শনিবার, মার্চ ২৮, ২০২৬.
Home Blog Page 735

ঝিনাইদহে নতুন করে আরও ৩৩ জন করোনায় আক্রান্ত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নতুন করে আরও ৩৩ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে। এ অবধি জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬৬ জন।

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম বলেন, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ঝিনাইদহের ৭৭ টি রিপোর্টের ফলাফল এসেছে। যার মধ্যে ৩৩ জন পজেটিভ হয়েছে। নতুন আক্রান্তরা হলেন, সদর উপজেলার ২৪ জন, কালীগঞ্জ উপজেলার ৭ জন, শৈলকুপা উপজেলার ২ জন।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

এখন পর্যন্ত আক্রান্ত ৩৬৬ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ১২১ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৭ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬ জন।

খুব দ্রুতই একাদশ শ্রেনিতে ভর্তি কার্যক্রম শুরু হবে

0
শিক্ষামন্ত্রীর সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মহামারি করোনা ভাইরাসের কারণে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হতে বিলম্বিত হচ্ছে। তবে নীতিমালার আলোকে খুব দ্রুতই সিদ্ধান্ত গ্রহণ করে ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতেও ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২০ ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। ৩১ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হলেও প্রাণঘাতী করোনার কারণে একাদশ শ্রেনিতে ভর্তি কার্যক্রম কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে ভর্তির বিষয়ে শিক্ষা বোর্ড প্রস্তুত রয়েছে।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের কারণে শিক্ষার্থীরা যাতে সংক্রমিত না হয় তার জন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থীদেরকে শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখার লক্ষ্যে এবং শিক্ষার মান ধরে রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় ময়ূর-২ এর মালিক গ্রেফতার

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর সদরঘাট শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে ‘এমভি ময়ূর-২’ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’ ডুবে যাওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়। উক্ত মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে গ্রেফতার করা হয়েছে।

নৌ-পুলিশের ঢাকা জোনের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর কলাবাগানের সোবহানবাগ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে মধ্যরাতে সদরঘাট নৌ পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তবে এ ব্যাপারে আরও বিস্তরিত পরবর্তীতে জানানো হবে।

আরও দেখুন খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

২৯ জুনের লঞ্চডুবির ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। লঞ্চডুবির ঘটনায় হত্যার অভিযোগ এনে সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন, এমভি ময়ূর-২ এর মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লা ও জাকির হোসেন, চালক শিপন হাওলাদার ও শাকিল হোসেন এবং সুকানি নাসির মৃধা ও হৃদয়।

মিরপুর হাজরাহাটি যৌথ উচ্চ বিদ্যালয়ের নিয়োগে দুর্নীতি

0
Kushtia-Dro-25-p-3-compressed
প্রতিকী ছবি

মিরপুর প্রতিনিধি

কুষ্টিয়া মিরপুরের হাজরাহাটি যৌথ উচ্চ বিদ্যালয়ের কমিটি এবং প্রতিষ্ঠানটির প্রশাসনের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম এবং একই স্কুলের প্রধান শিক্ষক বশির আহমেদের বিরুদ্ধে সরকারী নিয়মনীতি উপেক্ষা করে মোটা অংকের অর্থ আত্মসাতসহ নিয়োগে দূর্নীতিরও অভিযোগ উঠেছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ইতোপূর্বে একইভাবে সরকারী সকল নিয়মনীতি উপক্ষো করে মোটা অংকের টাকার বিনিময়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রদান করেন অভিযুক্ত দু’জন। পরে আংশিক অর্থ ফেরৎ দিয়ে দুর্নীতির দায়ও স্বীকার করেছিলেন তারা। এবারও বিদ্যালয়ে মোটা অংকের টাকার বিনিময়ে দপ্তরী নিয়োগ নিয়েও বাণিজ্য করছেন তারা।

স্কুলের সভাপতি শহিদুল ইসলাম বলেন- দপ্তরি পদের জন্য আবেদন পরেছিল ৪টি, তবে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তিনজন। এদের তিনজনের মধ্যে একজনকে বর্তমান কমিটির পাঁচ সদস্য নিয়োগর জন্য সুপারিশ করেন।

তিনি আরও দাবী করে বলেন, তাদের পরীক্ষা নেওয়ার সময় উপস্থিত ছিল স্কুলের প্রধান শিক্ষক বশির আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার জুলফিকার হায়দার ও কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক। তারাও স্থানীয় প্রার্থী রুবিনা খাতুন এর জন্য সুপারিশ করেছেন। বাকি দুই প্রার্থীর থেকে রুবিনার যোগ্যতা বেশি থাকায় নিয়োগ দেওয়া হয়েছে।

তবে প্রতিষ্ঠানে অধ্যায়নরত একাধিক শিক্ষার্থীর অভিভাবক এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা অফিস বরাবর অভিযোগ করেছে।

অভিযোগে বলা হয়েছে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত, নিয়োগ বাণিজ্য করে সভাপতি শহিদুল ইসলাম লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে।

আরও দেখুন খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

এই নিয়োগ সংক্রান্ত ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার জুলফিকার হায়দার বলেন, আমাদের হাতে নিয়োগ দেয়ার কোন ক্ষমতা নেই, আমরা শুধু প্রার্থীর মৌখিক কথায় শুনে থাকি, নিয়োগ দেওয়া না দেওয়ার ক্ষমতা পুরোটাই স্কুল ম্যানেজিং কমিটির । আমরা শুধু একজন সদস্য হিসেবে উপস্থিত থাকি মাত্র।

এ ব্যাপারে হাজরাহাটি যৌথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদকে স্কুলে যেয়ে পাওয়া যায়নি। তার মুঠোফোনে বারবার ফোন দিয়েও বন্ধ পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক হাজরাহাটি যৌথ উচ্চ বিদ্যালয়ের দপ্তরি নিয়োগের এক প্রার্থী বলেন, আমার সাথে স্কুল কমিটির সভাপতি শহিদুল ইসলামের প্রথমে পাঁচ লক্ষ পরে আরও একলক্ষ বেশি বললেও আমি ছয় লক্ষ টাকা দিতে রাজি হয়েছিলাম। কিন্তু রুবিনার স্বামী রতনের সাথে সাত লক্ষ টাকার বিনিময়ে চুক্তি হয় এবং নিয়োগ প্রাপ্ত হন।

করোনাতে মস্তিষ্কেরও ক্ষতি হতে পারে

0
corona-Dro-5-p-3-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের এক গবেষণায় এ তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন।

করোনা আক্রান্ত রোগীদের অনেকের মস্তিষ্কে প্রদাহ, মানসিক ব্যাধি এবং প্রলাপের মতো মারাত্মক স্নায়বিক জটিলতাও দেখা গেছে।

আরও দেখুন খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

বুধবার বিজ্ঞানীরা করোনাজনিত মস্তিষ্কে ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করেছেন।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এ সংক্রান্ত গবেষণায় আক্রান্ত ৪৩ রোগীর মস্তিষ্কের অস্থায়ী কর্মহীনতা, স্ট্রোক কিংবা মস্তিষ্কে আরও গুরুতর সমস্যার উপস্থিতি দেখা গেছে।

আর্থিক সহায়তা ও সহজ শর্তে ঋণের দাবীতে অবস্থান কর্মসূচী

0
অবস্থান কর্মসূচীর অংশ

ঝিনাইদহ প্রতিনিধি

মহামারী করোনার কারণে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য আর্থিক সহায়তা ও সহজ শর্তে ঋণের দাবীতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে । ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক ও শিক্ষকরা অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল, সাধারণ সম্পাদক বজলুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, করোনার কারনে স্কুল বন্ধ থাকায় অসহায় হয়ে পড়া শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সহযোগিতা ও সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

বৃহস্পতিবার দেশে আসছে এন্ড্রু কিশোরের ছেলে

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মৃত্যুর পরেও যেন অধীর আগ্রহে ছেলেমেয়েদের জন্য পথ চেয়ে আছেন প্লেব্যাক স¤্রাট এন্ড্রু কিশোর। একনজর বাবাকে দেখতে সন্তানরা ছুটে আসছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে। মহামারী করোনা পরিস্থিতিতে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া খুবই দূরহ ব্যপার । তবুও সদ্য প্রয়াত বাবাকে দেখতে ছুটে আসছেন তারা।

আরও দেখুনএন্ড্রু কিশোর না ফেরার দেশে

রাজশাহী মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়েছে তার মরদেহ। শিল্পীর ছেলে সপ্তক ও মেয়ে সঙ্গা দেশে ফিরলে ১৫ জুলাই হবে এন্ড্রু কিশোরের অন্তিমযাত্রা।

রাজশাহীর কালেক্টরেট মাঠে খ্রিষ্টানদের কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশেই এন্ড্রু কিশোরকে সমাহিত করা হবে। ইতোমধ্যে দেশের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া থেকে রওনা হয়েছেন কিশোরের ছেলে সপ্তক।

আরও দেখুন খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

শিল্পীর পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার দুবাই এসে পৌঁছেছেন কিশোরপূত্র সপ্তক। বর্তমানে তিনি দুবাই বিমানবন্দর থেকে দেশে ফেরার ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন। সব ঠিক থাকলে বৃহস্পতিবার দেশে পা রাখবেন তিনি।

আরও দেখুন 

https://www.youtube.com/watch?v=dKwnz39g7Cw

তবে কিশোরকণ্যা সঙ্গা এখনো দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেননি। দেশে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনিও। জানা গেছে, তার দেশে ফিরতে আরও চার দিন সময় লাগতে পারে।

পাংশায় করোনা প্রতিষেধক তৈরীর দাবি করে সংবাদ সম্মেলন

0
সংবাদ সন্মেলনে আব্দুল হালিম

মাসুদ রেজা শিশির

মহামারী করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরীর দাবী করে সংবাদ সম্মেলন করেছেন রাজবাড়ীর পাংশার এক যুবক।

করোনা প্রতিষেধক তৈরীর দাবী করা যুবকের নাম আব্দুল হালিম ওরফে মজনু মন্ডল (২৮)। তিনি পাংশা পৌর শহরের নারায়নপুর গ্রামের হাসান আলী মন্ডলের ছেলে। সে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে পারিবারিক দৈন্যতার কারণে লেখাপড়া বন্ধ করে দেয় এবং ক্ষুদ্র ব্যবসার সাথে নিজেকে যুক্ত করে।

বুধবার দুপুরে পাংশা উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে যুবক দাবী করেন, আমার এই আবিষ্কার বাংলাদেশ সরকারের মাধ্যমে জাতিসংঘের আওতাধীন সকল রাষ্ট্র প্রধানদের উপহার দিতে চাই।

আরও দেখুন–খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

তিনি আরও বলেন, তার আবিষ্কৃত ওষুধে ভাইরাসের লিপিড আবরণ এনভেলপড ধ্বংস করে এবং ভাইরাসের দেহের মূল শক্তি নিউক্লিক এসিডের মূল শক্তি শর্করা এবং সুগার ধ্বংস করে। আমি যা আবিষ্কার করেছি তা পৃথিবীতে এখনও কেউ আবিষ্কার করতে পারেনি বলে দাবি করেন। আমার আবিষ্কৃত ঔষধ ৩টি ভাইরাসের উপর কাজ করবে- করোনা ভাইরাস, এইচআইভি এইডস এবং ইনফ্লুয়েঞ্জা ঐ১ ভাইরাস।

রাজবাড়ির সিভিল সার্জন ডাঃ নূরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে তিনি খবরটি শুনেছেন। মহামারী করোনা রোগের ভ্যাকসিন আবিস্কার খুবই দুঃরহ। এ ব্যাপারে এর বেশী তিনি আর কিছু মন্তব্য করতে রাজি হননি। তবে এ বিষয়ে খোজ খবর নেবেন বলে জানান।

ভাষা সৈনিক দেবপ্রিয় বড়ুয়ার পরলোক গমন

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক ভাষা সৈনিক দেবপ্রিয় বড়ুয়া পরলোক গমন করেছেন।

বুধবার শেষরাতে রাজধানীর মগবাজারের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃৃত্যুর সময় বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী এবং তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়, সহকর্মী, স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার দুপুরে তার মরদেহ প্রথমে কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ বিহার ও পরে বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে নেওয়া হয়। শ্রদ্ধা জ্ঞাপন ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আশুলিয়ায় বধি জ্ঞান ভাবনা কেন্দ্রে তার মরদেহ দাহ করা হয়।

খুলনায় কোরবানির পশু কেনাবেচা হবে মোবাইলঅ্যাপের মাধ্যমে

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবার খুলনা মহানগরে কোরবানির পশু কেনবেচা হবে অনলাইনে। সে লক্ষ্যে ‘কোরবানি হাট খুলনা’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েচে।

বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ঢাকা থেকে জুম অ্যাপের মাধ্যমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে খুলনা সিটি করপোরেশন ও প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন অ্যাপটি তৈরি করেছে। Qurbani Hat Khulna ছাড়াও qurbanihatkhulna.com ওয়েবসাইটেও পশু ক্রয়-বিক্রয়ের সুবিধা রয়েছে। খামারিরা অ্যাপটিতে ইতোমধ্যে ৩০ হাজারেরও বেশি কোরবানির পশু নিবন্ধিত করেছেন।

আরও দেখুনখোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রধান অতিথি জুনাইদ আহমেদ পলক বলেন, করোনাকালীন এই চলমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার আর কোনো বিকল্প নেই। সারাবিশ্বে করোনার ফলে একদিকে যেমন অনেক মানুষ কাজ হারাচ্ছে, তেমনি তথ্যপ্রযুক্তি নির্ভর করে নতুন পেশা ও কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। দেশের ক্রান্তীলগ্নে খুলনা জেলা প্রশাসনের এই উদ্ভাবনী উদ্যোগটি প্রশংসনীয়। অনলাইনে কোরবানি পশু বিক্রির এ সুযোগ সৃষ্টি হওয়ায় অনেক তরুণ খামারি ন্যায্যমূল্যে তাদের গরু-ছাগল বিক্রি করতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুপ আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম আউয়াল হক প্রমুখ।

মোবাইল অ্যাপসের মাধ্যমে ক্রেতারা কোরবানীর পশু ক্রয় করতে পারবেন এবং অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গবাদি পশুর মূল্য পরিশোধ করতে পারবেন। ক্রয়কৃত গবাদি পশু ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

সর্বশেষ সংবাদ

গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারী করেছেন আমরা তাকে বদলি করে দিয়েছি – পরাজিত এমপি...

কুষ্টিয়া প্রতিনিধি নির্বাচনে হেরে যাওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের ওপর দোষ চাপালেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সে সঙ্গে শাস্তিস্বরূপ তাকে...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন – আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও...

দিন-রাত উড়ছে জাতীয় পতাকা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। তবে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ৯৩ নম্বর...

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক দুই

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী পণ্যসহ দুই চোরকারবারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ)...

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...