সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 607

নাইটক্লাবে গুলিতে নিহত ৩

0
DROHO-USA-22- P-14

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের হাউসটনের একটি নাইটক্লাবে গুলি করে তিন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ছাড়া একজন মারাত্মক আহত হয়েছেন।

এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে খুঁজছে পুলিশ। ডিডি স্কাইক্লাব থেকে মঙ্গলবার রাতে পুলিশের কাছে ফোন আসে যে, সেখানে বেশ কয়েকজন লোক নিহত হয়েছেন।

পুলিশ কমান্ডার কারোলেটা জনসনের বরাতে হাউসটন ক্রনিকল ও এবিসি নিউজ এমন খবর দিয়েছে।

সেখানে তিন ব্যক্তিকে নিহত ও এক ব্যক্তিকে আহতাবস্থায় পেয়েছে পুলিশ। আহতের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেনÑ জাইলান বার্নার্ড পেইজ (১৯), ব্রিস লি গোডার (২১) ও ক্রিস্টোফার ডনশাই জ্যাকসন (২২)।

তদন্তকারীরা বলেন, লড়াই শুরু হওয়ার পর বন্দুকধারী গুলি করেছে। কিন্তু পুলিশ এর বাইরে কোনো বিস্তারিত তথ্য দিতে পারেনি।

খুলনায় পাটকল শ্রমিককে পিটিয়ে হত্যা

0
DROHO- kan-22- P-13

খুলনা প্রতিনিধি

খুলনার দিঘলিয়া পাট কলের এক শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার রাতে উপজেলার চন্দনীমহল গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত রাজন (২০) মন্ডল জুট মিলের শ্রমিক।

দিঘলিয়া থানার ওসি আহসান উল্লাহ জানান, তুচ্ছ ঘটনা নিয়ে বুধবার রাজনের সাথে মিলের আরেক শ্রমিক রহিমের ঝগড়া হয়। বৃহস্পতিবার সকালে রাজন এবং তার ২ বন্ধু সাগর ও মেহেদী চন্দনীমহল গ্রামে ভৈরব নদের তীরে বসে ছিলেন। ওই ঝগড়ার জেরে রহিম ও তার ভাই রহমান লাঠি দিয়ে পিটিয়ে রাজনকে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে রাজন মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকা-ের সাথে জড়িত কেউ আটক হয়নি। মামলাও হয়নি।

নৌ শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

0
DROHO- Mm-22- P-11
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

তিন দিন ধর্মঘট করার পর মালিক পক্ষের সঙ্গে আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পণ্যবাহী নৌযানের শ্রমিকরা।

মালিকপক্ষ শ্রমিকদের খোরাকি ভাতা দিতে রাজি হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম।

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রম মন্ত্রণালয়ে সরকারের মধ্যস্থতায় মালিক-শ্রমিকদের মধ্যে বৈঠকের পর একথা জানান তিনি।

দাবি-দাওয়া নিয়ে নৌযান মালিকদের সঙ্গে সমঝোতা না হওয়ায় ১১ দফা দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘটে ছিলেন পণ্যবাহী নৌ শ্রমিকরা।

এ কারণে চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশে পণ্য পরিবহন বিঘিœত হচ্ছিল; কেননা নৌপথে পণ্য পরিবহনই সবচেয়ে ব্যয় সাশ্রয়ী।

নৌযান শ্রমিকরা ধর্মঘট শুরু করলেও মালিকরা বলছিলেন, ‘অযৌক্তিক’ দাবি মানা তাদের পক্ষে সম্ভবপর নয়।

শাহ আলম জানিয়েছিলেন, আপাতত খাদ্যভাতা পেলে তারা কর্মসূচি থেকে সরতে পারেন।

এর পরিপ্রেক্ষিতে নৌ মালিক ও শ্রমিকদের নিয়ে বৈঠকে বসে শ্রম মন্ত্রণালয়।

শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতার হোসেন বলেন, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নেতৃত্বে সন্ধ্যা পৌনে ৬টার সময় বৈঠকে বসেন দুই পক্ষ।

নৌযান মালিকদের পক্ষে কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব উদ্দিন, বিআইডব্লিউটিএ চেয়ারম্যানও বৈঠকে উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত

0
DROHO- jhanadia-22- P-10

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে লেডিস ক্লাবের ব্যানারে আয়োজিত সমাবেশটি জেলা সদরের পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদ প্রধান নিবাহী রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ প্রমুখ।

সমুদ্রবন্দরে ৪ নম্বর সংকেত

0
DROHO- WR-22- P-9
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপ আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে চার নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫০৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল রয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সেই সাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

নিক্সন চৌধুরীর জামিন বহাল চেম্বারজজ আদালতেও

0
DROHO- NIK-22- P-8
স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী

দ্রোহ অনলাইন ডেস্ক

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বারজজ আদালত।

ফলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় হাইকোর্টের দেয়া ৮ সপ্তাহের আগাম জামিন বহাল রইলো আপিল বিভাগের চেম্বারেও।

জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি নিয়ে বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানের চেম্বারজজ আদালত এ আদেশ দেন। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

গত ২০ অক্টোবর হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ নিক্সন চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দেন।

আদালতে নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদীন মালিক। তার সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম।

ফেসবুক মেশিন লার্নিং ট্রান্সলেটর উন্মুক্ত

0
DROHO-FACE-22- P-7

দ্রোহ ডেস্ক

জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেশিন লার্নিং ট্রান্সলেটর উন্মুক্ত করেছে।

এ মেশিন লার্নিং ট্রান্সলেটরের মাধ্যমে বিশ্বের ১০০টি ভাষা অনুবাদ করা যাবে।

ফেসবুকের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যাঞ্জেলা ফ্যান বলেন, কয়েক বছর ধরে ফেসবুকের মেশিন লার্নিং নিয়ে কাজের পর এ মাইলফলক অর্জিত হয়েছে।

নতুন মডেলটি অন্যান্য সিস্টেমের চেয়ে নিখুঁতভাবে কাজ করবে। কারণ অনুবাদের জন্য এটি ইংরেজি ভাষার ওপর নির্ভর করবে না। অন্যান্য সিস্টেমে যখন চাইনিজ থেকে ফ্রেঞ্চ ভাষা অনুবাদ করা হয়, তখন ইংরেজি মধ্যবর্তী ভাষা হিসেবে ব্যবহৃত হয়। যেমন- প্রথমে চাইনিজ থেকে ইংরেজি অনুবাদ করে তারপর ইংরেজি থেকে আবার ফ্রেঞ্চে অনুবাদ করতে হয়।

কিন্তু ফেসবুকের মেশিন লার্নিং সিস্টেমটি সরাসরি চাইনিজ থেকে ফ্রেঞ্চ অনুবাদে সক্ষম। এছাড়াও ওপেন সোর্স আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট সফটওয়্যারটি ১৬০টি ভাষার কনটেন্ট অনুবাদ করতে সহায়তা করবে। এতে দু’শ কোটি ফেসবুক ব্যবহারকারী উপকৃত হবেন।

আবারও আলোচনায় প্রভা

0
DROHO- Prova-22- P-6
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

দ্রোহ বিনোদন ডেস্ক

দীর্ঘ সময় ধরেই অভিনয় অঙ্গনে অবস্থান করছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছোটপর্দায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন অল্প সময়েই।

ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ব্যক্তিগত জীবনের কিছু বিষয় নিয়ে সমস্যায় পতিত হলে হোঁচট খান এই অভিনেত্রী। তবে অল্প দিনের বিরতির পর ফিরে আসেন অভিনয় জগতে। তারপর থেকে নাটকেই অভিনয় করে যাচ্ছেন তিনি।

একখ- ও ধারাবাহিক নাটকে নিয়মিত দেখা যায় তাকে। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত হচ্ছেন প্রভা।

এনটিভিতে হাবিব শাকিলের পরিচালনায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’। এ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। এতে তার চরিত্রের নাম নাফিজা।

এ প্রসঙ্গে প্রভা বলেন, নাটকটির নাট্যকার ও নির্মাতাকে ধন্যবাদ দিতে চাই। কারণ তাদের কারণেই আমি এ নাটকে সাবলীলভাবে অভিনয় করছি। দীর্ঘদিন পর এমন একটি অসাধারণ গল্পে কাজ করে আমিও মুগ্ধ। অভিনয় জীবনে এটি আমার অন্যতম মাইলফলক। আমি যখন বাইরে যাই অনেক দর্শকই আমাকে পরের মেয়ে নাটকটির কথা বিশেষভাবে বলেন। একজন অভিনেত্রী হিসেবে এটাও অনেক বড় সাফল্য আমার। খুব কম কাজ করছি এখন; কিন্তু যা করছি তাতে বেশ ভালো সাড়া পাচ্ছি।

অন্যদিকে কিছুদিন আগে সরদার রোকনের পরিচালনায় ‘ইজি লাভ বিজি মন’ নামের একটি খ-নাটকের শুটিং শেষ করেছেন তিনি।

অনুমতি না নিয়েই গান গাইলেন চঞ্চল চৌধুরী ও শাওন

0
DROHO-Chanchal-Shaon-22- P-4
চঞ্চল চৌধুরী ও শাওন

দ্রোহ বিনোদন ডেস্ক

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী শাওনের কণ্ঠে গাওয়া ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামের একটি গান। এর সংগীত পরিচালনা করেছেন ‘সোলস’ ব্যান্ডের পার্থ বড়ুয়া। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে ‘আইপিডিসি আমাদের গান’ এই গানটি প্রকাশ করেছে।

তবে এই গানটি নিয়ে ইতোমধ্যে উঠেছে পাইরেসির অভিযোগ। ‘সরলপুর’ নামে একটি আন্ডারগ্রাউন্ড ব্যান্ড দাবি করছে এটি তাদের গান। কোনো ধরনের অনুমতি না নিয়েই গানটি নতুন করে প্রকাশ করেছে আইপিডিসি।

কানাডা থেকে ‘সরলপুর’র ভোকালিস্ট ও গিটারিস্ট তরিকুল ইসলাম তপন জানান, এই গানটি ‘যুবতী রাধে’ শিরোনামে ২০০৬-০৭ সালের দিকে তিনি ও আতিকুর রহমান লেখেন। কীর্তনে বর্ণিত রাধা-কৃষ্ণের ঘটনাকে অবলম্বন করেই মূলত গানটি লেখা। এমনকি গানটির সুরারোপও করা হয় কীর্তন গানের আলোকে। ‘যুবতী রাধে’ গানটির পূর্ণ স্বত্বাধিকারী তরিকুল ইসলাম তপন। কিন্তু এখন ক্রিয়েটো এজেন্সি থেকে চঞ্চল চৌধুরী ও শাওনের কণ্ঠে যে গানটি বের হয়েছে তা করার আগে ‘সরলপুর’ ব্যান্ডের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।

ব্যান্ডটির ভোকালিস্ট তপন বলেন, এই গানটি আমরা আনরিলিজড ট্র্যাক হিসেবে মুক্তি দিয়েছি। এখনো কোনো অ্যালবামে এটা আমরা দেইনি। তাই আমরা কোনো মতেই চাই না, আমাদের আগে কেউ এই গানটি প্রকাশ করুক।

ব্যান্ডটির অন্য ভোকালিস্ট মারজিয়া আমিন তুরিনও একই অভিমত ব্যক্ত করে বলেন, এখনো অনেক পেজ থেকে আইপিডিসির গানটি শেয়ার দেয়া হচ্ছে। আমরা চাই না এই গানটি ছড়িয়ে যাক। তাই সবাইকে আমরা এই গানটি শেয়ার দেয়া থেকে বিরত থাকতে অনুরোধ জানাই।

এর আগেও এই গানটি সুমি মির্জা নামে একজন গেয়ে ফেলেন। এ নিয়ে বর্তমানে কোর্টে মামলা চলমান।

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ৪দিন বন্ধ থাকবে

0
DROHO- FES-22- P-3

বেনাপোল প্রতিনিধি

দুর্গাপূজা উপলক্ষে টানা ৪ দিন আমদানী রফতানি বন্ধ থাকছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে। তবে বন্দর ও কাস্টমস হাউসে কাজ-কর্ম স্বাভাবিক থাকবে।

পূজার ছুটিতে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ছুটিতে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ২৭ অক্টোবর সকাল থেকে আমদানি-রফতানি চালু হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, দুর্গাপূজা ও বাংলাদেশে সাপ্তাহিক ছুটির কারণে টানা চার দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ থেকে পত্র দিয়ে জানানো হয়েছে।

কাস্টমসের ডেপুটি কমিশনার বেলাল হোসেন জানান, ওপারে দুর্গাপূজার ছুটি থাকায় ২৩ অক্টোবর সকাল থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টরা জানিয়ে দিয়েছেন।

আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরে লোড-আনলোড ও কাস্টমসে কাজ চলবে। ২৭ অক্টোবর সকাল থেকে দুই দেশের মধ্যে আবার আমদানি-রফতানি শুরু হবে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...