শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬.
Home Blog Page 669

গাঁজার নেশা ছিল সুশান্তের!

0
সুশান্ত সিং রাজপুত-ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

মাঝেমধ্যেই নাকি গাঁজা খেতেন সুশান্ত! আগের ফ্ল্যাটে রাত বাড়লেই নাকি শুরু হতো অশরীরীর উপদ্রব। গলায় সবুজ রঙের কুর্তায় ফাঁস লাগানো সুশান্তের নিথর দেহ রাজপুতের পরিচারক নীরজ সিংহ নিজেই নাকি নামিয়ে ছিলেন। এমনই তিন পাতার বয়ান দিয়েছেন মুম্বাই পুলিশকে।

সুশান্ত কা-ে তিনি অন্যতম প্রধান প্রত্যক্ষদর্শী। এই মামলায় নীরজের বয়ান যে খুবই গুরুত্বপূর্ণ তা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন সবাই।

ইতোমধ্যেই সিবিআই তিন বার ডেকে পাঠিয়েছে নীরজকে। কী জানেন নীরজ? কী হয়েছিল সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর দিন? কেমন ছিলেন ব্যক্তি সুশান্ত? সুশান্তের বাড়ির পার্টিতে কাদের দেখা যেত? ভাইয়ের মৃতদেহ দেখে প্রথম কী বলেছিলেন সুশান্তের দিদি মিতু সিংহ?

ইন্ডিয়া টুডে’এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, মুম্বাই পুলিশকে দেয়া বয়ানে নীরজ বলেছেন, ২০১৯-এর এপ্রিল মাসে তিনি সুশান্ত সিংহ রাজপুতের বাড়িতে কাজে যোগদান করেন। কাজ বলতে খাবার পরিবেশন করা, ঘর পরিষ্কার রাখা ইত্যাদি। কেপ্রি হাইটসের পালি মার্কেট আবাসনে তখন থাকতেন সুশান্ত।

২০১৯সালের ডিসেম্বরে ওই আবাসন থেকে বান্দ্রার এক আবাসনে চলে আসেন সুশান্ত। নীরজের বয়ান অনুযায়ী, সুশান্ত স্যারের আগের ফ্ল্যাটে আমাদের ওয়াকি টকি দেয়া হয়েছিল। স্যারের কিছু প্রয়োজন হলে ওয়াকির মাধ্যমেই কথা বলতাম আমরা। এক রাতে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎই ওয়াকি থেকে একটা আওয়াজ এল, নীরজ লাইট বন্ধ কর। আমি উঠে স্যারের ঘরে গিয়ে দেখি তিনি অঘোরে ঘুমাচ্ছেন। ঘরের লাইটও বন্ধ। আমি কিছু বুঝে উঠতে না পেরে এসে শুয়ে পড়তে যাব ঠিক এমন সময়েই আবার, নীরজ, লাইট বন্ধ কর। সে রাতে আর নাকি ঘুম আসেনি নীরজের।

পুলিশকে তিনি জানিয়েছেন, গভীর রাতে ড্রামের আওয়াজ, লিফটের ওঠানামার শব্দও নাকি পাওয়া যেত সেখানে। আর সেই কারণেই নাকি ফ্ল্যাট পরিবর্তন করেন সুশান্ত।

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় নাগরিক আটক

0
ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশকালে আটক

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তাকে সহায়তা করার অপরাধে তিন বাংলাদেশিকেও আটক করা হয়।

রবিবার সন্ধ্যায় মাইলবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাকদা থানার শিকারপুর গ্রামের সুকচাঁদ বাড়ইয়ের ছেলে আশুতোষ বাড়ই (২৩) এবং মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের জহর সর্দারের ছেলে নাসিম রেজা বাবু (২৮), আলিমনগর গ্রামের আবুর হোসেনের ছেলে নাসির উদ্দিন (৫০) এবং বাকসপোতা গ্রামের ইদরিস আলীর ছেলে ইনতাজুল হক মোংলা (৪৫)।

খাশিলপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশে মামলা দিয়ে আশুতোষকে মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে। আটক বাংলাদেশিদের বিরুদ্ধেও মহেশপুর থানায় মামলা করা হয়েছে।

গভীর সমুদ্র থেকে ১৩ লাখ ইয়াবা উদ্ধার

0
উদ্ধারকৃত ইয়াবা

দ্রোহ অনলাইন ডেস্ক

র‌্যাব-১৫ কক্সবাজারের গভীর সমুদ্র থেকে ১৩ লাখ পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছে। এ সময় দু’জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর ইনচার্জ আজিম আহমেদ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দর মাদক বিরোধী অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। তবে কখন এই অভিযান চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।

সোমবার দুপুরে কক্সবাজারে র‌্যাব-১৫ এর কার্য্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ।

ক্রাইস্টচার্চের হামলাকারীদের টার্গেট ছিল বিভিন্ন মসজিদ

0
ব্রেন্টন টেরেন্ট

দ্রোহ অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের দুটি মসজিদে ২০১৯ সালের দিকে চালানো হয় ভয়াবহ হামলা। ওই হামলায় ৫১ জনের প্রাণহানি ঘটে। ব্রেন্টন টেরেন্ট নামের এক শেতাঙ্গ ব্যক্তি মসজিদে নামাজ আদায়রত মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় ।

বর্বর ওই হামলার ভিডিও ছিল গা শিউরে ওঠার মতো। পুরো ঘটনাটা সামাজিক মাধ্যমে লাইভ স্ট্রিম চালু করে দেখানো হয়। সরাসরি এভাবে হামলার ভিডিও আগে দেখেনি কেউ।

২৯ বছর বয়সী টেরেন্ট ওই হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হোন । আদালতে এ সংক্রান্ত শুনানি শুরু হয়েছে। সোমবার সকালে শুরু হওয়া এই শুনানি চলবে চার ঘণ্টা।

টেরেন্টকে যাবজ্জীবন কারাভোগ করতে হতে পারে। সম্ভবত প্যারোলে মুক্তির কোনো সম্ভাবনা থাকছে না তার। নিউজিল্যান্ডে এর আগে এ ধরনের শাস্তি ঘোষণা করা হয়নি।

এদিকে আদালতের ওই শুনানিতে বলা হয়েছে, ক্রাইস্টচার্চের দুটি মসজিদ ছাড়াও আরও একটি মসজিদে হামলার পরিকল্পনা ছিল তার। এমনকি সে চেয়েছিল ইচ্ছামত মানুষ মারতে। আদালতে তার সাজা ঘোষণার সময় এসব তথ্য সামনে এসেছে।

ব্রেন্টন টেরেন্ট মসজিদগুলো পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন। তার ইচ্ছা ছিল যত বেশি পারা যায় মানুষ হত্যা করার। ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এই অস্ট্রেলিয়ান নাগরিক।

 করোনার কারণে নিউজিল্যান্ডে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সে কারণে সরাসরি এই শুনানিতে কারো উপস্থিতি নেই। বরং অন্য একটি কোর্টরুম থেকে ভিডিও কলিংয়ের মাধ্যমে শুনানি প্রক্রিয়া দেখানো হচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুনানির সময় কারাগারের ধূসর পোশাকে দেখা গেছে ব্রেন্টন টেরেন্টকে। সে সময় তার আশেপাশে তিনজন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। শুনানির সময় একেবারেই নিশ্চুপ ছিলেন এই হামলাকারী।

তাকে সর্বোচ্চ ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। তবে উচ্চ আদালতের বিচারপতি ক্যামেরুন মেনডার তাকে প্যারল ব্যতিত যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ক্ষমতা রাখেন।

শৈলকুপায় সাপের কামড়ে ২ শিশুর মৃত্যু

0
sanik-bit-dro-24-2
প্রতিকী ছবি

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে।

মৃতরা হলো উপজেলার চতুড়া গ্রামের শুভর ছেলে রাব্বি (৫) ও নাকোল গ্রামের বিলতাল হোসেনের ছেলে তাহসিন(৯)। উপজেলার পৌর এলাকার চতুড়া ও দুধসর ইউনিয়নের নাকোল গ্রামে এ ঘটনা ঘটে। ২০ দিনের মধ্যে উপজেলার বিভিন্ন গ্রামে সাপেরে কামড়ে ৪ শিশুসহ ৬ জনের মৃত্যু হলো।

নিহত শিশুদের পারিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে নাকোল গ্রামের তাহসিন ঘরের মেঝেতে ঘুমিয়েছিল। গভীর রাতে বিষধর একটি সাপ তাকে কামড় দেয়। পরে শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

অপরদিকে, শুক্রবার রাতে শৈলকুপা পৌর এলাকার চতুড়া গ্রামের রাব্বি বাবা-মার সাথে ঘুমিয়েছিল। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে সাপে কামড় দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানে চিকিৎসারত অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

করোনার উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

0
courana-dro-24-p1
প্রতিকী ছবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে আবদুল হান্নান (৪৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

রবিবার অসুস্থ পুলিশ সদস্যকে আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়।

মৃত পুলিশ সদস্য আবদুল হান্নান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইউসুপপুর গ্রামের বাসিন্দা। তিনি আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। জেলায় করোনার উপসর্গ নিয়ে এই প্রথম কোনো পুলিশ সদস্যের মৃত্যু হল।

সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান জানান, পুলিশ সদস্য আবদুল হান্নান শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কি না, তা জানতে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, কনস্টেবল আবদুল হান্নান আলমডাঙ্গা শহরের ভাড়া বাড়িতে স্ত্রী শিউলি খাতুন ও দুই ছেলেমেয়েকে নিয়ে বাস করতেন। সেখানে কর্তব্যরত অবস্থায় অসুস্থবোধ করলে দ্রুত চিকিৎসার জন্য তাঁকে আলমডাঙ্গা শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অক্সিজেন ঘাটতি দেখা দিলে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এর আগে পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমানসহ ৪৭ জন পুলিশ সদস্য কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে ৩৯ জনই সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।

সেপ্টেম্বরে স্কুল খোলার পরিবেশ হয়নি – গণশিক্ষা সচিব

0
GOV-DRO-23P-9

দ্রোহ অনলাইন ডেস্ক

সেপ্টেম্বর মাসে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার মত পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন।

এই শিক্ষাবর্ষে কেন্দ্রীয়ভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষা না নিয়ে নিজ নিজ বিদ্যালয়ে এই পরীক্ষা নিতে প্রধানমন্ত্রীর কাছে যে প্রস্তাব পাঠানো হয়েছে, সে বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন তিনি।

রবিবারে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে গণশিক্ষা সচিব বলেন, “শিক্ষামন্ত্রী মহোদয় কিন্তু ইতোমধ্যে বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে এখনও কোনো পরিবেশ তৈরি হয়নি। আপনারা নিজেরাও বোঝেন আসলে পরিবেশ তৈরি হয়েছে কি হয়নি।

“এখন যে অবস্থা, এখনও কিন্তু ২০-২২ শতাংশ (নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত রোগীর হার)। স্কুল খুললে অভিভাবকেরা চলে আসবে। তাদেরকে আমরা ঝুঁকির মধ্যে ফেলব কেন? সেটা আমাদের চিন্তা করতে হবে। আমরা মনে করছি যে আসলে তো এখনও পরিবেশ তৈরি হয়নি।”

মার্চে বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর রোববার পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ৯৪ হাজার ছাড়িয়ে গেছে, সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৪১ জনের।

গণশিক্ষা সচিব আকরাম বলেন, পরিস্থিতির উন্নতি হওয়ায় কিছু কিছু দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর আবার সেগুলো বন্ধ করে দিতে হয়েছে।

“সেজন্য আমরা মনে করছি আমাদের বাচ্চাদের ঝুঁকির মধ্যে না ফেলাটাই সমীচীন হবে। সেজন্য আমরা সরকারের সাথে আলোচনা করে দুই মন্ত্রণালয় সিদ্ধান্ত নেব স্কুল কখন খোলা যায়। সেপ্টেম্বরে খোলার মত পরিবেশ হয়নি এখনও।”

করোনাভাইরাস মহামারীর কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে, তবে এরপরও স্বাভাবিক ক্লাসে ফেরার পরিবেশ হবে কি না, সে নিশ্চয়তা নেই।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও মহামারীর কারণে তা আটকে আছে। অষ্টমের সমাপনী পরীক্ষা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আর পঞ্চমের সমাপনী পরীক্ষা নিজ নিজ বিদ্যালয়ে নিতে ১৯ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক সমাপনী নিয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া গেছে কি না, সেই প্রশ্নে সচিব আকরাম বলেন, “আমরা বলেছি যে স্ব স্ব স্কুলগুলো পরীক্ষা নেবে যদি স্কুল খুলতে পারি। কেন্দ্রীয় পরীক্ষা না নেওয়ার জন্য প্রস্তাব আছে। যদি পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে স্ব স্ব স্কুল পরীক্ষা নেবে, তবে সেই অনুমোদন এখনও আসেনি।”

প্রাথমিকের শিক্ষাবর্ষ দীর্ঘায়িত হবে কি না- এই প্রশ্নে সচিব বলেন, “না। আমরা বলিনি জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত টানব। মুখ্য সচিবের সাথে যে মিটিং হয়েছিল, সেখানেও সিদ্ধান্ত হয়েছিল যে এই বছরের মধ্যে শেষ হবে।

২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপ নির্বাচন

0
PABNA-DRO-23-8
প্রতিকী ছবি

পাবনা প্রতিনিধি

করোনাভাইরাস মহামারীর কারণে আটকে থাকা পাবনা-৪ আসনের উপ নির্বাচন হবে ২৬ সেপ্টেম্বর।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে রবিবার বিকালে কমিশন সভায় এ উপ নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ওই সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব মোঃ আলমগীর উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

আগ্রহী প্রার্থীরা ২ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৩ সেপ্টেম্বর বাছাইয়ের পর ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। সব শেষে ভোট হবে ২৬ সেপ্টেম্বর।

পাবনার এ উপ নির্বাচন হবে ব্যালট পেপারে। সেদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

গত ২ এপ্রিল সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন শূন্য ঘোষণা করা হয়। এরপর ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন করার কথা থাকলেও মহামারীর কারণে তা সম্ভব হয়নি।

রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এ উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা ও রাজশাহী বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে দেওয়া হয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব।

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে ফের কৃষ্ণাঙ্গের মৃত্যু

0
DRO-23-P7
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানায় পুলিশের গুলিতে মারা গেছেন ট্রেফোর্ড পেলারিন নামের এক কৃষ্ণাঙ্গ যুবক।

কর্তৃপক্ষ জানায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের একটি দোকানে ছুরি নিয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ৩১ বছর বয়সী পেলারিনকে লক্ষ্য করে গুলি করে।

এদিকে এই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করে এর তদন্ত দাবি করেছে দ্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। শনিবার সংস্থাটির পক্ষ থেকে এই ঘটনাকে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির বিরুদ্ধে পুলিশের মারাত্মক ও ভয়াবহ আচরণ বলে দাবি করা হয়।

বিবৃতিতে লুইসিনিয়া পুলিশের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টায় লাফয়েতে পুলিশ বিভাগের কিছু কর্মকর্তাকে দোকানটিতে যাওয়ার জন্য বলা হয়। দোকানে গিয়ে ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তিতে আটক করতে গেলে সে পালানোর চেষ্টা করে।

পুলিশ জানায়, পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ যুবকের হাতে ছুরি ছিলো এবং তিনি সেটি দিয়ে এক দোকান থেকে আরেকটি দোকানে প্রবেশের চেষ্টার সময় তাকে গুলি করে ঘায়েল করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লুইসিনিয়া পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে এই ঘটনার তদন্ত করার জন্য বলা হয়েছে।

এদিকে পেলারিনের পরিবারের আইনজীবী বেন ক্রাম্প পুলিশের এমন আচরণকে বেপোরোয়া হিসেবে আখ্যায়িত করেছেন। আল জাজিরা।

খুন হওয়ার ভয় পাচ্ছেন পূজা ভাট

0
Puja-DRO-23-P-6
পূজা ফাইল ছবি।

দ্রোহ বিনোদন ডেস্ক

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মহেশ ভাটের কন্যা তথা অভিনেত্রী পূজা ভাট। যেকোনো বিষয় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজের মতামত স্পষ্ট করে বলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করতে হলো পূজাকে। একটি পোষ্ট করেই তিনি জানান যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল তিনি প্রাইভেট করছেন।

কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? পূজা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে তার কাছে আসছে খুনের হুমকি। তাকে অনেকেই পরামর্শ দিয়েছিলেন ইনস্টাগ্রামের কমেন্ট বিভাগ বন্ধ করে দেওয়ার জন্য। সুশান্ত সিং রাজপুত এর মুত্যুর পরে বলিউডের তথাকথিত স্টারকিডরা নেটিজেনদের নিশানায় পড়েন। নেপোটিজম নিয়ে বিতর্ক কোথায় নেটিজেনরা রীতিমতো তাদের বয়কট করতে থাকেন। তবে এখানেই শেষ নয়। পূজার বাবা অর্থাৎ মহেশ ভাটের নাম জড়িয়েছে সুশান্তের তদন্তে। ঘটনার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী সঙ্গে যোগাযোগ ছিল মহেশের। আর তাই নেটিজেনদের রোষানলে পড়তে হচ্ছে ভাট পরিবারকে।

সম্প্রতি রিয়া চক্রবর্তীর সঙ্গে হাওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আসে। সেই চ্যাট দেখেই বোঝা যায় যে রিয়াকে সুশান্তের সঙ্গে বিচ্ছেদের পরামর্শ দিয়েছেন মহেশ ভাট। হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যাচ্ছে যে সুশান্তের বাড়ি থেকে ৮ জুন বেড়িয়ে গিয়ে প্রথমেই মহেশ ভাটের সঙ্গে যোগাযোগ করেন রিয়া।

জানান তিনি সেই সম্পর্কটা থেকে বেড়িয়ে গিয়েছেন এবং অনেকটা শান্তিতে আছেন। মহেশ ভাটও তাকে পাল্টা পরামর্শ দেন যে, রিয়া যেন আর পিছন ফিরে না তাকান। এই হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আসতেই রিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নেট দুনিয়ায় নিন্দা হচ্ছে রিয়া ও মহেশ ভাট দুজনেরই।

বলিউডের একেবারের প্রথম সারির পরিচালক তিনি। প্রচুর হিট ফিল্মও দিয়েছেন। কিন্তু ব্যক্তিগত জীবনে বারবারই পরিচালক মহেশ ভাট নানা বিতর্কে জড়িয়েছেন। কখনও তাঁর স্ত্রীকে নিয়ে বিতর্ক, কখনও মেয়ের বয়সী কোনও নায়িকার সঙ্গে প্রেম, এমনকি, নিজের মেয়ের সঙ্গে সম্পর্ক নিয়েও বিতর্কে জড়িয়েছেন তিনি।

ইন্ডিয়া টুডের কাছে সাক্ষাৎকারে রিয়ার আইনজীবী সতীশ বলেছেন, সুশান্তের অনুরোধেই রিয়া ৮ জুন সেই বাড়ি থেকে বেড়িয়ে যান। কারণ সুশান্ত চেয়ে ছিলেন সেই সময় তার পরিবারের সদস্যরা তার সঙ্গে এসে থাকুক। সেই আইনজীবী বলছেন, “সুশান্ত ওর পরিবারকে ফোন করে ডাক ছিলেন। মুম্বাইতে এসে তার সঙ্গে দেখা করতে বলেছিলেন। বহুদিন ধরে ফোনে সুশান্ত কান্নাকাটি করার পর তার দিদি মিতু এসে থাকতে রাজি হয়েছিলেন। অবশেষে ৮ জুন তিনি আসেন। সেই কদিনের জন্য সুশান্ত রিয়াকে তার মা-বাবার সঙ্গে গিয়ে থাকতে অনুরোধ করেছিলেন।”

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...