সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 614

ডিজিটাল ইকোনমিতে একযোগে কাজ করবে কোরিয়া-বাংলাদেশ

0
DROHO -15-10-2020-P8
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ডিজিটাল ইকোনমি এবং সাইবার সিকিউরিটি নিশ্চিত করার বিষয়ে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. লি জাং-কেউন মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুিক্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে দ্বিপাক্ষিক বৈঠককালে এ আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত আরও জানান তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সার্বিক সহযোগিতা ও ডিজিটাল মিউনিসিপালিটি সার্ভিস, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে কোরিয়া সুবিধার্থীর (ফ্যাসিলিটেটর) ভূমিকা পালন করবে। এ সময় তারা দুই দেশের পারষ্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে আইসিটি খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু হাই-টেক পার্ক কালিয়াকৈর এ ডিজিটাল নিরাপত্তা এজিন্সি’র ভবন নির্মাণ, ন্যাশনাল সিকিউরিটি অপারেশন সেন্টার, ন্যাশনাল ডিজিটাল ফরেন্সিক ল্যাব, ইমারজেন্সি রেসপন্স প্ল্যাটফরম, ন্যাশনাল সার্ট এবং সাইবার সিকিউরিটি ট্রেনিং সিমুলেশন সেন্টার প্রতিষ্ঠাকরণের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

বৈঠকে পলক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও প্রযুক্তির মাধ্যমে দক্ষিণ কোরিয়ার মডেল অনুসরণ করে কোভিড-১৯ মহামারির পরবর্তী সময়ে কিভাবে উপকৃত হওয়া যায় সে বিষয়ে সহযোগিতা কামনা করা করেন।

এবার কঙ্গনার বিরুদ্ধে মামলা

0
DROHO -15-10-2020-P7
কঙ্গনা ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

সুশান্ত সিংহ রাজপুত ইস্যুতে গত কয়েক মাস ধরে আলোচনার শীর্ষে রয়েছেন বলিউডের ‘কুইন’ খ্যাত কঙ্গনা রানাওয়াত। এবার তার বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী। তবে, তা কৃষি বিল নিয়ে বিরোধিতা করায়।

এক টুইট বার্তায় বিতর্কিত কৃষি বিলের বিরোধিতা করেছেন তিনি। কর্নাটকের টুমকুরু জেলায় মামলাটি করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

জানা গেছে, ভারতীয় দ-বিধির ১০৮, ১৫৩ এ ও ৫০৪ ধারায় এ অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর কঙ্গনার টুইটে আঘাত পেয়েছেন বলে অভিযোগ জানিয়েছিলেন আইনজীবী এল রমেশ নায়েক। তার অভিযোগের ওপর ভিত্তি করে পুলিশকে এফআইআর (প্রাথমিক প্রতিবেদন) দায়ের করতে গত ৯ অক্টোবর নির্দেশ দেন তুমাকুরুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট।

টুইটারে যা লিখেছিলেন কঙ্গনা, ‘যারা সিএএ নিয়ে ভুল তথ্য ও গুজব রটিয়েছিলেন, যার ফলে দাঙ্গা হয়েছিল, সেই লোকগুলোই এখন কৃষি বিল নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন। যার ফলে দেশে দাঙ্গা হচ্ছে, তারা সন্ত্রাসবাদী। আপনারা ভালোই বুঝতে পারছেন, আমি কী বলছি।

ঝিনাইদহ সীমান্ত থেকে আরো ৫ বাংলাদেশী আটক

0
DROHO -15-10-2020-P6
সীমান্তে আটক ৫

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত পথ অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ৫ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।

বুধবার রাতে মহেশপুর উপজেলার খোসালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা দালালের মাধ্যমে ভারতে প্রবেশের অপেক্ষায় ছিল।

আটক হয়েছেন মন্সিগঞ্জ জেলার কনকসার গ্রামের সোহাগ বাজীগর (২২), বেনাপোলের বুয়াইল গ্রামের কামরুল হোসেন (৪২), নড়াইলের শুক্ত গ্রামের বিপ্লব কুমার ঘোষ (৩২), ভোলার কাইচ্চা গ্রামের রিপন চন্দ্র তেলী (৩৫), ও তার স্ত্রী রিনা রানী তেলী।

আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এই নিয়ে গত সাড়ে ৯ মাসে পাঁচ শতাধিক নারী পুরুষকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।

ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশু

0
DROHO-15-10-2020-P4
নিহত দুই শিশু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী ফাহিম হোসেন ও আদিব হাসান নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর ও কৃষ্ণনগর গ্রামে পৃথক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু ফাহিম ব্রহ্মপুর গ্রামের রাজীব হাসান ও আদিব কৃষ্ণনগর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পারিবারিক সুত্রে জানা গেছে, সকালে শিশু ফাহিম পরিবারের লোকজনের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করে তার লাশ পুকুরে ভেসে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

অপরদিকে আদিবও খেলতে খেলতে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

খোকসায় হাতধোয়া দিবস পালিত

0
DROHO-15-10-2020-P3w‡
খোকসায় হাত ধোয়া বিস পালিত

স্টাফ রিপোর্টার

খোকসায় বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনায় অংশ গ্রহন করেন ডঃ কামরুজ্জামান, পলাশ চন্দ্র রায়, মমিনুল হক, সেলিম রেজা, আনিসুর রহমান আনিচ, জালাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান, আরিফুল আলম তসর প্রমুখ। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী।

ঝিনাইদহে পরকীয়ার জের ধরে যুবক খুন

0
DROHO-15-10-2020-P2
নিহত যুবকের স্বজনদের আহাজারি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত আলা-আমিন হরিণাকুন্ডু উপজেলার ভবানিপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে । পুলিশের ধারণা যুবককে শ^াসরোধ করে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। যুবকে হত্যার পেছনে হাত থাকার অভিযোগে আদর্শ আন্দুলিয়া গ্রামের প্রবাসী হাসিবুল ইসলামের স্ত্রী চম্পা খাতুনকে (৩০) আটক করেছে।

নিহত আল আমিনের মা ফিরোজা খাতুন বলেন, বুধবার রাত ৯ টার দিকে তার ছেলেকে ফোনে ডেকে নিয়ে যায় প্রবাসী হাসিবুলের স্বজনরা। রাত ১১ টার দিকে হাসিবুলের শশুর ও শ্যালক আমাদের জানায়, আল আমিনকে গ্রামের লোকজন ধাওয়া করেছে। সে তাহেরহুদা গ্রামের দিকে দৌড়ে পালিয়ে গেছে। এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রবাসীর পরিবারের লোকেরা তার ছেলেকে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রেখেছে বলেও অভিযোগ করেন।

এ বিষয়ে সহকারি পুলিশ সুপার ( শৈলকুপা সার্কেল ) আরিফুল ইসলাম বলেন, পরকিয়া সম্পর্কের কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করেছি। তিনি জানান, যুবকটিকে অন্য কোথাও শ^াসরোধ করে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। অথবা ওই ধানক্ষেতের পানিতে মুখ চেপে ধরে তাকে হত্যা করা হয়েছে।

এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের মামলা

0
DROHO-15-10-2020-P1
এমপি নিক্সন চৌধুরী

ফরিদপুর প্রতিনিধি

উপজেলা নির্বাচন চলাকালে বিধিবহির্ভূত আচরণের অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার সকালে জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলাটি করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন খানম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১০ অক্টোবর শনিবার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে মোবাইল ফোনে নিক্সন চৌধুরী ও চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়। এতে এমপিকে বলতে শোনা যায়, ‘আপনার এসিল্যান্ড-ভাঙ্গা আমার লোককে গাড়িতে তুলে নিছে। ওরে দালালি করতে মানা করেন।’ তারপর গালাগাল করতে শোনা যায়। এরপর বলেন, ‘সিগারেট খাওয়ার জন্য ওকে ধরছে, আপনি ওকে ছাড়তে বলেন। আমি আসতাছি চরভদ্রাসন, পাঁচ মিনিট সময় দিলাম এর মধ্যে ছেড়ে না দিলে উপজেলা ঘেরাও করব আমি।’

নির্বাচন শেষে রাতে উপজেলা সদরের স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে একটি বিজয় সমাবেশ হয়। সেখানে এমপি নিক্সন চৌধুরী জেলা প্রশাসক অতুল সরকারকে হুঁশিয়ার করে দেন।

ডিসির উদ্দেশে তিনি বলেন, ‘আমি যদি নেতাকর্মীদের নিয়ে নামি, তবে আপনি এক মিনিট দম নেয়ার সুযোগ পাবেন না।’

এ ঘটনার পর সংবাদ সম্মেলন করে নিক্সন চৌধুরী বলেন, অডিও-ভিডিওর কণ্ঠ তার নয়। তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে।

সাবেক ভিপি নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

0
DROHO-14-10-2020-P৮
সাবেক ভিপি নূর

দ্রোহ অনলাইন ডেস্ক

ফেইসবুক লাইভে এসে ধর্ষণ মামলার বাদীকে ‘দুশ্চরিত্রা’ আখ্যায়িত করায় এবার ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর পর্বের সেই শিক্ষার্থী, যিনি এর আগে নূরসহ ছাত্র অধিকার পরিষদের ছয় নেতার বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা, চরিত্র হনন ও সাইবার বুলিংয়ের অভিযোগে তিনটি মামলা করেছিলেন।

এ আদালতের পেশকার শামীম আল মামুন জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় করা মামলার আরজিতে দুইজনকে সাক্ষী করা হয়েছে।

বিচারক ওই শিক্ষার্থীর জবানবন্দি নিয়ে আগামী ২৯ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন বলে জানান শামীম আল মামুন।

ওই শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ মামলার আসামিদের ধরতে রোববার মধ্যরাতে বিভিন্ন জায়গায় পুলিশের অভিযানের মধ্যে ফেইসবুক লাইভে এসে ঘণ্টাখানেকের বেশি সময় কথা বলেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর, যাকে গত কিছুদিন ধরে নিয়মিত ধর্ষণবিরোধী বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে।

বক্তব্যের এক পর্যায়ে মামলার বাদীর ‘চরিত্র’ নিয়ে প্রশ্ন তুলে নূর বলেন, “একেবারেই হাস্যরসাত্মক, ছিঃ! আমরা ধিক্কার জানাই যে, এত নাটক করছে, যেই দুশ্চরিত্রা। যে ধর্ষণের নাটক করছে। স্বেচ্ছায়…।”

মেয়েটির অভিযোগ, একই বিভাগের শিক্ষার্থী এবং ছাত্র অধিকার পরিষদের কর্মী হওয়ায় এই পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের সঙ্গে তার ‘প্রেমের সম্পর্ক’ হয়। সেই সম্পর্কের জের ধরে ৩ জানুয়ারি লালবাগের বাসায় নিয়ে তাকে ‘ধর্ষণ করেন’ মামুন। তখন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ তার ‘পাশে দাঁড়ান’। চিকিৎসায় সহায়তা করার পর মামুনকে খুঁজে পেতে সাহায্যের কথা বলে চাঁদপুরে নিয়ে ফেরার পথে নাজমুল সোহাগও লঞ্চের মধ্যে তাকে ‘ধর্ষণ করেন’। পরে ঘটনার প্রতিকার চেয়ে তিনি নূরসহ তাদের অপর সহকর্মীদের কাছে গেলে প্রথমে সহযোগিতার আশ্বাস দিলেও পরে ‘বাড়াবাড়ি করলে চরিত্রহননের’ ভয় দেখান।

এসব অভিযোগে গত ২১ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর লালবাগ ও কোতোয়ালি থানায় নূর ও তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে দুটি মামলা করেন ওই শিক্ষার্থী।

ওই দুটি মামলা করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে। পরে শাহবাগ থানায় তিনি আরেকটি মামলা করেন ‘সাইবার বুলিংয়ের’ অভিযোগে।

লালবাগের মামলায় প্রধান আসামি করা হয় ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর উত্তীর্ণ হাসান আল মামুনকে, যিনি এতদিন ছাত্র অধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্বে ছিলেন। দ্বিতীয় মামলার প্রধান আসামি সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ।

নুরুল হক নুরসহ সংগঠনটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নাজমুল হুদা ও কর্মী আবদুল্লাহ হিল বাকিকেও সেসব মামলায় আসামি করা হয়।

১৭ দিনেও আসামিদের কেউ গ্রেপ্তার না হওয়ায় গত ৮ অক্টোবর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে অনশন শুরু করেন মামলার বাদী সেই শিক্ষার্থী। পুলিশ ‘প্রভাবিত’ কি না, সেই প্রশ্নও তিনি তোলেন।

অনশন শুরুর দুই দিন পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল থেকে বেরিয়ে ফের সেই জায়গায় বসে তিনি অনশন চালিয়ে যাচ্ছিলেন।

গত রবিবার রাতে রাজধানীর মগবাজার ও আজিমপুরে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার দুই এজাহারভুক্ত আসামি সাইফুল ও নাজমুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন আদালতে হাজির করা হলে বিচারক তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠান।

দুইজন গ্রেপ্তার হওয়ার রাতেই ফেইসবুক লাইভে এসে মামলার বাদীকে নিয়ে বক্তব্য দেন নুরুল হক নূর, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ঝিনাইদহে সীমান্তে ৫ রোহিঙ্গাকে আটক

0
DROHO-14-P-7
জেলার মানচিত্র

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার তাদের আটক করা হয় বলে বিজিবির ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটলিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান।

তিনি বলেন, “পাঁচ রোহিঙ্গা কক্সবাজারের মধুছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ঝিনাইদহের মহেশপুর আসে। সেখান থেকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় যাদবপুর বিওপি এলাকাধিন মান্দারতলা হতে তাদের আটক করা হয়।

“তাদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী রয়েছে। পাচারকারী চক্রের দালাল নসিমন চালককেও আটক করা হয়েছে।”

তাদেরকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার অভিযোগে পাসপোর্ট আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা হচ্ছে

0
DROHO-14-10-2020-P6
দীপু মনি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাস্তবতা ও পাঠ্যবইয়ের যোগসূত্র না থাকায় বড় ডিগ্রিও কাজে আসছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, আমাদের বাস্তবতার সঙ্গে পাঠ্যবইয়ের কোনো যোগসূত্র নেই। ফলে বড় বড় ডিগ্রি অর্জন করলেও বাস্তবে তা কাজে আসছে না। এ জন্য শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা হচ্ছে।

বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব, বাংলাদেশ (ইরাব) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড এবং অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এক সময় সবাইকে শিক্ষার আওতায় আনার চ্যালেঞ্জ ছিল। সেটি সফল হওয়ায় এখন মানসম্মত শিক্ষার দিকে গুরুত্ব দেয়া হচ্ছে। মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে আমাদের ছেলে-মেয়েদের অভিজ্ঞ করে তোলা হবে। এ কারণে শিক্ষা ব্যবস্থাকে বাস্তবভিত্তিক করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, ইবারের সভাপতি সাব্বির নেওয়াজ।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...