সোমবার, এপ্রিল ৬, ২০২৬.
Home Blog Page 174

কুষ্টিয়ায় সাধারণ শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের মতবিনিময়

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১২ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা.আব্দুল আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ, কুষ্টিয়া ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম।

মতবিনিময় পর্বে ডা. আব্দুল আওয়াল সাধারণ শিক্ষার্থীদের কাছে শিক্ষাঙ্গনের সার্বিক পরিবেশ ও সংকট নিয়ে জানতে চান। এ সময় শিক্ষার্থীরাও প্রাণ খুলে তাদের অতীত ও বর্তমান অভিজ্ঞতা ছাত্রদল নেতাদের সঙ্গে শেয়ার করেন। পরে ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

কুষ্টিয়া ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী বলেন, ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা কী; সেটাই দিতে এসেছেন কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন –কুমারখালীতে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তিনি বলেন, অতীতে আমরা দেখেছি ছাত্রলীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ক্যাম্পাস গুলোতে। সেই জায়গা থেকে বেরিয়ে এসে কীভাবে শিক্ষার্থী বান্ধব ও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার রাজনীতি করা যায়, সেই বিষয়েই সাধারণ শিক্ষার্থীদের চিন্তাভাবনাও শুনেছেন তারা।

কুমারখালীতে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0

স্টাফ রিপোর্টার

সাফল্যের সঙ্গে ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভি। বিনোদন, বস্তুনিষ্ট সংবাদ প্রচারে টেলিভিশনটি পৌঁছে গেছে প্রান্তিক পর্যায়ে।

সোমবার সকালে কুমারখালীর তরুণ মোড়ে মোহনা টেলিভিশনের অফিসে দর্শক ফোরামের ব্যানারে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আরও পড়ুন – কুষ্টিয়ায় সবুজ হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

এসময় উপস্থিত ছিলেন, মোহনা টেলিভিশনের কুমারখালী প্রতিনিধি পার্থ সারথি ঘোষ, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির প্রতিনিধি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক নয়া দিগন্তের সোহাগ মাহমুদ, ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি হাবিব চৌহান, জিটিভির জেলা প্রতিনিধি কাজী সাইফুল, চ্যানেল এস, কালবেলার প্রতিনিধি মনোয়ার হোসেন, দৈনিক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি পলাশ কুমার ঘোষ, মিরব অব নিউজ এডিটর মিজানুর রহমান মিজান

কুষ্টিয়ায় সবুজ হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী যুবলীগ সন্ত্রাসীদের হামলায় নির্মমভাবে নিহত শহর যুবদল কর্মী সবুজ আহমেদের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার বেলা ১১ টায় শহরের প্রধান সড়ক এনএস রোডের সিঙ্গার মোড়ে এ কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য আলামিন রানা, জেলা যুবদলের সাবেকসহ তথ্য গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, নিহত সবুজের মা সেলিনা খাতুন, স্ত্রী রেশমা খাতুনসহ এলাকার কয়েক শত নারী-পুরুষ অংশ নেয়।

এসময় নিহত সবুজ আহমেদের স্ত্রী রেশমা খাতুন বলেন, ‘আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল আমার স্বামী। নিরপরাধ আমার স্বামীকে দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে শহর যুবলীগের যুগ্ম আহবায়ক বাবুল ওরফে বান্টা বাবুলের নেতৃত্বে আওয়ামী-যুবলীগের সন্ত্রাসীরা। এ হত্যার বিচার করতে হবে। জড়িতদের ফাঁসি দিতে হবে। তাহলে আমার স্বামীর আত্মা শান্তি পাবে। এই অন্তবর্তীকালীন সরকারের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।’

নিহত সবুজের মা সেলিনা খাতুন বলেন, ছেলে হত্যার বিচার চাইতে এসেছি। এটা যে কত কষ্টের তা শুধু একজন মা জানে। প্রায় চার মাস হতে চলল আমার ছেলে সবুজ হত্যার আসামিরা গ্রেফতার হয়নি। আমার মতো আর কেউ যেন সন্তান হারা না হয়।

কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলামিন রানা বলেন, অতি দ্রæত যুবদল কর্মী সবুজ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

কর্মসূচি চলাকালে পুরো শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন – কুষ্টিয়া থেকে সিন্ডিকেটের শেকড় উপড়ে ফেলা হবে – জেলা প্রশাসক

উল্লেখ্য গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলে সারাদেশের মতো কুষ্টিয়ায়ও আনন্দ মিছিল করে ছাত্র-জনতা। মিছিল শেষে বাড়ি ফেরার পথে শহরের আমলাপড়ায় শহর যুবলীগের যুগ্ম আহবায়ক বাবুল ওরফে বান্টা বাবুলের নেতৃত্বে আওয়ামী-যুবলীগের সন্ত্রাসীরা সবুজসহ বেশকয়েজনের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সবুজ আহমেদ নিহত হন। এ হামলার ঘটনায় আহত হন আরো কয়েকজন। হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী রেশমা খাতুন বাদী হয়ে শহর যুবলীগের যুগ্ম আহবায়ক বাবুল ওরফে বান্টা বাবুলসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কুষ্টিয়া থেকে সিন্ডিকেটের শেকড় উপড়ে ফেলা হবে – জেলা প্রশাসক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, চাল, ডাল, চিনি, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস-পত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে এ জেলায় কোন সিন্ডিকেট রাখা হবে না। ডাল-পালা নয়; সিন্ডিকেটের একেবারে শেকড় উপড়ে ফেলে জেলাকে যে কোন মূল্যে সিন্ডিকেট মুক্ত করা হবে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: শারমিন আখতারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: জাহাঙ্গীর আলম, এনডিসি মো: মহসীন উদ্দীনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বুয়েট থেকে পাশ করা ২৭ তম বিসিএস‘র কর্মকর্তা মো: তৌফিকুর রহমান এর আগে অর্থ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় জেলা প্রশাসক শুন্য ছিল কুষ্টিয়া। গত ৩ নভেম্বর মো: তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের মধ্যে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, কোষাধ্যক্ষ এম. লিটন-উজ-জামান, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামিম উল হাসান অপু, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান ডাবলু, প্রথম আলো‘র নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, সমকাল ও ডিবিসি নিউজের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানাসহ কুষ্টিয়ার স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ বক্তব্য রাখেন।

আরও পড়ুন – অন্তবর্তী সরকারের নতুন ৩ উপদেষ্টা শপথ নিলেন

নবাগত জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান আরো বলেন, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এ জেলায় যতদিন কর্মরত আছেন ততদিন কোন দুর্নীতি-অনিয়মকেও প্রশ্রয় না দেওয়ারও ঘোষণা দেন কুষ্টিয়ার নবাগত এই জেলা প্রশাসক।

অন্তবর্তী সরকারের নতুন ৩ উপদেষ্টা শপথ নিলেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্তর্র্বতীকালীন সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। নতুন শপথ নেওয়া উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনো জানা যায়নি।

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হয়।

শপথ নেওয়া নতুন উপদেষ্টারা হলেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

এর আগে চার দফায় শপথ গ্রহণ করেন অন্তর্র্বতীকালীন সরকারের ২১ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম। পরে ১৬ আগস্ট আরও চার উপদেষ্টা শপথ নেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়ায় ২১ জনে।

আরও পড়ুন – খোকসায় যারা পুলিশের হাতে আটক হলেন

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ। গঠিত হয় অন্তর্র্বতীকালীন সরকার।

খোকসায় যারা পুলিশের হাতে আটক হলেন

0

স্টাফ রিপোর্টার

খোকসায় গত ২৪ ঘন্টায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনে আট জনকে আটক করেছে। এদের মধ্যে একজন জন ইউপি সদস্য রয়েছেন।

থানা পুলিশের হোয়াটস আ্যাপের বার্তার মাধ্যমে জানা গেছে, শনিবার দিনগত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত খোকসা থানা পুলিশ উপজেলা ব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খোকসা থানার নিয়মিত মামলা ও বিশেষ ক্ষমতা আইনে এসব আসামিদের আটক করে।

আরও পড়ুন – পদ্মা নদীর চর দখল কেন্দ্র করে হামলায় নিহত ১

আটককৃতদের মধ্যে রয়েছেন, খোকসা পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ব্যারিষ্টার (৫৪), পিতা- মৃত শের আলী, খোকসা উপজেলা কৃষক লীগের সেক্রেটারী সামসুজ্জামান ওরফে দীন মেলেটারী (৬০), পিতা-মৃত মোজাহার আলী বিশ্বাস, জয়ন্তীহাজরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন (৫২), পিতা- মৃত তেজারত আলী, খোকসা ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী আব্দুল খালেক (৫০), পিতা-মৃত মোজাহার আলী, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাইদুল ইসলাম বাবলু ওরফে তেল বাবলু (৫৪), পিতা- মৃত কালাম সরোয়ার, আমবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাউছার প্রামানিক (৪০), পিতা- নবির উদ্দিন প্রামানিক, আমবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম (৬০), পিতা- মৃত কাজেম আলী, আমবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সদস্য অলিউজ্জামান রহমান পিয়ার (৩৮), পিতা- মৃত আনিসুজ্জামান।

কুমারখালীতে ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের বিশেষ অভিযানে এক ইউপি সদস্যসহ তিন জন গ্রেফতার হয়েছে। শনিবার রাতে উপজেলার চাপড়া ও শিলাইদহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (১০ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার হয়েছেন, উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মনোয়ার হোসেন লালন (৫০), শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ও আওয়ামী লীগের কর্মী আব্দুল ওহাব (৪৫), চাপড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত কিরামত উদ্দিনের ছেলে এবং সড়ক ও জনপদ বিভাগের অবসর প্রাপ্ত কর্মচারী আলাউদ্দিন (৬০)।

পুলিশ জানায়, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র – জনতার মিছিলে হামলা ও ভাঙচুরের অভিযোগে গত ২৪ আগষ্ট আসাদুজ্জামান আলী খান নামে এক ছাত্র বাদী হয়ে মামলা করেন। মামলায় কুষ্টিয়া ৪ আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার ৩ নম্বর কাউন্সিলর হারুন অর রশিদসহ আওয়ামী লীগের ২৪ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন – পদ্মা নদীর চর দখল কেন্দ্র করে হামলায় নিহত ১

এছাড়াও মামলায় অজ্ঞাত আসামি রয়েছে আরো ১০ থেকে ১৫ জন। মামলা নম্বর ১০। উক্ত মামলায় শনিবার রাতে তিনজনকে গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) সুকল্যাণ বিশ্বাস জানান, বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পদ্মা নদীর চর দখল কেন্দ্র করে হামলায় নিহত ১

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে জেগে ওঠা চরের দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিতে নিহত তৌহিদুল ইসলাম (৪৫) মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামের মৃত মোজাহার আলী সরদারের ছেলে।

রবিবার (১০ নভেম্বর) সকাল আটটার দিকে উপজেলার নওদা খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, ওই এলাকায় পদ্মা নদীর চরের জমিতে চাষাবাদকে কেন্দ্র করে ওই এলাকার সরদার বংশ ও গায়েন বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

গত দুই মাস আগে দাদাপুরীর চর নামে একটি নতুন চর জেগে ওঠে। চরের দখল নিয়ে কিছুদিন ধরে এই দুই বংশের মধ্যে উত্তেজনা চলছিল।

এ ঘটনায় আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রুবেল হোসেন জানান, রবিবার (১০ নভেম্বর) সকাল আটটার দিকে শাহজাহান সরদার ও কদু সরদারের নেতৃত্বে ৬০-৭০ জন অস্ত্র-শস্ত্র নিয়ে তার দাদা আতিয়ার সরদারের বাড়িতে হামলা চালায়। এসময় শাহজাহান সরদারের ছড়াগুলিতে তার চাচা তৌহিদুল ইসলাম সরদার নিহত হন। হামলায় তার বড় চাচা জাহাঙ্গীর সরদারসহ ১৫-২০ আহত হয়েছেন।

নিহত তৌহিদুলের ছোট ভাই সুজন আলী জানান, শাহজাহান সরদার, কদু সরদার, মান্নান গায়েন, টিপু গায়েন ও রুবেল গায়েনসহ অন্তত শতাধিক লোক আমার চাচা আতিয়ার সরদারের বাড়িতে হামলা চালায়। এ সময় আমরা ভাইয়েরা ঠেকাতে গেলে আমাদের ওপর হামলা করা হয়। ওদের অনেকের হাতে বন্দুক ছিল। গুলিতে আমার ভাই তৌহিদুল মারা গেছেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পদ্মায় জেগে ওঠা নতুন চরের জমির দখলকে কেন্দ্র করে বিবাদমান দুটি বংশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তৌহিদুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। তার মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন –  গণজমায়েতের কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

মিরপুর থানার অফিসার ইনচার্জ মুমিনুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

গণজমায়েতের কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ আগামীকাল রবিবার দুপুর ১২টায় রাজধানী ঢাকার জিরো পয়েন্টে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (৯ নভেম্বর) রাত আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

এর আগে ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে আগামীকাল বিকেল তিনটায় বিক্ষোভ মিছিল কর্মসূচি করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। শনিবার দলটির ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আওয়ামী লীগের ওই ঘোষণার কয়েক ঘণ্টা পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তারিকুল ইসলাম আগামীকাল রবিবার জিরোপয়েন্টে তাঁদের সংগঠনের কর্মসূচি ঘোষণার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

এদিকে শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘আওয়ামী লীগ এখন যে রূপে (কারেন্ট ফর্ম) আছে, তাতে এটি একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলটিকে বাংলাদেশে বিক্ষোভ করার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে কেউ সমাবেশ, জমায়েত ও মিছিল করার চেষ্টা করলে তাঁকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর অবস্থানের মুখোমুখি হতে হবে। অন্তর্র্বতী সরকার কোনো সহিংসতা কিংবা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি লঙ্ঘনের কোনো চেষ্টা মেনে নেবে না।’

আরও পড়ুন – কুষ্টিয়ার সরকারি শিশু পরিবার থেকে শিশু নিখোঁজ

অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

কুষ্টিয়ার সরকারি শিশু পরিবার থেকে শিশু নিখোঁজ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সরকারি শিশু পরিবার (বালক) থেকে রিজভী নামে এক শিশু এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনা জানাজানি হওয়ার পর শিশু শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে উপ-তত্ত¡াবধায়ক আসাদুজ্জামান ও সহকারী তত্ত¡াবধায়ক ইলিয়াস হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে কুষ্টিয়া সদর থানা পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সহপাঠী রিজভীর সন্ধানের দাবিতে বিক্ষোভ করে অধ্যায়নরত আবাসিক শিশুরা। তারা শারীরিক নির্যাতন ও খাবার কম দেওয়াসহ নানা অভিযোগ করে পুলিশ ও জেলা প্রশাসনের কাছে।

এ সময় নিজ অফিসে উপস্থিত ছিলেন উপ-তত্ত¡াবধায়ক মো. আসাদুজ্জামান। তিনি জানান, গত ২ নভেম্বর রিজভী ও নাহিদ নামে দুই শিক্ষার্থী প্রতিষ্ঠানের প্রধান গেট দিয়ে বের হয়ে যায়। এরপর তাদের সন্ধান না পেয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত ৪ নভেম্বর থানায় জিডি করা হয়।

শিশুদের ওপর শারীরিক নির্যাতনে সবচেয়ে বেশি আসে ইলিয়াস হোসেনের নাম। তিনি সব অভিযোগ অস্বীকার করলেও নাহিদকে মারপিটের কথা স্বীকার করেন।

ইলিয়াস বলেন, নাহিদ যেহেতু রিজভীর সঙ্গে গিয়েছিল এবং পরে ফিরে এসেছে তাই তার কাছ থেকে সত্য তথ্য জানতে মারধর করা হয়েছে। এজন্য আমি একা দায়ী নই।

পরে পুলিশ শিশুদের বিক্ষোভের মুখে শুক্রবার রাতে আসাদুজ্জামান ও ইলিয়াসকে আটক করে থানায় নিয়ে যায়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিয়ে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

আরও পড়ুন – আন্তর্জাতিক আদালতে ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ

অভিযোগ নিয়ে সেখানে এসেছিলেন রিজভীর মামা লোকমান হোসেন। তিনি বলেন, গত ৪ নভেম্বর খুলনা থেকে একটা কল আসে মোবাইল ফোনে। তারা আমাকে জানায় ট্রেনের মধ্যে রিজভীর ব্যাগ পাওয়া গেছে। এরপর আমরা উপ-তত্ত¡াবধায়ক আসাদুজ্জামানকে জানাই। পরে আমাদের চাপে তিনি থানায় জিডি করেছেন। আমরা দ্রæত রিজভীর সন্ধান চাই।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...