বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬.
Home Blog Page 642

অন্ধকারে ঢিল ছুড়বেন নাঃ কাদের

0
OBIDUL-KADER-DRO-23-6
ওবায়দুল কাদের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপিকে অন্ধকারে ঢিল না ছোড়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চিরাচরিত মিথ্যাচার বিএনপির নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি।

‘সরকার করোনা রোগীদের পরিসংখ্যানে ৮২ হাজার রোগীর নাম বাদ দিয়েছে’ বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বিএনপিকে বাদ পড়া ৮২ হাজার রোগীর তালিকা দিতে বলেন।

তিনি রবিবার সকালে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প এবং অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন। সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার কূটনৈতিক দক্ষতা দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বৈরিতার বিপরীতে গড়ে তুলেছেন আস্থার সম্পর্ক। তিনি বলেন, ভারত-বাংলাদেশ পারস্পরিক উন্নয়ন এগিয়ে নিতে দুদেশ একে অপরের সহায়ক, তারই ধারাবাহিকতায় ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় যৌথভাবে বাস্তবায়ন হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প।

এ সময় অনলাইন প্ল্যাটফরমে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৫তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুভেচ্ছা জানান।

এ সময় তিনি বলেন, ‘৭৫-পরবর্তী দুঃসময় ও সংকটে শেখ রেহানা পর্দার অন্তরালে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি বলেন, শেখ রেহানা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার বাস্তবে সহযোদ্ধা হিসেবে পর্দার অন্তরালে কাজ করেছেন। শেখ রেহানা কখনও পাদপ্রদীপের আলোয় আসেননি।

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সারদেশে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হয়েছে। রবিবার শুরু হওয়া এই ভর্তি কার্যক্রম চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের তথ্যমতে, এবার তিন ধাপে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ১৪ লাখ শিক্ষার্থীর কাছ থেকে কলেজে ভর্তির আবেদনপত্র জমা নেওয়া হয়েছে।

এর আগে ৮ সেপ্টেম্বর করোনা পরিস্থিতিতে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণের লক্ষ্যে পূর্ব নির্ধারিত ভর্তির সময়সীমা বৃদ্ধি করে ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর থেকে বৃদ্ধি করে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হলো।

ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে নম্বরপত্র, প্রশংসা পত্রসহ কোনো প্রকার প্রামাণ্যপত্র গ্রহণ না করতেও কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করতে বলা হয়েছে। তবে কোটাপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই উপযুক্ত প্রমাণ্য সনদ দাখিল করতে হবে।

এছাড়া আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি নীতিমালা না মেনে শিক্ষার্থী ভর্তি করালে সেই কলেজের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ কলেজের এমপিওভুক্তি বাতিল করা হবে।

নীতিমালা অনুযায়ী, মফস্বলের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সর্বসাকুল্যে এক হাজার টাকা, জেলা সদরে দুই হাজার টাকা এবং ঢাকা মহানগর ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় তিন হাজার টাকার বেশি নেয়া যাবে না। মেট্রোপলিটন এলাকার এমপিওভুক্ত কলেজে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা নেওয়া যাবে । মেট্রোপলিটন এলাকার আংশিক এমপিওভুক্ত বা নন এমপিও বাংলা মাধ্যমের প্রতিষ্ঠানে সর্বোচ্চ সাড়ে ৭ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা নেওয়া যাবে।

ফোন করেছে কে ? বলে দেবে গুগল

0

দ্রোহ আইটি ডেস্ক

এ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার আনল গুগল। যা টক্কর দেবে জনপ্রিয় ট্রুকলার অ্যাপটিকে।

কারণ, সম্প্রতি সার্চ ইঞ্জিন গুগল ‘ভেরিফায়েড কলস’ নামক যে ফিচার নিয়ে এসেছে তা আপনাকে জানিয়ে দেবে ফোনের ওপারে কে রয়েছেন। ঠিক কী কাজ করবে এই ফিচার?

জানা গিয়েছে, ‘ভেরিফায়েড কলস’ মাধ্যমে ব্যবহারকারীরা ফোন রিসিভ করার আগেই জেনে যাবেন যে, কে কল করছেন, কী কারণেই বা ফোন করা হচ্ছে। ফলে গোটা বিশ্বে ভুয়া ফোনের সাহায্যে যে সমস্ত অপরাধমূলক কাজ ঘটে থাকে, তা আটকানো সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। তবে বিশেষ এই সুবিধা পেতে গুগল ফোন অ্যাপটি গুগল পিক্সেল ও অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে।

শীঘ্রই ওই অ্যাপটিতে নতুন একটি আপডেট আসবে, যেখানে ‘ভেরিফায়েড কলস’ ফিচার অন্তর্ভুক্ত থাকবে। শুধু ভারত নয়, স্পেন, ব্রাজিল, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই ফিচারের সুবিধা ভোগ করতে পারবেন।

শিক্ষার্থীদের জন্য ফেসবুকের নতুন ফিচার

0
প্রতিকী ছবি

দ্রোহ আইটি ডেস্ক

জনপ্রিয় সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক শিক্ষার্থীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে। সম্প্রতি ‘ফেসবুক ক্যাম্পাস’ নামে এ নতুন ফিচারটি চালুর ঘোষণা দেয় সামাজিক মাধ্যমটি।

ফেসবুকের দেয়া নতুন এ ঘোষণা অনুযায়ী, ফেসবুক ক্যাম্পাস ব্যবহার করে কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপনে মূল ফেসবুকের বাইরে সম্পূর্ণ আলাদা একটি প্রোফাইল তৈরি করতে পারবে। যেখানে তাদের কলেজ ই-মেইল এ্যাড্রেস শিক্ষাবর্ষ ব্যবহার করতে হবে।

যদিও মূল ফেসবুক অ্যাকাউন্ট থেকেই প্রবেশ করা যাবে ফেসবুক ক্যাম্পাসে, যা অনেকটা ফেসবুক ওয়াচের মতোই। ক্যাম্পাস ও শিক্ষার্থীদের বিষয়ে যে কোনো ধরনের তথ্য আদান-প্রদানের লক্ষ্যেই মূলত ‘ফেসবুক ক্যাম্পাস’ ফিচারটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

আরও পড়ুন-Droho-Online-English-Class- ‘Heavy Fluency Spoken’

ফেসবুক ক্যাম্পাসে আরও থাকছে কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক আলাদা নিউজফিড থাকবে। যা বিভাগ ও অনুষদ ভেদে ভিন্ন ভিন্ন হবে। শুধু তাই নয়, এখানে শিক্ষার্থীরা ক্যাম্পাস বিষয়ক ইভেন্ট খুলতে পারবেন যেখানে শুধু তার বিভাগ বা অনুষদের ছাত্রছাত্রীরাই প্রবেশ করতে পারবেন। তাছাড়া থাকছে ‘ক্যাম্পাস চ্যাট’ নামে রিয়েল টাইম চ্যাটের সুবিধাও।

উল্লেখ্য, ২০০৪ সালে এমন একটি ফিচার নিয়েই ‘দ্য ফেসবুক’ নামে যাত্রা শুরু করে তৎকালীন ক্যাম্পাস নির্ভর ওয়েবসাইট ‘ফেসবুক’। পরবর্তী সময়ে যা উন্মুক্ত করা হয় বিশ্বের সব নাগরিকের জন্য। যার ফলে উন্মোচিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের এক নতুন দিগন্ত।

পুত্র সন্তানের মা হলেন শুভশ্রী

0
সংগৃহিত ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

পুত্র সন্তানের মা হলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী। চক্রবর্তী পরিবারে নেমে এলো খুশির জোয়ার। সন্তানকে স্বাগত জানালেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী দম্পতি।

শনিবার দেড়টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাজ-শুভশ্রীর প্রথম সন্তানের জন্ম হয়। নবজাতকের ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেই। মা এবং সন্তান দুজনেই আপাতত সুস্থ রয়েছেন বলে জানান তিনি।

কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান রাজের বাবা। থমথমে পরিবারে অবশেষে খুশির মেজাজ। রাজ-শুভশ্রীর সন্তানের খবরে খুশির হাওয়া টলিপাড়াতেও।

আরও দেখুনDroho-Online-English-Class- ‘Heavy Fluency Spoken’

প্রসঙ্গত, ২০১৮ সালের ৬ই মার্চ বাগদানের মধ্য দিয়ে রাজ-শুভশ্রীর প্রেমের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটে। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

কুষ্টিয়ায় দুটি ভেজাল কারখানায় অভিযান

0
Kushtia-Dro-13-p-9
উদ্ধারকৃত ভেজাল পণ্য

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় ভেজাল পন্য তৈরির কারখানায় র‌্যাবের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিককে ২ লক্ষ টাকা অর্থদন্ড করেছেন।

রবিবার সকাল সাড়ে ১০ টার সময় কুষ্টিয়া র‌্যাব ১২ সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোস্তফিজুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি দল এ বিশেষ অভিযান চালায় ।

গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া বারাদী ভাগার রোড এলাকায় ভুয়া রেজিষ্ট্রেশন ব্যবহার করে মিসফলা কঞ্জুমার নামে ভেজাল পণ্য তৈরীর কারখানায় দীর্ঘদিন যাবৎ ভেজাল পন্য উৎপাদন ও দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করে আসছিলো। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা ও জুগিয়া কদমতলা মোড়ে অবস্থিত বেঙ্গল ট্যোবাকো নামের অপর কারখানায় অবৈধভাবে বেঙ্গল কসমেটিকস এর নামে ভেজাল ডিটারজেন্ট পাউডার করছিলো।

দুটি ভেজাল কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদলত মিসফলা কঞ্জুমার কে দুইলক্ষ টাকা এবং বেঙ্গল কসমেটিক্সকে ১ লক্ষ টাকা অর্থদ- করা হয়। সেই সাথে উৎপাদিত ভেজাল পণ্য আগুনে পুড়িয়ে ধংস করা হয়।

আরও পড়ুন-Droho-Online-English-Class- ‘Heavy Fluency Spoken’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়া সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান, বাংলাদেশ কেন্দ্রীয় দোকান মালিক সমিতির সহ-সভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেম,র‌্যাব ১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোস্তাফিজুর রহমানসহ র‌্যাবের সদস্যরা।

Droho-Online-English-Class- ‘Heavy Fluency Spoken’

0

কুমারখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

0

কুমারখালী প্রতিনিধি 

কুষ্টিয়ার কুমারখালীতে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ নিহত হয়েছেন তিন জন।

শনিবার বিকালে এবং রবিবার ভোরে কুমারখালী উপজেলার বাটিকামারা শিপলু ফিলিং স্টেশনের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে দুই মোটরসাইকেল আরোহী কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় কুমারখালী উপজেলার বাটিকামারা শিপলু ফিলিং স্টেশনের সামনে মোটর সাইকেলের সাথে ভ্যানের সংঘর্ষে আহত দুইজনেরই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মাদারীপুর জেলার শিবচরের ফয়জুল খাঁর ছেলে ইনছান (৩০) ও তার সঙ্গী রমজান (৩৫)।

অপরদিকে, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে একই স্থানে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় ফিরোজ (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ফিরোজ সহ আরও অনেকেই কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তারা শিপলু ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা দ্রুত গতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে কুষ্টিয়ার দিকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী ফিরোজের মৃত্যু হয়। নিহত ফিরোজ কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা মধ্যেপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, শনিবার বিকালে শিপলু ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলের সাথে পাখি ভ্যানের সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী এবং রবিবার ভোরে একই স্থানে মাইক্রোবাসের ধাক্কায় আরেকজন পথচারীর মৃত্যু হয়েছে।

ঝিনাইদহে জলে ডুবে শিশুর মৃত্যু

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুরে জলে ডুবে আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই গ্রামের তারিক হোসেনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার মিজানুর রহমান বলেন, বেলা ১২টার দিকেও শিশু তুয়াম মায়ের কাছে ছিল। হঠাৎ করে সবার অজান্তে বাড়ির পাশে পুকুর পাড়ে একটি তাল গাছের নিচে তাল কুড়াতে যায়। সে সময় শিশুটি পুকুরে পড়ে যায়।

শনিবার বেলা ১টার দিকে জেলেরা ওই পুকুরে মাছ ধরতে এসে শিশুটির মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মনিরামপুরে মাদকাসক্ত নাতির হাতে দাদী খুন

0

যশোর প্রতিনিধি

যশোর মনিরামপুরে মাদকাসক্ত এক নাতির হাতে খুন হয়েছেন দাদী।

শুক্রবার মনিরামপুর উপজেলার নোয়ালী গ্রামে মাদকাসক্ত নাতি সজিব হোসেনের হাতে দাদী সকিনা বেগম(৭৫) খুন হন। তিনি একই গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।

এ খুনের ঘটনায় নিহতের ছেলে সহিদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মনিরামপুর থানা পুলিশ সজিবকে আটক করে যশোর আদালতে পাঠিয়েছেন।

মামলার বাদী সহিদুল ইসলাম দ্রোহ’কে জানান, চলতি মাসের ৩ তারিখে আমার মা সকিনা বেগম ঝিকরগাছা উপজেলার দিকদানা গ্রামে মেয়ের বাড়ী বেড়াতে যাওয়ার জন্য আমারই চাচাতো ভাই এর ছেলে সজিবকে সাথে নিয়ে রওনা হন। পথের মধ্যে নোয়ালী মাঠের মধ্যে ফাঁকা জায়গায় পৌঁছালে সজিব পিছন দিক থেকে বৃদ্ধ দাদির মাথায় ও শরীরে আঘাত করে দাদীর গলার স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।

তবে সে সময় স্থানীয়রা ঘটনাস্থলে চলে আসায়, সে চেন ও কানের দুল ফেলে রেখে পালিয়ে যায়। বৃদ্ধা সকিনাকে এলাকা বাসি উদ্ধার করে যশোরের একটি বে-সরকারী হাসপাতালে ভর্তি করেন।

বৃহস্পতিবার চিকিৎসা রত অবস্থায় তার মৃত্যু হয়। মনিরামপুর থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার উদ্ধার করে যশোর ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়িছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, সজিব হোসেন কিশোর হলেও সে মাদকাসক্ত। পুলিশ সজিবকে আটক করে যশোর আদালতে প্রেরণ করলে জবানবন্দী গ্রহণ শেষে ম্যাজিস্ট্রেট তাকে যশোর শিশু কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...

সাঁতারু নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন

কুমারখালী প্রতিনিধি ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সফলতা সহ জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি-স্বরূপ কুমারখালী নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। ইতোমধ্যে যুব...

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...