মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬.
Home Blog Page 756

কুষ্টিয়ায় বিয়ে সংক্রান্ত পারিবারিক বিরোধে কৃষক খুন

0
Daulatpur-dro-23-p-1-compressed
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বিয়ে সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক খুন হয়েছে।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পিয়ারপুর ইউনিয়নের সলুয়া গ্রামে । নিহত আবুল শাহ (৫৫) একই গ্রামের মৃত চেতন শাহের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক আবুল শাহ মারা যান। বিয়ে সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে সোমবার সকালে প্রতিপক্ষের হামলায় আবুল শাহ আহত হোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে কৃষক আবুল শাহ্ বাড়ির পাশর্বর্তী মাঠে কাজ করার সময় পারিবারিক বিরোধ নিয়ে প্রতিবেশী মইজুদ্দিন শাহের সাথে তার কথা কাটা-কাটি শুরু হয়।

একপর্যায়ে প্রতিবেশি মইজুদ্দিন শাহ ক্ষুব্ধ হয়ে হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে আবুল শাহের পেটে আঘাত করে। ঘটনাস্থলেই তার পেটের নাড়ী-ভুঁড়ি বের হয়ে যায়।

স্থানীয়রা আহত কৃষক আবুল শাহকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে দুই পরিবারের বিরোধ নিয়ে প্রতিপক্ষ প্রতিবেশীর হামলায় আহত কৃষক আবুল শাহের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।

তবে হত্যাঘটনার পর থেকেই হামলাকারী মইজুদ্দিন শাহসহ বাড়ির লোকজন পালিয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

পাংশায় স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে বখাটেরা পেটালেন স্বামীকে

0
Pangsha-Dro-22-p-40
ফাইল ছবি

পাংশা প্রতিনিধি

স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে স্বামীকে বেধরক পিটিয়েছে স্থানীয় বখাটেরা । স্বামী বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পাংশা উপজেলার বেজপাড়া গ্রামে। আকরাম মৃধা একই গ্রামের সুলতান মৃধার ছেলে। স্থানীয়রা আকরাম মৃধাকে উদ্ধার করে পাংশা হাসপাতালে ভর্তি করেছে।

আকরাম মৃধার পিতা সুলতান মৃধার বলেন, আমার ছেলের বউকে এলাকার প্রভাবশালী এনায়েত মাষ্টারের ছেলে জিসান, খালেকের ছেলে তৌহিদ, নাসিরের ছেলে মেহেদী, রনি বিভিন্ন ভাবে পথ ঘাটে বিরক্তসহ নানা কু রুচিপূর্ন কথাকার্তা বলতো। তার মোবাইলে বাজে বাজে এসএমএস করতো। আমার ছেলে এসব দেখে তাদের নিষেধ করে। কিন্তু তারা জোটবন্ধ হয়ে পাটের ক্ষেতে ফেলে আমার ছেলেকে মারধর করে এবং তার নিকট থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

তিনি আরও বলেন জিন্নাত ও এনায়েত নির্দেশ দিয়ে এ মারপিট করিয়েছে। এ ব্যাপারে সুলতান মৃধা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিবেন বলে জানিয়েছেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযুক্ত জিসানের বাবা এনায়েত আলী বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সুলতানের ছেলে আকরাম বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা আমার ছেলে ও ভাতিজাদের ধরে নিতে আসছিল। এরই জেরে ছেলেদের মধ্যে উত্তেজনা থেকে এ ঘটনা ঘটেছে। তবে আকরামের স্ত্রীকে উত্যক্ত করার বিষয়টি সঠিক নয় বলে তিনি জানান।

পাংশায় নদী থেকে প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

0
প্রতিকি ছবি

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা পৌর শহরের চন্দনা নদী থেকে প্রতিবন্ধী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত প্রতিবন্ধী শিশুর নাম ঝুমুর (৭)। ঝুমুর পাংশা পৌরসভার পারনারায়নপুর গ্রামের মাদু হলদারের কন্যা।

২১ জুন রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে পাংশা পৌরসভাধীন মৌকড়ি এলাকার নারায়ন হলদারের জালে ঝুমুরের লাশ আটকা পড়ে। জানা যায় রবিবার দুপুরে ঝুমুরকে চন্দনা নদীর ধারে চলাফেরা করতে দেখা যায়। কিন্তু অসাবধানতার কারনে কখন যে চন্দনা নদীতে পড়ে তার মৃত্যু হয়, তা কেউ দেখেনি। এ ঘটনায় ঝুমুরের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার অনলাইন আলোচনা ‘গণ-মানুষের দল আওয়ামী লীগ’

0
Lig-Dro-22-p-12
প্রতিকি ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের উদ্যোগে আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ‘গণ-মানুষের দল আওয়ামী লীগ’ শীর্ষক অনলাইন আলোচনা অনুষ্ঠিত হবে। অনলাইন ZOOM-এর মাধ্যমে অনুষ্ঠেয় এই আলোচনা সভায় দলের সিনিয়র নেতারা এ আলোচনায় অংশ গ্রহন করেন।

অনলাইন আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করবেন সুভাষ সিংহ রায়। অনলাইনে আলোচনায় যুক্ত হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী এমপি, প্রকৌশলী মোশাররফ হোসেন এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডঃ আরেফিন সিদ্দিক এবং সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত।

অনুষ্ঠানটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/awamileague.1949 I BDwUDe www.youtube.com/user/myalbd থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

রাজবাড়ীতে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

0
Rajbari-Dro-22-p-10
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলা থেকে হত্যা মামলার আসামি রুবেল (৩০) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আসামী রুবেল সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

রবিবার পাঁচুরিয়া বাজারে রাজবাড়ি গোয়েন্দা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি ওমর শরীফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচুরিয়া বাজারে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার ঘর থেকে লোহার তৈরি সচল একটা ওয়ানশুটার গান ও পিতলের তৈরি দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন তার বিরুদ্ধে আগের একটা হত্যা মামলা আছে। আবারো অস্ত্র ও গুলিসহ গ্রেফতার হওয়ার তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

কুমারখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কুমারখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

0
Kumarkhali-Droho-22-p-9
নিহত নববধূ ঈশিতা (ফাইল ছবি)

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়া কুমারখালীতে নব বধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের বাবার পরিবারের অভিযোগ, নববধূকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার সদকী ইউনিয়নের উত্তর মুলগ্রামে। নিহত নববধূর বাবা রিকু পারভেজ একই উপজেলার কাজীপাড়া এলাকার বাসিন্দা।

নিহত নববধূর পিতা বলেন, তার মেয়ে ঈষিতা (১৯) কুমারখালী সরকারী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ২য় বর্ষের ছাত্রী ছিল। পড়াকালীন সময়ে একই বিভাগের রাকিবুল ইসলাম (২০) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাকিবুল উত্তর মুলগ্রামের গাফ্ফার মোল্লার ছেলে। অনেকটা ছেলে পক্ষের জোড়াজুড়িতে তাদেরকে পারিবারিক ভাবে ৭ মাস আগে বিয়ে দেওয়া হয়। বিয়ের ১ মাস যেতে না যেতেই তাদের মধ্যে শুরু হয় দাম্পত্য কলহ।

বৃহস্পতিবার মেয়ে আমাকে ফোন দিয়ে তার শ্বশুড়বাড়ীর নির্যাতনের কথা বলে এবং শ্বশুড়বাড়ী থেকে তাকে নিয়ে আসতে বলে । ১৯ জুন শুক্রবার নববধূর মা শ্বশুড়বাড়ী  থেকে মেয়েকে আনতে গেলে মেয়ের শ্বশুর গাফফার মোল্লাা ২/৩ দিন পর মেয়েকে দিয়ে যাবে বলে আশ্বাস দেন।

২০ জুন সকালে রাকিবুল ঈষিতাকে দাম্পত্য কলহের জেরে মারপিট করে। মারপিটের এক পর্যায়ে নববধূ ঈশিতা আমার বাড়িতে চলে আসার জন্য পাথরবাড়িয়া কবরস্থান পর্যন্ত চলে আসে। কিন্তু রাকিবুল ও তার ভাই শরিফুল পথের মাঝ থেকে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। তাকে পুনরায় শারীরিক নির্যাতন করে এবং হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে।

রাকিবুলের ভাই শরিফুল ঈষিতাকে মেরে ফেলার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, ঈষিতা ১১ টার দিকে আত্মহত্যা করে। সে সময় আমি মাঠে কাজ করছিলাম। বাড়ি থেকে সংবাদ আসলে গিয়ে দেখি এলাকার অনেকেই এসে ভিড় করছে এবং ভেতরে গিয়ে দেখতে পাই নববধূ ঈষিতা গলায় ফাঁস লাগিয়ে আড়ার সাথে ঝুলে আছে।

তবে এলাকাবাসী জানান নববধূর মৃত্যুর পর থেকে রাকিবুল ও শরিফুলসহ তাদের পরিবার আত্মগোপনে আছে। তবে ২২ জুন তারা দুইভাই বাড়িতে ফিরেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, লাশ ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে হত্যা না আত্মহত্যা। তখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন

সুইসাইড নোট লিখে কুষ্টিয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

দেশে করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা ১৫০০ ছাড়ালো

0
corona-dro-20-p-1-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে নতুন করে ৩ হাজার ৪৮০ জনের শরীরে করোনা ভাইরাস রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। অপরদিকে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের।

স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ৩ হাজার ৪৮০ জনের শরীরে করোনা ভাইরাস এর সংক্রমণ পাওয়া গেছে। দেশে এ অব্দি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন।

সোমবার সকাল ৮টা পর্যন্ত এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫০২ জনের ।

দিল্লিতে জঙ্গি হানার সতর্কতা-জানালেন গোয়েন্দা বিভাগ

0
Jangi-Dro-22-p-5
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারত-চীন সেনাদের সংঘর্ষের জেরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গলওয়ান উপত্যকায়। এর মধ্যেই দিল্লিতে জঙ্গি হানার সতর্কতা বার্তা।

কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী, জঙ্গি জম্মু-কাশ্মীর থেকে ৪-৫ জন জঙ্গি হামলা চালাতে ঢুকে পড়েছে রাজধানী দিল্লিতে। আরও কয়েক জন অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে।

গোয়েন্দা বিভাগের এমন তথ্যের ভিত্তিতে দিল্লিতে জারি হয়েছে কড়া সতর্কতা। রাজধানীর সমস্ত হোটেল, লজে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে শহরের সমস্ত বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও বাজার এলাকায়। রাজধানীতে প্রবেশ এবং বাহির হবার সমস্ত পয়েন্টে চলছে আপদমস্তক তল্লাশী। বিশেষ করে কাশ্মীরের নম্বর প্লেটওয়ালা গাড়িগুলিতে চলছে ব্যাপক তল্লাশি।

কেন্দ্রীয় গোয়েন্দারা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন, সড়কপথে জম্মু-কাশ্মীর থেকে দিল্লিতে ঢুকেছে জঙ্গিরা। বাস, ট্যাক্সি, বা ট্রাকে করে জঙ্গিরা ঢুকে থাকতে পারে বলে তারা জানান।

দিল্লি পুলিশ সূত্র বলছে, ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল সেলকে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। রাজ্যের ১৫টি পুলিশ জেলাতেই পাঠানো হয়েছে চূড়ান্ত সতর্কতা।

শৈলকুপা থানায় নতুন ওসির যোগদান

0
Shailkupa thana news pic-22-06-20
ফাইল ছবি

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা থানায় নবাগত ওসি জাহাঙ্গীর আলম এর যোগদান ও বিদায়ী ওসি বজলুর রহমানকে ফুলেল সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার থানার অফিসার্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসআই আতিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শৈলকুপা সার্কেল এএসপি আরিফুল ইসলাম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নবাগত ওসি জাহাঙ্গীর আলম, বিদায়ী ওসি বজলুর রহমান, থানার তদন্ত ওসি মহসীন হোসেন, কচুয়া তদন্ত কেন্দ্র ওসি শামসু জোহা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে নবাগত ও বিদায়ী ওসিকে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন শৈলকুপা সার্কেল এএসপি। এ সময় থানায় কর্মরত পুলিশ সদস্য, এএসআই, এসআই, গোয়েন্দা বিভাগের সদস্য, সকল ক্যাম্প ইনচার্জ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইরানে বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণার পর কমলো তেলের দাম

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। সোমবার (২৩...

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...