সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 612

পানির দাবিতে মিরপুরে সড়ক অবরোধ

0
DROHO 18-10-2020-P5
ছবি সংগ্রহ

দ্রোহ ডেস্ক

রাজধানীর মিরপুরের পানির দাবিতে একটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেওড়াপাড়ার বাসিন্দারা।

রবিবার সকাল সাড়ে ৮টায় তারা এ দাবিতে সড়কে অবস্থান নেন। এ সময় সড়কে কয়েকশ বিক্ষোভকারীকে দেখা যায়।

বিক্ষোভকারীরা কলস-পাতিলসহ পানি রাখার নানা পাত্র নিয়ে বিক্ষোভে যোগ দেন। এ সময় তারা ‘পানি নাই, পানি চাই’ স্লোগান দেন।

বিক্ষোভকারীরা মিরপুর থেকে ফার্মগেটের দিকে যাওয়ার সড়কে অবস্থান নেন। ফলে শেওড়াপাড়া থেকে মিরপুর ১০ পর্যন্ত সড়কে তীব্র যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ।
ঘণ্টাখানেক সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা পানির দাবিতে বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে তাদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। পরে তারা মূল সড়ক ছেড়ে দিয়ে দুই পাশে অবস্থান নেন। সেখানে তারা বিক্ষোভ দেখাতে থাকেন।

বিক্ষোভকারীদের ভাষ্যÑ তারা পূর্ব শেওড়াপাড়ায় থাকেন। সেখানে শতাধিক পরিবারে এক মাসেরও বেশি সময় ধরে পানি নেই। এ বিষয়ে তারা একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু পানি সমস্যার কোনো সমাধান হয়নি। এ কারণে তারা সড়কে নেমে এসেছেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদ জনি জানান, মিরপুরের শ্যাওড়াপাড়ার যে অঞ্চলে পানির দাবিতে বিক্ষোভ চলছে, সেটি ঢাকা ওয়াসার মডস-১০ জোনের মধ্যে পড়েছে। ওয়াসাকে জানানোর পরও তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি ওয়াসার এ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশরাফুল হাবিব ফোনও ধরেন না।

পুলিশের পল্লবী জোনের এসি জাহাঙ্গীর হোসেন জানান, সকালে পানির জন্য সড়ক অবরোধ করেছিলেন শেওড়াপাড়ার বাসিন্দারা। পরে তারা সড়ক থেকে সরে যান।

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে এক যুবক নিহত

0
DROHO 18-10-2020-P4
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সীমান্তে ভরাতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

নিহত ওমিদুল ইসলাম (২৭) ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

রবিবার ভোর ৪টা ১৫ মিনিটে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে তাকে ভারতীয় অংশে বিএসএফ গুলি করে হত্যা করে। ভারত সীমান্তের ভেতর পড়ায় লাশটি ফেরত চেয়েছে বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, ওমিদুল ইসলামকে সীমান্তের ৮৯ নম্বর পিলারের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফ গুলি করে হত্যা করে। লাশ এখনো ভারতের অভ্যন্তরে পড়ে আছে জানিয়ে তিনি বলেন, বিজিবি এ ঘটনার তদন্ত দাবি করে লাশ ফেরত চেয়েছে।

বিএসএফ দাবি করেছিল, সে গরু আনতে ভারতে গিয়েছিল। ওমিদুলের গরু আনতে যাওয়ার বিএসএফ- এর দাবি নাকচ করে এই বিজিবি পরিচালক বলেন, গরু আনতে যাওয়ার কথা সঠিক নয়। চুয়াডাঙ্গার কোনো সীমান্তপথে গরু আসছে না।

ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ

0
DROHO 18-10-2020-P3
উৎফুল্য শিক্ষার্থীরা

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ডিসেম্বরের মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল প্রকাশ করা হতে পারে। এতে সবাইকে অটোপাস প্রমোশন দেওয়া হবে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে।

একটি সূত্র বলছে, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষা বোর্ডগুলো থেকে এ ফলাফল প্রকাশের প্রস্তুতিও শুরু করেছে।

রবিবার অনানুষ্ঠিানিক ভাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, জেএসসি-জেডিসি ও এসএসসি-সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি-সমমানের ফলাফল প্রকাশ করা হবে। আগের দুই পরীক্ষার ফলের ওপর শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। এ বিষয়ে টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুসরণ করা হবে।

তিনি আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হচ্ছে। এ কমিটি নভেম্বরের শুরুতে একটি গাইডলাইন তৈরি করবে তার ভিত্তিতে ডিসেম্বরের শেষ দিকে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, আগামী ২০ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সেই লক্ষ্য সামনে নিয়ে ফলাফল তৈরির কাজ শুরু করা হয়েছে।

সুত্রটি বলছে, চলতি সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা মূল্যায়নে কমিটি গঠন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে আট সদস্যের এ কমিটির সদস্যরা অটোপাস শিক্ষার্থীদের গ্রেডিং পদ্ধতি নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করবেন।

তাদের পরামর্শে বিভাগ পরিবর্তনকারীদের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে। বিভাগ পরিবর্তনজনিত (যারা বিজ্ঞান থেকে মানবিক বা অন্য বিভাগ পরিবর্তন করেছেন) কারণে যে সমস্যাটি হতে পারে তা ঠিক করতেও বিশেষজ্ঞ কমিটি কাজ করবে।

করোনা মহামারির কারণে সম্প্রতি বাতিল করা হয় এ বছরের এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের গড়ের মাধ্যমে নির্ধারণ করা হবে এবারের এইচএসসির ফল। গত ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

ইউটিউবে আসছে ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু

0
DROHO 18-10-2020-P2
ছবি এনএনবি

দ্রোহ বিনোদন ডেস্ক

দুই বাংলার রক আইকন আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী ছিল রোববার। এ উপলক্ষে কলকাতার সহজিয়া ব্যান্ডের মূলগায়ক এবং সংগীতপরিচালক দেব চৌধুরী ‘ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু’ প্রকাশ করছেন।

তিনি জানান, ২০১৮ সালে আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার রাতে দেব তার কৈশোরের রক আইকনকে স্মরণ করে একটা গান তৈরি করেন। ঠিক পরের দিনই কলকাতার আকাশ আট চ্যানেলের ‘গুড মর্নিং আকাশ’ অনুষ্ঠানে শিল্পীর স্মরণে গানটি দেব নিজে লাইভে গান।

আইয়ুব বাচ্চুর স্মরণে সেই গানটি ইউটিউবে রিলিজ হচ্ছে। গানের কথা, সুর, কণ্ঠ দেব চৌধুরী। মিউজিক ডিজাইন এবং অ্যারেঞ্জমেন্ট করেছেন রুদ্রনীল চৌধুরী, সিনেমাটোগ্রাফি সুমন সরকার, ভিডিও এডিটিং অভিষেক প্রধান, সহযোগিতায় সুস্মিতা, সুতনুকা, সুপ্রতীম, অংশু এবং নিবেদনে সিনে লাইভ মিডিয়া।

দেব চৌধুরী আরো বলেন, আইয়ুব বাচ্চু আমাদের প্রজন্মের কৈশোরের রক আইকন। একটা ভাঙা গিটার বুকে জড়িয়ে অনেক না ঘুমানো রাত তার গান নিয়ে কেটেছে। এই গানটির মধ্য দিয়ে আমি শিল্পীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছি।

খোকসায় প্রতিবন্ধি কিশোরীকে বিস্কটের প্রলোভন দিয়ে ধর্ষন, আটক এক

0
DROHO 18-10-2020-P1
ধর্ষকের ছবি পুলিশ সরর্বরাহ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে বিস্কুটের লোভ দেখিয়ে প্রতিবন্ধি কিশোররীকে ধর্ষনের ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

আটক পঞ্চাশোর্ধ বয়সী কামাল মোল্লার বাড়ি উপজেলার গোপগ্রামে। সে তিন সন্তানের জনক।

ধর্ষিতা প্রতিবন্ধির পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার বিকালে গ্রামের কিশোরী প্রতিবন্ধি কিশোরীকে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় কালাম মোল্লা। নিজের ফাঁকা বাড়িতে জোরপূর্বক প্রতবন্ধি কিশোরীকে ধর্ষন করে। প্রতিবন্ধি কিশোর তার পরিবারের কাছে ঘটনাটি ফাঁস করেদেয়। কিশোরীর মা খোকসা থানায় অভিযোগ দিলে শনিবার রাতে ধর্ষক কামাল মোল্লাকে পুলিশ আটক করে। আটকের পর প্রতিবন্ধি কিশোরী ধর্ষণের ঘটনা স্বীকার করেছে।

প্রতিবন্ধি কিশোরীর মা জানান, তার প্রতিবন্ধি মেয়ে ধর্ষনের ঘটনাটি ধামা-চাপা দিতে মরিয়া হয়ে ওঠে চেয়ারম্যান মেম্বরসহ গ্রামের টাউট শ্রেণির নেতারা। এক পর্যায়ে জোর করেই তিনি থানায় অভিযোগ করেন।

খোকসা থানার পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, ধর্ষিতার প্রতিবন্ধি কিশোরীরর মা বাদি হয়ে মামলা করেছেন। মামলার পর পরই শনিবার গভীর রাতে ধর্ষক কামাল মোল্লা কে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতিবন্ধি কিশোরী ধর্ষণের কথা স্বীকার করেছে।

খোকসায় নারী নির্যাতন বিরোধী সমাবেশ

0
DROHO -17-10-2020-P8
নারীর প্রতি সহিংশতা রোধে সমাবেশ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিট পুলিশিং এ উদ্যোগে নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে হাসপাতাল গেটে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন খোকসা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। খোকসা থানার সেকন্ড অফিসার সাইফুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্বে করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ১ নং ওয়ার্ড কমিশনার মনিরুজ্জামান টিপু, কমিশনার মহব্বত আলী ফকর, আনোয়ার হোসেন বাবলু সহ নারী কাউন্সিলর নাইস প্রমুখ।

ঝিনাইদহের দেবরের ধাক্কায় ভাবি নিহত

0
DROHO -17-10-2020-P7
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক বিরোধ নিস্পত্তির সালিশে দেবরের ধাক্কায় বড় ভাবি নিহত হয়েছেন।

উপজেলার কমলাপুর গ্রামের মৃত বড় ভাইয়ের দেনা পরিশোধকে কেন্দ্র করে সালিশ ও সংঘর্ষে বড় ভাইয়ের স্ত্রী নিহত। এঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় জাকারিয়া ঢাকা থেকে বাড়ি ফিরে মৃত বড় ভাইয়ের দেনা পরিশোধ বিষয়ে ভাইদের নিয়ে বাড়ীতে একটি শালিশ বৈঠকে বসে। কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। এ সময় মৃত লতিফের স্ত্রী নাছিমা খাতুন (৫৫) আহত হয়। তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাছিমাকে মৃত ঘোষনা করে।

এব্যাপারে মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জাকারিয়া নামক এক ব্যাক্তি কে আটক করা হয়েছে।

ধর্ষণবিরোধী লংমার্চে হামলা

0
DROHO -17-10-2020-P6
লংমার্চে হামলঅয় আহত

দ্রোহ অনলাইন ডেস্ক

ধর্ষণ বিরুদ্ধে লংমার্চকারীদের ওপর দুর্বৃত্ত্বরা হামলা চালিয়েছে। ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে যাওয়া লংমার্চকারীরা ফেনীতে হামলার শিকার হন।

শনিবার দুপুরে ফেনী শহরের শান্তি কোম্পানি মোড়ে একদল যুবক এ হামলা চালায় ।

বিষয়টি নিশ্চিত করে লংমার্চে থাকা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদরি জয় সাংবাদিকদের বলেন, ফেনীতে সমাবেশ শেষে নোয়াখালীর উদ্দেশে বাসে ওঠার সময় লাঠিসোঁটা ইট নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, হামলাকারীদের প্রতিহতের চেষ্টা করেছে পুলিশ। ঘটনার পর লংমার্চে অংশকারীদের নোয়াখালী পাঠানো হয়েছে।

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ তৈরির লক্ষ্যে শুক্রবার নোয়াখালীর পথে এই লংমার্চ শুরু করে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’। শনিবার বিকালে নোয়াখালী শহরে সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে।

রাত ৯টায় দুর্গাপূজা মন্দির বন্ধ, মানতে হবে স্বাস্থ্য বিধি

0
DROHO -17-10-2020-P5
ছবি সংগ্রহ

দ্রোহ অনলাইন ডেস্ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে পূজা উৎযাপন পরিষদের নেতারা জানান, করোনা পরিস্থিতি ভয়াবহতা থেকে নিজেদের রক্ষায় এবারের পূজার আয়োজন সীমাবদ্ধ রাখা হবে।

কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে স্বাত্ত্বিক আচারের মাধ্যমে শারদীয় দুর্গাপূজায় কোনো উৎসব হবে না। ঢাকায় কুমারীপূজাও হবে না। মন্দির বন্ধ হয়ে যাবে রাত নয়টার মধ্যে। বিজয়ার শোভাযাত্রা থাকছেনা।

শনিবার ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী।

সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সভাপতি মিলন কান্তি দত্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন পূজা উৎযাপন পরিষদের ঢাকা মহানগর সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন ম-ল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, জে এল ভৌমিক, পূরবী মজুমদার, সুভাষ বিশ্বাস প্রমুখ।

এ বছর মন্দিরে আলোকসজ্জা, বিশেষ সাজসজ্জা, মেলা, আরতি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিহার করা হবে। ভক্তিমূলক গান ছাড়া অন্য কোনো রকম গান বাজানো যাবে না। কোনো আতশবাজি বা পটকার ব্যবহার করা যাবে না। তা ছাড়া এবার জনসমাগম পরিহার করতে মন্দির কর্তৃপক্ষ প্রসাদ বা খিচুড়ি বিতরণ থেকেও বিরত থাকবে।

সন্ধ্যায় আরতি সম্পন্ন করে দর্শনার্থীদের মন্দিরে আসতে নিরুৎসাহিত করা হবে। রাত নয়টার পর মন্দির বন্ধ করে দেওয়া হবে। আর কোনো দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না। এর পাশাপাশি ভক্তরা যেন তাঁদের বাড়ি থেকে অঞ্জলি দিতে পারেন, সে জন্য সম্ভব হলে মন্দিরগুলোর তরফ থেকে ডিজিটাল ব্যবস্থা করা হবে।

সামাজিক দূরত্ব মেনে, মাস্ক ব্যবহার করে ভক্তরা অঞ্জলি দিতে পারবেন। বিজয়া দশমী হবে ২৬ অক্টোবর, তবে এবার বিজয়ার শোভাযাত্রা হবে না। মন্দিরগুলো তাদের নিজ নিজ ব্যবস্থাপনায় প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করবে।

এ বছর সারা দেশে মোট ৩০ হাজার ২৩১টি পূজা অনুষ্ঠিত হবে। গত বছর পূজা হয়েছিল ৩১ হাজার ৩৯১টি। এবার ১ হাজার ১৮৫টি পূজা কম হচ্ছে। কোভিড পরিস্থিতির কারণে পূজার সংখ্যা কমেছে বলে তাঁরা মনে করেন।

ফরিদপুরে পাল্টা-পাল্টি সমাবেশ কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

0
DROHO -17-10-2020-P4
ফরিদপুরে পুলিশ মোতায়েন, ১৪৪ ধারা জারি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে এমপি নিক্সন চৌধুরীর পক্ষে-বিপক্ষে সমাবেশ কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময়ে উপজেলা সদরের এক কিলোমিটার এলাকার মধ্যে সভা-সমাবেশ ও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বল নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ।

জানা গেছে, ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান নিক্সন চৌধুরীর পক্ষে-বিপক্ষে দুটি গ্রুপ শনিবার সকাল ১০টায় পাশাপাশি দুটি স্থানে সমাবেশের ডাক দেয়া। সকাল থেকে উপজেলা চত্বরে লোক জমাতেয় বাড়তে থাকে। এক পর্যায়ে আইন শৃঙ্খলা অবনতির শঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এর পর রাস্তায় পুলিশ নামে।

উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান বলেন, এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরম মিথ্যাচার ও মামলা দায়েরের প্রতিবাদে সদরপুর স্টেডিয়ামে স্থানীয় জনসাধারণের উদ্যোগে শনিবার সকালে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়েছিল।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সায়েদিদ গামাল লিপু জানান, এমপি নিক্সন চৌধুরীকে গ্রেফতার ও বিচার দাবিতে উপজেলা আওয়ামী লীগ সদরপুর স্টেডিয়ামে শনিবার সকালে বিক্ষোভ-সমাবেশের ডাক দেয়া হয়েছিল।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার বলেন, যেকোনো প্রকার অনভিপ্রেত পরিস্থিতি রোধ করতে সদরপুর উপজেলা সদরের এক কিলোমিটার স্থান জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকে এই সীমানার মধ্যে সভা-সমাবেশ বা জমায়েত করতে দেয়া হবে না।

উল্লেখ্য, ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে এমপি নিক্সন চৌধুরী জেলা প্রশাসকের সঙ্গে অশোভন আচরণ করেন এবং চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে গালিগালাজ করেন। ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলা করেন। এ নিয়ে এমপি নিক্সন চৌধুরীর পক্ষে-বিপক্ষে ফুঁসে উঠেছে তার নির্বাচনী এলাকা।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...