শুক্রবার, মার্চ ২৭, ২০২৬.
Home Blog Page 736

কুষ্টিয়ায় নৌকা ডুবির ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার

0
নৌকাডুবির প্রতিকি ছবি

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া চারজনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী দলের অভিযান চলাকালে একজনের ও তার কয়েক ঘন্টার ব্যবধানে আরেকজনের মরদেহ ভেসে ওঠে। উদ্ধারকৃতরা হলেন- শরিফুল (৩০) ও জুবায়ের (৩০)।

পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের উপ পরিচালক সাইফুজ্জামান বলেন, নিখোঁজদের দুই জনের মধ্যে একজনের মরদেহ মিলেছে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দুরে। অন্যজনেরটা পাওয়া গেছে দুই’শ গজ দুরে।

আরও দেখুনখোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

উদ্ধারকৃত দু’জনের মরদেহ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। আর অন্য দুইজনের মরদেহ উদ্ধার না হওয়া অবধি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুর ইউনিয়নের ঘোষপুর এলাকায় পদ্মার জেগে থাকা চরে খড় কাটতে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় ৪ জন নিখোঁজ হয়েছিলেন।

এক বছরের শিশুকে পানিতে ফেলে হত্যা করলো মা

0

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে এক বছরের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে এক মা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে সদর উপজেলার কালিচরণপুর এলাকা হনুফা বেগম সুমী নামের এক মাকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। হনুফা বেগম একই উপজেলার বার্থা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বছর দুয়েক আগে বার্থা গ্রামের আলমগীরের হোসেনের সঙ্গে হনুফা বেগমের বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে ছয় মাস আগে মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন হনুফা।

আরও দেখুন-খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

মঙ্গলবার দুপুরের দিকে হনুফা তার মেয়েকে নিয়ে মুরারীপুর গ্রামে গিয়ে শিশুটিকে একটি পুকুরের পানিতে ফেলে দেন। এ সময় এলাকাবাসী হনুফাকে পুকুর পাড় দিয়ে দৌড়ে চলে যেতে দেখেছেন। এলাকাবাসী ওই পুকুর থেকে শিশু সুমাইয়াকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকেই নিহত শিশুটির মা হনুফা পলাতক ছিলেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশু সুমাইয়ার বাবা আলমগীর হোসেন বাদী হয়ে স্ত্রী হনুফার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

পাবনায় বন্দুকযুদ্ধে একাধিক মামলার আসামী নিহত

0
প্রতিকী ছবি

পাবনা প্রতিনিধি

মঙ্গলবার রাতে পাবানার চর শিবরামপুর বেড়িবাধের বটতলার মোড় এলাকায় একাধিক মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। নিহত তানজিব জেলার রামচন্দ্রপুর থানার বাবু শেখের ছেলে।

পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, একাধিক মামলার আসামি তানজিবকে মঙ্গলবার মধ্যরাতে শহরের লাইব্রেরি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য তাকেসহ অভিযান পরিচালনার জন্য মধ্যরাতে বেড়িবাধের বটতলার মোড় নামক স্থানে পৌঁছামাত্রই তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে দুস্কৃতিকারীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। গোলাগুলির একপর্যায়ে তানজিব কৌশলে দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এক পর্যায়ে দুস্কৃতিকারীরা গুলি করতে করতে রাতের আঁধারে বিভিন্ন দিকে পালিয়ে যায়।

আরও দেখুন-খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

পুলিশ সুপার বলেন, গোলাগুলি বন্ধ হলে ঘটনাস্থলে আসা স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ সদস্যরা তল্লাশি কালে অবৈধ অস্ত্রধারী অস্ত্র ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী তানজিবকে গুলিবিদ্ধ ও আশংকাজনক অবস্থায় উদ্ধার করে। এরপর দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তানজিবকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পুলিশ চার রাউন্ডগুলিসহ ১টি পিস্তল, একটি রিভলবার, দুই রাউন্ড তাজা কার্তুজ, পাঁচ রাউন্ড কার্তুজের খোসা, চার জোড়া পুরাতন সেন্ডেল উদ্ধার করা হয়।

কুষ্টিয়ায় উঠে গেল লকডাউন, শহরে বাড়ছে রোগীর সংখ্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা শহরসহ প্রতিটা উপজেলাতেই দিন দিন প্রাণঘাতী করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। করোনার এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কুষ্টিয়া জেলা শহরের লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

দীর্ঘ ১৫ দিনের লকডাউন শেষে বুধবার থেকে শহরের সমস্ত দোকানপাট-বিপনী বিতান সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা অব্দি খোলা থাকবে।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী।
তিনি বলেন, বুধবার থেকে শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানপাটে স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে। এছাড়া যেসব বাড়িতে করোনা রোগী রয়েছে শুধুমাত্র সেসব বাড়ি আগের মতই লকডাউন থাকবে বলে জানান তিনি।

আরও দেখুনখোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

তবে কুষ্টিয়ার সুশীলসমাজ মনে করছেন, রেডজোনের তালিকাভুক্ত হবার পর থেকে দীর্ঘ ১৫ দিন ধরে চলা এ লকডাউন কার্যত ব্যর্থ হয়েছে। কারণ লকডাউন চলাকালে করোনা রোগী কমার চেয়ে বেড়েছে জ্যামিতিক হারে।

২৫ জুন থেকে ৭ জুলাই অব্দি কুষ্টিয়া শহরে ১৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ড এখন রোগিতে ঠাসা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা ওয়ার্ডে আর মাত্র ৩টি শয্যা খালি আছে। যে হারে রোগীর সংখ্যা বাড়ছে তাতে আগামীতে তাদের চিকিৎসা দেওয়ায় মুসকিল হয়ে পড়বে বলেও জানা কর্তৃপক্ষ।

মাগুরায় প্রাক্তন প্রেমিকার বাড়ির পাশে প্রেমিকের লাশ

0
প্রতিকী ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরায় এক প্রেমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে প্রাক্তন প্রেমিকার বাড়ির পাশ থেকে। ঘটনাটি ঘটেছে সদরের আঠারোখাদার অক্কুরপাড়া এলাকায়।

মঙ্গলবার সুদিপ্ত ওরফে ধলা কর্মকার (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধারসহ সঞ্জয় নামে একজনকে আটক করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবী, প্রেম ঘটিত কারণে সুদিপ্তকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আরও দেখুন– দুই সন্তান ফিরলেই সমাহিত হবেন এন্ড্রু কিশোর

জানা গেছে, আক্কুর পাড়া গ্রামের দরিদ্র কাঠমিস্ত্রি বরুন কর্মমকারের ছেলে ধলার সাথে একই গ্রামের এক মেয়ের সঙ্গে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বেশকিছুদিন আগে দুই পরিবারের মধ্যে বিষয়টি জানাজানি হলে, ধলাকে হত্যারও হুমকি দেয় মেয়ের পরিবারের লোকজন। সম্প্রতি মেয়ের পরিবার মেয়েটিকে অন্যত্র বিয়ে দেয়। এরমধ্যেই মঙ্গলবার শেষরাতে প্রাক্তন প্রেমিকার বাড়ির পাশের এক রাস্তার পাশ থেকে প্রেমিক ধলার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের কাকা অরুন কর্মকারের অভিযোগ করে বলেন, তার ভাতিজা ধলার সাথে প্রতিবেশি বাড়ির এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে প্রেমিকার কাকাতো ভাই উজ্জ্বল ও সুদিপ্ত কর্মকারের মধ্যে কয়েকবার বাকবিতন্ডাও হয়েছিল।

তিনি আরও বলেন, সোমবার রাতে প্রতিবেশী সঞ্জয় এসে সুদিপ্তকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাবার পর থেকে সে আর রাতে বাড়ি ফিরে আসেনি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান বলেন, সুদিপ্ত কর্মকারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের সঞ্জয় নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ভারতে টিকটক নিষিদ্ধে, মাথায় হাত চীনা কোম্পানীর

0
প্রতিকী ছবি

দ্রোহ আনলাইন ডেস্ক

চিনা প্রযুক্তি কোম্পানি বাইটডান্স লিমিটেডের হঠাৎ বাজ পড়েছে ভারতে অন্যতম জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্তে। একই সাথে নিষিদ্ধ হয়েছে একই সংস্থার তৈরি আরও দুটি অ্যাপ ভিভা ভিডিও এবং হ্যালো।

ভারত সরকার তাদের তৈরি এই ৩টি অ্যাপই নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষিদ্ধ অ্যাপের মালিকানা প্রতিষ্ঠানের কমপক্ষে ৬ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা করছে।

সোমবার ভারত সরকার ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করার কথা ঘোষণা করে । নিষিদ্ধ হওয়া অ্যাপগুলোর মধ্যে রয়েছে টিকটক, উইচ্যাট এবং ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় অ্যাপও।

আরও দেখুন– দুই সন্তান ফিরলেই সমাহিত হবেন এন্ড্রু কিশোর

২৯ জুন ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য মতে জানা গেছে, চিনা অ্যাপগুলো দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য ক্ষতিকারক। আর এ কারণেই অ্যাপগুলোকে নিষিদ্ধ করা হয়েছে।

বাইটডান্স সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, টিকটক ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা রক্ষায় বরাবর জোর দিয়েছে তারা। কোনোভাবেই ভারতীয়দের কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়নি। ভারতে যেভাবে রাতারাতি ৫৯ টি চাইনিজ অ্যাপ্লিকেশনকে নিষিদ্ধ করা হয়েছে সেই সিদ্ধান্তকে নজিরবিহীন বলে উল্লেখ করে বাইটডান্সের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে। বিদেশে সর্বাধিক জনপ্রিয় চিনা অ্যাপ হিসাবে নিজের জায়গা করে নেওয়া টিকটকের উপর এটা একটা বিশাল আঘাত। চিনের বাইরে যেসব দেশে টিকটকের ভালো ব্যবসা হচ্ছিল তার মধ্যে অন্যতম হল ভারত। চলতি বছরের প্রথম ৩ মাসে ভারতে টিকটক অ্যাপটি ৬১১ মিলিয়ন সংখ্যক ডাউনলোড হয়েছে, যা সারা বিশ্বের মোট ডাউনলোডের ৩০.৩% এর কাছাকাছি।

খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

0

Khoksa-Dro-8-P-4jpgস্টাফ রিপোর্টার

খোকসায় মুক্তিযোদ্ধার বাড়িতে রহস্য জনক আগুন, অভিযোগের তীর প্রতিপক্ষের দিকে। এ ঘটনায় পাল্টা হামলার অভিযোগ করোলো প্রতিপক্ষ।

জানা গেছে, মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার শোমসপুর গ্রামে প্রয়াত মুক্তিযোদ্ধা আক্তার আলীর বাড়ির একটি পরিতাক্ত ঘরে রহস্যজনক আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও প্রতিবেশীরা চেষ্টা করে আগুন নেভাতে স্বক্ষম হয়। তবে মালামাল রাখার ঘরটি সম্পূর্ন ভস্মে পরিণত হয়। রক্ষা পায় মুক্তিযোদ্ধার পরিবারের অন্যান বসত ঘর ও বাড়ির মানুষ।

মুক্তিযোদ্ধার স্ত্রী হামিদা বানু

এ ঘটনার সূত্র ধরে বুধবার সকালে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এঘটনায় মুক্তিযোদ্ধার ভাই আজমল সরদার গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরা হয়েছে। এ ঘটনার পর সকাল থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুক্তিযোদ্ধার স্ত্রী হামিদা বানু অভিযোগ করেন, বসত বাড়ির এক শতক জমি নিয়ে প্রতিবেশী সেনা সদস্য রফিকের সাথে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জের ধরে সেনা সদস্য রফিক ও তার ছেলে সেনা সদস্য রাসেল তার বাড়িতে আগুন দিয়েছে। অগ্নিকান্ডের বাড়ির একটি বাঁশের পোয়া ভাঙ্গা নিয়ে প্রতিপক্ষের সাথে তাদের বিরোধ হয়েছিল। এ ঘটনার সূত্র ধরে গভীর রাতে প্রতিপক্ষরা তার বাড়ির ঘরে আগুন দিয়েছে। এ ছাড়া তার এক দেবরের উপর হামলা করেছে। তিনি এবিষয়ে থানায় মামলা করবেন বলে জানান।

ছুটিতে থাকা সেনা সদস্য রফিক জানান, তার বসত বাড়ির জমি নিয়ে প্রতিপক্ষের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। সে মামলায় নিষেধাজ্ঞা রয়েছে। তারপরেও প্রতিপক্ষ তার বাড়ির একটি দেয়াল ভেঙ্গে দিয়েছে। তাকে বিপদে ফেলতে এবার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। রাতে অগ্নিকান্ডের সময় প্রতিপক্ষ (প্রয়াত মুক্তিযোদ্ধার) বাড়ির ভিতর ১৫ জন বহিরাগত পুরুষ লোক ছিল। কিন্তু তারা কেউ আগুন নেভাতে চেষ্টা করেনি। ফায়ার সার্ভিস কর্মী ও প্রতিবেশীরা আগুন নিভিয়েছে।

ঘটনা স্থলে উপস্থিত খোকসা থানা পুলিশের এসআই সিরাজুল ইসলাম জানান, আগ্নিকান্ডের পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বুধবার সকালে হামলা পাল্টা হামলার ঘটনার পর দ্বিতীয় দফায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

করোনায় মারা যাওয়া সাংবাদিকদের পরিবার পাবে ৩ লাখ টাকা-তথ্যমন্ত্রী

0
তথ্যমন্ত্রীর সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনা বা এ রোগের উপসর্গে মারা যাওয়া সাংবাদিকদের পরিবারকে ৩ লাখ করে টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় প্রেসক্লাব পরিচালনা পর্ষদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী ডাঃ হাছান মাহমুদ বলেন, দেশের বর্তমান করোনাকালে অনেক সাংবাদিক প্রানঘাতী এ রোগে আক্রান্ত হয়েছেন এবং বেশ কয়েকজন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে করোনা এবং করোনা উপসর্গ মৃত্যুবরণকারী সাংবাদিকদের প্রত্যেক পরিবারকে ৩ লাখ করে টাকা দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ইতোমধ্যেই ৬টি পরিবারকে এ সহায়তা দেয়া হয়েছে।

করোনা ভাইরাসের প্রকোপ, ভয়াবহতা এবং প্রতিরোধের উপায় সম্পর্কে মানুষ যেন সঠিকভাবে জানতে পারে এবং একইসাথে এসময় যারা কর্মে নিয়োজিত আছেন, তারা যাতে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করে, সেজন্য এ পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাংশায় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

0
খাদ্য বিতরণের ছবি

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় বসবাসরত বিভিন্ন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৩টায় পাংশা আইডিয়াল গার্লস কলেজ চত্ত্বরে এ খাদ্য সামগ্রী প্রদান করেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্যবৃন্দ।

জানা যায় মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দুঃস্থ এ সম্প্রদায়ের কর্মক্ষম ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে পড়েছেন। এসকল মানুষের কথা বিবেচনা করে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্যরা এ খাদ্য সহায়তা প্রদান করেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লাল্টু বিশ্বাস, পৌর কাউন্সিলর লাভলু বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, পৌর ছাত্রলীগের সভাপতি সাহেদ আলী, সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ জুয়েল সহ স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

কালুখালী থানার করোনাজয়ী ওসিকে ফুলেল শুভেচ্ছা

0
করোনাজয়ী ওসিকে ফুলের শুভেচ্ছা প্রদান

পাংশা প্রতিনিধি

মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী থানার সদ্য করোনাজয়ী ওসিকে প্রথম কর্মদিবসে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্যরা থানায় উপস্থিত হয়ে, করোনাজয়ী অফিসার ইনচার্জ কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব।

সর্বশেষ সংবাদ

গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারী করেছেন আমরা তাকে বদলি করে দিয়েছি – পরাজিত এমপি...

কুষ্টিয়া প্রতিনিধি নির্বাচনে হেরে যাওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের ওপর দোষ চাপালেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সে সঙ্গে শাস্তিস্বরূপ তাকে...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন – আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও...

দিন-রাত উড়ছে জাতীয় পতাকা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। তবে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ৯৩ নম্বর...

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক দুই

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী পণ্যসহ দুই চোরকারবারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ)...

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...