মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 650

বিএনপি-জামায়াতের মিথ্যা বলার ভালো আর্ট আছে

0
PM-HASINA-DRO-1-8-p-2
প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি-জামায়াতের মিথ্যা বলার ভালো একটা আর্ট আছে বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার দুপুরে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে সাহারা খাতুন ও ইসরাফিল আলমের ওপর আনিত শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, যেমন ২১ আগস্ট গ্রেনেড হামলার পর খালেদা জিয়া থেকে শুরু করে তাদের দলের লোক বলল- আমি নিজেই নাকি গ্রেনেড নিয়ে নিজেই গ্রেনেড মেরেছি এবং তা ব্যাপকভাবে প্রচার করে ফেলল। ঠিক বিডিআরের ঘটনা যখন ঘটল তখন তারা ওইভাবেই অপপ্রচার শুরু করল। কিন্তু এটা কোনোদিনই কেউ এর যুক্তি খুঁজে পাবে না।

বিডিআরের ঘটনাটি একটা অস্বাভাবিক ঘটনা ছিল উল্লেখ করে সংসদ নেতা বলেন, আগের দিন গেলাম একটা ভালো পরিবেশ, পরের দিন সেখানে এ ধরনের একটা ঘটনা ঘটল। এর পেছনে কারা আছে? যারা তখন ক্ষমতায় আসতে পারে নাই তারাই তখন তাদের পেছনে ছিল এবং তাদের সঙ্গে ওই ১/১১ যারা সৃষ্টি করেছিল। তাদের ধারণা ছিল নির্বাচনটা একটা আনপার্লামেন্ট হবে। কিন্তু যখন দেখল আওয়ামী লীগ মেজরিটি নিয়ে চলে আসল তখন সবকিছু নস্যাৎ করবার অপচেষ্টা যাদের ভেতর ছিল তারাই এই ঘটনা ঘটিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। একদিন না একদিন এর সত্যতা বের হবে।

দ্রোহ-ফোক-ফেস্টিভ্যাল

0

খুলনা বিভাগে ১৫ হাজারের বেশি করোনা রোগী সুস্থ

0
Covid-19-Dro-18-p-3-compressed
সংগৃহিত ছবি

খুলনা প্রতিনিধি

খুলনা বিভাগে প্রাণঘাতী করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজারও বেশি। বর্তমানে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ১৫ হাজার ১০৫। শনি থেকে রবিবার সকাল আটটা অবধি ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২০ জন। মোট শনাক্তের অনুপাতে সুস্থতার হার ৭৬ শতাংশ। এ বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১২৯ জন।

রবিবার সকাল আটটা অবধি চুয়াডাঙ্গায় কোনো রোগী শনাক্ত হয়নি। এখন পর্যন্ত বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৮৮২। ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। মোট মৃত মানুষের সংখ্যা ৩৪০।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা জানান, বিভাগে নতুন সংক্রমিত ১২৯ জনের মধ্যে বাগেরহাটে ৫ জন, যশোরে ২২, ঝিনাইদহে ২৪, খুলনায় ৩৪, কুষ্টিয়ায় ৫, মাগুরায় ৬, মেহেরপুরে ১২, নড়াইল ১৮ ও সাতক্ষীরায় ৩ জন।

সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে চুয়াডাঙ্গায় ১০, যশোরে ৪৩, ঝিনাইদহে ৭০, খুলনায় ৩৪, কুষ্টিয়ায় ৩৬, মাগুরায় ১৩ ও সাতক্ষীরায় ১৪ জন রয়েছেন।

এখন পর্যন্ত বিভাগের মধ্যে খুলনায় ৪ হাজার ৮৩৯ জন সুস্থ হয়েছেন। এ ছাড়া, যশোরে ২ হাজার ৭৫, কুষ্টিয়ায় ২ হাজার ৪০০, ঝিনাইদহে ১ হাজার ১৫৯, নড়াইলে ১ হাজার ৭, চুয়াডাঙ্গায় ৮৭০, সাতক্ষীরায় ৮৩০, বাগেরহাটে ৭৯৪, মাগুরায় ৭০২ ও মেহেরপুরে ৪২৯ জন সুস্থ হয়েছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন যথাক্রমে চুয়াডাঙ্গা, মাগুরা ও সাতক্ষীরার বাসিন্দা। জেলাভিত্তিক এখন পর্যন্ত খুলনায় ৮৬, কুষ্টিয়ায় ৬৪, বাগেরহাটে ২১, চুয়াডাঙ্গায় ৩১, যশোরে ৩৯, নড়াইলে ১৭, সাতক্ষীরায় ২৯, ঝিনাইদহে ২৮ জন, মাগুরায় ১৩ এবং মেহেরপুরে ১২ জন মারা গেছেন। বিভাগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৭১ শতাংশ।

স্বাস্থ্য বিভাগ জানায়, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ৫ হাজার ৯০৪ জন রোগী শনাক্ত হয়েছেন খুলনায়। এ ছাড়া যশোরে ৩ হাজার ৪৭৫, কুষ্টিয়ায় ২ হাজার ৮৮৪, ঝিনাইদহে ১ হাজার ৭২১, চুয়াডাঙ্গায় ১ হাজার ২৯২, নড়াইলে ১ হাজার ২৩০, সাতক্ষীরায় ১ হাজার ৫৪, বাগেরহাটে ৯২৭, মাগুরায় ৮৩৯ ও মেহেরপুরে শনাক্তের সংখ্যা ৫৫৬।

ফেসবুক ওয়াচে নতুন ফিচার

0
প্রতিকী ছবি

দ্রোহ আইটি ডেস্ক

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্ম ফেসবুক ওয়াচ ‘ইওর টপিকস’ নামে নতুন একটি ফিচার নিয়ে এসেছে।

নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান-তা নির্দিষ্ট করে দিতে পারবেন।

এতে অপ্রয়োজনীয় ভিডিও ব্যবহারকারীর সামনে খুব বেশি আসবে না। বিশেষ কোনো ঘোষণা না দিয়েই সম্প্রতি এ ফিচারটি চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এরইমধ্যে ফেসবুক ব্যবহারকারীদের একটি অংশ তাদের ফেসবুক অ্যাপে সুবিধাটি পাচ্ছেন। বাকিরা কিছুদিনের মধ্যেই ‘ইওর টপিকস’ ফিচারটি পাবেন বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ওপর ভিত্তি করে ব্যবহারকারীদের আগ্রহের বিষয়গুলো নির্ণয় করে ফেসবুক ওয়াচ। এরপর সেসব বিষয়ের ভিডিওসংশ্লিষ্ট ব্যবহারকারীর কাছে সরবরাহ করা হয়।

তবে ‘ইওর টপিকস’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের আগ্রহ সুনির্দিষ্টভাবে জানা সম্ভব। এ কারণে তাদের কাছে আগ্রহের বাইরের কোনো বিষয়ের ভিডিও যাবে না।

মাগুরায় গৃহবধূকে ধর্ষণ, স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

0
Magura-Dro-24-p-13-compressed
জেলার প্রতিকী ছবি।

মাগুরা প্রতিনিধি

মাগুরার শালিখায় এক গৃহবধূকে স্বামীর উপস্থিতিতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

৩০ আগস্ট রাতে উপজেলার রায়জাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ বাদী হয়ে শালিখা থানায় স্বামীসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী টুকু মিয়ার উপস্থিতিতে রায়জাদাপুর গ্রামের লাল মোহনের ছেলে আঃ সত্তার, জুনারী গ্রামের মিজু এবং অজ্ঞাত আরও দুজন তাকে ধর্ষণ করে। সবশেষ লম্পটরা তাকে হত্যার চেষ্টা চালায়।

এ সময় গৃহবধূ পালিয়ে শাশুড়ির ঘরে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করে। পরে শাশুড়ির সহযোগিতায় বাড়ির পেছনের মাঠ দিয়ে একই গ্রামের ইকরাম হোসেনের বাড়িতে চলে আসেন। সেখান থেকে বাবার বাড়ির লোকজনের সাহায্যে শালিখা হাসপাতালে ভর্তি হন। পরে থানায় অভিযোগ দেন তিনি।

হাজরাহাটি তদন্ত কেন্দ্রের এসআই বিশ্বজিৎ জানান, মামলার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পরীমনি আবারও সুন্দরবনে

0
অভিনেত্রী পরিমনি

দ্রোহ বিনোদন ডেস্ক

বেড়াতে নয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের শুটিং শেষ করতেই ৪ সেপ্টেম্বর সুন্দরবন পৌঁছান বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

শনিবার শুটিংয়ের জন্য ভাড়া করা লঞ্চে চড়ে বেশ কিছু ছবি তুলে শেয়ার করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। তার সঙ্গে দেখা যায় অভিনেতা তানভীরকে। পরী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এতো গরম কই দেখা যায়।’

খোঁজ নিয়ে জানা যায়, নতুন করে মোট ১২ দিন সুন্দরবনে শুটিং হবে এ ছবির। এ সময় সম্পূর্ণ শুটিং শেষ করতে চান নির্মাতা আবু রায়হান জুয়েল।

পরীমনি বলেন, মনে হচ্ছে অনেক দিন পর খাঁচা থেকে মুক্তি পেলাম। কাজে ফিরতে পেরে দারুণ লাগছে।
তিনি আরও বলেন, অসাধারণ একটা টিম। এর আগেও, এই টিমের সঙ্গে শুটিং করে দারুণ কিছু সময় কাটিয়েছি। ডাঃ মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এতে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন পরীমনি ও সিয়াম আহমেদ।

গাংনীতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

0
স্বজনদের আহাজারী

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে শ্বাসরোধ করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার দুপুর ২ টার দিকে ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামে নিজ ঘর থেকে গৃহবধূ নাসিমার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নাসিমা খাতুন একই গ্রামের হারুন অর রশিদ বাবুর মেয়ে ও শাকিল আহমেদের স্ত্রী।

নিহতের মা বিলকিছ খাতুন জানান, এক বছর পুর্বে চেংগাড়া গ্রামের শাকিলের সাথে তার মেয়ে নাসিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য তার মেয়ের উপর অমানবিক নির্যাতন করে আসছিলো শাকিল।

তার অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে নাসিমাকে তার স্বামীই শ্বাসরোধ করে হত্যা করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত শাকিল পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

মাগুরায় দেয়ালধসে এক শিশুর মৃত্যু

0
প্রতিকী ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরায় দেয়ালধসে এগারো বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে মাগুরা সদরের সাজিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত সবুজ (১১) একই গ্রামের মান্নান শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী আবু জাফর জানান, দুপুরে প্রতিবেশী মামুন সর্দারের টিন শেডের বাড়ি ভাঙ্গার কাজ করছিল কয়েকজন যুবক। এ সময় সবুজ নিজের ইচ্ছায় তাদের কাজে সহযোগিতা করছিল। হঠাৎ দেয়াল ভেঙ্গে পড়লে সবুজ তার নিচে চাপা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

জয়া আহসান সড়কপথে ভারত যাবেন

0
আভিনেত্রী জয়া আহসান

দ্রোহ বিনোদন ডেস্ক

করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে এখনও বিমান চলাচল সীমিত। ভারতের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগও বন্ধ। অথচ শুটিং করার জন্য ভারতে যাওয়া প্রয়োজন দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। তাই বিমান চলাচল শুরু না হলে সড়ক পথেই ভারত যাবেন বলে মনস্থির করেছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমে এমন তথ্যই জানিয়েছেন এ অভিনেত্রী। করোনা ভাইরাসের কারণে ঢাকায় ঘরবন্দি জীবনের মধ্যেই কলকাতার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জয়া। নাম ‘ছেলেধরা’। এটি পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জয়া।

তিনি জানান, ‘চলতি মাসেও যদি ঢাকা টু কলকাতার আকাশপথ চালু না হয়, অক্টোবরের প্রথম দিকে আমি সড়ক পথে ওখানে যাব। কারণ আমাকে যেতেই হবে।’

রাজ-শুভশ্রীর অনস্ক্রিন রোমান্স

0
রাজ-শুভশ্রীর ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

প্রথমবারের মত বিজ্ঞাপনী শুটে একসঙ্গে কাজ করলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় দম্পতি। যৌথ উদ্যোগে যে বিজ্ঞাপনের জন্য কাজ করেছে এসভিএফ প্রযোজনা সংস্থাও। কেমন হল সেই বিজ্ঞাপনী ভিডিও? শনিবার অনুরাগীদের জন্য সেই ঝলকই প্রকাশ করলেন ‘উড বি মম’ শুভশ্রী। আবারও রোম্যান্টিক মুডে দেখা গেল তাঁদের।

বলিউডে অন্তঃসত্ত্বা নায়িকারা শুটিং করলেও টলিউডে সম্ভবত এই প্রথম। এবং এই প্রথম রাজ-শুভশ্রীর অফ স্ক্রিন রোমান্স অন স্ক্রিন হল। ফলে, চক্রবর্তী দম্পতিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।

আরও পড়ুন-খোকসায় দ্রোহে’র ফোক ফেস্টিভ্যাল

স্বামীর সঙ্গে অভিনয় করে কেমন লাগল? শুভশ্রীর ছোট্ট উত্তর, প্রযোজনা সংস্থা এসভিএফের যৌথ উদ্যোগে তৈরি এই বিজ্ঞাপনী ছবি আমার জীবনের গল্পই বলবে। অনুভূতি ভাগ করেছেন রাজ-ও, এই প্রথম শুভশ্রীর বিপরীতে আমি! অফার পেতেই তাই এক কথায় রাজি। অনেক অন্ধকার স্তর পেরিয়ে এই ছোট্ট সফর আবার যেন আলোয় ফেরাল।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...