রবিবার, এপ্রিল ১২, ২০২৬.
Home Blog Page 184

গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

0

Iদ্রোহ অনলাইন ডেস্ক

জুলাই-আগস্টে নিহত পুলিশ সদস্যদের তালিকা পুনরায় প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকা অনুযায়ী ছাত্র-জনাতার গণঅভ্যুত্থানের সময় ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের ১৪ জন, সিরাজগঞ্জে ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর বাহিরে খুলনা, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর, গাজীপুরসহ কয়েকটি জেলায় নিহত হয়েছেন বাকি ১৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছে। পুলিশ সদর দপ্তর এই তালিকা প্রকাশ করেছে। গণঅভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা দেওয়া হলো।

আরও পড়ুন – শেখ হাসিনা থাকছেন নয়াদিল্লির একটি সুরক্ষিত বাংলোতে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যেসকল অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হয় তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে থাকে। যদি কেউ দাবি করেন, গণঅভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ নিহতের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে।

শেখ হাসিনা থাকছেন নয়াদিল্লির একটি সুরক্ষিত বাংলোতে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওযামী লীগের প্রধান শেখ হাসিনা। তিনি ঠিক কোথায় আছেন, সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য জানায়নি। এমন অবস্থায় শুক্রবার (২৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, রাজধানী নয়াদিল্লির ইন্ডিয়া গেট ও খান মার্কেটের কাছেই একটি বাংলোতে অবস্থান করছেন শেখ হাসিনা। অত্যন্ত সুরক্ষিত সেই বাংলোতে আছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

এর আগেরদিন বৃহস্পতিবার ভারতের আরেক গণমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছিল, ভারতের রাজধানী নয়াদিল্লির লুটিয়েনস বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে অবস্থান করছে হাসিনা। নিরাপত্তা প্রটোকল নিয়ে মাঝেমধ্যে লোধি গার্ডেনে হাঁটতে বের হন তিনি। তবে শেখ হাসিনার গোপনীয়তা ও নিরাপত্তার কথা ভেবে উল্লেখিত সেই বাংলোর নির্দিষ্ট ঠিকানা প্রকাশ করেনি ভারতীয় এই সংবাদমাধ্যম দুটি।

গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর বাসভবন ওই বাংলোতে বেশ কয়েকটি স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছেন। কারণ বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকার সময় বিভিন্ন নৃশংসতার পাশাপাশি গণহত্যা সংঘটনের অভিযোগসহ বহু মানুষের মৃৃত্যুর হুমকির সম্মুখীন হয়েছেন তিনি।

বৃহস্পতিবার ওই কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশ থেকে পালিয়ে শেখ হাসিনা হিন্দন বিমান ঘাঁটিতে আশ্রয় নেন এবং সেখান থেকে স্থানান্তরিত হওয়ার পর থেকে তিনি দিল্লির লুটিয়েনস বাংলোতে দিল্লিতে বসবাস করছেন। এর আগে গত মাসে ফিনান্সিয়যাল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, তাকে (হাসিনাকে) লোধি গার্ডেনে দেখা গেছে।

আরও পড়ুন – সারদায় আরও অর্ধশতাধিক এসআইকে শোকজ

ওই গোয়েন্দা কর্মকর্তারা আরও বলেছেন, শেখ হাসিনার নতুন এই বাসভবনটি আসলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালযের অধীন কাউন্টার-ইন্টেলিজেন্স সংস্থা ‘ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি)’ একটি সেফহাউস। তবে হাসিনার জীবনের প্রতি হুমকির কথা উল্লেখ করে তারা এই বাসভবনের সঠিক অবস্থান প্রকাশ না করতে বলেছেন।

সারদায় আরও অর্ধশতাধিক এসআইকে শোকজ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও অর্ধশতাধিক ক্যাডেট উপপরিদর্শককে (এসআই) শোকজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ক্লাসে বিশৃঙ্খলা সৃৃষ্টির অভিযোগ উঠেছে।

সোমবার ও বৃহস্পতিবার তাদের শোকজ নোটিশ দেওয়া হয়। ওই এসআইদের সবাই ৪০তম ক্যাডেট–২০২৩ ব্যাচে প্রশিক্ষণরত।

প্রশিক্ষণ মাঠে নাশতা নিয়ে হইচই করার কারণে সম্প্রতি ওই ব্যাচের ৭০৪ প্রশিক্ষণার্থীর মধ্যে ২৫২ জনকে শোকজ করা হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় চাকরি থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। এবার প্রশিক্ষণ হলে শৃঙ্খলার সঙ্গে না বসার কারণে অন্তত ৫৯ এসআইকে শোকজ করা হয়েছে বলে পুলিশ একাডেমি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ২১ অক্টোবর ওই ব্যাচের ১০ এসআইকে দ্বিতীয় দফায় শোকজ করা হয়। এরপর ২৪ অক্টোবর তৃতীয় দফায় আরও ৪৯ জনকে শোকজ করা হয়। তিন দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস) মো. তারেক বিন রশিদ কারণ দর্শানোর নোটিশে স্বাক্ষর করেছেন।

২৪ অক্টোবর প্রশিক্ষণরত এক এসআইকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, গত ২১ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চেমনি মেমোরিয়াল হলে আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারার ওপর প্রশিক্ষণরত ক্যাডেট এসআইদের ক্লাস ছিল। প্রশিক্ষণ চলাকালে পরিদর্শক পদমর্যাদার চারজন প্রশিক্ষক দেখতে পান, সিটে বসার সময় ওই এসআই শৃঙ্খলার সঙ্গে না বসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন। একজন প্রশিক্ষক বারবার শৃঙ্খলার সঙ্গে বসতে বললেও তিনি নির্দেশ অমান্য ও কর্ণপাত না করে বসা নিয়ে হইচই করতে থাকেন।

এর আগে ২১ অক্টোবর ১০ এসআইকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের একটি কপি পাওয়া গেছে। তাতে দেখা গেছে, যেসব অভিযোগে ২৪ অক্টোবর এসআইদের নোটিশ দেওয়া হয়েছে, একই অভিযোগ ২১ অক্টোবরের চিঠিতেও।

চিঠিতে বলা হয়, ১৬ অক্টোবর ওই একই সময়ে জিমনেসিয়ামে ‘এক্সপেরিয়েন্স শেয়ারিং ইন অর্ডার টু ফেইস পলিটিক্যাল এইমড’ বিষয়ে ক্লাস ছিল। সেদিন বিশেষ অতিথি বক্তা হিসেবে ছিলেন পুলিশ একাডেমির সাবেক অধ্যক্ষ মো. নজিবুর রহমান। সেদিন এই এসআই শৃঙ্খলার সঙ্গে না বসে এলোমেলোভাবে বসেন এবং হইচই করেন। তাকেও তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়।

তবে এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানিয়েছেন পুলিশ একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভূঞা। তিনি এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ শাখায় কথা বলার পরামর্শ দেন।

আরও পড়ুন – খোকসায় বাবার ভ্যান চুরি: তিন শিশুর পড়া লেখা বন্ধের শঙ্কা

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) এনামুল হক সাগর বলেন, এ বিষয়েনি এখনো কিছু জানি না। জানতে পারলে পরবর্তীতে জানানো হবে।

খোকসায় বাবার ভ্যান চুরি: তিন শিশুর পড়া লেখা বন্ধের শঙ্কা

0

স্টাফ রিপোর্টার

জোহরের নামাজ আদায় করে মসজিদ থেকে বেড়িয়ে চালক লিটন আলী দেখলেন তার উপার্জনের একমাত্র বাহন পাখি ভ্যানটি চুরি হয়ে গেছে। তিন দিনেও চুরি যাওয়া ভ্যানটি উদ্ধার করতে পারেনি তিনি। ফলে ৬ সদস্যের পরিবার নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছেন। ভ্যান চালকের তিন শিশু সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

খোকসা উপজেলা সদরের পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি পাড়ার বাসিন্দার মৃত আয়ুব আলীর ছেলে লিটন আলী বিশ্বাাস। গত মঙ্গলবার দুপুরে খোকসা বাজার জামে মসজিদের পাশে নিজের পাখি ভ্যানটি তালা দিয়ে রেখে জোহরের নামাজ পড়তে যান। নামাাজ শেষে মসজিদ থেকে বেড়িয়ে দেখেন তার পাখি ভ্যানটি চুরি হয়ে গেছে। চুরি যাওয়া ভ্যানটি উদ্ধারে অনেক চেষ্টা করেছে। কিন্তু ভ্যান উদ্ধার করতে পারেনি।

নিজের একচিলতে জমির উপর আধাপাকা তিন কক্ষের একটি ঘর আছে লিটনের। বৃদ্ধা মা কমেলা খাতুন, নিজের স্ত্রী মুসলিমা খাতুন আর তিন সন্তান সন্তানসহ ৬ জনের সংসারের একমাত্র উপার্জনের বাহন ছিল ঋণের টাকা কেনা পাখি ভ্যানটি। ভ্যানটি চুরি যাওার পর বাড়িতে অলস সময় কাটাচ্ছেন তিনি। স্ত্রী ও বৃদ্ধা মা ববিনে সুতা তুলে যা আয় করছেন তাই দিয়ে এক বেলা পর একবার খেয়ে দিন কাটাচ্ছেন। “মরার উপর খাড়ার ঘা” হয়ে দাঁড়িয়েছে ঘর তৈরী ও ভ্যান কেনার সময় সমিতি থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করা নিয়ে। সপ্তাহে চারটি সমিতির কিস্তির টাকা পরিশোধ করতে হয় তার।

ভ্যান চালক লিটনের বড় ছেলে ইসমাইল বিশ্বাস দশম শ্রেণি ছাত্র। মেয়ে মিম খাতুন ৮ম ও মাসুরা প্রথম শ্রেণিতে লেখাপড়া করে। শিশুরা মেধাবীও। পরিবারের একমাত্র আয়ের উৎস্য ভ্যানটি চুরি যাওয়ার পর তাদের খাবার ও শিক্ষা দুই অনিশ্চিত হয়ে গেছে।

শুক্রবার দুপুরে ভ্যান চালক লিটনের বাড়িতে সরেজমিন গিয়ে জানা গেছে, আগের রাতের বেঁচে থাকা সামান্য কিছু পান্তা ভাত সকালে সবাই ভাগ করে খেয়েছেন। দুপুরের রান্নার চাউল সদাই কিছুই নেই। টানা বৃষ্টির কারণ আগের রাতে ববিনে সুতা ভরা হয়নি। ফলে আজ মহাজন টাকা দেবে না। ঘরে খাবার কেনার টাকা নেই।

দশম শ্রেণির ছাত্র ইসমাইল বিশ্বাাস জানান, কয়েকদিন পর তার এসএসসি পরীক্ষার ফরম পুরন করতে হবে। ভ্যানটি চুরি হওয়ায় তার হতো এসএসসি পরীক্ষার ফরম পুরণ করা হবে না। ফলে তার ছাত্র জীবনের ইতি টানতে হবে। সে আরও জানায় বাজারের বিভিন্ন দোকানের সিসিটিভির ফুটেজ দেখে চোরকে চেনার চেষ্টা করেছে। প্রশাসন চাইলে তারদের চুরি যাওয়া ভ্যানটি উদ্ধার করা সম্ভব।

ভ্যান চালকের বৃৃদ্ধা মা কমেলা খাতুন জানান, ছেলে ভ্যান চালায় আর আমরা শ্বাশুরী-বৌ সুতার কাজ করে যা আয় করেন তা দিয়ে কোন রকম দিন চলে। ভ্যানটি চুরি যাওয়ার পর তাদের দিন যাচ্ছে খেয়ে না খেয়ে।

ভ্যান চালক লিটন বিশ্বাস জানান, ভ্যানের চোর সনাক্ত করতে সে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজ দেখেছে। মসজিদের পাশের একাধিক ক্যামেরায় চোরকে ভ্যান নিয়ে পালাতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন – আবরার ফাহাদের বাবা-মা ছাত্রলীগ নিষিদ্ধ প্রশ্নে যা বললেন

তিনি ভ্যান পাওয়ার আশা থানায় অভিযোগ করে ছিলেন। কিন্তু কোন লাভ হনি। এখন একদিকে সংসার চালানো ও শিশুদের লেখাপড়ার খরচ অন্যদিকে সমিতির কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে চাপেই মধ্যে পরেছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনূল ইসলাম বলেন, চোর ধরতে বৃহস্পতিবারও অভিযান চালানো হয়। কিন্তুু ফুটেজের সাথে সন্দেহভাজনের মিল না হওয়ায় কাজ হয়নি। তবে অভিযান অব্যাহত চলছে।

আবরার ফাহাদের বাবা-মা ছাত্রলীগ নিষিদ্ধ প্রশ্নে যা বললেন

0

কুষ্টিয়া প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপেক্ষিতে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে অন্তবর্তী সরকার। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়েছে। এদিকে ছাত্রলীগ নিষিদ্ধের পর প্রতিক্রিয়া জানিয়েছেনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে নিহত আবরার ফাহাদের বাবা-মা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের পাশে আবরারের বাড়িতে গেলে প্রতিবেদকের সাথে কথা হয় মা রোকেয়া খাতুন ও বাবা বরকত উল্লাহের।

হাতমুখ ধুয়ে নামাজ পড়ে তোমার সাথে দেওয়া খাবার খেয়ে নেও। পাঁচ বছর আগে আবরারের সাথে এটাই ছিল মায়ের শেষ কথা। ২০১৯ সালের ৬ অক্টোবর সকালে আবরারকে নিজে গাড়িতে উঠিয়ে দিয়েছিলেন মা। ওই দিনের স্মৃতিচারণ করে অশ্রæসিক্ত চোখে মা রোকেয়া খাতুন বলেন, গত রাতে সংবাদে দেখলাম ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। স্বৈরাচারী শাষনামলে ছাত্রলীগের দু:সাহস যদি এতটা না থাকতো তাহলে তারা এতটা বিপদজনক হতো না। ওই রাতে আমার ছেলেকে তারা নির্মম, নিষ্ঠুরভাবে অত্যাচার করে হত্যা করেছে। সেটা পুরো দেশবাসী জানে।

রোকেয়া খাতুন বলেন, ছেলে হত্যার ৫ বছর পর ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, আগেও যেমন দেশবাসী আমাদের সাথে ছিলেন তেমনিভাবে এখনো সাথে থাকবেন। কারণ আবরারকে যারা হত্যা করেছে তাদের বিচার এখনো কার্যকর হয়নি। তিনজন আসামী এখন পর্যন্ত অনুপস্থিত। সেই সাথে হত্যাকান্ডে ছাত্রলীগকে যারা ইন্ধন দিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

আরও পড়ুন – ছাত্রলীগ নিষিদ্ধ করায় আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধীরা

আবরারের মা রোকেয়া খাতুন বলেন, ২০২৪ সালে ৫ আগষ্টের আগে আমার মতো হাজার হাজার মা সন্তান হারিয়েছে। বর্তমান সরকার যেন প্রতিটি হত্যার বিচার করে। অসুস্থদের যতটুকু সহযোগিতা প্রয়োজন তার ব্যবস্থা করে। একজন মা হিসেবে এটাই আমার চাওয়া। সন্তান হারানো কতটা কষ্টের তা শুধু একজন মা বোঝেন মন্তব্য করে তিনি বলেন, আমার মতো আবু সাঈদ, মুগ্ধসহ সবার মা কষ্ট পাচ্ছে। খারাপ কাজের জন্য ছাত্রলীগকে বর্তমান সরকার নিষিদ্ধ করেছে এটা দেশবাসী জানে।

সরকারকে ধন্যবাদ জানিয়ে রোকেয়া খাতুন বলেন, ছাত্রলীগ হত্যা, গুম ধর্ষণসহ বিভিন্ন কাজের সাথে জড়িত ছিল। এর থেকে যেন দেশের প্রতিটি রাজনৈতিক দল শিক্ষা নেই। তাদের দলের অঙ্গ সংগঠনের কেউ যেন অদুর ভবিষ্যতে ছাত্রলীগের মতো খারাপ কাজ করতে আর সাহস না পাই। পরবর্তী ও বর্তমান সরকারের কাছে এটাই আমার প্রত্যাশা।

এ সময় পাশেই ছিলেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। তিনি এ প্রতিবেদককে বলেন, এখন পর্যন্ত ছেলে হত্যার বিচার শেষ হয়নি। ছেলেকে হত্যায় ছাত্রলীগের সাথে আরো অনেকেই জড়িত ছিল। যাদেরকে মামলায় আসামী করা হয়নি। জানতে পেরেছি ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ করেছে। আমার দাবি যে সংগঠনী হোক না কেন, যারা সাধারণ ছাত্রদের উপর অন্যায় অত্যাচার করবে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

ছাত্রলীগ নিষিদ্ধ করায় আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধীরা

0

স্টাফ রিপোর্টার

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের একাংশ আনন্দ মিছিল করেছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় খোকসা উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের ব্যানারে এ আনন্দ মিছিল করা হয়। মিছিলটি খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে এসে বাসস্ট্যান্ডে এসে সমাবেশ করে।

আরও পড়ুন – রাষ্ট্রপতির বিষয়ে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিলো

সমাবেশে বক্তব্য রাখেন সাইফুর রহমান, তুহিন, হৃদয়, আব্দুল আলীম প্রমূখ। সঞ্চালনা করেন আরিফুল ইসলাম।

রাষ্ট্রপতির বিষয়ে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিলো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে। এবার অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। রাষ্ট্রপতির থাকা না-থাকার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে অন্তর্র্বতী সরকার।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। দলগুলোর সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতেই বিষয়টাতে সিদ্ধান্ত নেবে সরকার।

বুধবার বিএনপির শীর্ষপর্যায়ের তিন নেতা অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে দেখা করে তাদের অবস্থান জানিয়েছেন। দলটি এ মুহূর্তে রাষ্ট্রপতির পদত্যাগ চায় না। বিএনপি মনে করে, রাষ্ট্রপতি পদে শূন্যতা হলে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হবে।

আরও পড়ুন – চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত প্রত্যাক্ষান

রাষ্ট্রপতিকে অপসারণের দাবি তুলে গত মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠনের ব্যানারে মঙ্গলবার রাতে বঙ্গভবনের সামনেও বিক্ষোভ করা হয়।

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত প্রত্যাক্ষান

0

দ্র্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশে সরকরি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ করার দাবিতে অনেকদিন ধরে আন্দোলন করছেন চাকরি প্রত্যাশীরা। এর প্রেক্ষিতে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্ল্যাটফর্ম ‘বয়সসীমা ৩৫-প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ’। একই সঙ্গে স্থায়ীভাবে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্তগুলো হলো

বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে।

বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতাবহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে।

স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা প্রয়োজনীয় অভিযোজন সাপেক্ষে প্রযোজ্য হবে।

প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা বহাল থাকবে।

এছাড়া এ অধ্যাদেশের আলোকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ পুনর্গঠনপূর্বক বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার অবতীর্ণ হতে পারবে- এরূপ বিধি সংযোজন করবে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় ঠান্ডা জনিত রোগে ৪ শতাধিক শিশু হাসপাতালে ভর্তি

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে জাতীয় প্রেস ক্লাবে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ৩৫-প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ সরকারের সিদ্ধান্ত প্রত্যাক্ষান করে আন্দোলন চালিে যাওয়ার ঘোষনা দেন।

কুষ্টিয়ায় ঠান্ডা জনিত রোগে ৪ শতাধিক শিশু হাসপাতালে ভর্তি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিযায় হঠাৎ করেই শিশুদের নিউমোনিয়াসহ ঠান্ডা জনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে একশ শিশু নিউমোনিয়া কিংবা জ্বর, ঠান্ডা, কাশি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এ হাসপাতালের ২০ শয্যার বিপরীতে ৪শ’র অধিক শিশু ভর্তি থাকছে।

বিগত একমাস ধরে জেনারেল হাসপাতালে এই অবস্থা বিরাজ করছে। এদিকে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের। শয্যা সংকটের কারণে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে নিউমোনিয়ায় আক্রান্ত শতশত শিশু রাগীদের।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার জানান, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শিশুদের ঠান্ডা জনিত রোগ নিয়ে হাসপাতালে ভিড় শুরু হয়। তবে চলতি অক্টোবর মাসের শুরু থেকে হাসপাতালে শিশু রোগীদের চাপ রকম বৃদ্ধি পেয়েছে। গেল দুই সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ৪ শতাধিকেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি থাকছে। আর গড়ে প্রতিদিন নতুন করে শতাধিকেরও বেশি শিশু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। আক্রান্ত শিশুদের অধিকাংশই নিউমোনিয়া, ঠান্ডা-জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এছাড়াও হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে দুই শতাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের সিনিয়র কনসালটেন্স (শিশু) ডা: মো: রকিউর রহমান জানান, বিগত বছরগুলোর তুলনা এ বছর শিশুদের ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া পরিবর্তন জনিত কারণে শিশুরা এসব রোগে আক্রান্ত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার বিকেলে হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনের বারান্দাসহ মেঝে শিশু রোগীতে ঠাসা। বারান্দার পাশে মেডিসিন ওয়ার্ড এবং শিশু ওয়ার্ড ইউনিট-২ তে শিশু রোগী রাখা হয়েছে। গাদাগাদি করে সেখানে বিছানা ফেলা হয়েছে। ওয়ার্ডের ভেতরেও ভিড় দেখা গেছে।

বারান্দার মেঝেতে শুইয়ে রাখা আট মাসের শিশু ফাহিমের পাশে বসে আছেন মা মৌসুমী খাতুন। তিনি জানান, কয়েক দিন ধরেই তার ছেলের জ্বর। তবে কোনো উন্নতি না হওয়ায় বুধবার সকালে তিনি ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি করেছেন।

শিশু ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স সফুরা জানান, গত দুই সপ্তাহ যাবত শিশু রোগী ভর্তির হার অনেক বেশি। ওয়ার্ডের ধারণ ক্ষমতার চেয়ে ২০ গুণ বেশি রোগী ভর্তি রয়েছে। এত বিপুল সংখ্যক রোগীকে সামাল দিতে চিকিৎসক নার্সসহ সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে।

হাসপাতালের শিশু ওয়ার্ডে কেবিনসহ শয্যা আছে ২৪টি। গত দুই সপ্তাহ যাবত শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে বহুগুনে। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। বুধবার (২৩ আগষ্ট) সন্ধ্যা ৬

আরও পড়ুন –কুষ্টিয়ার বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রী ও কন্যার মৃত্যু

টা পর্যন্ত শিশু ওয়ার্ডে রোগী ভর্তির সংখ্যা ছিল ৪০১ জন। এর মধ্যে ছেলে শিশু ২৪৯ জন এবং মেয়ে শিশু ১৫২ জন।

অতিরিক্ত শিশু রোগীর চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ আই¯েøাাশন ওয়ার্ড কে শিশু ইউনিট-২ বানিয়েছেন।
শিশু ওয়ার্ডে জায়গার সংকুলান না হওয়ায় আশপাশের ওয়ার্ডের মেঝেতেও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগী রাখার ব্যাবস্থা করা হয়েছে।

শিশু রোগীর সংখ্যা অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ার ফলে গত ১৪ অক্টোবর থেকে হাসপাতালের দ্বিতীয়তলায় ওটি’র সামনে একটি রুমে অস্থায়ী ভাবে শিশু রোগী রাখার ব্যাবস্থা করা হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার জানান, ২৫০ শয্যার বিপরীতে হাসপাতালে গড়ে এক হাজারেরও বেশি রোগী ভর্তি থেকে চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন। এর বাইরেও প্রতিদিন বহির্বিভাগে আরো ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

কুষ্টিয়ার বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রী ও কন্যার মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রী ও কন্যাসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৪টার দিকে সদর উপজেলার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলেন, মৃত শামসুল হকের ছেলে মো. সালাম (৪০), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)। এ ঘটনায় তার ভাতিজা সিয়াম (১৩) আহত হয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সজীব উদ্দিন স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানাগেছে, রুম্পা খাতুন বিকলে ঘরঝাড়ু দিচ্ছিলেন। এ সময় ঘরে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে বাঁচাতে এগিয়ে যান স্বামী মো. সালাম ও তার মেয়ে সাবা। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা তিনজন ঘটনাস্থলে মারা যান। এ সময় ঘটনাস্থলের পাশে থাকা সালামের ভাতিজাও বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।

মৃত সালামের চাচাতো ভাই সাইদুল ইসলাম জানান, সালামের শহরের জেলখানা মোড়ে ফটোকপির দোকান রয়েছে। দুপুরে খাবার খাওয়ার জন্য বাড়িতে এসেছিলেন তিনি। ওই সময় ঘরের ভেতর পরিবারের সবাই অবস্থান করছিলেন। একদিন আগে বাড়িতে ইলেকট্রিকের কাজ করিয়েছিলেন বলে জানান তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সজীব উদ্দিন স্বাধীন বলেন, তিনজনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের মৃত ঘোষণা করা হয়। আহত আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-সাবেক ইসি সচিব হেলালুদ্দীন গ্রেফতার

হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল জানান, তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।

কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত ‎দিপেন্দ্রনাথ জানান, মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...