শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬.
Home Blog Page 637

হোয়াটস অ্যাপে নতুন ফিচার

0
প্রতিকী ছবি

দ্রোহ আইটি ডেস্ক

ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্লাটফরম হোয়াটসঅ্যাপে কল বাটনসহ নতুন তিন ফিচার যোগ করেছে। হোয়াটসঅ্যাপ তাদের ২.২০.২০০.৩ অ্যান্ড্রয়েড বেটা আপডেটে নতুন এ ফিচার যোগ করেছে।

এ তিনটি ফিচার হল নতুন ক্যাটালগ শর্টকাট, নতুন কল বাটন ও হোয়াটসঅ্যাপ ডুডল। এ ফিচারগুলো ব্যবহার করার জন্য আপনাকে লেটেস্ট বেটা ভার্সন (২.২০.২০০.৩) ডাউনলোড করতে হবে। হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিয়ে লিখেছেন-

আরও দেখুন-যাত্রা পালা- সাধক রাম প্রসাদ

কল বাটন
জনপ্রিয় এই প্লাটফরমটি বিজনেজ চ্যাটের জন্য নিয়ে আসছে কল বাটন। এখানে ভয়েস কল ও ভিডিও কল বাটনকে একত্রিত করে দেয়া হবে (যদি ক্যাটালগ সেট করা হয়)। অর্থাৎ আপনি একটি বাটনে ক্লিক করলেই ভয়েস বা ভিডিও কলের বিকল্প বেছে নিতে পারবেন।

নতুন ক্যাটালগ শর্টকাট
হোয়াটসঅ্যাপ তাদের বিজনেজ চ্যাটে কুইক শর্টকাট ফিচার যুক্ত করবে। ক্যাটালগ সেট করা হলে এখানে নতুন কল বাটনও দেখা যাবে। এ ছাড়া এ ক্যাটালগে অন্যান্য তথ্যও থাকবে।

হোয়াটসঅ্যাপ ডুডল
হোয়াটসঅ্যাপ ডুডলের মাধ্যমে আপনি চ্যাটে একটি সিগনেচার ডুডল যুক্ত করতে পারবেন। যদিও এ ধরনের ফিচার কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপ ওয়েবেও দেখা গিয়েছিল।

লেখালেখি নিয়ে নিজের ইউটিউবে সক্রিয় কুসুম শিকদার

0
কুসুম শিকদার

দ্রোহ বিনোদন ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ে নেই প্রায় দুই বছর ধরে। এ দীর্ঘ অবসর সময়ে সাংসারিক দায়িত্ব পালনের পাশাপাশি লেখালেখি নিয়ে ব্যস্ত থাকছেন তিনি। কবিতা এবং ছোট গল্পই তার পছন্দের বিষয়।

২০১৫ সালের গ্রন্থমেলায় তার লেখা প্রথম কবিতার বই ‘নীল ক্যাফের কবি’-এর প্রথম কবিতা ‘জলকন্যা’ নিয়ে আবৃত্তির একটি ভিডিও তৈরি করেছেন সম্প্রতি। বর্তমানে এর আবহ সঙ্গীত তৈরির কাজ চলছে। এরপর এটি দর্শকদের জন্য প্রকাশ করবেন ইউটিউবে।

আরও দেখুন-যাত্রা পালা- সাধক রাম প্রসাদ

২০১৬ সালে এ অভিনেত্রী তার নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছিলেন; কিন্তু চ্যানেলটির কোনো কার্যক্রম ছিল না এতদিন। এ চ্যানেলটিকে সক্রিয় করার জন্য নানা পরিকল্পনা করেছেন কুসুম শিকদার। প্রথম ধাপে তিনি কবিতা আবৃত্তির কনটেন্ট দিয়েই চ্যানেলটি উদ্বোধন করতে চাইছেন। এ প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, ‘কবিতা বরাবরই আমার প্রিয় বিষয়। তাই মাঝে মধ্যে এটি নিয়ে কাজ করছি।

এরই মধ্যে কবিতার বইও প্রকাশ করছি। আমার ইউটিউব চ্যানেলটি খোলার পর থেকেই নিষ্ক্রিয় হয়ে আছে। চ্যানেলটিকে সচল করার ইচ্ছাও ছিল অনেকদিন ধরেই। কবিতা নিয়ে যেহেতু কাজ করছি, তাই এটি দিয়েই চ্যানেলটির কার্যক্রম চালু করার পরিকল্পনা হাতে নিয়েছি।

চলতি মাসেই চ্যানেলটির কার্যক্রম শুরু করব। দর্শক প্রতিক্রিয়া দেখেই পরবর্তী কনটেন্ট নির্বাচন করব।’ অন্যদিকে অভিনয়ে নিয়মিত না থাকলেও প্রচুর কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। সম্প্রতি একটি ছবিতে অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন। এতে অভিনয় করবেন কী করবেন না, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় আছেন। এছাড়া লকডাউনের মধ্যে দুটি ছোট গল্প লিখেছেন। ‘শরতের জবা’ ও ‘ছায়াকাল’ নামের এ দুটি গল্পের সঙ্গে আরেকটি গল্প জুড়ে দিয়ে একটি বই প্রকাশের প্রস্তুতিও নিচ্ছেন কুসুম।

যাত্রা পালা- সাধক রাম প্রসাদ

0

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নোনাজলের কাব্য’

0
নোনা জলের কাব্য সিনেমার পোষ্টার

দ্রোহ বিনোদন ডেস্ক

৬৪তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবের পর এবার ২৫তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে বাংলাদেশি ছবি ‘নোনাজলের কাব্য’। এটি পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত।

২১ থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য এ উৎসবে ছবিটি বুসান সিনেমা সেন্টারে প্রদর্শিত হবে। উৎসবটি প্রতি বছর দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত হয়। এর আগে ৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিতব্য ৬৪তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালেও ছবিটি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এটি আমার প্রথম ছবি। এই বৈরী পরিবেশে দুটো বিশ্বমানের চলচ্চিত্র উৎসবে স্থান করে নেয়ায় আমি খুবই আনন্দিত। আশা করছি ২০২১ সালের শুরুর দিকেই বাংলাদেশের দর্শক ছবিটি দেখতে পাবেন।’

নতুন মেয়াদের চুক্তিতে সিনেপ্লেক্স

0
সংগৃহিত ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

বসুন্ধরা শপিং মলের সঙ্গে স্টার সিনেপ্লেক্সের যে চুক্তি ছিল তার মেয়াদ ছিল ২০২০ সাল পর্যন্ত। গত সপ্তাহে এটি নতুন করে আবার নবায়ন করা হয়েছে।

আগস্ট মাসের শেষ সপ্তাহে মার্কেট মালিকের পক্ষ থেকে ফ্লোর ছাড়ার নোটিশ পায় স্টার সিনেপ্লেক্স। অক্টোবর ২০২০ সাল পর্যন্ত তখন চুক্তি ছিল তাদের। এমন খবরে চলচ্চিত্র শিল্পে নেমে আসে হতাশা। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানায় সাধারণ দর্শক থেকে মিডিয়া সংশ্লিষ্ট বেশিরভাগ মানুষ।

অন্যদিকে, স্টার কর্তৃপক্ষ জানায় নিজেদের হতাশা ও অপারগতার কথা। এরমধ্যে গুঞ্জন ওঠে, স্টার সিনেপ্লেক্সকে সরিয়ে একই স্থানে বসুন্ধরা কর্তৃপক্ষ নিজেরাই গড়ে তুলবেন আরেকটি মাল্টিপ্লেক্স। তবে এসব জল্পনা-কল্পনার অবসান ঘটল চুক্তি নবায়নের মাধ্যমে।

প্রতিষ্ঠানটির মিডিয়া-বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘২০০৪ সালে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হয় এই শপিংমলকে কেন্দ্র করেই। প্রথম থেকে এখন পর্যন্ত আমরা সে সমর্থন পেয়েছি, তা ভোলার নয়। দর্শকরাও স্বাচ্ছন্দ্যে এখানে এসেছেন। সিনেপ্লেক্সের শুভানুধ্যায়ীদের জানাতে চাই, আমরা বসুন্ধরাতেই থাকছি; আমাদের চুক্তি নবায়ন হয়েছে।’

কুষ্টিয়ায় জমি জালিয়াতদের কোনো ছাড় নয়: হানিফ

0
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জমি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত কোন অপরাধীকে ছাড় না দেবার হুঁশিয়ারি দিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ ঘটনায় স্থানীয় ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নেতার নাম আসার ঘটনায় তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মঙ্গলবার তিনি বলেন, এক সপ্তাহ আগে জমি জালিয়াতির বিষয়টি গণমাধ্যমে আসার পর খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের প্রমাণ মিললে, প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে একটি কমিটি গঠন করারও নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, কে কোন পর্যায়ের নেতা বা সাধারণ মানুষ, সেটা বিবেচ্য বিষয় নয়। যারা অন্যায় করবে এবং তদন্তে দোষী সাবস্ত্য হবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। শাস্তিও ভোগ করতে হবে। কেউ ছাড় পাবে না।’

সম্প্রতি জমি জালিয়াতির ঘটনায় এক আসামির ১৬৪ ধারার জবানবন্দিতে জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহসভাপতি হাজী রবিউল ইসলামের নাম যোগ হওয়ার খবরে তোলপাড় সৃষ্টি হয়।

জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, সাংসদ হানিফ নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন যেন এই জমি জালিয়াতি বিষয়ে জেলার সব রকম অভিযোগ গ্রহণ করা হয়। জেলা প্রশাসককে প্রধান করে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত ও সরকারি কৌঁশুলি অনুপ কুমার নন্দীকে নিয়ে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে ৩৫ জন আহত

0
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহতরা হাসপাতালে

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকু-ুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৫ জন আহত হয়েছে।

বুধবার সকালে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আশরাফুল ইসলাম ও রুজদার আলীর মধ্যে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে আশরাফুল ইসলাম স্থানীয় গজারিয়া বিলে জোরপুর্বক মাছ ধরতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের বেধে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে ২৪ জনকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১১ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে মারপিট

0
প্রতিকী ছবি

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারপিট করার ঘটনায় মঙ্গলবার থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী বুদ্দু মন্ডল।

উপজেলার খুবজীপুর ইউনিয়নের কালাকান্দর গ্রামে ওই ঘটনাটি ঘটেছে অভিযোগে জানা যায়, বুদ্দুর বাড়ি সংলগ্ন জায়গায় মুদিখানা দোকান রয়েছে। তিনি সবসময় দোকানে বসতে পারেন না। মাঝে মধ্যে তার শিশু কন্যা দোকানে বসে। এ সুযোগে প্রতিবেশী নায়েব শিকদারের ছেলে আশিক তার মেয়েকে উত্যক্ত করতে থাকে।

মেয়েটি এ বিষয় তার বাবাকে জানায়। এ ঘটনায় বুদ্দু ওই যুবককে নিষেধ করলে অভিযুক্ত আশিক খারাপ আচরণ করে। এরপর তার অভিভাবকদের কাছে বিচার দাবি করায় অভিযুক্ত আশিক (২০) ও তার ভাই বিল্টু (২৬) সোমবার রাত সাড়ে ৮টার দিকে বুদ্দুর দোকানে এসে তাকে বেধড়ক মারপিট করে।

এ ঘটনায় গুরুদাসপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের আটক করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পাবনায় এনজিওর কিস্তির চাপে নারীর আত্মহত্যা

0
পাবনার সিদীপ এনজিওর অফিস

পাবনা প্রতিনিধি

পাবনার ফরিদপুরে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্রাক্টিসেস (সিদীপ) নামের একটি এনজিও’র কর্মীরা সরকারি নির্দেশ অমান্য করে কিস্তি আদায়ের জন্য চাপ প্রয়োগ করায় এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আত্মঘাতী ওই নারীর নাম সাবিনা খাতুন (৩৫)।

মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়নের হাংড়াগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সাবিনা খাতুন ফরিদপুর উপজেলার বিএলবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের মেয়ে এবং হাংড়াগাড়ি গ্রামের দিনমজুর হাফিজুল ইসলামের স্ত্রী।

পরিবারের অভিযোগ, কিস্তির জন্য এনজিও কর্মীরা চাপ দেওয়ায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

স্বজনরা জানায়, হাফিজুল ইসলাম তার স্ত্রী সাবিনা খাতুনের নামে গত বছরের আগস্ট মাসে সিদীপ ভাঙ্গুড়া ব্রাঞ্চ থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। করোনা পরিস্থিতির কারণে হাফিজুলের আয় রোজগার কমে যায়। এ অবস্থায় গত পাঁচ মাসের কিস্তি বকেয়া পড়ে যায় তাদের।

মঙ্গলবার সকালে সিদীপ এনজিওর মাঠকর্মী আরিকুল ইসলাম এবং রায়হান কবির কিস্তির জন্য হাফিজুলের বাড়িতে আসেন। এ সময় হাফিজুলকে বাড়িতে না পেয়ে কিস্তির টাকা পরিশোধের জন্য সাবিনাকে চাপ প্রদান করেন তারা। এটা নিয়ে এনজিও কর্মীদের সঙ্গে তার তর্ক হয়। এক পর্যায়ে সাবিনা ঘরে গিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন। এ সময় এনজিও কর্মীরা দ্রুত সেখান থেকে চম্পট দেন।

এর পরে স্বজনরা সাবিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।

সাবিনার দেবরের স্ত্রী শেলী খাতুন বলেন, ‘স্যাররা ভাবীর (সাবিনা) কাছে কিস্তির টাকা চাইলে সে বলে যে, দিতে দেরি হবে। এটা নিয়ে স্যাররা তাকে নানাভাবে বকাঝকা করেন। তখন তাদের বাড়ির উঠানে রেখে ভাবী ঘরে গিয়ে গলায় দড়ি দেন।’

তবে এ বিষয়ে সিদীপ এনজিও’র মাঠকর্মী আরিকুল ইসলামের মুঠোফোনে ফোন দেওয়া হলে সংবাদকর্মী পরিচয় শুনে তিনি ফোন কেটে দেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে সিদীপের ব্যবস্থাপক মাহমুদুল ইসলাম বলেন, ‘ওই গৃহবধূ নিজ থেকেই কিস্তির টাকা পরিশোধের জন্য আমাদের ডেকেছিলেন। তাই তার বাড়িতে যাওয়া হয়। এটা নিয়ে তার সাথে আমাদের কোনো বাগবিতণ্ডা হয়নি। কিন্তু হঠাৎ করেই তিনি সবার অলক্ষ্যে ঘরে গিয়ে গলায় দড়ি আত্মহত্যা করেন।’

ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এসআই নাজমুল কাদের বলেন, ‘লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহ শুরু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বুধবার থেকে দেশের তিনটি জেলা পরিষদ, ৯টি উপজেলা এবং ৬১টি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আবেদন ফরম বিতরণ শুরু করছে আওয়ামী লীগ।

মনোনয়ন প্রত্যাশীদের কোনো প্রকার জনসমাগম না করে স্বাস্থ্যবিধি মেনে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার থেকে রবিবার পর্যন্ত এই পাঁচ দিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

তিনটি জেলা পরিষদের মধ্যে রয়েছে-ফরিদপুর, মৌলভীবাজার ও মাদারীপুর। সম্প্রতি এই তিনটি জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে এগুলো শূন্য হয়। এছাড়া ৯টি উপজেলার মধ্যে রয়েছে-নওগাঁর মান্দা, যশোর সদর, বাগেরহাটের শরণখোলা, খুলনার পাইকগাছা, মাদারীপুরের শিবচর, সুনামগঞ্জের জামালগঞ্জ, কুমিল্লার দাউদকান্দি, চাঁদপুরের মতলব দক্ষিণ ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া।

৬১টি ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছে-রংপুর বিভাগের দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়ন, তারাগঞ্জের আলমপুর, রংপুর সদরের সদ্যপুষ্করিণী, হরিদেবপুর, চন্দনপাট, লালমনিরহাটের কালীগঞ্জের দলগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী ও পাটিকাপাড়া ইউনিয়ন। রাজশাহী বিভাগের বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদরের চরঅনুপনগর, নাচোলের ফতেপুর, নওগাঁর বদলগাছির মথুরাপুর, সিরাজগঞ্জের শাহাজাদপুরের পোরজানা, ভাঙ্গুড়া এবং পাবনার ভাঙ্গুড়ার মন্ডতোষ ইউনিয়ন। খুলনা বিভাগে বাগেরহাট জেলার মোল্লাহাটের কোদালিয়া, চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি, আলমডাঙ্গার ডাউকি এবং সাতক্ষীরার কলারোয়ার কেরালকাতা। বরিশাল বিভাগে বরগুনার তালতলীর কড়ইবাড়িয়া, পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর, ভোলার লালমোহনের ফরাশগঞ্জ, বাকেরগঞ্জের কলসকাঠী ও উজিরপুরের সাতলা ইউনিয়ন পরিষদ। ঢাকা বিভাগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর, কিশোরগঞ্জের ইটনার বড়িবাড়ী, টাঙ্গাইলের ঘারিন্দা, গাজীপুরের কালীগঞ্জের নাগরী, নরসিংদীর রায়পুরার আদিয়াবাদ ও গাজনা, ফরিদপুরের মধুখালীর কোরকদি, শরীয়তপুরের ভেদরগঞ্জের মহিষার ও গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিষদ।

ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ সদরের বোররচর, নান্দাইলের শেরপুর, ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী, ফুলপুরের ছনধরা, ফুলবাড়িয়ার বালিয়ান ও নেত্রকোনার পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ। সিলেট বিভাগে সিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা, ওসমানীনগরের সাদিপুর, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মির্জাপুর, হবিগঞ্জের মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ। চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুন্টা, কুমিল্লার বরুড়ার আদ্রা, কচুয়ার সাচার ও গৌহট উত্তর, চাঁদপুর মতলব উত্তরের জাহিরাবাদ ও সুলতানাবাদ, শাহরাস্থির মেহের, লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ, রামগঞ্জের ইছাপুর, রায়পুরের কেরোয়া, সনদ্বীপের হারামিয়া ও নানুপুর, ফটিকছড়ির সুয়াবিল, চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠানালা ও আমিরাবাদ, লোহাগাড়ার লোহাগাড়া ও আধুনগর ইউনিয়ন পরিষদ।

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...