সোমবার, মার্চ ৩০, ২০২৬.
Home Blog Page 703

ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়েছে ৮০৯ জন, মৃত্যু ২০

0
Dro-pic-7-18
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধিঃ

দেশের একমাত্র গ্রীন জোন ঝিনাইদহের বাড়িতে বাড়িতে এখন লকডাউনের নোটিশ ঝুলছে। সরকারী আইন কানুন ও বিধি নিষেধ মানছেন না কেউ।

আক্রান্তের দিক দিয়ে ঝিনাইদহ সদর উপজেলা এখন জেলার মধ্যে শীর্ষে অবস্থান করছে। নতুন করে এ জেলায় আরও ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ অবধি জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০৯ জন।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, রবিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৭৪ টি নমুনার রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৩৯ টি পজেটিভ। আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ২৫ জন, কালীগঞ্জ উপজেলায় ৭ জন, শৈলকুপা উপজেলায় ৪ জন, হরিনাকুন্ডু উপজেলায় ৩ জন। আক্রান্ত ৮০৯ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ২৮১ জন। 

দীর্ঘ বিরতির পরে খুলছে চীনের সিনেমা হল

0
cinema-Dro-26-7-p-13
সংগৃহিত ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

বৈশ্বিক মহামারী জয় করে মার্চ মাসেই স্বাভাবিক জীবন-যাপনে ফিরে এসেছে চীনের জনগণ। প্রায় দুই মাস বন্ধ রাখার পরে খুলে দেওয়া হয়েছিল দেশটির প্রায় ৭০ হাজার সিনেমা হল। তবে আবারও করোনার হামলা পড়তে পারে এই আশঙ্কায় সিনেমা হলগুলো বন্ধের নির্দেশ দেয় বেইজিং ফিল্ম ব্যুরো।

করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কা সামলাতেই চীনের সব সিনেমা হল এতদিন বন্ধ ছিল।

অবশেষে দেশটির বেইজিংয়ে করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ার কারনে সীমিত পরিসরে সিনেমা হল খুলে দেয়া হয়েছে।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

চীনে এখনো অল্প বিস্তর মানুষ করোনায় আক্রান্ত হলেও বেইজিংয়ে গত দুই সপ্তাহে নতুন করে করোনা সংক্রমণের ঘটনা ঘটেনি। লোকাল ট্রান্সমিশনও হয়নি। অনেক বিধিনিষেধই তুলে নেয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। সেজন্যই খুলে দেয়া হচ্ছে এই শহরটির সিনেমা হল।

খুলনা বিভাগে করোনা রোগীর সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়াল

0
Corona-compressed
করোনার প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

খুলনা বিভাগে প্রাণঘাতী করোনা ভাইরাস রোগীর সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়ে গেল। এ বিভাগে সর্ব প্রথম রোগী শনাক্ত হবার পরে ১২৮তম দিনে রোগীর সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়ে গেল। শুধু খুলনা জেলায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।

২৪ ঘণ্টার হিসাব মতে খুলনা বিভাগে নতুন করে ২৩৪ জন প্রাণঘাতী করোনা রোগে সংক্রমিত হয়েছেন। এ অবধি এই বিভাগের ১০ জেলায় রোগীর সংখ্যা ১০ হাজার ৬৯৫। শুধুমাত্র মাগুরা ও মেহেরপুর বাদে বাকী আট জেলায় রোগী সংখ্যা ছাড়িয়ে গেছে পাঁচশত।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র থেকে জানা গেছে, বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮ জনে। খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় মার্চের ১৯ তারিখে। পরবর্তী ৭৩ দিনে শনাক্তের সংখ্যা ছাড়ায় ৫০০।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ২৩৪ জনের মধ্যে খুলনা জেলায় ৬০ জন, বাগেরহাটে ৬ জন, চুয়াডাঙ্গায় ২০ জন, যশোরে ৬৩ জন, ঝিনাইদহ ৩৯, কুষ্টিয়া ২৭ জন, মাগুরায় ৮ জন, মেহেরপুর ৫ জন এবং সাতক্ষীরা ৬ জন রয়েছেন। এই সময়ে নড়াইলে নতুন করে কেউ শনাক্ত হননি।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হিসাবে, বিভাগে করোনা ভাইরাসে সংক্রমিত ১০ হাজার ৬৯৫ জনের মধ্যে ৪ হাজার ১০ জনই খুলনা জেলার। বিভাগের মোট রোগীর ৩৮ শতাংশ খুলনার। এ ছাড়া বাগেরহাটে ৫৪১ জন, চুয়াডাঙ্গায় ৫১১, যশোরে ১ হাজার ৬২৯, ঝিনাইদহে ৮০৯, কুষ্টিয়ায় ১ হাজার ৩৮০, মাগুরায় ৩৮৬, মেহেরপুরে ১৫১, নড়াইলে ৬২৫ ও সাতক্ষীরায় ৬৫৩ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। বিভাগে করোনা রোগে মৃতের সংখ্যা এখন ১৯৮। এর মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ৬৪ জন মারা গেছেন। এ ছাড়া কুষ্টিয়ায় ৩০ জন, যশোরে ২৩ জন, সাতক্ষীরায় ২০ জন, ঝিনাইদহে ১৬ জন, নড়াইলে ১১ জন, বাগেরহাটে ১০ জন, চুয়াডাঙ্গায় ৯ জন, মাগুরায় ৮ জন, মেহেরপুরে ৭ জন মারা গেছেন।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

দেশে করোনা আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু

0
Corona-17-7-p-16

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে এ ভাইরাসে নতুন শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ২৭৫ জনে।

রবিবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা অবধি ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ পরীক্ষায় নতুন করে ২ হাজার ২৭৫ জনের শরীরে করোনা ভাইরাস এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন।

দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৫৪ জনের। এই নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ৯২৮ জনের মৃত্যু হলো।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থাকা আরও ১ হাজার ৭৯২ জন রবিবার সকাল ৮টা অবধি সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন সুস্থ হয়ে উঠেছেন।

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

কী করবেন হ্যাকিংয়ের শিকার হলে

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হওয়া একটি নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। প্রায়ই শোনা যায়, ফেসবুক আইডি হ্যাক হওয়ার খবর। ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় সবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট থাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টটি যদি হ্যাক হয়ে যায় তাহলে ভোগান্তির শেষ নেই। সম্প্রতি বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক হলে করণীয় বিষয়ে কিছু পরামর্শ দেয়া হয়েছে। আজকের টিপসে আইডি হ্যাক হলে কী করবেন তারই বিস্তারিত লিখেছে-

* সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথমে http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ যেতে হবে।

* এরপর ‘My account is compromised’-এ ক্লিক করে হ্যাক হওয়া অ্যাকাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা ২টি অপশনের (ই-মেইল বা ফোন নম্বর) যে কোনো একটির ইনফরমেশন দিতে হবে।

* প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত অ্যাকাউন্টটিই দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরনো পাসওয়ার্ড চাইবে; এখানে আপনার পূর্বের পাসওয়ার্ডটি দিয়ে ‘Continue’ করুন।

* হ্যাকার যদি ই-মেইল অ্যাড্রেস পরিবর্তন করে না থাকে তাহলে আপনার মেইলে রিকভারি অপশন পাঠানো হবে। এর মাধ্যমে হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।

* হ্যাকার যদি ই-মেইল অ্যাড্রেস, ফোন নম্বরসহ লগইন-এর জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকে তাহলে, Need another way to authenticate? > Submit a request to Facebook এ ক্লিক করলে ফেসবুক প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফর্ম পূরণের মাধ্যমে হ্যাকড অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।

* সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাকিং ব্ল্যাকমেইলিং অথবা কোনো রকম লাঞ্ছনার শিকার হলে সাইবার পুলিশ সেন্টারে সরাসরি নিজে এসে অভিযোগ জানাতে পারেন। অথবা নিুবর্ণিত যে কোনো মাধ্যমে অভিযোগ পাঠাতে পারেন- হটলাইন: ০১৭৩০৩৩৬৪৩১ ই-মেইল: smmcpc2018¦gmail.com ফেসবুক পেজ: https://www.facebook.com/ cpccidbdpolice/

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

সামাজিক মাধ্যমে ব্ল্যাকমেইলের শিকার হলে কালক্ষেপণ না করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন।

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির সকল পশুর চামড়ার দাম সরকার নির্ধারণ করে দিয়েছে । এ বছর লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম ঢাকার জন্য ৩৫ থেকে ৪০ টাকা এবং ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

রবিবার ঈদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত সভার শুরুতে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি আরও বলেন প্রয়োজনে এ বছর কাঁচা চামড়া রফতানির সুযোগ দেয়া হবে।

এই সভায় কাঁচা চামড়ার দাম নির্ধারণ, ক্রয় বিক্রয়, সংগ্রহ, সংরক্ষণ, মজুদ, চামড়ায় লবণ লাগানো ও মিডিয়ায় প্রচারের বিষয়েও আলোচনা করা হয়।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছর ঢাকাতে গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৩৫ থেকে ৪০ টাকা ও ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৩ থেকে ১৫ টাকা ও বকরির চামড়া ১০ থেকে ১২ টাকা ধরা হয়েছে। চামড়া নিয়ে যদি কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির সুযোগ দেয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, কাঁচা চামড়া পরিবহনে যাতে কোনো ধরনের সমস্যা না হয় এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনাও দেয়া হয়েছে।

কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী দাফন সম্পন্ন

0
কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী দাফনেএর ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার প্রবীন সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ওয়ালিউল বারী চৌধুরীর রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার সকাল ১১ টা সময় কুষ্টিয়া পৌর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে কুষ্টিয়ার পুলিশ প্রশাসনের উদ্দ্যোগে গার্ড অফ অর্নার প্রদান করা হয়। এসময় জেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, পদস্ত সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ অসংখ্য গুণাগ্রাহী মরহুমের নামাজের জানাযায় অংশ গ্রহন করেন।

উল্লেখ্য, ব্যার্ধকজনিত ও শাররীক সমস্যায় প্রতিতযশা এ সাংবাদিক নিজের বাড়ীতে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার সন্ধ্যা ৭ টায় নিজ বাড়ীতে তিনি শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। এর পরের থেকে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর বাড়ীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে সকল শ্রেণীপেশার মানুষ সমবেত হন।

সাগরতলে গবেষণাকেন্দ্র

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

পৃথিবীপৃষ্ঠের রয়েছে ৭১ শতাংশই সাগর-মহাসাগর। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, মানুষ এই বিশাল জলরাশির মাত্র ৫ শতাংশ জয় করতে পেরেছে। আর মানচিত্রে আনতে পেরেছে মাত্র ২০ শতাংশ। বাকি অংশ রয়েছে মানুষের অজানা। এমন সব অজানা তথ্য জানতে সাগরতলেই গবেষণাকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা চলছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের গবেষক ফ্যাবিয়ান কস্তা ও শিল্প নির্দেশক ইভস বেহার সাগরতলে এই গবেষণাকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করেছেন।

তাঁদের পরিকল্পনা অনুযায়ী, ক্যারিবীয় সাগরে নেদারল্যান্ডসের দ্বীপ কিউরাসাওয়ের উপকূলে সাগরপৃষ্ঠের ৬০ ফুট নিচে গবেষণাকেন্দ্রটি হবে। এর আয়তন হবে ৪ হাজার বর্গফুট। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানী ও গবেষকেরা এসে সাগরের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সাগরতলের প্রাণী নিয়ে গবেষণা করবেন।

দ্বিতল এই গবেষণাগারে থাকবে, গবেষকদের থাকার জায়গা, চিকিৎসাকেন্দ্র এবং একটি পুল। এই পুল থেকে যে কেউ চলে যেতে পারবেন সাগরতলে। মহাকাশ গবেষণার জন্য যেমন পৃথিবীর কক্ষপথে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র স্থাপন করা হয়েছে, ঠিক তারই আদলে তৈরি হবে সাগরতলের এই গবেষণাকেন্দ্র।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

মেডিকেলে ভর্তি জালিয়াতিতে ২০০ জন জড়িতঃ সিআইডি

0
Asami-Dro-26-7-p-2
আটককৃত ৩ জন

দ্রোহ অনলাইন ডেস্ক

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে প্রায় ২০০ জনের জড়িত থাকার তথ্য পেয়েছে সিআইডি। এদের মধ্যে জালিয়াতি করে বিভিন্ন সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও রয়েছেন। যাদের মধ্যে বেশ কিছু শিক্ষার্থীর নামও জানা সম্ভব হয়েছে।

প্রশ্নপত্র জালিয়াত চক্রের হোতা জসিমউদ্দিন, চক্রের অন্যতম সদস্য পারভেজ খান এবং জাকির হোসেনকে জিজ্ঞসাবাদ করে এসব তথ্য পেয়েছে সিআইডির তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা। আটককৃত তিনজনের সাত দিনের রিমান্ডের দ্বিতীয় দিন ছিল শনিবার।

এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ সুপার এস এম আশরাফুল আলম বলেন, তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের আশ্রয়দাতা, সহযোগিতাকারী এবং জালিয়াতি করে যাঁরা মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হয়েছেন তাঁদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ভর্তি হওয়া কিছু শিক্ষার্থীর নামও বলেছেন তাঁরা। এসব তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

প্রথমে জসিম তার পরিবারের সাতজনকে নিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্র গড়ে তোলেন। এ চক্রে রয়েছেন তাঁর স্ত্রী শারমিন আরা জেসমিন ওরফে শিল্পী, খালাতো ভাই আবদুস সালাম, দুই ভগ্নিপতি আলমগীর হোসেন ও জাকির হোসেন, ভাতিজা পারভেজ খান ও ভায়রা সামিউল জাফর ওরফে সেটু। এদের মধ্যে জসিম, জাকির ও পারভেজ গ্রেপ্তার হয়েছেন। বাকিরা পলাতক রয়েছেন।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

চক্রের অন্যতম সদস্য সালাম স্বাস্থ্য অধিদপ্তরের প্রেসের মেশিনম্যান। তিনিই মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রশ্নপত্র ছাপানোর সময় বিশেষ কৌশলে তা বের করে এনে তুলে দিতেন জসিমকে।

সর্বশেষ সংবাদ

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...

দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দিগন্ত পরিবহনে কাউন্টার মাষ্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার...

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...