সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 191

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ নয়জনের মৃত্যু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে ২ আগস্ট একদিনে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১০ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৫ জন। এ নিয়ে মোট সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৮১০ জন।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৩৩১ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ১০০ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন, বরিশাল বিভাগে ১০৮ জন, খুলনা বিভাগে ৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, রংপুর বিভাগে ৯ জন, সিলেট বিভাগে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮১০ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ৩০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ২১০ জনের মধ্যে ৫০ দশমিক ৫০ শতাংশ পুরুষ এবং ৪৯ দশমিক ৫০ শতাংশ নারী।

আরও পড়ুন –ফরিদপুরে পুজা দেখে বাসায় ফিরে দুই কলেজ ছাত্রীর মৃত্যু

উল্লেখ্য, গত বছর ডেঙ্গ আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জন মৃত্যুবরণ করেন। যা দেশের ইতিহাসে এক বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রেকর্ড হয়। সে বছর ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

ফরিদপুরে পুজা দেখে বাসায় ফিরে দুই কলেজ ছাত্রীর মৃত্যু

0

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে দূর্গা পূজা দেখে বাসায় ফেরার পর দুই কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ও চিকিৎসকদের ধারণা, বিষাক্ত অথবা অতিরিক্ত অ্যালকোহল পানেই তাদের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ওই দুই কলেজছাত্রী হলেন রাজেন্দ্র কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০)। তিনি মাগুরা জেলার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন একই কলেজের ডিগ্রী পড়ুয়া রতœা সাহা (২৬)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৪নং ওয়াডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে।

দুই শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার সন্ধ্যায় তারা পূজা দেখতে বের হয়েছিলেন তারা। রাত সাড়ে ১০ টার দিকে বাসায় ফিরেই অসুস্থ হয়ে পড়েন। অবস্থা খারাপ হতে থাকলে ওই বাসার আরেক বাসিন্দা বিথি সাহা মধ্যরাতে তাদের প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাদের দ্রæত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে সেখানে গেলে চিকিৎসক রতœাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুইজনের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে মারা যান।

আরও পড়ুন – ময়মনসিংহে প্রবীণ সাংবাদিককে কুপিয়ে হত্যা

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদ উজ্জামান বলেন, সকালে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের ডিউটি অফিসারকে জানানো হয় দুই নারীর অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে। ডিউটি অফিসারের কাছ থেকে তথ্য জেনে হাসপাতালে আসি। চিকিৎসকদের সঙ্গে কথা বলে ও প্রাথমিক তদন্তে অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত করে বলা যাবে তারা কি পান করেছিলেন।

ময়মনসিংহে প্রবীণ সাংবাদিককে কুপিয়ে হত্যা

0
নিহত সাংবাদিক

দ্রোহ অনলাইন ডেস্ক

ময়মনসিংহে স্বপন ভদ্র্র (৫৫) নামে এক প্রবীণ সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যার কারণ জানা যায়নি।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত স্বপন ভদ্র জেলার তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তবে তিনি পরিবার নিয়ে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। স্বপন ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি। এক সময় তিনি স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত ছিলেন।

আরও পড়ুন – খোকসা কালীবাড়ি দূর্গা মন্ডপের দান বাক্স চুরি

বিষয়টি সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তবে কেন বা কি কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে। জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি মামলা দায়ের প্রক্রিয়াও চলছে বলে জানান ওসি।

খোকসা কালীবাড়ি দূর্গা মন্ডপের দান বাক্স চুরি

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা কালীবাড়ি দূর্গা পূজা মন্ডপের দান বাক্স চুরির সময় এক শিশুকে আটক করেছে পূজা কমিটি স্বেচ্ছাসেবকরা।

শনিবার সকালে দূর্গা মন্দিরের লোহার গেটের ভিতর থেকে একটি দান বাক্স চুরির ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় দুই ঘন্টা পর দান বাক্স চুরি বিষয়টি মন্দির কমিটি নজরে আসে। বেলা ৯টার দিকে কালী মন্দিরের ছাদ থেকে ওই শিশুকে আটক করা হয়। তার কাছ থেকে দান বাক্সটি উদ্ধার করা হয়। এ সময় শিশুটি মন্দিরের ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে।

আটক শিশুটির নাম শুভ। তার বয়স ১০ বছর। সে উপজেলার কমলাপুর স্কুলপাড়ার সাহাদত হোসেনের ছেলে।

 

কালীবাড়ির পূজা কমিটির একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, সকাল ৬টার ৩৮ মিনিটে শিশু শুভ দুর্গা মন্ডপে ঢোকে। এ সময় তার গায়ে কোন কাপড় ছিল না। সে মন্দিরের ভেতরে কিছু সময় অপেক্ষা করে। মন্দিরের লোহার গেট খোলা পেয়ে সে ভিতর থেকে একটি দান বাক্সটি নিয়ে বেড়িয়ে যায়। এ সময় মন্দিরের ভিতরে কোন আনছার বা পুলিশকে দেখা যায়নি।

দূর্গা পূজা কমিটির অর্থ সম্পাদক শনৎ বিশ্বাস দাবি করেন, নিরাপত্তায় নিয়োজিত আনসার ও পুলিশের গাফিলতি থাকতে পারে। দুুর্বল নিরাপত্তার কারণে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তারা শিশুটিকে পুলিশের কাছে হস্তান্তর করবে।

কালীবাড়ি দূর্গা পূজা কমিটির সভাপতি প্রতাপ আদিত্ব সিংহ বলেন, ঘটনাটি নিছকই চুরি। তাদের স্বেচ্ছাসেবকরা মন্দিরের ছাদ থেকে শিশুকে আটক করেছে। এ সময় শিশুটি মন্দিরের ছাদে বসে দান বাক্স থেকে কাইচি দিয়ে টাকা বার করছিল। দান বাক্স থেকে প্রায় ৭/৮ শ টাকা বেড় করেছিল। টাকাসহ তাকে উদ্ধার করা হয়েছিল।

আরও পড়ুন –গড়াই নদীর ভাঙ্গ রোধ প্রকল্প: ৭শ মিটার প্রকল্পের ২শ মিটার করেই শেষ

মন্দিরে দাত্বিরত পুলিশের এসআই আলম জানান, সকালে আনছার সদস্যদের দায়িত্ব দিয়ে তিনি ও অপর পুলিশ সদস্য বাইরে ছিলেন। আটক শিশুকে থানায় হস্তান্তর কারা হবে। তারা করনিয় নিয়ে সিদ্ধান্ত নেবেন।

গড়াই নদীর ভাঙ্গ রোধ প্রকল্প: ৭শ মিটার প্রকল্পের ২শ মিটার করেই শেষ

0

স্টাফ রিপোর্টার

হিজলাবট দ্বীপচরের চারটি আবাসন ও আশ্রায়ণ প্রকল্প এলাকায় গড়াই নদীর অব্যহত ভাঙ্গন রোধে নেওয়া ৭০০ মিটার দীর্ঘ প্রকল্পের ২০০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলে কাজের ইতি টানা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে পানি কমার সাথে সাথে আবার নদী ভাঙ্গন বৃদ্ধি পাওয়া আশঙ্কা করা হচ্ছে। হুমকীর মুখে পরেছে মসজিদ, শিশুদের স্কুলসহ ১৭০ ভুমিহীনের বসতবাড়ি। ভাঙ্গন রোধে প্রকল্পের অবশিষ্ট কাজ শুরু করার দাবিতে ভূমিহীনরা সরকারের বিভিন্ন দপ্তরে দৌঁড়ে বেড়াচ্ছেন। সবাই আশ্বাস দিয়েছেন কিন্তু কাজ আর শুরু হচ্ছে না।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত শুষ্ক মৌসুমে খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দ্বীপচর আবাসন প্রকল্প এলাকায় গড়াই নদীতে ভাঙ্গন শুরু হয়। নদীর পূর্ব তীরের এসব আবাসান প্রকল্প এলাকার নদী ভাঙ্গন রোধে ৭০০ মিটার জিও ব্যাগ ফেলার প্রকল্প তৈরী করের ঢাকায় পাঠানো হয়। কিন্তু প্রকল্পের দুই প্রান্তে মোট ২০০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলার বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের মাঝের ৫০০ মিটারের বরাদ্দ দেওয়া হয়নি। অনুমোদিত অংশের কাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে। বাদপড়া অংশে বরাদ্দের জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা চলছে।

ভূমিহীনদের অভিযোগ, দ্বীপচর আবাসন ও আশ্রয়ণ প্রকল্প এলাকায় নদী ভাঙ্গন শুরুর সাথে সাথে তার বিভিন্ন দপ্তরে ছুটা-ছুটি করেছিল। অনেক তদবিরের পর প্রকল্পো অনুমোদন করানো হয়। কিন্তু তাদের চোখে ধুলো দিয়ে ভাঙ্গনের মুখে সামান্য কিছু জিও ব্যাগ ফেলে নদীর তীর রক্ষার কাজ শেষ করা হয়েছে। তাদের বলা হয়েছিল পানি কমলে কাজ করা হবে। এখন বলা হচ্ছে প্রকল্পে অর্থ বরাদ্দ না থাকার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

দ্বিপচরের আশ্রয়নের বসতি ভূমিহীনরা প্রকল্প শুরু করার বাদি নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের সাথে দেখা করেছেন। প্রত্যেকেই তাদের আশ্বস্ত করেছেন অচিরেই কাজ শুরু করা হবে কিন্তু পানি নামতে শুরু করেছে কাজ শুরু না হওয়া তারা উদ্বিগ্ন হয়ে উঠেছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, হিজলাবট মৌজায় গড়াই নদীর মাঝে জেগে ওঠা বিশাল চরই দ্বীপচর। চরের পশ্চিমে মূল গড়াই নদী অংশে ভাঙ্গ তীব্র হয়েছে। ভূমিহীনদের বসত বাড়ির ৭৫ গজের মধ্যে নদী ভাঙ্গন চলে এসেছে। আবাসনের মাঝখানে শিশুদের প্রাথমিক বিদ্যালয় (স্থানীয় ভাবে পরিচালিত), মসজিদ ও পুকুর। গড়াই নদীর পুর্ব তীরের দ্বীপচর আবাসন প্রকল্পের উজান ও ভাটিতে বেশ কিছু জিও ব্যাগ ফেলা হয়েছে। পানি কমতে শুরু করায় ভাঙ্গন কবলিত এলাকা জুড়ে নতুন করে কলার গাছের চারা গজাচ্ছে। নদী রক্ষা প্রকল্প এলাকায় কোন সাইনবোড পাওয়া যায়নি। ইতোমধ্যেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে ভূমিহীন লাল্টু, আলাউদ্দিন ওরফে আলাই, রবিউল সহ প্রায় ৪৫ জন ভূমিহীনের নামে বন্দবস্ত দেওয়া প্রায় শতবিঘা জমির সিংহ ভাগ।

আবাসন প্রকেেল্পর বাসিন্দার মজিবর রহমান জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভূমিহীনদের চোখে ধুলো দিয়ে নাম মাত্র কাজ করে উঠে গেছে। প্রকেেল্পর মাঝ খানের ৫০০ মিটার কাজ না করায় আবার নতুন করে নদী ভাঙ্গন শুরু আশঙ্কা করছেন তিনি। ভূমিহীনদের চাষের জন্য বরাদ্দ দেওযা প্রায় সব জমি নদীর পেটে গেছে। এবার যাবে বাড়ি। ভাঙ্গন রোধ করা না গেলে আবাসান নিশ্চিহ্ণত হয়ে যাবে।

পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী আব্দুল আজিজ বলেন, নদী ভাঙ্গরোধে জরুরী এ প্রকল্প এলাকায় অনেক বেশি জিও ব্যাগ ফেলার কথা ছিল। কিন্তু বরাদ্দ না থাকায় ৩০০ মিটার করার পর হঠাৎ করে কাজ বন্ধ করা হয়। প্রকল্প বাস্তবায়ন না করা হলে নদী ভাঙ্গন বৃদ্ধির আশঙ্কা করছেন তিনিও।

আরও পড়ুন – দূর্গা পূজায় অপ্রীতিকর ঘটনায় ১৭ জন আটক : আইজিপি

পানি উন্œয়ন বোর্ড কুষ্টিয়ার প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, তারা ৭০০ মিটার নদীর তীর রক্ষার প্রকল্প তৈরী করে ঢাকায় পাঠিয়েছিলেন। কিন্তু প্রকল্পটির কাট-ছাট করে উজানে একশ মিটার আবার ভাটিতে একশো মিটার তীর রক্ষার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। মাঝের বাঁকী ৫০০ মিটারে জিও ব্যাগ ফেলার জন্য পরে বরাদ্দ দেওয়ার কথা ছিল। গড়াই নদীর দ্বীপচর এলাকায় পাশাপাশি চারটি আবাসন ও আশ্রয়ণ রয়েছে। তাই ভাঙ্গন রোধের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কিন্ত রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আর বরাদ্দ আসেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা ফোনে জানান, ভাঙ্গন উপদ্রæত এলাকার লোকজন এসেছিল। স্থানীয় তহশিলদারকে রিপোট করে জমা দিতে বলা হয়েছে। রিপোট পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন বরাবর পাঠায়ি দেওয়া হবে।

তিনি আরও জানান, যেখানে ভাঙ্গন লেগেছে। সেখানে সরকারী জমি ইজারা নিয়ে ভূমিহীনরা ঘর বাড়ি তুলে বসবাস করছে। সরকারী ভাবে নির্মান করা আবাসন হ্যলিপেডে। ভাঙ্গন থেকে অনেক দূরে।

উল্লেখ্য, হিজলাবট দ্বীপচরে ৯০ এর দশকে প্রথমে ১০০ ও পরবর্তীতে ৭০ পরিবারের জন্য সরকারী ঘর ও জমিসহ দুটি পৃথক আবাসন প্রকল্প চালু করা হয়। সরকারী ভাবে চরের মাঝখানে অফিস, কমিউন্টি সেন্টারও নির্মান করে দেওয়া হয়। পরবর্তী সময়ের খানপুর ও হিলালপুর মৌজার সীমান্তে ৩৫ পরিবারের জন্য টিন সেড বসত ঘরে আশ্রায়ণ গড়ে তোলা হয়। এখানেও কমিউনিটি সেন্টার সহ অফিস ছিল। এটি নদী গর্ভে বিলিন হয়ে গেছে।

সর্বশেষ আওয়ামী লীগের সরকারের আমলে মোড়াগাছা হেলিপ্যাডে মজিব শতবর্ষের আশ্রায়ণ প্রকল্প তৈরী করা হয়।

দূর্গা পূজায় অপ্রীতিকর ঘটনায় ১৭ জন আটক : আইজিপি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ১ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনায় ১১টি মামলা ও ২৪টি জিডি হয়েছে। এসব ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) বিকালে রাজধানীর বনানীতে একটি পূজামন্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদে-নির্বিঘেœ দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সার্বিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত। মুষ্টিমেয় কিছু অপরাধী ছাড়া বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। আমরা শান্তিপ্রিয় মানুষের পাশে রয়েছি। যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।

আরও পড়ুন – রাজনৈতিক ফাঁদে পা না দেবার আহবান আসিফ নজরুলের

তিনি আরও বলেন, দুর্গাপূজা নিয়ে কেউ কোনো বিশৃঙ্খলা বা অপতৎপরতা ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। দুর্গাপূজা নিয়ে সাইবার ওয়ার্ল্ডে যাতে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্য বাংলাদেশ পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

আইজিপির সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং বনানী পূজামন্ডপ ব্যবস্থাপনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। পরে আইজিপি বসুন্ধরা এবং উত্তরায় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন এবং পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রাজনৈতিক ফাঁদে পা না দেবার আহবান আসিফ নজরুলের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে বলেছেন, কখনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না। আপনারা বাংলাদেশের নাগরিক, স্বাধীনভাবে মতামত প্রকাশ করবেন। আপনাদের নিয়ে খেলাতো কোনো দলই কম করেনি।

শুক্রবার (১১ অক্টোবর) বিকালে সিরাজগঞ্জ পৌর শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখগড়া পূজামন্ডপে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আপনারা কখনো বিপন্ন ও অসহায় বোধ মনে করবেন না। আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু করার প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা করবো।

এই উপদেষ্টা বলেন, দেশে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করি। গত আন্দোলন (ছাত্র-জনতার আন্দোলন) কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের আন্দোলন ছিল না। সব ধর্মের মানুষ এতে অংশ নিয়েছিলেন। এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক।

আরও পড়ুন – দূর্গা পূজা মন্ডপে ইসলামি গান: ছয় গায়ক ও মন্দির কমিটির নেতার…

সভায় বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু ও জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস প্রমুখ।

দূর্গা পূজা মন্ডপে ইসলামি গান: ছয় গায়ক ও মন্দির কমিটির নেতার বিরুদ্ধে মামলা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চট্টগ্রামের জে এম সেন হলের দূর্গা পূজামন্ডপে ইসলামি গান পরিবেশনের ঘটনায় পূজা উদযাপন কমিটি এক নেতা ও ছয় গায়কের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় এ মামলা করেন চট্টগ্রাম মহানগরী পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক সুকান্ত মহাজন।

মামলার আসামিরা হলেন- পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত, গান পরিবশেন করা চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম, মো. নুরুল ইসলাম, আব্দুল্লাহ ইকবাল, রনি, গোলাম মোস্তফা ও মো. মামুন।

এর মধ্যে ঘটনার দিন রাতে আটক হওয়া শহীদুল করিম ও মো. নুরুল ইসলামকে গান পরিবেশন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও গোলমাল সৃষ্টির অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চট্টগ্রাম মহানগরী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মামলা হয়েছে। মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টার অভিযোগ করা হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের এক পূজান্ডপে ইসলামি গান গাওয়া নিয়ে তীব্র আলোচনা তৈরি হয়। ওই গানের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে নানান আলোচনায় মাতেন নেটিজেনরা।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম নগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সজল দত্তের আহ্বানে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামে একটি সংগঠন ওই পূজামন্ডপে গান করতে যায়। তবে গান গাওয়ার পরে সনাতন ধর্মের মানুষদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ওই গানের দলের ছয় সদস্য গান পরিবেশন করতে মঞ্চে ওঠেন। সংগঠনটি শাহ আবদুল করিমের লেখা বিখ্যাত গান ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ এবং চৌধুরী আবদুল হালিমের লেখা ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে ¯্রষ্টার এই বিধান’-শীর্ষক গান দুটি পরিবেশন করেন। এর মধ্যে শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে ¯্রষ্টার এই বিধান-গানটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন – শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির দাবি জানালেন মাহমুদুর রহমান

এ ঘটনায় পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। একই সঙ্গে ইসলামি গানের দলকে পূজামন্ডপে গানের সুযোগ করে দেওয়ায় পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তকে পরিষদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শচীন্দ্র নাখ বাড়ৈর সই করা এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রামের জে এম সেন হল প্রাঙ্গণ দূর্গা পূজামন্ডপে ১০ অক্টোবর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

পরিষদের সভাপতি বসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বিবৃতিতে বলেন, এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত বেদনাহত। পূজা উদযাপন পরিষদ এ ঘটনা বিচার বিভাগীয় তদন্ত ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।

এর আগে বিকালে পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তকে পরিষদ থেকে স্থায়ী বহিষ্কারের ঘোষণা দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরীর নেতারা।

বহিষ্কারাদেশে বলা হয়, ‘সজল দত্ত বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর পূজা পরিষদ আয়োজিত সাংস্কৃতিক মঞ্চে চট্টগ্রাম কালচার একাডেমি নামক একটি সংগঠনকে গান করার সুযোগ দেন। ওই সংগঠনের ছয় যুবক মঞ্চে উঠে বাদ্যযন্ত্র ছাড়া উপস্থিত সবার সামনে ইসলামি দাওয়াতি গান পরিবেশন করেন। তারা এ কাজের মাধ্যমে ধর্ম অবমাননা করেন এবং এতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এ ঘটনার জন্য আপনিই দায়ী। তাই সংগঠনের জরুরি সভায় সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।’

এদিন মহানগর পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, পূজামন্ডপে পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের অনুরোধেই গান পরিবেশন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গান পরিবেশনকারী দুজনকে আটক করা হয়েছে।

জানতে চাইলে চট্টগ্রাম নগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল বলেন, ‘আমাদের যুগ্ম সম্পাদক সজল দত্ত গানের দলটিকে পূজামন্ডপে নিয়ে এসেছেন। তার উপস্থিতিতেই মঞ্চে উঠে গান পরিবেশ করা হয়। তবে ওই সময় আমি ঘটনাস্থলে ছিলাম না।’

চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামানও দাবি করেছেন, পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণেই তাদের একটি দল পূজামন্ডপে গান করতে যায়।

তিনি বলেন, ‘পূজা উদযাপন পরিষদের সজল দত্ত প্রায় ১০ দিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন। আমাদের কয়েকজন সে আহ্বানে সাড়া দিয়ে সেখানে যান। আজ তিনি ফোন করে বলেন- আপনারা একটু আসেন। আপনাদের একটু ফ্লোর (সুযোগ) দেবো। কিছু দেশাত্মবোধাক গান গাইবেন। সে আমন্ত্রণে গিয়ে আমাদের দলটি দুটি সম্প্রীতির গান পরিবেশন করে। কিন্তু এ নিয়ে একটা পক্ষ প্রচারণা চালাচ্ছে যে ষড়যন্ত্র করতেই আমরা গান করতে গিয়েছি। আমরা তো জোরপূর্বক কিছুই করিনি। দাওয়াত পেয়েই গিয়েছিলাম।’

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির দাবি জানালেন মাহমুদুর রহমান

0

কুষ্টিয়া প্রতিনিধি

‘শেখ হাসিনাকে অবিলম্বে গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানান দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান। তিনি আরও বরেন, শেখ হাসিনা মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। গুম-খুন এবং আন্দোলনে গণহত্যার সাথে জড়িত শেখ হাসিনা।

বৃৃহস্পতিবার (১০অক্টোবর) দুপুর ২টায় কুষ্টিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদ শেখ হাসিনার পতন হলেও এখনো ভারতীয় আধিপত্যবাদের পতন হয়নি। এ জন্য বাঙালি মুসলমানের বয়ান তৈরি করতে হবে। বাঙালি মুসলমানের নিজস্ব সংস্কৃতির বয়ানের মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটবে এবং ভারতীয় আধিপত্যবাদের পতন হবে।’

মাহমুদুর রহমান আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের মতো দেশে আরেকটি ফ্যাসিবাদ সরকার যেনো গঠিত না হতে পারে এবং বাংলাদেশের মানুষের অধিকার, বাকস্বাধীনতা ও আদালতের মর্যাদা পাওয়ার কারণে ছয় বছর আগে আদালত প্রাঙ্গণে আমার ওপর হামলার ঘটনায় থানায় এ মামলা দায়ের করেছি। এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি।

এসময় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদাল হোসেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএম জুবায়েদ রিপন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, জেলা জামায়াত আমির অধ্যাপক আবুল হাসেম প্রমুখ বক্তব্য রাখেন।

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা শেষ করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে বুয়েটের মেধাবী ছাত্র নিহত আবরার ফাহাদের বাসায় যান আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

উল্লেখ্য, ২০১৮ সালের ২২ জুলাই একটি মানহানি মামলায় জামিন নিতে ওই সময় কুষ্টিয়ায় আসেন মাহমুদুর রহমান। আদালত থেকে জামিন নিয়ে বের হওয়ার পথে জেলা ছাত্রলীগের নেতাদের নেতৃত্বে তার ওপর হামলা হয়। সে সময় পুলিশ উপস্থিত থাকলেও তার ওপর হামলার সময় নীরব ছিল। হামলায় গুরুতর জখম হন মাহমুদুর রহমান। ইট দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। এছাড়া তাকে ঘিরে ধরে বেদম হামলা চালায় ছাত্রলীগের ক্যাডাররা।

আরও পড়ুন –কুষ্টিয়ায় কলেজে যোগ দিতে গিয়ে অধ্যক্ষ লাঞ্ছিত

দীর্ঘ ছযয় বছর আগে কুষ্টিয়া আদালত চত্বরে হামলার ঘটনায় মামলা দায়েরের জন্য বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১টায় কুষ্টিয়া মডেল থানায় আইনজীবীসহ আসেন দৈনিক আমার দেশ পত্রিকার তৎকালীন ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার সাবেক এসপি মেহেদী হাসান , মডেল থানার ওসি নাসির উদ্দিন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বে^চ্ছাসেবক লীগের নেতা-কর্মীসহ মোট ৪৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫-২০ জনকে।

কুষ্টিয়ায় কলেজে যোগ দিতে গিয়ে অধ্যক্ষ লাঞ্ছিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায সরকারি সেন্ট্রাল কলেজের নয়া অধ্যক্ষ প্রফেসর মোসলেম উদ্দিন কলেজে যোগ দিতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সাথে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের ইন্ধন রয়েছে বলে দাবি করা হয়।

বিষয়টি কুষ্টিয়ার জেলা প্রশাসককে (ভারপ্রাপ্ত) অবহিত করেছেন বলে নিশ্চিত করেছেন প্রফেসর মোসলেম উদ্দিন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষকরা। তারা জানিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি যোগদান করতে পারেননি। শিক্ষার্থীদের অভিযোগ আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি মাহবুব উল আলম হানিফের কাছ থেকে সুবিধা নেওয়াসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করেছেন নয়া অধ্যক্ষ।

কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২ সেপ্টেম্বর কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ প্রফেসর আজমল গণি অবসরে গেলে অধ্যক্ষের দায়িত্ব পান প্রফেসর ড. খায়রুল ইসলাম।

গত ২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোসলেম উদ্দিনকে কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ হিসাবে পদায়ন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে নতুন অধ্যক্ষ যোগদানের জন্য কলেজে আসেন। তার আগে থেকেই শিক্ষার্থীরা অধ্যক্ষের ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে বন্ধ করে রাখে। কলেজে আসার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে পরিচয় হওয়ার জন্য ডাক দিলে শিক্ষার্থীরা নয়া অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া ভুয়া শ্লোগান দিতে থাকে। এ সময় অধ্যক্ষ তার কক্ষের তালা ভেঙে ফেলার নির্দেশ দিলে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এক পর্যায়ে তাকে জোরপূর্বক টেনে কলেজের বাইরে নিয়ে রিক্সায় তুলে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা জানান, আমরা জানতে পেরেছি নতুন অধ্যক্ষ সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন। এছাড়াও তিনি নন বিসিএস। কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি মাহবুবউল আলম হানিফের রাজনৈতিক প্রোটকলের মাধ্যমে অধ্যক্ষ নিয়োগ পেয়েছেন। আরও খারাপ যেটা করেছেন, তিনি কলেজ ক্যাম্পাসে এসে পরিচয় না দিয়ে তালা ভাঙার চেষ্টা করেছেন। তাই স্বৈরাচারী সরকারের কোন দোসরকে আমরা আমাদের ক্যাম্পাসে চাই না। আমরা দুর্নীতিমুক্ত ক্যাম্পাস চাই।

এ ঘটনায় নতুন অধ্যক্ষ অধ্যাপক মোসলেম উদ্দিন বলেন, কলেজে আজ যোগদান করতে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল ইসলামের ইন্ধনে তার দোসর ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল হক, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক রওশন আলী, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মফিজ উদ্দিন ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল হোসেনের প্ররোচনায় আমাকে লাঞ্ছিত করা হয়েছে। তারা সরকারি দায়িত্ব পালনে বাধা দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, আমি যখন কলেজে যায় তখন শিক্ষার্থীরা আমাকে সন্মান জানিয়েছেন। শিক্ষার্থীরা কক্ষের তালা খুলতে গেলে আশরাফুল হকের ইশারায় অন্যান্যরা এসে বাধা দেন।

আরও পড়ুন – শেখ হাসিনা তাহলে কি ভারত ছেড়েছেন?

তার বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ ভিত্তিহীন দাবি করে অধ্যক্ষ বলেন, আমি এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি। তিনি ব্যবস্থা নিবেন।

এ ঘটনায় ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল হক জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আমরা নতুন অধ্যক্ষ স্যারের আসার অপেক্ষায় ছিলাম। এ সময় বিভিন্ন অভিযোগ তুলে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। কিন্তু তাকে লাঞ্ছিত করা হয়েছে এই বিষয়টা আমার জানা নেই। সরকার যেটা আদেশ দিবে আমরা তা মানতে বাধ্য এর বাইরে কিছু বলার নেই।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকায় শিক্ষার্থীরা তাকে যোগদান করতে দেইনি। সে সময় তিনি রুমের তালা ভাঙার চেষ্টা করলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে তাকে কলেজ থেকে বের করে দিয়েছে। অধ্যক্ষের করা অভিযোগ সঠিক নয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোছাঃ শারমিন আক্তার বলেন, সহযোগিতা চেয়ে মৌখিকভাবে বিষয়টি অধ্যক্ষ জানিয়েছেন। যেহেতু সরকারি প্রতিষ্ঠান সেহেতু তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ভিন্ন। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি দেখভাল করতে পারি। কিন্তু প্রশাসনিক ব্যবস্থা উনার কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করতে হবে।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...