সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 189

সাধুর হাট বসছে লালনের আখড়া বাড়িতে

0

কুষ্টিয়া প্রতিনিধি

১৭ অক্টোবর (১ কার্তিক) বৃহস্পতিবার আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাই’র ১৩৪তম তিরোধান দিবস। এ উপলক্ষ্যে কুমারখালীর ছেঁউড়িয়াস্থ আখড়া বাড়িতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগীতায় তিন দিনব্যাপী আলোচনা সভা ও পাঁচ দিনব্যাপী লালন মেলার আয়োজন করেছে লালন একাডেমি। ইতোমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিস্ ফরিদা আক্তার। অনুষ্ঠানমালা চলবে আগামী শনিবার মধ্যরাত পর্যন্ত।

বুধবার বিকালে প্রেস ব্রিফিংয়ে এতথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও লালন একাডেমির অ্যাডহক কমিটির সভাপতি শারমিন আখতার।

লালনের ১৩৪ তম তিরোধান দিবসকে কেন্দ্র করে সপ্তাহখানেক আগে থেকেই দূর-দূরান্ত থেকে হাজারো লালন ভক্ত-অনুসারীরা ছেঁউড়িয়ায় আসতে শুরু করেছেন। লালন মেলা উপলক্ষ্যে কালী নদীপাড়ের মাঠে বসেছে মেলা। লালন আখড়াবাড়ি যেন হাজারো ভক্ত-অনুসারীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, ১৩৪ তম লালন তিরোধান দিবস উপলক্ষ্যে মরা কালী নদীর তীরের বিশাল মাঠে শতাধিক বাউল ভক্ত-অনুসারীরা অস্থায়ী তাবু গেড়ে আস্তানা তৈরি করেছেন থাকার জন্য। আর এসব পৃথক পৃথক আস্তানার মধ্যে অবস্থান নেওয়া বাউল অনুসারীরা একতারা-দোতারাসহ নানা বাদ্যের তালে গেছে চলেছেন লালন শাহ্ রচিত বাউল গান। আর মাঠের দক্ষিণে তৈরি করা হয়েছে মঞ্চ এবং উত্তরে বসেছে নানা পণ্য সামগ্রীর দোকান। এ ছাড়াও লালন শাহের সমাধির পাশের উন্মুক্ত সেডের নীচেও বসেছেন দূর-দূরান্ত থেকে আসা ভক্ত-অনুসারীরা। এখানেও তারা লালনের অমর বাণী গেয়ে চলেছেন আপন মনে।

স্থানীয় লালন অনুসারী ফারুক সাধু জানান, এবার শাঁইজীর ভক্ত আলাউদ্দিন সাধুর (লালান আখড়া সংলগ্ন) আস্তানায় থাকার সিদ্ধান্ত নিয়েছি। তার সাথে স্থানীয় ভক্ত অনুসারী সহ বহিরাগত ভক্ত অনুসারীরাও যোগ দেবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এখানে আসি মূলত: নিরিবিলি মনোরম পরিবেশে সাঁইজীর মর্মবাণী চর্চাসহ ভক্তদের উজ্জীবিত করা ও পরস্পর ভাব বিনিময়ের জন্য।

শাহীন সাধু জানান, অনুষ্ঠান চলাকালীন প্রতিদিনই এখানে অবস্থান করবো। এখানে হিংসা-অহঙ্কার নেই, জাত-পাত নেই। বড়-ছোট নেই। সেই দীক্ষা নিই আর সাধু-গুরুদের গান পরিবেশন ও ভাব বিনিময় দেখি। খুব ভালো লাগে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একজন ভক্ত জানান, ব্যবসার কাজে ঢাকা যাওয়ার কথা বলে এসেছেন লালনের আখড়া বাড়িতে। থাকবেন পূর্ব পরিচিত বাউল ভক্তদের আস্তানায়। তাই এখানে এসেই লালন ভক্তদের মতো পোশাকের বেশ ধরেছেন তিনি। নিজে খুব ভালো লালনের গান গাইতে না পারলেও সঙ্গ দিতে পেরেই খুব খুশি তিনি।

১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক উপমহাদেশের প্রখ্যাত সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের দেহত্যাগের পর থেকে তাঁর স্মরণে লালন একাডেমি ও জেলা প্রশাসন এমন আয়োজন করে আসছে।

আরও পড়ুন – নেতা পরিবর্তন না করে ইনসাফ কায়েম করতে হবে – পীর চরমোনাই

কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও লালন একাডেমির অ্যাডহক কমিটির সভাপতি মোছা: শারমিন আখতার বলেন, বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে মাজার প্রাঙ্গণ ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। সকলের সহযোগীতায় সুন্দরভাবে আয়োজনের শেষ করতে চান তিনি।

নেতা পরিবর্তন না করে ইনসাফ কায়েম করতে হবে – পীর চরমোনাই

0

ঝিনাইদহ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম পীর চরমোনাই বলেছেন, বার বার নেতা পরিবর্তন না করে নীতি ও আদর্শের পরিবর্তন করতে হবে। তা না হলে আমাদের বার বার রক্ত দিতে হবে। নেতা পরিবর্তনের মাধ্যমে কখনো শান্তি ও বৈষম্য আসতে পারে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ এইচ এম মোমতাজুল করীমের সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল, ঝিনাইদহ জেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা শিহাব উদ্দীন, আলহাজ¦ ক্কারী ওমর আলী, মুহাম্মদ রায়হান উদ্দীন, মুহাম্মাদ আব্দুর রাজ্জাক মন্ডল, মাওলানা নিজাম উদ্দীন মুন্সি মাুলানা মিরাজ হুসাইন, মুফতি নাজির আহম্মেদ, মুফতি মুহাম্মাদ আলী হুসাইন, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, মুহাম্মদ ফারুক হোসেন ও এইচ এম নাঈম মাহমুদ বক্তব্য রাখবেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, এই ভুখন্ড মুসলমানরা শাসন করেছে। কিন্তু কিছু মুনাফেকদের কারণে আমরা পরাজিত হয়েছি। তিনি অভিযোগ করে বলেন, সে সময় দিল্লীর ষড়যন্ত্রে ৮০ হাজার মাদ্রাসা ধ্বংস করা হয়েছে।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা এই দেশটা লুটপাট করেছে। তার মন্ত্রী, এমপি ও সাধাারণ নেতাকর্মীরা শত নয়, হাজার নয়, লাখ লাখ কোটি টাকার মালিক। যে দেশে শেখ হাসিনার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়, পিয়ন হেলিকপ্টারে ঘোরে, ফরিদপুরের ছাত্রলীগ নেতা দুই হাজার কোটি পাচার করে, মন্ত্রীরা কানাডার বেগমপাড়ায় বাড়ি করে, বিদেশে ভূমি মন্ত্রির হাজার হাজার কোটি টাকার বাড়ি পাওয়া যায় সেদেশের অর্থনীতির আর কি অবশিষ্ট্য থাকতে পারে ?

আরও পড়ুন – আট দিবস বাতিলে আওয়ামী লীগের প্রতিবাদ

তিনি বলেন, গত ৫ আগষ্টের পর দেশব্যাপী যারা লুটপাট, চাঁদাবাজী ও দখলদারিত্ব কায়েম করেছে তাদের প্রত্যাখান করতে জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে। পরে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।

আট দিবস বাতিলে আওয়ামী লীগের প্রতিবাদ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাষ্ট্রীয় আচার থেকে জাতীয় মুক্তির লড়াইয়ের ইতিহাস ও চেতনা মুছে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ।

বুধবার (১৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিবৃতি দিয়েছে আওয়ামী লীগ।

‘আওয়ামী লীগের বিবৃতি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘বর্তমান সরকার শুরু থেকেই মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও চেতনাবিরোধী কাজ করে আসছে। সুপরিকল্পিতভাবে মানবিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্টে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তারা বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদেরকে শত্রুজ্ঞান করছে। জাতীয় রাজনীতি থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্মূল করতে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করছে। মিথ্যা মামলায় গণগ্রেফতার চালাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে দেশে নৈরাজ্যবাদ কায়েম করেছে, যাকে মাৎস্যন্যায় বলা চলে। সরকারের অদক্ষতা ও অনাচারে অতিষ্ঠ মানুষ ইতোমধ্যে বলতে শুরু করেছে, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা’।

বাংলা ও বাঙালির সবচেয়ে বড় অর্জন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা, যার নেতৃত্ব দিয়েছেন ইতিহাসের সন্তান জাতির পিতা শেখ মুজিবুর রহমান। জাতির পিতার বিশ্বস্ত সহকর্মীবৃন্দ, দেশের মুক্তিকামী জনতা ও তার পরিবারের অবদান অমোছনীয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সরকারের প্রতিহিংসামূলক আচরণের শিকার হচ্ছে মুক্তির লড়াইয়ের সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রতীকী স্থাপনাসমূহ। এসবের ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ইতিহাসের সাথে সম্পর্কিত জাতীয় দিবসসমূহ রাষ্ট্রাচার থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আমরা এহেন প্রতিহিংসামূলক পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এর মধ্যে ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত ৭ই মার্চের ঐতিহাসিক জাগরণের ভাষণ দিবস, ১৭ই মার্চের শিশু দিবস এবং ১৫ই আগস্টের মতো শোক পালনের দিবস রয়েছে। আমাদের জাতীয় ইতিহাস থেকে এসব দিবসের তাৎপর্য কোনো বিবেচনাতেই অস্বীকার করা যাবে না। রিসেট বাটন চেপে কেউ আমাদের ‘দাবায়া রাখতে পারবা না’। আমাদের প্রত্যাশা হিংসা ও বিদ্বেষের বিপরীতে সকলের যাবতীয় ও জাতীয় ভুলগুলো অন্ধকারে হারিয়ে যাক, আমাদের অন্যায়গুলো বিচারের কাঠগড়ায় দাঁড়াক এবং সকল অপশক্তি বিনাশের জন্য আমাদের কণ্ঠে উচ্চারিত হোক ‘সত্য বল সুপথে চল’। সরকারের বিদ্বেষে বাতিল হতে যাওয়া দিবসগুলো বাঙালি বরাবরের মতো সামাজিক ও সাংস্কৃতিকভাবে পরম মমতায় পালন করে দৃঢ়ভাবে বলে উঠবে, ।

আরও পড়ুন – খোকসা পৌরসভার ভাতা ভোগীদের যাচাই-বছাই শুরু

রিসেট বাটন চেপে বাঙালির জাতীয় ইতিহাস মুছে ফেলার মাধ্যমে বিভেদ ও প্রতিক্রিয়াশীল অপশক্তির রাজনীতিকে পরিপুষ্ট করতে চাওয়ার এহেন অভিপ্রায় বাঙালি জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সমগ্র জাতি ও মানুষ ঐক্যবদ্ধভাবে এহেন হীন পদক্ষেপের উপযুক্ত জবাব দেবে। ইনশাআল্লাহ্।’

খোকসা পৌরসভার ভাতা ভোগীদের যাচাই-বছাই শুরু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌরসভার ভাতাভোগী প্রতিবন্ধী, বিধবা ও বয়স্কদের সরাসরি যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ৯ টায় ১,২ ও ৩ নং ওয়ার্ডের ভাতাভোগীদের যাচাই-বাছাই হয় খোকসা সরকারি কলেজে। একই সময়ে ৪,৫,৬ খোকসা পৌরভবনে ও ৭, ৮ ,৯ এর যাচাই বছাই হয় খোকসা জানিপুর বালিকা বিদ্যালয়ে।

আরও পড়ুুন – ঈদ ও পূজার ছুটি বাড়ানোর প্রস্তাব যাচ্ছে উপদেষ্টা পরিষদে

উপজেলা সমাজকর্মী উজ্জ্বল হোসেন রুমেল বলেন, যারা ভুয়া ভাতাভোগী এবং মৃত ভাতাভোগী আছে তাদেরকে সনাক্ত করার জন্য এই যাচাই বছাই করা হচ্ছে। যদি কেহ অসুস্থ এবং উপজেলার বাহিরে আছেন তাদেরকে অতিসত্বর উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করতে বলেন। এই যাচাই-বাছাই কার্যক্রম চলে বিকাল ৪টা পর্যন্ত।

ঈদ ও পূজার ছুটি বাড়ানোর প্রস্তাব যাচ্ছে উপদেষ্টা পরিষদে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র রমজান ও কোরবানি ঈদের ছুটি পাঁচ দিন করে করতে যাচ্ছে সরকার। এ ছাড়া হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার ছুটি তিন দিন করা হতে পারে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা হবে। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের জন্য এই সভায় উত্থাপনের কথা রয়েছে।

এ ছাড়া প্রত্যাগত অভিবাসী নীতিমালা অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে।

এর বাইরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে টেবিলে উত্থাপন হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, রোজা ও কোরবানি ঈদের ছুটি পাঁচ দিন করে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ঈদের দিন এবং ঈদের আগে-পরে দুই দিন করে এই ছুটি নির্ধারণের প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ছাড়া দুর্গাপূজার ছুটি তিন দিন নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

ঈদে মানুষের বাড়ি ফেরার সুবিধার্থে কয়েক বছর ধরে নির্বাহী আদেশে ঈদের ছুটি এক দিন করে বাড়িয়ে আসছে সরকার। আওয়ামী লীগ সরকারের সময় দুই ঈদ এবং দুর্গাপূজার ছুটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও পরে তা আর আলোর মুখ দেখেনি। ফলে এখন ঈদে তিন দিন এবং পূজায় এক দিন সাধারণ ছুটি থাকে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব রেখে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যানশিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলো সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪-এর খসড়া চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই খসড়া অনুমোদনের জন্য আগামীকাল উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হলেও অবসরের বয়স বাড়বে কি না, সে বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনার পর সিদ্ধান্ত হবে বলে ওই সূত্র জানায়।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের জন্য ৩৫ বছর এবং নারীদের জন্য ৩৭ বছর করার সুপারিশ করেছে আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি। সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়স নির্ধারণের বিষয়ে সুপারিশ দিতে সাবেক তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে আহ্বায়ক করে ৩০ সেপ্টেম্বর কমিটি করে সরকার।

আরও পড়ুন – মিরপুর টেস্টের ১৫ সদস্যে দল ঘোষণা, থাকছেন সাকিব

পর্যালোচনা কমিটি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশ করলেও অবসরের বয়সসীমা নিয়ে কোনো সুপারিশ করেনি।

বর্তমানে সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত সরকারি চাকরিতে ঢোকা যায়। আর ৫৯ বছর বয়সে অবসরে যান সরকারি কর্মচারীরা। মুক্তিযোদ্ধার সন্তানেরা ৩২ বছর বয়স পর্যন্ত সরকারি চাকরিতে যোগ দিতে পারেন, আর ৬০ বছর বয়সে অবসরে যান।

মিরপুর টেস্টের ১৫ সদস্যে দল ঘোষণা, থাকছেন সাকিব

0

bদক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে আছেন সাকিব আল হাসান। আর বাদ পড়েছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে থাকা খালেদ আহমেদ।

আগামী ২১ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ। ২১-২৫ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর অব্দি চলবে ২য় টেস্ট।

আরও পড়ুন – অগ্নিকন্যা মতিয়া চৌধুরী মারা গেছেন

১ম টেস্টের বাংলাদেশ দলের নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

অগ্নিকন্যা মতিয়া চৌধুরী মারা গেছেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দুপুর ১টার দিকে মারা যান মতিয়া চৌধুরী। এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত মতিয়া চৌধুরীকে এ দিন সকালে হাসপাতালে আনা হয়। আমরা ইসিজি করে চিকিৎসা কার্যক্রম শুরু করি। শেষ পর্যন্ত সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সফল হতে পারিনি। দুপুর ১২টা ৫৭ মিনিটে তিনি মারা যান।

মতিয়া চৌধুরীর জন্ম ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে। তার বাবা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী। ১৯৬৪ সালের ১৮ জুন খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মতিয়া চৌধুরী।

তিনি ইডেন কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। ১৯৬৭ সালে ‘অগ্নিকন্যা’ নামে পরিচিত মতিয়া পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন এবং এর কার্যকরী কমিটির সদস্য হন। ১৯৭০ ও ১৯৭১ এর মাঝামাঝি সময়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, প্রচারণা, তদবির এবং আহতদের সেবায় সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন।

আরও পড়ুন – খোকসায় কৃষকদলের আহবায়কে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

১৯৭১ সালে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সময় কালে তিনিবেশ কয়েকবার গ্রেপ্তার হন।

১৯৯৬ ও ২০০৯ এবং ২০১৩ সালে আওয়ামী লীগ শাসনামলে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মতিয়া চৌধুরী। সর্বশেষ তিনি আওয়ামী লীগের ১ নং প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

খোকসায় কৃষকদলের আহবায়কে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

0
খোকসায় কৃষকদলের আহবায়ককে অপসারণের দদাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা কৃষকদলের সদ্য ঘোষিত কমিটির আহবায়কে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতা-কর্মীরা। বুধবার সংবাদ সম্মেলনের ঘোষনা দিয়েছে আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) কুষ্টিয়া জেলা কৃষকদলের সভায় ২৯ সদস্যের খোকসা থানা কৃষকদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। রফিক মন্ডলকে এ কমিটির আহবায়ক করা হয়। কমিটি ঘোষনার খবর ছড়িয়ে পরলে বিএনপির একাংশের ক্ষুদ্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে রাত পৌনে ১০ টায় বিক্ষোভ শুরু হয়। তারা খোকসা বাস স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।

আহবায়ক রফিক মন্ডল

এ সমাবেশে বক্তব্য রাখেন, সদ্য ঘোষিত কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম, কমিটির ৪ নম্বর যুগ্ন আহবায়যক আবুল কালাম প্রমুখ।

থানা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, জেলা নেতাদের ভুল-ভাল বুঝিয়ে রফিক মন্ডলকে আহবায়ক করা হয়েছে। উপজেলা কৃষকদলের সদ্য ঘোষিত কমিটির আহবায়ক রফিক মন্ডলকে বয়কোট করা হয়েছে।

অনুমোদিত আহবায়ক কমিটি

তিনি আরও জানান, দলের পরীক্ষিত নেতাকর্মীদের অন্ধকারে রেখে অদক্ষ নেতাকর্মীদের এই কমিটিতে ঠাই করে দেওয়া হয়েছে। তারা এই আহবায়কের অপসারণের দাবিতে বুধবার সকালে খোকসা প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করবেন। তাকে (রফিক মন্ডলকে) অপসারণ না করা হলে তারা গণ পদত্যাগে করবেন বলে হুমক দেন।

আরও পড়ুন –ভারত থেকে কাঁচা মরিচ এলো ৬০ টাকা কেজি দরে

উপজেলা কৃষকদলের আহবায়ক রফিক মন্ডল বলেন, যারা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের সাথে আলোচনা করেই জেলা নেতারা তাকে আহবায়ক করেছেন। জেলা নেতারা সিদ্ধন্ত নেওয়ার অধিকার রাখেন। তারা বুঝেই কমিটি অনুমোদন দিয়েছেন।

ভারত থেকে কাঁচা মরিচ এলো ৬০ টাকা কেজি দরে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বেনাপোল বন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এসেছে ৫৯৩ টন কাঁচা মরিচ। দাম পরেছে ৬০ টাকা কেজি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল পর্যন্ত ভারত থেকে এসেছে ১০ টন ৯৫৬ কেজি কাঁচা মরিচ। গতকাল সোমবার এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি। এ নিয়ে গত দুইদিনে ৫৯৩ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই দেশে কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়া। তাই চাহিদা অনুযায়ী যোগান ঠিক রাখার জন্য বাজারে ভারসাম্য রক্ষার জন্য এই আমদানি করা হচ্ছে। ভারতে দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল ৫ দিন। গতকাল বন্দর সচল হওয়ায় একদিনেই ভারত থেকে ৫০টি ট্রাকে এসেছে। যাতে প্রায় ৫৮২ টন কাঁচা মরিচ ছিল। ইতোমধ্যে বেনাপোল বন্দর থেকে পণ্যটির চালান খালাস করে নিয়ে গেছেন আমদানিকারকরা।

বেনাপোল কাস্টমস থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, দেশের ২৮ জন আমদানিকারক সোমবার প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করেন। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজির আমদানি মূল্য ৬০ টাকা এবং শুল্ক ৩৬ টাকা।

আরও পড়ুন – কুমারখালীতে ছাত্র – জনতার মিছিলে হামলার ঘটনায় মামলা

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত সময়ে এক ট্রাকে ১০ টন ৯৫৬ কেজি কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করেছে। এর আগে গতকাল সোমবার ৫০ ট্রাকে ৫৮১ টন ৯৭০ কেজি মরিচ আমদানি হয়। যা শুল্ক করাদি পরিশোধ করে আগেই মরিচ বোঝাই ট্রাক বন্দর এলাকা ত্যাগ করেছে।

কুমারখালীতে ছাত্র – জনতার মিছিলে হামলার ঘটনায় মামলা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলার অভিযোগে ৯২ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) রাত ১২ টার পরে জিয়াদ শাহারিয়ার সুমন (২৪) নামের এক আন্দোলনকারী বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন। মামলা নম্বর ০৩। তিনি জেলার খোকসা উপজেলার গোসাইডাঙ্গী এলাকার আক্কাস আলীর ছেলে। হামলার ঘটনা ঘটে গত ৪ আগষ্ট।

মামলায় জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান ও সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুনসহ ৯২ জন আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এছাড়াও এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০ থেকে ১৫ জনকে।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

মামলার বাদী সুমন বলেন, ৪ আগষ্ট সকাল থেকে কুমারখালী বাসস্টান্ড এলাকায় শান্তিপূর্ণভাবে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রজনতার মিছিল চলছিল। সকাল ১১ টার দিকে আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। এতে আমিসহ বেশকয়েক আন্দোলনকারী রক্তাক্ত আহত হয়। আমি দোষীদের শাস্তির প্রত্যাশায় ৯২ জনের নামে থানায় মামলা করেছি।

আরও পড়ুন – ঝিনাইদহে নদীতে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু

কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ৪ আগষ্ট আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় সুমন নামের একজন সোমবার রাত ১২ টার পরে বিস্ফোরক আইনে ৯২ জনকে আসামি মামলা করেছেন। এ মামলায় অজ্ঞাত আসামি রয়েছে আরও ১০ – ১৫ জন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...