শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬.
Home Blog Page 634

আল্লামা আহমদ শফী আর নেই

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আতাউল্লাহ আমিন দ্রোহ’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বিকালে হেলিকপ্টারে করে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। আজগর আলী হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন।

বৃহস্পতিবার রাতে আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে অবস্থা অবনতি হওয়ায় শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

অটিস্টিক শিশু রায়াকে প্রধানমন্ত্রীর ভিডিও কল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক) শিশু মামিজা রহমান রায়া। স্বপ্ন ছিল প্রধানমন্ত্রীর সাথে কথা বলার। সে স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রানবন্ত আড্ডায় মেতে উঠেন দুজন। প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে রায়ার কবিতা আবৃত্তি ও গল্প শুনেছেন।

বৃহস্পতিবার বিকালে রায়ার মা নাবিহা রহমান পিংকীর মুঠোফোনে ভিডিও কল করেন প্রধানমন্ত্রী।

রায়ার মা জানান, হঠাৎ প্রধানমন্ত্রীর কল পাবার পরে তিনি হতবিহবল হয়ে পড়েন। কিন্তু প্রধানমন্ত্রীর আন্তরিক সহজ সরল আচরণে তার মনে হয়নি তিনি সরকার প্রধানের সঙ্গে কথা বলছেন, বরং তার মনে হয়েছে তিনি মা কিংবা ফুপির সঙ্গে কথা বলছেন।

তিনি আরও জানান, রায়া ভিডিও কলে প্রধানমন্ত্রীকে জাতীয় সংগীত গেয়ে শুনিয়েছে। প্রধানমন্ত্রীও রায়ার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীকে একটি কবিতা আবৃত্তি করেও শুনিয়েছে রায়া। বেশ কিছু সময় ধরে রায়ার থেকে গল্পও শুনেছেন প্রধানমন্ত্রী।

রায়ার মা আরও জানান, প্রধানমন্ত্রী বলেছেন, করোনা পরিস্থিতি ভালো হলে রায়া তার বাসায় গিয়ে দেখা করবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর রায়া আরেক ভিডিওতে বলে, সে প্রধানমন্ত্রীকে ‘আই লাভ ইউ বলেছে’। করোনা পরিস্থিতি ভালো হলে প্রধানমন্ত্রী তাকে বলেছেন, তিনি রায়াকে ‘আই লাভ ইউ’ বলবেন। তাকে ভালোবাসা দেবেন। তাকে জড়িয়ে ধরে আদর করবেন।

মাগুরায় বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত চার

0
সংগৃহিত ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় মাগুরা-যশোর সড়কে দু’টি বাস ও একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকের এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা ফায়ার সার্ভিসের ডিএডি মাছুদ সর্দার জানান, দুপুর ২টার দিকে মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় ঢাকা থেকে যশোরগামী চাকলাদার পরিবহন ও একটি মাইক্রোবাসের সঙ্গে যশোর থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়।

এ সময় চাকলাদার পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে চার যাত্রী নিহত হয়। আহত হয় উভয় বাসের কমপক্ষে ৩০ জন যাত্রী। তাদের মধ্যে বেশ কয়েকজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে একজন চাকলাদার পরিবহনের হেলপার যশোর সদরের রুপদিয়ার নূরুল আমিনের ছেলে আমিনুল ইসলাম (৪০) এবং অন্যজন নরসিন্দি জেলার ফখরুল ভূঁইয়া (৩৫)।

বিকাল সাড়ে ৪টার দিকে ডিএডি মাছুদ সর্দার জানান, উদ্ধার কাজ অব্যাহত আছে। এখনও রাস্তার পাশে খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা যায়নি। মাগুরা সদর হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ অমর প্রসাদ জানান, ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ট্যাব গ্রুপের নতুন ফিচার নিয়ে গুগল ক্রোম

0
সংগৃহিত ছবি

দ্রোহ আই টি ডেস্ক

একাধিক সার্চ ট্যাবের যন্ত্রণা এড়িয়ে ঝামেলাবিহীন ইন্টারনেট ব্রাউজিংয়ে ওয়েব ব্রাউজারের স্টেবল ভার্সনে ট্যাবের জন্য ট্যাব ফোল্ডারের ফিচার নিয়ে এসেছে গুগল ক্রোম।

গুগল ক্রোমের এই ফিচারের মাধ্যমে গ্রাহক চাইলে তার একই ঘরনার সব ট্যাবগুলো ট্যাব ফোল্ডার আকারে একটি ট্যাব গ্রুপ করে রাখতে পারবেন।

ওয়েব ব্রাউজার ক্রোম এই ফিচার নিয়ে আসার আগে এই গ্রুপ ট্যাব ফিচার ওয়েব ব্রাউজার মোজিলা ফায়ার ফক্সে চালু ছিল। যদিও গ্রাহকদের কাছে তেমন জনপ্রিয়তা না থাকায় ফিচারটি সরিয়ে নেয় ফায়ার ফক্স।

২০১৮ সালের ডিসেম্বরে ক্রোমের ৭৩ ভার্সনে অনেকটা একই রকম ফ্ল্যাগ যোগ করার পরপরই এই ট্যাব গ্রুপের ফিচার নিয়ে কাজ শুরু করে গুগলের ক্রোমিয়াম টিম। প্রায় দুই বছরের চেষ্টা শেষে চলতি বছরের সেপ্টেম্বরে ক্রোমিয়াম গ্রাহকদের জন্য এই ট্যাব ফোল্ডার আকারের ট্যাব গ্রুপের পরিপূর্ণ ফিচারটি বাজারে নিয়ে এসেছে গুগল ক্রোম।

গ্রাহককে ভিন্ন ভিন্ন ভাবে একাধিক ট্যাবের একাধিক গ্রুপ সাজাতে সহায়তা করবে ওয়েব ব্রাউজার ক্রোমের এই ফিচার। একাধিক ট্যাবের একটি গ্রুপ বা ফোল্ডার করতে হলে, ট্যাব গ্রুপে যোগ করা হবে এমন একাধিক ট্যাব খুলে এরপর গ্রাহক ট্যাব গুলোর উপরে ডান বোতাম ক্লিক করে “Add to tab group” সিলেক্ট করলেই পছন্দনুযায়ী ট্যাব গ্রুপ খুলতে এবং আগের ট্যাব গ্রুপগুলোতে ট্যাব যোগ করতে পারবেন।

গ্রাহক তার প্রয়োজন মত ট্যাব গ্রুপের নাম নির্ধারণ এবং রঙ নির্বাচন করতে পারবেন। গ্রাহক ওয়েব ব্রাউজার বন্ধ করে আবার চালু করলে ট্যাব গ্রুপগুলো মুছে গিয়ে নতুন সেশনের জন্য আবার প্রস্তুত হয়ে যাবে গুগল ক্রোম।

অ্যাঞ্জেলিনা জোলি দাঁড়িয়েছে নিপীড়িতদের পাশে

0
অ্যাঞ্জেলিনা জোলি

দ্রোহ নিবোদন ডেস্ক

ইয়েমেনে হাজারও মানুষকে মানবেতর দিনযাপন করতে হচ্ছে। তাদের পাশে কিছুটা হলেও যেন দাঁড়ানো যায়Ñ সেই লক্ষ্যে এগিয়ে এসেছিল দুই ব্রিটিশ শিশু। বাড়ির সামনের সড়কে টেবিল পেতে তারা লেমোনেড ও কুকি বিক্রির দোকান চালু করেছিল। নিপীড়িতদের সহায়তা করতে শিশুদের এমন উদ্যোগ মন ছুঁয়ে গেছে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির। যে কারণে তিনি সেই শিশুদের পাশে দাঁড়িয়েছেন এবং পাঠিয়েছেন অনুদান। অবশ্য অনুদানের অঙ্কটা তিনি প্রকাশ করেননি।

সিএনএনে প্রকাশিত খবরে বলা হয়, পূর্ব লন্ডনের ছয় বছর বয়সী দুই ব্রিটিশ স্কুলশিক্ষার্থী আয়ান মুসা ও মিকাইল ইশা খুবই ভালো বন্ধু। জুলাইয়ে তারা দাতব্য উদ্দেশ্য নিয়ে ওই দোকান চালু করেছিল।

আয়ান মুসার বাবা শাকিল মুসা জানিয়েছেন, সপ্তাহ তিনেক আগে হলিউড সুপার স্টার অ্যাঞ্জেলিনা জোলি একজন এজেন্টের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেন। শিশুরা যে উদ্দেশ্য নিয়ে সড়কে দোকান বসিয়ে অর্থ সংগ্রহ করছিল, জোলি ঠিক একই উদ্দেশে তাদের জন্য অনুদান দিতে চান বলে জানান ওই এজেন্ট। এ সপ্তাহে ওই অনুদানে অর্থ পাঠিয়ে দিয়েছেন তিনি।

কেবল টাকা-ই নয়, দুই শিশুর জন্য জোলি একটি চিঠিও লিখেছেন। চিঠিতে তিনি তাদের মহৎ উদ্দেশ্যের প্রতি সম্মান জানান। সেইসঙ্গে সশরীরে উপস্থিত থেকে লেমোনেড কিনে খেতে পারেননি বলে আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেন।

দুই শিশু ইনস্টাগ্রামে সেই চিঠির প্রাপ্তিস্বীকার করে পোস্টও দিয়েছে। জোলিকে জানিয়েছে ধন্যবাদ এবং অন্যদেরও এভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

মুসা বলেছে, তিনি খুবই অসাধারণ। তিনি বিশ্বের সবচেয়ে খ্যাতিমান তারকাদের একজন। তার কাছ থেকে এমন সাড়া পাওয়াটা খুবই উচ্ছ্বাসের বিষয়। তিনি অতুলনীয়।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওবার্তায় এই দুই শিশু বলেছে, ‘হাই অ্যাঞ্জেলিনা। আমি আয়ান ও আমি মিকাইল। আমরা সেই ‘লেমোনেড’ শিশু। আমাদের জন্য তুমি যে অনুদান পাঠিয়েছ, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাতে চাই।’ এ সময় তারা জোলি কখনো লন্ডনে এলে তার কাছে সরাসরি লেমোনেড বিক্রি করতে চায় বলেও জানিয়েছে।

সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলির এমন মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো অবশ্য নতুন কিছু নয়। জোলি নিজে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র একজন বিশেষ দূত। এর আগেও তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সংঘাত ও দারিদ্র্য নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছেন। মধ্যপ্রাচ্যের এসব সংঘাতপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম ইয়েমেন। দেশটিতে ২০১৫ সাল থেকে গৃহযুদ্ধ চলছে।

অভিযোগ আছে, সেখানকার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সৌদি আরব ও আরব আমিরাতের মতো দেশগুলো সমর্থন দিয়ে থাকে। পাঁচ বছরে এই গৃহযুদ্ধে এক লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির প্রায় অর্ধেক জনগণকেই দুর্ভিক্ষের মুখে পড়তে হয়েছে।

অভিনয়ে ফিরেছেন লাবণ্য লিজা

0
লিজা

দ্রোহ বিনোদন ডেস্ক

দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে সরব হয়েছেন লাবণ্য লিজা। কাজ শুরু করেছেন ধারাবাহিক ও একক নাটকে।

প্রচারের অপেক্ষায় রয়েছে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘জীবন এত ছোট কেন’ এবং মুরাদ পারভেজের পরিচালনায় ‘স্মৃতির আলপনা আঁকি’ ধারাবাহিক নাটক দুটি ও বর্ণ নাথ পরিচালিত ‘বস ব্যাচেলর’ নামে একটি ওয়েব সিরিজ। এছাড়া অক্টোবর থেকে এসএম সালাউদ্দীনের পরিচালনায় দীর্ঘ ধারাবাহিক ‘কাজল রেখা’য় কাজ করবেন তিনি।

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে ৮ জন আহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া গ্রামে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছে।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের মান্নান শেখের ছাগলে প্রতিবেশী হাফিজ শেখের কপি ক্ষেত খাই। এ নিয়ে একই দিন বিকালে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ নারী-পুরুষ আটক

0
ঝিনাইদহ সীমান্ত থেকে আটককৃতরা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-পুরুষসহ ৫ জনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার সকালে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, খুলানার তেরখাদা উপজেলার লস্কারপুর গ্রামের সাইদ শেখের ছেলে হাসিব মিয়া (৩০) ও তার স্ত্রী রওশন আরা বেগম (২৫), একই গ্রামের আবু তালেব মৃধার ছেলে জেসমিন বেগম (৩০), দাউদ শেখের মেয়ে শুকুরণ বেগম (৩২), মোকামপুর গ্রামের কিবরিয়া বিশ্বাসের মেয়ে মিনা বিবি (২৮)।

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) মেহেদি হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুরের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কয়েকজন নারী-পুরুষ বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় ৪ নারীসহ ৫ জনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

ধর্ষণ মামলায় ৯ বছরের শিশু গ্রেফতার

0
আটককৃত শিশু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলায় ৯ বছরের এক শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শিশুটি স্থানীয় আলোক বর্তিকা স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত শিশুটিকে গাইবান্ধা আমলি আদালতে হাজির করে সাঘাটা থানা পুলিশ। পরে সন্ধ্যায় আদালতের বিচারক কাজী ফখরুল ইসলাম শিশুটিকে গাইবান্ধা জেলা কারাগারের মাধ্যমে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

গাইবান্ধা কোর্ট পুলিশের পরিদর্শক তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৯ বছরের শিশুটি শনিবার পাশের বাড়ির পাঁচ বছরের এক শিশুকে জোড় করে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় নির্যাতনের শিকার শিশুটির চিৎকারে ওই শিশুটি পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার সাক্ষী সাত বছর বয়সী দুই শিশু। ঘটনার পাঁচদিন পর বৃহস্পতিবার নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে সাঘাটা থানায় ধর্ষণ মামলা করেন।

অভিযুক্ত শিশুর বড় ভাই বলেন, বিষয়টি সাজানো। সামাজিক ও অর্থনৈতিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করতে এ মামলা করা হয়েছে।

অভিযুক্ত শিশুর বাবা বলেন, পারিবারিকভাবে আমাদের হেনস্তা করতে মামলাটি করা হয়েছে। আমার ছেলে একটি শিশু মেয়েকে জোর করে ধর্ষণ করার উপযুক্ত বয়সে এখনও পৌঁছায়নি। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু বলেন, বিষয়টি সাজানো। ৯ বছরের একটি শিশুর শরীর ধর্ষণ করার জন্য কতটা উপযোগী এটা সবাই জানেন। এ ছাড়া ভিকটিমকে স্থানীয়ভাবে ডাক্তারি পরীক্ষা না করিয়ে রংপুরে নিয়ে যাওয়ার বিষয়টিও প্রশ্নবিদ্ধ।

সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন বলেন, এ ঘটনায় সাঘাটা থানায় একটি মামলা করা হলে বিকেলে অভিযুক্ত শিশুটিকে আটক করে আদালতে পাঠানো হয়।

কুষ্টিয়ায় নকল প্রসাধনী তৈরীর কারখানায় র‌্যাবের অভিযান

0
র‌্যাবের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াঘাট এলাকায় দুটি প্রসাধনী তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসন ও র‌্যাব-১২।

এ সময় রাণী ক্যামিকলেস ওয়ার্কস ও শিউলী ক্যামিকেলস ওয়ার্কস নামে দুটি প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরীর কাঁচামাল জব্দ ও নষ্ট করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে ৩ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান জানান, এই প্রতিষ্ঠান দুটি কোন ধরনের অনুমতি না নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন নামী দামি ব্যান্ডের প্রসাধনী তৈরী ও বাজারজাত করে আসছে। এছাড়াও বিভিন্ন স্বনামধন্য ব্যান্ডের প্রসাধনীর সাথে কেমিক্যাল মিশিয়ে তাদের নিজস্ব নামে বাজারজাত করে আসছিলো। অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠান দুটির মালিক দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার আইন অনুসারে রাণী ক্যামিকলেস ওয়ার্কসের মালিক সোহেল রানাকে ২ লক্ষ টাকা ও শিউলী ক্যামিকেলস ওয়ার্কসের মালিক বজলুর রহমানকে ১ লক্ষ টাকা অর্থদ- আদায় করা হয়।

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...