বুধবার, এপ্রিল ১৫, ২০২৬.
Home Blog Page 604

প্রশাসনের আশকারায় বেপরোয়া ক্ষমতাসীনরা- বিএনপি

0
BNP-DROHO--26-P 5
প্রতিকী

দ্রোহ ডোস্ক

ঢাকা ও সিরাজগঞ্জের দুই সংসদীয় আসনের উপ-নির্বাচনে স্থানীয় প্রশাসনের আশকারা পেয়ে ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

সোমবার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই অভিযোগ করেন।

তিনি বলেন, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী সন্ত্রাসীরা বেপরোয়াভাবে বীরদর্পে হামলা চালাচ্ছে বিএনপির প্রার্থী, সমর্থক ও ভোটারদের উপরে। এছাড়া পুরনো মামলায় কিংবা নতুন গায়েবি মামলার হুমকি দিয়ে দলের নেতা-কর্মীদের ওপর পুলিশি নির্যাতন-গ্রেপ্তার করার হুমকি দিচ্ছে তারা।

“জাতীয় সংসদের এই উপনির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর নাগের ডগায় এসব ঘটনা ঘটলেও তারা সেখানে কোনো ব্যবস্থা তো নেয় নাই। বরঞ্চ তাদের আশকারায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বেপরোয়া হয়ে উঠছে এবং বিএনপির প্রার্থীদের প্রচার-প্রচারণায় ও নির্বাচনী কর্মকান্ডে বাধার সৃষ্টি করছে। আমরা এহেন হামলা ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার ঘটনার নিন্দা জানাচ্ছি।”

এ দুটি উপনির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছে অভিযোগ করে প্রিন্স বলেন, একের পর এক তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছে।

তিনি বলেন, “আমরা স্থানীয় জনসাধারণের প্রতি আহ্বান জানাই, নাগরিকদের ভোটের অধিকার রক্ষা করতে ভোট ডাকাতির ষড়যন্ত্র রুখে দিতে হবে। বর্তমান নির্বাচন কমিশনকে বলতে চাই, নির্বাচনের নামে অপকর্ম করলে তাদেরকেও জবাবদিহি করতে হবে।”

গত কয়েক দিনে ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে দক্ষিণখানে কর্মীসভায় হামলা, কামারপাড়ার রানাভোলায় মহানগর নেতা মোস্তফা জামানের বাড়িতে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলাসহ সিরাজগঞ্জ-১ আসনের নানা ঘটনা তুলে ধরেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ ও সিরাগঞ্জ- ১ আসনে ভোট হবে। ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর ও সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা বিএনপির প্রার্থী।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির এবিএম মোশাররফ হোসেন, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, হারুনুর রশীদ, জয়ন্ত কুমার কুন্ডু, আকম মোজাম্মেল ও হাসান জাফির তুহিন উপস্থিত ছিলেন।

রোবট রিকশাচালক

0
ROBOT-DROHO--26-P 5
রোবট

দ্রোহ ডেস্ক

রিকশায় বসে আছেন যাত্রী আর চালকের জায়গায় একজন রোবট। তাও চার পেয়ে এমনই এক বিচিত্র রোবট কুকুরের দেখা মিলল।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোবট রিকশাচালকের ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিও ফুটেজে দেখা যায়, যানবাহনটির চালকের দায়িত্ব আমেরিকান স্পেশাল ইফেক্টস ডিজাইনার ও টেলিভিশন ব্যক্তিত্ব অ্যাডাম স্যাভেজ ন্যস্ত করেছেন একটি রোবট কুকুরের কাঁধে।

রোবটটিকে তৈরি করেছে মার্কিন ইঞ্জিনিয়ারিং ও রোবটিক্স ডিজাইন সংস্থা ‘বোস্টন ডায়নামিক্স’। সংস্থার ওয়েবসাইটের বক্তব্য, রাস্তা দিয়ে রীতিমতো চমৎকার গতিতে চলতে পারে এ রোবট কুকুর।

জায়েদ খানের পরিবেশক সমিতি সদস্যপদ স্থগিত

0
Jaed Khan-DROHO--26-P 5
জায়েদ খান

দ্রোহ বিনোদন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রযোজক সমিতির এ সংক্রান্ত একটি নোটিশ রাজধানীর কাকরাইলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের জেড কে মুভিজের ঠিকানায় পাঠানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

রবিবার সন্ধ্যায় এ বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম।

তিনি বলেন, ‘জায়েদ খানের সাম্প্রতিক কার্যক্রমের উপর ভিত্তি করে আনুষ্ঠানিক সভায় প্রযোজক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে। এদিকে অভিনেতা ও প্রযোজক জায়েদ খান গণমাধ্যমকে নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

গত জুলাই মাসে চলচ্চিত্রের স্বার্থবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ এনে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ১৮টি সংগঠন। এরপর ১২ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি জায়েদ খানকে কারণ দর্শানোর নোটিশ দেয়। জায়েদ খান নোটিশের জবাবও দেন।

সেই জবাবে সন্তুষ্ট নয় চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। এর পরিপ্রেক্ষিতেই ৩ অক্টোবর সমিতির ১১তম সভায় বিস্তারিত আলোচনার পর অপরাধের ধরন ও পরিসীমা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে জায়েদ খানের সদস্যদপদ স্থগিত করা হলো। কার্যনির্বাহী পরিষদ আগামীতে কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সমিতির সংঘ বিধির ১৬(গ(৩) ধারা অনুযায়ী জায়েদ খানের সদস্যপদ সাময়িক স্থগিত থাকবে।

মুম্বাইয়ে গাঁজাসহ অভিনেত্রী প্রীতিকা গ্রেফতার

0
Pritik-DROHO--26-P 4
অভিনেত্রী প্রীতিকা

দ্রোহ বিনোদন ডেস্ক

রাজপুতের মৃত্যুর পর থেকে মাদককাণ্ডে প্রেমিকা রিয়া চক্রবর্তীর না উঠে আসে। এরপর ওই তালিকায় যুক্ত হয় বলিউডের নামী তারকাদের নাম। সেই সূত্রেই এবার মাদক কেনার সময় হাতেনাতে ধরা পড়লেন টিভি অভিনেত্রী প্রীতিকা চৌহান।

রবিবার ভারসোবা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। একই সঙ্গে মাদক কারবারে যুক্ত আরও চার জনও ধরা পড়েছে এনসিবি-র গোয়েন্দাদের হাতে।

এনসিবি সূত্রে খবর, বলিউডের মাদকযোগের তদন্তে নেমে বেশ কয়েকটি মাদক কারবারের মডিউলের সন্ধান পান গোয়েন্দারা। তেমন একটি কারবারের খবর এসেছিল ভারসোবা থেকেও। সেই সূত্রেই এ দিন সাদা পোশাকে ভারসোবার দু’টি এলাকায় নজরদারি চালাচ্ছিলেন গোয়েন্দারা। তার মধ্যেই প্রীতিকা একটি জায়গায় একজনের কাছ থেকে মাদক কিনতে আসেন। হাতেনাতে ধরা পড়ে যান এনসিবি-র গোয়েন্দাদের হাতে।

এনসিবি-র গোয়েন্দা সূত্রে খবর, আদালতে পেশ করে প্রীতিকাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তাঁরা। নিজের জন্য মাদক কিনছিলেন প্রীতিকা, নাকি অন্য কারও জন্য, সেই বিষয়টি জানার চেষ্টা চলছে। মাদক কারবারে, অর্থাৎ কিনে অন্য কোথাও বিক্রির সঙ্গেও প্রীতিকা যুক্ত কি না, সেই বিষয়টি নিয়েও তদন্ত শুরু হয়েছে।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে আর্থিকযোগ খতিয়ে দেখতে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গোয়েন্দাদের হাতে আসে সুশান্তের বান্ধবী রিয়ার হোয়াটস্অ্যাপ চ্যাট। তাতে রিয়া মাদক নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করছেন, এমন কথোপকথনের তথ্যপ্রমাণ উঠে আসায় তদন্তে নামে এনসিবি। তদন্তে নেমে রিয়া ও তার ভাই শৌভিক, সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, এক কর্মী দীপেশ সবন্তকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কপূর, সারা আলি খান, রকুল প্রীতের মতো অভিনেত্রীদেরও জেরা করেন গোয়েন্দারা। পরে রিয়া ও দীপেশ জামিন পেলেও এখনও জেলহাজতে রয়েছেন বাকিরা।

লোকগীতি ,কণ্ঠশিল্পী স্বনালী বিশ্বাস

0

আজ শুভ বিজয়া

0
DROHO--26-P 3
খোকসা কালবিাড়ি কেন্দ্রিয় দূর্গা মন্দির থেকে তোলা ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ সোমবার শুভ বিজয়া দশমী। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সব আনুষ্ঠানিকতা পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পর্বটি শেষ হবে।

আজ সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দশমীবিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন দেওয়া হয়েছে। এরপর সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। তবে করোনাভাইরাসের কারণে এবার বিজয়া শোভাযাত্রা হচ্ছে না। সব ম-প ও মন্দিরের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিমা বিসর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিসর্জন শেষে ভক্তরা শান্তিজল গ্রহণ করবেন।

বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।

রবিবার ছিল দুর্গাপূজার মহানবমী। এদিন মা দেবী দুর্গাকে বিদায়ের আয়োজনে বিষন্ন মন নিয়েই পূজার আনন্দে মেতেছিলেন হিন্দু ধর্মাবলম্বীরা।

কুষ্টিয়ার শহরতলিতে ট্রাকচাপায় ছেলে নিহত, বাবা আহত

0
DROHO--26-P1

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার শহরতলিতে দ্রুতগামী ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদুর্ঘটনায় নিহতের বাবাও আহত হয়েছেন।

দুর্ঘটনা ঘটেছে রবিবার রাতে। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল মোড়ে। ঘটনাস্থলেই নিহত হয়েছেন মেহেদী হাসান শান্ত (২৫)। তারই বাবা শরিফ উদ্দিন আহত হয়েছেন। তাদের বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামে। নিহতের বাবাকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বাবা-ছেলে দুজনেই বটতৈল এলাকার কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজে চাকরি করেন। রাত ১০টার দিকে মোটরসাইকেলে কাজে যাচ্ছিলেন।

পথিমধ্যে একটি দ্রুততগামী ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, মেহেদী হাসান শান্ত ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার বাবা শরিফ উদ্দিনের অবস্থাও আশঙ্কাজনক।

যশোরে গলাকেটে কাঠ ব্যবসায়ীকে হত্যা

0
DROHO-25-P-13
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি

যশোরের ভৈরব নদ থেকে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঘোনা এলাকায় ভৈরব নদ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গোলাম মোস্তফা (৫৫) সরদার বাগডাঙ্গা গ্রামের পাচু মন্ডলের ছেলে বলে নিহতের ছোট ছেলে হাবিবুর রহমান শনাক্ত করেছেন। নিহত মোস্তফা লগ কাঠের ব্যবসা করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, কৃষকরা ক্ষেত থেকে মূলা তুলে নদে পরিষ্কার করতে গিয়ে কচুরিপনার নিচে চাপা দেওয়া মরদেহ দেখে পুলিশে খবর দেন।

নিহতের বড় জামাই মেহেদী হাসান সবুজ এবং প্রতিবেশী নূর ইসলাম জানান, শনিবার বিকেল ৫টার দিকে তিন পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ‘তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।’

মেহেদী আরো বলেন, তার শ্বশুরের তেমন শত্রু নেই। কাঠের ব্যবসা নিয়ে কিছু পাওনাদার আছে। তিনি শ্রমিকদের দেওয়ার জন্য শনিবার ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন।

যশোর কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান জানান, হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

মাস্ক নেই তো সেবা নেই

0
DROHO-25-P-12
মাস্ক বাধ্যতাশূলক

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস ভয়াবহতা থেকে নিজেকে রক্ষায় সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অফিসগুলোতেও মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

মাস্ক ছাড়া কেউ কোনো সেবার জন্য গেলে তাকে সেই সেবা দেওয়া হবে না বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

রবিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানানোর সময় সাংবাদিকদের প্রশ্নে সচিব খন্দকার আনোয়ারুল বলেন, শীতে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে পারে ধরে নিয়ে চারিদিকে ‘ম্যাসিভ ইন্সট্রাকশন’ দেওয়া হয়েছে।

“আমাদের যতগুলো ইন্সটিটিউশন আছে, সোশ্যাল, অর্গানাইজেশনাল বা ফরমাল প্রতিষ্ঠানে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি। এক নম্বর হলো- নো মাস্ক নো সার্ভিস। তারপর হল সব জায়গায়, সব প্রতিষ্ঠান, হাট-বাজার, শপিংমল বা শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও ধর্মীয় সম্মিলনে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আমরা এটা কম্পালসরি করে দিয়েছি।”

সরকারি-বেসরকারি অফিসের বাইরে ‘মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না’ এরকম বড় একটা পোস্টার টানাতে বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

বেসরকারি প্রতিষ্ঠানে কীভাবে মাস্ক পরা নিশ্চিত করা হবে জানতে চাইলে তিনি বলেন, “ইন্সপেকশন করা হবে।”

তাহলে তো মাস্ক ছাড়া কেউ সরকারি-বেসরকারি অফিসে এলে সেবা পাবেন না উল্লেখ করে এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষণ করেন একজন সাংবাদিক।

জবাবে সচিব বলেন, “ঢুকতেই দেওয়া হবে না, আমরা বলে দিয়েছি। শুধু সরকারি নয়, বেসরকারি প্রতিষ্ঠানেও। বিভিন্ন প্রডিউসার তাদের সঙ্গেও কথা বলেছি তারাও তাদের ইন্ডাস্ট্রিগুলোতে সেটা চালু করছেন ইনশাআল্লাহ।”

করোনাভাইরাস মহামারীর মধ্যে গত জুলাই মাসের শেষদিকে বাসার বাইরে সব জায়গায় সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার। প্রাণঘাতী এই ভাইরাসে প্রতিদিনই মানুষ মারা গেলেও নানা অজুহাতে এখনও অনেকে মাস্ক ব্যবহার করছেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক হয়, সেখানে কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নেওয়া কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ইসলামিক ফাউন্ডেশনকে প্রচার করার জন্য বলা হয়েছে যে- দিনে দুইবার নামাজের পর প্রচার করার জন্য যে অবশ্যই মাস্ক পরতে হবে। আলেম-ওলামাদের সঙ্গেও কথা বলেছি, উনারাও এটা শুরু করেছেন।

“করোনার সময় অন্যান্য রোগীদের সেবা পেতে সমস্যা হয়েছে, আবার দ্বিতীয় ঢেউ আসছে- এখন আল্লাহর রহমতে ওই প্রবলেমটা হবে না। এখন একটা ট্রিটমেন্ট প্রোটোকল চলে আসছে। ওই প্যানিকটা চলে গেছে। ইনিশিয়ালি তো বোঝা যাচ্ছিল না জিনিটা কী। ডাক্তার-স্টাফরাও এখন আর অত ভয় পাচ্ছে না। আমি দু’একটি হাসপাতালে গিয়ে দেখেছি।”

এক প্রশ্নে আনোয়ারুল বলেন, “হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া আছে কোভিড ও নন-কোভিড দুটোকে আলাদা করে চিকিৎসা করা। ঢাকা মেডিকেলেই দেখেন কোভিড আলাদা হয়ে গেছে, কোনো অসুবিধা হচ্ছে না।”

গণপরিবহনে সবাই যাতে মাস্ক পরে তা নিশ্চিত করতে সড়ক সচিব, নৌ সচিব এবং রেল সচিবের সঙ্গে দুয়েকদিনের মধ্যে বসবেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বসে একটা ওয়ার্ক আউট করা যাবে।”

স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রিসভাকে জানায় বাংলাদেশে এখন ৯৩টি কেন্দ্রে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে, এরমধ্যে ৫০টি বেসরকারি।

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

0
DROHO-25-P-11
প্রতিকী ছবি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

রবিবার ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার কামারখালীর আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে করিমপুর থানার এসআই আব্দুর রহিম জানান।

নিহতরা হলেন মোশাররফ হোসেন (৮০) ও আমেনা বেগম (৬৫)। তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়। আহতদের মধুখালী ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আব্দুর রহিম বলেন, ভোরে মহাসড়কে একটি স্পিড ব্রেকারের কাছে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং কমপক্ষে পাঁচজন আহত হন। মাইক্রোবাস ও ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...