শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬.
Home Blog Page 621

ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত

0
DROHO-JHO-6-P2
ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঝিনেদা থিয়েটার ও ভোর হলোর যৌথ উদ্যোগে ঝিনাইদহে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

DROHO-JHO-6-P1
ঝিনাইদহে মানববন্ধন

দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেছেন সাংস্কৃতিক কর্মীসহ সাধারণ জনতা। ঝিনাইদহের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ কওে কর্মসূচিতে অংশ গ্রহন করেন। মানববন্ধন থেকে সারাদেশের ধর্ষক ও নারী নির্যাতন কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

ধর্ষণের আলামত মেলেনি তিন্নীর শরীরে

0
droho-tinne-6p
ইবি ছাত্রী তিন্নি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উলফাত আরা তিন্নীর ময়নাতদন্ত হয়েছে।

সোমবার রাতে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালের আরএমও ডাঃ তাপস কুমার পাল নিশ্চিত করেন, তিন্নীর ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি। এটি আত্মহত্যা বলেও মন্তব্য করেন এই চিকিৎসক। চিকিৎসকরা ময়নাতদন্ত রিপোর্ট ইতোমধ্যে থানায় হস্তান্তর করেছেন।

গত বৃহস্পতিবার রাতে শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে নিজ বাড়িতে তিন্নীর রহস্যজনক মৃত্যু হয়। রাত ১২ টার দিকে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিন্নী ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ইউসুফ আলীর মেয়ে।

স্বজনদের অভিযোগ, তিন্নীর বোনের সাবেক স্বামী শেখপাড়া গ্রামের কুনুরুদ্দীনের ছেলে জামিরুল ও তার তিন সহযোগী জোর করে তিন্নীদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। এসময় তিন্নীর শোবার ঘরে ঢুকে তার শ্লীলতাহানি করায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

ঘটনায় গত শুক্রবার তিন্নীর মা হালিমা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ৪ জন আটক

0
Droho-no-8
জেলার মানচিত্র

দ্রোহ অনলাইন ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হয়েছে।

জেলার পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন নিশ্চিত করেন ওই মামলার প্রধান আসামিসহ দুইজনকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে র‌্যাব সদস্যরা আটক করেছে। এ ছাড়া নোয়াখালীর পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশীদ জানান, নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে রবিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। সেখানে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়।

থানায় দায়েরকৃত মামলায় আসামী করা হয়েছে বাহিনী প্রধান বাদল, রহিম, আবুল কালাম, ইগ্রাফিল হোসেন, সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, আরিফ ও রহমত উল্যা। তাদের সবার বাড়ি বেগমগঞ্জে। আসামীদের মধ্যে রহিম ও রহমত উল্যাকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলার পুলিশ সুপার নিশ্চিত করেন।

অপর দিকে সোমবার ভোরে র‌্যাব-১১ এর একটি দল ঢাকা থেকে প্রধান আসামি বাদলকে ও নারায়ণগঞ্জে থেকে ওই চক্রের দলনেতা দেলোয়ারকে গ্রেপ্তার করেছেন।

ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ আটক আশিক বিল্লাহ কে আটক করা হয়। তার কাছে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে বলে র‌্যাবের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়।
বেগমগঞ্জ উপজেলায় ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালানোর এক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়। এরপর ৩৫ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নেয় পুলিশ।

মামলার বরাত দিয়ে বেগমগঞ্জ থানান ওসি হারুনুর রশীদ বলেন, দাম্পত্য কলহের জেরে ওই নারী একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে তার বাবার বাড়িতে থাকছিলেন। দীর্ঘদিন পর গত ২ সেপ্টেম্বর তার সঙ্গে দেখা করতে সেখানে যান তার স্বামী।

“সেদিন রাত ৯টার দিকে আসামিরা তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং ওই নারীর স্বামীকে মারধর করে পাশের আরেকটি ঘরে নিয়ে বেঁধে রাখে। পরে তারা ওই নারীকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। তাতে বাধা দিলে আসামিরা তাকে নির্যাতন করে এবং মোবাইল ফোনে সেই দৃশ্য ভিডিও করতে থাকে। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামীরা কাউকে কিছু জানালে হত্যার হুমকি দিয়ে চলে যায়।”

এরপর ওই নারী কাউকে কিছু না জানিয়ে জেলা শহরের মাইজদীতে বোনের বাড়িতে আশ্রয় নেন। সেখানেও আসামিরা মোবাইল ফোনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে এবং ‘কুপ্রস্তাব’ দেয়। রাজি না হলে সেই রাতের ভিডিও তারা ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ওই নারী তাদের কথায় রাজি না হওয়ায় আসামীরা রবিবার দুপুরে সেই ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে বোনের বাসা থেকে ওই নারীকে সরিয়ে নিয়ে নিরাপত্তা হেফাজতে নেয় বলে জানান ওসি।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক একজন নারীকে বিবস্ত্র করে মারধর করছে। তাদের একজন পা দিয়ে ওই নারীর মুখ চেপে ধরেছে। বারবার আকুতি জানানোর পরও নির্যাতন করা বন্ধ করেনি তারা।

ওই নারীর বাবা সাংবাদিকদের বলেন, ঘটনার সঙ্গে জড়িতরা ‘প্রভাবশালী হওয়ায়’ এতদিন ভয়ে তাদের বিরুদ্ধে মামলা করার সাহস হয়নি তাদের।

এ বিষয়ে জেলার পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন বলেন, মামলার বাকি আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

রাজস্থলীতে দুর্বৃত্তের ব্রাশফায়ারে মাছ ব্যবসায়ী নিহত

0
Droho-rangmate-7
জেলার মানচিত্র

দ্রোহ অনলাইন ডেস্ক

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাজার পাড়া এলাকায় দুর্বৃত্তের ব্রাশফায়ার এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম জালাল উদ্দিন রিমন (২৮)।

সোমবার দুপুরে হঠাৎ করে একদল দুবৃত্ত রাজস্থলী বাজারে এসে অতর্কিত ব্রাশ ফায়ার করে। ঘটনার পর গুলিবিদ্ধ রিমন কে উদ্ধার করে রাজস্থলী হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করে একদল দুবৃত্ত রাজস্থলী বাজারে এসে অতর্কিত ব্রাশ ফায়ার করে। এ সময় ফায়ারের বেশ কয়েকটি গুলি রাজস্থলী বাজারে মাছ ব্যবসায়ী রিমনের গায়ে লাগে। দুবৃত্তরা ব্রাশ ফায়ার করে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে। নিহত রিমন বাজার পাড়া এলাকার মৃত আইনুল হকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ওসি মফজল আহামদ বলেন দুপুর একটা ত্রিশ মিনিটের সময় বাজারের পাশে হঠাৎ ব্রাশ ফায়ারের শব্দ শোনা যায়। শব্দ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনা স্থলে যাই। সে সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রিমনকে উদ্বার করে রাজস্থলী সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ঘটনার পর রাজস্থলী উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ইউনিসেফের শুভেচ্ছাদূত মুশফিক

0
Droho- Mushfique-6
ইউনিসেফের শুভেচ্ছাদূত মুশফিক

দ্রোহ অনলঅইন ডেস্ক

বাংলাদেশে ইউনিসেফের নতুন শুভেচ্ছা দূত হয়েছেন মুশফিকুর রহিম। জাতিসংঘের এই অঙ্গসংগঠনের সঙ্গে দেশে শিশু অধিকার প্রচারের জন্য কাজ করবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ কাজ করে চলেছেন ইউনিসেফের সঙ্গে। এক বিবৃতিতে রবিবার ইউনিসেফ শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা করে মুশফিকের নাম।

শুভেচ্ছাদূত মনোনীত হয়ে মুশফিক জানালেন, নতুন দায়িত্বে তিনি সাধ্যমতো অবদান রাখতে চেষ্টা করবেন।

২০১৩ সাল থেকে সারা দেশে শিশুদের অধিকার প্রচারের জন্য ইউনিসেফের সঙ্গে জাতীয় দূত হিসেবে কাজ করে আসছেন সাকিব। ইউনিসেফের ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে আছেন মিরাজ।

ইউনিসেফ তাদের বিবৃতিতে জানায়, ইউনিসেফের জাতীয় দূত হিসেবে মুশফিক শিশুদের অধিকার এবং যুবসমাজকে প্রভাবিত করে এমন বিষয়গুলো সম্পর্কে সচেতনতা তৈরিতে সহায়তা করবেন। শিক্ষার অধিকার, দারিদ্র্য ও বৈষম্যের প্রভাব এবং সহিংসতা, নির্যাতন ও শোষণের বিরুদ্ধে শিশুদের সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কাজ করবেন তিনি।

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি টোমো হোযুমি মনে করেন, নিজের কাজ দিয়ে বাংলাদেশের মানুষের মনে নতুন করে দোলা দিতে পারবেন মুশফিক।

“মুশফিকুর রহিম জাতীয় দূত হিসেবে ইউনিসেফে যোগদান করায় আমরা তাকে আন্তরিক অভ্যর্থনা জানাতে চাই। শিশু অধিকারের প্রতি দৃঢ় প্রতিশ্রুতির পাশাপাশি তার সম্মান, মেধা ও উপস্থিতি দিয়ে তিনি সারা বাংলাদেশের মানুষের হৃদয় ও মনে জায়গা করে নেবেন।”

খোকসার বেতবাড়িয়ায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

0
droho-khoksa-6
বেতবাড়িয়ায় বিট পুলিশিংএর সভা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়ায় ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন ওসি (তদন্ত) ইদ্রিস আলী ও প্রসেনজিৎ কুমার, জেলা পরিষদ সদস্য ও মুজাহিদুল ইসলাম বাবলু, সাহেব আলী, শিক্ষক আবদুল আউডাল প্রমুখ।

প্রেস ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে সম্মাননা স্মারক উপহার

0
droho-ISHURD-p-05
সাংবাদিক নেতারা সম্মাননা স্মারক দিলেন এমপি কে

ঈশ্বরদী প্রতিনিধি

পাবনা-৪ আসনের নবনির্বাচিত এমপি ও মুজিব বাহিনী প্রধান নুরুজ্জামান বিশ্বাসকে ঈশ্বরদী প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

রবিবার রাতে ঈশরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়।

প্রেসক্লাবের সভাপতি ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর রহমান, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ইসাহক আলী মালিথা, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এ্যাডঃ হেদায়েত-উল হক, আওয়ামী লীগ নেতা এনামুল হক বিশ্বাস ও আব্দুল খালেক মালিথা, শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চুসহ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এছাড়াও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, পায়েল হোসেন রিন্টু, মামুনুনর রহমান মামুন, কল্লোল, বাবু সহ অনেকেই।

প্রধান অতিথির বক্তব্যে সদ্য নির্বাচিত সংসদ সদস্য বলেন, বঙ্গবন্ধু কন্যা দায়িত্ব নেওয়ার পর থেকে পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পদ্মা সেতু ও রুপপুর পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মত মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করেছেন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে যোগ করতে সক্ষম হবেন। পরে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়।

শিক্ষক দিবসের প্রতিপাদ্যের প্রাসঙ্গিকতা

0
droho-khoksa-1
কাজী ফারুক আহমেদ

কাজী ফারুক আহমেদ

সর্বগ্রাসী করোনার মতো অভাবিত চরম প্রতিকূল পরিস্থিতিতে বিশ্বব্যাপী শিক্ষকরা উদ্যম ও সংগঠিত উদ্যোগে কীভাবে অগ্রণী বা নেতৃত্বের ভূমিকা নিতে ও ভবিষ্যৎ ইতিবাচক সম্ভাবনার রূপরেখা তুলে ধরতে পারেন, তাকে উপজীব্য করে ইউনেস্কো বিশ্ব শিক্ষক দিবস-২০২০-এর প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘সংকটে নেতৃত্বদাতা, ভবিষ্যতের রূপদর্শী শিক্ষক’। দিনটিকে ঘিরে ইউনেস্কোর সঙ্গে আগের মতো যুক্ত হয়েছে ইউনিসেফ, আইএলও, ইউএনডিপি ও এডুকেশন ইন্টারন্যাশনাল। ৫ অক্টোবর দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে দেশে উদযাপিত হচ্ছে। বলা বাহুল্য, শিক্ষক-কর্মচারীদের সংগঠন ও নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে তারা এতে অংশ নিচ্ছেন।

বাংলাদেশে শিক্ষকদের অবস্থা

প্রাথমিক স্তর ও মাধ্যমিকে নারী শিক্ষকদের উপস্থিতি চোখে পড়ার মতো হলেও বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষকের সংখ্যা তেমনটি নয়। তবে বাড়ছে; নারী শিক্ষকদের কেউ কেউ উপাচার্য ও উপ-উপাচার্য পদেও দায়িত্ব পালন করছেন। যদিও কারিগরি শিক্ষায় মেয়ে শিক্ষার্থী ও নারী শিক্ষক অনুল্লেখযোগ্য। তৃতীয় লিঙ্গের শিক্ষক কোথাও কর্মরত আছে- তেমনটি জানা নেই। ভারতে একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে একজনের দায়িত্ব পালনের কথা শোনা গেলেও পরে জানা যায়, সহকর্মীদের অসহযোগিতার কারণে তাকে দায়িত্ব ছেড়ে দিতে হয়েছে।

বাংলাদেশে প্রাথমিক বাদ দিলে পরবর্তী শিক্ষাস্তরগুলোর ৯০ শতাংশের বেশি বেসরকারি। সেখানে পাঠরত শিক্ষার্থী ও কর্মরত শিক্ষক উভয়ই বৈষম্য-বঞ্চনার শিকার। তারপরও একথা স্বীকার করতে হবে, বাংলাদেশে এখন পর্যন্ত যেটুকু ইতিবাচক অর্জন, তার সিংহভাগই শেখ হাসিনার হাত দিয়ে হয়েছে। একাত্তরে মুক্তিযুদ্ধ-পরবর্তী বিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু স্বাধীন দেশের উপযোগী শিক্ষানীতি (কুদরাত-ই-খুদা) রিপোর্ট দিয়েই ক্ষান্ত থাকেননি। তা বাস্তবায়নের পরিকল্পনা-নির্দেশনাও দিয়ে যান। কিন্তু তাকে হত্যার পর ক্ষমতাসীন সরকারগুলো শিক্ষায় মৌলিক কোনো পরিবর্তনে হাত দেয়নি। সেজন্য প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের পুরোটাই হয়েছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার হাত দিয়ে। যেমন- শিক্ষা কারিকুলামে পরিবর্তন, তথ্যপ্রযুক্তি ব্যবহার, মূল্যায়ন ব্যবস্থায় পরিবর্তন, সরকারি কর্মচারীদের সঙ্গে সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতন বৃদ্ধি ইত্যাদি।

তারপরও কথা থাকে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি হলেও বেসরকারি কলেজ শিক্ষকদের পদোন্নতির হাল আগে যে তিমিরে ছিল, এখনও সে তিমিরেই। সহকারী অধ্যাপকের পদই সেখানে শেষকথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে গঠিত এমপিও নীতিমালা প্রণয়ন কমিটিসহ একাধিক কমিটির সুপারিশ সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে রশি টানাটানির কারণে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ সৃষ্টি হয়নি। এমনকি এমপিওভুক্ত বেসরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষরা যথাক্রমে সরকারি কলেজের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের মূল বেতন পেয়ে এলেও তাদের পর্যন্ত অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসেবে যথাযথ পদায়ন করা হয়নি।
১৯৯৪ সালে জমিরুদ্দিন সরকার শিক্ষামন্ত্রী থাকাকালে বেসরকারি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের বেতন অন্যায়ভাবে সরকারি প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে মূল বেতন নির্ধারণ করা হয়। এ বঞ্চনার এখনও অবসান হয়নি। অথচ প্রাথমিক-পরবর্তী বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরাই দেশে শিক্ষার ৯০ ভাগের বেশি দায়িত্ব পালন করে থাকেন। বেসরকারি স্কুল, ডিগ্রি কলেজ, অনার্স-মাস্টার্স কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে যারা কর্মরত, তাদের মধ্যে অনেকে হয় প্রতিষ্ঠান থেকে, না হয় সরকার থেকে অথবা দুটো উৎস থেকেই বেতনভাতা ও পদোন্নতি থেকে বঞ্চিত।

সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকরা বেতন বৈষম্যের অবসান, টাইম স্কেল বাস্তবায়ন ও পদোন্নতির দাবিতে সোচ্চার। এ দিকে ইবতেদায়ি মাদ্রাসা, বেসরকারি স্কুলের প্রাথমিক শ্রেণিগুলোর সঙ্গে সরকারি প্রাথমিক স্কুলের আর্থিক ও ব্যবস্থাপনাগত দুস্তর ব্যবধান দূর করতে কার্যকর পদক্ষেপ এখনও দৃষ্টিগোচর নয়। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা কার্যক্রমের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। ৬৬ হাজার কিন্ডারগার্টেনে কর্মরত ১০ লাখের কাছাকাছি শিক্ষক করোনাকালে প্রতিষ্ঠান ও পেশার অস্তিত্ব রক্ষার সংকটে ব্যস্ত। পদোন্নতির প্রশ্ন সেখানে বাস্তবেই অপ্রাসঙ্গিক।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় স্থায়ী শিক্ষক জনবল নেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশ দেয়ার বিধান আছে। সুপারিশ কার্যকরের ক্ষমতা নেই। অন্যদিকে শিক্ষার্থী সংখ্যার দিক থেকে সর্বোচ্চ এবং দেশজুড়ে অবস্থান হলেও জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও উপেক্ষার পাত্র। তবে এ কথা স্বীকার করতে হবে, ইউজিসির বর্তমান চেয়ারম্যানের সময়কালে প্রতিষ্ঠানটি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সক্রিয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শর্তানুযায়ী অধিভুক্ত বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজগুলোয় নিয়োগপ্রাপ্ত ও বছরের পর বছর ধরে এক প্রকার বিনা বেতনে কর্মরত শিক্ষকরা এখনও সরকারের শিক্ষক বিভাগের সঙ্গে সমন্বয়হীনতা ও মূলত অনুরাগ, মানবিক দৃষ্টিভঙ্গির কারণে এমপিও থেকে বঞ্চিত।

এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যারা অবসর নিয়েছেন, তারা অবসর ভাতার জন্য এখন অন্তহীন অপেক্ষায়। ব্যানবেইসের দুয়ারে মাথা ঠুকছেন তেতাল্লিশ হাজার শিক্ষক-কর্মচারী। জানা গেছে, অবসর ভাতা প্রদানকারী বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের পক্ষে আর্থিক সংকটের কারণে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত আবেদনকারীদের চেক তৈরি করা হয়েছে। অন্যদিকে, বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট-২০১৮ সালের আগস্ট মাস পর্যন্ত প্রাপ্ত আবেদনগুলো নিষ্পত্তি করেছে। অর্থসংকটের কারণে অবসর গ্রহণকারী শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য আর্থিক সুবিধা বিতরণে সমস্যা এখন বিপুল। এ সমস্যা উত্তরণে অবিলম্বে বিশেষ ব্যবস্থায় সরকারের দিক থেকে আর্থিক আনুকূল্যের মাধ্যমে শিক্ষকদের সমস্যা নিরসন করতে হবে। একই সঙ্গে পরিকল্পিতভাবে বিভিন্ন দেশের অভিজ্ঞতা নিয়ে অবসর গ্রহণকারী শিক্ষকদের সংকট মোকাবেলা করতে হবে। কমিউনিটি সেন্টার জেলায় জেলায় প্রতিষ্ঠা, শিক্ষকদের শিক্ষা ব্যাংক স্থাপন ও জমিতে বিনিয়োগসহ বিভিন্ন দেশের আদলে অবসর গ্রহণকারী শিক্ষক-কর্মচারীদের সংকট নিরসনে উদ্যোগ নেয়া দরকার।

বর্ণিত পরিস্থিতিতে বাংলাদেশের ২০ লাখ শিক্ষকের কাছে বিশ্ব শিক্ষক দিবস-২০২০ কী বার্তা এনেছে? দিবসটি উপলক্ষে ইউনেস্কোর প্যারিসের প্রধান কার্যালয় থেকে যে ধারণাপত্র প্রকাশ করা হয়েছে, তা বাংলাদেশে কতটা প্রাসঙ্গিক? তারা কি করোনার মতো সংকটকালে নেতৃত্ব দিতে ও শিক্ষার ভিত্তি তৈরিতে নতুন সম্ভাবনা সৃষ্টির পাশাপাশি যথাযথ ভূমিকা রাখতে পারছেন? তাদের সঙ্গে প্রতিষ্ঠানের বাস্তবতা নিয়ে কোনো মতবিনিময় হচ্ছে? বিশেষ করে তৃণমূলের শিক্ষক-শিক্ষার্থীদের কথা, তাদের প্রযুক্তিগত দক্ষতা ও অপ্রাপ্তির বেদনা আমলে নিয়ে স্কুল খোলা না খোলা, মূল্যায়ন ব্যবস্থার পুনর্বিন্যাস জরুরি। যে কোনো সংকটকালে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের যে দক্ষতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহতভাবে দেখিয়ে চলেছেন, সে দৃষ্টান্ত অনুসরণ করে আমাদের শিক্ষার দুই মন্ত্রণালয় যত বেশি অভ্যস্ত হতে পারবে, বিশ্ব শিক্ষক দিবসে এ বছরের প্রতিপাদ্য ঠিক ততটাই প্রাসঙ্গিক হয়ে উঠবে।

ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে টুইটারের নতুন টুল

0
droho-khoksa-3
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভুল তথ্যের বিরুদ্ধে লড়তে সাহায্য করবে এমন নতুন পরীক্ষামূলক টুল এনেছে টুইটার। ‘বার্ডওয়াচ’ নামের ওই টুলটির মাধ্যমে লড়াইয়ে শামিল হতে পারবেন ব্যবহারকারীরাও।

সামাজিক মাধ্যম বিষয়ক পরামর্শক ম্যাট নাভারা এক টুইটে বার্ডওয়াচ টুলটির স্ক্রিনশট শেয়ার করেছেন। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট বলছে, শেয়ার করা স্ক্রিনশটগুলো মোবাইল ডিভাইসের। টুলটি মূলত একটি অপশন হিসেবে টুইটার ফিডে যোগ হবে।

ব্যবহারকারীরা চাইলে ওই অপশনটি থেকে ‘ড্রপ ডাউন’ মেনুর মাধ্যমে ‘মিউট’, ‘ব্লক’ ও ‘রিপোর্ট’ নির্বাচন করতে পারবেন। কোনো পোস্ট বার্ডওয়াচে যুক্ত করলে তা যাচাই করে দেখবে মাইক্রোব্লগিং সাইটটি।
প্রয়োজনে নিজস্ব নোটও যুক্ত করে দিতে পারবেন ব্যবহারকারীরা। নিজেদের যোগ করা নোটকে প্রাইভেট বা পাবলিক মোডে রাখা যাবে।

টুইটার ইন্টারফেইসের সাইডবারে ‘বার্ডওয়াচ নোটস’ নামের একটি অংশও যোগ হবে। ওই অংশ থেকে নিজ নিজ ভূমিকা সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা।

বার্ডওয়াচ টুলের ব্যাপারে বাড়তি আর কোনো তথ্য দেয়নি টুইটার। তবে, প্রতিষ্ঠানটির এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে টুলটি ভুল তথ্যের বিরুদ্ধে লড়বে।

ওই টুইটার মুখপাত্র বলেছেন, “আমরা কয়েকটি উপায়ে ভুল তথ্যের বিষয়টি নিয়ে কাজ করতে চাচ্ছি, এবং টুইটের ব্যাপারে টুইটারে আরও প্রসঙ্গ উপস্থাপন করতে চাচ্ছি। ভুল তথ্য গুরুতর একটি সমস্যা, এবং আমরা এর সমাধানে অন্যান্য আরও অনেক উপায় পরীক্ষা করে দেখবো।”

মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন কমেছে ৩৪ শতাংশ

0
droho-khoksa-২
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

মোবাইল ব্যাংকিংয়ে মাধ্যমে চলতি বছরের আগস্ট মাসে লেনদেন হয়েছে ৪১ হাজার ৪০৩ কোটি টাকা। যা জুলাইয়ে ছিল ৬৩ হাজার কোটি টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে ২১ হাজার ৫৯৭ কোটি টাকা বা ৩৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) সঙ্গে বর্তমানে মোট ১৫টি ব্যাংক জড়িত। আগস্টে এমএফএসে সক্রিয় গ্রাহক ৪ কোটি ২৬ লাখ ৭৮ হাজারে দাঁড়িয়েছে। আর আলোচ্য সময়ে মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা ১০ লাখ ৯ হাজার ৪৩০ জন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগস্টে এমএফএসে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে এক হাজার ৩৩৫ কোটি ৬১ লাখ টাকা। যা জুলাইয়ের চেয়ে ৩৪ দশমিক ৩ শতাংশ কম। জুলাইয়ে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল দুই হাজার ৩২ কোটি ২৪ লাখ টাকা। যা ছিল এ যাবৎকালের সর্বোচ্চ।

আগস্টে মোবাইল ব্যাংকিং হিসাবগুলোতে টাকা জমা পড়েছে ১১ হাজার ৪৬৩ কোটি টাকা। এ সময়ে উত্তোলন করেছে ১২ হাজার ৯৬৮ কোটি টাকা। যা আগের মাস জুলাইয়ের চেয়ে টাকা জমা পরিমাণ কমেছে ৩২ দশমিক ৮ শতাংশ এবং উত্তোলন কমেছে ৩২ দশমিক ৩ শতাংশ। জুলাইয়ে টাকা জমা হয়েছিল ১৭ হাজার ৫৮ কোটি টাকা এবং উত্তোলন করেছে ১৯ হাজার ১৪৬ কোটি টাকা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগস্ট মাসে এমএফএসে রেমিট্যান্স সংগ্রহ করেছে ১০৪ কোটি ৭৫ লাখ টাকা। যা আগের মাসের চেয়ে ৩৮ শতাংশ কম। চলতি বছরের জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৫৩ লাখ টাকা। আলোচ্য সময়ে ব্যক্তি থেকে ব্যক্তি হিসাবে অর্থ স্থানান্তর হয়েছে ১২ হাজার ৪৬৪ কোটি টাকা। মাসের ব্যবধানে বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন-ভাতা বিতরণ ৭৬ শতাংশ কমে এক হাজার ৬৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।

আগস্টে বিভিন্ন সেবার বিল পরিশোধ করা হয়েছে ৯০৮ কোটি টাকা। কেনাকাটার বিল পরিশোধ করা হয়েছে এক হাজার ৬০ কোটি টাকা। সরকারি পরিশোধ মাসের ব্যবধানে ৯৮ শতাংশ কমে ১৪ কোটি টাকা। এছাড়া অন্যান্য হিসাবে লেনদেন হয়েছে এক হাজার ৩৫৪ কোটি টাকা।

সর্বশেষ সংবাদ

মিরপুরে শ্রেণিকক্ষ থেকে ধর্ষিত কিশোরী উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে রাতে স্কুল ভবন থেকে অচেতন অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ওই কিশোরীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

কবর স্থানের গাছ বিক্রি ও বিএনপির দুই গ্রুপের হামলায় আহত ৪২

স্টাফ রিপোর্টার কবর স্থানের গাছ বিক্রি কেন্দ্র করে দুই গ্রাম বাসীরা মাইকিং করে হামলা পাল্টা হামলা চালায়। অপরদিকে সোশ্যাল মিডিয়ায়র স্ট্যাটাস দেওয়া কেন্দ্র করে বিএনপির...

পাম্পে সিরিয়াল নিয়ে দন্দ্বে অন্ধকারে মিরপুর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে তেল পাম্পে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার টানাপোড়েনে প্রায় সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে...

ট্রাক দিয়ে পথ আটকে পেট্রোল পাম্প অবরোধ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় ডিজেলের দাবিতে একটি পেট্রোল পাম্পের সামনে ট্রাক রেখে অবরোধ সৃষ্টি করে পরিবহন শ্রমিকরা। প্রায় ১৮ ঘন্টা পরে প্রশাসনের মধ্যস্ততায় অবরোধ প্রত্যাহার...

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২ জন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার কয়েকটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড...