রবিবার, মার্চ ২৯, ২০২৬.
Home Blog Page 715

ঈশ্বরদীতে ৮ লাখ টাকার অবৈধ সিগারেটসহ দু’ব্যক্তি আটক

0
আটককৃত দুজন

পাবনা প্রতিনিধি

ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ড রোল লাগানো অবৈধ সিগারেটসহ দু’ব্যক্তি কে আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো মনমোহন সিগারেট কোম্পানীর দাশুড়িয়াস্থ এসআর রানা ও ছিলিমপুর বাজারের শাজাহান স্টোরের সত্বাধিকারী শাজাহান আলী।

ঈশ্বরদী থানা পুলিশ সূত্র জানিয়েছে ,অধিক লাভের আশায় ঈশ^রদীর বিভিন্ন এলাকায় কতিপয় মৌসুমি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে ডার্বি সিগারেট অবৈধভাবে মজুদ করে আসছিল। ক্রেতাদের স্বার্থে ও গুণগত মান ঠিক রাখতে অবৈধ মজুদের বিষয়টি তদন্তের জন্য সোর্স নিয়োগ করা হয়। নিয়োগকৃত সোর্সরা বিভিন্ন বাজারে গোপনে অনুসন্ধান শুরু করে অবৈধ মজুদের বিষয়টি নিশ্চিত হয়।

ব্রিটিশ ট্যোবাকো কোম্পানীর পক্ষ থেকে পাবনা জেলা পুলিশসহ ঈশ^রদী থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ ছিলিমপুর, দাশুড়িয়া ও নতুন হাট বাজারে অভিযান চালিয়ে ৬ লাখ ২৩ হাজার ২’শ টাকা মূল্যের ১ লাখ ৬০ হাজার ডার্বি সিগারেট ও ১ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ৮৪ হাজার মনমোহন গোল্ডের শলাকা উদ্ধার করা হয়

৯ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তি শুরু

0
admission-Dro-19-7-p-13
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি ২০২০-২০২১ শিক্ষাবর্ষে দেশের কলেজ গুলোতে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম ৯ আগস্ট শুরু হচ্ছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

রবিবার শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সভাপতিত্বে এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত হয়। ভর্তির যাবতীয় তথ্য মিলবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

মহামরী করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দেওয়া হলেও মহামারী পরিস্থিতির উন্নতি না হওয়ায় একাদশ শ্রেণিতে ভর্তি পিছিয়ে যায়।

এ বছর সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ, যা গতবছর থেকে দশমিক ৬৭ শতাংশ বেশী। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন, আগের বছর পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

এবার এসএসসি-সমমান পরীক্ষায় ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পাস করেছে। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যমতে, সারাদেশে উচ্চ মাধ্যমিকে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে মোট ১৮ লাখ ৪৬ হাজার ৭৬৫টি আসন রয়েছে। এর মধ্যে সাধারণ শাখায় রয়েছে প্রায় ১৩ লাখ। মাদ্রাসায় রয়েছে এক লাখ আট হাজার। এই সংস্থাটির দেওয়া তথ্যমতে, এ বছর অনেক আসন খালি থেকে যাবে।

ঢাকা শিক্ষাবোর্ডের হিসাব বলছে, সারাদেশের কলেজ, কারিগরি ও মাদ্রাসা মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে মোট আসন সংখ্যা ১৯ লাখ ৬৬ হাজার। আর এবার পাস করেছে মোট ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। সে হিসেবে উচ্চ মাধ্যমিকে আসন ফাঁকা থাকবে দুই লাখ ৭৫ হাজার ৫৭৭টি।

কুমারখালীতে চেক বিতরণ করলেন এমপি জর্জ

0
Kumarkhali-Dro-19-7-p-16

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগী ২৫৩ ব্যক্তিকে ভাতা পরিশোধ বহি ও ক্যান্সার সহ দুরারোগ্য রোগে আক্রান্ত ৫৮ জন অসুস্থ ব্যক্তিকে ২৯ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

Kumarkhali-Dro-19-7-p-17
চেক বিতরণ করলেন এমপি জর্জ

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

রবিবার শিলাইদহ ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভাতা পরিশোধ বহি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ্উদ্দিন খান তারেকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান ও চরসাদীপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন।

প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ করলেন এম পি

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

একই দিন দুপুর ১ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে ক্যান্সার সহ দুরারোগ্য রোগে আক্রান্ত ৫৮ জন ব্যক্তিকে চিকিৎসা সহায়তার জন্য প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২৯ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জর্জ বলেন, দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের দুঃখ-দুর্দশা নিরসনে ও দুর্বিসহ জীবন যাপনের চিত্র বদলে দিতেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ভাতা প্রদান কার্যক্রম চালু করেছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, আর সেই লক্ষ্য বাস্তবায়নে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন।

দৌলতপুরে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

0
Daulatpur-dro-23-p-1-compressed
প্রতিকী ছবি

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে করোনা আক্রান্ত হয়ে সুশান্ত কুমার সরকার (৬২) নামে এক মোটরসাইকেল মেকানিকের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আল্লারদর্গা হলুদবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সে একই এলাকার মৃত ননী গোপাল সরকারের ছেলে।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

সুশান্তের স্বজনরা জানান, কয়েকদিন ধরে সুশান্ত অসুস্থ্য বোধ করলে করোনা টেষ্টের জন্য তিনি নমুনা দিয়েছিলেন। শুক্রবার রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে করোনা পজেটিভ রিপোর্ট আসার পর তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসা কেন্দ্রে নেওয়ার আগেই সুশান্ত কুমার সরকারের মৃত্যু হয়।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার আজগর আলী করোনায় আক্রান্ত হয়ে সুশান্তের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের তত্বাবধানে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে রবিবার সকালে ভেড়ামারা শ্মশান ঘাটে মৃত সুশান্ত কুমার সরকারের সৎকার করা হয়। এ নিয়ে জেলায় এ অবধি করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫জনে।

এবার করোনা প্রতারণায় শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ

0
শাহাবুদ্দিন মেডিক্যাল

দ্রোহ অনলাইন ডেস্ক

গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা হয়েছিল শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করা হচ্ছে না, তবে বাস্তবে হাসপাতালটি গোপনে পরীক্ষা চালিয়ে যাচ্ছিল। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানিয়েছেন এটি হাসপাতালের একটি প্রতারণা।

রবিবার বিকালে হাসপাতালটিতে অভিযান শুরু করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানটি এখনো চলছে।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

অভিযান চলাকালে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, হাসপাতালটি অনুমোদন ছাড়াই র‌্যাপিড কিট দিয়ে করোনা আক্রান্ত রোগীদের অ্যান্টিবডি টেস্টের কাজ করছিল। এছাড়াও তারা অ্যান্টিবডি পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে ৩ থেকে ১০ হাজার করে টাকা নেয়ার অভিযোগও পেয়েছি।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

তিনি আরও বলেন, হাসপাতালটির বিরুদ্ধে আমরা তিনটি অভিযোগ পেয়েছি। এর মধ্যে স্বাস্থ্য অধিদফতর তাদের করোনা পরীক্ষার অনুমোদন দিয়েছিল। কিন্তু তাদের করোনা পরীক্ষার স্বয়ংক্রিয় মেশিন না থাকায় এই অনুমোদন বাতিলও করা হয়। এরপরও তারা গোপনে করোনা পরীক্ষা চালিয়ে যাচ্ছিল। তারা বাইরের রোগীদেরও টেস্ট করেছে। এই টেস্টগুলো তারা ডিভাইসের মাধ্যমে করেছে। কিন্তু বাংলাদেশে সেই ডিভাইস ব্যবহারের অনুমোদন নেই।

দ্বিতীয় অভিযোগ-২ হলো- হাসপাতল কর্তৃপক্ষ কিছু পরীক্ষা বাইরের অন্যান্য হাসপাতাল থেকে করে তা নিজেদের হাসপাতালের প্যাডে লিখে রোগীদের দিয়েছে।

তৃতীয় অভিযোগ হলো- তারা কিছু প্রোডাক্ট যেমন মাস্ক, গ্লোভস, একের অধিক বার ব্যবহার করছে। এগুলো মূলত ওয়ানটাইম ইউজেবল। কিন্তু তারা এগুলো বার বার ব্যবহার করছে।

তিনি বলেন, আমরা পুরো হাসপাতালটিতে অভিযান পরিচালনা করছি। হাসপাতালের ওষুধাগারেও অভিযান চলছে।

হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডাঃ আবুল হাসনাত ও হাসপাতালের ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিকে র‌্যাবের হেফাজতে নেওয়া হয়েছে।

চীনের তৈরি ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন প্রদান

0
Vaction-dro-19-7-p-11
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের চিকিৎসায় চীনের তৈরি ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের জন্য অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ।

রবিবার এ বিষয়টি নিশ্চিত করেন বিএমআরসির পরিচালক ডাঃ মাহমুদ-উজ-জাহান। তিনি জানান, চীনের তৈরি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ বাংলাদেশে করার অনুমতি চেয়েছিল বেইজিং। বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দিয়েছে জাতীয় কমিটি।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

তিনি আরও জানান, শুরুর দিকে ৭-৮টি সরকারি করোনা হাসপাতালে এ ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের কথা রয়েছে।

চীনের সিনোভ্যাক রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট কোম্পানি লিমিটেড এ ভ্যাকসিনটি তৈরি করেছে।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

জানা গেছে, চীন উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন চলছে তৃতীয় ধাপের পরীক্ষার প্রস্তুতি। বাংলাদেশে এর পরীক্ষা চালানোর আগ্রহ দেখায় দেশটি। ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিতে চীনের ভ্যাকসিনের ট্রায়ালকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশে আসা চীনের প্রতিনিধি দলকে বিদায় জানানোর সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, করোনার ভ্যাকসিন আবিষ্কার হলে চীন সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশে পাঠাবে ।

শৈলকুপায় আনসার-ভিডিপির বৃক্ষরোপন কর্মসূচি

0
shailkupa-Dro-19-7-p-10
শৈলকুপায় আনসার-ভিডিপির বৃক্ষরোপন কর্মসূচি

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় আনসার-ভিডিপির উদ্দোগ্যে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার উপজেলা আনসার-ভিডিপি অফিস প্রাঙ্গণে মেহগনি ও জাম গাছের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। এই বৃক্ষরোপন কর্মসূচিতে ১০০ জন আনসার সদস্যকে ৫টি করে ফলজ ও বনজ বৃক্ষের চারা উপহার দেওয়া হয়।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

আনসার ভিডিপি কর্মকর্তা আসিফ ইকবল বলেন, প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বনায়ন গড়তে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এছাড়া গাছ ও বই সবার বন্ধু এই দুইটি জিনিসের কোন বিকল্প নেই। একটি গাছ শুধু মানুষের নিত্য দিনের উপকার আসে না, এই গাছ মানুষের জীবন বাচাঁনোর সাহায্যে করে থাকে। তাই আমাদের সবার উচিত প্রতিদিন একটি করে ফলজ বা ওষুধি গাছ রোপণ করা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, আনসার-ভিডিপির প্রশিক্ষক নজরুল ইসলাম ও প্রশিক্ষিকা রোকেয়া খাতুন প্রমুখ।

চীনের সাংহাই চলচ্চিত্র উৎসবে ‘মায়ার জঞ্জাল’

0
maya-dro-19-7-p-7
মায়ার জঞ্জাল ছবির দৃশ্য

দ্রোহ বিনোদন ডেস্ক ।

১৩ জুন চীনের মর্যাদাপূর্ণ ২৩তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবার কথা ছিল। কিন্তু বৈশ্বিক মহামারীর কারনে তা স্থগিত করা হয়।

তবে এ সঙ্কট কাটিয়ে ২৫ জুলাই থেকে উৎসবটি পুনরায় শুরু করার উদ্যোগ নিয়েছে আয়োজকরা।

আরও দেখুনখোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’। চলচ্চিত্রটির ইংরেজি নাম ‘ডেব্রি অব ডিজায়ার’।

বিজ্ঞপ্তিতে এ ছবির প্রযোজক জসীম আহমেদ বলেন, ‘এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড বিভাগের প্রধান ই-মেইলে খবরটি নিশ্চিত করেন। আমরা খুব আনন্দিত, কারণ এ-গ্রেডের তালিকাভুক্ত একটি উৎসবে আমাদের চলচ্চিত্রটি প্রিমিয়ার হতে যাচ্ছে।

করোনা ভাইরাসের কারণে এবার সাংহাই উৎসবে কোনও আন্তর্জাতিক জুরিকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় থাকা চলচ্চিত্রগুলোই এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড অফিসিয়াল সিলেকশন হিসেবে ঘোষণা করা হয়েছে। সাংহাই প্রদেশের শিনাংয়ে উৎসব চলবে ৩ আগস্ট পর্যন্ত।

সাধারণত এ বিভাগে আলাদা ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। কিন্তু এবার অফিসিয়াল সিলেকশন হিসেবে সম্মান জানানো হচ্ছে নির্বাচিত প্রতিটি চলচ্চিত্রকে। কোভিড-১৯ এর কারণে ডেব্রি অব ডিজায়ার চলচ্চিত্রের প্রযোজক-পরিচালক ও অভিনয়শিল্পীদের সাংহাইতে আমন্ত্রণ জানাতে পারছেন না আয়োজকরা। তবে উৎসব চলাকালীন চলচ্চিত্রটির প্রচারণা চালানো হবে বলেও জানা যায়।

মধ্যরাতে সাহেদকে নিয়ে ডিবির অভিযান, অস্ত্র এবং মাদক উদ্ধার

0
Sahed-Dro-19-7-p-5
আটককৃত সাহেদ-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা টেস্টের মিথ্যে রিপোর্ট প্রদান, অর্থ আত্মসাতসহ প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল চেয়ারম্যান সাহেদ করিম ওরফে সাহেদকে। শনিবার দিনগত রাতে প্রতারক সাহেদকে নিয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার দিনগত মধ্যরাতে ডিবি পুলিশ তাকে নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে মদ, ফেন্সিডিল এবং পিস্তল উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে আরও পৃথক দুইটি মামলা হয়েছে।

আরও দেখুন-খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, সাহেদকে নিয়ে উত্তরার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডের ৬২ নম্বর বাসার সামনে অভিযান চালায় ডিবি সদস্যরা । সেখানে সাহেদের নিজস্ব সাদা প্রাইভেটকার রাখা ছিল। প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ডিবির সদস্যরা ৫ বোতল বিদেশি মদ, ১০ বোতল ফেন্সিডিল ও একটি পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়। এরপরই অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়। এই থানায় এ পর্যন্ত সাহেদের বিরুদ্ধে ৫ টি প্রতারণাসহ মোট ৭ টি মামলা হলো।

সর্বশেষ সংবাদ

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই – ভাতিজাদের সংঘর্ষ আহত ১৬

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির মাত্র ৬ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই - ভাতিজাদের মধ্যে দফায় দফায় পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের...

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই কৃষক। শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে...

বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শনিবার (২৮ মার্চ) দুপুরে এক...

আগুনে পুড়ে ছাই হলো দুই ব্যবসায়ীর স্বপ্ন

কুষ্টিয়া প্রতিনিধি 'বিশ বছর আগে ২০ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। কষ্টেমষ্টে তিলেতিলে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ হয়ছিল। আর আমার কিছুই অবশিষ্ট নেই।...