সোমবার, এপ্রিল ৬, ২০২৬.
Home Blog Page 628

ঝিনাইদহে গাঁজাসহ আটক ২

0
ঝিনাইদহ আটক দুই জন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের পৌর এলাকা থেকে গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে পৌরসভার চানপাড়ার সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে মাদকসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চানপাড়ার বজলুর রহমানের ছেলে টুটুল হোসেন (২৭) ও শৈলকুপা উপজেলার খুলুমবাড়ীয়া গ্রামের পাঞ্জাব আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৫)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, শহরের আরাপপুর চাঁনপাড়া এলাকায় বেশ কিছু দিন ধরে মাদকদ্রব্য বেচা-কেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১১৫ গ্রাম গাঁজাসহ ওই দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মাদক ব্যবসায়ী দাবি করে পুলিশ বলেছে, এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মাগুরায় মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

0
Magura-Dro-24-p-13-compressed
জেলার প্রতিকী ছবি।

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে বৃষ্টি নামে এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী মেয়েটি আত্মহত্যা করেছে।

শনিবার সকালের এ ঘটনায় মৃত বৃষ্টি ফুলবাড়ি গ্রামের মৃত জামেরুল মুন্সি-স্বপ্না দম্পতির মেঝো মেয়ে। সে আড়পাড়া মহিলা কওমি মাদরাসার জামাত বিভাগের ছাত্রী ছিল।

বৃষ্টির বড় বোন মিম জানান, ‘শনিবার সকালে বৃষ্টিকে মাদরাসায় যাওয়ার কথা বললে সে যেতে চায়নি। পরে আমার মাথাব্যথা করায় আমি আমার ছোট ভাইকে নিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ ফুফুর ডাকাডাকির শব্দে ঘুম ভেঙে উঠে দেখি বৃষ্টি ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয় ঝুলছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, বড় বোনের সাথে মনোমালিন্য হওয়ায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন

0
PM-DRO-28
প্রধানমন্ত্রীর ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর। শৈশব-কৈশোর কেটেছে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুসহ পরিবারের অন্য সদস্যরা ঘাতকদের গুলিতে নিহত হন। তখন বিদেশে ছিলেন শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা।

১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্বে আসেন শেখ হাসিনা। একই বছর দলের সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। এরপর ওই বছরের ১৭ মে দেশে ফেরেন তিনি। ১৯৯৬ সালে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা। এরপর ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৪ সালে তৃতীয় ও ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএসসি পাস করেন ঢাকার আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে। এরপর ভর্তি হন তৎকালীন ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজে। স্নাতক পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কারাবন্দী পিতার আগ্রহে ১৯৬৭ সালের ১৭ নভেম্বর পরমাণুবিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনা বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্বাধীনতাযুদ্ধ চলাকালে গৃহবন্দী থাকা অবস্থায় ১৯৭১ সালের ২৭ জুলাই শেখ হাসিনার প্রথম সন্তান সজীব ওয়াজেদ জয়ের জন্ম হয়। ১৯৭২ সালের ৯ ডিসেম্বর জন্ম নেন তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

আওয়ামী লীগ জানিয়েছে, বৈশ্বিক মহামারি করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব অর্থনৈতিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। বিভিন্ন সময় বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী।

ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ: তরুণের যাবজ্জীবন

0
সংগৃহিত ছবি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে এক কিশোরীকে ধর্ষণের দায়ে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রবিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হাকিম আলমগীর কবির এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পিয়াস মিয়া (২১) ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের বাসিন্দা।

এ মামলার একমাত্র আসামি পিয়াস রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি স্বপন কুমার পাল বলেন, পিয়াসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদ- এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদলাত।

জরিমানার টাকা আসামিকে পরিশোধ করতে হবে এ ক্ষেত্রে আনাদায়ের কোনো সুযোগ নেই বলেন তিনি।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে জেএসসির পরিক্ষার্থী ওই কিশোরী জেলার ভাঙ্গা উপজেলা নুরুল্লাগঞ্জ ইউনিয়নের উঁচা বাজার এলাকায় কোচিং সেন্টার থেকে পড়া শেষে বাড়ি ফিরছিল। পথে ফুকুরহাটি মিয়া বাড়ির সামনে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা পিয়াস ওই কিশোরীকে তার ওড়না মুখে পেচিয়ে রাস্তার পাশের শোনক্ষেতে নিয়ে যায়। পরে তাকে ওই শোনখেতে ধর্ষণ করে।

ওই সময় ওই কিশোরীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে পিয়াস মিয়া পালিয়ে যায়।

এ ঘটনায় পর দিন ওই কিশোরীর মা বাদী হয়ে পিয়াসকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাঙ্গা থানায় একটি মামলা করেন।

ওই বছর ২৬ নভেম্বর এ মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আজাদ আসামি পিয়াসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করে এ মামলার বাদী ওই কিশোরীর মা বলেন, “আমি এ রায়ে সন্তুষ্ট। আমরা ন্যয় বিচার পেয়েছি।”

আমার ফোনে ২৪ ঘণ্টা আড়ি পাতা হচ্ছেঃ ফখরুল

0
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, তার ফোনে আড়ি পাতছে সরকার।

রবিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

ফখরুল বলেন, “আমি যে ফোনে কথা বলি, এই ফোন ২৪ ঘণ্টা রেকর্ড হয়, ২৪টা ঘণ্টা এবং এটা প্রিন্ট হয়। সেই প্রিন্টের কপি আমি দেখেছি। “হ্যাঁ, এটা থেকে কেউ বাদ যাচ্ছে না। এটা কিন্তু সমাজে সমস্ত জায়গায় হয়ে গেছে।”
বাংলাদেশের বর্তমান অবস্থাকে উত্তর কোরিয়ার সঙ্গে তুলনা করেন ফখরুল। “এটা হচ্ছে যে, ডিপ স্টেট হলে যেটা হয়, সার্ভিলেন্স। নর্থ কোরিয়ার ‘১৯৮৪’ বলে একটি ছবি আছে। যদি পারেন এটা দেখবেন। কীভাবে সাইকোলজিক্যালি, মেন্টালি এই যে ফিয়ার, এটাকে ঢুকিয়ে দেওয়া হয়। যার ফলে সব কিছু প্রতিবাদ থেকে সে বিরত থাকে।

“আপনারা দেখবেন যে, মিশরে এই ঘটনাগুলো ঘটা শুরু করেছে। তারও আগে নর্থ কোরিয়াতে এগুলো চলছে।”

ওই সব দেশের সঙ্গে তুলনা করে বাংলাদেশের বর্তমান অবস্থাকে ‘ভয়াবহ’ আখ্যায়িত করেন বিএনপি মহাসচিব।

“আমি তো বাংলাদেশের সঙ্গে মিল খুঁজে পাই। অত্যন্ত একই রকম ঘটনা প্রায়। এখন পৃথিবীটা কেমন যেন হয়ে গেছে। কোন দিকে যাবেন আপনি, কোথায় যাবেন?

“নির্মলেন্দু গুণের একটি কবিতা ছিল- ‘কোন দিকে পালাবে তুমি, কোনোদিকে পথ নেই। উত্তরের উত্তুঙ্গ পবর্তমালা, দক্ষিণে বঙ্গোপসাগর- কোন দিকে পালাবে তুমি, কোনো দিকে পথ নেই। আজকে কিন্তু বাংলাদেশের মানুষের এই একটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

মাগুরায় প্রাচির ভেঙে দুইজনের মৃত্যু

0
Magura-Dro-7-8-p-3
প্রতিকী ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরা শহরের কলেজপাড়ায় সীমানা প্রাচির ভেঙে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।

কলেজপাড়ায় ইকরা তালিমুল মাদ্রাসার সামনে পৌরসভার নালা নির্মাণের সময় রবিবার বেলা সাড়ে ১১টার দিকে দেয়ালটি ভেঙে পড়ে বলে জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহাগুজ্জামান জানান। নিহতরা হলেন সদর উপজেলার আলিধানী গ্রামের আমিরুল ইসলামের ছেলে রোমান হোসেন (৩০) ও নিজনান্দুয়ালী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাসেল (২২)। আহত দুইজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহাগুজ্জামান বলেন, নির্মাণকাজ চলার সময় ওই এলাকার রোকেয়া বেগম নামে এক বাসিন্দার বাড়ির পশ্চিম দিকের সীমানা প্রাচির ভেঙে পড়ে। এতে চাপা পড়ে রোমান ঘটনাস্থলে মারা যান। আর রাসেল মারা যান হাসপাতালে নেওয়ার পর।

এছাড়া এ ঘটনায় আহত আরও দুইজনকে ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন বলে জানান তিনি। আহতরা হলেন রমজান (২২) ও শাকিল (২৩) নামে দুই শ্রমিক। তারাও সেখানে নির্মাণের কাজ করছিলেন।

সদর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, “এটি একটি দুর্ঘটনা। পুলিশ তদন্ত করছে। আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

পিরোজপুরে ২ ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

0
প্রতিকী ছবি

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুই ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক তরুণী।

মঠবাড়িয়া থানার ওসি আ জ মাসুদুজ্জামান জানান, শনিবার ১৯ বছরের এই তরুণী তাদের থানায় মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন- উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকী গ্রামের হাসান মিয়া (২৭) ও রুবেল মিয়া (২৪)।

গৃহবধূর নানা জানান, এক বছর আগে তার নাতির বিয়ে হয়। তার স্বামী বাড়ির বাইরে কাজে থাকায় তার বড় ভাসুর তাকে একা পেয়ে ধর্ষণ করেন। লোকলজ্জার ভয়ে নাতি বিষয়টি গোপন রাখেন। পরে তার মেজো ভাসুরও তাকে একা পেয়ে ধর্ষণ করলে তিনি পরিবারকে জানান। ‘বারবার ধর্ষণ করায়’ মামলা করার সিদ্ধান্ত নেন বলে ওই গৃহবধূও জানান।

ওসি মাসুদুজ্জামান বলেন, পুলিশ আসামিদের আটকের চেষ্টা করছে। গৃহবধূ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
রবিবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হবে।

লা লিগায় কোচ জিদানের জয়ের সেঞ্চুরি

0
জিনেদিন জিদান

দ্রোহ স্পোর্টস ডেস্ক

লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে জয়ে দারুণ এক মাইলফলকে পৌঁছেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। স্পেনের শীর্ষ ফুটবলে মাদ্রিদের দলটির কোচ হিসেবে এটি তার শততম জয়।

নিজেদের আসরে প্রথম মাচ ড্র করার পর বেতিসের মাঠে শনিবার রিয়ালের জয়টি ৩-২ গোলে। রিয়ালের ডাগআউটে লিগে ১৪a৭তম ম্যাচে এসে শততম জয়ের দেখা পেলেন ২০১৬-১৭ ও ২০১৯-২০ আসরে শিরোপা জেতা জিদান। ক্লাবটির ইতিহাসে লিগে তার চেয়ে বেশি ম্যাচ জিতেছেন কেবল মিগুয়েল মুনোস, ২৫৭টি।

রিয়ালের ডাগআউটে জিদানের প্রথম জয়টি ছিল ২০১৬ সালের ৯ জানুয়ারি, নিজের প্রথম ম্যাচে দেপোর্তিভোর বিপক্ষে ৫-০ ব্যবধানে। ঘরের মাঠে জিতেছেন মোট ৫৫ ম্যাচ, প্রতিপক্ষের মাঠে ৪৫টিতে।
এক মৌসুমে তার সবচেয়ে বেশি জয় ২০১৬-১৭ আসরে, ২৯টি। গত আসরে জিতেছিলেন ২৬ ম্যাচ। জিদানের কোচিংয়ে লিগে মোট ৩৪২ গোল করেছে দল, খেয়েছে ১৪২টি।

অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের করোনায় মৃত্যু

0
Mahabub-Dro
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম এর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

রবিবার সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৭টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন। তার মেয়ের জামাই রিয়াজুল হক এ সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান সুপ্রিম কোর্টের আইনজীবীরা ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তারা। তারা হাসপাতালে অবস্থান করা পরিবারের সদস্যদের সান্তনা দেন।

চলতি মাসের ৪ তারিখে জ্বর ও গলাব্যথা নিয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। একই দিন করোনা পরীক্ষায় তার রেজাল্ট পজিটিভ আসে। ১৯ সেপ্টেম্বর ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

শনিবার তার অবস্থা আরও অবনতি হয়। ওইদিন তার ফুসফুস ঠিকভাবে কাজ করছিলো না। এরপর রবিবার আইসিইউতে থাকাবস্থায় তার শারীরিক অবস্থার আবারো অবনতি হয়। পরে রাতে তিনি মারা যান।

মাহবুবে আলমের পুত্র সাংবাদিক সুমন মাহবুব এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, তার পিতা রাত ৭টা ২৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মাহবুবে আলম। মাহবুবে আলম মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

ঝিনাইদহে হত্যা মামলায় আরও ২ আসামী আটক

0
ঝিনাইদহ থেকে আটক দুজন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার পোড়া বেতাই গ্রামের রেক্সোনা হত্যার ঘটনায় আরও ২ জন মূল আসামীকে আটক করেছে সদর থানা পুলিশ।

শনিবার সকালে পোড়াবেতাই ও গান্না গ্রাম থেকে তাদের আটক করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, এ নিয়ে রেক্সনা হত্যা মামলার সব আসামীকে আটক করা হয়েছে। রেক্সোনা পোড়া বেতাই গ্রামের নুর ইসলামের মেয়ে।

এ ঘটনায় বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় ম্যাজিষ্ট্রেটের সামনে হত্যা কান্ডের বিস্তরিত লোমহর্ষক বর্ণনা দিয়েছে আসামী শাকিল হোসেন ও ইমরান। পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ার পর বিয়ের চাপ সৃষ্টি করায় তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, সদর উপজেলার মাধবপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সিদ্দিকুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে পোড়া বেতাই গ্রামের নুর ইসলামের মেয়ে রেক্সোনার পরকীয়া সম্পর্ক ছিল। এ ব্যপারে রেক্সোনা সিদ্দিকুর রহমানকে বিয়ের চাপ দিতে থাকে। এরই মাঝে পূর্ব পরিকল্পিতভাবে রাজমিস্ত্রি সিদ্দিকুর রহমান তার সহযোগী জেলার কোটচাদপুর উপজেলার হাজীডাঙ্গা গ্রামের জামাত আলীর ছেলে শাকিল ও ইকড়া গ্রামের ছাব্দার আলীর ছেলে ইমরানকে সাথে নিয়ে এ হত্যাকান্ড ঘটায়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম স্যারের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার স্যারের নেতৃত্বে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্লু-লেস হত্যা মামলার আসামী শাকিল হোসেন (২০) ও ইমরান হোসেনকে আটক করা হয়। পরে তারা আদালতে হত্যার বিস্তারিত তথ্য তুলে ধরে জবানবন্দি প্রদান করে।

তিনি আরও জানান, রাজমিস্ত্রী ছিদ্দিক তার দুই সহযোগিদের নিয়ে হত্যা করে। তাদের বাড়ি জেলার কোটচাদপুর উপজেলায়। ছিদ্দিক পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ার পর রেক্সোনা বিয়ের চাপ সৃষ্টি করায় তাকে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, ২৯ জুলাই ২০২০ ইং তারিখ দুপুরে পোড়া বেতাই গ্রামের মাঠে কার্তিকের মেহগণি বাগানে গলাই ওড়না পেচানো অবস্থায় রেক্সোনার মরদেহ উদ্ধার করা হয়।

রেক্সোনার পিতা নুর ইসলাম মোল্লা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...