সোমবার, মার্চ ৩০, ২০২৬.
Home Blog Page 702

জঙ্গি হামলাঃ সর্তক পুলিশের সব ইউনিট

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে আবারও জঙ্গী হামলার শঙ্কায় পুলিশের সব ইউনিটকে সর্তক করেছে পুলিশ। দেশব্যাপী কড়া নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

সম্প্রতি পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক সাইদ তারিকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি পুলিশের সকল ইউনিটকে জানানো হয়েছে।

চিঠিতে বিশেষ করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটসহ জঙ্গিসংশ্লিষ্ট ইউনিটগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, জাতীয়-বৈশ্বিক প্রেক্ষাপট এবং গোয়েন্দা বিভাগ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় জানা গেছে, তথাকথিত আইএস আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কথিত ‘বেঙ্গল উলায়াত’ ঘোষণার উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, সাধারণত বড় ধরনের সন্ত্রাসী হামলার মাধ্যমেই বেঙ্গল উলায়াত ঘোষণা করা হয়।

এমন অবস্থায় আইএসের দেশীয় অনুসারী নব্য জেএমবির সদস্যরা হামলা পরিচালনাসহ যেকোনো জঙ্গি হামলা বা বোমা হামলার মাধ্যমে হত্যাকান্ডসহ নাশকতামূলক কর্মকান্ড করতে পারে।

গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, পুলিশের কোনো টিম, স্থাপনা বা যানবাহন, বিমানবন্দর, ৩ দেশের দূতাবাস ভবন বা দূতাবাস সংশ্লিষ্ট বিশেষ ব্যক্তি অথবা শিয়া-আহমদিয়া উপাসনালয়, মাজার কেন্দ্রিক মসজিদ, চার্চ, প্যাগোডা, মন্দিরগুলোকে টার্গেট করা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

হামলাকারীর পরিচয়ের বিষয়ে গোয়েন্দা বিভাগের তথ্য বলছে, হামলাকারীর বয়স ১৫-৩০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার চেহারা ক্লিন শেভড বা দাড়ি থাকতে পারে, গোফহীনও হতে পারে সে। তবে তার পরনে শার্ট/টিশার্ট, প্যান্ট, ক্যাপ মাস্ক, কেডস এবং পেছনে ব্যাকপ্যাক থাকতে পারে। হামলার সময় হামলাকারী অস্ত্র ব্যবহারের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

চিঠিতে সুপারিশ হিসেবে উগ্রপন্থী বা তাদের সংগঠনের ওপর নজরদারি বৃদ্ধিসহ, পুলিশের ভবনগুলোতে প্রবেশের সময় নিরাপত্তা ও পরিচয় নিশ্চিত করা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নজরদারি বৃদ্ধি করা, চেকপোস্টে তল্লাশি বাড়ানো, সন্দেহ হলে ব্যাগ-দেহ তল্লাশি করা, সন্দেহজনক এলাকায় ব্লক রেইড করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।

আগষ্টেও খুলছে না দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের চলমান পরিস্থিতির কারনে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে প্রায় পাঁচ মাসের মত। সরকারী সর্বশেষ ঘোষণাতে বলা হয় চলতি বছরের আগস্টের ৬ তারিখ অবধি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে।

করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মনে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের বাড়বে কি না?

অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় বলছে, করোনা ভাইরাসের সংক্রমণের বিদ্যমান প্রেক্ষাপটে আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। এমনকি সেপ্টেম্বরের আগেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা নেই। তবে ঈদের আগেই ছুটি বাড়ানোর সরকারী ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

বৈশ্বিক এ মহামারীর কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ১৮ মার্চ থেকে সরকারী আদেশে বন্ধ রয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সংক্রমণের পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী সেপ্টেম্বর অবধি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ থাকতে পারে।

স্কুল ছুটির বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষাসচিব আকরাম-আল-হোসেন জানান, ছুটি অবশ্যই বাড়বে। দেশের বর্তমান যা অবস্থা, তাতে সেপ্টেম্বরের আগে খুলতেই পারব না। সবার আগে বাচ্চাদের নিরাপত্তাসহ, সুস্থ রাখা, তারপরে অন্য কিছু। সেপ্টেম্বরকে লক্ষ্য করে আমরা এগোচ্ছি। সেপ্টেম্বরের আগে স্কুল খুলব না।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, করোনা ভাইরাসের সংক্রমণের এ সময় যদি শিক্ষপ্রতিষ্ঠান খুলেও দেওয়া হয়, তাতে এ পরিস্থিতিতে কে তার সন্তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাবে।

শিক্ষা মন্ত্রালয়ের এই কর্মকর্তা সরাসরি না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, তাঁরা পরিস্থিতি পর্যালোচনা করছেন। ছুটির বিষয়ে সম্ভবত ঈদের আগেই জানানো হবে।

করোনা সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় চার মাসের বেশি সময় ধরে বন্ধ থাকায় প্রায় চার কোটি শিক্ষার্থী পড়েছে শিক্ষা ঝুঁকিতে পড়েছে।

এ বিষযে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, দেশের মোট শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক পর্যায়ে অধ্যয়নরত আছে প্রায় পৌনে দুই কোটি শিক্ষার্থী। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা আছে সোয়া কোটিরও কিছু বেশি।

করোনার কারনে আটকে রয়েছে এবারের এইচএসসির মতো পাবলিক পরীক্ষা। দেশের শিক্ষার্থীরা সেশনজটের শঙ্কায় দিন কাটাচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকার কারনে বেসরকারি স্কুল-কলেজসহ, কিন্ডারগার্ডেন স্কুলগুলো পড়ছে আর্থিক সংকটে। বিক্রি হয়ে যাচ্ছে আসবাবপত্র সহ শিশু স্কুলগুলো।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

বিদ্যমান বাস্তবতায় সরকার স্কুলপর্যায়ে টিভির মাধ্যমে ক্লাস প্রচার করছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে গুরুত্ব দিচ্ছে। আর পরিস্থিতি স্বাভাবিক হলে সিলেবাস কাটছাঁট করে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয় কমিয়ে কম সময়ে তা নেওয়ার কথাও ভাবা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে দেরি হলে চলতি শিক্ষাবর্ষ ডিসেম্বর থেকে বাড়িয়ে আগামী বছরের দু-তিন মাস যুক্ত করারও চিন্তা করছে শিক্ষা প্রশাসন।

শাহ আবদুল করিমের গান গাইলেন মৌসুমী

0
কন্ঠ শিল্পী মৌসুমী

দ্রোহ বিনোদন ডেস্ক

রিয়েলিটি শোয়ের মাধ্যমে সঙ্গীত জগতে প্রবেশ করলেও মৌলিক গান দিয়েই নিজের নাম প্রতিষ্ঠা করতে দৃঢ় সংকল্প আয়েশা মৌসুমী। সে লক্ষ্যে অনেকটা সফলও তিনি। তবে মাঝে মধ্যে ‘কভার সং’ও করেন এ গায়িকা। সে ধারাবাহিকতায় সম্প্রতি শাহ আবদুল করিমের গান কণ্ঠে তুলেছেন তিনি।

এ বাউল সম্রাটের জনপ্রিয় ১১টি গানের সমন্বয়ে ট্র্যাপ মিউজিকের সঙ্গে ফোক গানের একটি সংমিশ্রণ তৈরি করে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন বলে জানিয়েছেন মৌসুমী।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

এ প্রসঙ্গে তিনি বলেন, শ্রদ্ধেয় শাহ আবদুল করিমের প্রতি ভালোলাগা থেকেই কাজটি করছি। আমি খুব বেশি আশাবাদী এবারের সংমিশ্রণটি নিয়ে।

আমাকে রিমান্ডে দিয়েন না স্যারঃ সাহেদ

0
সাহেদের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে সাহেদ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, স্যার, আমি অন্যায় করেছি। সব অপরাধের সঙ্গে আমি জড়িত। যারা আমার বিরুদ্ধে মামলা করেছে, তাদের সব টাকা-পয়সা পরিশোধ করব। আমাকে রিমান্ডে দিয়েন না।

রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে রিমান্ড শুনানিকালে এ কথা বলেন তিনি। শুনানিশেষে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুনানিকালে সাহেদ আরও বলেন, ১২-১৩ দিন ধরে আমি কী অবস্থার মধ্যে আছি… আমি আর পারতেছি না। প্রেসারের মধ্যে আছি। আমি অসুস্থ।’ এক পর্যায়ে ঈদের পর রিমান্ড শুনানির তারিখ ধার্য করার আবেদন জানান তিনি।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে বলেন, বিনা টাকায় করোনা পরীক্ষা করার কথা থাকলেও আসামি রোগীদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। সে একজন মহাপ্রতারক। অসুস্থ না হয়েও ১৬ জুলাই আদালতে সে নিজেকে করোনা রোগী বলে দাবি করে। আসামি বুজরকি গল্প বলছে। পুলিশ তার যে রিমান্ড চেয়েছে, আমরা তা মঞ্জুরের প্রার্থনা করছি।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

সাবেক স্ত্রীকে হেনস্তার জন্য, অভিযোগ অপূর্বের

0
অপূর্বের পরিবার

দ্রোহ বিনোদন ডেস্ক

সাবেক স্ত্রী অদিতিকে হেনস্তার অভিযোগ নিয়ে এবার পুলিশের দ্বারস্থ হলেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

শনিবার দুপুরে অপূর্ব উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ দায়েরে অপূর্ব জানান, যেখানে উল্লেখ করেছেন বেশ কটি অনলাইন পত্রিকা ও ইউটিউব চ্যানেলর নাম। যেগুলোর মাধ্যমে ২২ জুলাই থেকে অদিতিকে উদ্দেশ্যমূলকভাবে কুরুচিপূর্ণ সংবাদের মাধ্যমে হেনস্তা করা হয়েছে বলে দাবি করলেন অপূর্ব।

অপূর্ব বলেন, ২২/৭/২০২০ তারিখ হতে কিছু ভুয়া অনলাইন পত্রিকা অত্যন্ত জঘন্য একটি মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায় আয়াশের মা অদিতির বিরুদ্ধে। আগেই বলেছি, ঐ সকল অনলাইন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করবো।

সেই প্রেক্ষিতে দুপুরে আমি পুলিশের সাইবার ক্রাইম শাখায় উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। সিটিটিসি-সাইবার অপরাধ তদন্ত বিভাগের পরামর্শক্রমে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় উত্তরা পূর্ব থানায় তিনি এই অভিযোগ দায়ের করেন।

সিটিটিসি-সাইবার অপরাধ তদন্ত বিভাগের এডিসি নাজমুল সুমন বলেন, অপূর্ব সুনির্দিষ্ট কিছু অভিযোগ নিয়ে আমাদের কাছে এসেছেন। আমরা পরামর্শ দিয়েছি উনার বাসার এলাকার থানায়, মানে উত্তরা পূর্ব থানায় এই অভিযোগটি জমা দিতে। থানা থেকে তদন্ত হয়ে আমাদের কাছে এলে সেটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবো। এটাই মূলত মামলা দায়েরের স্বাভাবিক প্রক্রিয়া।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

অপূর্ব আগেই সতর্ক করেছেন, সাবেক স্ত্রী অদিতিকে অকারণে হেনস্তার বিষয়টিকে তিনি সরল দৃষ্টিতে দেখছেন না। কারণ ব্যক্তিগত কারণে স্ত্রী সাবেক হলেও, অদিতি তার একমাত্র সন্তানের মা। ফলে সন্তানের মাকে কেউ বিনা কারণে অসম্মান করলে সেটিকে একচুলও ছাড় দিতে রাজি নন এই অভিনেতা।

আইসিসির চেয়ারম্যান পদের যোগ্য সৌরভঃ সাঙ্গাকারা

0
Sangakara-Sourov-Dro-26-7-p-16
সৌরভ এবং সাঙ্গাকারার ফাইল ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক আইসিসির চেয়ারম্যান হিসেবে দেখতে চান সৌরভ গাঙ্গুলিকে। সাঙ্গাকারার বিশ্বাস, ভারতের সাবেক অধিনায়ক ক্রিকেটকে এগিয়ে নেবেন অনেক দূর।

বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বে আছেন সৌরভ। স্বল্প দিনেই কাজ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। আইসিসির দায়িত্বভারও শক্ত হাতে পালন করবেন সৌরভ, প্রত্যাশা শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের।

আইসিসিতে বরাবরই রয়েছে পক্ষপাতিত্বের অভিযোগ। ইন্ডিয়া টুডে কে দেওয়া সাক্ষাৎকারে এমসিসির প্রধান সাঙ্গাকারা জানান, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সৌরভকে আইসিসির প্রধান হিসেবে চান তিনি।

আমি মনে করি, সৌরভ অবশ্যই ওই পরিবর্তনটি আনতে পারে। আমি দাদার একজন বড় ভক্ত। কেবল ক্রিকেটার হিসেবে তার সুউচ্চ অবস্থানের জন্য নয়, তার ক্রিকেট মস্তিষ্কও দারুণ তীক্ষ্ণ। তিনি মন থেকে খেলাটির উন্নতির জন্য ভাবেন। বিসিসিআই প্রেসিডেন্ট, ইসিবি, এসএলসি, অন্য যেকোনো বোর্ড কিংবা আইসিসির প্রধান হলে এমন ভাবনার পরিবর্তন হওয়া উচিত নয়।

চিন্তা-ভাবনা আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে হওয়া উচিত। আমি কোন জায়গা থেকে এসেছি, সেই হিসেবে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নেওয়া উচিত নয়-আমি কি ভারতীয়, শ্রীলঙ্কান, অস্ট্রেলিয়ান নাকি ইংলিশ, সেটা দেখার বিষয় নয়। বরং ভাবতে হবে, ‘হ্যাঁ, আমি একজন ক্রিকেটার এবং আমি যা করছি তা ক্রিকেট খেলুড়ে দেশগুলোর জন্য ভালো হচ্ছে কিনা।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার আগে, এমনকি প্রশাসনিক পর্যায় ও কোচিংয়ের সঙ্গে যুক্ত হওয়ার আগ থেকেই আমি তার কাজ দেখছি। কীভাবে তিনি বিশ্বের নানা প্রান্তের ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন এবং এমসিসির ক্রিকেট কমিটিতে নিজের মত দিতেন, সবই ছিল দারুণ। আমার কোনো সন্দেহ নেই, ঠিক সেই কাজগুলি করার জন্য তিনি খুব, খুব উপযুক্ত ব্যক্তি।

ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেনার দায়ে বিষপানে এক কৃষক আত্মহত্যা করেছেন।

আত্মঘাতী কৃষক উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর মুনসীপাড়া গ্রামের শুকুরুদ্দিনের ছেলে জোবদুল হোসেন (৫০)।

জানা গেছে, রবিবার সকালে স্থানীয় এক যুবক ক্ষেতের মধ্যে জোবদুলের লাশ দেখতে পায়। তার খবরের ভিত্তিতে আত্মীয়স্বজনরা ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

পরে পুলিশ খবর পেয়ে পরিবারটির কাছ থেকে নিহতের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।

নিহতের স্ত্রী সাজেনুর বেগম বলেন, গতরাতে এক সঙ্গে বাড়িতে ঘুমিয়েছি। রাত সাড়ে ১১টার দিকে ঘুম ভেঙ্গে দেখতে পাই পাশে স্বামী নেই। সে সময় থেকে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। এর পর সকালে জানতে পারি, আমার স্বামীর লাশ মাঠে পড়ে আছে।

নিহতের স্ত্রী আরও জানান, তার স্বামী বর্গা জমি চাষ করবার জন্য কয়েকটি এনজিও ও ব্যাংক থেকে কিন্তু চাষে লোকসান হওয়া দেওলিয়াতে পরিণত হয়। একদিকে ব্যাংক এবং এনজিও কর্মকর্তাদের চাপের মুখে কিস্তি দিতে ব্যার্থ হয়ে লজ্জায় কৃষক আত্মঘাতী হন।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

এ ব্যাপারে বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক ও ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, শুনেছি এনজিও ও ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পেরে জোবদুল বিষপানে আত্মহত্যা করেছেন।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

এবার ইত্যাদি হবে এন্ড্রু কিশোরকে শ্রদ্ধা জানিয়ে

0
Andrew-Ittadi-Dro-26-7-p-16
ইত্যাদি অনুষ্ঠানে হানিফ সংকেত

দ্রোহ বিনোদন ডেস্ক

ঈদুল ফিতরের আগে করোনার কারণে শুটিং করতে না পারলেও বিশেষ আয়োজনে ‘ইত্যাদি’ উপহার দিয়েছিলেন হানিফ সংকেত। ঈদুল আজহাতেও এই ম্যাগাজিন অনুষ্ঠানটির আরও একটি পর্ব প্রচারিত হতে যাচ্ছে। এবারের আয়োজনে সম্প্রতি প্রয়াত বাংলা চলচ্চিত্রের গান সম্রাট এন্ড্রু কিশোরকে শ্রদ্ধা জানানো হয়েছে।

ঈদুল আজহায় কখনও ‘ইত্যাদি’ প্রচারিত হয় না তবে ‘ইত্যাদি’র প্রচার সিডিউল অনুযায়ী এর নতুন পবের প্রচার তারিখ ছিলো ৩১ জুলাই। সেই নিয়ম মেনেই প্রচারের আসছে এবারের ইত্যাদি। করোনার কারণে দর্শকদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে, গত ঈদের মতো এবারও দর্শক উপস্থিতিতে এর নতুন পর্ব ধারণ করা সম্ভব হয়নি।

ইতোপূর্বে প্রচারিত কয়েকটি ঈদ ইত্যাদির বেশ কয়েকটি পর্ব থেকে সংকলন করে সাজানো হয়েছে ‘ইত্যাদি’র এই বিশেষ পর্বটি। সংকলিত ‘ইত্যাদি’ হলেও এবার কিছু অংশ নুতনভাবে ধারণ করা হয়েছে। জানানো হয়েছে সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে বিশেষ শ্রদ্ধা।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

দীর্ঘ ১৫ বছর পর হানিফ সংকেতের অনুরোধে ‘ইত্যাদি’র মাধ্যমেই নতুন গান নিয়ে আবারও টিভি পর্দায় ফিরে এসেছিলেন এই গুণী শিল্পী। এবারের পর্বে দেখানো হবে শিল্পী এন্ড্রু কিশোরের পরিবেশিত সেই গানটি।

করোনা পজিটিভ হওয়ায় বিমানবন্দরে আটকে গেলেন প্রভাবশালী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ সরকার বিদেশ ভ্রমণের জন্য দেশি-বিদেশি নাগরিকদের জন্য করোনা সার্টিফিকেট (নেগেটিভ) বাধ্যতামূলক করেছে। এ নির্দেশনার প্রতি বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ভুয়া করোনা সণদ দেখিয়ে লন্ডন যাবার সময় ইমিগ্রেশন আটকে দিয়েছে প্রভাবশালী এক যাত্রীকে।

রবিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে। ইমিগ্রেশনে আটকে যাওয়া যাত্রীর নাম ঐশী খান। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

এ বিষয়ে বিমানবন্দরের অ্যাসিস্ট্যান্ট এয়ারপোর্ট হেলথ অফিসার ডাঃ জহির ইসলাম বলেন, আমাদের কাছে একজন করোনা পজিটিভ যাত্রী আসেন। তাকে লন্ডনগামী ফ্লাইটে যেতে দেওয়া হয়নি। বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছে।

বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা জানান, সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে যাওয়ার কথা ছিল। ঐশী ছিলেন ওই ফ্লাইটের যাত্রী। তিনি ভিআইপি কাউন্টার দিয়ে ইমিগ্রেশন পার হওয়ার সময় তার করোনা সার্টিফিকেট নিয়ে কোনো একটা ঝামেলা হয়।

আমাদের ইমিগ্রেশন পুলিশ থেকে জানানো হলো যে, একজন যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছেন। কিন্তু আইইডিসিআরের সার্ভারে তার রিপোর্ট করোনা পজিটিভ।

তিনি বলেন, ‘কিছুক্ষণ পর ঐশী স্বাস্থ্য অধিদফতরের ডেস্কে আসেন। আমরা তার হাতে একটি করোনা পজিটিভ সার্টিফিকেট দেখতে পাই। তার সার্টিফিকেট সার্ভারে সার্চ দিয়ে দেখতে পাই, তিনি সত্যিই করোনা পজিটিভ। এরপর অধিদফতর থেকে তাকে আর প্লেনে ওঠার অনুমতি দেয়া হয়নি।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

বিমানের সকাল ১০টার এ ফ্লাইটটি ঐশীকে ছাড়াই দুপুর সোয়া ১২টার দিকে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

সর্বশেষ সংবাদ

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...

দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দিগন্ত পরিবহনে কাউন্টার মাষ্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার...

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...