মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 646

মস্তিষ্কে চিপ স্থাপন করবে রোবট

0
সংগৃহিত ছবি

দ্রোহ আইটি ডেস্ক

মস্তিষ্ক ও কম্পিউটারের মধ্যে সংযোগ ঘটাতে বিশেষ একটি চিপ নিয়ে গবেষণা চালাচ্ছে নিউরালিংক। এবার মস্তিষ্কে সেই চিপ স্থাপনের জন্য বিশাল এক রোবট তৈরি করেছে ইলন মাস্কের নিউরালিংক।

জানা গেছে মস্তিষ্কের ক্ষতি এড়াতে শিরা-উপশিরা এড়িয়ে মাথার খুলিতে অস্ত্রোপচার করবে রোবটটি। অস্ত্রোপচারের প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে কয়েক ঘণ্টা। শরীরের খুব সামান্য অংশই কাটা পড়বে।

রোবটটির ডিজাইন করেছেন নিউরালিংকের প্রকৌশলীরা। এরপর ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনাররা এটি তৈরি করে দেন। রোবটটিকে দেখতে যাতে ভয়ংকর না হয় সেদিকে বিশেষ খেয়াল রেখেছেন তারা।

সুইচ দিয়ে মস্তিষ্কে চিপ ইনসার্টেশনের জন্য রোবটটির আকার বড় করা হয়েছে। ৮ ফুট লম্বা রোবটটিতে আছে ক্যামেরা ও সেন্সর। এগুলোর মাধ্যমে ব্রেনের ভেতরটা দেখা যাবে। সব সময় জীবাণুমুক্ত রাখতে রোবটটিতে সাদা রং ব্যবহার করা হয়েছে। রোবটটির নিচের দিকে আছে মাদারবোর্ডের মতো একটি মেশিন। এর মাধ্যমে ভেন্টিলেশনেরও কাজ হবে। এ চিপের ব্যবহার শুরু হলে পারকিনসন, ডিমেনশিয়া ও স্ট্রোকে মস্তিষ্কের কিছু স্থানের নিয়ন্ত্রণ হারানো ব্যক্তিরা উপকৃত হবেন।

প্রবাসীর বউ অপর্ণা

0
অভিনেত্রী অপর্ণা ঘোষ

দ্রোহ বিনোদন ডেস্ক

একজন প্রবাসীর বউয়ের চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। প্রবাসীর বউ নামের এটি একটি টেলিছবি।রচনা করেছেন মানস পাল। পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু।

টেলিছবিটির গল্পে দেখা যাবে, রাবুর স্বামী নুরু ধারদেনা করে বিদেশে যাওয়ার চেষ্টা করে প্রতারিত হয়। পাওনাদারদের চাপের কারণে সে পালিয়ে বেড়ায়। কিন্তু নুরুকে না পেয়ে তার স্ত্রী রাবুর কাছে ধরনা দেয় তারা। অনেকেরই ধারণা রাবুর স্বামী ঠিকই বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে তার স্ত্রীকে।

এ নিয়ে দেবর, শাশুড়িসহ অনেকেই সন্দেহ করে। এ দুঃসময়ে রাবুর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে এসে সংসার পরিচালনা করে। অন্যদিকে পাওনাদার ও এলাকার বখাটেদের কুপ্রস্তাবে জীবনটা দিশেহারা হয় রাবুর।এসব বিষয়কে সঙ্গী করে অজানা গন্তব্যে এগিয়ে যেতে থাকে তার জীবন গাড়ি।

এ টেলিছবিতে রাবু চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। তিনি বলেন, ‘আমাদের সমাজে একজন নারীর জীবন সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে এ টেলিছবিতে। এ চরিত্রটিতে অভিনয় উপভোগ করেছি। আশা করছি দর্শকেরও এটি ভালো লাগবে।

আরও দেখুন-Droho-Online-English-Class || Part-4

মাদকচক্রে যুক্ত ২৫ বলিউড তারকার নাম ফাঁস

0
বলিউড অভিনেত্রী রিয়া

দ্রোহ বিনোদন ডেস্ক

অবশেষে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন আলোচিত-সমালোচিত অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো সুশান্তের এই প্রেমিকাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

তবে এর আগে মাদক মামলায় গ্রেফতার হন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী। ইতিমধ্যে রিয়া ও সৌভিককে জিজ্ঞাসাবাদ করছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জিজ্ঞাসাবাদে রিয়া ও সৌভিক বলিউডের বহু অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাদকচক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন। এনসিবির কাছে প্রায় ২৫ জন বলিউড তারকার নামও প্রকাশ করেছেন রিয়া।

বলিউডের এসব তারকার বেশকিছু পার্টিতে মাদকের যোগান রাখা হয়। রিয়া বাড়িতে গাঁজার যোগান রাখতেন। সেই গাঁজা দীপেশ সাওয়ান্তকে দিয়ে আনাতেন যা সুশান্তকে সরবরাহ করা হতো।

রিয়ার ওই স্বীকারোক্তির ভিত্তিতে একটি তালিকা তৈরি করেছে এনসিবি। ওই তালিকায় পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের নাম রয়েছে। সরকার বিরোধী দলেরও নেতা রয়েছেন তালিকায়। আগামী কয়েকদিনের মধ্যে এসব ব্যক্তিত্বকে ডেকে এনে জেরা করা হতে পারে। এছাড়া বলিউডের যেসব পার্টিতে মাদকের চালান হতো সেখানে রিয়ার কি ভূমিকা ছিল, তাও খতিয়ে দেখছে এনসিবি।

আরও দেখুন-Droho-Online-English-Class || Part-4

রিয়ার এমন স্বীকারোক্তির বিষয়ে তার আইনজীবী সতীশ মানসিন্দে বলেন, সুশান্তের জীবনে রিয়া আসার অনেক আগে থেকেই তিনি মাদক নিতেন। রিয়া এমনকি এও জানতেন যে ২০১৬-২০১৭ সালে কেদারনাথ এর শুটিং চলাকালীন তিনি নিয়মিত গাঁজা খেতেন। রিয়া তার জীবনে আসার পর তিনি মাদকাসক্ত হয়েছিলেন এমন নয়। চিকিৎসকের বারণ সত্ত্বেও সুশান্ত মাদক নিতেন।

সকল অপরাধীদের সর্তক করলেন প্রধানমন্ত্রী

0
PM-DRO-9-9-p-6
সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য-সংগৃহিত ছবি

ইউএনওর উপর হামলাকারীদের পিছনের ছায়ামানবকে খুঁজে বের করবার নির্দেশ

দ্রোহ অনলাইন ডেস্ক

ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদার উপর হামলার ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে অপরাধীদের সর্তক করে বলেন আপনাদের কেউ রক্ষা করতে আসবে না।

প্রধামন্ত্রী বলেন, সরকার কোনো অপরাধকের অপরাধীকেই প্রশ্রয় দেয়নি এবং বর্তমানেও দিচ্ছে না। ঘোড়াঘাটের ইউএনওর উপর হামলাকারীদের পাশাপাশি এ ঘটনার পিছনের ছায়ামানবকে খুঁজে বের করার চেষ্টা চলছে। জনপ্রতিনিধিদেরকেও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ অপরাধীদের রক্ষা করতে আসবেন না।

বুধবার একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন-অর-রশিদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের উপর এমন হামলা কাম্য নয়। এই ঘটনায় দলীয় পরিচয় মুখ্য নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তেও কোনো ঘাটতি নেই। সংসদ সদস্যরা যেনো সন্ত্রাসীদের আশ্রয় না দেয়, সে বিষয়ে সর্তক থাকতে সকলের প্রতি আহবানও জানান প্রধানমন্ত্রী।

কুমারখালীতে ফ্রেন্ডশিপের মতবিনিময় সভা

0
কুমারখালীতে ফ্রেন্ডশিপের মতবিনিময় সভা

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় গণমাধ্যম কর্মীদের অবদান এবং করনীয় বিষয় নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছে উন্নয়ন সহযোগি সংস্থা ফ্রেন্ডশিপ।

উপজেলার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়।

সভায় বক্তারা জানান, বন্যা ও নদী ভাঙ্গনের মতো প্রকৃতিক দুর্যোগ নিয়মিত মোকাবেলা করে আসছে পদ্মা পাড়ের বাসিন্দারা। করোনা কালে অনেকটা কর্মহীন হয়ে আর্থিক অভাব-অনটনে পড়েছেন। কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ প্রোগ্রামের অর্থায়নে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে করোনাকালে বিশেষ কর্মসূচী নিয়েছে ফ্রেন্ডশিপ এর সঙ্গে যুক্ত হয়েছে কানাডিয় সাহায্য সংস্থা- গ্র্যান্ড চ্যালেঞ্জ কানাডা।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপের সিনিয়র প্রকল্প বিশেষজ্ঞ ডাঃ মোস্তাকিমুর রহমান, কুমারখালী উপজেলা প্রেসক্লাব সভাপতি বাবলু জোয়ার্দার, বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম’র কুষ্টিয়া জেলা সভাপতি নূর আলম দুলাল, কুমারখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বকুল চৌধুরী, কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাব’র সভাপতি কেএমআর শাহীন, সাংবাদিক জাকের আলীসহ শুভ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি, সাংবাদিক, গণমাধ্যম কর্মী এবং ফ্রেন্ডশিপের স্বাস্থ্য সেবায় নিয়োজিত কর্মীবৃন্দ।

Droho-Online-English-Class || Part-4

0

গুমাই নদীতে ট্রলারডুবি, ১০ জনের লাশ উদ্ধার

0
গুমাই নদীতে ট্রলারডুবি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার সীমান্তবর্তী কলমকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বাওশালী রাজনগর গ্রামে গুমাই নদীতে বালুবাহী নৌকার সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জনের প্রাণহানি হয়েছে।

বুধবার বেলা ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল রানা এ খবর নিশ্চিত করেছেন।

জানা যায়, সুনামগঞ্জ জেলার মধ্যনগর থেকে যাত্রীবাহী ট্রলারটি নেত্রকোনার ঠাকুরাকোনায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

জেলা প্রশাসক কাজী আবদুর রহমান বলেন, তিনি এই দুর্ঘটনার কথা শুনেছেন এবং সেখানে উপজেলা নির্বাহী অফিসারকে পাঠিয়েছেন।

নাট্য অভিনেতা কে এস ফিরোজ’ এর মৃত্যু

0
অভিনেতা কে এস ফিরোজের ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

জনপ্রিয় নাট্য অভিনেতা কে এস ফিরোজ’এর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, মঙ্গলবার জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়। প্রাথমিকভাবে চিকিৎসকরা নিউমোনিয়ার কথা বলেছিলেন। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এই অভিনেতার জন্ম বরিশালে। ১৯৬৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি পান। ১৯৭৭ সালে মেজর পদে কর্মরত থাকা অবস্থায় চাকরি থেকে অব্যাহতি নেন। টেলিভিশনে তাকে প্রথম দেখা যায় ‘দীপ তবুও জ্বলে’ নাটকে।

পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন

0
দৌলিতদিয়া ফেরিঘাটে যাহবাহনের দীর্ঘ লাইন

রাজবাড়ি প্রতিনিধি

পাটুরিয়ায় ফেরি ঘাটের যানবাহনের চাপে যাত্রীরা পড়েছে দূর্ভোগে। রবিবার বিকেল থেকে বুধবার অবধি ৪দিন ধরে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ঘাট এলাকায় প্রায় ছয় শতাধিক ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের পদ্মা-যমুনা নদীতে দ্রুত পানি হ্রাসের কারণে প্রায় এক মাস আগে পাটুরিয়ার এক নম্বর ফেরি ঘাটের বেসিনে নাব্যতা সংকট দেখা দেয়। গত ১৩ আগষ্ট আত্রাই নামের একটি ড্রেজার দিয়ে পলি অপসারণ করা হয়। পরে ৩ নম্বর ফেরি ঘাটের বেসিনে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় ২৯ আগস্ট বিষখালী নামের আরেকটি ড্রেজার দিয়ে পলি অপসারণ করা হচ্ছে।

এ নৌ-রুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় বেশ কয়েকদিন ধরে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এ সময় ফেরি পারাপার হতে ঘাটে আসা ট্রাক চালকদেরকে ফেরি পারাপারের জন্য দুর্ভোগ পাহাতে হয়েছে। মোট ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে। যানবাহন পারাপার করা হলেও ফেরিগুলো প্রায় দেড় কিলোমিটার ঘুরে চলাচল করায় আগের চেয়ে অনেক বেশি সময় লাগছে।

তাছাড়াও, ডুবে যাওয়া চরে আটকে যাওয়ার ভয়ে এ নৌ-রুটে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে পারছে না। পাটুরিয়া ঘাট এলাকায় যানজট দেখা দেওয়ায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কোচ পারাপার করায় পণ্যবাহী ট্রাক চালকদের ঘাটেই পড়ে থাকতে হচ্ছে দিনের পর দিন।

কুষ্টিয়াগামী ট্রাকচালক বারেক উদ্দিন জানান, গত মঙ্গলবার রাত ৯টার দিকে পটুরিয়া ঘাটে আসেন। যানজটের কারনে বুধবার সকাল ৯টা পর্যন্ত অধির প্রতিক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি। এ রকম প্রায় ৬ শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, এ নৌ-রুটে চলাচলরত ফেরিগুলো মেরামতের কয়েকদিন যেতে না যেতেই বারবার বিকল হয়ে পড়ছে। এ কারণে প্রায় সময়ই ২-১টি ফেরি মেরামতের জন্য পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে পড়ে থাকতে হয়।

বীরশ্রেষ্ঠে’র মা মালেকা বেগমর দাফন সম্পন্ন

0
Shohidma-Dro-p-23
বীরশ্রেষ্ঠ’র মাতার নামাজের জানাজার ছবি-সংগৃহিত

দ্রোহ অনলাইন ডেস্ক

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মালেকা বেগমের (৯৪) নামাজের জানাজা শেষে মঙ্গলবার বিকালে পারিবারিক কবরস্থানে তার স্বামী মরহুম হাবিবুর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।

মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা সেলিম আহমেদ এ খবর নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বাদ আসর ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে তার নিজ বাসভবনের সামনে বীরশ্রেষ্ঠ ঈদগাহ মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক,পুলিশ সুপার সরকার কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুসহ বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...