বুধবার, এপ্রিল ৮, ২০২৬.
Home Blog Page 663

১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় গণপরিবহন: ওবায়দুল কাদের

0
ওবায়দুল কাদেরের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে আগের বাড়ায় গণপরিবহন চলবে। তবে এক্ষেত্রে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন ও দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না বলেও জানান তিনি।

শনিবার (২৯ আগস্ট) ঢাকা জোনের বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সেতুমন্ত্রী এ কথা জানান।

ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সার্বিক পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনা করে সরকার আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের নির্ধারিত বাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত সংশ্লিষ্টদের প্রতিপালন করতে হবে। গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকিট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না। অর্থাৎ যত সিট তত যাত্রী পরিবহন নীতি কার্যকর হবে। দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। প্রতিটি ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে।

সেতুমন্ত্রী এসময় নিয়ম ও শর্ত মেনে পরিবহন চালানোর জন্য পরিবহন মালিক-শ্রমিকদের আহ্বান জানান। পাশাপাশি যাত্রীসাধারণকেও মাস্ক পরিধানসহ নিজের সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।

ওবায়দুল কাদের নতুন সিদ্ধান্তের বিষয়টি বিজ্ঞপ্তি আকারে জানানোর পাশাপাশি আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম জোরদার করতে বিআরটিএকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একইসঙ্গে তিনি হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশসহ সংশ্লিষ্টদের এ বিষয়টি কঠোরভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করেন।

কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগ নেতা সন্ত্রাসী হামলায় নিহত

0
আওয়ামী লীগ নেতা হাসিনুর

স্টাফ রির্পোটার

কুষ্টিয়ার দৌলতপুরে এক আওয়ামী লীগ নেতা সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।

শনিবার উপজেলার ফিলিপনগরে সকাল সাড়ে সাতটার দিকে পশ্চিম-দক্ষিন ফিলিপ নগরের এমপি গলির পশ্চিম দিকের মসজিদের কাছে  আওয়ামী লীগ নেতা হাসিনুর রহমান সন্ত্রাসী হামলার শিকার হন। তিনি ডাঃ জমির উদ্দিন ছেলে এবং কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ এর আপন ফুপাত ভাই।

ফিলিপনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ বলেন, হাসিনুর রহমান প্রতিদিনের মত ঘটনার দিন সাকালে হাটতে বের হলে এ হামলার শিকার হন। এরপর দ্রুত তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দৌলতপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুর ইসলাম তুহিন বলেন , হাসিনুরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানন্তর করবার আগেই তিনি মারা যান।

এঘটনার সতত্য নিশ্চত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশিকান্ত বলেন, আততায়ীর হামলায় হাসিনুর রহমান মৃত্যু হয়েছে। লাশ মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

করোনাকালে ফল বা সবজি ধোয়ার উপায়

0

বাজার থেকে বাসায় ফিরে সাবান বা জীবাণুনাশক হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে হাতের তালুর প্রায় ৯০-৯৫ শতাংশ জীবাণুকে মেরে ফেলছেন। কিন্তু বাইরে থেকে আসা ফল বা সবজি ধোওয়ার ক্ষেত্রে কী করবেন? তা থেকে সংক্রমণ হতে পারে কি?

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামীর মতে, ফল বা সবজি ধোওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই ভাল। তবে আতঙ্কের কোনও কারণ নেই। সংক্রমণ এড়াতে বিশেষ কিছু নিয়ম মেনে চললেই হবে।

১. যে সমস্ত ফল বা সবজি কয়েক দিন রেখে ব্যবহার করা যায়, যেমন আলু, পেঁয়াজ, আদা, নারকেল, নাসপাতি ইত্যাদি, এ জাতীয় জিনিসগুলো বাজার থেকে এনে বাইরে কোনও খোলা জায়গায় দিন চারেক রেখে দিতে পারলে ভাল।

২.  কোনও কোনও ক্ষেত্রে সবজি সাবান পানিতে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে শুকনো করে মুছে রেখে দিতে হবে।

৩.  অনেক সবজির ক্ষেত্রে আবার সাবান পানি অন্যরকম প্রতিক্রিয়া হয়। সে ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক হল পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ বা পটাস মিশ্রিত পানিতে সবজি ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে রেখে দেওয়া।

৪.  সবজি ধোওয়ার আগে নিজের হাত ভাল করে সাবান দিয়ে কচলে ধুয়ে নিতে হবে। তারপর সবজি ধুতে হবে।

৫. পেঁয়াজ, আলু, আপেল, কমলালেবু, আদা, আম, গাজর, মুলো, বিট জাতীয় ফল-সবজির ক্ষেত্রে খোসা ছাড়ানো খুবই সহজ। এই ধরনের খাবার ভাল করে ধুয়ে নেওয়ার পর খোসা ছাড়িয়ে আবার পানিতে ধুয়ে নিন।

মাকে গলা কেটে হত্যার অভিযোগে ছেলে আটক

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরের ধারালো দা দিয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামের সরদারবাড়িতে এ হত্যাকা-ের এ ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম (৬০) একই গ্রামের হোসেন আলীর স্ত্রী। গ্রামবাসী তার ছেলে জাফর হোসেনকে (২৬) আটক করে পুলিশে দিয়েছে।

নিহত শেফালীর বড় ছেলে জসিম উদ্দিন বলেন, কয়েক মাস ধরে জাফর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মাদক সেবন করেন। এ কারণে তার অনেক টাকা ঋণ হয়েছে। এই টাকার জন্য বিভিন্ন সময়ে মায়ের কাছে টাকা চান। না পেয়ে খারাপ আচরণ করেন। সকালে এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে জাফর মাকে বিছানায় ফেলে দা দিয়ে গলাকেটে হত্যা করেন।

রায়পুর থানার ওসি আব্দুল জলিল বলেন, মাদক সেবনের বিরোধে এই হত্যাকা- ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। জাফরের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে বলে।

ইসি নিজেদের স্বাধীনতা সমর্পণ করেছে-রিজভী

0
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী

দ্রোহ অনলাইন ডেস্ক

গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিলের ক্ষমতা ছেড়ে দিলে তা ‘আত্মঘাতী’ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, নির্বাচন কমিশন নিজেরা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে নিজেরাই নিজেদেরকে একেবারে আমি যেটা বলব হিজরায় পরিণত করছেন। হিজরা- না পুরুষ না মেয়ে।

শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভীর এমন মন্তব্য আসে। বিরোধিতা ও বিতর্কের মধ্যেই স্থানীয় সরকারের বিভিন্ন স্তর ও পদ-পদবির নাম পরিবর্তনসহ গণপ্রতিনিধিত্ব আদেশের বিশেষ অংশ নিয়ে নতুন আইনের খসড়ায় বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ই ধারার ১ ও ২ উপধারায় নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠলে, তা তদন্ত করে দেখা এবং তদন্তে তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করার সরাসরি যে ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে আছে, সেটি বাদ দেওয়ার কথাও ওই খসড়ায় এসেছে বলে একজন নির্বাচন কমিশনার গণমাধ্যমকে জানিয়েছেন।

এর সমালোচনা করে রিজভী বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম সত্তা। সংবিধান তাদেরকে (ইসি) দায়িত্ব দিয়েছে এই স্বাধীনতার, তাদের এটা নিজস্ব স্বাধীনতা। কেউ কি নিজের স্বাধীনতা খর্ব করে? আজকে নির্বাচন কমিশন স্বেচ্ছায় সমর্পণ করেছেন নিজেদের স্বাধীনতা সরকারের কাছে।

নির্বাচন কমিশনের এই ক্ষমতাকে এখন সরকার নিজের হাতে রাখবে এমন মন্তব্য করে যুগ্ম মহাসচিব বলেন, প্রয়োজন হলে যদি কথা কেউ না শোনে, তাহলে বলবে- তুমি বাদ। ওই আইন এমন হবে, শেখ হাসিনা হবেন অখ- ক্ষমতার অধিকারী। বিএনপি কথা শুনছেন না? ওর রেজিস্ট্রেশন বাদ, ওমুক দল কথা শুনবে না তো ওর রেজিস্ট্রেশন বাদ।”

আরও পড়ুন-বন্ধু আমার মন বুঝলো না

ছয় দফা বঙ্গবন্ধুর নিজের চিন্তার ফসল: প্রধানমন্ত্রী

টিআইবিও যে বিষয়টি নিয়ে সমালোচনা করেছে, সে প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “তার মানে বোঝেন, বাকশাল কীভাবে ক্রমান্বয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। বাকশাল মানে কী? বাকশাল মানে একদলীয় শাসন, বাকশাল মানে অন্যের কোনো কথা বলার স্বাধীনতা থাকবে না, গণমাধ্যম থাকবে না, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে না। কেউ যদি সরকারের সমালোচনা করে তাহলে জননিরাপত্তা আইনে তাকে আটকে রাখা হবে।”
নির্বাচন কমিশনের অধিকারকে ‘ছিনতাই করে’ সরকার তা ‘নিজের হাতে’ নিতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।

লোক দেখানো লৌকিকতা

0

কানিজ ফাতিমা

একজন মসজিদের ইমামকে মুসল্লীদের পক্ষ থেকে প্রতিদিনই কোনো না কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়। দীর্ঘ চার দশকের একজন ইমামের ইমামতির জীবনে মুখোমুখি হওয়া এক মুসল্লীর একটি প্রশ্ন প্রায়ই মনে পড়ে।

তিনি জিজ্ঞেস করেছিলেন, হুজুর হজ¦ তো ইসলামের পাঁচ স্তম্ভের চতুর্থ, তাই না? ইমাম সাহেব বলেছিলেন, জি¦ হ্যাঁ। তারপর তিনি বললেন, তাহলে কেউ হজ¦ করে এসে যদি নামের আগে আলহাজ্ব লাগাতে পারে, তবে যারা নামায পড়েন তাদের নামের আগে আল-মুসল্লী এবং যারা রোজা রাখেন তাদের নামের আগে আস-সায়েম যোগ করা যাবে না কেন? সেদিন তার প্রশ্নের উদ্দেশ্য টা বুঝতে পারিনি। বুঝেছিলাম বেশ কিছুদিন পর। সেটা অবশ্য ভিন্ন প্রসঙ্গ। মাদ্রাসার জন্য দানের টাকা আদায়ের রশিদে দাতার নামের শুরুতে আলহাজ্ব বা হাজী না লেখায় অনেকেই রাগ করেন, এমন মানুষও দেখেছি। ফলে ওই মুসল্লীর মতো আমার মনেও প্রশ্ন হলো,নামের পদবী হিসেবে হাজী শব্দ ব্যবহারের যৌক্তিকতা নিয়ে।

হজ¦ একটা ইবাদত। সেটাকে পরিচিতির চিহ্ন ও টাইটেল হিসেবে নামের আগে যোগ করা কতটা যুক্তিসঙ্গত? নামের আগে আলহাজ্ব যোগ করাটা রিয়া বা লৌকিকতার পরিচয়কেই প্রকাশ করে, যা একজন হাজীর জান্নাত প্রাপ্তিকে অসম্ভব করে তুলতে পারে।

সুনাম বা খ্যাতি অর্জনের লক্ষ্যে অথবা মানুষকে দেখানোর জন্য এক কথায় পার্থিব কোনো উদ্দেশ্যে যে ইবাদত করা হয়, তাকে ইসলামি শরীয়তের পরিভাষায় রিয়া বলা হয়। আর রিয়াকে রাসুলুল্লাহ (সাঃ) ছোট শিরক বলে আখ্যায়িত করেছেন।

হযরত শাদ্দাত ইবনে আওস (রাঃ) বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি, যে ব্যাক্তি লোক দেখানোর উদ্দেশ্যে নামায পড়ে সে শিরক করে আর যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে রোজা রাখে সে শিরক করে এবং যে মানুষ দেখানোর উদ্দেশ্যে দান করে, সে শিরক করে। -মুসনাদে আহমদ

নাম তো সেটাই, যেটা সন্তান জন্মের পর বাবা-মা বা পরিচিত জন তার পরিচিতির জন্য রেখে থাকেন। তবে উত্তম নাম রাখতে অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে। পরবর্তীতে পেশাগত বা বংশীয় পরিচিতির কারণে আনেকের নামের পূর্বে অথবা পরে পদবী সংযুক্ত করতে দেখা যায়। যেমন- ডক্টর (পি এইচ ডি ডিগ্রীধারি), প্রৌকোশলী, ডাক্তার, অধ্যাপক, শেখ, কোরাইশী, সর্দার প্রভৃতি। এ গুলো আইনে বিধানে অনুমোদিত । নিজেকে পরিচিত করা ইদানিং সবচেয়ে সমাজের বড় ব্যাধি রুপে দেখা দিয়েছে। প্রযুক্তির কল্যাণে প্রেস, প্রিন্টিং, অবাধ সামাজিক যোগাযোগ মাধ্যম আজ প্রান্তিক পর্যায়ের হাতের মুঠোই। সে কারণে যে যেমন ইচ্ছে শালিন, অশালিন মতামত, ছবি পোষ্ট, নেতা, কর্তা ব্যাক্তির সাথে ছবি উঠে দেয়ালে বা বিল বোর্ডে সাটিয়ে দেওয়া হয়।

সবই লোক দেখানো বললে হয়ত অবান্তর বলা হবে না। সংগত কারণেই জীবনের দীর্ঘ সময় পাড়ি দিয়ে হজ¦ করার পরে পিতা-মাতার রাখা নামের সঙ্গে নতুন পদবী যোগ করার অর্থ যদি হয় পুনঃনাম করন আর উদ্দেশ্য যদি হয় সামাজিক স্বীকৃতি আদায়, তা হলে তাকে রিয়া বা লৌকিকতা না বলে আর কিইবা বলা যেতে পারে? আর এই লৌকিকতা হয়তো লোক-সমাজে সম্মান এনে দিতে পারে ;কিন্তু সেটা মহান আল্লাহর দরবারে বড় লাঞ্ছনার কারন হয়ে উঠবে।

হযরত জুনদুব (রাঃ) একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল (সাঃ) বলেছেন যে ব্যাক্তি সুখ্যাতি লাভের উদ্দেশ্যে কোনো আমল করে,আল্লাহ তায়ালা তার দোষ-ত্রুটি মানুষের সামনে প্রকাশ করে দেবেন। আর যে লোক দেখানোর উদ্দেশ্যে কোনো আমল করবে আল্লাহ তায়ালা তার সঙ্গে লোক দেখানোর মতো আচরণ করবেন। আমলের সওয়াব থেকে সে বঞ্চিত হবে। -সহীহ বুখারী ও মুসলিম

এ ক্ষেত্রে পবিত্র কোরআনের একটি বানী বিশেষ ভাবে স্বরনীয়, ইরশাদ হয়েছে, যে আখেরাতের ফসল কামনা করে আমি তার জন্য তার ফসলে প্রবৃদ্ধি দান করি। আর যে দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে তা থেকে কিছু দিই; কিন্তু তার জন্য আখেরাতে কোনো অংশই থাকবে না।-সূরা আশ শূরাঃ ২০

সর্বপরি আমরা রিয়া থেকে যেন মুক্ত হয়ে জীবন-কার্যাদি পরিচালনা করতে পারি সেই কামনাই করব সৃষ্টিকর্তার নিকট।

 

কানিজ ফাতিমা
শিক্ষার্থী, বাংলা বিভাগ
ইসলামি বিশ্ববিদ্যালয়

পাবনায় বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

0
Pabna-Dro-28-p-12
মদপানে নিহত এর পরিবারের আহাজারি

পাবনা প্রতিনিধি

পাবনায় ছোট বোনের জন্মদিন উৎসবে বিষাক্ত ‘মদপান’ করে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম সাহাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তিরা হলেন- একই এলাকার নন্দদুলালের ছেলে শুভ কুমার সাহা (২২) ও সুবাস সাহার ছেলে আকাশ কুমার সাহা (২১)। তারা দুইজন বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার বনগ্রামের সুবাস সাহার ছোট মেয়ে ও আকাশের বোনের জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান শেষে রাতে সবাই ঘুমাতে গেলে আকাশ ও শুভ সাহা দুই বন্ধু বাড়ির অন্য একটি রুমে ঘুমাতে যান।

এক পর্যায়ে সেখানে রাতে দুইজনই মদ পান করলে পাবনা পলিটেকনিক কলেজের ছাত্র আকাশ ও ঢাকার স্ট্যামফোর্ড কলেজের ৩য় বর্ষের ছাত্র শুভ অসুস্থ হয়ে পড়েন। রাতেই শুভকে পাবনা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকাশেরও মৃত্যু হয়।

পাবনা সদরের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই রুম থেকে মদ খাওয়ার বিভিন্ন আলামত সংগ্রহ করে। তিনি আরও বলেন অধিক গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই মদের উৎস কোথায়, কারা এ কাজের সাথে জড়িত। তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হলে বুঝবেন কী করে

0
প্রতিকী ছবি
দ্রোহ হেলথ ডেস্ক

যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তারা শরীরিকভাবে বেশ সবল থাকেন। তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা অল্পতেই কাহিল হয়ে পড়েন। অনেক সময় তাদের সেল, টিস্যু ও অন্যান্য অঙ্গ প্রত্যক্ষ ঠিক মতো কাজ করে না।

বিশেষজ্ঞদের মতে, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে নানা ধরনের অসুস্থতা দেখা দেয়। এর ফলে প্রদাহ বাড়ে। কারও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে বিভিন্ন লক্ষণের মাধ্যমে তা প্রকাশ পায়। যেমন-

হাত ঠান্ডা হয়ে যাওয়া : যদি রক্তনালী স্ফীত হয় তাহলে হাত-পায়ের আঙুল, কান ও নাক গরম রাখা শক্ত হতে পারে। তখন শরীরের এসব স্থানে চামড়া ফ্যাকাশে, সাদা, কখনও নীল হয়ে যেতে পারে। প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হলে এমন সমস্যা দেখা দিতে পারে। আবার যখন রক্ত সরবরাহ ঠিক থাকে তখন  ত্বক আগের অবস্থায় ফিরে আসে।

টয়লেটের সমস্যাঃ কারও যদি ঘন ঘন ডায়রিয়া হয় কিংবা তা ২ থেকে ৪ সপ্তাহ স্থায়ী থাকে তাহলে বুঝতে হবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে, হজম পদ্ধতিতে গোলমাল হয়েছে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে সেটাও শরীরের দুর্বল প্রতিরোধ ব্যবস্থার লক্ষণ প্রকাশ করে।

চোখের শুস্কতাঃ অটোইমিউন সমস্যা হলে তা শরীরের প্রতিরোধ ব্যবস্থার ওপর প্রভাব ফেলে। অটোইমিউন সমস্যা হলে চোখের শুষ্কতা দেখা দেয়। ফলে চোখে কিছু পড়েছে এমন অনুভূত হয়। কখনও আবার চোখে ব্যথা, চোখ লাল হওয়া, দেখতে সমস্যা হওয়া এসব উপসর্গ দেখা দিতে পারে।

ঘনঘন সর্দি কাশি হওয়াঃ কারও যদি ঘনঘন সর্দি-কাশি হয় তাহলে বুঝতে হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। আবার কারও যদি মাঝে মাঝেই ভাইরাল ইনফেকশন হয়, তাহলেও বুঝতে হবে তার প্রতিরোধ ক্ষমতা দুর্বল।

মাথা ঘোরাঃ সাধারণত ফ্লুতে আক্রান্ত হলে শরীর ক্লান্ত অনুভূত হয়। তবে যদি প্রায়ই মাথা ঘোরা, ক্লান্ত লাগে তাহলেও বুঝতে হবে তার শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

মাথা ব্যথাঃ অতিরিক্ত মাথা হলে সেটাও কোনো অসুখের লক্ষণ প্রকাশ করে। সাধারণত শরীরে কোনও ধরনের প্রদাহ হলে এমন সমস্যা দেখা দেয়।

অতিরিক্ত চুল পড়াঃ কখনও কখনও শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হলে তা চুলের ওপর আঘাত করে। তখন অনেক বেশি মাত্রায় চুল পড়ে।

র‌্যাশঃ ত্বকে ঘন ঘন র‌্যাশ ওঠা, চুলকানি হলেও শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হওয়ার লক্ষণ প্রকাশ করে।

ঘন ঘন সংক্রমণ : কারও যদি ঘন ঘন সংক্রমণ হয় এবং বারবার তাকে অ্যান্টিবায়োটিক খেতে হয় তাহলে বুঝতে হবে শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়েছে।
সূত্র : ওয়েব এমডি

বলিউডের মাদক চক্র নিয়ে মুখ খুললেন কঙ্গনা

0

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা সুশান্তের মৃত্যু রহেস্যের মধ্যেই যখন রিয়া চক্রবর্তীর মাদকে জড়িত থাকার অভিযোগে উঠেছে ঠিক তখনই বলিউডের মাদক চক্র নিয়ে মুখ খুলেছেন কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

বুধবার রিয়া চক্রবর্তীর কিছু হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট প্রকাশ্যে আসার পর রিয়ার মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার খবর জানা যায়।

সুশান্তের অনেক ঘনিষ্ঠ জনের অভিযোগ, রিয়া মদ খাওয়াতেন সুশান্তকে। যদিও সে খবরের সত্যতা এখনও যাচাই হয়নি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাদক নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন কঙ্গনা। ইন্ডাস্ট্রির মাদকচক্র কতটা সক্রিয় এবং কতটা ভয়ানক সে বিষয়ে মুখ খুললেন বলিউডের এই কুইন।

এক টুইট বার্তায় কঙ্গনা লেখেন, ‘আমার বয়স যখন কম ছিল, সেই সময় মেন্টর যিনি পরবর্তীকালে নির্যাতনকারী হয়ে ওঠেন, তিনি আমার পানীয়তে মদ বা মাদক মিশিয়ে দিতেন। আমাকে পুলিশের কাছে যেতেও বাধা দিতেন তিনি। পরে আমি যখন সফল হই এবং বিখ্যাত ফিল্ম পার্টিগুলিতে যাওয়ার সুযোগ পাই, তখন মাদক, লাম্পট্য ও মাফিয়ার দুনিয়ার সঙ্গে পরিচিত হই।

‘তুই আমারি’ গানের মডেল আজিজ-সুস্মিতা

0

দ্রোহ বিনোদন ডেস্ক

এফ এ সুমনের নতুন গান ‘তুই আমারি’ গানের মডেল হয়েছেন আজিজ ও সুস্মিতা। করোনার এই সময় নতুন গান নিয়ে উপস্থিত হয়েছেন কণ্ঠ শিল্পী এফ এ সুমন।

গানটির কথা লিখেছেন শতরূপা ভট্রাচার্য এবং সুর ও সংগীত করেছেন রূপক তিয়ারী। আর গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আবদুল আজিজ ও সুস্মিতা সিনহা। সিনেমেটিক গল্প নিয়ে ভিডিওটি পরিচালনা করেছেন সামছুল হুদা। গানটি এরই মধ্যে প্রকাশিত হয়েছে ‘চন্দ্র টিভি’ ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে এফ এ সুমন বলেন, শতরূপা ভট্টাচার্য অসাধারণ গানের কথা লিখেন। এবারের গানটির বেশ ভালো হয়েছে। আমি আমার জায়গা থেকে ভালো করে গাইবার চেষ্টা করেছি। সব মিলিয়ে গানটি ভালো হয়েছে।

মডেল আবদুল আজিজ বলেন,কিছু দিন আগে আমার অভিনীত স্বল্পদৈঘ্য চলচ্চিত্র ‘ভাইজান’ বেশ জনপ্রিয় হয়েছিলো। আর এই গানটিও সেই রকম জনপ্রিয়তা পাবে বলে আমি আশা করি। এছাড়া এফ এ সুমন ভাই বেশ ভালো গান করেন। এই গানের ভিডিওতে আমার সঙ্গে ভালো অভিনয় করেছেন সুস্মিতা সিনহা।

সর্বশেষ সংবাদ

ধুলায় আঁধার সড়ক

কয়েকশ কোটি টাকা ব্যয়ে সংস্কার কারের অল্প কিছু দিনের মধ্যে আঞ্চলিক সড়কের কয়েকটি পয়েন্টে চলাচল অযোগ্য হয়ে যায়। এসব স্থানে পাকাসড়ক ভেঙ্গে ইট বিছিয়ে...

দুই দিনেও সন্ধ্যান মেলেনি রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যান চালকের

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি দুই দিনেও। জমি নিয়ে বিরোধের জেরে তাকে গুম করা হতে পারে মনে করছেন পরিবার। সোমবার ভ্যানচালক...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...