রবিবার, এপ্রিল ১২, ২০২৬.
Home Blog Page 615

দুই কাভার্ডভ্যান ভারতীয় শাড়ি উদ্ধার

0
DROHO-14-P-5
উদ্ধার করা সাড়ি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে গমের আড়ালে রাখা দুই কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় শাড়ি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা থেকে কাভার্ডভ্যান দুটি আটক করা হয়। কাভার্ডভ্যানের দুই চালক ও দুই হেলপারকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, জালাল উদ্দিনের ছেলে কাভার্ডভ্যান চালক নাজমুল হোসেন (৩০), আবুল মোহসীনের ছেলে কাভার্ডভ্যান চালক আকতারুল ইসলাম (৩৫), এরফান আলী গাজির ছেলে হেলপার মশিউর (৪০) এবং দিদার উদ্দিনের ছেলে হেলপার নাসির উদ্দিন (৩০)। তাদের বাড়ি সাতক্ষীরার সদর ও কলরোয়া উপজেলায়।

পুলিশ জানায়, কাভার্ডভ্যান দুটি অবৈধপথে ভারত থেকে আনা শাড়ি নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার ইসলামপুরে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা থেকে মির্জাপুর থানা পুলিশ কাভার্ডভ্যান দুটি আটক করে।

কাভার্ডভ্যানের ভেতরে গমের বস্তা দিয়ে আড়াল করে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ সায়েদুর রহমান বলেন, জব্দকৃত ভারতীয় শাড়ির সিজার লিষ্টের কাজ চলছে। সিজার লিষ্ট শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া শাড়ির মূল্য মালিককে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

হ্যাক সম্ভাবনায় সতর্ক করবে গুগল

0
DROHO-14-10-2020-P4
প্রতিকী ছবি

দ্রোহ ডেস্ক

বারংবার বদলাচ্ছেন পাসওয়ার্ড, তারপরেও হ্যাকারদের নিশানা থেকে মিলছে না ছুটকারা। আর গ্রাহকদের সেই সমস্যার কথা মাথায় রেখেই গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রক্ষার্থে নতুন ফিচার নিয়ে এল এই সার্চ ইঞ্জিন জায়ান্ট।

সম্প্রতি একটি ব্লগ পোষ্টে ক্রোমের সিনিয়র প্রডাক্ট ম্যানেজার আবদেলকরিম মার্দিনি লিখছেন,‘পাসওয়ার্ড হ্যাক হয়েছে কী না, তা জানার জন্য ক্রোম আপনার ইউজারনেম ও পাসওয়ার্ডগুলির একটি কপি বিশেষ এনক্রিপশনের মাধ্যমে গুগলকে পাঠায়। গুগল এই এনক্রিপটেড কপি থেকে আপনার ইউজারনেম বা পাসওয়ার্ড দেখতে না পারলেও, তা হ্যাক হয়েছে কী না তা সহজেই আপনাকে বলে দিতে পারবে। অ্যান্ড্রয়েড ও আইওএস-এর জন্য ক্রোম ৮৬ আপডেটে এই ফিচারটি উপলব্ধ। আর এরই সঙ্গে ক্রোম অ্যান্ড্রয়েডের জন্য সেফ ব্রাউজিংয়ের সুবিধাও আনছে। ম্যালওয়্যার অ্যাটাক এবং অন্যান্য ক্ষতিকারক ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড করার হাত থেকে রক্ষা করবে। কী ভাবে? গুগল তার এই সেফ ব্রাউজিং সার্ভিসের সাহায্যে গ্রাহকের কাছে সব ডেটা পৌঁছে দেবে।

রাণু ফের স্টেশনে ভিক্ষা করছেন

0
DROHO-Ranu-14-10-2020-P3
রাণু মন্ডল

দ্রোহ বিনোদন ডেস্ক

কলকাতার রানাঘাটের স্টেশনের ভিক্ষুক থেকে মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে জায়গা করে নিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার বদৌলতে রাতারাতি সেলিব্রেটি হয়েছিলেন। তার নাম ছড়িয়ে পড়েছিল ভারতের সবখানে। বাংলাদেশেও তাকে নিয়ে আগ্রহ ছিল দারুণ। কিন্তু অহংকার আর বাজে ব্যবহারের জন্য সেই রানু মন্ডলের পতন হতে সময় লাগেনি। মাত্র এক বছরের ব্যবধানে যে স্টেশন থেকে উঠে এসেছিলেন আবার সেই ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনেই জায়গা হলো তার। আবারও সেই আগের মতো হাত পেতে ভিক্ষা করেই জীবন চালাতে হচ্ছে তাকে। সম্প্রতি এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম -এই সময়।

তারা জানায়, দাম্ভিকতা ও দুর্ব্যবহারের জন্য ভাগ্য তাকে সুযোগ দিলেও সেটি কাজে লাগাতে পারলেন না রানু। সামান্য বিখ্যাত হয়ে উঠতেই নিজেকে তিনি অনেক বড় তারকা মনে করতে শুরু করেন। সবার সঙ্গেই বাজে আচরণ করেছেন।

কেউ ছবি তুলতে এলে ভুল ইংরেজিতে তাদের সঙ্গে দুর্ব্যহার করেছেন। ভিখারিদের নিয়েও নোংরা মন্তব্য করে সমালোচিত হয়েছেন তিনি। সেই সব ঘটনার ছবি-ভিডিও ভাইরাল হয়েছে বারবার, যা ক্ষেপিয়ে তুলেছে তার প্রতি সদয় হওয়া সবাইকে। কেউ আর কাজ দেয় না। নেই কোনো গানেরও শো। বেঁচে থাকার তাগিদে আবার সেই স্টেশন চত্বরেই ফিরে আসতে হলো তাকে।

প্রসঙ্গত, গত বছর রানাঘাট স্টেশনে গান গাওয়ার সময় অতীন্দ্র নামে এক যুবক তার গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যান। টিকটক ভরে যায় রানুর কণ্ঠ আর গানের ভিডিওতে। এরপর তার গান নজরে আসে হিমেশ রেশমিয়ার। তিনি তাকে বলিউডের একটি ছবির গানে কণ্ঠ দেয়ার সুযোগ দেন। তারপর থেকেই নানা রিয়েলিটি শোতেও ডাক পরে রানুর। কিন্তু শিক্ষা, রুচি ও সুন্দর আচরণের অভাব রাতারাতি সেনসেশনে পরিণত হওয়া রানু মন্ডলকে ছুড়ে ফেললো আবার সেই রাস্তায়ই।

অনুরাগ কাণ্ডে বিচারের দাবিতে রাষ্ট্রপতিকে পায়েলের চিঠি

0
DROHO-14-P-2
ছবি এনএনবি

দ্রোহ বিনোদন ডেস্ক

অনুরাগ মামলায় বিচারের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখলেন পায়েল ঘোষ। চিঠির ছবি টুইটারে শেয়ার করেছেন তিনি। চিঠিতে মুম্বই পুলিশের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নেয়ারও অভিযোগ করেছেন অভিনেত্রী।

আগে বিচারের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছিলেন পায়েল। নিজের সেই টুইটে পিএমও এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকেও ট্যাগ করেছিলেন। এবার টুইট করলেন রাষ্ট্রপতিকে পাঠানো চিঠি।

নিজের চিঠিতে পায়েল অনুরাগ কশ্যপের বিরুদ্ধে আনা অভিযোগের ধারাগুলি উল্লেখ করে জানান ২২ সেপ্টেম্বর তিনি ভরসোভা থানায় নিগ্রহের অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু অভিযুক্ত খুবই প্রভাবশালী। কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে এই অভিযোগ আনা হলে সেদিনই তাঁকে গ্রেপ্তার করা হত। কিন্তু এই প্রভাবশালী অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই এখনও পর্যন্ত নেয়া হয়নি। এর আগে বিচারের দাবিতে অনেকের দ্বারস্থ হয়েছেন বলেও জানান পায়েল। এবার রাষ্ট্রপতির কাছে আবেদন জানালেন তিনি। নিজের এই টুইটটিও পিএমও-কে ট্যাগ করেছেন এই অভিনেত্রী।

এদিকে অনুরাগ কা-ে বিনা কারণে তাঁর নাম জড়ানোয় পায়েলের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন রিচা চড্ডা। অযথা তাঁর নাম জড়ানোর জন্য পায়েলের ক্ষমা চাওয়ার শর্ত রেখেছিলেন রিচার আইনজীবী।

জানা গেছে, আদালতে পায়েলের পক্ষ থেকে সেই শর্ত মেনেও নেয়া হয়েছিল। কিন্তু পরে সামাজিক মাধ্যমে পায়েল জানিয়ে দেন তাঁর ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। মঙ্গলবার আলোচনার মাধ্যমে রিচা ও পায়েলকে সমস্যার সমাধানের পরামর্শ দিয়েছে মুম্বায় হাই কোর্ট। সমস্যা মেটানোর জন্য দুই পক্ষকে দুই দিন সময় দেয়া হয়েছে।

মঙ্গলবার রাত থেকেই ইলিশ ধরা বন্ধ

0
DROHO-14-P1
প্রতিকী ছবি

দ্রোহ ডেস্ক

মঙ্গলবার রাত ১২টার পর থেকে বঙ্গোপসাগসহ দেশের নদনদীতে সব ধরনের মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ আদেশ বলবদ থাকবে।

ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য বিগত কয়েক বছরের মতো এবারও আশ্বিনের পূর্ণিমা লক্ষ্য রেখে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য অধিদপ্তর। এ সময়ে দেশে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ পুরোপুরি নিষিদ্ধ। ৩৬ জেলার ১৫২ উপজেলায় ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০’ পরিচালিত হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশের প্রজনন নিবিঘœ করতে এ পদক্ষেপ নিয়েছে।

নিষেধাজ্ঞা অমান্য করলে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদ- বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দ- হতে পারে। দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি দ্বিগুণ হবে।

ঢাকা, মানিকগঞ্জ, কুষ্টিয়া, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, নরসিংদী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, জামালপুর, চট্টগ্রাম, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর. চাঁদপুর, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা ও ঝালকাঠি- এ ৩৬ জেলায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মৎস্য অধিদফতরের পরিচালক (অভ্যন্তরীণ) সিরাজুর রহমানকে প্রধান সমন্বয়কারী করে ১০ সদস্যের কেন্দ্রীয় মনিটরিং টিম গঠন করা হয়েছে। পাঁচটি বিভাগীয় মনিটরিং টিম গঠন করে বিভিন্ন জেলা মনিটরিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে। সরকারি এ আইন বাস্তবায়নে মৎস্য বিভাগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমে মৎস্য বিভাগের পাশাপাশি অংশ নিচ্ছেন জেলা ও উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, র‌্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও নৌবাহিনী।

পাশবিকতা রুখতেই শাস্তি বৃদ্ধি – প্রধানমন্ত্রী

0
DROHP-13-10-2020P8
প্রধান মন্ত্রী শেখ হাসিনা

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ষকের পাশবিকতা রুখতেই তার সরকার আইন সংশোধন করে শাস্তির মাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

যৌন নিপীড়নের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ আর বিক্ষোভের মধ্যে ‘জরুরি’ বিবেচনায় আইনটি সংশোধনের পর মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষসৃষ্ট দুর্যোগও সরকারকে মোকাবেলা করতে হয় মন্তব্য করে বিএনপি-জামায়াত জোটের আন্দোলনে ‘অগ্নি সন্ত্রাসের’ ঘটনাগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। সেটাও কিন্তু আমরা মোকাবেলা করেছি। পাশাপাশি এসিড নিক্ষেপ, সেটাকেও আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। সেখানে আমরা আইন সংশোধন করেছিলাম।”

একই কারণে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ষণ একটা মানে আমি বলব, একটা মানুষ পশু হয়ে যায়। সেই জন্যই তাদের মধ্যে এই পাশবিকতা। তার ফলে আজকে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করি।

“ধর্ষণ করলে সেখানে যাবজ্জীবনের সাথে মৃত্যুদণ্ড দিয়ে ইতোমধ্যে আমরা ক্যাবিনেটে সেই আইন পাস করে দিয়েছি। যেহেতু পার্লামেন্ট সেশনে নাই, আমরা এটা অধ্যাদেশ জারি করে দিচ্ছি।”

২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি এতদিন ছিল যাবজ্জীবন কারাদ-। আর ধর্ষণের শিকার নারী বা শিশুর মৃত্যু হলে বা দলবেঁধে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজে তুলে নিয়ে ধর্ষণসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যৌন নিপীড়নের প্রতিবাদ ও বিক্ষোভে আইন সংশোধন করে ওই শাস্তি বাড়ানোর দাবি জানানো হচ্ছিল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।

এই প্রেক্ষাপটে সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারির জন্য এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপর মঙ্গলবার রাষ্ট্রপতি তাতে সই করেন।

প্রধানমন্ত্রী বলেন, “যে কোনো একটা সমস্যা দেখা দিলে সেটা মোকাবেলা করা এবং সেটাকে দূর করা- এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।”

মেহেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

0
DROHP-13-10-2020P7
প্রতিকী ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে পাশের আমবাগানে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাত ১০টার পর সদর উপজেলার আমদাহ গ্রামে এ ধর্ষণের ঘঁনা ঘটেছে। এ বিষয়ে থানায় মামলা করেছেন ওই নারী।

সদর থানার ওসি শাহ দারা খাঁন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ শহর থেকে ১০ কিলোমিটার দূরে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে গ্রামবাসীসহ ওই নারীর অভিযোগ শোনে।

সে রাতেই ওই নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয় জানিয়ে তিনি বলেন, ওই গৃহবধূ বাদী হয়ে একজনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেছেন।

ডাক্তারি পরীক্ষার জন্য বাদীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে এ ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে বলেন ওসি।

বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় দুইজন জড়িত থাকার কথা এজাহারে উল্লেখ থাকলেও মামলায় হযরত আলী নামের একজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক হযরতকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এজাহারে মামলার বাদী অভিযোগ করেন, তার স্বামীর অনুপস্থিতিতে সোমবার রাত ১০টার পরে তাকে বাড়ির পাশের আম বাগানে তুলে নিয়ে যায়। এ সময় দুইজন থাকলেও তিনি একজনকে চিনতে পারেননি।

একজন ধর্ষণ করায় তাকেই একমাত্র আসামি করে করা এ মামলায় বাদী উল্লেখ করেছেন, তাকে জোরপূর্বক ধর্ষণের সময় তিনি চিৎকার করলে লোকজন ছুটে আসে। তখন ধর্ষক পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা গৃহবধূকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

ওই নারীর স্বামী জানান, রাত ১২টার দিকে কয়েল ও দেশলাই কিনে বাজার থেকে ফেরার সময় তার বাড়ি ঘিরে লোকজনের জটলা দেখতে পান। পরে এ ধর্ষণ ঘটনা কথা জানতে পারেন তিনি।

করোনা পরীক্ষা করবে কুকুর!

0
DROHP-13-10-2020P6
ছবি সংগ্রহ

দ্রোহ ডেস্ক

করোনাভাইরাস নিয়ে হরেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে বিশ্ব জুড়ে। কেউ বা কিট, কেউ আবার ভ্যাকসিন- নানা বিষয় নিয়ে গবেষণা চলছে বিভিন্ন দেশে।

এবার করোনা নিয়ে যৌথভাবে ব্যতিক্রমী এক গবেষণা চালিয়েছে ফরাসি ও লেবাননি একদল বিজ্ঞানী। বিশেষভাবে প্রশিক্ষিত স্নিফার জাতের কুকুর বিমানবন্দরে যাত্রীদের ঘ্রাণ শুকেই করোনা শনাক্ত করতে পারবে। খবর বিবিসির।

মানুষের ঘামের ঘ্রাণ শুকে করোনা শনাক্তের সফলতা শতভাগ বলে দাবি বিজ্ঞানীদের।

২০টি প্রশিক্ষিত কুকুর দিয়ে লেবাননের বৈরুত বিমানবন্দরে এ গবেষণা চালানো হচ্ছে।

এখানে এ গবেষণা সফল হলে খুব শিগগির বিশ্বে বিভিন্ন বিমানবন্দরে কুকুর দিয়ে করোনা পরীক্ষার এ পদ্ধতি চালু করা হবে।

ধর্ষকের মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি

0
DROHP-13-10-2020P5
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করেছে সরকার।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ মঙ্গলবার দুপুরে এ অধ্যাদেশ জারি করে। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাতে সই করেন।

যৌন নিপীড়নের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ আর বিক্ষোভের মধ্যে ‘জরুরি’ বিবেচনায় আইনটি সংশোধন করে তা অধ্যাদেশ আকারে জারি করল সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারির জন্য এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সংসদের পরবর্তী অধিবেশনে এই অধ্যাদেশ উপস্থাপন করতে হবে। আইনটি বলবৎ রাখতে চাইলে পরে বিল আকারে তা আনবে সরকার।

২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি এতদিন ছিল যাবজ্জীবন কারাদ-। আর ধর্ষণের শিকার নারী বা শিশুর মৃত্যু হলে বা দলবেঁধে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। পাশাপাশি দুই ক্ষেত্রেই রয়েছে অর্থ দণ্ডের বিধান।

এ আইনে শাস্তির মাত্রা বাড়িয়ে মৃত্যুদ-ের বিধান করার পাশাপাশি দ্রুততম সময়ে বিচার ও রায় কার্যকর করার জন্য আইন সংশোধনের দাবি দীর্ঘদিন ধরেই করা হচ্ছিল বিভিন্ন সংগঠনের তরফ থেকে।

সম্প্রতি নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজে তুলে নিয়ে ধর্ষণসহ দেশের বিভিন্ন স্থানে যৌন নিপীড়নের ঘটনার প্রেক্ষাপটে দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভে সেই দাবি আবারও জোরালো হয়ে ওঠে।

এই অধ্যাদেশ নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২০ নামে পরিচিত হবে। ২০০০ সালের আইনের ৯ নম্বর ধারার ১ উপধারায় শাস্তির বিষয়ে বলা হয়েছিল- যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন, তাহা হইলে তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন।

সংশোধিত অধ্যাদেশে ‘যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে’ শব্দগুলির পরিবর্তে ‘মুত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড’ শব্দগুলি প্রতিস্থাপতি হয়েছে।

এছাড়া ৩২ ধারার সঙ্গে ৩২ ক শিরোনামে নতুন একটি ধারা যুক্ত করা হয়েছে অধ্যাদেশে।

সেখানে বলা হয়েছে, এই আইনের অধীন সংঘটিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির ধারা ৩২ এর অধীন মেডিকেল পরীক্ষা ছাড়াও, উক্ত ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক, ২০১৪ সালের ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইনের বিধান অনুযায়ী তার ডিএনএ পরীক্ষা করিতে হইবে।

গ্রামীণ মানুষ উচ্চ গতির ইন্টারনেট পাচ্ছে

0
DROHP-13-10-2020P 4
ছবি সংগ্রহ

দ্রোহ অনলাইন ডেস্ক

গ্রামাঞ্চলের প্রায় ১০ কোটি মানুষ উচ্চ-গতি সম্পন্ন ইন্টারনেট সেবা পেতে যাচ্ছেন এ বছরে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পাতায় এই তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ইউনিয়ন পরিষদ পর্যায়ে দুই হাজার ৬০০ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সরবরাহ করতে তথ্য সরকার-৩ প্রকল্প হাতে নিয়েছে।

ওই প্রকল্পের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ৬৩ টি জেলার ৪৪৮ টি উপজেলার আওতাধীন দুই হাজার ৬০০ ইউনিয়নে ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এটি নগর ও গ্রামীণ অঞ্চলের বৈষম্য দূরীকরণে সহায়তা করবে এবং ডিজিটাল প্রযুক্তির সুবিধা গ্রামীণ অঞ্চলে সহজেই পাওয়া যাবে।গত রবিবার মন্এত্রনালয়ের ফেসবুকে এ তথ্য জানো হয়।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...