শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬.
Home Blog Page 180

ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশী যুবক আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় লিটন হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবককে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ওই যুবককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত লিটন হোসেনের বাড়ি দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির জানান, লিটন ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নইম উদ্দীন সেন্টু হত্যা মামলার অজ্ঞাতনামা আসামি।

বুধবার রাতে ১১টার দিকে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমানের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ভারতের ১৪৬ ব্যাটালিয়নের নিউ দয়া কোম্পানি কমান্ডার কুষ্টিয়া বিজিবির মহিষকুন্ডি কোম্পানি কমান্ডারের কাছে আটক বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে। আটক ব্যক্তিকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ২টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশ পাড়া এলাকার সীমান্ত পিলার ১৫৭-১৩ আর থেকে ভারতের অভ্যন্তরে ৫০০ গজ ভেতরে প্রবেশ করেন লিটন। এ সময় তাকে আটক করে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বাউশমারী ক্যাম্পের সদস্যরা।

লিটনকে আটকের ঘটনায় বুধবার বেলা সাড়ে ৩টার দিকে রামকৃষ্ণপুর এলাকায় সীমান্ত পিলার ১৫৭ এমপির কাছে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে কর্মকর্তাদের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তাকে ফেরত দেন বিএসএফের সদস্যরা।

বিজিবি সদস্যরা ভারতে অনুপ্রবেশের দায়ে লিটনকে দৌলতপুর থানায় হস্তান্তর করেন বলে জানান ওসি শেখ আউয়াল কবির। তিনি বলেন, ইউপি চেয়ারম্যান নইম উদ্দীন সেন্টু হত্যা মামলার সন্দেহভাজন অজ্ঞাত আসামি হলেন লিটন। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও প৫ড়ুন –

ঝিনাইদহে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ

গত ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে নিজ কার্যালয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু। ১ অক্টোবর নিহতের ছেলে আহসান হাবীব বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখসহ আরো ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ঝিনাইদহে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত একটি মানহানী মামলা আদালত খারিজ করে দিয়েছেন। বাদী ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ প্রসেস ফি দাখিল না করায় ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতের বিজ্ঞ বিচারক মোঃ ফারুক আযম মামলাটি খারিজ করে দেন।

ঝিনাইদহ জেলা জজ আদালতের নব নিযুক্ত পিপি এ্যাড মশিয়ার রহমান শুক্রবার বিকালে জানান, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে তারেক রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ মানহানী মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্রলীগের শাকিল আহম্মেদ, আবু সুমন ও সোহেল রানাকে সাক্ষি করা হয়।

আদালতের আদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বক্তব্য পর্যালোচনা করে ঝিনাইদহ সদর থানার তৎকালীন ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ২০১৫ সালের ২২ জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

আরও পড়ুন – কুমারখালীতে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিদায় ও বরণ

এ্যাডঃ মশিয়ার রহমান আরও জানান, বিজ্ঞ বিচারক বাদীকে প্রসেস ফি দাখিলের নির্দেশ দিলেও তিনি তা পরিশোধ করেনি। বিধায় মামলটি ফৌজদারী কার্যবিধির ২০৪(৩) ধারানুসারে গত মঙ্গলবার মামলাটি খারিজ করে দেন।

কুমারখালীতে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিদায় ও বরণ

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে সোনালী ব্যাংক পিএলসি উপজেলা কমপ্লেক্স শাখার কর্মকর্তাদের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সোনালী ব্যাংক পিএলসি শাখায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ব্যাংকের পিএলসি উপজেলা কমপ্লেক্স শাখার ম্যানেজার (এসপিও) কৃষিবিদ মো: শাহীন উদ্দীনকে বিদায় জানানো হয়। তার স্থলঅ ভিষিক্ত হলেন মো: আসাদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস কুষ্টিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার মোহা: নাজমুল হক।

কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস কুষ্টিয়ার এসিস্ট্যান্ট জেনারেলের ম্যানেজার মো: হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো: আমিরুল আরাফাত।

বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসি উপজেলা কমপ্লেক্স শাখার বিদায়ী ম্যানেজার (এসপিও) কৃষিবিদ মো: শাহীন উদ্দীন ও উপজেলা কমপ্লেক্স শাখার নতুন ম্যানেজার (এসপিও) মো: আসাদুজ্জামান।

আরও পড়ুন –দৌলতপুরে তেলের গোডাউনের আগুন

আলোচনা সভা শেষে ক্রেষ্ট দিয়ে ম্যানেজার (এসপিও) মো: শাহীন উদ্দীন কে বিদায় ও নবাগত ম্যানেজার (এসপিও) মো: আসাদুজ্জামানকে বরণ করে নেওয়া হয়।

দৌলতপুরে তেলের গোডাউনের আগুন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

বুধবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বড় বাজার এলাকায় জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজ নামের জ্বালানি তেল বিক্রির গোডাউনটিতে অগ্নিকান্ড হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজের ওই দোকানে ডিজেল, পেট্রল, মোবিল ও কেরোসিন বিক্রি করা হতো। বুধবার রাত ১১টা ৫০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে মিরপুর ও মেহেরপুরের গাংনী থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের মোট ৫ ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যায় গোটা দোকানটি।

প্রতিষ্ঠানটির মালিক হাসিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। এতে আমাদের অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন – খোকসায় নাশকতার মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আটক

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা সম্ভব। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খোকসায় নাশকতার মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সমন্বয়কদের ঘিরে ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস দেওয়া ও নাশকতার অভিযোগে সাবেক ছাত্রলীগ যুগ্ন আহবায়কে পুলিশ আটক করে আদালতে সপর্দ করেছে।

আটক সাবেক ছাত্রলীগের নেতা ফরিদ আলীকে বুধবার দিনগত রাতে আটক করে পুলিশ। সে উপজেলা সদরের রাজিনাথপুর গ্রামের মহম্মদ আলীর ছেলে। সে এক সময়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, এফ ডট আলী নামের একটি ফেজবুক থেকে “জন জীবনে নতুন আতঙ্কের নাম সমন্বয়ক আতঙ্ক” শিরোনামে একটি স্ট্যাটস দেওয়া হয়। এ ছাড়া ওই ফেসবুক থেকে বিভিন্ন সময় অসত্য স্ট্যাটাস প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছিল। স্ট্যাটাস গুলো স্থানীয় সমন্বয়কদের দৃষ্টিগোচর হয়। এ ছাড়া ফরিদ আলীর বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

এফ ডট আলী ফেসবুক পেজের স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলোঃ

“জন জিবনে নতুন আতঙ্কের নাম সমন্বয়ক আতংক!”

“সমন্বয়ক পরিচয়ে ফাও বিরিয়ানী খেলো কতিপয় যুবক!

খোকসা বাসস্ট্যান্ডে অবস্থিত, মায়ের দোয়া বিরিয়ানি হাউজে সমন্বয়ক পরিচয়ে ফাও বিরিয়ানি খাওয়ার অভিযোগ উঠেছে, অজ্ঞাত কতিপয় যুবকের বিরুদ্ধে। গতকাল সোমবার মায়ের দোয়া বিরিয়ানি হাউজে কয়েকজন যুবক প্রবেশ করে, তারা বিরিয়ানি অর্ডার করে খায়। খাওয়া শেষে তাদের কাছে বিল চায়লে তারা ঢালবাহনা শুরু করে এর মধ্যে একজন বলে আমরা সমন্বয়ক আপনাদের এখানে খাবারের মান খারাপ বলে টিওনো অফিসে অভিযোগ আছে। আমরা টেস্ট করে গেলাম। বিল কিসের বলে দ্রæত চলে যায়।”

আটক ছাত্রলীগ নেতা চাচা সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন বাবলু জানান, ফরিদকে কোন মামলায় আটক করা হয়েছে তা তারা এখনো জানেন না। ফেসবুকে লেখা-লেখি নিয়ে তাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন – কুমারখালীতে কলেজ সভাপতির পদ নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনূল ইসলাম বলেন, আটক ফরিদ নিষিদ্ধ সংগঠনের সাবেক যুগ্ন আহবায়ক ছিল। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। এ ছাড়া সমন্বহয়কদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল।

কুমারখালীতে কলেজ সভাপতির পদ নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ কলেজের সভাপতি পদ নিয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ অক্টোবর) সকালে কলেজের প্রধান প্রবেশপথের সামনের সড়কে এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি উপজেলার বাগুলাট ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ভড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও দলীয় নেতা-কর্মীরা জানান, গত ২৭ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) আব্দুল হাই সিদ্দিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম মহম্মদকে সভাপতি করা হয়। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবড়া চাঁদপুর গ্রামের বাসিন্দা। মহম্মদকে সভাপতি করায় অসন্তোষ প্রকাশ করেন জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম। তিনি বাঁশগ্রাম এলাকার বাসিন্দা।

সভাপতি পদ নিয়ে উভয়পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বুধবার সকালে গালাম মহম্মদ কয়েকশত নেতা-কর্মী নিয়ে বাঁশগ্রাম কলেজে প্রবেশ করতে গেলে নুরুল হকের সমর্থকরা বাধা দেন। এসময় তাঁদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবদলের নেতা আনোয়ার হোসেন গুরুতর আহত হলে সহকর্মীরা উদ্ধার করে তাকে সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ কলেজের অধ্যক্ষ ড. মো. জাহিদুজ্জামান বলেন, ২৭ অক্টোবর গোলাম মহম্মদকে সভাপতি করে চিঠি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এরপর থেকে সভাপতির প্রতিপক্ষরা নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বুধবার সভাপতি কলেজে ঢোকার চেষ্টা করলে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন।

আহত যুবদল নেতার ভাই আতিয়ার হোসেন বলেন, গোলাম মহম্মদ ও তার লোকজন আমার ভাইকে মেরে জখম করেছে।

জেলা কৃষক দলের আহ্বায়ক নুরুল হক বলেন, অন্য ইউনিয়নের বাসিন্দাকে কলেজের সভাপতি করায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। নেতা-কর্মীরা, কিভাবে সভাপতি বানানো হলো তা জানতে কলেজে ঢুকতে গেলে প্রতিপক্ষ হামলা করেছে। এতে যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম মহম্মদ বলেন, কলেজে ঢুকতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে। এ সময় কে কাকে মেরেছে তা আমি জানি না।

আরও পড়ুন – দৌলতপুরে আওয়ামী লীগ সমর্থক দুই ভাইকে কুপিয়ে হত্যা

বাঁশগ্রাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক ইকরামুল হক বলেন, কলেজ সভাপতির পদ নিয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষে একজন আহত হয়েছেন। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতপুরে আওয়ামী লীগ সমর্থক দুই ভাইকে কুপিয়ে হত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের সমর্থক আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার বিকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন হামিদুল ইসলাম (৪৮) ও তার ছোট ভাই নজরুল ইসলাম (৪৫)। নিহতরা ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে। তারা দুই ভাই আওয়ামী লীগের সমর্থক।

স্থানীয়রা জানায়, ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক গাইন বংশ ও বিএনপি সমর্থক পিয়াদা বংশের মধ্যে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার বিকালে পিয়াদা বংশের প্রধান গাদির নেতৃত্বে ইন্তা মলিথা ও সুমন পিয়াদাসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ছাতারপাড়া বাজারে অবস্থানরত গাইন বংশের দুই ভাই হামিদুল ইসলাম ও নজরুল ইসলামের ওপর হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হামিদুল ইসলাম ও নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন – ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দ্ব›েদ্ধর জেরে প্রতিক্ষরা দুজনককে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদাহ সদর উপজেলার সাধুহাটি কৃষি খামার এলাকায় সড়ক দুর্ঘটনায় সুবাহান মল্লিক (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুবাহান মল্লিক শৈলকুপা উপজেলার মাইলমারি গ্রামের জাহান মল্লিকের ছেলে। তিনি সদর উপজেলার ডাকবাংলা বাজারে তার মেয়ে সুখজান নেছার কাছে থাকতেন।

পুলিশ ও প্রত্যাক্ষ্যদশী সূত্রে জানা গেছে, ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের সাধুহাটি কৃষি খামারের কাছে একটি পাখি ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে দুই মহিলাসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সুবাহান মল্লিক মারা যান।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আইভি জানান, সুবাহান মল্লিকের মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।

আরও পড়ুন – পদ্মা নদী থেকে ৫১ ঘন্টা পর অপর পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

ঝিনাইদাহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন খবর নিশ্চিত করেছেন। আহত দুই মহিলাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পদ্মা নদী থেকে ৫১ ঘন্টা পর অপর পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের পদ্মানদীতে দুর্বৃত্তদের হামলায় নিখোঁজের ৫১ ঘন্টা পর পুলিশের আরো এক সককারী উপ-পরিদর্শক মুকুল হোসেনের মরদেহ উদ্ধার হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার সকাল ৮ টার দিকে পাবনা নাজিরগঞ্জ ঘাট সংলগ্ন কবর স্থানের পাশের পদ্মানদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

খুলনার ডুবুরি দল ও কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকাল তিনটার দিকে নিখোঁজের ৩৬ ঘন্টা পর সদরুল আলম নামের পুলিশের সহকারী উপ-পরিদর্শকের মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, গত রবিবার গভীর রাতে চরসাদিপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের উদ্দেশ্য নদীপথে যাবার সময় অবৈধ ইলিশ শিকারীরা পুলিশের নৌকায় হামলা করে। হামলায় পুলিশের নেতৃত্বদানকারী পুলিশের পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মারাত্মক ভাবে আহত হন এবং তাদের সাথে থাকা দুজন ইউপি সদস্যসহ বাকী পুলিশ সদস্য সাঁতরে পাড়ে উঠলেও সহকারী উপপরিদর্শক (এএসআই) সদরুল আলম ও মুকুল হোসেনকে খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন – কুষ্টিয়াসহ ৮ জেলায় নতুন ডিসি

কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা সোমবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের উদ্ধার করতে ব্যর্থ হন। পরে খুলনার ডুবুরি দল ও কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকাল তিনটার দিকে সদরুল আলম নামের সহকারী উপ-পরিদর্শকের মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে ৫১ ঘন্টা পর বুধবার সকাল আটটার দিকে সুজানগর থানার নাজিরগঞ্জের পদ্মানদীতে পুলিশের ওপর সহকারি উপ-পরিদর্শক মুকুল হোসেনের মরদেহ ভেসে উঠলে স্থানীয় পুলিশ প্রশাসন উদ্ধার করে কুমারখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

কুষ্টিয়াসহ ৮ জেলায় নতুন ডিসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দীর্ঘদিন ফাঁকা থাকার পর কুষ্টিয়াসহ দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্র্বতী সরকার।

বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মুহাম্মদ ইব্রাহীমের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ বিভাগের উপসচিব তৌফিকুর রহমানকে কুষ্টিয়ার ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। পরিকল্পনা বিভাগের উপ-প্রধান আফরোজা আক্তার চৌধুরীকে জয়পুরহাটে, চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আক্তারকে রাজশাহীতে, নৌ পরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী, সরকারি আবাসন পরিদফতরের অতিরিক্ত পরিচালক নুরুল ইসলামকে সিরাজগঞ্জ।

আরও পড়ুন –খোকসায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রফিকুল ইসলামকে দিনাজপুর, নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক আশরাফ উদ্দিনকে শরীয়তপুর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব আসমা শাহীনকে নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

কবর স্থানের গাছ বিক্রি ও বিএনপির দুই গ্রুপের হামলায় আহত ৪২

স্টাফ রিপোর্টার কবর স্থানের গাছ বিক্রি কেন্দ্র করে দুই গ্রাম বাসীরা মাইকিং করে হামলা পাল্টা হামলা চালায়। অপরদিকে সোশ্যাল মিডিয়ায়র স্ট্যাটাস দেওয়া কেন্দ্র করে বিএনপির...

পাম্পে সিরিয়াল নিয়ে দন্দ্বে অন্ধকারে মিরপুর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে তেল পাম্পে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার টানাপোড়েনে প্রায় সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে...

ট্রাক দিয়ে পথ আটকে পেট্রোল পাম্প অবরোধ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় ডিজেলের দাবিতে একটি পেট্রোল পাম্পের সামনে ট্রাক রেখে অবরোধ সৃষ্টি করে পরিবহন শ্রমিকরা। প্রায় ১৮ ঘন্টা পরে প্রশাসনের মধ্যস্ততায় অবরোধ প্রত্যাহার...

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২ জন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার কয়েকটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড...

“আমার বাবাকে খুজে দেন না”

স্টাফ রিপোর্টার “পুলিশ আমার বাবাকে খুজে দিলো না। অনেক দিন হলো রাতে বাবা আর বাড়ি ফেরে না। দয়া করে আপনারা আমার বাবাকে খুঁজে দিন না।”...