সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 610

শব্দের চেয়ে দ্রুত বিমানের গতি

0
DROHO- BAMAN-20-P3
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সবচেয়ে দ্রুতগতির যাত্রীবাহী বিমান উড়ার জন্য প্রস্তুত হল। শব্দের চেয়েও বেশি গতিতে সুপারসনিক পর্যায়ের এক্সবি-১ মডেলের এ বিমানটি চলবে। এর আগে ১৯৬৮ সালে সোভিয়েত ইউনিয়নের নির্মিত টিউপলেভ টিইউ-১৪৪ বিমানটি-ই ছিল সবচেয়ে বেশি গতির যাত্রীবাহী বিমান।

বেসরকারি বিমানযান কেনাবেচা করা প্রতিষ্ঠান জেটক্রাফটের প্রেসিডেন্ট চাদ এন্ডারসন বলেন, বিমানটির জন্য উপযুক্ত (দূরুত্ব ও গুরুত্ব বিবেচনায়) রুট হচ্ছে- লন্ডন (যুক্তরাজ্য) থেকে নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) কিংবা দুবাই (সংযুক্ত আরব আমিরাত)।

সুপারসনিক যাত্রীবাহী বিমান হওয়ায় এর ভ্রমণ খরচও অনেক বেশি হবে। সে অনুযায়ী যাত্রী পরিবহন শুরু হলে যথেষ্ট যাত্রী পাবে কিনা- সেটিও একটি প্রশ্ন। ২২ বছর ব্রিটিশ এয়ারওয়েজে দায়িত্ব পালন করা পাইলট মাইক ব্যানিস্টার জানান, করোনাপরবর্তী বিজনেস ভ্রমণ হয়তো আর আগের অবস্থায় ফিরবে না। তবে অনেকে খরচের চেয়ে দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছানোকেই বেশি প্রাধান্য দেন, বিশেষ করে ধনীরা।

বাংলাদেশের ছবি ‘জন্মভূমি’ ইন্দুস ভ্যালিতে পুরস্কৃত

0
DROHO- JANMO-20-P2
ছবি এনএনবি

দ্রোহ বিনোদন ডেস্ক

দক্ষিণ এশিয়ার প্রথম সীমান্তহীন ডিজিটাল চলচ্চিত্র উৎসব ‘ইন্দুস ভ্যালি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-২০২০-এ অংশ নিয়ে পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘জন্মভূমি-দ্য বার্থ ল্যান্ড’।

‘বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর’ এ এই পুরস্কার জিতে। গত ১০ অক্টোবর ছবিটি এই পুরস্কার অর্জন করে। এর আগে ৭ অক্টোবর ছবিটি অনলাইনে প্রদর্শিত হয় ।

সাউথ এশিয়া ফোরাম ফর আর্টস অ্যান্ড ক্রিয়েটিভ হ্যারিটেজ নিবেদিত, বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত, প্রসূন রহমান পরিচালিত ছবিটির ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করেছেন সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী রোকন ইমন।

রোকন ইমন বলেন, আমি কখনো পুরস্কারপ্রাপ্তির আশায় কাজ করি না। তবে পুরস্কার পেলে কাজের প্রতি প্রেম আরো বেড়ে যায়। এ পুরস্কার আমাকে কাজের প্রতি দায়িত্ব আরো বহুগুণ বাড়িয়ে দিল।

এ প্রসঙ্গে নির্মাতা প্রসূন রহমান বলেন, ‘জন্মভূমি’ চলচ্চিত্রে সংলাপের ব্যবহার খুব কম। মূলত দীর্ঘ শটে নেওয়া ভিজ্যুয়ালের ওপর নির্ভর করেই গল্প বলা। সেই ভিজ্যুয়ালকে অর্থপূর্ণভাবে সঙ্গ দিয়েছে রোকন ইমনের করা আবহসঙ্গীত। আন্তর্জাতিক অঙ্গনে বাংলা চলচ্চিত্রের আবহসঙ্গীত আলাদা করে স্বীকৃতি পেয়েছে এমন ঘটনা খুব কম। তাই চলচ্চিত্র উৎসবের এই পুরস্কার সত্যি আনন্দের। আমার নিজের মুগ্ধতার কথা রোকন ইমনকে আগেই জানিয়েছিলাম। এবার পুরস্কারপ্রাপ্তির খবরসহ অভিনন্দন জানাতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে। রোকন ইমনের জন্য অনেক শুভকামনা।

বেঙ্গল মাল্টিমিডিয়ার (আরটিভি) ব্যানারে নির্মিত ‘জন্মভূমি’ ছবিটি প্রযোজনা করেছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান।

২০১৮ সালের ১৪ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে ‘জন্মভূমি-দ্য বার্থ ল্যান্ড’ মুক্তি পায়। চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুপালংয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে।

‘জন্মভূমি-দ্য বার্থ ল্যান্ড’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ রওনক হাসান, সায়রা আক্তার জাহান, সঙ্গীতা চৌধুরী, অঙ্কন চাকমা, জয়নাল জ্যাক, পামেলা কেচার, নাসির উদ্দিনসহ অনেকে।

শ্যুটিংয়ে আঘাত পেলেন আমির খান

0
DROHO- Amir Khan-20-P1
আমির খান

দ্রোহ বিনোদন ডেস্ক

লাল সিং চাড্ডার শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন আমির খান। সেটে উপস্থিত সূত্রের খবর অনুযায়ী ছবির কিছু অ্যাকশন সিক্যুয়েন্স শ্যুট করতে গিয়েই পাঁজরে চোট পেয়েছেন অভিনেতা আমির খান। কিন্তু এই আঘাত তাঁকে কাজ করা থেকে আটকে রাখতে পারেনি মোটেই। অবস্থা ঠিক কতটা গুরুতর তা বিচার করে পরমুহূর্তেই পেন কিলার ওষুধ খেয়ে কাজ শুরু করে দেন আমির খান।

কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে যেহেতু সেটে বাড়তি আয়োজন করতে হচ্ছে, তাই মিস্টার পারফেকশনিস্ট চাননি তাঁর জন্যে শ্যুটিংয়ের কোনও ক্ষতি হোক। তাই পাঁজরের যন্ত্রণাকে পাশ কাটিয়ে চালিয়ে গিয়েছেন কাজ। এর আগেও এই ছবির একটি দৃশ্য শ্যুট করতে গিয়ে ক্লান্তির কারণে অসুস্থ হয়ে পড়েন আমির খান। সেসময় লাগাতার দৌড়ানোর কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

চলতি বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল লাল সিং চাড্ডার। কিন্তু সেই তারিখ পিছিয়ে ২০২১ সালের বড়দিনে মুক্তির ঘোষণা আসে।

এই ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কারিনা কাপুরকে। তিনি ছাড়াও রয়েছেন আলিয়া ভাট, রণবীর সিং, জাহ্নবী কাপুর, ভূমি পেদনেকর, অনিল কাপুর এবং ভিকি কৌশল।

ফটো সাংবাদিক কাজল কেন জামিন পাবেন না- হাই কোর্ট

0
DROHO 19-10-2020-H-P- 12

দ্রোহ অনলাইন ডেস্ক

সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

আগামী দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে এই রুলের জবাব দিতে বলেছে আদালত। সাংবাদিক কাজলের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। সঙ্গে ছিলেন আইনজীবী রিপন বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পি।

জ্যোতির্ময় বড়ুয়া পরে বলেন, জামিন প্রশ্নে রুল জারির পাশাপাশি এ মামলার তদন্ত কর্মকর্তাকে কেইস ডকেট (মামলার নথিপত্র) নিয়ে আগামী ১২ নভেম্বর আদালতে হাজির থাকতে বলেছে হাই কোর্ট।

যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়ার ওয়েস্টিন হোটেলকেন্দ্রিক কারবারে ‘জড়িতদের’ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হলে গত ৯ মার্চ ঢাকার শেরেবাংলা নগর থানায় মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে এই মামলা করেন মাগুরা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

ওই মামলা হওয়ার পর আসামির তালিকায় থাকা শফিকুল ইসলাম কাজল প্রায় দুই মাস নিখোঁজ ছিলেন। পরে গত ২ মে যশোরের বেনাপোল সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে বিজিবি।

যশোর থেকে ঢাকায় আনার পর গত ২৩ জুন কাজলকে শেরেবাংলা নগর থানার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকের মুখোমুখি করা হয়। হাকিম আদালত সেদিন কাজলের জামিন আবেদন নামঞ্জুর করে।

এরপর গত ২৪ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতও কাজলের জামিন আবেদন নাকচ করলে তিনি ৮ সেপ্টেম্বর হাই কোর্টে আবেদন করেন। সেই আবেদনের শুনে আদালত রুল জারি করল।

পূজার মন্ডপ দর্শক শূন্য রাখার নির্দেশ ভারতীয় হাইকোর্টের

0
DROHO 19-10-2020-H-P-10

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের পূজা মন্ডপলোকে দর্শক শূন্য রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

সোমবার এ নির্দেশ দেয় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। খবর আনন্দবাজার অনলাইনের।

খবরে বলা হয়, করোনা ভাইরাসের মহামারীতে আদৌ পূজার অনুমতি দেওয়া উচিত হবে কি না এমন নির্দেশনা চেয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়। ওই মামলার শুনানিতে ওই রাজ্যের সমস্ত মন্ডপকে ‘নো এন্ট্রি’ জোন হিসাবে ঘোষণা করার নির্দেশ দিয়েছে আদালত।

এ বিষয়ে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, আজকের খবরের কাগজে যে ছবি দেখেছি তা আশঙ্কা তৈরি করেছে। করোনা ঠেকানোর যে গাইডলাইন রয়েছে তাতে সদিচ্ছার অভাব নেই। কিন্তু তা বাস্তবে কোনো প্রয়োগও নেই।

ভাঙ্গা উপজেলা পরিষদে ফাঁকা গুলি ছুড়লেন ইউএনও

0
DROHO 19-10-2020-H-P-9

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের ভেতরে ইউএনও মো. রকিবুর রহমান খান তার ব্যক্তিগত শটগান থেকে ৪ রাউন্ড ফাঁকা গুলি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের ভেতরে এ ঘটনা ঘটে। এর পর রাতেই পুলিশ বাদী হয়ে ভাঙ্গা থানায় জিডি করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম। তিনি বলেন, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়। এর পর রাতে পুলিশ বাদী হয়ে ভাঙ্গা থানায় জিডি করে।

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে রবিবার মানববন্ধন ও সভাকে কেন্দ্রে করে উপজেলা প্রশাসন এবং পরিষদসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। এ পরিস্থিতিতে রাতে গুলির শব্দ শুনে থানা পুলিশসহ শহরবাসী উপজেলা পরিষদের সামনে ভিড় জমান। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ভাঙ্গা থানার ওসি শফিকুর রহমান বলেন, রবিবার সারা দিন ভাঙ্গায় ১৪৪ ধারা জারি থাকায় এমনিতে জনমনে আতঙ্ক ছিল। তার পর ৪ রাউন্ড ফাঁকা গুলির শব্দে জনসাধারণের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলি ফোটাতে পারেন কিনা বা বৈধতা আছে কিনা আমার জানা নেই। আইন তার (ইউএনও) জানা আছে, যেহেতু তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুর রহমান খান বলেন, আমি নতুন শটগান কিনেছি। সেটি পরীক্ষার জন্য ৫ রাউন্ড পর্যন্ত ফাঁকা গুলি ব্যবহার করতে পারব। কিন্তু আমি ৪ রাউন্ট ফাঁকা গুলি পুকুরে ছুড়েছি। তিনি নিদ্রিষ্ট করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনে দেয়া আছেÑ নতুন শটগান কিনলে টেস্ট করার জন্য ফাঁকা গুলি ছুড়তে পারি।

পদ্মাসেতুর ৩৩ তম স্প্যান স্থাপন

0
DROHO 19-10-2020-H-P-8

দ্রোহ অনলাইন ডেস্ক

পদ্মা সেতুর ৩৩তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে প্রায় চার হাজার ৯০০ মিটার দৃশ্যমান হয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, সোমবার বেলা ১২টায় ৩ ও ৪ নম্বর খুঁটির উপর স্প্যানটি বসানো হয়। এর ফলে সেতুর ৪ হাজার ৯০০ মিটার দৃশ্যমান হল। তিনি বলেন, “চলতি মাসে ২৫ অক্টোবর ৩৪ তম এবং ৩০ অক্টোবর ৩৫ তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

যে আটটি স্প্যান রয়েছে তা চলতি বছরের মধ্যেই খুঁটিতে বসানোর টার্গেট নিয়েই কাজ চলছে। এখন স্প্যানও প্রস্তুত তাই খুঁটিতে বসিয়ে দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।”

মোট ৪২টি পিয়ারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে দ্বিতল এই সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। ৩০ হাজার কোটি টাকার সেতুর ওপর দিয়ে একই সঙ্গে ট্রেনও চলবে।

মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে চীনের ‘সিনো হাইড্রো করপোরেশন’। দেশের দীর্ঘতম এই সেতুর নির্মাণকাজ ২০২১ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।

ইবিতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

0
DROHO 19-10-2020-H-P-7

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে পড়ে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের পঞ্চম তলা থেকে মনিরুল ইসলাম (২৫) পরে যায়। ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

নিহত শ্রমিক কুষ্টিয়ার হরিনারায়ণপুর উপজেলার মন্ডলপাড়ার খাইরুল ইসলামের ছেলে।

প্র্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১০টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের পঞ্চম তলায় সাথিদের সাথে কাজ করছিলেন মনিরুল ইসলাম। হঠাৎ ভবনের নিচে পড়ে যায় সে। এতে ঘটনাস্থলেই সে মারাযায়।

ইবির প্রধান প্রকৌশলী আলীমুজ্জামান টুটুল বলেন, হয়তো বেখেয়ালি হয়ে ওই শ্রমিক কাজ করছিলেন। তা না হলে পঞ্চম তলার মেঝে থেকে কীভাবে পড়েন তিনি?

ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল

0
DROHO -17-10-2020-P2
প্রতিকী ছবি

দ্রোহ ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফত। এবারে কোঠা বর্জিত সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের নিয়োগ শাখার সহকারী পরিচালক আতিক বিন সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিপিই থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক’ এর শূন্যপদ এবং জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য এসব শিক্ষক নিয়োগ করা হবে। তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন না।

অনলাইনে আবেদন প্রহণ শুরু হবে আগামী ২৫ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে। ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে। সহকারী শিক্ষকদের বেতন হবে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড ১৩ অনুযায়ী ১১০০০-২৬৫৯০ টাকা।

প্রার্থীদের বয়স ২০ অক্টোবর পর্যন্ত সর্বনিম্ন ২১ বছর এবং গত ২৫ মার্চ পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এ বয়সসীমা হবে ২৫ মার্চ পর্যন্ত ৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। বিজ্ঞপ্তির বিস্তারিত পাওয়া যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে (যঃঃঢ়://ফঢ়ব.ঃবষবঃধষশ.পড়স.নফ)।

ডিপিই সূত্রে জানা গেছে, এবারের বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে ২৫ হাজার ৬৩০ জন প্রাক-প্রাথমিক শিক্ষক এবং ৬ হাজার ৯৪৭ শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে।

নির্বাচনে হারলে হয়ত দেশ ছাড়তে হবে- ট্রাম্প

0
DROHO 19-10-2020-H-P-6
ডোনাল ট্রাম্প

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৩ নভেম্বরের নির্বাচনে হেরে গেলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হতে পারে।

শুক্রবার জর্জিয়ার ম্যাকোন শহরে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেন।

তিনি বলেন, “আমি হেরে গেলে কি হবে আপনারা কল্পনা করতে পারেন? হেরে গেলে আমার ভাল লাগবে না। আমাকে হয়ত দেশ ছেড়েই চলে যেতে হবে। আমি জানি না।” দুই ঘন্টার এই বক্তৃতায় ট্রাম্প মাঝে মাঝে করোনাভাইরাস, বাণিজ্য এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে কথা বললেও তার বক্তব্যের বেশিরভাগ জুড়েই ছিল ব্যক্তিগত অভিযোগ।

বাইডেনের প্রচারাভিযানে সামজিক দূরত্ব এবং মাস্ক পরার বিধি নিয়েও ট্রাম্প আবারও ঠাট্টা করেছেন।

আর এসব নিয়ে কথা বলতে গিয়েই এক পর্যায়ে ট্রাম্প বলেন, “আমার হাসি-ঠাট্টা করা উচিত না। কেন জানেন? প্রেসিডেন্টের রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী দৌড়ে থেকে আমার ওপর চাপ যাচ্ছে।”

গত মাসে জো বাইডেনের নির্বাচনী তহবিল রেকর্ড ৩৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার হলেও ট্রাম্প সংগ্রহ করতে পেরেছেন মাত্র ২৪ কোটি ৭০ লাখ ডলার। তবে ট্রাম্প বলেছেন, তিনি আরও তহবিল সংগ্রহ করে বিশ্বের সবচেয়ে বড় তহবিল সংগ্রাহক হতে পারতেন। কিন্তু তিনি তা করতে চান না।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...