মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬.
Home Blog Page 100

বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) বিকালে মিরপুর উপজেলার যোগীপোল এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকার বাবলু বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার (৩০) এবং একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩০)। নিহত তুষার ও রাব্বি দুই বন্ধু। এ সময় অপর একটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয় ট্রাকটি। এতে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভেড়ামারা উপজেলার চরদামুকদিয়া এলাকার বাসিন্দা প্রশান্ত বিশ্বাস।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে রাব্বি ও তুষার মিরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের যোগীপোল এলাকায় বিপরিতগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা দুই বন্ধু গুরুতর আহত হন। এসময় অপর আরেকটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয় ট্রাকটি। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী প্রশান্ত।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসকরা তুষারকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তুষারের বন্ধু রাব্বিরও মৃত্যু হয়। অপর মোটরসাইকেল আরোহী প্রশান্ত গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সবুজ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তুষারের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাব্বিরও মৃত্যু হয়। আহত প্রশান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন – প্রতারকের দেয়া পানি খেয়ে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু

এ বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল ও ঘাতক ড্রাম ট্রাক উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ঘাতক ট্রাক চালককে এখনো আটক করা সম্ভব হয়নি।

প্রতারকের দেয়া পানি খেয়ে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাসের মধ্যে পাশের সিটে বসে থাকা যাত্রীবেশী প্রতারকের দেয়া পানি খেয়ে আবুল কালাম নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) বিকালে ২৫০ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১৯ মে) সকালের দিকে রূপসা গড়াই বাসযোগে যশোর থেকে কুষ্টিয়ায় আসার সময় বাসের মধ্যে পাশের সিটে বসা যাত্রীবেশী এক প্রতারক তাকে পানি খেতে দেয়। তার দেয়া পানি খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হসপিটালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেিল তার মৃৃত্যু হয়।

নিহত আবুল কালাম (৬০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের রহিম বিশ্বাসের ছেলে। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। তিনি পরিবারের সদস্যদের নিয়ে যশোরে বসবাস করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আবুল কালাম পরিবারের সদস্যদের নিয়ে যশোর শহরে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে। সোমবার সকালের দিকে রূপসা গড়াই বাসে করে যশোর থেকে কুষ্টিয়া আসতেছিলেন। এসময় বাসের মধ্যে একজন প্রতারক যাত্রী সেজে আবুল কালামের পাশের সিটে বসেন। এসময় কথাবার্তার একপর্যায়ে আবুল কালামকে পানি খেতে দেয় প্রতারক। সরল মনে প্রতারকের দোয়া পানি খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

তারা আরও জানান, বিষয়টি বুঝতে পেরে তিনি ও তার পরিবার ও বাসের স্টাফদের বিষয়টি জানায়। তবে এরআগেই ওই প্রতারক বাস থেকে পালিয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় বাস থেকে উদ্ধার করে আবুল কালাম আজাদকে সোমবার দুপুরের দিকে কুষ্টিয়া জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালের দিকে তার মৃত্যু হয়।

আবুল কালাম আজাদের পরিবারের সদস্যরা জানান, যাত্রী সেজে আবুল কালামের পাসের সিটে বসে এক প্রতারক। পরে তাকে পানি খেতে দেয়। প্রতারক চক্রের বা অজ্ঞান পার্টির সদস্যের দেয়া পানি খেয়ে অজ্ঞান হয়ে যায় আবুল কালাম। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন – ঝিনাইদহে আম জনতার দলের পরিচিতি সভা

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, অজ্ঞান পার্টি বা প্রতারক চক্রের সদস্য যাত্রী সেজে ঝিনাইদহ বাসস্ট্যান্ড থেকে বাসে উঠে। এসময় আবুল কালামের পাশের সিটে বসে এবং তাকে পানি খেতে দেয়। এতে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়। প্রতারক শৈলকূপা বাসস্ট্যান্ডে নেমে যায়। অসুস্থ হয়ে সোমবার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহে আম জনতার দলের পরিচিতি সভা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আম জনতার দলের পরিচিতি সভায় বক্তাগন বলেন, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। যারাই দিল্লীর দাসত্ব করতে চাইবে তাদেরকেই শক্তভাবে প্রতিহত করা হবে।

সোমবার দুপরে ঝিনাইদহ প্রেসক্লাবে আমজনতা দলের আহবায়ক কমিটির পরিচিতি সভায় বক্তৃতাদানকালে বিশিষ্টজনেরা এ কথা বলেন।

আমজনতাদলের ঝিনাইদহ জেলার আহবায়ক আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে পরামর্শমুলক বক্তব্য রাখেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাবেক সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দার বাবলু, মাহমুদ হাসান টিপু, দলের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ মো. সায়েদুর রহমান ও জেলা সদস্য সচিব সাইদুর রহমান সৈকত ও মুসকার রুবাইয়া মীরা।

আমজনতা দলের ঝিনাইদহ জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান বলেন, ভারতীয় আগ্রাসন বিরোধী যেকোন অবস্থান ও আন্দোলনের সঙ্গে আমজনতা দল একসঙ্গে কাজ করবে। তিনি ভারতীয় পন্য বর্জনে দলটির অবস্থান আগের মতোই আছে বলে উল্লেখ করেন।

সার্বভৌমত্ব রক্ষা, সুশাসন নিশ্চিতকরণ ও বেকারত্ব নিরসনের লক্ষ্যে দলটি গঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক সংগঠন ও সাধারণ জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে আমজনতা দল দেশের জন্য কাজ করতে চাই।

আরও পড়ুন – বাসের ধাক্কায় ট্রাক্টরের নিচে মোটরসাইকেল চালক নিহত

পরিচিতি সভায় ১১৯ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সার্বভৌমত্ব, স্বনির্ভরতা ও সুশাসন নিশ্চিত করতে দলটির পক্ষ থেকে ১০ দফা কর্মসুচি তুলে ধরা হয়।

বাসের ধাক্কায় ট্রাক্টরের নিচে মোটরসাইকেল চালক নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বাস, মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

সোমবার (১৯ মে) দুপুর দুইটায় দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সুরুজ আলী (২২)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া এলাকার শফিক্লু ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া শহরের একটি ফার্মেসীতে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক দিয়ে কুমারখালী থেকে মোটরসাইকেল করে সুরুজ কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পৌছালে সুরুজ ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাত বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সুরুজ ছিটকে ট্রাক্টরের নিচে পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান সুরুজ।

এ সময় স্থানীয় বাসিন্দা টিপু স্লুতান বলেন, সবুজ ট্রাক্টর গাড়িটিকে ওভারটেক করার সময় তাকে একটি বাস এসে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সবুজ। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেছেন।

নিহত সুরুজের ছোট ভাই সবিজ হোসেন বলেন, ভাই একটি ফার্মেসীতে কাজ করে। বন্ধুর সঙ্গে দেখা করতে কুমারখালী এসেছিল। কুষ্টিয়া কর্মস্থলে ফেরার পথে বাস, ট্রাক্টর ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মারা গেছেন। অবৈধ ট্রাক্টর মহাসড়কে না চললে এই দুর্ঘটনা ঘটত না। আমি বিচারের চেয়ে মামলা করব।

আরও পড়ুন – ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের নামে মামলা

কুষ্টিয়ার চৌড়হাঁস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জয়দেব কুমার সরকার বলেন, মোটরসাইকেলটি ইট বোঝায় ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে বাসের ধাক্কায় দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা গেছেন মোটরসাইকেল চালক। এ ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল এবং ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের নামে মামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নিজ বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ওই ছাত্রীর চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলাটি করেন। অভিযোগের তদন্ত শুরু করেছেন তিন সদস্যের তদন্ত কমিটি।

এ ঘটনায় অভিযোগ ওঠা শিক্ষকের নাম শেখ রেজাউল করিম মিলন। তিনি উপজেলার চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।

গত রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে চৌরঙ্গী বাজার এলাকায় কুমারখালী-পাল্টি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ইতোমধ্যে ছাত্রীর চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।

সোমবার (১৯ মে) বিকাল সোয়া ৪ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ। তিনি বলেন, স্কুল ছাত্রীকে উপবৃত্তি প্রদান ও মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে ডেকে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

জানা গেছে, ১২ মে দুপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার কথা বলে সহকারী প্রধান শিক্ষক উম্মত আলী ভুক্তভোগী ছাত্রীকে লাইব্রেরিতে প্রধান শিক্ষকের কাছে রেখে আসেন। এর পর প্রধান শিক্ষক তার ছাত্রীকে মোবাইল কিনে দেওয়া এবং উপবৃত্তির কথা বলে যৌন হয়রানি করেন। এ ঘটনায় গত ১৫ মে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন ওই ছাত্রীর মা। লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

মুঠোফোন বন্ধ থাকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম মিলনের বক্তব্য পাওয়া যায়নি। তবে সহকারী প্রধান শিক্ষক উম্মত আলী বলেন, মামলা হওয়ায় হেড স্যার পলাতক রয়েছে। শিক্ষা কর্মকর্তা তদন্ত করে গেছেন।

মামলার বাদী ও ছাত্রীর চাচা বলেন, সঠিক বিচারের আশায় থানায় মামলা করেছি। মামলার কাজে মেয়েকে নিয়ে আদালতে ছিলাম। সেজন্য তদন্তে উপস্থিত থাকা হয়নি।

আরও পড়ুন – খোকসার গড়াই নদীতে ভাসছিল বৃদ্ধার লাশ

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে। তবে বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং ওই ছাত্রীকে পাওয়া যায়নি। তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। থানার মামলা বিষয় জানা নেই বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

খোকসার গড়াই নদীতে ভাসছিল বৃদ্ধার লাশ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে ভাসমান এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশের একটি দল। মৃতদেহ উদ্ধারের কিছু সময় আগে ওই বৃদ্ধাকে নদীর দিকে যেতে দেখেছিল বলে দাবি করেন স্থানীয় মহিলারা।

সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর বামনপাড়া ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পের নিচে গড়াই নদীতে বৃদ্ধার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা খোকসা থানা পুলিশকে খবর দেয়। দুপুর পর নৌ পুলিশের একটি দল মৃতদেহ উদ্ধার করে। নিহত বৃদ্ধার বয়স পঞ্চাশ উদ্ধ। তার পরনে ছিল হলুদ রঙের প্রিন্ট সাড়ি। পায়ে ছিল মেজেন্টা রঙের পঞ্চ স্যান্ডেল। গায়ে ছিল খয়েরি রঙের ব্লাউজ। নারীর মাথা চুল কাটা ছেলেদের স্টাইলে।

বামনপাড়ায় নদীতে যাবার রাস্তার পাশের শেষ বাড়িটি সাগরি খাতুন নামের এক বৃদ্ধার। তিনি এই গ্রামের মৃত মামুদ আলীর স্ত্রী। সকাল সাড়ে ৯ টার দিকে তার কাছে নদী পার হওয়ার রাস্তা জানতে চেয়েছিলেন ভিনদেশী ওই (মারা যাওয়া) বৃদ্ধা। তার মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে নদীর ঘাটে গিয়ে লাশ দেখে তিনি নিশ্চিত হয়েছেন।

নদীর পশ্চিম তীরে শৈলকুপার বড়–লিয়া গ্রামের বৃদ্ধ শমসের আলীও নদী তীরের এক নারীর মুখে বৃদ্ধার নদীতে ঝাপ দেওয়ার গল্প শুনে মৃতদেহ দেখতে এসেছেন।

খোকসা থানা পুলিশের এসআই তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনা স্থলে এসেছেন। ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশের ফাড়িতে খবর দেওয়া হয়েছে। তারা এসে নদী থেকে মৃতদেহ উদ্ধার করেছে। পাহাড়া দিচ্ছেন মাত্র। মৃতদেহের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান মাহমুদ তুহিন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নাম পরিচয় এবং বয়স শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন – খোকসায় রহস্য জনক আগুনে পুড়ে মরলো ৫ গরু

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, বৃদ্ধার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নৌ পুলিশ মৃতদেহ মর্গে পাঠিয়েছে।

খোকসায় রহস্য জনক আগুনে পুড়ে মরলো ৫ গরু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় রহস্য জনক আগুনে এক স্কুল শিক্ষক ও তার ভাইয়ের ৫টি গরু পুড়ে মারা গেছে। তিনটি ঘর ও কয়েকশ মন পেঁয়াজসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে ভস্ম হয়ে গেছে।

জানা গেছে, গত রবিবার দিনগত গভীর রাতে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মামুদানিপুর গ্রামের স্কুল শিক্ষক নরেশ মন্ডল ও তার সহোদর নিরোদ মন্ডলের পাশা-পাশি তিনটি গোয়াল ঘরে রহস্য জনক আগুনের সৃষ্টি হয়। গ্রামবাসী ও খোকসা ফায়াস সার্ভিসের একটি ইউনিটের সদস্যরা প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। তার আগেই গোয়াল ঘরে থাকা দুটি গর্ভবতী গাভীসহ পাঁচটি গরু আগুনে পুড়ে মারা যায়। এসব গোয়াল ঘরের আড়াই মাচাল করে রাখা দেড়শ মন পেঁয়াজ পুড়ে ভূষ্মিভূত হয়ে যায়। অগ্নিকান্ডে স্কুল শিক্ষক ও তার সহোদরের প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফুলবাড়িয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নরেশ মন্ডল জানান, শিক্ষকতার পাশাপাশি শখ করে দুটি ষাড় গরু পুষছিলেন। প্রতি রাতের মত তারা ঘুমিয়ে ছিল। মধ্যরাতে তার বড় ভাই নিরোদ মন্ডলের চিৎকারে ঘুম ভেঙে দেখেন পাশা-পাশি তিনটি গোয়াল ঘরের চালে আগুল জ্বলছে। তারা নিজেরা মটোরের পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। পরে আগুন নিভলেও তাদের দুই ভাইয়ের ৫টি গুরু পুড়ে মারা যায়। পুড়ে গেছে কয়েক লাখ টাকার পেঁয়াজ ও অন্য ফসল।

খোকসা ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন অফিসার হাবিবুর রহমান জানান, গৃহকর্তা নিরোদ মন্ডল জানিয়েছেন বিদ্যুত থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ১ ঘন্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে পেরেছেন।

আরও পড়ুন – চাউল কিনতে লম্বা লাইনে অপেক্ষা

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, স্কুল শিক্ষক ও কৃষকের বাড়িতে আগুন লাগার খবর পেয়েছেন। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাউল কিনতে লম্বা লাইনে অপেক্ষা

0

খেলা বাজারে সরকারী বরাদ্দের ৩০ টাকা কেজি দরের চাউল কিনতে নারী-পুরুষের ভিড় বাড়ছে। ইতোমধ্যে ডিলার ও বরাদ্দ কমিয়ে প্রতিদিন ২ জন ডিলারের মাধ্যমে মাত্র দুই মেট্রিক টন চাউল সরবরাহ করা হয়। সব্বোর্চ ৫ কেজি করে ৪শ জন পাওয়ার কথা। তাও আবার পৌর এলাকার দুই প্রান্তে চলে সপ্তাহে ৫ দিন। সরবরাহ কম থাকায় প্রতিদিন অনেকেই চাউল না পেয়ে খালি হাতে ফিরে যায়। রবিবার কুষ্টিয়ার খোকসা উপজেরা সদরের পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ওএমএস এর দোকানে চাউল কিনতে নারী-পুরুষের লম্বা লাইন।

আরও পড়ুন – ছাত্রীর যৌন হয়রানি : অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন

আরও পড়ুন – কুষ্টিয়ার তিন আওয়ামী লীগ নেতা কারাগারে

 

ছাত্রীর যৌন হয়রানি : অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি ও কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদে অভিযুক্ত চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ রেজাউল করিম মিলনের শাস্তি ও অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কয়েক শত অভিভাবক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ।

রবিবার ( ১৮ মে) সকাল সাড়ে ১০ টা থেকে বিদ্যালয়ের চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনু্ষ্িঠত হয়। এরপর দুপুর দুপুর একটা পর্যন্ত কুমারখালী – পান্টি সড়ক অবরোধ করে চৌরঙ্গী বাজার এলাকায় বিক্ষোভ করেন তারা। এতে চরম যানযট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরে কুমারখালী থানা পুলিশ বিচারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক অবরোধ তুলে দেন।

সরেজমিন গিয়ে দেখাগেছে, বিদ্যালয়ে আসেননি প্রধান শিক্ষক। বিদ্যালয়ের মাঠে মানববন্ধনের আয়োজন করেছেন সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। সেখানে ক্লাস বাদ দিয়ে যোগ দেন বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা। এরপর বিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে চৌরঙ্গী বাজারের চৌরাস্তা মোড়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সপ্তাহিক হাটের দিন হওয়ায় সড়কের দুই দিকে দীর্ঘ যানযট সৃষ্টি হয়।

এ সময় অষ্টম শ্রেণির ছাত্রী বলে, ষষ্ট শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রধান শিক্ষক মিলন অশ্লীল আচরণ করেছেন। এর আগেও অনেকের সঙ্গে এমন খারাপ করেছেন স্যার। তবে কেউ সাহস করে মুখ খোলেনি। আমরাও ভয়ে আছি। প্রধান শিক্ষকের শাস্তি চাই। তার ভাষ্য, অন্যান্য শিক্ষকরা প্রধান শিক্ষকের পক্ষে বলার জন্য ভয়ভীতি দেখিয়েছে। মানববন্ধনে না আসার জন্য তাদের কক্ষে তালা লাগিয়ে রেখেছিল।

চৌরঙ্গী এলাকার আইয়ুব আলী বলেন, শিক্ষক মিলনের বিরুদ্ধে পূর্বে এমন অনেক অভিযোগ আছে। কেউ প্রকাশ করার সাহস পায়নি। এবার যেহেতু প্রকাশ হয়েছে। সেক্ষেত্রে প্রধান শিক্ষককে বহিস্কার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

জানা গেছে, গত ১২ মে দুপুর সাড়ে ১২ টার দিকে ষষ্ট শ্রেণিতে ইংরেজি ক্লাস চলছিল। সেসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উম্মত আলী উপবৃত্তি দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে লাইব্রেরিতে ডেকে নিয়ে প্রধান শিক্ষকের কাছে রেখে আসে। এরপর প্রধান শিক্ষক তার ছাত্রীকে মোবাইল কিনে দেওয়া এবং উপবৃত্তির কথা বলে প্রথমে হাত ধরে। এরপর হাত ও মুখে চুমু দেন এবং বুকে হাত দিয়ে জাপটে ধরে যৌন হয়রানি করেন। এ ঘটনায় ১৫ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন ওই ছাত্রীর মা।

ছাত্রীর চাচা বলেন, প্রধান শিক্ষক মিলন আমার ভাতিজির সঙ্গে খারাপ কাজ করেছে। বিচারের জন্য লিখিত অভিযোগ করেছি। অভিযোগের পর থেকেই শিক্ষক হুমকি ধামকি দিচ্ছে। সঠিক বিচার চাই আমরা।

ঘটনার শিকার ওই ছাত্রী বলে, উপবৃত্তির কথা বলে উম্মত স্যার ডেকে নিয়ে যায়। আর মিলন স্যার খারাপ কিছু করেছে। ভয়ে স্কুলে যাচ্ছিনা এই কয়দিন। আমি বিচার চাই। তার ভাষ্য, অনেক মেয়ের সঙ্গেই ওই স্যার এমন আচরণ করেছে।

অভিযুক্ত প্রধান শিক্ষক ও বিএনপি নেতা রেজাউল করিম মিলনকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। তবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াছেল আলী বলেন, শুনেছি প্রধান শিক্ষক এক ছাত্রীর সঙ্গে খারাপ কিছু করেছে। যদি সঠিক হয়, তাহলে তদন্ত করে বিচার হওয়া উচিৎ।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল ( সোমবার) তদন্তে যাওয়া হবে।

আরও পড়ুন – কুষ্টিয়ার তিন আওয়ামী লীগ নেতা কারাগারে

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার তিন আওয়ামী লীগ নেতা কারাগারে

0
আটক কুষ্টিযা আওয়ামী লীগের তিন নেতা।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতাসহ তিনজনকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার দিবাগত রাতে ঢাকা থেকে তাদের আটক করে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে আসা হয়। এরপর বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের কোষাধাক্ষ্য ওমর ফারুক (৪৭), যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু (৫৫) ও পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪৬)। কুষ্টিয়া আদালতের পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, বিকাল সাড়ে তিনটার দিকে তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া মডেল থানা সূত্র জানায়, গোপন সংবাদ ও প্রযুুক্তি ব্যবহার করে শনিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ওমর ফারুক, রেজাউল ও আশরাফুজ্জামানকে আটক করা হয়। এরপর রাতেই তাদের কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর গত বছরের ১৫ আগষ্ট কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার এজাহার নামীয় আসামী মীর রেজাউল ইসলাম। তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খাইরুজ্জামান জানান, রেজাউল ইসলামকে ৫দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পরবর্তীতে শুনানী হবে।

অপরদিকে চলতি বছরের ১৮ এপ্রিল কুষ্টিয়া মডেল থানায় নাশকতার অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনে বিএনপি কর্মি ইমন আলী পরিচয়ে এক ব্যক্তি মামলা দায়ের করেন। ওই মামলায় ওমর ফারুক ও আশরাফুজ্জামানকে সন্দিগ্ধ আসামী হিসাবে গ্রেপ্তার দেখানো হয়। তাদেরকে আদালতে নেওয়া হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, কুষ্টিয়া শহরের অন্যতম প্রাণকেন্দ্র চৌড়হাস মোড়ে রেজাউল ইসলামের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা হওয়ার সুবাদে সেখানে ও তার আশেপাশে ফুলতলা বাজার এলাকায় দোকানপাট ও যানবাহনের স্ট্যান্ড নিয়ন্ত্রণ করতেন বাবু। এলাকায় তার নিজস্ব বাহিনী ছিল। সেই বাহিনী নিয়ে বিভিন্ন বিচার শালিস করে টাকা নিতো। এছাড়া মারধর ও প্রভাব বিস্তারের ব্যাপক অভিযোগ ছিল। চৌড়হাস এলাকায় বিভিন্ন নির্বাচনে তার নিজস্ব বাহিনী নিয়ে ভোটকেন্দ্র দখলে রাখতো। ৫ আগস্টের পর রেজাউল পালিয়ে যান।

কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ-সম্পাদক ও আওয়ামী লীগের অর্থদাতা ওমর ফারুক (৪৭) এবং কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক আহ্বায়ক ও আলোচিত এনআইডি জালিয়াতির অন্যতম হোতা আশরাফুজ্জামান সুজন (৪৬)। তারা সকলেই জুলাই আন্দোলনকারীদের উপর হামলা ও হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।

অন্যদিকে ওমর ফারুক সদর উপজেলার খাজানগর এলাকায় অটো রাইসমিলের মালিক। পাশাপাশি তিনি হঠাৎ করে সদর উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পদ পেয়ে যান। অভিযোগ রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের এমপি মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সাথে সখ্যতা থাকায় রাতারাতি নেতা বনে যান ওমর ফারুক। ওমর ফারুক আতাউর রহমান আতার ব্যবসায়িক অংশিদার ছাড়াও অর্থের যোগান দাতা ছিলেন বলে জনশ্রæতি রয়েছে।

আরও পড়ুন – চাকা

যুবলীগ নেতা আশরাফুজ্জামান সুজন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কুষ্টিয়া শহরের এনএস রোডে বহুল আলোচিত কোটি টাকার জমি জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করার মামলার আসামী। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলামের আস্থাভাজন থাকায় এক সময়ের বিএনপি নেতা আশরাফুজ্জামান পৌর যুবলীগের আহবায়কের পদ বাগিয়ে নেন।

সর্বশেষ সংবাদ

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইরানে বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণার পর কমলো তেলের দাম

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। সোমবার (২৩...

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...