বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬.
Home Blog Page 645

শৈলকুপায় ইউপি চেয়ারম্যানের উপর হামলা, এসআই প্রত্যাহার

0
Dro-0-10-2020-pic-3
সংগৃহিত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় এক ইউপি চেয়ারম্যানকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগের প্রমান মেলায় পুলিশের এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

দুই বার নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের উপর গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। বুধবার রাতে এ হামলার ঘটনার সিসি টিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। মারধরে অভিযুক্ত শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের প্রতিপক্ষ জুলফিকার কাইসার টিপুর সঙ্গে বিরোধ চলে আসছে। গত সোমবার রাতে মামুনের সমর্থক পুরাতন বাখরবা গ্রামের মিনান নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করেন। তারা ওই রাতেই একই গ্রামের মওলার বাড়িতে হামলা করে বেশ কয়েকজনকে আহত করেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এরপর চেয়ারম্যান মামুন রাত আনুমানিক ১২টার দিকে আহতদের হাসপাতালে দেখতে যান। সেসময় শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলমের নির্দেশে তার সঙ্গে থাকা কর্মী ও স্থানীয়দের পুলিশ ধরে গাড়িতে তোলে। চেয়ারম্যান মামুন এগিয়ে যাওয়া মাত্রই এসআই সাখাওয়াত তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এ সময় এসআই রফিক ও এএসআই রেজওয়ানুলসহ অন্যান্য পুলিশ সদস্যরা লাথি-ঘুষি মেরে অকথ্য ভাষায় গালিগালাজ করে ধাক্কাতে ধাক্কাতে চেয়ারম্যান মামুনকে তাদের গাড়িতে তোলেন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ও দুজন সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশ গাড়ি থেকে তাকে নামিয়ে দেয়। বাকিদেরকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন অভিযোগ করে বলেন, আমার ওপর হামলাটা ঝড়ের মতো হয়েছে। নেতাকর্মীদর পুলিশ নিয়ে যাচ্ছিল, তখন সেখানে যেতেই পুলিশ আমাকে মারধর করলো। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। পুলিশের ভয়ে বর্তমানে আমি এলাকা ছাড়া।

তিনি আরও বলেন, এ ঘটনার পরপরই শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম আমাকে ফোন করে হুমকি-ধমকি দিয়ে বলেন-‘আপনার কপাল ভালো আমি সেসময় সামনে ছিলাম না। যদি থাকতাম তাহলে সবার আগে আপনার হাতেই হাতকড়া পড়তো।’ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ ঘটনার বিচার দাবি করছি।

এ বিষয়ে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকাপা সার্কেল) আরিফুল ইসলাম বলেন, এ ঘটনার পরপরই এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে অভিযুক্ত এসআই সাখাওয়াতকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি পাবলিক প্লেসে এমন ঘটনার জন্য বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত চলমান আছে।

আবার বাড়লো সোনার দাম

0
Dro-0-10-2020-pic-2
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দুই দফা দরপতনের পর দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা।

বৃহস্পতিবার থেকে নতুন দর কার্যকরী হবে বলে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) পক্ষ থেকে জানানো হয়েছে।

সোনার ব্যবসায়ীদের সংগঠন বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দর অনুযায়ী বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ৭৪ হাজার ৮ টাকা, যা আগে ছিল ৭২ হাজার ২৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দামি নির্ধারণ হয়েছে ৭০ হাজার ৮৫৮ টাকা. যা আগে ছিল ৬৯ হাজার ১০৯ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ১১১ টাকা, যা আগে ছিল ৬০ হাজার ৩৬১ টাকা। এছাড়া সনাতনী সোনার প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫১ হাজার ৭৮৮ টাকা, যা আগে ছিল ৫০ হাজার ৩৯টাকা। আর ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।

বাজুস জানিয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে মার্কিন ডলারের প্রার্ধান্য খর্ব হয়েছে। এছাড়া জ্বালানি তেলের দর পতনসহ নানা অর্থনৈতিক সমীকরণের মধ্যে গত ১৩ আগস্ট ও ২১ আগস্ট দুই দফায় সোনার দাম কামানো হয়। কিন্তু বর্তমানে স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতিতে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে এ দাম বাড়ানো হয়েছে।

ছায়াপথে বিশাল জ্যোতির্বলয়

0
Dro-0-10-2020-pic-1
ছায়াপথে বিশাল জ্যোতির্বলয়

দ্রোহ অনলাইন ডেস্ক

এবারই প্রথম কোনো ছায়াপথ ঘিরে এত বিশাল জ্যোতির্বলয়ের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। এরই মধ্যে অ্যান্ড্রোমিডা ছায়াপথ ঘিরে থাকা এ বলয়ের বিস্তারিত মানচিত্রও তৈরি করা হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, জ্যোতির্বলয়টি আকারে অ্যান্ড্রোমিডা ছায়াপথের ১৫ থেকে ২০ গুণ বড়। এর দুটি স্তর- একটি ভেতরের এবং অন্যটি বাইরের।

যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকোলাস লেনার জানান, পাঁচ বছর আগে এর হদিস মিলেছিল। তবে সে সময় কেবল অ্যান্ড্রোমিডার জ্যোতির্বলয়ের ভেতরের অংশটির দেখা মেলে, যা এর কেন্দ্রস্থল থেকে মহাকাশে ৫ লাখ আলোকবর্ষ দূরত্ব পর্যন্ত ছড়িয়ে রয়েছে। গবেষণায় এবার এই জ্যোতির্বলয়ের বাইরের অংশটিরও দেখা মিলেছে, যা আরও ২০ লাখ আলোকবর্ষ দূরত্ব পর্যন্ত বিস্তৃৃত। ছায়াপথের জ্যোতির্বলয় আলো বিকিরণ করে না। তাই এগুলো চট করে দেখা সম্ভব হয় না।

এ নিয়ে প্রকাশিত গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানান, প্রতিটি ছায়াপথেরই এমন জ্যোতির্বলয় থাকে। এগুলো দুই স্তরবিশিষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি। যে গ্যাসীয় পদার্থ দিয়ে ছায়াপথটি তৈরি হয়, এর মেঘই আসলে জ্যোতির্বলয়ের বাইরের অংশ। আমাদের ছায়াপথটির নাম আকাশ-গঙ্গা। আর আমাদের সবচেয়ে কাছে আছে অ্যান্ড্রোমিডা। আকারে এটি অনেক বড়। সূত্রঃ নাসা ও আনন্দবাজার পত্রিকা।

জীবনের এ্যালবাম

0
dro 0-09-2020-pic-12
নৌকা বাইচ প্রতিযোগীতার মৌসূম আসছে। তারই প্রস্তুতি নিচ্ছে গড়াই পাড়ের বাইচের নৌকার মাল্লারা।

গ্রাম বাংলার মানুষের যাপিত জীবনের ছবি গুলো কুষ্টিয়ার খোকসার কালীবাড়ি, জাগলবা, ভবানীপুর, বামনপাড়া, মুকশিদপুর গ্রামের বিভিন্ন স্থান থেকে তুলেছেন দ্রোহের ক্যামেরা পার্সন।

dro 0-09-2020-pic-6
বাড়ি ফেরার আগে মাছ ভাগ করতে বসেছে শিশুরা।
dro 0-09-2020-pic-1
শতর্ক পাহাড়ায় মা। শাবকেরা খাদ্যের সন্ধানে।
dro 0-09-2020-pic-2
মহামারী করোনায় স্কুল বন্ধ কিন্তু পড়াতো আর থেমে থাকতে পারে না। তাই পড়া ছাড়েনি তারা। এক শিক্ষকের বাড়ি থেকে পড়ে ফিরছে শিশুরা।

 

dro 0-09-2020-pic-3
কিশোরের অকৃত্রিম হাসি।
dro 0-09-2020-pic-15
বিলের জল মারিয়ে ফসল নিয়ে বাড়ি ফিরছে কৃষক।

নবজাতকের লাশ নিয়ে ফেরার পথে ৬ জনের প্রাণ গেল

0
Daulotdia-Dro-p-7
উজিরপুরে আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা দুমরে যাওয়া বাস।

দ্রোহ অনলাইন ডেস্ক

নবজাতকের লাশ নিয়ে ফেরার পথে বাস-কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স কেটে তাদের লাশ বের করা হয়।

গতকাল বুধবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি এলাকার নিহতরা হলেন- আরিফ হোসেন (৪০), তার মা কোহিনুর বেগম (৬০), আরিফের স্ত্রী শিউলি বেগম (৩৫), সদ্যপ্রসূত শিশু তামান্না (৩ দিন), আরিফের সহোদর কাইয়ুম (৩৮) এবং অ্যাম্বুলেন্সের চালক আলমগীর হোসেন (৩৮)। অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা অজ্ঞাত ব্যক্তিটি চালকের সহকারী হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে লাশ এবং তার আত্মীয়স্বজন নিয়ে অ্যাম্বুলেন্সটি ঝালকাঠি যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গাজী রাইস মিলের একটি কাভার্ডভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় কাভার্ডভ্যানের পেছনে থাকা এমএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানের উপর আছড়ে পড়লে এটি ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় থানা পুলিশের ওসি জিয়াউল আহসান জানান, দুর্ঘটনাস্থল থেকে ৭টি মৃতদেহ উদ্ধার করেছে। এরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। এদের মধ্যে সদ্যপ্রসূত এক শিশুর লাশও রয়েছে। অ্যাম্বুলেন্সে পাওয়া একটি কাগজ অনুযায়ী মৃতদের মধ্যে একজন ঢাকার উত্তরার সিনিসিন হাসপাতালে ভর্তি ছিল। গত ৬ সেপ্টেম্বর তিনি একটি সন্তানের জন্ম দেন।

অ্যাম্বুলেন্সে যে নবজাতক শিশুর লাশ পাওয়া গেছে তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে হাসপাতালে থাকা অবস্থায় শিশুটি মারা যায়। শিশু নবজাতকের লাশ নিয়ে ফেরার সময় অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনাকবলিত হয়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এবং পুলিশের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স কেটে লাশগুলো বের করা হয়। লাশগুলোর মধ্যে একজন নবজাতক শিশু, ২ জন নারী এবং ৪ জন পুরুষ। এদের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে।

মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনকে ৫ লাখ টাকা দেবার নির্দেশ

0
উচ্চ আদালত

দ্রোহ অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে সংগঠিত অগ্নিকান্ডে দগ্ধ ৩৭ জনের পরিবারকে জরুরি প্রয়োজন বিবেচনায় পাঁচ লাখ টাকা করে দিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

আদালতের আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে এ টাকা দিতে বলা হয়েছে। নারায়ণগঞ্জের ডিসিকে ভুক্তোভোগীদের মাঝে এ টাকা বিতরণ করতে বলেছে আদালত।

বিস্ফোরণের ঘটনায় নিহত ও দগ্ধদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ বুধবার রুলসহ এ আদেশ দেয়।

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ দগ্ধ ৩৭ জনের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। বিদ্যুৎ ও জ্বালানি সচিব, স্বরাষ্ট্র সচিব, গণপূর্ত সচিব, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ও নারায়ণগঞ্জের বায়তুস সালাত জামে মসজিদের পরিচালনা কমিটিসহ ১৩ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে শুক্রবার এশার নামাজের সময় ওই বিস্ফোরণের ঘটনার পর মোট ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ২৮ জন ইতোমধ্যে মারা গেছেন।

অগ্নিদগ্ধদের মধ্যে কেবল একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরতে পেরেছেন। বাকি যে আটজন হাসপাতালে ভর্তি আছেন, তাদের অবস্থাও সঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের বদ্ধ পরিবেশে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে বলে ফায়ার সার্ভিসের ধারণা।

দগ্ধদের জন্য ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মার-ই-য়াম খন্দকার সোমবার জনস্বার্থে এ রিট আবেদন করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর-উস সাদিক।

তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের বলেন, যেদিন রিট আবেদনটি করা হয় সেদিন অবধি ২১ জন মারা গিয়েছিলেন। বুধবার অবধি ২৮ জন মারা গেছেন। সর্বশেষ মৃতের সংখ্যা এবং আরও কয়েকজন বিবাদী যুক্ত করে সম্পূরক আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে অন্তবর্তী আদেশ দিয়েছেন।

সে আদেশে আদালত তিতাস গ্যাস কোম্পানিকে ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবারকে আপাতত ৫ লাখ টাকা করে দিতে নির্দেশ দিয়েছেন। এছাড়া এই ৩৭ পরিবারের ক্ষতিপূরণ প্রশ্নে রুল জারি করেছেন। তবে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

সেমি-ফাইনালে ওসাকা

0
ওসাকা

দ্রোহ স্পোর্টস ডেস্ক
র‌্যাঙ্কিংয়ের ৯৩ নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের শেলবি রজার্সকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন চতুর্থ বাছাই জাপানের নাওমি ওসাকা।

চতুর্থ রাউন্ডে পেত্রা কেভিতোভাকে হারানো ২৭ বছর বয়সী শেলবি এবার তেমন লড়াই করতে পারেননি। নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে মঙ্গলবার তাকে ৬-৩, ৬-৪ গেমে হারান ২০১৮ আসরের চ্যাম্পিয়ন ওসাকা।

শেষ চারে ২২ বছর বয়সী ওসাকা লড়বেন ২৮তম বাছাই যুক্তরাষ্ট্রের জেনিফার ব্রেডির বিপক্ষে।
কাজাখস্তানের ইউলিয়া পুতিনস্তেভাকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠলেন ২৫ বছর বয়সী ব্রেডি।

ছেলেদের এককে ঘুরে দাঁড়িয়ে শেষ চারে উঠেছেন পঞ্চম বাছাই আলেক্সান্ডার জেভেরেভ। ২৭তম বাছাই ক্রোয়েশিয়ার বর্না চরিচের বিপক্ষে প্রথম সেটে সহজেই হেরে যান জেভেরেভ। কঠিন লড়াইয়ে পরের দুই সেট জিতে চতুর্থ সেটেও চরিচকে পরাস্ত করেন ২৩ বছর বয়সী এই জার্মান। ১-৬, ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-১), ৬-৩ গেমে জিতে এগিয়ে যান প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের আরেকটু কাছে।

সেমি-ফাইনালে জেভেরেভ খেলবেন ২০তম বাছাই স্পেনের পাবলো কাররেনো বুস্তার বিপক্ষে। চার ঘণ্টারও বেশি সময়ের লড়াইয়ে ১২তম বাছাই কানাডার ডেনিস শাপাভালোভকে ৩-৬, ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৪), ০-৬, ৬-৩ গেমে হারান বুস্তা।

খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার চোর-পুলিশ খেলছে: ভিপি নুর

0
ছাত্র সংসদের সহ-সভাপতি নুরুল হক নুর

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি নুরুল হক নুর।

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত ‘বিতর্কিত ৫৪ ধারায় আটক প্রবাসীদের মুক্তির দাবিতে’ এক মানববন্ধনে এই দাবি করেন তিনি।

ভিপি নুর বলেন, বিএনপির মত একটি বড় দলের নেত্রীর জামিন নিয়ে সরকার চোর-পুলিশ খেলছে। ছয় মাসের জামিন দিয়ে বিএনপিকে একটা রশি ঝুলিয়ে দিয়েছে। তারা যদি রাজপথে আন্দোলন সংগ্রাম করে তাহলে খালেদা জিয়াকে ভেতরে নেবে। বিএনপির মতো একটি বড় দল, তাদের নেত্রীর প্রতি সফটকর্নার থাকবেই। ফলে তারা রাজপথে সোচ্চার হতে পারছে না।

গণমাধ্যমের উপর সরকার প্রভাব বিস্তার করছে এমন অভিযোগ করে নুর বলেন, আজকের গণমাধ্যম জেলখানায় বন্দি। কোনো সংবাদ তারা সরবরাহ করবে, কাকে টকশোতে ডাকবে, কার প্রোগ্রাম লাইভ যাবে, কাদের প্রোগ্রাম প্রচার করা যাবে ও যাবে না এ বিষয়ে গোয়েন্দা সংস্থা থেকে, সরকার থেকে তাদের নির্দেশনা দেয়া হয়। যে নির্দেশনা দেয়া হত এরশাদের আমলে। আজকেও অলিখিতভাবে এই অবৈধ সরকারের সহচররা তাই করছে। গণমাধ্যমের টুটি চেপে ধরেছে।

তিনি আরও বলেন, এমন একটা সময় আছে যেখানে আমরা ঘরেও নিরাপদ না। যেখানে স্থানীয় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারকে ঘরে ঢুকে হাতুড়িপেটা করা হয়, সেখানে আপনি আমি তো কিছুই না। সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজরকে পুলিশ গুলি করে মারে। তাতেই বোঝা যায় এ দেশে আজকে কেউ নিরাপদ নয়।

জামালপুরে কৃষক হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড

0
প্রতিকী ছবি

জামালপুর প্রতিনিধি

জামালপুরে কৃষক মমিন হত্যা মামলার একজনের মৃত্যুদণ্ড এবং একই পরিবারের আরও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার জেলা ও দায়রা জজ বিচারক জুলফিকার আলী খান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত আনসার আলী প্রমাণিকের বাড়ি সদর উপজেলার কুমারগাতী গ্রামে। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- কলম প্রমাণিক (৪৫), আনসার আলী প্রমাণিকের স্ত্রী শাবজান (৩৩), কলম প্রমাণিকের স্ত্রী সাইবানু (৪০), কলম প্রমাণিকের দুই ছেলে শাহীন (২৩) ও সাইদুল (১৯)।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তারা পলাতক রয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান।

আনসারকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডে সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার বরাতে তিনি বলেন, ২০০৭ সালের ১৬ জুন সদর উপজেলার কুমারগাতী গ্রামে পারিবারিক বিরোধে আব্দুর রইচের ছেলে কৃষক মমিনকে (২২) পিটিয়ে ও কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে মমিন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন মারা যায়।

এ ঘটনায় মমিনের বাবা বাদী হয়ে ছোট ভাই আনসার আলী প্রমাণিকসহ ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।

একাদশে ভর্তির সময় বাড়ল

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতিতে একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর
পর্যন্ত ভর্তির সময়সীমা নির্ধারণ করা ছিল। এখন সেটা বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি অধ্যাপক জিয়াউল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণের লক্ষ্যে পূর্ব নির্ধারিত ভর্তির সময়সীমা বৃদ্ধি করে ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর থেকে বৃদ্ধি করে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হলো। ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে নম্বরপত্র, প্রশংসাপত্রসহ কোনো প্রকার প্রামাণ্যপত্র গ্রহণ না করতেও কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতির উন্নতি হলে প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করতে বলা হয়েছে। তবে কোটাপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই উপযুক্ত সনদ দাখিল করতে হবে।

সোমবার অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি নীতিমালা না মেনে শিক্ষার্থী ভর্তি করালে সেই কলেজের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ কলেজের এমপিওভুক্তি বাতিল করা হবে।

নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ ১ হাজার টাকা, জেলা সদরে ২ হাজার টাকা এবং ঢাকা মহানগর ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। মেট্রোপলিটন এলাকার এমপিওভুক্ত কলেজে নেওয়া যাবে সর্বোচ্চ ৫ হাজার টাকা। মেট্রোপলিটন এলাকার আংশিক এমপিওভুক্ত বা নন-এমপিও বাংলা মাধ্যমের প্রতিষ্ঠানে সর্বোচ্চ সাড়ে ৭ হাজার টাকা ও ইংরেজি ভার্শনে সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা নেওয়া যাবে।

সর্বশেষ সংবাদ

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...

সাঁতারু নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন

কুমারখালী প্রতিনিধি ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সফলতা সহ জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি-স্বরূপ কুমারখালী নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। ইতোমধ্যে যুব...

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...