রবিবার, মার্চ ২৯, ২০২৬.
Home Blog Page 713

ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতার আহবান সেতুমন্ত্রীর

0
obaydul-Dro-25-p-8
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণ রোধে ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ আহ্বান জানান।
যেসব পরিবহন সরকার ও মালিক-সমিতির সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

ঈদ কেন্দ্র করে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি এড়াতে এবং জনগণকে সুরক্ষা দিতে দায়িত্বশীল হয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। এটি ধর্মীয় উৎসব হওয়ায় সামাজিক ও ধর্মীয় বাস্তবতায় সিদ্ধান্ত নিতে হবে।

আরও দেখুন–অজানা রোগেই খেলো পান চাষীদের

সেতুমন্ত্রী বলেন,মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করতে হবে এবং তা উৎসমুখেই নিয়ন্ত্রণ করতে হবে।

বিআরটিএর মোবাইল কোর্ট সার্বক্ষণিক মনিটর করবে, কোনো ধরনের অভিযোগ পেলেই ব্যবস্থা নিতে হবে জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, প্রতিটি টিপ শেষে গাড়ির ভেতর ও বাইরে জীবাণুমুক্ত করতে হবে।

তিনি বলেন, যাত্রাপথে জ্বালানি সংগ্রহ ও জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি থামানো যাবে না।

ঈদের তিনদিন আগে থেকে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে, তবে জরুরি সার্ভিস ও অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনে এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি সড়ক ও মহাসড়কের ওপর এবং পাশে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না বলেও জানান।
ঈদের আগে ও পরে সিএনজি স্টেশনসমূহ খোলা রাখতে জ্বালানি বিভাগকেও অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সৈকতে ভাঁসছে হলুদ রঙের কচ্ছপ

0
হলুদ রংয়ের কচ্ছপ

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের উড়িষ্যা সমুদ্র সৈকত থেকে একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে। কচ্ছপটির গা ও খোলস হলুদ রঙের।

রবিবার কচ্ছপটি হঠাৎ সৈকতে ভেসে উঠে। পরে রাজ্যের বালাসোর জেলার জনপুর গ্রামের বাসিন্দারা সেটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

আরও দেখুন–অজানা রোগেই খেলো পান চাষীদের

বন্যপ্রাণ বিভাগের কর্মকর্তারা বলছেন, এমন উজ্জ্বল হলদে রঙের কচ্ছপ সাধারণত অমিল। উদ্ধার করা কচ্ছপের পুরো খোলস এবং দেহটি হলুদ। এটি একটি বিরল কচ্ছপ, এর মতো আগে আর কখনও দেখা যায়নি।

ভারতীয় বন বিভাগ কর্মকর্তা সুশান্ত নন্দ টুইটারে কচ্ছপটির সাঁতার কাটার একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘সম্ভবত এটি একটি অ্যালবিনো। কয়েক বছর আগে সিন্ধুর স্থানীয় বাসিন্দারা এরকম একটি প্রজাতি উদ্ধার করেছিল।’

অন্য একটি পোস্টে সুশান্ত বলেন, গোলাপি চোখগুলো দেখুন, অ্যালবিনিজমের এটি একটি অন্যতম বৈশিষ্ট্য।’

টুইটারে বেশ কয়েকজন জানিয়েন যে, তারা এর আগে কখনও হলুদ রঙের কচ্ছপ দেখেননি।

ইংল্যান্ড সফরের দলে আমির ফিরলেন

0
Amir-Dro-20-7-p-13
ইংল্যান্ড সফরের দলে আমির ফিরলেন

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে প্রথমে নিজের নাম সরিয়ে নেওয়া মোহাম্মদ আমিরকে দলে যোগ করেছে পাকিস্তান। এই সপ্তাহের শেষে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার সম্ভাবনা রয়েছে বাঁহাতি এই পেসারের।

সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে আমিরকে দলে যোগ করার কথা জানায়। তবে সফরের আগে দুবার তার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে।

গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আমির। প্রথমে ইংল্যান্ডে যেতে আপত্তি জানিয়েছিলেন সন্তান-সম্ভবা স্ত্রী কে একা রেখে যাওয়ার কারনে। তার সন্তান জন্মের সম্ভাব্য তারিখ ছিল আগস্টে। তবে শুক্রবার দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান এই পেসার। এরপরই তাকে দলে যোগ করার সিদ্ধান্ত নেয় পিসিবি।

সোমবার আমিরের প্রথম করোনা পরীক্ষা করানো হয়েছে । প্রথম টেস্টে নেগেটিভ ফলাফল এলেও তাকে রাখা হবে লাহোরে জীবাণুমুক্ত পরিবেশে। বুধবার দ্বিতীয় দফার পরীক্ষায় নেগেটিভ আসার সাপেক্ষে ইংল্যান্ড সফরের অনুমতি পাবেন তিনি।

ম্যানচেস্টারে ২৮ আগস্ট শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

শৈলকুপায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

0
শৈলকুপায় পোনা মাছ অবমুক্তকরণ

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে এ পোনা মাছ অবমুক্তকরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

আরও দেখুন–অজানা রোগেই খেলো পান চাষীদের

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম শীল, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।

ভারত থেকে আসছে নতুন মাদক “ডায়ালাক্স ডিসি সিরাপ”

0
ভারত থেকে আসছে নতুন মাদক “ডায়ালাক্স ডিসি সিরাপ”

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে আসা নতুন এক ধরণের মাদকের চালান ধরছে বিজিবি। নতুন এই মাদকের নাম ডায়ালাক্স ডিসি সিরাপ। বিজিবি এর এক অভিযানে জেলার মহেশপুর সীমান্ত থেকে ১৪ বোতল নতুন এ মাদক উদ্ধার করা হয়েছে। মাদক চোরাচালানীদের কাছে এটা নতুন না হলেও দেশে একেবারেই অপরিচিত।

আরও দেখুন–অজানা রোগেই খেলো পান চাষীদের
সোমবার ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় নতুন ধরণের এই মাদকের তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার মধ্যরাতে বিজিবি সদস্যরা জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামে অভিযান চালিয়ে একটি বাঁশ বাগানের মধ্য থেকে মালিকবিহীন ১৪ বোতল “ডায়ালাক্স ডিসি” সিরাপ নামের এই নতুন মাদক উদ্ধার করে। বিজিবি ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সাথে কথা বলে জানতে পেরেছে ডায়ালাক্স ডিসি সিরাপ একটি নতুন ধরণের ওষুধ আইটেম। এটি ফেনসিডিলের বিকল্প হিসাবে কাজ করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফেনসিডিলের বিরুদ্ধে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা ব্যাপক অভিযান পরিচালনা করায় মাদক পাচারকারীরা বিকল্প হিসাবে ভারত থেকে ডায়ালাক্স ডিসি সিরাপ আমদানি করছে। যা বাংলাদেশে একেবারেই অপরিচিত আইটেম।

ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ভারতের ডক্টরস রেড্ডিস ল্যাবরোটরিজ লিমিটেডের তৈরী ১০০ এমএল সিরাপের ভারতীয় মুল্য ১৩৩ টাকা। এই সিরাপ পান করলে হালকা মাথা ধরা, নিদ্রা লাগা, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া বা স্পষ্টভাবে চিন্তাভাবনার পরিবর্তন অনুভব হবে। এই সিরাপ পান করে যানবাহন চালানো এবং অন্যান্য কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এলার্জি চিকিৎসায় “ডায়ালাক্স ডিসি” সিরাপ কার্যকর বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে ঝিনাইদহ র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ২০১ পিস ইয়াবাসহ আরিফ ও রিপন নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে। একই দিন কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ৪০৫ পিস ইয়াবাসহ শাহাজামাল ফনি নামে এক মাদক কারবারীকেও আটক করা হয়।

কঙ্গনাকে ‘সাহসীকন্যা’ আখ্যা দিলেন সিমি

0
ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন কঙ্গনা রানাওয়াত। তার এই সাহসিকতার জন্য তার পিঠ চাপড়ে দিলেন অভিনেত্রী,সঞ্চালিকা সিমি গারেওয়াল।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, মুম্বাই পুলিসের তদন্ত, বি-টাউনে স্বজনপোষণ, দলবাজি, ক্ষমতাশালী ব্যক্তিদের নিয়ে প্রকাশ্যেই মুখ খুলেছেন কঙ্গনা রানাওয়াত। তিনি এক সাক্ষাৎকারে সাহসীকন্যা বলে কঙ্গনার পিঠ চাপড়ে দেন সিমি।

আরও দেখুন–অজানা রোগেই খেলো পান চাষীদের

একটি টুইটে সিমি গারেওয়াল লেখেন, কঙ্গনার এই সাহসিকতার জন্য সাধুবাদ জানাই। ও আমার থেকে অনেক বেশি সাহসি আর বোল্ড। আমি জানি, বলিউডের ক্ষমতাশালী ব্যক্তিরা কীভাবে আমার কেরিয়ার ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। তবে আমি চুপ ছিলাম, আমার সত্যিই এত সাহস ছিল না।

প্রসঙ্গত, রিপাবলিক টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে করণ জোহর, মহেশ ভাট, আদিত্য চোপড়াদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বলিউডের কুইন।

তিনি বলেন, আমি বলছি না কেউ চাইছিল সুশান্ত মরে যাক, তবে তাকে মানসিকভাবে এমনটা করতে বাধ্য করা হয়েছিল। মুম্বই পুলিশ কেন আদিত্য চোপড়া, মহেশ ভাট, করণ জোহরদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন কঙ্গনা। বলেছেন সুশান্তের ত্যু নিয়ে আমি যা বলেছি, তা প্রমাণ করতে না পারলে ‘পদ্মশ্রী’ ফিরিয়ে দেব।

রাজবাড়ীতে আরও ৩১ জন করোনায় আক্রান্ত

0
Dro-pic-7-18
প্রতিকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে আরও ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ অবধি জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৯৮ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

সোমবার বিকালে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৬ জুলাই পরীক্ষাগারে ৭৬ টি নমুনা পাঠানো হয়। তাদের রিপোর্ট এর ফলাফল অনুযায়ী ৩১ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে।

এদের মধ্যে রয়েছে রাজবাড়ী সদর উপজেলার ১৮ জন , পাংশা উপজেলার ৪ জন , কালুখালী উপজেলার ৪ জন ও বালিয়াকান্দি উপজেলার ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরও দেখুন–অজানা রোগেই খেলো পান চাষীদের

তিনি আরও জানান , রাজবাড়ীতে ৮৯৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৪৯২ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। অন্যদের মধ্যে ২৯ জন হাসপাতালের আইসোলেশনে ও ৩৩৯ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

ঝিনাইদহের পৌর মেয়র করোনায় আক্রান্ত

0
Jhenidah-Dro-20-7-p-6
ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার মেয়রের নমুনা পরীক্ষার রিপোর্টের ফলাফলে জানা গেছে। করোনা শনাক্ত হবার পরে পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন।

আরও দেখুন–অজানা রোগেই খেলো পান চাষীদের

তিনি বলেন, জরুরী প্রয়োজনেও মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করুন। করোনা ভাইরাস পরিস্থিতির শুরু থেকেই আমি আপনাদের মঙ্গলের জন্য দিন-রাত কাজ করে আসছি। তবুও আমার বারবার মনে হচ্ছে কিছুই করতে পারলাম না।

তিনি আরও বলেন, সারা দেশের ন্যায় ঝিনাইদহেও আক্রান্তের সংখ্যা এখন অনেক বেড়ে গেছে এবং প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমাদের সবাইকে এখন আরো সর্তক হতে হবে। সবাই ঘর থাকি, নিয়ম মেনে চলি। করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

ভারতে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের কোম্পানি বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে রাজী হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের এথিক্স কমিটি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, সোমবার থেকে এই ভ্যাকসিনের প্রাথমিক ধাপের ট্রায়াল শুরু হচ্ছে। প্রাথমিকভাবে ১২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ। তালিকায় নাম রয়েছে এইমসেরও। এই ১২টি প্রতিষ্ঠানে ধাপ-১ ও ধাপ-২-এর ট্রায়াল চলবে। প্রথম ধাপে ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের মধ্যে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এদের মধ্যে ১০০ জন এইমসের।

আরও দেখুন–অজানা রোগেই খেলো পান চাষীদের

এইমসের চিকিৎসক সঞ্জয় রাই বলেন, এইমস এথিক্স কমিটি হিউম্যান ক্লিনিকাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে। স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবক, বয়স ১৮-৫৫-এর মধ্যে অংশ নিতে পারবেন। তবে, কোমর্বিডিটি কিংবা আগে সংক্রমিত হলে চলবে না।’

তিনি জানান, কিছু স্বেচ্ছাসেবক নাম নথিভুক্ত করেছেন। আমরা সোমবার থেকে তাদের পর্যবেক্ষণে রাখব। ভ্যাকসিন প্রয়োগের আগে শারীরিক পরিস্থিতি যাচাই করব।

রিমান্ড শেষে হাজতখানায় ডাঃ সাবরিনা

0
ডাঃ সাবরিনাকে নিয়ে যাচ্ছে পুলিশ

দ্রোহ অনলাইন ডেস্ক

জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডাঃ সাবরিনাকে ঢাকা মহানগর হাকিম আদালতের হাজতখানায় রাখা হয়েছে। কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা না করে ভুয়া রির্পোট প্রদানসহ প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে।

সোমবার দুপুর ১২ টার দিকে দুই দফা রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আদালতে সাবরিনাকে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী মামলার তদন্ত শেষ না হওয়া অবধি তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আরও দেখুনঅজানা রোগেই খেলো পান চাষীদের

আদালত সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে এ বিষয় শুনানি হবে।

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করে ভূয়া রিপোর্ট প্রদানের অভিযোগে ১২ জুলাই দুপুরে সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তেজগাঁও থানার করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।

এরপরে শুক্রবার প্রতারণা মামলার আসামী সাবরিনাকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। কিন্তু শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

এরপর ১৩ জুলাই সাবরিনাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ সংবাদ

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই – ভাতিজাদের সংঘর্ষ আহত ১৬

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির মাত্র ৬ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই - ভাতিজাদের মধ্যে দফায় দফায় পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের...

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই কৃষক। শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে...

বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শনিবার (২৮ মার্চ) দুপুরে এক...

আগুনে পুড়ে ছাই হলো দুই ব্যবসায়ীর স্বপ্ন

কুষ্টিয়া প্রতিনিধি 'বিশ বছর আগে ২০ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। কষ্টেমষ্টে তিলেতিলে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ হয়ছিল। আর আমার কিছুই অবশিষ্ট নেই।...