শুক্রবার, মে ১, ২০২৬.
Home Blog Page 28

কুমারখালীতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় করলেন মেহেদী রুমী

0

বিশেষ প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

রবিবার সকালে কুমারখালী পাবলিক লাইব্রেরি হলরুমে উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম পিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, দেশ আজ চরম রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধাদের সম্মান, অধিকার ও মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে দলীয় স্বার্থে ব্যবহার করে দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে অবরুদ্ধ করা হয়েছিল। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলা জরুরি।
মতবিনিময় সভা থেকে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ধানের শীষ প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা আতাহার হোসেন তারা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফিক বিশ্বাস, বিএনপি নেতা অধ্যক্ষ তরিকুল ইসলাম, কে এম আলম টমে, আব্দুর রাজ্জাক বাচ্চু, হাজী মনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু প্রমুখ।

সভা সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হোসেন ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিলাল।

কুষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

0
কুষ্টিয়ায় দুর্বৃত্তের আগুনে পুড়লো বিএনপি অফিন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের একটি নির্বাচনী ক্যাম্পে গভীর রাতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টাকিমারায় অবস্থিত ১ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী ক্যাম্পে এই ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্যাম্পের চেয়ার-টেবিল, প্যান্ডেল পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

রবিবার বেলা ১১টার দিকে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি চাঁদ মোল্লা বলেন, রাতের আঁধারে মুখ বাঁধা দুই ব্যক্তি ক্যাম্পে আগুন দেয়। এ সময় আশেপাশে আরও লোকজন ছিল। আগুন দেওয়ার পর স্থানীয়রা টের পেয়ে তাড়া দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। তবে মুখ বাঁধা থাকায় কাউকে চিনতে পারিনি। আগুনে ক্যাম্পের সব পুড়ে গেছে।

কুষ্টিয়ার বিএনপির অফিসে আগুন দিয়ে মোটরসাইকেল ফেলে যায় দুর্বৃত্তরা।

বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী হান্নান বলেন, বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। আমরা দ্রæত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, দুস্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

ঘটনাস্থল থেকে একটি রেজিষ্ট্রেশন বিহীন মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুষণ

0

গড়াই নদী পাড়ে পৌর সভার ময়লার ভাগাড়। উপজেলা সদরের প্রধান বাজার ও প্রধান খেয়া ঘাট এলাকায় এই ভাগাড় থেকে উৎকট দুর্গন্ধ ছড়ায়। চলাচল দুবিষহ হয়ে উঠেছে। আবর্জনা নদীর পানি দুষণ করছে। ভাগাড় সরানোর দাবিতে সংখ্যা সম্প্রদায়ের লোকসহ এলাকাবাসীরা আন্দোলন করেছে। প্রতিকার হয়নি। মাঝে মধ্যে অস্বাস্থ্যকর ভাবে ময়লার ভাগাড় পোড়ানোর জন্য আগুন দেয়া হয়। এখান থেকে নির্গত ধুঁয়া আর দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। রবিবার সকালে খোকসার খেয়া ঘাটের অদূরে নদী তীরের ময়লার ভাগারে পৌর কর্মচারীরা আগুন দিলে ধুঁয়ায় বাজার আচ্ছন্ন হয়ে যায়।

বৈধ অস্ত্র জমা না দিলে আইনি ব্যবস্থা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈধ আগ্নেয়াস্ত্রের ওপর কড়াকড়ি আরোপ করে অন্তর্র্বতী সরকার। এর অংশ হিসেবে শনিবার (৩১ জানুয়ারি) পর্যন্ত বৈধ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঘোষিত তফসিল অনুসরণে আগামী ১৫ ফেব্রæয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

তবে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে নির্ধারিত নীতিমালা অনুযায়ী বরাদ্দকৃত বৈধ অস্ত্রের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

এ বিষয়ে প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার জন্য অনুমোদিত সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ সংক্রান্ত নির্দেশনা কার্যকর হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

রেলের জলাশয় ভরাট করে ভবন নির্মাণের অভিযোগ

0

বিশেষ প্রতিনিধি. কুমারখালী থেকে

কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধভাবে রেলওয়ের জলাশয় ভরাট করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, দখলদার জাহিদ হোসেন প্রথমে বালু দিয়ে রেলওয়ের জলাশয় ভরাট করে টিনের ঘর নির্মাণের পর এখন পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। কুমারখালী সরকারি কলেজ সংলগ্ন ও বাটিকামারা-তেবাড়িয়া রেলগেট এলাকায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রেলের অনুমতি ছাড়াই প্রকাশ্যে গাড়িভর্তি বালু এনে সরকারি জলাশয়টি ভরাট করা হয়। এ নিয়ে একাধিকবার রেল কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও পাকশী রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি দপ্তর নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ ওঠে।

কুমারখালী সরকারি কলেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারখালী রেলস্টেশনের পূর্ব প্রান্ত থেকে বাটিকামারা রেলগেট পর্যন্ত প্রায় এক একর ৩৪ শতাংশ অকৃষি (জলাশয়), ২৯ শতাংশ কৃষি এবং ৩ হাজার ১০০ বর্গফুট বাণিজ্যিক রেলের জমি রয়েছে। এসব জমি ১৯৯৬ সাল থেকে কুমারখালী সরকারি কলেজের ইজারায় ছিল এবং কলেজ কর্তৃপক্ষ প্রতিবছর নিয়মিত খাজনা পরিশোধ করে আসছে। তবে রেল কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে ২০২৪ সালে জলাশয়ের একটি অংশ দখল করে স্থাপনা নির্মাণ শুরু করেন জাহিদ হোসেন।

২০ জানুয়ারি কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার অভিযান চালিয়ে পাকা ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেন। তবে কয়েকদিন বন্ধ থাকার পর আবারও নির্মাণ কাজ শুরু হয়েছে বলে অভিযোগ ওঠে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, জলাশয়ের পূর্বাংশ ভরাট করে টিনের বেড়া দিয়ে ঘিরে ভেতরে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। প্রবেশপথে তালা ঝুলছে এবং ভেতরে একাধিক শ্রমিক কাজ করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, কিছুদিন আগে কাজ বন্ধ থাকলেও জমির মালিকের নির্দেশে ৩১ জানুয়ারি (শনিবার) থেকে পুনরায় কাজ শুরু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রেলওয়ের জলাশয় দখল ও স্থাপনা নির্মাণের পেছনে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ থাকতে পারে। তারা অবিলম্বে নির্মাণ কাজ বন্ধ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক সদস্য বলেন, প্রকাশ্যে সরকারি জলাশয় ভরাট করে পাকা ইমারত নির্মাণ হচ্ছে এটা চরম দুঃখজনক। একাধিকবার সংবাদ প্রকাশের পরও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।

কুমারখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার বলেন, রেলের জমি কলেজের নামে লিজ নেওয়া ছিল। কিন্তু প্রভাবশালীরা জলাশয়ের একটি অংশ দখল করে এখন পাকা ভবন নির্মাণ করছে। বিষয়টি জানালেও রেল কর্তৃপক্ষ কার্যত নিষ্ক্রিয় রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত জাহিদ হোসেনকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তিনি সম্প্রতি দাবি করেন, নিয়ম মেনেই জলাশয় ভরাট করে একটি স্কুলের জন্য ভবন নির্মাণ করছেন। যদিও তিনি এ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

রেলওয়ের পাকশী বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো.আরিফুল ইসলাম বলেন, কাজ আবার শুরু হয়েছে কি না, বিষয়টি খতিয়ে দেখা হবে।

কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার জানান, জমির শ্রেণি পরিবর্তন ছাড়া জলাশয় ভরাট করা সম্পূর্ণ অবৈধ। পুনরায় কাজ শুরু হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া-৩ আসনের ভোটারদের কাছে নতুন চমক বিএনপি প্রার্থীর চীনা বউ

0

কুষ্টিয়া প্রতিনিধি

‘আমি বাংলা আস্তে আস্তে শিখায়, আমার মেয়ে-খালা, এরা শেখায়। আমার হাসবেন্ড ভালো মানুষ, ইঞ্জিনিয়ার বুয়েট। আমার হাসবেন্ড ধানের শীষ, ভোট দিন।’

এভাবেই গ্রামগঞ্জে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ‘চাইনিজ ভাবি’। আর সামনে বসে ভাঙা ভাঙা আধো বাংলায় কথা বলতে শুনে হাসছে হচ্ছেন গ্রামের নারী ও শিশুরা। নামমাত্র দুয়েকটা সাদাকালো পোস্টার আর ব্যানার ভোটারের মনে আনন্দের খোরাক জোগাতে না পারলেও সেই কাজটি দারুণভাবে করছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকারের চীনা স্ত্রী ওয়াং লিনা। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি চাইনিজ ভাবি, আর সাধারণ ভোটাররা ডাকছেন ‘জাকেরের বউ’ বলে।

শনিবার দুপুরে ওয়াং লিনা প্রচার চালান কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর-রাতুলপাড়া এলাকায়। সেখানে সরেজমিনে দেখা যায়, গ্রামের সাধারণ নারী-পুরুষদের সঙ্গে ঢল নেমেছে শিশু-কিশোরদের। স্কুল বন্ধ থাকায় শিশুদের দল ছুটছে বিদেশি বউ দেখতে। এতে ধানের শীষের প্রচারে যোগ হচ্ছে নতুন মাত্রা।

বাংলাদেশের প্রান্তিক গ্রামে নির্বাচনী প্রচার চালাতে কেমন লাগছে? উত্তরে ওয়াং লিনা বলেন, খুব ভালো লাগছে। গ্রামের মানুষ খুব ফ্রেন্ডলি। তারা আমার নাম জানতে চায়। আমি কী খেয়েছি, কখন এসেছি সেসবের খোঁজ নেয়।

এদিন ওয়াং লিনার সঙ্গে প্রচারে এসেছেন জাকির সরকারের মামাতো ভাবি রোখসানা পারভীন জোনাকি। তিনি বলেন, ওয়াং লিনার জন্য আমরা ভোটের মাঠে অসাধারণ সাড়া পাচ্ছি। আমি বাঙালি, এটা আমার ইউনিয়ন। আমি এলাকার মানুষের সঙ্গে যতটা মিশতে পারছি না। ও তার চেয়েও বেশি মিশে যাচ্ছে। সবাই ওকে খুব ভালোবাসছে। ঘরে বসানো, খাওয়ার জন্য সবাই খুব চেষ্টা করছে। আর শিশুরা তো পিছুই ছাড়ছে না।

ভোটের প্রচার দেখে ঘর থেকে বের হয়ে এসেছেন অষ্টাদশী এক বৃদ্ধা। তিনি বলেন, ঘর থেকে শুনলাম জাকেরের বউ আসছে। তাই দেখতি আলাম। খুব ভালো বউ। হেসে হেসে কথা বলে।

এ বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, তার মাধ্যমে নারী ভোটারদের কাছে পৌঁছানো আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। সে যেহেতু বিদেশি, সেও আমাদের দেশের শিল্প-সংস্কৃতি ও মানুষের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছে। দুইয়ে মিলে প্রচারে নতুন মাত্রা আসছে।

২০১১-১২ সাল থেকে বাংলাদেশে অবস্থান করছেন ওয়াং লিনা। তিনি বর্তমানে বেশ দক্ষ হতেই স্বামীর শিল্প প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্য তদারকিও করছেন।

পেঁয়াজের পচন ঠেকাতে

0

শীতকালীন পেঁয়াজের গাছে পচন রোগ দেখা দিয়েছে। মাটিতে পেঁয়াজ নামার সময় পচন রোগের বিস্তার হলে ফলন ব্যহত হতে পারে। তাই মাঠে মাঠে কীটনাশক স্প্রে করায় ব্যস্ত কৃষকরা। কুষ্টিয়ার খোকসার শোমসপুর ইউনিয়নের ধুসুন্ডা মাঠ থেকে শনিবার বিকালে তোলা ছবি।

খোকসায় আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্টের সিজন ২ এর ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট একাদশ চাম্পিয়ন হয়েছে।

শনিবার সকালে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

টসে জিতে নির্ধারিত ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট একাদশের খেলোয়ারেরা ১৭১ রান সংগ্রহ করে। মধ্যাহ্ণ বিরতির পর মেহেরপুর জেলা ক্রিকেট একাদশের খেলোয়ারেরা মাঠে নেমে ৫ ওভার হাতে থাকতে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। রানার আপদল ৫৪ রানে পরাজিত হয়।

আরাফাত রহমান কোকো ক্রিকেট টুনামেন্টের সিজন-২ এর আয়োজক খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ খান রাজু দুই দলের খেলোয়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলেদেন।

এ টুর্নামেন্টে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজবাড়ী জেলাদলসহ ৮টি দল অংশ গ্রহণ করেন।

জামায়াতকে দাজ্জালের সাথে তুলনা করলেন ছাত্রদল নেতা হামিম

0

কুষ্টিয়া প্রতিনিধি

জামায়াতকে দাজ্জালের সাথে তুলনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহবায়ক শেখ তানভীর বারী হামিম বলেছেন, “এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নাম দেখিয়ে জামায়াত দাজ্জালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শয়তান দেখলে আউযুবিল্লাহ আর জামায়াত শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে।”

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে ছাত্রদলের জেন-জি কার্নিভালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেউ যদি আমার সাথে কাউকে শরিক করা আমি পছন্দ করি না। পৃথিবীর কোন বান্দা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাই তাহলে আমার ইবাদত, তোমরা অন্য কাউকে শরিক করো না। আপনার সকলেই জাননে পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব ঘটবে। এই দাজ্জাল যখন পৃথিবীতে আবির্ভাব হবে সে এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে। কিন্তু সে যে এক হাতে জান্নাত দেখাবে সেটা হলো প্রকৃত জাহান্নাম।

কয়েক হাজার তরুনদের নিয়ে জেন-জি কার্নিভালে ধানের শীষে ভোট চেয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান, শেখ নুর উদ্দিন আবির, তানভীর আল হাদী, জাহিন বিশ্বাস এশা প্রমুখ।

স্থানীয় ছাত্রদলের আয়োজনে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় জেন-জি কার্নিভাল।

খোকসায় ককটেল তৈরীর সময় দুইজন আটক

0

তিনটি তাজা ককটেলসহ সরঞ্জান উদ্ধার

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা রেল স্টেশনের পশ্চিমের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩ টি তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ খোকসা রেল ষ্টেশনের পশ্চিমে ফারুকের বাড়িতে এ অভিযান চালায়।

ঘটনা স্থল থেকে ককটেল তৈরীর কারিগর উপজেলার বরইচারা রঘুনাথপুর গ্রামের ওসমানের ছেলে হাসান (৩৫), রাজনাথপুর গ্রামের শাহজাহানের ছেলে রাজীব (৪০) কে আটক করা হয়। তাদের কাছ থেকে সদস্য তৈরী ৩টি তাজা ককটেল ও ককটেল তৈরীর লাল টেপ উদ্ধার করা হয়।

খোকসা থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা রেলওয়ে স্টেশনের পশ্চিমে রেল লাইনের পাশে ফারুকের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে সদ্য তৈরী করা ৩ টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা করার জন্য এই ককট্টেল তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক হাসান ও রাজিবের নামে একাধিক মামলা রয়েছে। তদন্ত করলে সঠিক তথ্য পাওয়া যাবে বলে মনে করেন।

সর্বশেষ সংবাদ

দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজী অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩৬ জন সাধারণ দলিল লেখক এ...

অস্ত্র ঠেকিয়ে এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্ত¡াধিকারীকে অস্ত্র ঠেকিয়ে চার লাখ ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার...

কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিল, সকালে গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে...

বাঁশের শিল্পকর্ম

বাঁশ দিয়ে তৈরী কুলা, চালুন, টুরিসহ ঘর গৃহস্থলির কাজে ব্যবহারের বাহারী পন্যের পসরা সাজিয়ে বেড়িয়েছে ফেরিওয়ালা নিতাই দাস। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থেকে...

কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে...