সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 613

প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে

0
DROHO -17-10-2020-P2
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি সপ্তাহে প্রাথমিকে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। ইতোমধ্যে বিজ্ঞপ্তির অনুমোদন দেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে, সারাদেশে ২৫ হাজার ৬৩০ জন প্রাক-প্রাথমিক শিক্ষক এবং ৬ হাজার ৯৪৭ শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে বিজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি চলছে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে ওয়েবসাইট আধুনিকায়ন করা হয়েছে।

সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সকল কোটা বাতিল করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কোটা বহাল রেখে এ নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে গত ৫ অক্টোবর সম্মতি দেয়া হয়েছে। এ দিনই সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিয়োগ কার্যক্রম শুরু করতে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে (ডিপিই) নির্দেশনা দিয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের নিয়োগ শাখার সহকারী পরিচালক আতিক বিন সাত্তার জানান, নতুন করে ৩২ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। তার মধ্যে পিইডিপি’র আওতায় প্রাক-প্রাথমিকে ২৫ হাজার ৬৩০ জন এবং বিভিন্ন সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক শূন্য পদে রাজস্ব খাতে ৬ হাজার ৯৪৭ জন নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি বলেন, আগামী ২০ অক্টোবরের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত রয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়ার জন্য এক মাস সময় দেয়া হবে। আবেদন ফি না বাড়িয়ে আগের মতো প্রায় ১৭০ টাকা রাখা হয়েছে।

হাসপাতালে ভর্তি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

0
DROHO -17-10-2020-P1
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ

দ্রোহ অনলাইন ডেস্ক

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী কায়সারুল আলম। তিনি বলেন, করোনাভাইরাস পজিটিভ আসার পর মন্ত্রী শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে মন্ত্রী হাছান মাহমুদ ভালো আছেন বলে জানিয়েছেন কায়সার।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ (শুক্রবার) তথ্য অনুসারে, দেশে মহামারি করোনাভাইরাস জয় করে সুস্থ হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫০৯ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৭৩৮ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৭.৮৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত শুক্রবার করোনা আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২৩ জনে।

এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫২৭ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জনে পৌঁছেছে।

অভয়নগরে ট্রেনের ধাক্কায় নিহত ৪ জন

0
DROHO-16-10-2020-P7
পট্রনের ধাকায় দুমরে মুচরেযোওয়া প্রাইভেট কার

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরে খুলনাগামী মহানন্দা ট্রেনের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ারসার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভৈরব ব্রিজ এলাকায় প্রাইভেটকারে করে একটি পরিবার বেড়াতে আসে। প্রাইভেটকারটি ফেরার পথে ভৈরব ব্রিজ সংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সামনে পড়ে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়। ট্রেনটি ওই প্রাইভেটকারটিকে ঠেলে সরকার ওয়েব্রীজের বিপরীত মুখে রেললাইন পর্যন্ত নিয়ে থেমে যায়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের টিম আধাঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনা কবলিত কার থেকে দুইজন নারী, দুইজন শিশু ও ড্রাইভারকে বের করতে সক্ষম হয়। নারী ও শিশুসহ চারজনই ঘটনাস্থলে মারা গেছে। আহত ড্রাইভারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সাংবাদিকদের বলেন, দুইজন নারী ও দুইজন শিশু নিহত হয়েছে। আহত ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নইমার কে ভাঁড় বললেন পেরুর কার্লোস জামব্রানোর

0
DROHO-16-10-2020-P6
মাঠে নেইমার

দ্রোহ অনলাইন ডেস্ক

নেইমারের ফুটবল প্রতিভা নিয়ে সন্দেহ নেই পেরুর কার্লোস জামব্রানোর। তবে মাঠে ব্রাজিলিয়ান তারকার আচরণের নিন্দা জানিয়েছেন এই ডিফেন্ডার। কড়া সমালোচনায় বলেছেন, ‘নেইমার একটা ভাঁড়।’

কাতার বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় বুধবার সকালে লিমায় পেরুর বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও নেইমারের হ্যাটট্রিকে ৪-২ গোলে জেতে ব্রাজিল। ম্যাচের ৮৯তম মিনিটে বল দখলের লড়াইয়ে অহেতুক রিশার্লিসনের মুখে আঘাত করে লাল কার্ড দেখেন জামব্রানো।

ওই ম্যাচে নেইমারের পারফরম্যান্সের প্রশংসার পাশাপাশি আমেরিকান একটি টিভি অনুষ্ঠানে পিএসজি ফরোয়ার্ডের সমালোচনাও করেন জামব্রানো।

“সত্যি বলতে, সে অসাধারণ একজন ফুটবলার, বিশ্বসেরাদের একজন। তবে আমার কাছে সে একটা প্রকৃত ভাঁড়।”

“মাঠে সবকিছু নেইমার সচেতনভাবেই করে; সে অসাধারণ ফুটবলার, কিন্তু ছোট আঘাতেও সে ফাউল আদায়ের চেষ্টা করে।”

হ্যাটট্রিকের প্রথম দুই গোল স্পট কিক থেকে করেন নেইমার।

“পেনাল্টি এরিয়ায় চার থেকে পাঁচবার সে (নেইমার) নিজে নিজেই পড়ে গিয়েছিল যেন পেনাল্টি পেতে পারে। শেষ পর্যন্ত তার চাওয়া পূরণ হয়, দুটি পেনাল্টি পেয়েছিল, যদিও এর কোনোটিই পেনাল্টি ছিল না।”

নোয়াখালীর পথে ধর্ষণের বিরুদ্ধে ‘লংমার্চ’

0
DROHO-16-10-2020-P5
ধর্ষলংন বিরোধী লংমার্চমা

দ্রোহ অনলাইন ডেস্ক

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ তৈরির লক্ষ্যে নোয়াখালীর পথে লংমার্চ শুরু করেছে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’।

বাম ধারার রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর এই মঞ্চ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে লংমার্চ শুরু করে।

লংমার্চের আগে শাহবাগে সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানা বলেন, “সারা দেশে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ধর্ষণ অভয়ারণ্য তৈরি হয়েছে, যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, তা জনগণ কোনভাবেই মেনে নেবে না। এর বিরুদ্ধে গণজাগরণ তৈরির লক্ষ্যে আমাদের এই লংমার্চ।”

সিপিবি নারী সেলের সদস্য লুনা নূর বলেন, “সার্টিফিকেট হারানো বিচারহীনতার যে পরিবেশ তৈরি হয়েছে তার সুষ্ঠু বিচারের দাবিতে লড়াই-সংগ্রামকে সমন্বিত করতে, দেশবাসীর চেতনা ও অবস্থানকে সমন্বিত করতে আমাদের আহ্বান থাকবে এই লংমার্চ।”

এ ছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স প্রমুখ।

কুমিল্লা শহরে সংক্ষিপ্ত সমাবেশ করার পর লংমার্চ যাবে ফেনীতে। শনিবার ফেনী শহরে সমাবেশ শেষে দাগনভুঞা, নোয়াখালীর চৌমুহনী হয়ে যাবে বেগমগঞ্জের একলাসপুর। শনিবার বিকালে সেখান থেকে মাইজদী কোর্ট এ। সেখানে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হবে লংমার্চ।

কাশ্মীরি নেতাদের নতুন জোট

0
DROHO-16-10-2020-P4
কাশ্মীরি নেতাদের নতুন জোট

দ্রোহ অনলাইন ডেস্ক

জম্মু-কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা ফিরে পেতে এক হয়েছেন উপত্যকাটির নেতারা। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রেসিডেন্ট মেহবুবা মুফতির মুক্তির পরই বিষয়টি নিয়ে বসেছেন তারা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পিডিপি, এনসি ও অন্যান্য বড় দলগুলোর সমন্বয়ে একটি রাজনৈতিক জোট গঠন করা হয়েছে। যেটির নাম পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন।

ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লার বাড়িতে এ নিয়ে বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন পিডিপি প্রেসিডেন্ট মেহবুবা মুফতি, পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজ্জাদ লোন, পিপলস মুভমেন্টের নেতা জাভেদ মির ও সিপিএমের মোহাম্মদ ইউসুফ তারিগামি।

দুই ঘণ্টার বৈঠকের পর ফারুক বলেন যে তারা একটি জোট গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন যার নাম হবে পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন।

জোটটি কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর চেষ্টা করবে। যেটি গত বছরের ৫ আগস্ট মোদি সরকার সংবিধানের ৩৭০ ধারা বিলুপ্ত করার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়।

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর গত বছরের ৫ আগস্টে জম্মু-কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিসহ কাশ্মীরের বহু রাজনীতিককে আটক করে কেন্দ্রীয় সরকার।

কয়েক মাস আগে ওমর আবদুল্লাহ ও ফারুক আবদুল্লাহসহ কয়েকজনকে মুক্তি দেয়া হলেও মেহবুবাকে গৃহবন্দি করেই রাখা হয়। পরে মঙ্গলবার রাতে তাকে মুক্তি দেয়া হয়।

হাসপাতালে মৃত স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

0
DROHO-16-10-2020-P3
স্বজনদের আহাজারি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে আগুনে পুড়ে রুবিনা খাতুন (২০) নামে এক গৃহবধূ মারা গেছে।

শুক্রবার মেহেরপুর জেনারেল হাসপাতালে স্ত্রী রুবিনার লঅশ ফেলে স্বামী ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

নিহত গৃহবধূ মেহেরপুর সদর উপজেলার টেঙ্গারমাঠ এলাকার রবগুল হোসেনের মেয়ে।

যৌতুকের দাবিতে নির্যাতনের পর রুবিনাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেনে নিহতের বাবার পরিবার। তার দুই বছর বয়সী একটি কন্যা শিশু রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী মনোহরপুর গ্রামের মিলন হোসেনের সঙ্গে চার বছর আগে রুবিনার বিয়ে হয়। মিলন একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে চাকরি করেন। তারা গাংনী উপজেলার বামন্দী বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

বাসা মালিকের স্ত্রী শামীমা আক্তার রিতা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রান্না নিয়ে মিলন ও রুবিনার মধ্যে ঝগড়া হয়। রাত ৯টার দিকে রুবিনা নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। তার স্বামী মিলনের চিৎকারে বাসা মালিকের পরিবারসহ আশপাশের লোকজন গিয়ে রুবিনার গায়ের আগুন নেভায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায় ক্লিনিক কর্তৃপক্ষ। বিষয়টি আত্মহত্যা বলে দাবি করেন বাসা মালিকসহ আশপাশের লোকজন।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান বলেন, বামন্দী এলাকায় মিলনের ভাড়া বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এটি হত্যাকা- না আত্মহত্যা তা তদন্ত করা হচ্ছে।

জন্মদাগে ১৭ লাখ ভিউ

0
DROHO-16-10-2020-P2
ছবি সংগ্রহ

দ্রোহ বিনোদন ডেস্ক

ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে মেহজাবীন চৌধুরী ও আরফান নিশোর নাটক ‘জন্মদাগ’। ব্যতিক্রম গল্লের এই বিশেষ নাটক দুই সপ্তাহে ১৭ লাখ (ভিউ) দর্শক দেখে ফেলেছে।

চ্যানেল আইয়ের ২২তম জন্মদিন উপলক্ষে ভিকি জাহেদ নির্মিত এই নাটকটি ইউটিউবে উন্মুক্ত হয় ১ অক্টোবর। নাটকটির গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

‘জন্মদাগ’-এর গল্পে উঠে এসেছে এক অমোঘ বাস্তবতা। এ বিষয়ে নির্মাতা বলেন, স্বামীর কাছ থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হলো! ঘটনাটি দর্শক হিসেবে আপনার কাছে পরিচিত মনে হলেও এর পরে যা যা ঘটবে সেটি আপনার পরিচিত না। ঘটনাটি আপনাকে থমকে দেবে।

নিশো ও মেহজাবীন এর আগেও বহু নাটক করেছেন। এ জুটির নাটকগুলো প্রশংসিত হয় দর্শক মহলে। জন্মদাগ বিশেষ মাত্রা যোগ করবে বলে দাবি নির্মাতার।

ঝিনাইদহের সীমান্ত থেকে ৪ দালালসহ আটক ৬

0
DROHO-16-10-2020-P1
সীমান্তে আটক ৬

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তদিয়ে ভারতে যাওয়ার সময় ৪ দালালসহ ৬ জনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার ভোরে মহেশপুর উপজেলার মাইল বাড়িয়া মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতদেও মধ্যে রয়েছেন নড়াইল সদর উপজেলার শিংগা বসুপাড়া গ্রামের চান্দু সেনের ছেলে রাজ কুমার সেন (২৩) ও গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া গ্রামের কালীপদ বিশ্বাসের ছেলে কিরন চন্দ্র বিশ্বাস (৬২)। এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী ৪ দালালকে আটক করা হয়।

আটক দালালদের মধ্যে রয়েছেন মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের ইব্রাহীম ফরাজির ছেলে আব্দুল কাদির (৩১), আলী আহাম্মদের ছেলে সাজ্জাদ হোসেন (২৩), সুলতান আলীর ছেলে আহসান হাবীব (২৪) এবং ইবাদত মন্ডলের ছেলে নুর ইসলাম মন্ডল।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) উপ অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার দুপুরে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সাতক্ষীরায় এক পরিবারের চারজনকে হত্যা

0
DROHO -15-10-2020-P English 10
সংগৃহিত ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ঘরের ভেতর থেকে স্বামী স্ত্রী ও দুই সন্তানের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। অপ্সাতদেও আসামী করে মামলা দায়ের হয়েছে।

জেলার কলারোয়া উপজেলায় সংঘটিত হত্যাকান্ডটি বৃহস্পতিবার ভোরের দিকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অজ্ঞাতদের আসামী করে একটি হত্যা মামলা হয়েছে। মামলাটির বাদি হয়েছেন নিহত শাহিনুরের শ্বাশুরী ময়না খাতুন।

খুন হয়েছেন খলসি গ্রামের একটি হ্যাচারির মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিম (৬)। নিহত দম্পতির ৫মাস বয়সী শিশু কন্যা মারিয়াও ওই ঘরে ছিল, তবে সে বেঁচে গেছে।

DROHO -15-10-2020-P English 9
সাতক্ষীকা হত্যা কান্ডের পর স্বজনদের আহাজানর।

শাহিনুরের ঘরের পাশেই আরেক ঘরে থাকেন ছোট ভাই রায়হানুল ইসলাম। তিনি জানান, তাদের মাও বড় ভাইয়ের পরিবারের সঙ্গে একই বাসায় থাকতেন। তবে বুধবার তিনি এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন।

রায়হানুল বলেন, ভোরের দিকে ভাইয়ের ঘর থেকে তিনি বাচ্চাদের গোঙানোর আওয়াজ শুনতে পান। উঠে গিয়ে দেখেন, শাহিনুরের ঘরের দরজা বাইরে থেকে আটকানো। দরজা খুলে দেখেন, ভেতরে ভাই-ভাবির রক্তাক্ত লাশ পড়ে আছে। কিছুক্ষণ পর বাচ্চারাও মারা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে এ হত্যাকা- ঘটে। শাহিনুরসহ চারজনকেই জবাই করে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে শাহিনুরের পা বাধা ছিল, ঘরের চিলেকোঠার দরজা খোলা ছিল। চিলেকোঠার দরজা দিয়েই ছাদ হয়ে খুনিরা বাসায় ঢুকেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কারা কেন এই হত্যাকা- ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা দিতে পারেননি রায়হানুল।
তবে জমি নিয়ে স্থানীয় কিছু লোকের সঙ্গে বিরোধ ছিল বলে তিনি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...