শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬.
Home Blog Page 677

আত্মীয়ের জানাজায় যাবার পথে লাশ হলেন ৮ জন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

শেরপুরের নালিতাবাড়িতে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সড়ক দুর্ঘটনার শিকার হন ৮ জন। মাইক্রাবাস খাদে পড়ে তারা ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হয়েছেন ছয়জন।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাশাটি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার আঠারোদানা গ্রামের এলাহি বক্সের স্ত্রী রেজিয়া খাতুন (৭০), একই গ্রামের রতন মিয়ার মেয়ে রিপা আক্তার (২৫), মশাখালি গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী পারুল বেগম (৪৫) ও মৃত আইয়ুব আলীর ছেলে শামসুল হক (৫৫), ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী বেগম (৩০), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের নবী হোসেন (৩০), ভালুকা উপজেলার শাহজাহানের শিশু কন্যা বুলবুলি (৫) ও সামমুন শেখের স্ত্রী মিলন (৬০)।

আহতরা হলেন- গফরগাঁও উপজেলার আঠারোদানা গ্রামের এলাহি বক্সের ছেলে রতন মিয়া (৫৩), মশাখালী গ্রামের মৃত উসমানের ছেলে হাবি (৫৫), ভালুকা উপজেলার কাইচান গ্রামের মিলনের ছেলে মিজান (২৮) ও রাজৈ গ্রামের আবুল কালামের ছেলে সোহরাব (২৮)।

স্বজনরা জানান, শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বারোমারিতে হাসান আলী নামে এক আত্মীয়ের জানাজায় অংশ নেয়ার উদ্দেশে সকালে মাইক্রোবাসে রওনা দেন চালকসহ ১৪ জন। সকাল পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার বাসাটি নামকস্থানে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়।

ফুলপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহযোগিতায় এক শিশু, পাঁচজন নারী ও দুই পুরুষ ৮ জনের লাশ উদ্ধার করে। এ সময় ছয়জনকে জীবিত উদ্ধার করে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বারোমারিতে যাওয়ার পথে সকাল পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার বাসাটি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হয়। মাইক্রোবাসটিতে চালকসহ ১৪ যাত্রী ছিলেন।

ওয়্যাগনারকে টপকে দুইয়ে ব্রড

0
ফাইল ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে স্টুয়ার্ট ব্রড বোলিংয়ের সুযোগ পেয়েছেন কেবল এক ইনিংসে। সেখানেই দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন তিনি। আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন এই ইংলিশ পেসার। তিনে নেমে গেছেন নিউজিল্যান্ডের পেসার নেইল ওয়্যাগনার।

সাউথ্যাম্পটনে সোমবার নিষ্প্রাণ ড্র হওয়া টেস্টে একমাত্র ইনিংসে ৫৬ রানে ৪ উইকেট নেন ব্রড। পরদিন আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুইয়ে ওঠেন ৩৪ বছর বয়সী এই পেসার।

ব্রডের দীর্ঘদিনের বোলিং জুটির সঙ্গী জেমস অ্যান্ডারসন এগিয়েছেন দুই ধাপ, আছেন ১৪তম স্থানে। টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি অ্যান্ডারসন ইনিংসে ৬০ রানে নেন ৩ উইকেট।

দুই ধাপ এগিয়েছেন পকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাসও, তিনি আছেন আটে। ২০১৮ সালের অক্টোবরে ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে উঠেছিলেন তিনি।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা পাঁচে ফিরেছেন বাবর আজম। এর আগে গত ফেব্রুয়ারিতে প্রথমবার পঞ্চম স্থানে উঠেছিলেন তিনি। একমাত্র ইনিংসে পাকিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান করেন ৪৭ রান।

হাফ সেঞ্চুরি করা ওপেনার আবিদ ও কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে আছেন। দুজনই এগিয়েছেন ১৯ ধাপ করে।
১৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৮১তম স্থানে আছেন ইংল্যান্ডের জ্যাক ক্রলি। একমাত্র ইনিংসে তিনি করেন ৫৩ রান। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ও অধিনায়ক জো রুট যথাক্রমে সপ্তম ও নবম স্থান ধরে রেখেছেন।

ব্যাটসম্যান ও বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও প্যাট কামিন্স। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের চূড়ায় আছেন প্রথম টেস্টের পর ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়া স্টোকস।

ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইস্তেহার নিয়ে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

0
ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইস্তেহার নিয়ে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি

উপজেলা পর্যায়ে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইস্তেহার এবং উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ,নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষে ঈশ্বরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান।

এ সময় আমন্ত্রিত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,সাপ্তাহিক জংসনের প্রধান নির্বাহী সম্পাদক ও দৈনিক ইনকিলাবের ঈশ্বরদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এসএম রাজা, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার ও বাংলা টিভির ঈশ্বরদী প্রতিনিধি তৌহিদ আক্তার পান্না, জিটিভির ঈশ্বরদী প্রতিনিধি নাসিম আহমেদ, এশিয়ান টিভির ঈশ্বরদী প্রতিনিধি ও দৈনিক বসুন্ধরা পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি আব্দুর রউফ জোয়ার্দার বিপুল, সাপ্তাহিক জনদৃষ্টির সম্পাদক ও বাংলাদেশ পোস্ট এর ঈশ্বরদী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, দৈনিক সকালের সময় পত্রিকা ও চ্যানেল এস এর ঈশ্বরদী প্রতিনিধি এবং সাপ্তাহিক বিজয়দীপ্ত পত্রিকার বার্তা সম্পাদক এ এ আজাদ হান্নান। এছাড়াও আনন্দ টেলিভিশনের ঈশ্বরদী প্রতিনিধি বায়েজিদ বোস্তামী পলাশ,দৈনিক স্বতঃকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মজিবর রহমান খান ও সাপ্তাহিক ঈশ্বরদী স্টাফ রিপোর্টার মাসুদুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন।

যখন স্মার্টফোন অতিরিক্ত গরম হয়

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বেশিরভাগ ব্যবহারকারীই স্মার্টফোন গরম হয়ে যাওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। নানা কারণে স্মার্টফোন গরম হয়ে যায়। মাল্টিটাস্কিং কিংবা দীর্ঘ সময় ধরে হাই রেজুলেশনের গেইম খেললে সব স্মার্টফোন গরম হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে অনেক ক্ষেত্রে হালকা কাজ করার সময়ও স্মার্টফোন গরম হয়ে যায়। আবার অনেক সময় এই গরম হয়ে যাওয়ার মাত্রা এতটাই বেশি থাকে যে স্মার্টফোনটি ধরা মাত্র হাতে তীব্র গরম অনুভূত হয়।

ম্যালওয়্যারের আক্রমণঃ স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার পেছনে বেশিরভাগ ক্ষেত্রেই ম্যালওয়্যারের আক্রমণ দায়ী। গুগল প্লে কিংবা অ্যাপস্টোর ব্যতীত অন্য কোনো সোর্স থেকে অ্যাপ্লিকেশন ইন্সটল করা কিংবা শেয়ারিংয়ের মাধ্যমে অ্যাপ নেয়ার কারণে ম্যালওয়্যারের আক্রমণ হয়ে থাকে।

থার্ড পার্টি অ্যাপে সতর্ক হোনঃ স্মার্টফোনে দিয়ে নানা ধরনের কাজ সারতে আমরা হরেক রকম অ্যাপ ব্যবহার করি। কিন্তু এমন কিছু থার্ড পার্টি অ্যাপ রয়েছে যেগুলো অতিরিক্ত মাত্রায় বিজ্ঞাপন দেখায় কিংবা সবসময়ই ব্রাকগ্রাউন্ডে চালু অবস্থায় থাকে। এর ফলে স্মার্টফোন ব্যবহার না করলেও গরম হয়ে যায়। এই ঝামেলা এড়াতে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে প্লেস্টোর থেকে সেটির রেটিং ও ব্যবহারকারীদের রিভিউ জেনে নিতে হবে। আর এই ধরনের কোনো অ্যাপ ইন্সটল করে ফেললে তা দ্রুত রিমুভ করে ফেলতে হবে।

ভাল মানের চার্জার ব্যবহারঃ স্মার্টফোন ভেদে চার্জিং সক্ষমতার পার্থক্য থাকে। বর্তমানে স্মার্টফোন নির্মাতারা মডেল ভেদে সাধারণত ১ থেকে ৩ অ্যাম্পিয়ার চার্জিং সক্ষতার চার্জার প্রদান করে স্মার্টফোনের সঙ্গে। তাই স্মার্টফোন চার্জ দেয়ার ক্ষেত্রে অরিজিনাল চার্জার ব্যবহার করতে হবে।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

চার্জে দিয়ে ফোন ব্যবহার করবেন নাঃ স্মার্টফোনে চার্জে লাগানো অবস্থায় স্বাভাবিকের চাইতে কিছুটা বেশি গরম হতে পারে। চার্জে থাকা অবস্থায় স্মার্টফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এছাড়া, স্মার্টফোন চার্জে লাগানো অবস্থায় তা বিছানা, সোফা ইত্যাদি নরম জায়গার উপর না রেখে টেবিল জাতীয় শক্ত কিছুর উপর রাখতে হবে।

পুরনো গান নতুন করে গাইবেন কুমার বিশ্বজিৎ

0
কন্ঠ শিল্পী কুমার বিশ্বজিৎ

দ্রোহ বিনোদন ডেস্ক

জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ করোনাকালেও গান নিয়ে ব্যস্ত আছেন। ঈদ পরবর্তী আবারও একাধিক গানের কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। তার গাওয়া পুরনো শ্রোতাপ্রিয় বেশকিছু গান নতুন করে কণ্ঠে তুলবেন। আগামী সপ্তাহের মধ্যেই তালিকা চূড়ান্ত করে কণ্ঠ দেয়ার কাজ শুরু করবেন।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রোতাদের কাছ থেকে অনুরোধ এসেছে। পুরনো গান নিয়ে যেন আমি কাজ করি। এ ছাড়া আমার নিজেরও এমন পরিকল্পনা ছিল অনেকদিন থেকে। খুব বেশি পরিবর্তন ছাড়াই গানগুলো নতুন করে সাজাব। এদিকে বর্তমানে তিনটি নতুন গানে সুর ও কণ্ঠ দেয়ার কাজ চলছে। গানগুলো লিখেছেন লিটন অধিকারী রিন্টু, শহীদুল্লাহ ফরায়জী ও সালাউদ্দিন সজল। ঘরে থেকেই এসব কাজ করছেন তিনি।

আবার বিয়ে করলেন শখ

0
অভিনেত্রী ও মডেল শখ

দ্রোহ বিনোদন ডেস্ক

তিন মাস আগে মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখের দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। সম্প্রতি শখ ও তার স্বামী রহমান জনের ছবি সামনে এসেছে। জন পেশায় ব্যবসায়ী।

গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে শখের শ্বশুরবাড়ি বাড়ি। চলতি বছর ১২ মে ঘরোয়াভাবে শখ ও জনের বিয়ে হয়। দুজনই সংসার পেতেছেন উত্তরার একটি বাসায়। জানা গেছে, কোরবানির ঈদে স্বামী জনের সঙ্গে শ্বশুরবাড়ি গিয়েছিলেন শখ।

জনের ভাগ্নে আরাফ রহমান গণমাধ্যমকে বলেন, পারিবারিকভাবে আমাদের কোনো কিছু জানানো নিষেধ, তবে মামি অনেক ভালো মানুষ। কত্ত বড় মডেল-অভিনেত্রী, অথচ কোনো অহংকার নেই। দুই সপ্তাহ ধরে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে দেখা করেছেন। সবার ভালো-মন্দের খোঁজখবর নিয়েছেন। মামিকে পেয়ে আমাদের পরিবারের সবাই খুশি।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

তবে শোবিজে এই অভিনেত্রীর কাছের মানুষেরাও এ ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলতে পারেনি। সবাই অপেক্ষা করছেন শখ নিজেই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে।

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। সেই বিয়ে ভেঙে যায় দুই বছরের মাথায়।

অল্পের জন্য বিমান দুর্ঘটনা বেঁচে গেলেন ট্রাম্প

0
ডোনাল্ট ট্রাম্প

দ্রোহ অনলাইন ডেস্ক

অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের কাছে বিমান ঘাঁটিতে অবতরণের আগ মুহূর্তে রবিবার ট্রাম্পকে বহনকারী মার্কিন এয়ার ফোর্স ওয়ানের বিমানে একটি ছোট ড্রোন প্রায় আঘাত হানতে বসেছিল।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যার এই ঘটনা সম্পর্কে এয়ার ফোর্স ওয়ানের বিমানে থাকা কয়েকজন আরোহী নিশ্চিত করেছেন। খবর হিন্দুস্থান টাইমসের।

এয়ার ফোর্স ওয়ানের বিমানের সামনের ডান দিকে হলুদ ও কালো রংয়ের ক্রস আকৃতির একটি বস্তু উড়ে আসে। তবে এটি দেখতে ড্রোনের মত হলেও ড্রোন কিনা সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ম্যারিল্যান্ডের অ্যান্ড্রু বিমান ঘাঁটিতে অবতরণের আগ মুহূর্তে বিমানের বেশ কয়েকজন যাত্রী এই বস্তুটি দেখেছেন। পরে প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ানের ওই বিমান অবশেষে নিরাপদে অবতরণ করে।

ফিলিস্তিনে টানা ৭ রাত বোমা হামলা

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজায় হামাসের নজরদারি চৌকিগুলোকে লক্ষ্যবস্তু করে টানা সাত রাত বোমা হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান। ফিলিস্তিনিদের সীমান্তে বেলুন বোমা হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করছে ইসরাইল সামরিক বাহিনী।

দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজা থেকে ইসরাইলের অভ্যন্তরে বিস্ফোরক ভর্তি বেলুন দিয়ে হামলা ঘটনায় হামাসের ঘাঁটিগুলোতে যুদ্ধবিমান ও অন্যান্য বিমান দিয়ে হামলা চালিয়ে ভূ-উপরিস্থ অবকাঠামো ধ্বংস করা হয়।

গাজার নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, মঙ্গলবার গাজার দক্ষিণে রাফাহ ও উত্তরে লাহিয়ায় হামাসের নজরদারি চৌকিতে অভিযান চালানো হয়। ইসরাইল অভিযোগ করে আসছে দেশটির অভ্যন্তরে হামাস রকেট লাঞ্চার ও বেলুন বোমা হামলা চালাচ্ছে। এই অভিযোগেই ওই অঞ্চলটিতে এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তেজনা বিরাজ করছে।

একদিনের রিমান্ড শেষে সাহেদ অসুস্থ

0
সাহেদের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

একদিনের রিমান্ড শেষে অর্থ আত্মসাতের মামলার আসামী সাহেদ অসুস্থ। দুদকের সাত দিনের রিমান্ডের প্রথমদিনের পরই প্রতারক সাহেদ অসুস্থ হয়ে পড়েন।

মঙ্গলবার সকালে দ্বিতীয় দিনের রিমান্ডে আনার পথে বুকে ব্যথা বোধ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের পরিচালক প্রবণ কুমার ভট্টাচার্য এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সাহেদ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তিনি সুস্থ হলে আগামীকাল তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

এর আগে, সোমবার সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনা হয়। পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় দুদক কার্যালয়ে প্রথমদিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

এ বছরের শেষে আসবে চীনা প্রতিষেধক

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চীনের আবিষ্কার করা করোনা ভাইরাসের প্রতিষেধক এ বছরের শেষের দিকে বাণিজ্যিকভাবে পাওয়া যাবে।

সিনোফার্মার চেয়ারম্যান লিউ জিংজেন চীনা কমিউনিস্ট পার্টির এক সংবাদপত্রকে বলেছেন, প্রতিষেধকটির জন্য এক হাজার ইয়েনেরও (১৪০ মার্কিন ডলার) কম খরচ হবে এবং ২৮ দিনের ব্যবধানে দুটি ধাপে এ প্রতিষেধক দেওয়া হবে।

তিনি বলেন, বড় শহরগুলোর শিক্ষার্থী ও শ্রমিকদের প্রতিষেধক দেয়ার প্রয়োজন হবে, তবে খুব কম জনবসতিপূর্ণ গ্রামাঞ্চলে বসবাসকারীদের তা প্রয়োজন হবে না।

গুয়ামিং ডেইলিতে মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের দেশের ১৪০ কোটি মানুষকেই এ প্রতিষেধ সেবন করতে হবে না।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

বছরে ২২ কোটি ডোজ প্রতিষেধক উৎপাদনের সক্ষমতা রয়েছে এ প্রতিষ্ঠানটির।

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...