রবিবার, এপ্রিল ১২, ২০২৬.
Home Blog Page 616

পণ্য কেনা যাবে ইউটিউব থেকে

0
DROHP-13-10-2020P3
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জনপ্রিয় সার্চ জায়ান্ট গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে কেনাকাটার ফিচার যুক্ত হচ্ছে বলে খবর বেরিয়েছে।

ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো ইউটিউব থেকেও কেনাকাটা করতে পারবে ভিউয়াররা। অনেক সময় ইউটিউবাররা ভিডিওতে পণ্য দেখিয়ে বলেন, নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া হল। সেখানে ক্লিক করে পণ্যটি কেনা যাবে।

ইউটিউব শপিং টুল যুক্ত হলে ভিডিও দেখার সময়ই নির্দিষ্ট পণ্যের লিঙ্কে ক্লিক করা যাবে। কোনো পণ্যের রিভিউ দেখামাত্র যাতে ব্যবহারকারী তা কিনতে পারেন তা নিশ্চিত করতেই শপিং টুলটি তৈরি করা হচ্ছে। বিজ্ঞাপন দেখানোয় সেখান থেকে কমিশন পাবে ইউটিউবের মূল কোম্পানি গুগল।

গুগলের বিজনেস মডেল বিজ্ঞাপনের ওপর নির্ভরশীল। ইউটিউবে ভিডিও দেখার মাঝখানে বিজ্ঞাপন দেখতে দেখতে অনেকেই বিরক্ত। ইউটিউব ভিডিওতে শপিং টুল যুক্ত হলে গুগল বিজ্ঞাপন দেখানোর হার কমাতেও পারে।

বোবা মেয়ের চরিত্রে আঁচল

0
DROHP-13-10-2020P2
আচল

দ্রোহ বিনোদন ডেস্ক

মাঝে কিছুদিন দূরে থাকার পর গত বছর থেকে আবারও ছবিতে ব্যস্ত হয়ে পড়েছেন চিত্রনায়িকা আঁচল। সম্প্রতি ইয়াসির আরাফাত জুয়েলের পরিচালনায় ‘চিৎকার’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

মঙ্গলবার থেকে রাজধানীর উত্তরার একটি শুটিং স্পটে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা। আঁচলকে একজন বোবা মেয়ের চরিত্রে দেখা যাবে। মেয়েটি নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যায়।

অভিনয় প্রসঙ্গে আঁচল বলেন, সিনেমা ক্যারিয়ারের শুরু থেকেই ভালো সব চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। এবারও একেবারেই ব্যতিক্রমধর্মী একটি চরিত্র পেয়েছি। অনেক গোছানো একটি কাজ হবে এটি। কারণ দীর্ঘ সময় ধরে এর মহড়া করেছি, তাতে করে শুটিংয়ের সময় চরিত্রে মানিয়ে নেয়া সহজ হবে। আশা করছি এটি আমার অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ করবে।

আরও কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা। পাশাপাশি মিজানুর রহমান মিজানের ‘রাগী’ নামের একটি ছবির কাজও হাতে আছে তার। আঁচল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘দাগ’। তারেক শিকদার পরিচালিত এ ছবিটি গত বছর মুক্তি পায়।

ঝিনাইদহে দুর্যোগ প্রশমন দিবস পালিত

0
DROHP-13-10-2020P1
ঝিনাইদহ জেলা প্রশাসনের আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্যোগ প্রশমন সরকারের নানা উদ্যোগের বিষয়ে তুলে ধরেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা বজলুর রশিদ প্রমুখ।

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার অনুমোদন দিল মন্ত্রিসভা

0
DROHO-12-P-1২
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার অনুমোদন দিল মন্ত্রিসভা

দ্রোহ অনলাইন ডেস্ক

যৌন নিপীড়নের ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদের মধ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ সংশোধন করে অধ্যাদেশ আকারে জারির জন্য এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “সংসদ না চালু থাকায় এটি রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে জারি করতে পারবেন।”

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজে তুলে নিয়ে ধর্ষণসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যৌন নিপীড়নের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ চলছে গত কয়েক সপ্তাহ ধরে।

ধর্ষণের অপরাধে শাস্তির মাত্রা বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান করার পাশাপাশি দ্রুততম সময়ে বিচার ও রায় কার্যকর করার জন্য আইন সংশোধনের দাবি রয়েছে বিভিন্ন সংগঠনের।

বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। আর ধর্ষণের শিকার নারী বা শিশুর মৃত্যু হলে বা দলবেঁধে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। পাশাপাশি দুই ক্ষেত্রেই অর্থ দন্ডের বিধান আছে।

এ আইনের মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সাত দিন থেকে এক মাস এবং মামলা নিষ্পত্তির জন্য একশত আশি দিন (ছয় মাস) সময় বেঁধে দেওয়া থাকলেও বাস্তবে ওই সময়ের মধ্যে রায় দেওয়া সম্ভব হয় না।

তাছাড়া ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের এক একটি ঘটনা কিছু দিন পর পর সারা দেশকে নাড়া দিয়ে গেলেও এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির নজির কম।

ধর্ষণের বেশিরভাগ মামলা বিচারের দীর্ঘসূত্রতায় ধামা চাপা পড়ে যায়। তাছাড়া ঠিকমত ডাক্তারি পরীক্ষা না হওয়া, সামাজিক জড়তা, প্রভাবশালীদের হস্তক্ষেপসহ নানা কারণে বিচার পাওয়া কঠিন হয়ে যায়।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে ৮৮৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ধর্ষণের পর মৃত্যু হয়েছে ৪১ জনের।
আর এই আট মাসে ধর্ষণচেষ্টা ও যৌন হয়রানির শিকার হয়েছেন ১৯২ জন নারী এবং ৯ জন নারী আত্মহত্যা করেছেন।

তবে অনেক অভিযোগ থানা পর্যন্ত না পৌঁছানোয় প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে অধিকারকর্মীদের ধারণা।

সরকারি তথ্য অনুযায়ী, গত ১৬ বছরে ধর্ষণের ঘটনায় ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার থেকে মামলা হয়েছে ৪ হাজার ৫৪১টি। এর মধ্যে আসামির শাস্তি হয়েছে মাত্র ৬০টি ঘটনায়।

এসব কারণে ধর্ষণের অপরাধে শাস্তির মাত্রা বাড়ানোর দাবি যেমন আছে, তেমনি শাস্তি বাড়ালেই এ ধরনের অপরাধ কমবে কি না, সেই প্রশ্নও আছে অনেকের মধ্যে। তাদের ভাষ্য, সাক্ষ্য আইনের জটিলতা দূর করে বিচার পাওয়ার পথ সহজ করতে হবে। সেই সঙ্গে সামাজিকভাবে বিষয়টি মোকাবেলা করা জরুরি।

ফখরুলের বাসায় ডিম নিক্ষেপ, ক্ষুব্ধ বিএনপির হাইকমান্ড

0
DROHO-12-P-১১
মীর্জা ফকরুল ইসলাম আলমগীর

দ্রোহ অনালাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় ডিম ও পাথর নিক্ষেপ ও হামলার ঘটনায় চরম ক্ষুব্ধ বিএনপির হাইকমান্ড। ফলে ১৩ নেতাকে বহিষ্কার করে দলটি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর উত্তর বিএনপির বিভিন্ন থানার এসব নেতাদের বহিষ্কার করা হয়।

সোমবার মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এ বি এম আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠণতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হল। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বহিষ্কৃতরা হলেন দক্ষিণখান থানা বিএনপির সহ-সভাপতি ফুল ইসলাম, সদস্য নাজিমউদ্দিন দেওয়ান, আমজাদ হোসেন, ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোখলেছ, উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, মতিউর রহমান মতি, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ হান্নান মিলন, দফতর সম্পাদক হাবিবুর রহমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল কাদের স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, উত্তর খান থানা বিএনপির সদস্য নূর মোহাম্মদ।

শনিবার ঢাকা-১৮ আসনের মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা মির্জা ফখরুলের বাসায় ইট-পাথর ও ডিম নিক্ষেপ করে। এ ঘটনায় চরম ক্ষুব্ধ হয় হাইকমান্ড। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেয়ার দাবি জানায়, স্থায়ী কমিটিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করা হয়।

জানা গেছে, হামলার ঘটনা কারা কারা উপস্থিত ছিলেন ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়। এরপর তাদের সঙ্গে কথা বলে এ ঘটনার পেছনে কারা জড়িত তাদের শনাক্ত করা হয়। ঘটনায় জড়িত থাকার উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এসব নেতাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

পাপিয়া ও সুমনের ২০ বছরের কারাদণ্ড

0
DROHO-12-P-10
পাপিয়া

দ্রোহ অনলাইন ডেস্ক

অবৈধ অস্ত্র রাখার দায়ে নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছ আদালত।

ঢাকার ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ সোমবার এই রায় ঘোষণা করেন।

আলোচিত এই দম্পতির বিরুদ্ধে এ পর্যন্ত যে চারটি মামলা হয়েছে, তার মধ্যে অস্ত্র আইনের এই মামলাতেই সবার আগে রায় এল।

এর মধ্যে অস্ত্র আইনের ১৯ এর ‘এ’ ধরায় অবৈধ অস্ত্র রাখার দায়ে পাপিয়া ও সুমনকে ২০ বছরের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। আর ১৯ এর ‘এফ’ ধারায় অবৈধভাবে গুলি রাখার দায়ে দেওয়া হয়েছে ৭ বছরের কারাদ-। দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে বলে এই দম্পতিকে মোট ২০ বছেরের সাজাই খাটতে হবে।

রাষ্ট্রপক্ষ এ মামলায় পাপিয়া ও সুমনের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদ- চেয়েছিল। তবে রায়ে বিচারক বলেছেন, পাপিয়া নারী বলে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়নি। তার স্বামীকেও একই শাস্তি দেওয়া হয়েছে।

বিচারক তার পযর্বেক্ষণে বলেন, “শামিমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান সুমন সজ্জন রাজনীতিবিদ ছিলেন না। তাদের বাসা থেকে ৫৮ লাখ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়, যার কোনো বৈধতা থাকতে পারে না। এত টাকা থাকার কোনো যুক্তিও থাকতে পারে না।

“তারা তথাকথিত রাজনীতিবিদ। নিজেদের প্রাপ্তি নিয়েই ব্যস্ত থাকেন। দেশ ও জনগণের কল্যাণে তারাতো নিয়োজিত ছিলেনই না বরং দেশের জন্য তারা মারাত্মক বিপজ্জনক ছিলেন। যে কোনো অন্যায় কাজে লাগানোর জন্য তারা তাদের খাটের তোষকের তলায় একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি রেখেছিলেন। এ অবৈধ অস্ত্র ও গুলি তাদের নিয়ন্ত্রণ, দখল ও জ্ঞানের মধ্যে ছিল।”

রায়ের জন্য এদিন পাপিয়া ও তার স্বামীকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। সাজা ঘোষণার পর তাদের মধ্যে তাৎক্ষণিকভাবে কোনো ভাবান্তর দেখা যায়নি।

পাপিয়ার আইনজীবী সাখাওয়াতউল্যাহ ভূইয়া ও সুমনের আইনজীবী এ এফ এম গোলাম ফাত্তাহ বলেছেন, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে গত ২২ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

সে সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ১১ হাজার ৪৮১ ডলার, শ্রীলঙ্কা ও ভারতের কিছু মুদ্রা এবং দুটি ডেবিট কার্ড জব্দ করা হয়।

পরে পাপিয়ার ফার্মগেইটের ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০টি গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা এবং বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড উদ্ধারের কথা জানায় র‌্যাব। অভিযান চালানো হয় পাপিয়ার নরসিংদীর বাড়িতেও।

র‌্যাবের পক্ষ থেকে সে সময় বলা হয়, পাপিয়া গুলশানের ওয়েস্টিন হোটেল ভাড়া নিয়ে ‘অসামাজিক কার্যকলাপ’ চালিয়ে যে আয় করতেন, তা দিয়ে হোটেলে বিল দিতেন কোটি টাকার উপরে।

গ্রেপ্তারের পর পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে র‌্যাব। বিমানবন্দর থানায়ও তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর অধীনে একটি মামলা দায়ের করা হয়। আর মুদ্রা পাচার প্রতিরোধ আইনে সিআইডি আরেকটি মামলা করে। এরপর দুদকও পাপিয়ার অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে।

এর মধ্যে শেরে বাংলা নগর থানার অস্ত্র ও মাদক আইনের মামলায় গত ২৯ জুন আদালতে অভিযোগপত্র দেন র‌্যাবের দায়িত্বরত উপ-পরিদর্শক আরিফুজ্জামান।

২৩ আগস্ট অস্ত্র মামলায় অভিযোগ গঠন করে ঢাকা মহানগরের এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ পাপিয়া ও সুমনের বিচার শুরুর আদেশ দেন।
দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৭ সেপ্টেম্বর বিচারক রায়ের জন্য ১২ অক্টোবর দিন ঠিক করে দেন।

খোকসায় প্রতিপক্ষ অটো চালকের উপর হামলা

0
DROHO-12-P-৯
আহত অটো চালক

স্টাফ রিপোর্টার

খোকসায় পাশ্ববর্তী জেলা থেকে ভাড়া নিয়ে আসা ব্যাটারী চালিত অটো চালককে মারপিট করে প্রতিপক্ষের অটো চালকরা।

হামলার ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। উপজেলার মানিকাট গ্রামের তেতুলতলা মোড়ে।

আহত অটো ড্রাইভার আসাদুল ইসলাম জানায়, সে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দার। সম্প্রতি খোকসা ও পাংশার অটো চালকদের মধ্যে বিরোধ হয়। ফলে এক উপজেলা

র অটো চালকরা অন্য উপজেলার সীমানা পার হয় না।

সোমবার সকালে পাংশা উপজেলার অটো চালক আসাদুল ৫ জন যাত্রী নিয়ে লুকিয়ে (পালিয়ে) গ্রামের ভেতর দিয়ে কুষ্টিয়ায় যাচ্ছিলেন। এ খবর জানতে পেরে খোকসার কয়েকজন অটো চালক মানিকাট গ্রামের তেতুলতলা মোড়ে তাকে আটকে মারপিট করে। এ সময় হামলা কারীরা প্রতিপক্ষে ড্রাইভার ও যাত্রীদের কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকাও ছিনিয়ে নেয় বলে সে অভিযোগ করে।

এক পর্যায়ে গ্রামবাসীরা এগিয়ে এলে খোকসার ড্রাইভাররা মোটর সাইকেল করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। এ রিপোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে আহত ড্রাইভার জানান।

এবার পপির নায়ক রাজু আলীম

0
DROHO-12-P-৪
রাজু আলীম ও পপি

দ্রোহ বিনোদন ডেস্ক

রাজু আলীম মূলত একজন কবি, সাংবাদিক, উপস্থাপক, টিভি প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক। এসব কর্মকার্ম কান্ডের মাঝে মধ্যে নাটকে অভিনয়ও করেন।

এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন। এটির নাম ‘ভালোবাসার প্রজাপতি’। এতে তিনি চিত্রনায়িকা পপির নায়ক হিসেবেই দর্শকের সামনে আসছেন। এতে তিনি পপির প্রেমিক ও স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে রাজধানীর উত্তরার একটি শুটিং স্পটে।

অভিনয়ের পাশাপাশি মাসুমা তানির সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনাও করেছেন রাজু আলীম। করোনাকালীন প্রেম, মানবিকতা এবং মহামারীর ফলে সামাজিক ও ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব পড়ছে এটাই দেখাতে চেয়েছেন রাজু আলীম।

এ প্রসঙ্গে রাজু আলীম বলেন, প্রথমবার সিনেমায় অভিনয় করেছি। সহশিল্পী হিসেবে পপিকে পেয়েছি। বেশ আন্তরিকতা নিয়েই পপি এখানে অভিনয় করেছেন। কাজের অভিজ্ঞতা বেশ ভালো। প্রেম, বাস্তবতা ও করোনাকালে আমাদের ফ্রন্টলাইনের যোদ্ধাদের জীবনযাপন নিয়েই এ সিনেমার গল্প তৈরি করা হয়েছে। আশা করছি এটি দর্শকদের ভালো লাগবে।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন- শিপন মিত্র, খালিদ মাহবুব তুর্য, মিস ইউনিভার্স বাংলাদেশ শিলা ঈশ্বরী, আলিশা, তানিন তানহা, ফেস অব এশিয়া মেহেদী পলাশ, ডিজে সোনিকা, ড. তেহরিন প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত

0
DROHO-12-P-3
নিহত গৃহবধূ(ছবি সংগ্রহ)

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের হামলা-পাল্টা হামলায় সুফিয়া খাতুন (৫৬) নামে এক নারীর নিহত হয়েছেন।

সোমবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ সংঘর্ষে সূত্রপাত হয়। হামলা পাল্টা হামলায় নিহত সুফিয়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী। এ সময়ে দুই পক্ষের ৭ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কিছুদিন ধরে উপজেলা সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের সমর্থক আফজাল বিশ্বাস এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জুলফিকার আলীর সমর্থক আজিজুর রহমানের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আজিজুর রহমানের সমর্থক সুফিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। এ সময় কমপক্ষে আরো ৭ জন আহত হয়। হমলাকারীরা প্রায় ১০টি বাড়ি ভাংচুর করেছে।

শৈলকুপা থানার ভারপপ্রপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

খোকসায় সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা

0
cho 1
আহত গৃহবধূ নিশিতা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসীরা হামলা করেছে। দেবর-ভাবীসহ কমপক্ষে চার জন গুরুত্বর আহত হয়েছেন।

জানা গেছে, রবিবার দিন গত গভীর রাতে ২০/২৫ শসস্ত্র সন্ত্রাসীরা উপজেলার চরবিহারিয়া গ্রামের শ্যামল বিবিশ্বাসের বাড়িতে হানাদেয়। তারা গৃহকর্তার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে শ্যামলের স্ত্রী নিশিতা বিশ্বাস (৪০) কে বিছানা থেকে তুলে বাড়ির উঠানে ফেলে বেধরক মারপিট করে। গৃহবধূর আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের উপরও হামলা চালায়। এ হামলায় গৃহবধূর দেবর অচিন্ত (৪৫) ও গুরুত্বর আহত হন। এ সময় তারা বাড়ির অন্যান সদস্যদের উপর হামলা করে। সন্ত্রাসীরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় ভীতি সৃষ্টি করে। তারা চলে যাবার সময় শ্যামলের ছেলের ব্যবহৃত একটি ল্যাপটপ নিয়ে যায়।

cho 2
অচিন্ত বিশ্বাস

রাত তিনটার দিকে গ্রাম পাহারা দলের সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়। গুরুত্বর আহত দেবর-ভাবিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করে।

ভুক্তভোগী সংখ্যালঘু পরিবার জানায়, ভাদ্র মাসের শুরুতে এলাকার বাবন বাহিনীর সন্ত্রাসীরা উপজেলা চরবিহারিয়া গ্রামের শ্যামল বিশ্বাসের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু সে সন্ত্রাসীদের ধার্যকৃত চাঁদা দিতে ব্যর্থ হয়। পরে থানা পুলিশকে বিষটি অবহৃত করে। সন্ত্রাসী হামলা ঠেকাতে ভিলেজ ডিফেন্স পাটি গঠন করে গ্রামে পাহারার বন্ধবস্ত করা হয়।

আহত গৃহবধূ নিশিতা জানায়, তার স্বামী কৃষিকাজের শ্রমিক। সন্ত্রাসীদের প্রথম হামলার পর থেকে তার স্বামী শ্যামল অসুস্থ হয়ে পরে। বর্তমানেও তিনি অসুস্থ রয়েছেন। তাদের তেমন কোন জমি সম্পত্তি নেই যা বিক্রি করে সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা পরিশোষ করবেন। রবিবার রাতে হামলার সময়ও সন্ত্রাসীরা আবারোও চাঁদা দাবি করেছে। এ রাতে সন্ত্রাসীরা হামলার শুরুতে রাইফেলের ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতংঙ্ক সৃষ্টি করে।

আহত গৃহবধূ জানান, প্রথম থেকে তারা পুলিশের সহায়তা নেবার চেষ্টা করেছেন। কিন্তু তাতেও লাভ হয়নি। সন্ত্রাসীদের হামলার ভয়ে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এবারও পুলিশকে জানিয়েছেন।

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মস্তোফা জানান, কি কারনে সন্ত্রাসীরা হামলা করেছে তা বুঝতে পাছেন না। তিনি নিজে ঘটনা স্থলে গিয়েছিলেন। অভিযোগ আসেনি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবেন।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...