মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 685

খোকসায় মাক্স ব্যবহার না করায় ১১জনকে অর্থদন্ড

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া খোকসায় স্বাস্থ্যবিধি অমান্য করে মাক্স পরিধান না করার অপরাধে ১১ ব্যক্তিকে ৩ হাজার ৩৫০ টাকার জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড ও জানিপুর বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন ভ্রাম্যমান আদালতে এ অর্থদন্ড প্রদান করেন। দন্ডবিধির (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫(২) ধারা মোতাবেক দন্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

উল্লেখ্য ঈদ পরবর্তী সময়ে এ উপজেলা শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসকের নির্দেশনায় স্বাস্থ্যবিধি ও মাক্স পরিধানে জনগণকে বাধ্য করায় অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি এ অভিযান অব্যাহত থাকবে।

কলকাতা থেকে যেতে বলেছিলেন দাদা-রফিক

0
রফিক এবং সৌরভ

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ক্রিকেট মাঠে কতবারই তো সৌরভ গাঙ্গুলীর মুখোমুখি হয়েছেন মোহাম্মদ রফিক। কিন্তু ব্যক্তিগতভাবে সৌরভের সঙ্গে যে তাঁর সাক্ষাৎ হয়েছে অনেকবারই। ঢাকা বা কলকাতা কিংবা বিশ্বের অন্য কোনো শহরে সৌরভের সঙ্গে সাক্ষাতের স্মৃতি সব সময়ই মধুর বাংলাদেশের অন্যতম সেরা এই ক্রিকেটারের।

সৌরভের সঙ্গে বহু সাক্ষাতের একটি স্মৃতি রফিককে নাড়া দিয়ে যায় এখনো। বিশেষ করে ভারতের সাবেক অধিনায়কের আন্তরিকতা ও বন্ধু-বাৎসল্য। একবার কলকাতায় সৌরভ নাকি রফিককে বলেই বসেছিলেন, ‘কলকাতায় যখন এতবার আসো, তখন থেকে গেলেই পার।

আরও পড়ুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

কথাটা এমন কিছুই নয়। হয়তো কথার কথা। রফিক সেটি জানেনও। কিন্তু এ কথাটির বলার মধ্য দিয়ে সৌরভ যে আন্তরিকতা দেখিয়েছিলেন, সেটিই রফিকের কাছে অনেক কিছু, ‘সৌরভের সঙ্গে অনেকবারই দেখা হয়েছে। মাঠে অনেকবারই মুখোমুখি হয়েছি। তাঁর সঙ্গে সম্পর্ক আমার খুবই ভালো। আমার সঙ্গে কথা বলার সময় তিনি বলেছিলেন, “তুমি তো প্রায়ই কলকাতা আসো। এত যখন আসো থেকে গেলেই পার।” কথাটা এমন কিছু নয়। হয়তো ভদ্রতা করেই বলেছিলেন। কিন্তু এর মধ্যে একটা আন্তরিকতা দেখেছিলাম। সেটা অন্যরকম।’

খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

0

ঝিনাইদহে দুই টিকটকার আটক

0
ঝিনাইদহে দুই টিকটকার আটক
আটককৃত দুই টিকটকার

ঝিনাইদহ প্রতিনিধিঃ

সারাদেশে টিকটক ভিডিওকারীরা পথমধ্যে বিভিন্ন অঙ্গ-ভঙ্গিতে ভিডিও তৈরি করে থাকে এবং নিজেদের মাঝে আধিপত্য বিস্তার করতে এক সময় এরা কিশোর গ্যাং হয়ে পড়ে। বর্তমানে সারাদেশের বিভিন্ন সড়কের বা বাড়ীর দেয়ালে এ সব গ্যাংদের প্রতিকী নাম বা সিম্বল সংকেত চোখে পড়ে।

সমাজের কিছু উঠতি বয়সের ছেলে-মেয়েরা টিকটকের সাথে নিজেদের জড়িয়ে ফেলেছে। এদের মধ্যে বিদ্যালয়ে পড়াশোনা করেন কেউ আবার কেউ কেউ লেখাপড়া করেনা।

ঝিনাইদহ শহরের বাইপাসে, নতুন ধোপাঘাটা ব্রীজ, পর্বহাটি বিশ্বরোডে এমন কিছু দৃশ্য চোখে পড়ে। তবে এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশ প্রশাসন বিশেষ তৎপর রয়েছে।

টিকটক(Tic tok) বা লাইকি(Likee) তে পরিবারের অজান্তেই ফানি ভিডিও ছাড়াও সমাজে নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে এমন সব ভিডিও তৈরিতে জড়িয়ে পড়ে তানজিলা আমিন ছোয়া (২২) নামের এক পলিটেকনিকের এক ছাত্রী এবং মেহেদী হাসান (২৫) নামের যুবক। থানা পুলিশের দল বৃহস্পতিবার তাদের দুজনকে আটক করে থানা হাজতে নিয়ে আসে। পরবর্তীতে পরিবারের অভিভাবকেরা এসে মুচলেকা দিয়ে ছেলেমেয়েকে তাদের হেফাজতে নিয়ে যান।

আরও পড়ুন-অনলাইন ক্লাস- পাখিদের কথা (১)

ঝিনাইদহ থানার ওসি মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সেব্রিনা ফ্লোরা হলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক

0
সেব্রিনা ফ্লোরা

দ্রোহ অনলাইন ডেস্ক

অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি এতদিন অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ অধিশাখা উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়।
আগামী ২০ আগস্ট থেকে পদায়নের এ আদেশ কার্যকর হবে। জনস্বার্থে এ আদেশ জারি হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন-অনলাইন ক্লাস- পাখিদের কথা (১)

আইইডিসিআর পরিচালক হিসেবে করোনা সংক্রমণের প্রথম দিক থেকে নিয়মিত স্বাস্থ্য বুলেটিন পরিবেশন করতেন অধ্যাপক সেব্রিনা ফ্লোরা। দেশবাসীর কাছে তিনি অতি পরিচিত এক মুখ।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক হোসনে আরা তহমিন ১৯ আগস্ট অবসর-উত্তর ছুটিতে যাচ্ছেন। এ কারণে অধ্যাপক ফ্লোরাকে চলতি দায়িত্বে অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন দেয়া হয়।

জেলা বিএনপির সভাপতি মেহেদী রুমীর মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার

গণতন্ত্র পুনরুদ্ধারে দেশে পরিবর্তন আসবে, হতাশার কোনো জায়গা নেই। সেই পরিবর্তনের জন্যই কাজ করতে হবে।

বুধবার দিনব্যাপী জেলা বিএনপির কার্যালয়ে জেলা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

তিনি আরও বলেন, এ দেশের বেশিরভাগ মানুষ গণতান্ত্রিক অবস্থা তারা ফিরে পেতে চায়, অধিকার ফিরে পেতে চায়, ভোট দিতে চায়। কিন্তু তা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, মহামারী করোনার আঘাতে জীবন আরও দুর্বিষহ আকার ধারণ করছে। সরকার মানুষের লাশের ওপর দিয়ে রাজত্ব কায়েম করতে চায়। ব্যর্থ সরকারের পতন না হলে মানুষের মুক্তি মিলবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার শাসসুজ্জাহিদ, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, সহ-আইন বিষয় সম্পাদক এ্যাডঃ শাতিল মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা যুবদলের সহ-সভাপতি অহিদুল ইসলাম সাবু, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা কৃষকদলের সহ-সভাপতি ইবাদত আলী, সাধারণ সম্পাদক মোকারম হোসেন মোকা, যুগ্ম সম্পাদক হারুন উর রশিদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, যুবদল নেতা আমিনুল ইসলাম চঞ্চল, মকসেদুল হক কল্লোল, ফিরোজ আহমেদ তপন, রাকিবুল ইসলাম শান্ত, আরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, নয়ন, কামু, মনোয়ার, শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এডিন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল আলী, যুগ্ম সম্পাদক সোহানুর রহমান লিংকন প্রমুখ।

খাবারে শুধুমাত্র ফল খেলে কী সমস্যা ?

0
ফলের ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ফল একটি স্বাস্থ্যকর খাবার এটা সবার জানা। বেশিরভাগ ফলেই অ্যান্টিঅক্সিডেন্ট, ডায়টারি ফাইবার, ভিটামিন এবং খনিজ থাকে। এতে কোনো ধরনের খারাপ ফ্যাট এবং খারাপ কোলেস্টেরল থাকে না। এ কারণে প্রতিদিনের খাদ্যতালিকায় ফল রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

তবে কেউ যদি ভাবেন শরীর ভালো রাখতে ফল ছাড়া আর কিছুই খাবেন না তাহলে তা মোটেও ঠিক হবে না। শুধুমাত্র ফল খেয়ে থাকলে যেসব সমস্যা হতে পারে-

অস্টিওপোরোসিসঃ হাড়কে শক্তিশারী করতে ক্যালসিয়াম অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। দুধ, পনির, দই, টিনজাত সার্ডিন, স্যামন, বাদাম, বীজ, মটরশুটি, অনেক ধরনের শাক থেকে এটি পাওয়া যায়। শুধুমাত্র ফল খেলে শরীর পর্যাপ্ত ক্যালসিয়াম থেকে বঞ্চিত হয়। এছাড়া ক্যালসিয়াম সঠিকভাবে শোষণ করতে শরীরে ভিটামিন ডিও দরকার, যা ফলে পাওয়া যায় না। এতে হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস রোগ হতে পারে।

অপুষ্টিঃ ফলে শরীরের জন্য প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি উপাদান থাকে না। এ কারণে, শুধু ফল খেলে শরীরে অপুষ্টি তৈরি হতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা কমেঃ যদিও ফলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে তারপরও শুধুমাত্র ফল খেলে শরীরে প্রতিরোধ ক্ষমতা কমতে পারে। ফল শরীরে ফ্যাট সরবরাহ করে না। কিন্তু শরীরে নির্দিষ্ট পুষ্টি শোষণ করতে কিছু ফ্যাটের প্রয়োজন পড়ে। এমন অনেক ভালো ফ্যাট আছে যেগুলো শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে।

দুর্বলতাঃ বেশিরভাগ ফলই ক্যালরির ভালো উত্স। কিন্তু যদি প্রতিদিনের খাদ্যতালিকায় ফল ছাড়া কিছু না থাকে তবে দুর্বলতার কারণে বেশিরভাগ শারীরিক কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়ে। ফল দেহে প্রোটিন সরবরাহ করে না। কিন্তু পেশি তৈরি এবং শক্তিশালী করার জন্য প্রোটিন খুবই জরুরি। যদি প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন না থাকে তাহলে পেশি সঙ্কুচিত হয়ে পড়বে।

স্থূলতাঃ বিশেষজ্ঞরা বলছেন, খারাপ ফ্যাট না থাকলেও শুধুমাত্র ফল খেলে ওজন বাড়তে পারে। এর কারণ হলো ফলে প্রচুর পরিমাণে ক্যালরি থাকে।

পেটে ব্যথাঃ কোষ্ঠকাঠিন্য দূর করতে ফাইবারের প্রয়োজন। কিন্তু তার অর্থ এই নয়, শুধুমাত্র ফল খেয়েই এই ফাইবার গ্রহণ করতে হবে। বরং বেশি পরিমাণে ফাইবার গ্রহণে শরীরের হজম পদ্ধতি ব্যাহত হবে। এতে পেট ব্যথাও দেখা দেবে। বিশেষজ্ঞরা বলছেন ,খুব বেশি ফাইবার গ্রহণ করলে কোষ্ঠকাঠিন্যও বাড়বে। সূত্র : হেলদিবিল্ডার্জড

প্রাথমিক শিক্ষকদের বেতন উচ্চধাপে নির্ধারিত হল

0
সরকারি লগো

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন উচ্চধাপে নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগের কয়েকটি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন উচ্চধাপে নির্ধারণ চেয়ে চলতি বছরের ২৮ জুলাই অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সহকারী শিক্ষকদের বেতন ১৩তম ও প্রধান শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করা হলেও অনেক শিক্ষকের এতে বৈষম্যের শিকার হওয়ার বিষয়টি উল্লেখ করে চিঠিতে বলা হয়, সারাদেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন লাখ ৫৪ হাজার ৭৭২ জন শিক্ষক আছেন। বেতন স্কেল উন্নীতকরণ সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত হওয়া সত্ত্বেও মাঠপর্যায়ে শিক্ষকদের মধ্যে হতাশা ও অসন্তোষ বিরাজ করছে। ফলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পরিবর্তে ক্ষুণœ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘ভূমি মন্ত্রণালয়ের অধীন কানুনগো/উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদধারীদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণে এরূপ সমস্যার ক্ষেত্রে অর্থ বিভাগ ২০১৯ সালের ১১ নভেম্বর সংশ্লিষ্ট স্কেলের উচ্চধাপে বেতন নির্ধারণ করে বৈষম্য নিরসনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই নির্দেশনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য হলে মাঠ পর্যায়ে শিক্ষকদের মাঝে সৃষ্ট অসন্তোষ নিরসন হবে মর্মে প্রতীয়মান হয়।

এমতাবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীন কানুনগো/উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদধারীদের ন্যায় সংশ্লিষ্ট বেতন স্কেলের উচ্চধাপে বেতন নির্ধারণে অর্থ বিভাগ জারিকৃত পত্রের অনুরূপ নির্দেশনার জন্য অনুরোধ করা হল।

কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত ৪

0
কুড়িগ্রামে-সড়ক-দূর্ঘটনায়-নিহত-৪
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- নিরসিংদীর জেলার শিশু পরিবারে কর্মরত সিনিয়র কারিগরি প্রশিক্ষক আকবর হোসেন (৫৮), তার স্ত্রী বিলকিছ বেগম (৪৫), ছেলে বেলাল হোসেন (২৬) এবং প্রাইভেটকার চালক দেলবর হোসেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আকবর হোসেনের মেয়ে আয়শা সিদ্দিকাকে (১৪) রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর গ্রামের বাসিন্দা আকবর হোসেন তার স্ত্রী-সন্তানসহ ছুটিতে নিজ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টায় বিআরটিসির একটি বাসের সাথে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। গাড়ির চালক ঘটনাস্থলেই নিহত হন এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকবর হোসেন, তার স্ত্রী ও ছেলে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রেদওয়ান ফেরদৌস সজীব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম সদর থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার পরপরই বিআরটিসি বাসের চালক পালিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

অনলাইন ক্লাস- পাখিদের কথা (১)

0

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...