বুধবার, এপ্রিল ৮, ২০২৬.
Home Blog Page 624

মহেশপুর থানার ওসিকে শোকজ

0
সংগৃহিত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর থানার ওসিকে শোকজ করেছে আদালত। আদালতের আদেশ অমান্য করে আইন বর্হিভুত কাজ করায় এ আদেশ জারি করা হয়।

বুধবার বিকালে সিনিয়র সহকারী জজ মহেশপুর আদালতের বিচারক ফরিদুজ্জামান এ আদেশ দেন। ওসির বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না সে মর্মে আগামী ৭ দিনের মধ্যে আদালতে শ্বশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

আদালত সুত্রে জানা যায়, ২০১৭ সালের ৩ জুলাই মহেশপুর আদালতে জমি সংক্রান্ত একটি দেওয়ানি মামলা করেন মহেশপুরের কুষাডাঙ্গা গ্রামের ফজজুল হক। ৬২.৫ শতক জমির বিবাদী রয়েছে একই গ্রামের ফজের আলী। আদালতে বিচারাধীন ওই মামলার বিরোধপূর্ণ জমিতে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেয় আদালত।

সম্প্রতি মামলার বাদী উক্ত জমিতে স্থাপনা নির্মাণ শুরু করেন। স্থিতিবস্থা চালু থাকার পরও স্থাপনা তৈরী হচ্ছে এমন অভিযোগ বিবাদী মহেশপুর থানাকে অবহিত করলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

বিষয়টি নিয়ে বিবাদী পক্ষের আইনজীবি আদালতে আবেদন করলে আদালত নথি যাচাই ও পর্যালোচনা করে ওসিকে এই কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

খোকসায় অবৈধ বালু উত্তোলনের ড্রেজার জব্দ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় হাওর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার একতারপুর ইউনিয়নের সিরাজপুর হাওর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার মেশিন জব্দ ও বালু উত্তোলনের কাজ বন্ধ করে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী। সে সময় কাউকে আটক করতে পারেনি তবে মেশিন দুটি জব্দ করে একতারপুর ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান হবি’র ত্বত্তাবধানে রেখে আসা হয়।

ড্রেজার মেশিন জব্দ করার পরেও পাইপ এবং মেশিনের অবকাঠোমো নদীতেই আছে

স্থানীয় ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র হাওর নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। কুঠি কমলাপুরের গড়াই নদীর তীরেও কয়েকশ ফিট বালু উত্তোলন করে রাখা হয়েছে। যা কিনা জিও ব্যাগে ভরে নদী ভাঙ্গন রোধ করা হবে বলে জানানো হলেও খুব সকালে ট্রলি ভরে সে বালি চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তবে স্থানীয়রা এবং ইউপি চেয়ারম্যান এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থ্যা নিতে পারেনি।

অবশেষে বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলীর হস্তক্ষেপে অবৈধভাবে বালু উত্তোলনের দুটি ড্রেজার মেশিন জব্দ ও বালু উত্তোলনের কাজ বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা শুনে আসছি। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে দুটি মেশিন জব্দ করে ইউপি চেয়ারম্যানের কাছে রেখে আসা হয়েছে। কাউকে আটক করতে পারিনি। তবে নিয়মিত মামলা দায়ের করা হবে।

ফেসবুকে পোস্ট দিয়ে শাবি ছাত্রীর আত্মহত্যা

0
আত্মঘাতী আছিয়া আক্তার

দ্রোহ অনলাইন ডেস্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে।

বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আছিয়া আক্তার নামের ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবী করছেন তার স্বজনরা।

আত্মঘাতী আছিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বগুড়ার সদর থানার মঠুরা গ্রামের জালাল উদ্দীনের মেয়ে। তিন ভাই-বোনের মধ্যে আছিয়া দ্বিতীয়।

আছিয়ার ভাই আল-আমীন বলেন, আমি প্রায় রাত সাড়ে ১২টা অব্দি বারান্দায় বসে পড়াশোনা করে রাত ১টার দিকে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরে মা ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জেগে দেখেন আছিয়া বাড়ির বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে আমরা তাকে নামিয়ে থানায় যাই। প্রেমজনিত কারণে তার বোন আছিয়া আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তিনি।

অপরদিকে মৃত্যুর আগে আছিয়া তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার ব্যবহারে কেউ কোনোদিন কষ্ট পেলে দয়া করে আমায় মাফ করবেন। কারণ, মৃত্যু কার কখন দুয়ারে আসে আমরা কেউ বলতে পারি না; আল্লাহ পাক সবাইকে ভালো রাখবেন।’

শাবির বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফুল করিম বলেন, এই মৃত্যু কোনভাবেই মেনে নেবার মতো না। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

বগুড়ার সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ঘটনা আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশকে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর শংকা প্রকাশ পৃথিবীর অস্তিত্ব নিয়ে

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফাইল ছবি

মানুষের কর্মকাণ্ড নিয়ে ভাবার আহ্বান

দ্রোহ অনলাইন ডেস্ক

মানুষের বর্তমান কর্মকা-গুলো অব্যাহত থাকলে শুধু অন্য প্রজাতিই বিলুপ্তি হবে না, নিজেদেরকেও চূড়ান্ত বিলুপ্তির দিকে নিয়ে যাবে বলে শংকা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা কেবলমাত্র অন্যান্য প্রজাতির বিলুপ্তির কারণই হচ্ছি না, আমরা যদি আমাদের কর্মকা-গুলোকে নিয়ন্ত্রণ না করি, তাহলে প্রকৃতপক্ষে মানবজাতিকে চূড়ান্ত বিলুপ্তির দিকে নিয়ে যাচ্ছি।

বৃহস্পতিবার জাতিসংঘের সদরদপ্তরে জীববৈচিত্রের উপর ‘লিডার্স ডায়ালগঃ হারনেসিং সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, ক্যাপাসিটি বিল্ডিং, অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং অ্যান্ড পার্টনারশিপ ফর ডায়োভার্সিটি’ শীর্ষক সম্মেলনে বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

‘টেকসই উন্নয়নের জন্য জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত পদক্ষেপ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া এ সম্মেলনে চারটি প্রস্তাব তুলে ধরেন শেখ হাসিনা।

এর মধ্যে রয়েছে- টেকসই উন্নয়নের জন্য বিনিয়োগের সময় জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্ব দিতে হবে; শিক্ষা ও গবেষণার মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে এবং নিজ নিজ দেশের আইন ও তদারকি ব্যবস্থ জোর করতে হবে। তবে তার আগে পৃথিবী ও মানবজাতিকে রক্ষায় বিশ্ব নেতাদের পদক্ষেপ নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ একটি আন্তঃনির্ভরশীল বিশ্বে বাস করছে, যেখানে পৃথিবীর সমস্ত প্রজাতির ইকোসিস্টেমটিতে বিশেষ ভূমিকা রাখতে হবে।

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড ও লন্ডনের জুয়োলজিক্যাল সোসাইটির তথ্য মতে ১৯৭০ সাল থেকে ২০১৬ সাল অব্দি বিশ্বের বন্য জীবনের সংখ্যা ৬৮ শতাংশ হ্রাস পেয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ মিষ্টি পানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। কিন্তু মিষ্টি পানির জীববৈচিত্র্য বিশ্বে দ্রুততম হারে হ্রাস পাচ্ছে এবং শিল্প বিপ্লবের ফলে বিশ্বের ৮৫ শতাংশ জলাভূমি হারিয়ে গেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানে জীববৈচিত্র্য রক্ষার ব্যাপরটি মৌলিক নীতিমালায় স্থান দেয়া হয়েছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ১৯৭৪ সালে বন্য প্রাণী সংরক্ষণের ব্যাপারে আদেশ জারি করেছিলেন।

‘জীববৈচিত্র্য সম্পর্কিত কনভেনশনটি বাস্তবায়নের জন্য আইন প্রণয়নকারী কয়েকটি দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি বলেও উল্লেখ করেন বাংলাদেশের সরকার প্রধান।

চাকরির নামে কয়েক কোটি টাকার প্রতারণা, আটক ১

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিমানবন্দরের চাকরির প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

আটক আমিনুল ইসলাম লালুর (৪২) বাড়ি পঞ্চগড়ের চন্দ্রপাড়া। আশকোনা এলাকায় এনবিজি এয়ার কার্গো লিমিটেড নামে তার একটি ‘ভুয়া প্রতিষ্ঠান’ আছে।

মঙ্গলবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয় বলে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার জিসানুল হক জানিয়েছেন।

তিনি বলেন, দক্ষিণখান এলাকায় একটি সংঘবদ্ধচক্র শাহজালাল বিমানবন্দরে এয়ারকার্গোতে বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে দুই শতাধিক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।

পিয়ন পদে চাকরি দেওয়ার কথা বলে পার্থ পাল নামে একজনের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেয় এবং তাকে চাকরি করতে হলে তার এলাকা থেকে আরও লোক চাকরির জন্য নিয়ে আসতে হবে বলে জানায় লালু।

এ বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত লালু কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা হাতিয়ে নেয় বলে জিসান জানান।

এসব ঘটনায় দক্ষিণখান থানায় ভুক্তভোগীদের দায়ের করা মামলার সূত্র ধরে লালুকে আটক করে সিআইডি।
জিসান বলেন, লালু অটকের খবর পেয়ে ৫০ থেকে ৬০ জন ভুক্তভোগী সিআইডি অফিসে হাজির হয় এবং তাদের কাছ থেকে এই প্রতারক চক্র ইতিমধ্যে প্রায় দুই থেকে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা হবে আগামী সপ্তাহে

0
সংগৃহিত চবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী সোম বা মঙ্গলবারের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার পরিপূর্ণ পরিকল্পনাসহ তারিখ ঘোষণা করতে পারব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, আমরা চার সপ্তাহের সময় দিয়ে এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করব। কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে? কতটুকু পরীক্ষা নেব তা আগামী সোম/মঙ্গলবারে মধ্যে জানিয়ে দেওয়া হবে।

বুধবার সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ৬ মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ধরে রাখা যায় না। তাই দ্রুততম সময়ের মধ্যে কতগুলো বিষয়ে এইচএসসি পরীক্ষা নেয়া যায় সেটা আমরা চিন্তাভাবনা করছি। যখন আমরা পরীক্ষা নেব তখন কেউ যদি করোনা আক্রান্ত হয় তাদের ব্যাপারে কি করব সেই বিবেচনা আমাদের থাকবে।

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ব্যাপারে মন্ত্রী বলেন, আগামী ৩ অক্টোবরের পরও ছুটি বাড়ছে। তবে কত দিন ছুটি বাড়ছে সেটা আমরা জানিয়ে দেব।

বিশ্বসেরা বিজ্ঞান সিটির তালিকায় কলকাতা

0
সংগৃহিত ছবি

দ্রোহ আই টি ডেস্ক

নেচার ইনডেক্স র‌্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা ১০০টি বিজ্ঞান শহরের (ঝপরবহপব ঈরঃু) মধ্যে অবস্থান করে নিল ভারতের বেঙ্গালুরু ও কলকাতা।

বিশ্বব্যাপী নেচারের র‌্যাঙ্কিং অনুযায়ী শীর্ষে রয়েছে বেইজিং, নিউ ইয়র্ক, বোস্টন, সান ফ্রান্সিস্কো এবং সাংহাই। এবার সে তালিকায় যুক্ত হলো এ দুই রাজ্য।

এর আগে ৯৩তে ছিল বেঙ্গালুরুর নাম। তবে এবার খানিকটা পিছিয়ে ৯৭ নম্বরে স্থান পেয়েছে বেঙ্গালুরু। এ ক্ষেত্রে সেরার নিরিখে উপরের দিকে উঠে এসেছে কলকাতা। ১২১ থেকে কলকাতা স্থান পেয়েছে ৯৯-এ। আপাতত এই তালিকায় মুম্বাই রয়েছে ১৩২-এ। কী এই নেচার ইনডেক্স র‌্যাঙ্কিং, মোট ৫৮ জন নেচার বিশেষজ্ঞের মতে ৮২টি সেরা জার্নালের ফলাফলের ভিত্তিতেই এই র‌্যাঙ্কিং তৈরি হয়।

ই-বুক শেখ হাসিনা : দুর্গম পথের নির্ভীক যাত্রী

0
সংগৃহিত ছবি

দ্রোহ আই টি ডেস্ক

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সম্পাদনায় ই-বই ‘শেখ হাসিনাঃ দুর্গম পথের নির্ভীক যাত্রী’ ২৮ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। অনলাইনে ডিজিটাল এ বইটি সবার জন্য উন্মুক্ত করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে ৩৩৬ পৃষ্ঠার এ তথ্য-চিত্রবহুল ঐতিহাসিক বইটি। রয়েছে ১৯টি নিবন্ধ এবং একটি বিশেষ ফটো অ্যালবাম।

অনলাইনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও সাংবাদিক ইয়াসিন কবির জয়।

জয়ীতা প্রকাশনী বইটি প্রকাশ করেছে। বইটির সম্পাদক মোস্তাফা জব্বার এ সময় ওয়েবিনারে সংযুক্ত ছিলেন।

সাত ভাষায় জানা যাবে ববিতাকে

0
চিত্রনায়িকা ববিতা

দ্রোহ বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা ববিতার খ্যাতির পাশাপাশি রয়েছে অনেক অর্জন। অভিনয় ক্যারিয়ারের পেয়েছেন দেশ-বিদেশের অনেক পুরস্কার-সম্মাননা। এমনকি তিনিই বাংলাদেশের একমাত্র তারকা যাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা বলা হয়।

নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমাটি করার পর থেকেই এ চিত্রনায়িকার সঙ্গে জুটে যায় এমন প্রশংসা। এবার ভিন্ন একটি রেকর্ড গড়লেন এই গুণী অভিনয় শিল্পী।

উইকিপিডিয়ায় সাতটি ভাষায় দেখা যাবে তাকে। বাংলা, ইংরেজি, আরবি, কোরিয়, তামিল, উড়ীয় ও পাঞ্জাবি ভাষায় জানা যাবে এ চিত্রনায়িকার তথ্য। মোট সাতটি ভাষায় ববিতাকে নিয়ে তথ্য হালনাগাদ করেছে উইকিপিডিয়া।

এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘এটা আমার জন্য বিরাট পাওয়া। অন্য অনেক পুরস্কারের মতোই এটি আমার কাছে মূল্যবান। ভীষণ খুশি লাগছে আমার।’

তিনি আরও বলেন, আমার জীবনের যত অর্জন, সেটার জন্যই আজকে উইকিপিডিয়া এটা করেছে। তারা আমার ওপর রিসার্চ করেই কাজটি করেছে। নতুন জেনারেশনের শিল্পীরাও এটা দেখে অনুপ্রাণিত হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এসব ভাষার মানুষরা এখন থেকে আমার সম্পর্কে জানতে পারবেন।

প্রসঙ্গত, পরিচালক জহির রায়হানের হাত ধরে সিনেমায় আগমন ববিতার। অভিনয় ক্যারিয়ারে কয়েকশ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

মায়া নিয়ে আসছেন আসিফ নূর

0
অভিনেতা আসিফ নূর

দ্রোহ বিনোদন ডেস্ক

ফ্যান্টম ক্রিয়েশানের প্রযোজনায় নির্মিত হচ্ছে প্রথম ওয়েব ফিল্ম ‘মায়া-দ্যা রিভেঞ্জ’। এই ওয়েব ফিল্ম দিয়ে চার বছর অভিনয়ে ফিরছেন আসিফ নূর।

প্রতিষ্ঠানটির প্রধান ও নির্মাতা ফামিদা প্রেমা জানান, ‘মায়া- দ্যা রিভেঞ্জ’ এ আয়ান চরিত্রে দেখা যাবে আসিফ নুর কে। একেবারে নতুন রূপে আসছেন আসছেন তিনি।

মায়া নিয়ে আসিফ নূর বলেন, মায়া’র গল্পেই বাস,গল্পেই সর্বনাশ। এই ওয়েব ফিল্মে আমাকে একেবারে ভিন্নরুপে উপস্থাপন করা হয়েছে। এর আগে আমাকে নিয়ে এভাবে কেউ ভাবেনি। গল্পে চমক থাকছে।

চাঁদরাতে মায়া-দ্যা রিভেঞ্জ এর পোস্টার উন্মোচন উপলক্ষে ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে ‘ফ্যান্টম ক্রিয়েশন্স’ এর পেজে। এতে অংশগ্রহণ করে ভাগ্যবান ব্যাক্তি পেয়ে যাবেন ১ লক্ষ টাকার নগদ পুরষ্কার।

সর্বশেষ সংবাদ

ধুলায় আঁধার সড়ক

কয়েকশ কোটি টাকা ব্যয়ে সংস্কার কারের অল্প কিছু দিনের মধ্যে আঞ্চলিক সড়কের কয়েকটি পয়েন্টে চলাচল অযোগ্য হয়ে যায়। এসব স্থানে পাকাসড়ক ভেঙ্গে ইট বিছিয়ে...

দুই দিনেও সন্ধ্যান মেলেনি রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যান চালকের

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি দুই দিনেও। জমি নিয়ে বিরোধের জেরে তাকে গুম করা হতে পারে মনে করছেন পরিবার। সোমবার ভ্যানচালক...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...