সোমবার, এপ্রিল ৬, ২০২৬.
Home Blog Page 664

ফায়ারফক্স ব্রাউজারে মোজিলা ভিপিএন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নতুন ভিপিএন ফিচার নিয়ে আসছে মোজিলার ফায়ারফক্স ব্রাউজার। ফিচারটির নামকরণ হবে ‘মোজিলা ভিপিএন’।

এ ফিচার নিজেদের উইন্ডোজ, অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে ইন্সটল করা ওয়েবব্রাউজারে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। মূলত ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার কথা বিবেচনা করে এ ভিপিএন এনেছে তারা।

এদিকে ভিপিএন ফিচারটি আপাতত কয়েকটি দেশের ব্যবহারকারীরা উপভোগ করতে পারবে। দেশগুলো হচ্ছে- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। ওয়েবব্রাউজারটিতে ভিপিএনের মাধ্যমে অতিরিক্ত নিরাপত্তা ও গোপনীয়তা ব্যবস্থা পাবেন গ্রাহকরা।

যা ওয়েবব্রাউজারটির ইকোগনিটো মোডের প্রাইভেট ব্রাউজিং উইন্ডোতে সীমিত আকারে রয়েছে। অন্যদিকে নিরাপত্তা ও গোপনীয়তা বিচারে মোজিলা ‘প্রোটোন ভিপিএন’ এবং ‘ফায়ারফক্স প্রাইভেট নেটওয়ার্কের পরীক্ষামূলক ব্যবহার সম্পন্ন করেছে।

ঝিনাইদহে দুই দিনে করোনায় ৫ জনের মৃত্যু

0
KRONA-DRO-23-P-3
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এই অবধি জেলা শহরে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ জন।

এছাড়াও দুই দিনে জেলার ৬ উপজেলায় ৬৩ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৮৪ জনে।

করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিরা হলেন মহেশপুর পৌর এলাকার পোষ্ট অফিস পাড়ার ইউনুস সিদ্দিকীর ছেলে ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক আব্দুল্লাহ আল আপন, কালীগঞ্জ নির্বাচন অফিসের অফিস সহায়ক আলাইপুর গ্রামের সলেমান মোল্লার ছেলে বাবলু করীম, ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া এলাকার মাসুদুর রহমানের ছেলে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী মোর্শেদ বিন মাসুদ সুইট, মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহাঙ্গীর কবীর ও হরিণাকুন্ডু উপজেলার সড়াবাড়িয়া গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে সাবেক সেনা সদস্য পান্টু বিশ্বাস।

শুক্রবার দুপুরে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এ তথ্য জানিয়ে বলেন বুধবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ সব ব্যক্তি মৃত্যুবরণ করেন।

এ সব ব্যক্তির মৃতদেহ ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির তত্বাবধানে দাফন করা হয়েছে। এই নিয়ে করোনা উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহে ৪৯ জনের লাশ দাফন করলো ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের গঠিত লাশ দাফন কমিটি।

কবি শহীদ কাদরীর প্রয়াণ দিবস

0
কবি শহীদ কাদরী

দ্রোহ সাহিত্য ডেস্ক

আজ কবি শহীদ কাদরীর প্রয়াণ দিবস। আধুনিক বাংলা কবিতার অন্যতম শক্তিমান কবি ছিলেন তিনি। ২০১৬ সালের ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান কবি।

লেখালেখির জীবনে দীর্ঘ ছয় দশক বাংলা কবিতায় নিজস্ব এক ঘরানা সৃষ্টি করেন। বাংলা কবিতায় অসাধারণ প্রভিতার কৃতিত্ব রাখেন।

কবি শহীদ কাদরী ১৯৪২ সালের ১৪ আগস্ট ভারতের কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন। দশ বছর বয়সেই ভাষা আন্দোলনের বছরেই তিনি ঢাকায় চলে আসেন।

১৯৮০ সালের দিকে তিনি প্রবাসজীবন কাটাতে শুরু করেন। চলে যান জার্মানিতে। সেখানে বেশ কয়েক বছর ছিলেন। তারপর যুক্তরাজ্যের লন্ডনে এবং পরে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটান।

মৃত্যুর আগ অবধি যুক্তরাষ্ট্রে কয়েক বছরসহ জীবনের প্রায় তিন দশক তিনি প্রবাসে বসবাস করেন। তবে প্রবাস জীবনেও তিনি লেখালেখিতে সক্রিয় ছিলেন।

কবি তার চৌদ্দ বছর বয়সে তার প্রথম কবিতা ছাপা হয় কবি বুদ্ধদেব বসু সম্পাদিত একটি সংকলনে। দেশভাগের পর আধুনিক বাংলা কবিতায় যে সব কবিদের রচনায় নবযুগের সূচনা ঘটে শহীদ কাদরী তাদের অন্যতম।

তার কবিতায় নিজস্ব চিন্তা ও অনুভূতিতে মানবজীবনের গভীর ভাব-সৌকর্ষ ও সংস্কৃতির নানা প্রসঙ্গ প্রকাশ পায়। কবির শব্দ চয়নে রুপায়ন ঘটে নাগরিক জীবন, মাতৃভূমির স্বাধীনতার স্বপ্নময় গভীর ভাবধারা।

কবি শহীদ কাদরীর প্রথম কাব্যগ্রন্থ ‘উত্তরাধিকার’ প্রকাশ পায় ১৯৬৭ সালে। এটি প্রকাশের মধ্যদিয়েই তিনি আধুনিক কবিতায় নিজস্ব অবস্থান সৃষ্টি করেন। এরপর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ দেশ স্বাধীনের পর ১৯৭৪ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে প্রকাশ পায় ‘ প্রেম বিরহ ভালবাসার কবিতা ’, ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ এবং প্রবাসে লেখা কবিতা নিয়ে প্রকাশ পায় ‘আমার চুম্বনগুলো পৌঁছে দিও।’

কাব্যসাহিত্যে বিশেষ অবদানের জন্য শহীদ কাদরী ১৯৭৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ২০১১ সালে তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক প্রদান করা হয়।

দৌলতপুরে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক-২

0
দৌলতপুর তেকে ২ মাদক ব্যবসাায়য়ী আটক

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ফেনসিডিলসহ ২জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

বৃহস্পতিবার বিকালের দিকে উপজেলার তারাগুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দীপুু (২৪) ও আরিফুল ইসলাম (৩০) নামে দু’জন মাদক ব্যবসায়ীকে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক করে র‌্যাব। আটক মাদক ব্যবসায়ীরা তারাগুনিয়া এলাকার মোশারফ হোসেন এবং মাদাপুর এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল তারাগুনিয়া বাজার এলাকার উজ¦লের বাড়ির সামনে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডলসহ মাদক ব্যবসায়ী দীপুু ও আরিফুল ইসলামকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।

গাংনীতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

0
sanik-bit-dro-24-2
প্রতিকী ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে গাংনীতে সাপের কামড়ে আলাল উদ্দিন (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সহড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আলাল উদ্দিন একই উপজেলার কুমারীডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আলাল উদ্দিন তার নানা আব্দুর রশিদের বাড়ি সহড়াতলাতে বেড়াতে যায়। রাতে খাওয়া দাওয়া শেষে সে ঘরে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে আলালকে সাপে কামড় দেয়। সকালে বিষক্রিয়া শুরু হলে পাশ্ববর্তী এক ওঝাঁ বাড়িতে নেয়ার পথেই তার মৃত্যু হয়। আলাল উদ্দিনের মরদেহ পরিবারের কাছে পাঠানো হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গাতে করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

0
COV-DRO-23-P1
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য ও আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আসাবুল হক ঠান্ডুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ দিবাগত রাতে তার মৃত্যুদেহ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের বাড়িতে নেওয়া হয়।

আসাবুল হক ঠান্ডু (৫৫)একই উপজেলার মৃত সিদ্দুকুর রহমানের ছেলে এবং ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডাঃ শামীম কবীর জানান, বেশ কিছুদিন ধরে আসাবুল হক ঠান্ডু অসুস্থ ছিলেন। করোনা পরীক্ষার জন্য ১৪ আগস্ট সকালে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। ১৬ আগস্ট তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। সেদিনই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন তিনি ওয়ার্ডে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৯ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয়।

কখন কী ঘটে বলা যায় না-ওবায়দুল কাদের

0
ওবায়দুল কাদেরের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে কখন কী ঘটে বলা যায় না। এজন্য দলের নেতাকর্মীদের ক্ষমতার দাপট না দেখানোর জন্য সতর্ক করে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা দল করেন তারা মনে রাখবেন দলে যদি ঐক্যকে গুরুত্ব না দেন, নিজেদের মধ্যে কলহ-কোন্দল থাকে তাহলে দুঃসময়ে প্রতিপক্ষ আঘাত হানবে। এ দেশে কখন কী ঘটে বলা যায় না।

এ সময় বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিভিন্ন হত্যাকা-ের কথা তুলে ধরেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা বিচারবহির্ভূত হত্যার কথা বলেন তারা যেন নিজেদের চেহারা আয়নায় দেখে নেন।

স্বাচিপের বিএসএমএমইউ শাখার আহবায়ক অধ্যাপক ডাঃ আবু নাসার রিজবীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া ও স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি ডাঃ ইকবাল আর্সলান এবং সাধারণ সম্পাদক ডাঃ এমএ আজিজ।

ওবায়দুল কাদের বলেন, চিরজীবন আমরা ক্ষমতায় থাকব এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবেন না, আমরাও ভাবি না। চিরকাল কেউ ক্ষমতায় থাকে না। চোখের পলকে বাংলাদেশে ১৫ আগস্ট ঘটে গেছে। হঠাৎ করে ২১ আগস্ট। ক্ষমতায় থেকে যে যেখানে আছেন ক্ষমতার দাপট দেখাবেন না। যখন ক্ষমতায় থাকবেন না, তখন প্রতিপক্ষ প্রতিশোধ নেবে।
তিনি বলেন, হত্যা হত্যাকে ডেকে আনে। জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধু হত্যাকা-ের সঙ্গে জড়িত না থাকতেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করতেন-তাহলে আরেকটি খুনিচক্র জিয়াউর রহমানকে হত্যা করতে পারত না বলে আমার বিশ্বাস। যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে সেই বুলেট খালেদা জিয়াকে বিধবা করেছে।

কুষ্টিয়ায় করোনার জাল সণদ বিক্রি আটক ১

0
আটককৃত মেডিকেল টেকনোলিস্ট মাহফুজুর রহমান

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় করোনা ভাইরাসের জাল সনদ’ বিক্রির অভিযোগে আটক হয়েছে এক।

বুধবার সন্ধ্যায় জাল সণদ বিক্রির অভিযোগে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলিস্ট মাহফুজুর রহমানকে তার কর্মস্থল থেকে আটক করা হয়েছে।

এই ঘটনায় মাহফুজুর রহামানের বিরুদ্ধে চিকিৎসা সনদ জালিয়াতির অভিযোগে মিরপুর থানায় মামলা করেছেন কুষ্টিয়া সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম। মাহফুজুর রহমান উপজেলার চুনিয়াপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরির জন্য করোনা ভাইরাস নেগেটিভ সনদ দিতে হচ্ছে। এই সুযোগকে কাজ লাগিয়ে ৭শ- ১৫শ টাকায় কয়েকদিন ধরে ভুয়া করোনা ভাইরাস নেগেটিভ সনদ দিয়ে আসছিলেন মাহফুজুর রহমান। তার সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে বলেও অভিযোগ রয়েছে।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিনুল ইসলাম বলেন, করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা না নিয়েই নেগেটিভ সনদ দেওয়ার অভিযোগ পেয়ে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালাই। এ সময় মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক সত্যতা পেয়ে তাকে আটক করা হয়।

সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, করোনা ভাইরাস সনদ জালিয়াতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তিনি নিজে বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা করেছেন। দীর্ঘদিন ধরে করোনা ভাইরাস নেগেটিভ হওয়ার জাল সনদ দেওয়ার অভিযোগ ছিল মাহফুজুর রহমানের বিরুদ্ধে। তদন্ত শেষে অভিযোগ সম্পূর্ণভাবে প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ শাস্তির ব্যবস্থা করা হবে।

মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, কুষ্টিয়ার সিভিল সার্জনের দেওয়া অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এ মামলার আসামি মাহফুজুর রহমানকে আটক করা হয়েছে। এ সময় তার দখলে থাকা একটি কম্পিউটারের হার্ডডিক্স, একটি পেনড্রাইভ, একটি সিল ও করোনা ভাইরাস নেগেটিভের ১৩টি ভুয়া সনদের ফটোকপি জব্দ করা হয় বলেও জানান ওসি।

এইচএসসি : বিকল্প মূল্যায়ন পদ্ধতি খোঁজার নির্দেশ

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের প্রকোপ না কমলে এবং এবার এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না হলে বিকল্প মূল্যায়ন কী হতে পারে, সেই প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এছাড়া মাধ্যমিকের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে তুলতে কোন বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা যায়, সেই প্রস্তাব তৈরি করতে ঢাকা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

মহামারীকালে এবং পরবর্তী শিক্ষা ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থা প্রধানদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় শিক্ষামন্ত্রী এই নির্দেশনা দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা এবং মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের বিষয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি কী হতে পারে সে বিষয়ে একটি প্রস্তাব তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা ভাইরাস মহামারীর কারণে তা স্থগিত রয়েছে।
দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে গত ১৭ মার্চ থেকে। বৃহস্পতিবার সেই ছুটির মেয়াদ ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সরকার ইতোমধ্যে জানিয়েছে, মহামারীর কারণে এবার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা এবং অষ্টমের জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না। পঞ্চমের শিক্ষার্থীদের স্কুলে স্কুলে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হলেও অষ্টমের শিক্ষার্থীদের ক্ষেত্রে কী করা হবে, সে সিদ্ধান্ত এখনও হয়নি।
মহামারী শুরুর আগেই এবারের এসএসসি পরীক্ষা হয়ে যাওয়ায় বিশেষ ব্যবস্থায় তাদের ফল ঘোষণা করে এখন অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলছে।

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় টেলিভিশন ও অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের একটি বড় অংশ এখনও এর বাইরে রয়ে গেছে। এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী পর্যায়ের উচ্চ শিক্ষার পথ নির্ধারিত হয়। সে কারণে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এবার ১৪ লাখের মতো শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া কথা। এরপর তারা স্নাতক পর্যায়ের লেখাপড়ায় যাবে। পরীক্ষা নেওয়া না গেলে বিকল্প মূল্যায়ন পদ্ধতি তৈরির ক্ষেত্রে ভবিষ্যতের ওই বিষয়গুলোও বিবেচনায় রাখতে হবে।

সুন্দরবনের মালিকানা দাবি করে সাইনবোর্ড

0
সুন্দরবনের সাইন বোর্ড

দ্রোহ অনলাইন ডেস্ক

বুধবার বিকালে বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচরাস্তা মোড়ে টাঙানো ‘লর্ড প্রজাস্বত্ব স্টেট’ লেখা সাইনবোর্ডটি অপসারণ করা হয়। এছাড়া একই নামের একটি কার্যালয়ও সে সময় সিলগালা করা হয়।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন বলেন, আব্দুস সামাদ হাওলাদার নামে এক ব্যক্তি এই অফিস খুলেছিলেন।

তিনি খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, ঝালকাঠি ও বাগেরহাট অঞ্চলের সকল জমির মালিকানা দাবি করেছেন; যার কোনো আইনি ভিত্তি নেই। তার সাইনবোর্ড অপসারণ করেছি আর অফিস সিলগালা করে দিয়েছি।

আব্দুস সামাদ হাওলাদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...