মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬.
Home Blog Page 656

নেটফ্লিক্সের সঙ্গে হ্যারি-মেগানের চুক্তি

0

দ্রোহ বিনোদন ডেস্ক

এবার চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রযোজনায় দেখা যাবে ব্র্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলকে। মার্কিন স্ট্রিমিং প্লাটফর্মে সিনেমা, ডকুমেন্টারি ও সিরিয়াল প্রযোজনা করবেন তারা। সম্প্র্রতি মেগান টুইট করে জানান, ডিসেম্বরের ভেতরেই তারা একটি ডকুমেন্টারি তৈরির কাজ শেষ করবেন।

জুন মাসে এই চুক্তি হয়। তবে নেটফ্লিক্সের সঙ্গে তাদের এই চুক্তির অর্থের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিশ্বের ১৯ কোটির বেশি মানুষ নেটফ্লিক্স উপভোগ করেন। স্ট্রিমিং সেবাটির সঙ্গে চুক্তির পর তাদের প্রথম প্রকল্প হলো প্রকৃতি নিয়ে একটা ডকুমেন্টারি সিরিজ এবং একটা অ্যানিমেশন সিরিজ, যা মেয়েদের উদ্বুদ্ধ করবে বলে তারা আশা করা হচ্ছে। কিন্তু বিনোদন জগতের অনুষ্ঠান প্রযোজনা করার কোনো অভিজ্ঞতা তার বা প্রিন্স হ্যারির নেই। মেগান মার্কেল এক সময় হলিউডের খ্যাতিমান অভিনেত্রী থাকলেও তিনি ক্যামেরার সামনে আসবেন না বলে জানিয়েছেন।

নতুন ছবির জন্য প্রস্তুত হচ্ছেন সজল

0
অভিনয় শিল্পী সজল

দ্রোহ বিনোদন ডেস্ক

করোনার কারণে অনেক কিছুই বদলে গেছে। এছাড়া নিজেরাও নিজেদের বদলিয়ে ফেলেছেন এ সময়ে। অভিনেতা আবদুন-নূর-সজলও বদলে গেছেন। পুরো অভিনয় ক্যারিয়ারে ফিটফাট থাকলেও করোনাকাল শুরুর পর নিজের মুখের অবয়ব বদলে ফেলেছেন। এ কারণে অনেকেই শুরুতে সজলকে দেখে সহজেই চিনতে পারছেন না।

তবে এ অবয়বেই ঈদের নাটকে অভিনয় করেছেন। ঈদের পরও একটি নাটকের কাজ শেষ করেছেন। আপাতত নতুন কোনো নাটকে অভিনয় করছেন না তিনি। তবে ভালো কিছুর জন্য প্রতীক্ষায় আছেন। সম্প্রতি নতুন আরেকটি ছবিতে অভিনয়ের কথা জানিয়েছেন এ অভিনেতা।

শিগগিরই এ ছবিতে তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হবে। এ প্রসঙ্গে সজল বলেন, ‘নাটকের পাশাপাশি এখন ছবিতেও অভিনয় করছি। নতুন একটি ছবিতে অভিনয়ের কথা চলছে। কিছু বাধ্যবাধকতা থাকায় এখনই বিস্তারিত তথ্য জানাতে পারছি না।

তবে অল্প সময়ের মধ্যেই এটি চূড়ান্ত হবে। ছবির এ প্রস্তাবটি বেশ আকর্ষণীয়। আশা করছি দর্শকের ভালো লাগবে এটি।’ ছবিতে অভিনয়ের জন্যই কি মুখের অবয়ব বদল করেছেন কি-না, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান এ অভিনেতা। অন্যদিকে নাদের চৌধুরী পরিচালিত ‘জিন’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন করোনা আসার আগেই। তার বিপরীতে এতে অভিনয় করেছেন পূজা চেরী। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। বদিউল আলম খোকনের পরিচালনায় ‘হারজিৎ’ নামের একটি ছবিতে কাজ শুরু করেছিলেন অনেক আগেই। সেটির কাজ এখনও শেষ হয়নি।

ফেইসবুকে নিষিদ্ধ ভারতের ক্ষমতাসীন দলের রাজনীতিবিদ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সহিংসতা ও বিদ্বেষমূলক কনটেন্ট সম্পর্কিত নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ভারতের ক্ষমতাসীন দলের এক রাজনীতিবিদকে নিষিদ্ধ করেছে ফেইসবুক।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যম জায়ান্ট খ্যাত মার্কিন প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিষ্ঠানের “বিপজ্জনক ব্যক্তি এবং সংস্থা” নীতিমালার আওতায় ফেইসবুক ও ইনস্টাগ্রাম থেকে রাজা সিং নামের ওই রাজনীতিবিদকে নিষিদ্ধ করেছে তারা।

বার্তা সংস্থা রয়টার্সকে এক ভিডিও বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের ওই রাজনীতিবিদ বলেন, অনুসারী ও দলের অন্যান্য কর্মীরা তার নাম ব্যবহার করে পেইজ খুলেছেন।

রাজা সিং নতুন করে অ্যাকাউন্ট খুলতে ফেইসবুকের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা করেছেন বলেও জানিয়েছেন। তিনি বলেন, “সব নীতিমালা মেনেই আমি সামাজিক মাধ্যম ব্যবহার করতে চাই।

ভারতে ৩০ কোটিরও বেশি গ্রাহক রয়েছে ফেইসবুকের। হিসেবে দেশটি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় বাজার।

কিছুদিন আগেই অভিযোগ উঠেছিল, নরেন্দ্র মোদী এবং তার দলের নেতাদের ওপর ফেইসবুকের নীতিমালা প্রয়োগ করলে তা ভারতে ফেইসবুকের ব্যবসার জন্য ক্ষতিকর হবে এমন মন্তব্য করেছেন দেশটিতে থাকা ফেইসবুকের এক জ্যৈষ্ঠ নির্বাহী।

এরপর থেকেই ভারতে তোপের মুখে রয়েছে ফেইসবুক, প্রতিষ্ঠানটির সমালোচনা করেছে ভারতের বিরোধী দল কংগ্রেস পার্টি।

বৃহস্পতিবার ফেইসবুক জানিয়েছে, রাজা সিংয়ের প্রতিনিধিত্বকারী পেইজ, গ্রুপ এবং অন্যান্য অ্যাকাউন্টও সরানো হবে।

বিবৃতিতে ফেইসবুক বলেছে, নীতিমালা লঙ্ঘনকারী সম্ভাব্য অ্যাকাউন্ট যাচাই প্রক্রিয়াটি অত্যন্ত বিস্তৃত এবং এই প্রক্রিয়াই আমাদেরকে তার অ্যাকাউন্ট নিষিদ্ধ করার সিদ্ধান্ত দিয়েছে।

সন্তান বিপথে গেলেই স্মার্টফোন জানান দিবে

0
প্রতিকী ছবি

দ্রোহ আইটি ডেস্ক

মোবাইল ফোনের দুনিয়াতে চীনের তৈরি স্মার্টফোন অল্পদিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প দামের মধ্যে উন্নত এবং টেকসই প্রযুক্তির কারণে চীনা ফোন পছন্দ করেন স্মার্ট ফোন ব্যবহারকারীরা। তবে এবারে এক নতুন পদক্ষেপ নিতে চলেছে চীনের তৈরি একটি স্মার্টফোন কোম্পানি রিয়েলমি। প্রতিষ্ঠানটি ইউআই নিয়ে আসার পর থেকেই নতুন নতুন একাধিক ফিচার যোগ করে আকর্ষণীয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার তারা নিয়ে এসেছে remote guard।

এই ফিচারের ফলে অভিভাবকেরা নিজেদের সন্তানের উপরে নজরদারি রাখতে পারবে। আর এই ফিচারের সাহায্যে অভিভাবকদের নিজেদের সন্তানের ফোন দেখার দরকার পড়বে না। তবে এই সুবিধা মনে করা হচ্ছে চিনের বাইরে আর কোথাও পাওয়া যাবে না।

যদিও এই মুহূর্তে ভারত সহ একাধিক দেশে বর্জন করা হয়েছে চীনা পণ্য কিন্তু চীনের ভেতরেই ওই সকল সংস্থা একাধিক নয়া প্রযুক্তি নিয়ে কাজ করে চলেছে। এই নতুন সেটিংয়ের সাহায্যে সন্তানেরা কতক্ষণ মোবাইলের পিছনে সময় দিচ্ছে তা থেকে শুরু করে সব লক্ষ করতে পারবেন অভিভাবকেরা। পাশপাশি ফোনের সুরক্ষাসহ বেশ কিছু বিষয়ে নজর রাখতে পারবেন অভিভাবকরা।

এই মুহূর্তে ভাইরাস সংক্রান্ত ঝুঁকি এবং সাইবার অপরাধ সহ বেশ কিছু বিষয়ে খেয়াল রাখার সুবিধা পাওয়া যাবে এই ফিচারের সাহায্যে। কোন কারণে যদি অভিভাবকরা নিজেদের ফোনের নম্বর পরিবর্তন করেন সে ক্ষেত্রে তথ্য যোগ এবং সংশোধন করার সুবিধাও থাকছে। পাশপাশি অভিভাবকের নম্বর গুলি এসওএস হিসেবে রাখা যাবে। যাতে জরুরি সময়ে সহজেই তাদের সঙ্গে যোগাযোগ করা যায়। পাশপাশি এই নতুন ফিচার নিজে থেকেই স্প্যাম মেসেজ এবং ভুলভাল কল ব্লক করে দেওয়। ফলে গ্রাহকদের হয়রানির মধ্যে পরতে হয় না।

এছাড়া প্রয়োজনে এই ফিচারের সাহায্যে অভিভাবকেরা সন্তানের ফোনের গেম ও ব্লক করতে পারে। এই ফিচারে একাধিক অভিভাবকদের যোগ করার সুবিধা পাওয়া যাচ্ছে। তাই এতে এক নতুন স্ক্রিন রয়েছে। এবারে সন্তানদের উপরে নজরদারি করার এক নতুন এবং আকর্ষণীয় ফিচার নিয়ে এল রিয়ালমি। তবে এই ফিচার কতটা জনপ্রিয় তা জানতে অপেক্ষা করতে হবে।

আতঙ্ক যেন পিছু ছাড়ছে নাঃ জ্যাকুলিন

0
জ্যাকুলিন

দ্রোহ বিনোদন ডেস্ক

করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বের বিনোদন জগত ছিল বন্ধ। তারকারাও এতদিন ছিলেন ঘরবন্দি। সেই বিরতির পর আবারো শুরু হচ্ছে শুটিং। বলিউড এরইমধ্যে সবকিছু স্বাভাবিকের দিকে যাচ্ছে। তবে সতর্কতা মেনেই কাজ করছেন সবাই। তবু এরমধ্যেই খবর আসছে করোনা প্রভাবের। আনলক পর্ব শুরু হতেই শুটিংয়ের কাজ শুরু করেন জ্যাকুলিন ফার্নেন্দার। একটি ব্র্যান্ডের শুটিংয়ের কাজ শুরু করতেই, করোনা পরীক্ষার মুখোমুখি হতে হয় জ্যাকুলিনের প্রায় পুরো ইউনিটকে।

শুটিং শুরুর আগেই জ্যাকুলিনসহ সংশ্লিষ্ট ইউনিটকে কোভিড পরীক্ষা করানো হয়। যেখানে ২ জনের শরীরে করোনা থাবা বসিয়েছে বলে জানা যায়। তবে জ্যাকুলিন ভাল আছেন। তার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান অভিনেত্রী।

শুটিং ইউনিটের যে ২ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে, তাদের কোয়ারেন্টিন করা হয়েছে। বিএমসির তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে। সেই কারণে বিএমসিকে ধন্যবাদও জানান জ্যাকুলিন।

তিনি বলেন, অনেকদিন পর কাজে ফিরে বেশ ভালো লাগছিল। কিন্তু আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। আমাদের ২জন্য করোনা পজিটিভ। আমি যদিও ভালো আছি। কিন্তু তাদের জন্য খারাপ লাগছে। আশা করি সবাই সুস্থ্য হয়ে আবারো কাজে ফিরবেন। অন্যান্য কাজের ব্যাপারেও বিষয়টি নজর দিচ্ছি। যেন এমন ঘটনা না ঘটে।’

করোনায় আক্রান্ত হয়ে কুমারখালীতে ১ জনের মৃত্যু

0
মোস্তাক

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে পৌরসভার তেবাড়ীয়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোস্তাক (৪৮) এর মৃত্যু হয়।

জানা যায়, চলতি মাসের ১ তারিখে করোনার উপসর্গ দেখা দিলে, পরীক্ষার জন্য নমুনা দিলে ফলাফল পজিটিভ আসে । তিনি হোম কোয়ারেন্টিনে ছিল। এখন অবধি এ থানায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৪ জন এবং মৃত্যু বরন করেছেন ৮ জন।

মেস্তাকের পরিবার সূত্রে জানা যায় , ১ সেপ্টেম্বর থেকে মোস্তাক করোনায় আক্রান্ত হয়েছিল, শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন জানান, মোস্তাক দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও উচ্চ রক্ত চাপ জনিত রোগে ভুগছিলেন।

কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার

0
প্রবাসীর স্ত্রী’র ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করছে পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ থেকে এক প্রবাসীর স্ত্রী’র ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর ইউনিয়নের দুর্বাকুন্ডু গ্রামের একটি বাগান প্রবাসীর স্ত্রী’র থেকে নুপুর আক্তার (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নুপুর আক্তার একই গ্রামের দুবাই প্রবাসী মোজাম্মেল হক ব্যাপারীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকালে দুর্বাকুন্ডু গ্রামের গোরস্থানের পাশের একটি বাগানে নুপুর আক্তারের লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও পিবিআই সদস্যরা এসে লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহের চোঁখ উপড়ানো ও গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে।

তবে নিহত’এর মেয়ে শোভা খাতুন (১৯) জানান, তার মা সন্ধ্যার দিকে প্রতিবেশি মুসার বাড়িতে পাওনা টাকা চাইতে যায়। এরপর আর ফিরে আসেনি। সকালে মায়ের লাশ খুঁজে পায়। মেয়ের ধারণা পাওনা টাকা চাইতে গিয়ে তার মা খুনের শিকার হয়েছে।

কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়ে নুপুর আক্তার নিখোঁজ হয়। এরপরে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে কি কারণে এই হত্যাকান্ড তা তদন্ত করে দেখছে পুলিশ।

Droho-Online-English-Class || Part-2

0

কুষ্টিয়ার দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদকের মৃত্যু

0
ফেরদৌস রিয়াজ জিল্লু
ফেরদৌস রিয়াজ জিল্লু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা থেকে প্রকাশিত দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফেরদৌস রিয়াজ জিল্লু (৩৫) এর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার অসুস্থ ফেরদৌস রিয়াজকে ঢাকায় নেয়ার পথে রাত ২টা ৩০ মিনিটে গোয়ালন্দ ঘাটের কাছে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা-মাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে ফেরদৌস রিয়াজকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে রাতেই অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

শুক্রবার বাদ জুমা শহরের জিকে ঈদগাহ মাঠে জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে তাকে দাফন করা হবে।

ফেরদৌস রিয়াজের মৃত্যুতে কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি গাজী মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক আল মামুন সাগর, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মুজিবুল শেখ, সাধারণ সম্পাদক নুর আলম দুলাল ও বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মাছ বাঁচানোর ফাঁদে জীবন দিলো কিশোর

0
Satkhira-dro-26-p1-compressed
সাতক্ষীরা জেলার ম্যাপ আংশিক ।

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মাছের ঘেরের চুরি ঠেকাতে ফেলে রাখা বিদ্যুতের তার পায়ে জড়িয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মোড়ল ফিস নামের একটি মাছের প্রজেক্টে রমজান আলী (১৬) নামের এক কিশোরের পায়ে বিদ্যুতের তার জড়িয়ে মৃত্যুর ঘটনা ঘটে। নিহত রমজান আলী পার্শ্ববর্তী ধুমঘাট গ্রামের দিনমজুর শুকর আলীর ছেলে। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনার পর থেকেই প্রজেক্টের মালিক ও কর্মচারীরা আত্মগোপনে চলে গেছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাবুল হোসেন ও আব্দুস সোবহান জানান, শুক্রবার সকালে ওই প্রজেক্টে কর্মচারীরা মাছ ধরছিল। মাছ কেনার জন্য এক বন্ধুর সঙ্গে রমজান সেখানে যায়। এ সময় বৈদ্যুতিক তারের ফেটে যাওয়া অংশে তার পা জড়িয়ে যায়। রমজান বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে জানিয়ে তার বন্ধু ঘের কর্মচারীদের সাহায্য চাইলেও কেউ এগিয়ে না আসেনি। এক পর্যায়ে পায়ে তার জড়ানো অবস্থায় ঘটনাস্থলেই রমজানের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য বিরেন মন্ডল জানান, মোড়ল ফিস নামের প্রজেক্টের বিদ্যুতের তারে জড়িয়ে সম্প্রতি স্থানীয় আবুল হোসেনের একটি গরু মারা যায়। এর কয়েক দিন আগে স্থানীয় সুবোল মন্ডলের স্ত্রী সুনীতি মন্ডল ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার একটি আঙুল কেটে ফেলতে হয়। এক বছর আগে ওই প্রজেক্টের একটি পুকুরের পাশে আরও এক ব্যক্তির লাশ পায় এলাকাবাসী।

এ ঘটনার পর আত্মগোপনে চলে যাওয়া প্রজেক্ট মালিক সামিউল ইসলাম ও ম্যানেজার সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

পল্লী বিদ্যুৎ বিভাগের শ্যামনগর অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার মধুসুদন রায় জানান, আপাতত প্রজেক্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। মিটার থেকে এতটা দূরে বিপজ্জনকভাবে ক্যাবল টেনে নেওয়ার ঘটনা তদন্ত করে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে বিদ্যুৎ বিভাগের কেউ জড়িত কি-না তা খতিয়ে দেখা হবে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...