মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 94

সরকারি স্কুলের জমিতে সড়ক নির্মাণ করছে পৌরসভার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর খয়েরচারা মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে জোরপূর্বক সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে।

এ ঘটনায় ১৮ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা পারভীন। তবুও নির্মাণ কাজ করেই চলেছেন ঠিকাদারের লোকজন।

কুমারখালী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আকরাজ্জামান বলেন, প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে ২৫০ মিটার সিসি ঢালাই সড়ক নির্মাণ হচ্ছে খয়েরচারা মাঠাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছন দিয়ে। বর্তমানে গাইড ওয়ালের কাজ চলছে।

সোমবার (২৩ জুন) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, বিদ্যালয় বন্ধ। বিদ্যালয়ের উত্তর পাশে খেলার মাঠ ঘেঁষে সড়ক নির্মাণের কাজ চলছে। এতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে।

এ সময় নাম প্রকাশে অনুচ্ছুক ঠিকাদারের সহযোগী হাবিব কর্কট ভাষায় বলেন, ইউএনওর নির্দেশেই কাজ চলছে। বিদ্যালয়ের জমির বিষয়ে তার সঙ্গে কথা বলেন। তবে কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা পারভীন জানান, সরকারি ভাবে বিদ্যালয় ছুটি রয়েছে। সেই সুযোগে পৌর কর্তৃপক্ষ এবং ঠিকাদার যোগসাজশে বিদ্যালয়ের জমিতে জোরপূর্বক অবৈধভাবে সড়ক নির্মাণ করছেন। বিষয়টি আমি কিংবা শিক্ষা কার্যালয়ের কেউই জানিনা। এ বিষয়ে ১৮ জুন ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন – খোকসার হাসপাতালে আসা রোগীরা ভোগান্তি শিকার

লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, ঠিকাদার অনুমতি না নিয়েই কাজ করছিল। সেই কাজ বন্ধ করা হয়েছে ইতোমধ্যে। লিখিত অভিযোগের তদন্ত শেষে পরে সড়কের বিষয়ে সিদ্ধান্ত জানানো যাবে। তবে সরকারি কোনো কাজে অনিয়মের সুযোগ নেই বলে জানান ইউএনও।

খোকসার হাসপাতালে আসা রোগীরা ভোগান্তি শিকার

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তি ও হয়রানি শিকার হচ্ছেন। ডাক্তার কর্মচারীরা আসে যায় নিজের ইচ্ছা মাফিক। জরুরী বিভাগ চলে বহিরাগত আর উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে। ভাগ্য ভালো হলে মাঝে মধ্যে মেডিকেল অফিসার মেলে অনকলে। বহির বিভাগে কমপক্ষে ৭ জন ডাক্তারের চেম্বার থাকলে দেখা মেলেনি একজনেরও।

উপজেলা প্রায় দেড় লাখ মানুষের চিকিৎসা সেবার কেন্দ্র বিন্দু উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতাল। প্রতিষ্ঠানটিতে ২২ জন মেডিকেল অফিসার ও বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন ৯ জন। কয়েকজন সার্জন ও বিশেষজ্ঞ চিকিৎস কর্মরত আছেন। কিন্তু তাদের আসা যাওয় নিয়ে অভিযোগের অন্ত নেই। এ বিশেষজ্ঞ ডাক্তাররা বসে এসি করা কক্ষে। সেটি আবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার চেম্বার হতে হবে। যদি রোগীর ভাগ্য ভালো হয় তবে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের দেখা পেতে পারেন। এখনো জরুরী বিভাগ চলছে অনকল মেডিকেল অফিসার দিয়ে। হাসপাতালের ভর্তি প্রসূতি হলেই তো আর কথায় নেই। ভুল ভাল বুঝিয়ে তাকে নেওয়া হবে স্থানীয় ক্লিনিকে। সামান্য ফোঁড়া ফাটাতেও হলে রোগীকে ছুটতে হয় ক্লিনিক অথবা বাইরের ডাক্তারের কাছে।

এখানেই শেষ না। ভোগান্তি আর প্রতারণা পদে পদে। স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল ঘিরে গজিয়ে ওঠা ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টারের শক্ত দালাল চক্র সক্রিয় রয়েছে। দাপটের সাথে হাসপাতালে দাপিয়ে বেড়ান বিভিন্ন ওষুধ কম্পানির প্রতিনিধিরা। সরকারী এ্যাম্বুলেন্স সচল থাকলেও এ্যাম্বুলেন্স চালকদের শক্তপোক্তা সিন্ডিকেট রয়েছে। ডাক্তারের কাছ থেকে ব্যবস্থা পত্র নিয়ে রোগী বেড়োনার সাথে সাথে ওষুধ কম্পানির ৪/৫ জন ঝাপিয়ে পরেন রোগীর হাতের ব্যবস্থা পত্রের উপর। অনেক সময় রোগীর সাথে থাকা শিশুরা ভয়ে চিৎকার করে কেঁদে ওঠে।

সোমবার তখন বেলা সবে ১২টা ২৪ মিনিট। বহির বিভাগে ঢুকতেই পুকুরের পাড়ে ওষুধ কম্পানির ২৫/৩০ জন প্রতিনিধিকে দাড়িয়ে খোস গল্প করতে দেখা যায়। তখনও ¯িøপের জন্য কাউন্টারে সামনে অপেক্ষা করছে প্রায় ৩০ জনেরও বেশী শিশু নারী ও পুরুষ রোগী এবং তাদের স্বজনরা। ভিতরে ঢুকে মাত্র একজন মেডিকেল অফিসার (আয়ুর্বেদ)কে তার কক্ষে পাওয়া গেলো। অন্য একটি কক্ষে মহিলা ও শিশু রোগীদের সেবা দিচ্ছিলেন একজন নার্স। আশা নামের এই স্বাস্থ্য কর্মীর মিড ওয়াইফ নামের আর একটি পদবী রয়েছে। একই কক্ষে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফাহিমা হেলেন। বিষেশজ্ঞ ডাক্তার রাজিব কুমার সাহার কক্ষে এসি চলছিলো। তিনি ভিতরে নেই। তার কক্ষ থেকে এক সহকারী জানান এই বিষেশজ্ঞ ডাক্তার সপ্তাহের রবি মঙ্গল ও বৃহস্পতিবার অফিস করেন।

একই অবস্থা হাসপাতালের জরুরী বিভাগে। সেখান গতানুগতিক উপসহকারী কমিসউনিটি মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম রোগী সেবা দিচ্ছিলেন। তাকে ঘিরে শতাধিক নারী পুরুষ রোগী। সেখানেও দেখা মেলেনি মেডিকেল অফিসারের। নিজের কক্ষে পাওয়া যায়নি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুল হককে।

হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রোগী অনিক হাসান (১৮), উপজেলার ওসমানপুর গ্রামে বাড়ি। পেটের সমস্যা নিয়ে দুই দিন আগে ভর্তি হয়েছে। সে জানায় দুই একটা ওষুধ বাদে সবই কিনতে হচ্ছে। ডাক্তার আসে তাদের ইচ্ছামত। মরে গেলেও ডাক্তার আর আসে না।

মাফুজা (৪৫) উপজেলা সদরের কালীবাড়ি পাড়ার বাসিন্দার। হাটুতে ব্যথা নিয়ে ৮দিন ভর্তি আছেন। তার অভিযোগ খাবারের মান নিয়ে। ওষুধ যা দিচ্ছে তা দিয়ে অসুখ সারছে না। ডাক্তার আসে যায়।

কথা বলা হয় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবির হোসেন সোহাগের সাথে, তিনি বলেন এখন রোগীর যে চাপ পরেছে তাতে সমস্যা হচ্ছে। তবে আগামীতে সমস্যা থাকবে না। ডাক্তার বাড়লে জরুরী বিভাগে অনকল বলে কিছু থাকবে না।

আরও পড়ুন – করোনায় একদিনে ৫ জন মারা গেছেন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুল হক বলেন তিনি সবে যোগদান করেছেন। অনেক সমস্যাও আছে। খুব কম সময়ের মধ্যে সমস্যা সমাধান হবে।

করোনায় একদিনে ৫ জন মারা গেছেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। এই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৬ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৬২১টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়।

২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া চারজনই পুরুষ, বাঁকি একজন নারী। তাদের মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকা ও রাজশাহীতে একজন করে মারা যান।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুন পর্যন্ত ৫ হাজার ৫৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৩৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে ১৬ জন মারা গেছেন।

আরও পড়ুন – সাবেক সিইসি কেএম নুরুল হুদাকে পুলিশে দিলো জনতা

নতুন করে ৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। এছাড়া ৫ জনের মৃত্যুর মধ্যদিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ৫১৫ জন।

সাবেক সিইসি কেএম নুরুল হুদাকে পুলিশে দিলো জনতা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দিনের ভোট রাতে নেওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে উত্তরার বাসা থেকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রবিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের ১/এ-রোডের ২৯ নম্বর বাড়ি থেকে তাকে ধরে আনে জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করে। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, কিছু লোক ‘মব’ সৃষ্টি করে উত্তরার বাসা থেকে নুরুল হুদাকে ধরে আনে। এরপর তাকে নাজেহাল ও লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘সাবেক সিইসি নুরুল হুদাকে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

এরপর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি উত্তরের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।

রবিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ, কেএম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯ জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।

আরও পড়ুন – খোকসায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন মন্ডল আটক

থানায় মামলার আগে বিএনপি এ বিষয়ে নির্বাচন কমিশনে একটি চিঠি দেয়। চিঠিতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

খোকসায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন মন্ডল আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন মন্ডলকে আটক করেছে।

খোকসা থানা পুলিশের হোয়াটস অ্যাপ গ্রæপে দেওয়া তথ্যে জানা গেছে, শনিবার দিনগত রাতে থানা পুলিশের দলটি খোকসা বাজারে অভিযান চালিয়ে রতন কুমার মন্ডলকে আটক করে। সে কালীবাড়ি পাড়ার রঞ্জন মন্ডলের ছেলে। ২৪ মে খোকসা থানায় দায়ের কৃত ১০ নম্বর মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন – বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসেম আলী (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার সকাল ৯টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গোড়ের পাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হাসেম আলী দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামের মৃত আছান শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন একটি ভবনে ইট ভেজাতে গিয়ে বৈদ্যুতিক মোটরে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন হাসেম আলী। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন – দৌলতপুরে হত্যা মামলার আসামিকে ধরল পুলিশ

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দৌলতপুরে হত্যা মামলার আসামিকে ধরল পুলিশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল বিকালে উপজেলার গোবরগাড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আসামি ও তার সহযোগীরা চাচি মাহাফুজা খাতুনকে (৪৬) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এরপর গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে ঘটনার পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ২৮ এপ্রিল নিহতের ছেলে বাপ্পি হোসেন দৌলতপুর থানায় আলিমকে প্রধান আসামি এবং আরও সাতজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাধন কুমার মন্ডল জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে ভ্যানচালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, পুলিশ ভ্যানচালক সেজে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন – চাঁদসী চিকিসালয় থেকে চিকিৎসা নিয়ে দুইজন হাসপাতালে

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চাঁদসী চিকিসালয় থেকে চিকিৎসা নিয়ে দুইজন হাসপাতালে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় চাঁদসী ক্ষত চিকিৎসালয় থেকে চর্ম রোগের চিকিৎসা নিয়ে একদিনে দুই রোগী হাসপাতালে ভর্তি হয়ে ছেন। অসুস্থ্যদের একজন কথা বলতে পারছেন না।

শনিবার রাত সাড়ে সাতটার পর অসুস্থ্য হয়ে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন জসিম উদ্দিন (২৫)। তিনি অনলাইনের কাজ করেন। কমলাপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। তিনি কথা বলতে পরছেন না। অপর জন খোকসা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর আবুল কাশেম (৬৫)। তিনি হিলালপুর গ্রামের আজাহার আলীর ছেলে। তাঁদের দু জনেরই শ্বাসকষ্ট রোগের উপসর্গ রয়েছে।

ভুক্তভোগী ও তাদের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জসিম উদ্দিন কমরে (মাজায়) দাউদ জাতীয় চর্মরোগের চিকিৎসা নিতে উপজেলা সদরের মনামি সিনেমা হল মার্কেটের চাঁদসী ক্ষত চিকিৎসালয়ে যায়। সেখানে কর্তব্যরত বিপ্লব কান্তি পোদ্দার বাবলু তার শরীরে কয়েকটি ইনজেকশন পুস করেন। সাথে একটি ব্যবস্থাপত্রও ধরিয়ে দেন। রোগী বাড়ি ফিরে ব্যবস্থা পত্রের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পরে। রাতে একপর্যায়ে পরিবারের লোক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে ভর্তি করা হয়। শনিবার রাত ১১ টা পর্যন্ত জসিম কথা বলতে পারছিলেন না।

একই দিন দুপুরে ওই চাঁদসীর ক্ষত চিকিৎসায়লয় থেকে চিকিৎসা নিয়েছন খোকসা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর আবুল কাশেম। তার শরীরেও কয়েকটি ইনজেকশন দেওয়া হয়েছে। সাথে একই জাতীয় ওষুদের ব্যবস্থাপত্র দেওয়া হয়। চিকিৎসা নিয়ে তিনিও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বাকরুদ্ধ হয়ে যাওয়া জসিমের স্ত্রী শামীমা সূলতানা জানান, তার স্বামীর মাজায় (কমরে) কর্মরোগে আক্রান্ত হয়ে এদিনই প্রথম ওই চাঁদসী ক্ষত চিকিৎসালয়ে যান। প্রথম দিনই তার স্বামীর শরীরে একাধিক ইনজেকশন পুস করেন। এ ছাড়া কয়েক প্রকার ওষুধ দেওয়া হয়। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে অসুস্থ্য হয়ে পরেন। তার পরে তাকে হাসপাতালে আনা হয়।

অসুস্থ্য সাবেক মেম্বর জানান, তিনি আগে থেকেই শ্বাসকষ্টের রোগী। ইনজেকশন নিয়ে বড়ির ফিরে ওষুধের পাশ্ব প্রতিক্রিয়ায় অসুস্থ্য হয়ে পরলে তাকে হাসপাতালে আনা হয়। এখন একটু সুস্থ্য হয়ে উঠছেন।

বিপ্লব কান্তি পোদ্দার বাবলু দুই রোগীকেই চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করেন। তিনি রোগীদের শরীরে ইনজেকশন পুস করেনি বলে জানা। তবে কোন ওষুধের পাশ্বপ্রতিক্রিয়া হতে পারে। রোগীরা সন্ধ্যার পর হাসপাতালে যাওয়া নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

আরও পড়ুন – ধর্ষণের শিকার শিশুর পরিবার পেলো তারেক রহমানের সহায়তা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুষ্মিতা বিশ্বাস জানান, রোগীদের শ্বাষকষ্ট জনিত রোগের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কি কারনে ভর্তি হয়েছেন ফাইলে তা উল্লেখ নেই।

ধর্ষণের শিকার শিশুর পরিবার পেলো তারেক রহমানের সহায়তা

0
ধর্ষীতার বাড়িতে সহায়তা নিয়ে যাওয়া বিএনপির নেতারা।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের জোতপাড়া গ্রামে ধর্ষণের শিকার পাঁচ বছরের সেই শিশুটির পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।

শনিবার জাহিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য বিএনপির সদস্য প্রবাসী জাহিদুল ইসলামের তত্ত¡াবধানে স্থানীয় বিএনপি নেতারা নগদ অর্থ ভুক্তভোগী পরিবারের হাতে তুলে দেন। এসময় জাহিদুল ইসলাম অসহায় পরিবারের সাথে মুঠোফোনে কথা বলেন।

তিনি গণমাধ্যমকর্মীদের জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন গণমাধ্যম সূত্রে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। এরপরেই তিনি ভুক্তভোগী শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাকে নির্দেশ দেন।

তাৎক্ষণিক আমি স্থানীয় বিএনপির নেতাদের সাথে যোগাযোগ করি। তারা আজ শিশুটির বাড়ীতে উপস্থিত হয়ে খোঁজ খবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন। এছাড়া আইনিসহ যেকোন প্রয়োজনে আমরা পরিবারটির পাশে রয়েছি।

এসময় কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম রেজা বিশ্বাস,পাটিকাবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মতিউর রহমান লিটন, ইউনিয়ন সার্চ কমিটির সদস্য আব্দুল খালেক, সদর উপজেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক শিমুল বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ জুন সকাল ৯টার দিকে বিশারত আলী বিশা (৬০) নামে এক প্রতিবেশী দাদার বিরুদ্ধে শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার বিচার করতে সালিস বৈঠক করেন গ্রামের মাতব্বরেরা। সালিস বৈঠকে ওই বৃদ্ধকে চড়-থাপ্পড় মেরে অভিযোগের মীমাংসা করা হয়। এর পরদিন শিশু মেয়েটি পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত পান চিকিৎসক।

স্থানীয়রা বলেন, লম্পট বিশার কঠিন শাস্তি হওয়া উচিত। এর সাজা দেখে আর যেন কেউ এমন কাজ করতে সাহস না পায়। তারা বলেন, যদি আইনের ফাঁক দিয়ে বিশার মত লম্পট ছাড়া পেয়ে যায় তাহলে আমাদের এলাকার শিশুরা সব সময় ভয় ও আতঙ্কের মধ্যেই থাকবে।

আরও পড়ুন – শরীয়তপুরের ডিসি নারী কেলেঙ্কারীর দায়ে ওএসডি

এ সময় শিশুটির মা বলেন, তারেক রহমান আমাদের মত অসহায় গরীবের পাশে দাঁড়াবেন এটা কল্পনাও করি নাই। তার আশ্বাস ও সহযোগিতায় আমরা সাহস পেলাম। তিনি আরও বলেন, আমরা আশা করি তারেক রহমান আমাদের পাশে থেকে ন্যায় বিচার পেতে সহযোগিতা করবেন।

শরীয়তপুরের ডিসি নারী কেলেঙ্কারীর দায়ে ওএসডি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়েছেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন। শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তাকে কি কারণে ওএসডি করা হয়েছে, মন্ত্রণালয় থেকে সেই ব্যাখ্যা দেওয়া হয়নি। এর আগে শুক্রবার সকালে এক প্রবাসী সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে ৫৭ সেকেন্ডের এই ভিডিও ছড়িয়ে দেন।

তাতে বলা হয়, শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন ওই নারীকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন।

ভিডিওটি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা ইউএনবি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

আরও পড়ুন – কুষ্টিয়ায় পাউবোর জমি থেকে ৩৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বছর ছয়েক আগে ২০১৯ সালে নারী অফিস সহকারীর সঙ্গে জামালপুরের তৎকালীন জেলা প্রশাসক আহমেদ কবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। পরে তাকে বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশে শাস্তির মুখোমুখি হতে হয়।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...