মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬.
Home Blog Page 109

অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে

0

ঝিনাইদহ প্রতিনিধি

আরশাদ আলীর দুই চোখই অন্ধ। ৬ বছে বয়সে গুটি বসন্ত রোগে চোখের আলো হারান তিনি। অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে। জীবনযাপনে সাময়িক প্রতিবন্ধকতা থাকলেও দৃষ্টিহীনতা তাকে দমিয়ে রাখতে পারেনি।

মানুষের মতোই নিত্যদিন স্বাভাবিক কাজকর্ম করেন অদম্য আরশাদ আলী। গবাদি পশুর জন্য ঘাস কাটা, পরিবারের জন্য বাজার সদাই কেনাকাটা, সংসারের খুঁটিনাটি কাজকর্ম ও ব্যক্তিগত কাজ স্বাভাবিকভাবেই করে যাচ্ছেন তিনি। দুই চোখে দেখতে না পারলেও অন্তরের আলো দিয়েই তিনি পথ চলেন প্রতিনিয়ত।

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের কাশিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আরশাদ আলীর। এক ছেলে ও এক মেয়ের পিতা।

আরশাদ আলী জানান, ১৯৭২ সালে তার বয়স যখন ছয় বছর তখন পুরো গ্রামে ছড়িয়ে পড়ে গুটি বসন্ত রোগ। মহামারী গ্রামের অন্তত ১৮-২০ জন মারা যান। ওই বছরই গুটি বসন্তে আক্রান্ত হন তিনিও। সঠিক চিকিৎসার অভাবে গুটি বসন্তেুর প্রভাবে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। এরপর থেকেই অন্ধত্ব নিয়ে তার পথ চলা।

আরও পড়ুন – বকেয়া বেতনের দাবিতে পৌর ভবনে তালা ঝুলিয়ে কর্মচারীদের কর্মবিরতি

মা আইজান নেছা জানান, ছোটবেলায় চোখ হারানোর পরে আরশাদ আলী অনেক কষ্টে বড় হয়েছে। প্রতিনিয়ত তিনি চোট পেতেন, হয়েছেন দুর্ঘটনার শিকার। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এক বিস্ময়কর মানুষ হিসেবে গড়ে উঠে তার সন্তান। এখন নিজের ও সংসারের সকল কাজ নিজ হাতে করেন।

আরও পড়ুন – খোকসায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক

হলিধানী ইউনিয়নের মেম্বর সাদ আহম্মেদ জানান, প্রতিদিন সকালে গবাদি পশুর ঘাস নিজ হাতে কাটেন আরশাদ। ঘাস সংগ্রহ করতে তিনি চলে যান বাড়ি থেকে অনেক দুরের মাঠে। আবার কাজ শেষে একাই ফিরে আসেন। কাজ করতে গিয়ে তিনি কারো সহযোগিতা নেন না। সম্পূর্ণ অনুমানের উপরে নির্ভর করে তিনি পথ চলেন।

বকেয়া বেতনের দাবিতে পৌর ভবনে তালা ঝুলিয়ে কর্মচারীদের কর্মবিরতি

0

কুষ্টিয়া প্রতিনিধি

৪৩ মাসের বকেয়া বেতন প্রায় আট কোটি টাকা পরিশোধসহ কয়েক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ,
পৌর ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে কর্মবিরতি পালন করছেন কুমারখালী পৌরসভার কর্মচারীরা।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১০ টা থেকে কর্মবিরতি শুরু করেছেন তারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তত একমাসের বেতন পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

এ দিকে ফটকে তালা লাগিয়ে কর্মবিরতি পালন করায় ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগীরা। তারা সেবা না পেয়ে পৌররসভায় এসে ফিরে যাচ্ছেন।

এসময় কুমারখালী পৌর কর্মচারী সংসদের সভাপতি ও পৌরসভার প্রধান সহকারী রাজু আহমেদ বলেন, ৫২ জন কর্মচারীর ৪৩ মাসের প্রায় আট কোটি টাকা বেতন বকেয়া। দীর্ঘদিন ধরে তা পরিশোধের কোনো উদ্যোগ নেই। অথচ সম্প্রতি বদলিকৃত প্রকৌশলী ওয়াহিদুজ্জামানের প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা গ্র্যাচুইটি ভাতা পরিশোধের জন্য চেক প্রস্তুত করা হয়েছে। পৌরসভার ইতিহাসে কোনোদিন কারো গ্র্যাচুইটি ভাতা দেওয়ার ঘটনা নেই। এছাড়াও বেতন-ভাতা পরিশোধে কর্মকর্তা ও কর্মচারীদের বৈষম্য দূরীকরণ এবং সম্প্রতি বদলিকৃত এক প্রকৌশলীর গ্র্যাচুইটি ভাতা বন্ধের
দাবিতে আমরা প্রধান ফটকে তালা লাগিয়ে কর্মবিরতি পালন করছি।

তার ভাষ্য, বদলিকৃত প্রকৌশলীর গ্র্যাচুইটি ভাতা বন্ধ এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে একমাসের বেতন পরিশোধ করা না হলে কঠোর আন্দোলন করা হবে।

বাংলাদেশ পৌর কর্মচারী সংসদের সহ-সভাপতি মনিরুজ্জামান টুটুল বলেন, বছরের পর বছর কর্মচারীদের বেতন বকেয়া। তারা মানবেতর জীবন কাটাচ্ছে। অথচ কর্মকর্তারা বেতন ভাতা নিয়ে উৎসব করছেন। সুতরাং একই কার্যালয়ে দুই নিয়ম চলতে পারেনা। এই বৈষম্য দুর করে আমরা দ্রæত বেতন পরিশোধের দাবি জানাচ্ছি।

জানা গেছে, ইতোপূর্বে কুমারখালী পৌরসভায় কোনো কর্মকর্তা বা কর্মচারীর গ্র্যাচুইটি ভাতা পরিশোধ করা হয়নি। অথচ হঠাৎ বদলিকৃত এক প্রকৌশলীর গ্র্যাচুইটি ভাতা প্রদানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পৌরসভার হিসাবরক্ষক ও সহকারী প্রকৌশলীকে বের করে দিয়ে কক্ষে তালা লাগিয়ে দেন কর্মচারী। সরেজমিন গিয়ে এই পৌরসভার প্রধান ফটক ও দুই কর্মকর্তার কার্যালয়ে তালা ঝুলতে দেখা গেছে।

জানতে চাইলে ফোনে হিসাবরক্ষক রফিকুল ইসলাম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় চেক প্রস্তুত করা হয়েছে। কর্মচারীরা কক্ষে তালা লাগিয়েছে। সেজন্য বাড়িতে চলে এসেছি।

আরও পড়ুন – খোকসায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক

এ দিন পৌরসভায় সেবা নিতে এসেছিলেন ৩ নম্বর ওয়ার্ড এলংগী এলাকার বাসিন্দা ফারিহা ফাতেমা রোজা। তিনি বলেন, বাচ্চার পাসপোর্ট করব। সেজন্য রোববার জন্মনিবন্ধন ডিজিটাল করতে প্রয়োজনীয় কাগজপত্রাদি দিয়ে গিছিলাম। সোমবার নিতে এসে দেখি তালা ঝুলছে। কাজ বন্ধ রয়েছে। তার ভাষ্য, অনেকেই সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন।

আরও পড়ুন – বিদ্যালয়ের গাছে ঝুলছিল নৈশপ্রহরীর মরদেহ

অনেক বছর আগে থেকেই কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে বলে জানিয়েছেন কুমারখালী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, কর্মবিরতির বিষয়টি জানতে পেরেছি। সকলের সঙ্গে আলোচনা করে দ্রæত সমস্যার সমাধান করা হবে।

খোকসায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিনগত রাত ৮টার দিকে উপজেলার কাদিরপুর থেকে মাদক বিক্রেতা নাদিম (২৭) কে আটক করা হয়। তার শরীর তল্লাসী করে ১৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নাদিম কাদিরপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

আরও পড়ুন – বিদ্যালয়ের গাছে ঝুলছিল নৈশপ্রহরীর মরদেহ

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, ইয়াবাসহ আটক নাদিমের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন – মাদকবিরোধী অভিযানে বাধার মুখে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ বাহিনী

বিদ্যালয়ের গাছে ঝুলছিল নৈশপ্রহরীর মরদেহ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে একটি বিদ্যালয়ের গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওই যুবকের নাম মো. স্বাধীন (২২)। নন্দলালপুর এলাকার ভ্যানচালক আকুল হোসেনের ছেলে। মৃত যুবক সোন্দাহ মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তবে এটি হত্যা, নাকি আত্মহত্যা বা কী কারণে এমন ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে ভ্যানে করে স্বাধীনকে বিদ্যালয়ে দিয়ে আসেন তার বাবা আকুল হোসেন। এরপর রবিবার সকালে বিদ্যালয়ে একটি আমগাছে রশির সঙ্গে স্বাধীনকে ঝুলতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ আরও জানায়, বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাত ১২টা ৭ মিনিট থেকে হাতে একটি রশি নিয়ে বার বার ছোটাছুটি করছে স্বাধীন। তবে ঘটনাস্থলটিতে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তার স্মার্টফোনটি পাওয়া গেছে নিজ বাড়িতে।

এ বিষয়ে স্বাধীনের বাবা আকুল হোসেন বলেন, রাত ১০টার দিকে ভ্যানে করে আমি ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। আর সকালে খবর পেয়ে গিয়ে দেখি আমগাছে ঝুলছে মরদেহ। কিন্তু কেন কীভাবে এমন হয়েছে তা জানি না। ওর সঙ্গে বাড়িতে বা বাড়ির বাইরের কারো সঙ্গে কোনো ঝামেলা ছিল না।

আরও পড়ুন – মাদকবিরোধী অভিযানে বাধার মুখে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ বাহিনী

সোন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম ফোনে বলেন, স্বাধীন নিয়মিত দায়িত্ব পালন করত। কারো সঙ্গে ঝামেলা ছিল না। খবর পেয়ে সকালে বিদ্যালয়ে গিয়ে মরদেহ পেয়েছি। তবে কোনো কারণ জানা যায়নি।

আরও পড়ুন – জামায়াতে ইসলামীর উলামা সম্মেলন অনুষ্ঠিত

সিসিটিভি ফুটেজে রাত ১২টা ৭ মিনিটের দিকে হাতে রশি নিয়ে স্বাধীনকে ছুটাছুটি করতে দেখা গেছে বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ। তিনি বলেন, খবর পেয়ে বিদ্যালয়ের একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ঘটনার কোনো কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরে বিস্তারিত জানা যাবে।

মাদকবিরোধী অভিযানে বাধার মুখে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ বাহিনী

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক বিরোধী অভিযান পরিচালনায় গিয়ে বাধা মুখে পরেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাজারের ভক্ত অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছেন। অবস্থা বেগতিক হওয়ায় শেষ পর্যন্ত অভিযান পরিচালনা না করেই সেখান থেকে চলে আসতে বাধ্য হন তারা।

রবিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে ভেড়ামারার সাতবাড়ীয়া বিত্তিপাড়া এলাকায় ঘোড়াশাহ’র মাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনায় ঘোড়াশাহ মাজারে যান। অভিযান টিমে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা অভিযান শুরু করতে গেলে সেখানে বাধা প্রদান করেন মাজারে উপস্থিত ভক্ত অনুসারীরা। এসময় তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ও অভিযান টিমের সদস্যদের হটিয়ে দেন। পরে তোপের মুখে পড়ে অভিযান পরিচালনা না করেই তারা ফিরে আসতে বাধ্য হন।

বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানে গিয়ে বাধার মুখে পড়েন এসিল্যান্ডসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাজারের লোকজনদের বাধার মুখে ফিরে আসে তারা। বিষয়টি তদন্তু করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, প্রশাসনের লোকজন দেখেই উষ্মাপ্রকাশ করেন জটাধারী লাল পোশাকের কিছু উচ্ছৃঙ্খল ভক্ত-আশেকান। প্রশাসন কাজ শুরুর আগেই তারা আক্রমণাত্মক আচরণ শুরু করেন। বাঁধার মুখে শেষ পর্যন্ত অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই প্রশাসনের লোকজন ফিরে আসেন। এ সময়ও তাদের পিছু পিছু ধাওয়া করেন সেখানকার লোকজন।

আরও পড়ুন – যৌথ অভিযানে ১৪টি দেশীয় পাখি উদ্ধার

ঘটনার শিকার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন জানান, মাজারে মাদকবিরোধী অভিযানে গেলে মাজারের লোকজন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। যে কারণে তারা অভিযান পরিচালনা করতে না পেরে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন – খোকসার একই ব্যক্তি দুই পদে চাকরি করছেন

তদন্ত সাপেক্ষে কারা এই উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে তা বলা যাবে। আপাতত এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না।

এবিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, আমিও শুনেছি, সেখানে এ ঘটনা ঘটেছে। এসিল্যান্ড গিয়েছিল, সেখানে গাঁজা সেবনের অভিযোগ ছিল। এ ঘটনায় আমরা রেগুলার মামলা করার প্রস্তুতি নিয়েছি।

জামায়াতে ইসলামীর উলামা সম্মেলন অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জামায়াতের উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া উলামা বিভাগের আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড.মাওলানা খলিলুর রহমান মাদানী।

কুষ্টিয়া জেলা উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন।

জামায়াতে ইসলামীর উলামা বিভাগের সেক্রেটারি ইয়াসির আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন তাফসীরকারক হাফেজ মাওলানা মুফতি আমির হামজা।

অন্যান্যের মধ্যে মজলিসেস কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, ইসলামী আন্দোলনের কুষ্টিয়া জেলা সভাপতি মাও আহম্মদ আলী, জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়াদ্দার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের নায়েবে আমির মোঃ আব্দুল গফুর, তালিমুল কোরআন এর জেলা সভাপতি ড. মাওলানা শহিদুল বারী, অধ্যক্ষ মাওলানা তারিকুল ইসলাম, মসজিদ মিশনের জেলা সভাপতি হাফেজ রফিক উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের সভাপতি আহমদ আলী, জেলা ছাত্র শিবিরের সভাপতি খাজা উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন –  খোকসার একই ব্যক্তি দুই পদে চাকরি করছেন

সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মইনুল হক আহসানী।

আরও পড়ুন – খোকসার একই ব্যক্তি দুই পদে চাকরি করছেন

উপস্থিত ছিলেন জামায়াতের খোকসা কুমারখালীর নমীনী মোঃ আফজাল হোসেন, দৌলতপুর আসনের নমীনী মাওঃ বেলাল উদ্দিন, উলামা বিভাগের নেতা মাওঃ আব্দুল আলিম, হাফেজ মাওঃ আক্তারুজ্জামান, হাফেজ মাওঃ ওসমান গনি, মাওঃ মতিউর রহমান নাটোরী, মাওঃ রুহুল আমিন, মাওঃ আনিসুর রহমান শহীদ, হাফেজ মাওঃ হারুুন অর রশীদ, মাওঃ হাবিবুর রহমান, মাজহারুল ইসলাম মোমিন, এনামুল হক, হাফেজ মাওঃ সেলিম রেজা প্রমুখ।

 খোকসার একই ব্যক্তি দুই পদে চাকরি করছেন

0

স্টাফ রিপোর্টার

একই ব্যক্তি মাধ্যমিক শিক্ষার উন্নয়ন প্রকল্প ও একটি মাদ্রাসায় আরবি প্রভাষক পদে চাকরি করে চলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগসাযোসে প্রতি মাসে দুই প্রতিষ্ঠান থেকে মোটা অংকের সরকারী বেতন ভাতাসহ সব সুবিধা ভোগ করছেন। দুই প্রতিষ্ঠানের দূরত্ব শত কিলোমিটার হলেও অধ্যক্ষ এবং মাধ্যমিক শিক্ষা অফিসার বললেন তিনি নিয়মিত অফিস করেন।

কুষ্টিয়ার খোকসা উপজেলার চাঁদট এম.বি. মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ রেজাউল করিমের বিরুদ্ধে জালিয়াতি করে দুই প্রতিষ্ঠানে চাকরি ও বেতন ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে। তিনি চাঁদট গ্রামের ভাদু বিশ্বাসের ছেলে। এনটিআরসির মাধ্যমে নিয়োগে পেয়ে ১ ফেব্রæয়ারি ২০২২ সালে তিনি ওই মাদ্রাসায় আরবি প্রভাষক পদে যোগদান করেন। এই চাকুরিতে তিনি গাজীপুরের ঠিকানার জাতীয় পরিচয় ব্যবহার করেছেন। একই ব্যক্তি (মোঃ রেজাউল করিম) মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এসইএসডি উন্নয়ন প্রকল্পের অধীন ২০১২ সালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার পদে যোগদান করেন। ১৫ জুন ২০১৫ সাল থেকে তিনি (মোঃ রেজাউল করিম) মাগুড়ার মহম্মদপুর উপজেলায় কর্মরত রয়েছেন। সরকারী প্রকল্পের চাকুরিতে ব্যবহার করেছেন খোকসার চাঁদট গ্রামের ঠিকানার জাতীয় পরিচয় পত্র। খোকসার চাঁদট গ্রাম থেকে মাগুড়ার মহম্মদপুরের দূরত্ব ১০০ কিলোমিটারেরও বেশী।

নাম প্রকাশ না করার শর্তে ওই মাদ্রাসার একাধিক শিক্ষক জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসার সাবেক সভাপতি বাবুল আকতারের লোক হওয়ায় রেজাউল করিম মাসের পর মাস মাদ্রাসায় অনুপস্থিত থেকে বেতন নিয়েছেন। তিনি ২০২২ সাল থেকে চলতি ২০২৫ সালের ফেব্রæয়ারি মাসের শেষ এমপিওতেও বেতন তুলেছে।

মাগুড়ারর মহম্মদপুর উপজেরা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, একাডেমিক সুপার ভাইজার রেজাউল করিম চলতি বছরের মার্চ মাস পর্যন্ত সরকারী বেতন ভাতা নিয়েছেন। গত একমাস যাবত তিনি অপারেশন জনিত কারণে ছুটি নিয়েছেন। তবে মাঝে মধ্যে অফিস করছেন।

দুই পদে চাকুরীরত রেজাউল করিমের সাথে কথা বলা হলে তিনি স্বীকার করেন দুই পদে চাকুরি করার কথা। তবে মাদ্রাসা থেকে তিনি বেতন উত্তোলন করেননি বলে দাবিও করেন। তিনি আরও জানান, মাধ্যমিক অধিদপ্তরের যে প্রকল্পে চাকুরি করতেন সে প্রকল্পটি ইতোমধ্যে মেয়াদ শেষ হয়ে গেছে। এ ছাড়া একাডেমিক সুপারভাইজার পদের চাকুরি থেকে তিনি যে বেতন গ্রহন করেছেন তা সরকারী তহবিলে ফেরত দেওয়ার ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। তিনি টাকা ফেরত দেবেন।

চাঁদট এম.বি.মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মহম্মদ শহিদুজ্জামান মুঠো ফোনে বলেন, আরবি প্রভাষক রেজাউল করিম এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেছেন। তিনি যোগদানের পর থেকে নিয়োমিত ক্লাস করছেন। সাথে বেতন ভাতার সুবিধা পাচ্ছেন।

মাগুড়ার মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহম্মদ আনোয়ার হোসেনের সাথে ফোনে কথা বলা হলে তিনি জানান, একাডেমিক সুপারভাইজার রেজাউল করিম নিয়োমিত চাকরি করে আসছেন। সরকারী বেতন ভাতার সুবিধা পাচ্ছেন। পাইলস অপারেশনের কারনে গত একমাস ছুটিতে কাটিয়েছেন। তবে মাঝে মাঝে অফিস করছেন।

আরও পড়ুন – যৌথ অভিযানে ১৪টি দেশীয় পাখি উদ্ধার

খোকসা উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ সম্পর্কে তিনি শুনেছেন। মাদ্রাসা গুলো তাদের নিয়ন্ত্রনের বাইরে। এখানে তাদের কিছু করার থাকে না। তবে উপজেলা নির্বাহী কর্মাকর্তা ওই শিক্ষককে ডেকেছিলেন। সেখানে কি কথা হয়েছে তা জানা নেই।

আরও পড়ুন – তিন ভারতীয় চোরাকারবারি আটক, মাদক উদ্ধার

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দ্বিপন বলেন, অভিযোগ পাওয়া যায়নি। তবে জালিয়াতির ঘটনার সত্যতা পাওয়া গেছে। মাগুড়ার সাথে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

যৌথ অভিযানে ১৪টি দেশীয় পাখি উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় বন বিভাগ ও বিবিসিএফ এর যৌথ অভিযানে খাঁচাবন্দি ১৪টি দেশি পাখি উদ্ধার হয়েছে। পাখিগুলোর মধ্যে রয়েছে-একটি ঝুঁটি শালিক, ২টি দেশি টিয়া, ৬টি চন্দনা টিয়ার বাচ্চা, ৫টি দেশি ময়না।

এসময় পাখি শিকারের ফাঁদ ও খাঁচা জব্দ করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক বা জরিমানা করা হয়নি।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার পোড়াদহ বাজার সংলগ্ন বটতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, পোড়াদহ অঞ্চলের বিশিষ্ট পাখি ব্যবসায়ী “কাউছার ভাই” নামের এক পাখি ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দেশি পাখি বিক্রি করে আসছিল।

আরও পড়ুন – তিন ভারতীয় চোরাকারবারি আটক, মাদক উদ্ধার

এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার কাউছার এর সাথে ক্রেতা সেজে কথা বলা হয় এবং ৬ টি টিয়া এবং ময়না পাখির অর্ডার দেওয়া হয়। এরপর শনিবার দুপুরে কাউছার পোড়াদহ বটতলা এলাকায় আসতে বলে পাখি ডেলিভারি নিতে। সেখানে গেলে কাউছার না এসে নাসিম নামে তার একজন সহযোগীকে পাঠায়। নাসিম ১টি টিয়া ও ২টি ময়নার বাচ্চা বিক্রি করতে নিয়ে আসলে তাকে হাতেনাতে ধরে ফেলে বন বিভাগের কর্মকর্তারা। এরপর পাখি ব্যবসায়ী কাউসারের বাড়ি এবং তার আশপাশের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে টিয়া, ময়না শালিকসহ মোট ১৪টি পাখি উদ্ধার করে বন বিভাগ ও বিবিসিএফ এর সদস্যরা।

আরও পড়ুন – গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি

অভিযানে কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলমের নির্দেশনায় ভেড়ামারা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিবিসিএফ‘র সহ সভাপতি শাহাবউদ্দিন মিলন, মিরপুর উপজেলা বন কর্মকর্তা মোঃ জুয়েল আহমেদ, সাংবাদিক নাব্বির আল নাফিজ, মীর কুশল, ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন- ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ছাফওয়ানুর রহমান, সাধারণ সম্পাদক শাহরিয়ার সাগর, সহসভাপতি মেঘদাদুল হক, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, অর্থ সম্পাদক, মাজহারুল ইসলাম, বন বিভাগের কাজি গোলাম মওলা, শামসুল হক, সুরুজ আলী, হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

তিন ভারতীয় চোরাকারবারি আটক, মাদক উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়াার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া পৃথক দুটি অভিযানে মালিকবিহীন অবস্থায় আরও ১৪ কেজি গাঁজা ও ৪৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়ার বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে দৌলতপুর উপজেলার চরচিলমারী ইউনিয়নের ৮৪/২ সীমান্ত পিলারসংলগ্ন ডিগ্রীরচর এলাকায় মো. মহেশ উদ্দিন মন্ডলের ছেলে মো. নিজাম মন্ডল (৪৫) এর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ভারতের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা মো. জুয়েল মন্ডল (২৫), মো. রাকিবুল মন্ডল (৩৫) ও মো. বাপন মন্ডলকে (৩২) কে ৬৯ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। তবে ওই সময় দুই বাংলাদেশি নাগরিক মো. নিজাম মন্ডল (৪৫) ও মো. শরীফ মন্ডল (২৫) কৌশলে পালিয়ে যায়।

আরও পড়ুন – গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি

অন্যদিকে, সীমান্তের হাটপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৪ কেজি ভারতীয় গাঁজা এবং চরচিলমারী আকন্দপাড়া এলাকা থেকে ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির তথ্যমতে, উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২২ হাজার ১০০ টাকা।

আরও পড়ুন – সাংবাদিক কাঙাল হরিনাথের ১২৯ তম প্রয়ান দিবস চলে গেলে নিরবে

এদিকে আটককৃত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়নের সদর দফতরের মাদক স্টোরে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান।

গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার দূর্বাচারায় এক বিএনপি নেতার বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শামীম টোকেন নামে ওই বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। টোকেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সার্চ কমিটির সদস্য। তার বাবার নাম বীর মুক্তিযোদ্ধা মৃত এ.কে.এম ফজলুল হক।

ঘটনার পর পুলিশ ও র‌্যাবের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিএনপি নেতা শামীম টোকেন সাংবাদিকদের বলেন, আমি ঘুমাচ্ছিলাম। “মাঝরাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা বাড়িতে এসে গেটে ধাক্কা দিয়ে খুলতে বলে। আমি গেট না খুললে তারা বেশ কয়েক রাউন্ড গুলি করে বকাবকি করতে থাকে। এর কিছুক্ষণ পর দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।

টোকেন বলেন, বিএনপি করার কারণে এর আগে চারবার আমার বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে আমি চরমভাবে নির্যাতিত। এই ঘটনা যারা ঘটাতে পারে এমন কয়েকজনকে সন্দেহ করছি। পুলিশকে তথ্য দিয়েছি। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।

টোকেনের বোন দৌলতআরা ফেরদৌস লাকী বলেন, ঘটনার শুরু রাত ১টা ২০ মিনিট থেকে। আমি ও আমার মেয়ে জেগেই ছিলাম। ঢাকাতে ছেলের সাথে মোবাইলে কথা শেষ করে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় গুলি শব্দ শুনতে পাই। চারিদিক থেকে তারা আমাদের বাড়ি ঘিরে নিয়েছিল। কাল ওরা আমার ভাইকে মেরেও ফেলতে পারতো। আমিও ঢাকায় থাকি। ভাই পরিবার নিয়ে গ্রামেই থাকে। এ ঘটনায় জড়িত যারা তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।।

আরও পড়ুন – সাংবাদিক কাঙাল হরিনাথের ১২৯ তম প্রয়ান দিবস চলে গেলে নিরবে

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দল থেকেও খোঁজ খবর নেওয়া হচ্ছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

আরও পড়ুন – ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

ওসি মেহেদী হাসান বলেন, দুর্বৃত্তরা ৫ রাউন্ড গুলি ছুড়েছে। ঘটনাস্থল থেকে ১টি তাজা গুলি ও ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। দেশের পরিবর্তীত পরিস্থিতির পর ওই এলাকায় বিভিন্ন পক্ষের মধ্যে রাজনৈতিকভাবে জটিলতা রয়েছে। সব কিছু মাথায় রেখে তদন্ত চলছে।

সর্বশেষ সংবাদ

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইরানে বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণার পর কমলো তেলের দাম

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। সোমবার (২৩...

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...