরই মধ্যে অ্যান্ড্রোমিডা ছায়াপথ ঘিরে থাকা এ বলয়ের বিস্তারিত মানচিত্রও তৈরি করা হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, জ্যোতির্বলয়টি আকারে অ্যান্ড্রোমিডা ছায়াপথের ১৫ থেকে ২০ গুণ বড়। এর দুটি স্তর- একটি ভেতরের এবং অন্যটি বাইরের।

যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকোলাস লেনার জানান, পাঁচ বছর আগে এর হদিস মিলেছিল। তবে সে সময় কেবল অ্যান্ড্রোমিডার জ্যোতির্বলয়ের ভেতরের অংশটির দেখা মেলে, যা এর কেন্দ্রস্থল থেকে মহাকাশে ৫ লাখ আলোকবর্ষ দূরত্ব পর্যন্ত ছড়িয়ে রয়েছে। গবেষণায় এবার এই জ্যোতির্বলয়ের বাইরের অংশটিরও দেখা মিলেছে, যা আরও ২০ লাখ আলোকবর্ষ দূরত্ব পর্যন্ত বিস্তৃৃত। ছায়াপথের জ্যোতির্বলয় আলো বিকিরণ করে না। তাই এগুলো চট করে দেখা সম্ভব হয় না।

এ নিয়ে প্রকাশিত গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানান, প্রতিটি ছায়াপথেরই এমন জ্যোতির্বলয় থাকে। এগুলো দুই স্তরবিশিষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি। যে গ্যাসীয় পদার্থ দিয়ে ছায়াপথটি তৈরি হয়, এর মেঘই আসলে জ্যোতির্বলয়ের বাইরের অংশ। আমাদের ছায়াপথটির নাম আকাশ-গঙ্গা। আর আমাদের সবচেয়ে কাছে আছে অ্যান্ড্রোমিডা। আকারে এটি অনেক বড়। সূত্রঃ নাসা ও আনন্দবাজার পত্রিকা।

জীবনের এ্যালবাম

0
dro 0-09-2020-pic-12
নৌকা বাইচ প্রতিযোগীতার মৌসূম আসছে। তারই প্রস্তুতি নিচ্ছে গড়াই পাড়ের বাইচের নৌকার মাল্লারা।

গ্রাম বাংলার মানুষের যাপিত জীবনের ছবি গুলো কুষ্টিয়ার খোকসার কালীবাড়ি, জাগলবা, ভবানীপুর, বামনপাড়া, মুকশিদপুর গ্রামের বিভিন্ন স্থান থেকে তুলেছেন দ্রোহের ক্যামেরা পার্সন।

dro 0-09-2020-pic-6
বাড়ি ফেরার আগে মাছ ভাগ করতে বসেছে শিশুরা।
dro 0-09-2020-pic-1
শতর্ক পাহাড়ায় মা। শাবকেরা খাদ্যের সন্ধানে।
dro 0-09-2020-pic-2
মহামারী করোনায় স্কুল বন্ধ কিন্তু পড়াতো আর থেমে থাকতে পারে না। তাই পড়া ছাড়েনি তারা। এক শিক্ষকের বাড়ি থেকে পড়ে ফিরছে শিশুরা।

 

dro 0-09-2020-pic-3
কিশোরের অকৃত্রিম হাসি।
dro 0-09-2020-pic-15
বিলের জল মারিয়ে ফসল নিয়ে বাড়ি ফিরছে কৃষক।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...