মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 683

খোকা থেকে বঙ্গবন্ধু প্রচার হবে দুরন্ত টিভিতে

0
খোকা থেকে বঙ্গবন্ধু

দ্রোহ বিনোদন ডেস্ক

জাতীয় শোক দিবস উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘খোকা থেকে বঙ্গবন্ধু’।
শুক্রবার ও শনিবার দুপুর ২টায় অনুষ্ঠানটি প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আয়োজকরা জানান, এ অনুষ্ঠানে শিশুরা বঙ্গবন্ধুর শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত নানান মজার গল্প, মানবিক ও সংগ্রামী ঘটনার ইতিহাস জানতে পারবে।

আলোচনার ফাঁকে শিশুরা আবৃত্তি পরিবেশন করবে ও ছবি আঁকবে। এছাড়া বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে দর্শক বন্ধুদের পাঠানো চিঠি পড়ে শোনানো হবে।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছে রাইমা হক ও সৈয়দ আরবিন আয়ান। শুক্রবারের অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন আবুল মোমেন এবং শনিবারের পর্বে অতিথি হিসেবে থাকবেন মফিদুল হক।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তোফায়েল সরকার।

টুইটারে মন্তব্য সীমিত করতে হবে

0
টুইটের লগো

দ্রোহ অনলাইন ডেস্ক

টুইটে নতুন প্রাইভেসি নিয়ে এসেছে টুইটার। এখন থেকে কোনো টুইটার ব্যবহারকারী তার টুইটে কতজন মন্তব্য করতে পারবেন তা চাইলেই নির্ধারিত করে দিতে পারবেন।

টুইটে আলাপ-আলোচনার মাত্রা ঠিক রাখতে এবং অনলাইন বুলিং, ট্রল ও বিড়ম্বনা কমিয়ে অবান্তর এবং অপ্রীতিকর মন্তব্য ঠেকাতে মঙ্গলবার এ ফিচার চালু করেছে টুইটার।

এ ফিচার টুইটার ব্যবহারকারীকে তার অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে আরও বেশি নিয়ন্ত্রণ এনে দেবে।

টুইটার জানায়, নির্বাচিত অফিসিয়ালদের অ্যাকাউন্টসহ সাধারণ অ্যাকাউন্ট ব্যবহারকারী এই ফিচার উপভোগ করতে পারবেন। ব্যবহারকারী চাইলেই নির্ধারিত করে দিতে পারবেন কতজন টুইটে মন্তব্য করতে পারবেন, কে কে টুইটে মন্তব্য করে রিটুইট করতে পারবেন এবং কে কে পারবেন না।

ফেসবুকের মতো select audience গোপনীয়তা নির্বাচন করুন’ অপশনের মতো টুইটারেও এখন গোপনীয়তা বা মন্তব্য করার জন্য ব্যবহারকারী নির্বাচিত করে দেওয়া যাবে।

মজার ব্যাপার হচ্ছে, টুইটটি সবাই দেখতে এবং রিটুইট করতে পারলেও সেখানে অনাকাঙ্ক্ষিত কেউ মন্তব্য করতে পারবেন না। যেখানে ফেসবুকে নির্বাচিত ব্যবহারকারী ছাড়া কেউ পোস্টটি পড়তে পারবে না।
পোস্টের গোপনীয়তা তিন ভাবে ভাগ করে দিয়েছে টুইটার
১. উন্মুক্ত (everyone)
২. ব্যবহারকারীকে যাদের অনুসরণ করছে (only people they follow)
৩. যাদের টুইটে উল্লেখ করা হয়েছে (only people they mention in the tweet)।
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে এ গোপনীয়তার ফিচারটির পরীক্ষামূলক ব্যবহার শুরু করে টুইটার।

জাতির পিতাকে নিয়ে নির্মিত হলো তিন কাহিনীচিত্র

0
রক্তস্নাত ছবির পোষ্টার

দ্রোহ বিনোদন ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সহিদ রাহমানের গল্পে নির্মিত হয়েছে তিনটি কাহিনীচিত্র ‘পঁচাত্তরের লালু’, ‘প্রতিরোধ যুদ্ধে দুই বীর’ ও ‘রক্ত¯œাত আগস্ট’। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সহিদ রাহমানের ‘মহামানবের দেশে’ গ্রন্থ থেকে গল্প তিনটি নেওয়া হয়েছে। এর আগে এই গ্রন্থের গল্প থেকে নির্মিত বেশকিছু কাহিনীচিত্র প্রশংসিত হয়েছে।

নতুন কাহিনীচিত্র তিনটি নির্মিত হয়েছে বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধমূলক তিন ঘটনা নিয়ে। এতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকারা। ১৪ আগস্ট রাত ৯টা ৩০ মিনিটে একুশে টিভিতে প্রচার হবে ‘পঁচাত্তরের লালু’। সাইয়েদ আহমাদের চিত্রনাট্যে কাহিনীচিত্রটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। অভিনয় করেছেন আহমেদ রুবেল, জিয়াউল হাসান কিসলু, মোমেনা চৌধুরী ও শিশুশিল্পী যায়ান।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করায় ইছাপুর গ্রামের কিশোর লালু, সুরুজ কমান্ডার ও হারিছ মাস্টারের করুণ পরিণতি দেখা যাবে এতে। ১৫ আগস্ট সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘প্রতিরোধ যুদ্ধে দুই বীর’। পান্থ শাহরিয়ারের চিত্রনাট্য ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় এ কাহিনীচিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, আরমান পারভেজ মুরাদ, শতাব্দী ওয়াদুদ, জিয়াউল হাসান কিসলু প্রমুখ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে একটি বেতার বার্তায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কথা শুনে থমকে যায় সারা দেশ। বিভিন্ন এলাকায় খুনিদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। চুপ থাকতে পারেন না চট্টগ্রামের মৌলভী সৈয়দ আর বগুড়ার আব্দুল খালেক খসরুসহ আরও কিছু তরুণ। তারা বন্দি হন, অত্যাচার শুরু হয়। ঘাতকদল জানতে চায়, কে এই বীরদের মদতদাতা। মৃত্যু অবধারিত জেনেও মুখ বন্ধ রাখেন সাবই। কারণ তারা চেয়েছিলেন জাতির জনকের হত্যার বিচারের দাবিতে শত শত মৌলভী সৈয়দ, খসরু এদেশের কোনায় কোনায় জেগে উঠুক।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

১৫ আগস্ট রাত ৯টায় এটিএন বাংলায় প্রচার হবে ‘রক্ত¯œাত আগস্ট’। শ্রাবণী ফেরদৌসের পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, রুনা খান, অপর্ণা ঘোষ, মাসুম বাশার প্রমুখ। সাংবাদিক আবিদ আজাদ ও তার বন্ধু সরকারি চাকরিজীবী রায়হান মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর নির্মম হত্যা মেনে নিতে পারেন না তারা। প্রতিবাদ করতে চাইলে ঘাতকরা তাদের কণ্ঠ রোধ করে। অমানসিক অত্যাচার করে পঙ্গু করে দেয়। কিন্তু আটকাতে পারে না তাদের চিন্তাকে। তারা স্বপ্ন দেখে একদিন বিচার হবে বঙ্গবন্ধুর হত্যাকারীদের।

খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

0

রাজবাড়ীতে দেশী মদসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

0
Bangla Wine-14-08-2020
আটককৃত মাদক ব্যবসায়ীরা

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে বিপুল পরিমান দেশীয় মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮।

শুক্রবার সকালের দিকে গোয়ালন্দঘাট থানা এলাকার ৪৪ নং মাখন রায়ের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন , গোয়ালন্দঘাট থানা এলাকার উজানচর নতুন পাড়া গ্রামের সানাল শেখর ছেলে রাজু শেখ(২৮) ,একই গ্রামের কালাম মন্ডলের ছেলে আলামিন মন্ডল (২৬), ভোলাই মাতুব্বর পাড়া গ্রামের মজিদ মোল্লার ছেলে সুজাত মোল্লা (২৫) ও কাজী পাড়া এলাকার রশিদ শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২০) ।

উদ্ধারকৃত দেশীয় মদ

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন , গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ দেশীয় মদ বিভিন্ন মাদক বিক্রেতার নিকটে পাইকারী বিক্রি করে আসছে।

শুক্রবার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, কতিপয় মাদক ব্যবসায়ীরা দেশীয় মদ এর চালান নিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ৪৪ নং মাখন রায়ের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান করছে। এ সময় অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত আসামীদের কাছ থেকে ৪৬০ লিটার দেশীয় মদ, মাদক বিক্রিত ১,০৩০ টাকা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২ টি ইজি বাইক এবং মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬ টি সীমকার্ডসহ ৪ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

উদ্ধারকৃত দেশী মদ ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

রাজবাড়ীতে একদিনে আরও ৭৪ জনের করোনা শনাক্ত

0
Corona-17-7-p-16

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে একদিনে আরও ৭৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন অবধি জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৮১৯ জন।

শুক্রবার দুপুরে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বলেন, ১০ আগষ্ট ১৫৮ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজকে তাদের রিপোর্ট হাতে পেয়েছি। তাদের মধ্যে ৭৪ জনের করোনা পজেটিভ।

আরও পড়ুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

এদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৪৫ জন , পাংশা উপজেলার ১৯ জন, কালুখালী উপজেলার ৩ জন ও গোয়ালন্দ উপজেলার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

উলেখ্য, এ পর্যন্ত রাজবাড়ীতে ১৮১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৯৬৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। অন্যদের মধ্যে ২৬ জন হাসপাতালের আইসোলেশনে ও ৭৩৪ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে

ঝিনাইদহে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের রাজাপুর আলহেরা হাফেজিয়া মাদ্রাসার দুই ছাত্র পুকুরে ডুবে মারা গেছে।

বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে, এ ঘটনায় মৃতরা হলো, কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের ফোরকান আলির ছেলে মিশন (১২) ও কোটচাঁদপুর উপজেলার বলুহর ঢালিপাড়ার বাহাদুর ঢালির ছেলে জাকারিয়া (১২)।

আরও পড়ুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম বলেন, মৃত দুই ছাত্র মাদ্রাসার বোডিং এ থেকে পড়াশুনা করতো। বৃহস্পতিবার বিকালে তারা পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। রাতে খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায় না। শুক্রবার ভোরে একজনের লাশ ভেসে উঠে। এরপর গ্রামবাসী অপর জনের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ঝিনাইদহে জীবিত নবজাতক শিশু উদ্ধার

0
Jhenaidah-dro-14-8-p-5
ঝিনাইদহ থেকে নবজাতক শিশু উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেতুলতলা এলাকা থেকে এক নবজাতক ছেলে শিশু উদ্ধার করল সদর থানা পুলিশ।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে একটি নবজাতক শিশুকে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর জানালে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নবজাতক শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

তিনি আরও জানান, বাচ্চাটির সুচিকিৎসার সকল ব্যবস্থা করা হয়া হয়েছে। বাচ্চাটি এখন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি আছে। আগ্রহী নিঃসন্তান দম্পতিরা বাচ্চাটিকে নেওয়ার জন্য হাসপাতালে ভিড় করেছে। তবে পুলিশের বর্তমান লক্ষ্য বাচ্চাটিকে সুস্থ করে তোলা। তারপর উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়ার পদ্মা নদী থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

0
সংগৃহিত ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার হাটশ হরিপুরের পদ্মা নদী থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাটশ হরিপুর জোড়াবটতলা এলাকা সংলগ্ন পদ্মা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার কিছু সময় আগে স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখলে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, স্থানীয়রা লাশটি ভাসতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে ১৫-১৬ বছরের এক কিশোরীর লাশ উদ্ধার করে। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। কোথাও এই বয়সী কিশোরী নিখোঁজ আছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৭ লাখ ছাড়াল

0
Corona-17-7-p-16

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারিতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৭ হাজার। অপরদিকে আক্রান্তের সংখ্যা দুই কোটি ১০ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শুক্রবার সকাল অবধি বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৫৭ হাজার ৪৩১ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৯৫৯ জনে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৩৯ লাখ ১৭ হাজার ৮৬৫ জন।

বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, এ দেশে মৃত্যুর সংখ্যা এক লাখ ৭০ হাজার ৪১৫ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৫৪ লাখ ১৫ হাজার ৬৬৬ জন।

আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে শুক্রবার সকাল অবধি আক্রান্ত হয়েছে ৩২ লাখ ২৯ হাজার ৬২১ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে এক লাখ ৫ হাজার ৫৬৪ জন।

তৃতীয় অবস্থানে উঠে এসেছে মেস্কিকো। দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে ৫৫ হাজার ২৯৩ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫ হাজার ৭৫১ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃতের সংখ্যায় চতুর্থ ব্রাজিলের পরেই আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৮ হাজার ১৪৪ জন। আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৫৯ হাজার ৬১৩ জন।

করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেশগুলোর চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৯ লাখ ৭ হাজার ৭৫৮ জন। আর মৃতের সংখ্যা ১৫ হাজার ৩৮৪ জন।

আক্রান্ত দেশগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। দেশটিতে আক্রান্ত ৫ লাখ ৭২ হাজার ৮৬৫ জন। আর মৃতের সংখ্যা ১১ হাজার ২৭০ জন।

করোনায় মৃতের দিক থেকে পঞ্চম অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৩ হাজার ৭৯৮ জন। মারা গেছেন ৪১ হাজার ৩৪৭ জন।

আর করোনায় পেরুতে আক্রান্ত ৪ লাখ ৯৮ হাজার ৫৫৫ জন এবং মারা গেছে ২১ হাজার ৭১৩ জন। কলম্বিয়ায় আক্রান্ত ৪ লাখ ৩৩ হাজার ৮০৫ জন এবং মারা গেছে ১৪ হাজার ১৪৫ জন।

করোনায় ইতালিতে মৃতের সংখ্যা ৩৫ হাজার ২৩১ জন এবং আক্রান্ত ২ লাখ ৫২ হাজার ২৩৫ জন। ইউরোপের দেশ ফ্রান্সে মারা গেছে ৩০ হাজার ৩৮৮ জন এবং আক্রান্ত ২ লাখ ৯ হাজার ৩৬৫ জন।

স্পেনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬০৫ জনের। আর আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৭৯৯ জন। এছাড়া জার্মানিতে করোনায় আক্রান্ত ২ লাখ ২২ হাজার ২৬৯ জন, মারা গেছেন ৯ হাজার ২৮১ জন। ইরানে আক্রান্ত ৩ লাখ ৩৬ হাজার ৩২৪ জন, মারা গেছেন ১৯ হাজার ১৬২ জন।

পাকিস্তানে আক্রান্ত ২ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন, মারা গেছেন ৬ হাজার ১৩৯ জন। কানাডায় আক্রান্ত ১ লাখ ২১ হাজার ২৩৪ জন এবং মৃতের সংখ্যা ৯ হাজার ১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বৃহস্পতিবার পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন এবং মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৫৫৭ জন। এছাড়া মোট সুস্থ হওয়ার সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...