শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬.
Home Blog Page 670

গ্রেনেড হামলায় বিএনপি জড়িত – কাদের

0
OBIDUL-KADER-DRO-23-6
ওবায়দুল কাদের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একুশে আগস্টের গ্রেনেড হামলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মতো সত্য, ধামাচাপা দিয়ে পার পাবে না কেউ।

রবিবার সকালে জাতীয় শোক দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় যুক্ত হন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনলাইন প্লাটফরমে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোঃ রেজাউল করিম।

বিএনপি একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় উটপাখির মতো মুখ বালুতে লুকিয়ে রাখলে সত্য কখনও মিথ্যা হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে যা বলেছেন, তা সত্য ও স্পষ্ট। তিনি বলেন, সত্য কথা বললেই বিএনপির গাত্রদাহ।

সেতুমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, চলমান পরিস্থিতিতে ভবিষ্যতের পাশাপাশি জীবনও ঝুঁকিপূর্ণ।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন। অনুকূল পরিস্থিতি এলেই সরকার সিদ্ধান্ত জানিয়ে দেবে বলে জানান মন্ত্রী।

নর্দমার পানি থেকে টাকা কুড়িয়ে নিল তারা

0
RAJ-DRO-23-P-4
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজশাহীর এক নর্দমায় অজ্ঞাত ব্যক্তির ফেলে যাওয়া টাকা কুড়িয়ে নিল সাধারণ মানুষ। আর এ ঘটনা প্রত্যক্ষ করলো সেখানকার পুলিশ কর্মকর্তা।

শনিবার দুপুরে রাজশাহী রেল স্টেশনের পূর্ব দিকে রেলওয়ে হাসপাতালের সীমানা প্রাচীর ঘেঁষা এক নর্দমায় টাকা পাওয়ার খবর ছড়িয়ে পড়ে। মুহূর্তে শত শত উৎসুক মানুষ সেখানে ভিড় করে। এ সময় অনেককেই নর্দমার ময়লা পানিতে নেমে টাকা কুড়াতে দেখা যায়।

রাস্তার পাশে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কিছু বাতিল কাগজপত্রের সঙ্গে এসব টাকা ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এসব টাকার কোনো মালিকানা কেউ দাবি করেনি।

বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে সেখানে যান। অনেক লোক কে নর্দমার পানিতে নেমে টাকা কুড়োতে দেখেন। লোকজনের সাথে কথা বলে মনে হয়েছে লাখ খানেক টাকা তো হবে। এ ব্যাপারে নিজেই থানায় জিডি করে তদন্ত অব্যাহত রেখেছেন।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ বলছে, দুপুরের দিকে তারা রাজশাহী রেল স্টেশনের পূর্ব দিকে রেলওয়ে হাসপাতালের সীমানা প্রাচীর ঘেঁষে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে গত ১০ দশ বছরের পুরনো কাগজপত্র রেখেছিল। সেখান থেকে পাশের নর্দমায় কিছু কাগজপত্র পড়ে যায়।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, আমরা খুবই বিব্রতকর অবস্থায় পড়ে গেছি। ভাবতেই পারিনি পুরনো কাগজের ভেতর টাকা থাকতে পারে।
তিনি জানান, ওই কাগজগুলো ২০১০ সালের আগের। কাগজগুলো পচে গেছে। পোড়ানোর উপায় নেই। তাই নর্দমায় ফেলে দেওয়া হয়। পরে নর্দমা থেকে টাকা পাওয়ার খবর শুনে আমরাও সেখানে যাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রেনে ১০০০, ৫০০, ১০০, ২০, ১০ এবং ৫ টাকার নোট পাওয়া গেছে। টাকা ভাসতে দেখে প্রথমে একজন এবং পরে অনেক মানুষ ড্রেনে নেমে পড়েন।

টুলু নামের এক ভাঙাড়ি বিক্রেতা তার কুড়ানো টাকাগুলো রেখেছিলেন পকেটেই। তবে কত টাকা তিনি পেয়েছেন তা বলতে রাজি হননি।

তিনি জানান, টাকাগুলো অফিসার্স মেসের পশ্চিম থেকে পূর্ব দিকে চলে যাচ্ছিল। ড্রেনে ভাসতে দেখে তিনি নেমে পড়েন।

আসলাম নামের আরেকজন জানান, তিনি এক হাজার ও ৫০০ টাকার নোট পেয়েছেন। নর্দমায় ভেসে যাওয়া টাকাগুলো কার তা জানতে পুলিশ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

করোনায় আত্রান্ত সাংবাদিক আব্দুুস শহীদ মারাগেছেন

0
KRONA-DRO-23-P-3
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ।

রোববার বেলা পৌনে ১১টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত্যু হয় বলে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী জানিয়েছেন।

আব্দুস শহীদের বয়স হয়েছিল ৬৩ বছর। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগরে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষে থেকে জানানো হয়েছে।

সহকর্মীরা জানান, গত ২৫ জুলাই আব্দুস শহীদের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
শ্বাসকষ্ট বেড়ে গেলে ২৭ জুলাই তাকে উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

আব্দুস শহীদের সাংবাদিকতার শুরু গত শতকের আশির দশকে। তিনি দৈনিক দিনকালের প্রধান প্রতিবেদক ছিলেন। ইসলামিক টেলিভিশনের বার্তা বিভাগেও তিনি কাজ করেছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করা শহীদ লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা ছিলেন। স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন আব্দুস শহীদ।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলী পৃথক বার্তায় আব্দুস শহীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

কাজী নজরুলের গল্পের নায়িকা মিম মানতাসা

0
Mim-Mantasa-P-2
মিম ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

রিয়েলিটি শো শেষ করার পর ২০১৮ সালে যখন নাটকে অভিনয় শুরু করেন, ঠিক সে সময়ই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকা হয়েছিলেন মিম মানতাসা। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্পের নায়িকা হলেন এ অভিনেত্রী।

নাটকের নাম ‘জিনের বাদশা’। পরিচালনা করেছেন আনিসুজ্জামান আনিছ। এতে মিম মানতাসা ‘চান ভানু’ নামের একটি চরিত্রে অভিনয় করেছেন। এ নাটকটি দিয়ে অভিনয়ে ফিরলেও কাজ কমই করবেন। প্রতিটি নাটকে অভিনয়ের পর এখন কমপক্ষে এক সপ্তাহের বিরতিতে যাবেন বলে জানিয়েছেন।

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ৮ লাখ ছাড়াল

0
COV-DRO-23-P1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো ও ভারতে মৃত্যুর সংখ্যা বাড়ার মধ্য দিয়ে শনিবার বিশ্বজুড়ে

পার হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের স্থানীয় সময় রোববার সকালে বিশ্বজুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩ হাজার ৪৯৯ জনে।
একই সময় বিশ্বব্যাপী মোট শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ছিল ২ কোটি ৩১ লাখ ৩৪ হাজার ৩৫৮ জন।
১ লাখ ৭৬ হাজার ৩৪৮টি মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্র এ তালিকার শীর্ষে আছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫০ জনের। তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে মৃত্যু হয়েছে ৬০ হাজার ২৫৪ জনের।

৫৬ হাজার ৭০৬টি মৃত্যু নিয়ে মেক্সিকোর পরই আছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ দক্ষিণ এশিয়ার ভারত।

শুক্রবার পর্যন্ত আগের দুই সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে করা রয়টাসের হিসাব অনুযায়ী, কোভিড-১৯ এ গড়ে প্রতি ২৪ ঘণ্টায় প্রায় ৫ হাজার ৯০০ জন মারা যাচ্ছেন।
এই হিসাব অনুযায়ী, প্রতি ঘণ্টায় করোনাভাইরাস প্রাণ কেড়ে নিচ্ছে ২৪৬ জনের আর প্রতি ১৫ সেকেন্ডে একজনের।

৫ অগাস্ট বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছিল, এরপর আরও এক লাখ মৃত্যু যোগ হতে লাগলো আরও ১৭ দিন। এই হিসাবে বিশ্বজুড়ে মৃত্যুর হার স্থিতিশীল আছে, কারণ মৃত্যুর সংখ্যা ৬ লাখ থেকে ৭ লাখে পৌঁছতেও একই সময় লেগেছিল।

৫৬ লাখ ৪৫ হাজার ৬৯৭ জন করোনাভাইরাস আক্রান্ত নিয়ে এ তালিকায়ও বিশ্বের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এরপর আছে যথাক্রমে ব্রাজিল, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা।

রয়টার্স জানিয়েছে, লকডাউন তুলে নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণে রাখতে পারলেও বছরের পরবর্তী মাসগুলোতে এখানে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ড. মাইক রায়ান জানিয়েছেন, মেক্সিকোতে পরীক্ষার সংখ্যা কম হওয়াতে দেশটির সরকারি তথ্যে কোভিড-১৯ মহামারীর প্রকৃত চিত্র প্রকাশ পায়নি। দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা ডব্লিউএইচও-র।

করোনাভাইরাসজনিত বিধিনিষেধ আরও শিথিল করেছে সৌদি আরব। ৩০ অগাস্ট থেকে দেশটির সরকারি কর্মচারীরা দপ্তরে উপস্থিত হয়ে কাজ শুরু করবেন বলে জনশক্তি মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।

শুক্রবার দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ পার হয়েছে বলে জানিয়েছে। তবে জুলাইতে সংক্রমণের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর এখন কমতে শুরু করেছে বলে জানিয়েছে তারা।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঘটেছে বলে জানা গেছে।

খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামিন পেয়েছেন

0
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়টি পরিচালনা কমিটির সভাপতি বাবুল আখতার

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় স্কুলের ভবন নির্মান সংক্রান্ত বিরোধ ও সেনা কর্মকর্তার বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ সবাই জামিন পেয়েছেন।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়টি পরিচালনা কমিটির সভাপতি বাবুল আখতারসহ ১০ জনকে আসামী করে মামালাটি দায়ের করেন সেনা কর্মকর্তার ভাই আরিফ রহমান তপু।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

রবিবার মামলার আসামীরা আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ আবু সাঈদ নিশ্চিত করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতির নামে দায়ের করা মামলায় তিনি জামিন পেয়েছেন। এই মামলাটি একটি রাজনৈতিক মামলা বলেও তিনি দাবি করেন।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-খোকসায় ২১ আগস্ট পালিত

জানা গেছে, উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সম্প্রসারন ও নতুন ভবন নির্মানের উদ্যোগ নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রস্তাবিত ভবনটি সেনা কর্মকর্তা আতিকুর রহমানের খরিদিয় জমিসহ সাবেক ইউপি সদস্য টেন্টুর কয়েক শতক জমি স্কুলের সীমানায় চলে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফায় বৈঠক হয়। এক পর্যায়ে বুধবার সকালে প্রতিপক্ষের লোকেরা ওই সেনা কর্মকর্তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন মামলার বাদি।

মামলার বাদী আরিফ রহমান তপু জানান, তার ভাই সেনা কার্মকর্তার খরিদ করা জমিতে স্কুল কর্তৃপক্ষ পাকা ঘর নির্মান করার উদ্যোগ নেয়। এতে সে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষ তার বাড়িতে হামলা করে। এ ছাড়া তাদের জীবনের নিরাপত্তার সার্থেই তিনি খোকসা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারের সাথে কথা বলার চেষ্টা করা হয়। তার ফোনটি ডাইভাট করা থাকায় কথা বলা সম্ভব হয়নি। তবে উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু জানান, দুই বছর আগে গ্রাম্য শালিসে এই জমি সংক্রান্ত রায় হয়। কিন্তু সেনা কর্মকর্তা সে রায় প্রত্যাক্ষান করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীরা ওই সেনা কর্মকর্তার বাড়িতে কথা বলার জন্য গিয়েছিল। এ ঘটনার সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতির কোন সর্ম্পক নেই। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ অন্যরা আদালত থেকে জামিন নিয়েছেন বলেও তিনি নিশ্চিত করেন।

কুষ্টিয়ার গড়াই তীরে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন পার্ক

0
কুষ্টিয়ার গড়াই তীরে তৈরি দৃষ্টিনন্দন পার্কেরি নির্মান কাজ পরিদর্শন করছেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার বড়বাজার এলাকায় গড়াই নদীর তীর সংলগ্ন এলাকায় পরিবেশ বান্ধব পার্ক তৈরি করছে জেলা পরিষদ। প্রায় ২০ একর জায়গার ওপর এ পার্ক তৈরির কাজ শুরু হয়েছে বেশ কয়েক বছর আগেই। ইতিমধ্যে পার্কের বাইরে এক হাজার নারিকেল গাছ লাগানো হয়েছে। আর ভিতরে বড় এলাকা জুড়ে সবেমাত্র লাগানো হয়েছে দেশি-বিদেশি নানা জাতের বৃক্ষ ও ফুলের গাছ।

জেলা পরিষদ পার্ক নামে উদ্যান তৈরির কাজ চলছে পুরোদমে। পার্ক চালু হলে এখানকার দৃষ্টিনন্দন সবুজ পরিবেশ সবার চোখ জুড়াবে। বাইরে থেকে দর্শনার্থীদের জন্যও এটি উন্মুক্ত থাকবে।

জেলা পরিষদ সূত্র জানিয়েছে, পরিবেশের কথা বিবেচনা করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ উদ্যানের আলোকে একটি দৃষ্টিনন্দন পার্ক তৈরির পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার আলোকে কুষ্টিয়া জেলা পরিষদ বড়বাজার এলাকায় গড়াই নদীর তীরে জায়গা নির্ধারণ করে। সেখানে বালু ভরাটের পর প্রায় ২০ একর জায়গা জুড়ে প্রাচীর দেওয়া হয়। ৪ বছর আগে মাহবুবউল আলম হানিফ পার্কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এছাড়া জেলা পরিষদ তাদের নিজস্ব তহবিলের অর্থ দিয়েও কাজ করছে। সাংসদ নিজেই ঢাকার একটি ফার্ম থেকে পার্কের জন্য নকশা তৈরি করেছেন।

কুষ্টিয়ার নির্মানাধীন পার্ক

সরেজমিন গিয়ে দেখা গেছে, গড়াই নদীর তীর ঘেঁষেই পুরোদমে চলছে পার্কটির নির্মাণ কাজ। বাইরে নদী পাড়ে লাগনো হয়েছে আম গাছ। এছাড়া চারপাশে রোপন করা হয়েছে নারিকেল গাছের চারা। পার্কটির জন্য ২০ একরের বেশি জায়গা নির্ধারণ করে প্রাচীরের পাশাপাশি দুটি প্রবেশদ্বারও রয়েছে। ভিতরে নানা অংশ জুড়ে পাকা দৃষ্টিনন্দন গোলচত্বর তৈরি করা হয়েছে। পুরো এলাকার জন্য ভিতরে রয়েছে পাকা সড়ক। ইট,পাথরের ঢালাইয়ের গোল চত্বরেও রোপন করা হয়েছে দেশি-বিদেশি নানা প্রজাতির ফলজ ও ফুলের গাছ।

জেলা পরিষদের উপ-সহকারি প্রকৌশলী মেজবাহুর রহমান বলেন, রাত-দিন কাজ চলছে। ভিতরে এখনো যেসব অংশে কাজ বাকি আছে সেখানে ঢালাইয়ের কাজ চলছে। আর বাইরের যে অংশে বালু ভরাট করা রয়েছে সেখানেও গাড়ি পার্কিংসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করা হবে।

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুজ্জামান বলেন, পার্কে ইতিমধ্যে ৬ হাজার বৃক্ষ রোপন করা হয়েছে। পর্যায়ক্রমে অর্ধলক্ষাধিক দেশি-বিদেশি নানা জাতের গাছের চারা রোপন করা হবে। পাশাপাশি ফুলের চারাও রোপন করা হচ্ছে। নদী তীরে লাগানো হয়েছে নানা জাতের আমের গাছ। সেগুলো বড় হয়েছে। কয়েক সপ্তাহ আগে পার্কটির অন্যতম পরিকল্পনাকারি মাহবুবউল আলম এমপি মহোদয় গাছ লাগানোসহ সার্বিক কাজের অগ্রগতি পরিদর্শন করেন বলে জানান তিনি।

জেলা পরিষদ চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম বলেন, পার্কটি মূলত উদ্যান। বাণিজ্যিক বিষয় মাথায় নিয়ে পার্ক তৈরি করা হচ্ছে না। মূলত সবুজ একটি পার্ক নির্মাণ করতেই আমাদের নেতা মাহবুবউল আলম এমপির পরিকল্পনায় আমরা কাজটি বাস্তবায়ন করছি। ইতিমধ্যে ৬ কোটি টাকার বেশি খরচ হয়েছে। পার্কটির পূর্ণরুপ পেতে আরও কয়েক বছর সময় লাগবে। এরপর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পূর্ণরুপ পেলে মনে হবে শহরের বুকে একখন্ড সবুজ নগরী।

খোকসায় র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টার

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ দলের মাদক অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী আটক হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার কালীবাড়ি মোড়ে অবস্থিত সরদার ফার্মেসি এন্ড সরদার মোবাইল সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্লাস্টিক জারে ভরা ১৫০ পিচ ইয়াবা, ২ টি মোবাইল ফোন, ৬ টি সীম কার্ড, নগদ ৮ হাজার ৮ শত টাকা সহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করে র‌্যাব। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ফরহাদ (৩৬) পিতাঃ মুক্তিযোদ্ধা আব্দুর রহমান অপর জন হলেন একই উপজেলার ওসমানপুরের টোকন শেখ (২৭),পিতা-মৃত আফজাল শেখ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী ফরহাদ উপজেলার কালীবাড়ি রোডে অবস্থিত তার নিজস্ব সরদার ফার্মেসিতে বসে ইয়াবা বিক্রি করে আসছে। এলাকার উঠতি বয়সের যুবকেরা সন্ধ্যায় এসে ভীড় জমায় তার দোকানে। অভিযুক্ত মাদক ব্যবসায়ী ফরহাদের নামে খোকসা থানায় মাদক বিক্রির অভিযোগ থাকলেও তার মুক্তিযোদ্ধা বাবা এবং বোন উর্দ্ধতন সরকারী কর্মকর্তা (এ.ডি.সি) হবার কারনে আইনের ফাঁক-ফোকর দিয়ে বেড়িয়ে গেছে। তার বিরুদ্ধে পুলিশ হয়রানির অভিযোগও পাওয়া যায়।

তবে শনিবার সন্ধ্যায় চতুর এই মাদক ব্যবসায়ীর আর শেষ রক্ষা হয়নি। র‌্যাব-১২ উদ্ধারকৃত আলামতসহ দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুষ্টিয়ার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের খোকসা থানায় সোর্পদ করা হয়েছে।

ফরিদপুরে আওয়ামী লীগ ও বিএনপি হামলা পাল্টা হামলা-আহত ২৫

0
প্রতিকী ছবি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বসতভিটা ভাংচুরের ঘটনাও ঘটেছে।

শনিবার দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাবার বুলেট নিক্ষেপ করে।

স্থানীয়দের ভাষ্য মতে, ভাওয়াল গ্রামে বেশ কয়েকদিন ধরে গ্রাম্য দল পক্ষ-বিপক্ষ নিয়ে চরম উত্তেজনা চলছিল। এরই জের ধরে ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহাব মাতুব্বারের সমর্থকদের সাথে উপজেলা বিএনপির সহ-সভাপতি মুকা মাতুব্বারের সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা ঘটনা ঘটে।

এ সময় উভয়পক্ষের সমর্থকেরা দেশিয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এ সংঘর্ষের সময় বেশ কয়েকটি বসতঘর ভাংচুর করে সংঘর্ষকারীরা। সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের অন্তত ২৫ জন।

আহতদের নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহাব মাতুব্বার বলেন, আমার সমর্থক আজিজুরের বাড়িতে বিএনপির ইসরাইল, কালাম, বালাম ইয়াছিনসহ বেশ কিছু লোকজন হামলা চালায়। হামলা ঠেকাতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়।

অপরদিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি মুকা মাতুব্বর বলেন, আমি এই সংঘর্ষের বিষয়ে কিছুই জানি না।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ১৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নরসিংদীতে হোটেলে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নরসিংদী শহরের একটি হোটেলে স্বামীর ছুরিকাঘাতে মারা গেছেন এক গৃহবধূ। শহরের বাজিরমোড় এলাকার হোটেল আল মামুনে শনিবার বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

স্বামী রিপন মিয়া তার স্ত্রী রেশমী বেগমকে (৩৫)কে হত্যা করে। পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িনাল গ্রামের রিপন তার স্ত্রী রেশমীকে নিয়ে ওই হোটেলে উঠেছিলেন।

হোটেলকর্মীরা পুলিশকে জানিয়েছে, রিপনের হোটেল কক্ষ থেকে প্রচুর রক্ত বের হতে থাকলে পাশের কক্ষের বাসিন্দারা চেঁচিয়ে ওঠেন। তখন রেশমীকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে গ্রেপ্তার করে বলে নরসিংদী সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে রিপন বলেছে, দীর্ঘদিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল। ঘটনার দিন কৌশলে রেশমীকে চিকিৎসার নাম করে নরসিংদীতে নিয়ে আসা হয়। রিপনের পাশাপাশি আল মামুন হোটেলের মালিক বাহাদুরকেও গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...