সোমবার, মার্চ ৩০, ২০২৬.
Home Blog Page 654

পুলিশের লাথিতে মুমূর্ষু গর্ভবতী

0
সন্দীপ থানার ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সন্দ্বীপে এক পুলিশ সদস্যের লাথির আঘাতে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এক গর্ভবতী নারী। আহত গর্ভবতী মহিলার নাম নিপা (৩৫)। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা।

আহত নিপা জানান, মঙ্গলবার দুপুর আড়াইটা দিকে চার জন লোক তাদের বাড়িতে এসে জুয়েলকে খুঁজতে থাকে। তিন জন ঘরে ঢুকলে আমি তাদের পরিচয় জানতে চাই। এসআই কাউছার তাকে পুলিশ পরিচয় দিয়ে জুয়েলের রুমের দিকে আসতেই আমি দরজায় দাঁড়াই। এসআই কাউছার আমাকে হঠাৎ চড় থাপ্পড়সহ মারধর করে মাটিতে ফেলে দিয়ে লাথি মারতে থাকে। আমার হাতে পায়ে লাথির আঘাতে ফুলে গেছে। আমি নিজেকে গর্ভবতী বলে মারতে নিষেধ করি। কাউছার তা শোনেননি। আমাকে বাঁচাতে এগিয়ে এলে আমার মা জোসনা বেগম (৬০) কে পুলিশ মারধর করে।

এদিকে এসআই কাউছারের লাথির আঘাতে অন্তঃসত্ত্বা নিপার পেট থেকে পানি বের হওয়া শুরু হলে তাকে স্থানীয় সন্দ্বীপ মেডিকেল সেন্টার হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করানো হয়। বুধবার তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম আনা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম জানান, নিপার পেটে আঘাতের কারণে তার পেট থেকে পানি বের হওয়া শুরু হয়। আমরা ধারণা করছি, তার পেটে রক্তক্ষরণ হয়েছে। বাচ্চার অবস্থা খারাপের দিকে যাওয়ার কারণে তাকে চট্টগ্রামে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।

জানা যায়, জুয়েল ও তার আমেরিকা প্রবাসী চাচার মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সপ্তাহ খানেক আগে চাচার ঘর নির্মাণের সময় মিস্ত্রিকে মারধরের অভিযোগে চাচী ইসরাত জাহান বাদী হয়ে সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করে। জুয়েলকে সন্দ্বীপ থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপরই সন্দ্বীপ থানা থেকে এসআই কাউছারকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

সন্দ্বীপ থানার ওসি বশির আহম্মদ খান বলেন, এই ঘটনাটি খুবই দুঃখজনক। কাউছার আমাকে না জানিয়ে আসামি ধরতে গেছে। ঘটনাটি শোনার পরপরই আমি উপরস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলি এবং তাকে ক্লোজড করা হয়েছে।

এদিকে ঘটনাটি সাজানো বলে দাবি করে এসআই কাউছার বলেন, আমি ওসি স্যারকে জানিয়েই ধরতে গেছিলাম। আমি কোনো মহিলাকে আহত করিনি। এগুলো করে আমাকে ফাঁসানো হচ্ছে।

করোনার নমুনা সংগ্রহকারী টেকনোলজিস্টদের চাকরী স্থায়ীকরণের দাবী

0
ঝিনাইদহ স্বেচ্ছাসেবকেরা নমুনা সংগ্রহের কাজে ব্যস্ত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জীবনের ঝুঁকি নিয়ে করোনার নমুনা সংগ্রহের কাজ করছেন ৯ জন স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্ট। তবে তারা পান না কোন সরকারী সুযোগ সুবিধা। এমনকি তাদের দেওয়া হয় না কোন সম্মানী বা ভাতা।

স্বাস্থ্য বিভাগ তাদের দিয়ে ঝুঁকিপুর্ণ কাজ করালেও নিয়োগ দেওয়ার কোন ব্যবস্থাই করছেন না। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্বেচ্ছাসেবকরা।

মেডিকেল টেকনোলজিস্ট স্বেচ্ছাসেবক সাব্বির রহমান সাকি জানান, করোনা শুরুর পর থেকে জেলার সদর হাসপাতালে করোনার নমুনা সংগ্রহের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন রাশেদুল ইসলাম, সাব্বির রহমান, লুনা খাতুন ও হাবিবুর রহমান। এদের মধ্যে হাবিবুর রহমান করোনায় আক্রান্ত হয়েছিলেন।

শৈলকুপায় মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে স্বেচ্ছায় কাজ করছেন শশি ও মেহেরাব হোসন। এছাড়া কালীগঞ্জে আব্দুল আওয়াল, হরিণাকুন্ডুতে তৌহিদ ও কোটচাঁদপুরে সোহেল পারভেজ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও তাদের নিয়োগ প্রদানের বিষয়টি ঝুলে আছে।

তাদের অভিযোগ, দেশের অন্যান্য স্থানে মেডিকেল টেকনোলজিস্ট স্বেচ্ছাসেবিদের সরকার থেকে নিয়োগ দেওয়া হলেও, ঝিনাইদহে নিয়োগ না দেওয়ায় হতাশ তারা।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হারুন-অর-রশিদ জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষ কোন উদ্যোগ নিলে এসব স্বেচ্ছাসেবকদের ব্যাপারে সুপারিশ করা হবে বলে।

এ ব্যাপারে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশেদা সুলতানা জানান, প্রথম দিকে জরুরী ভিত্তিত্বে আইইডিসিআর তালিকা চেয়েছিল। তখন তারা ঢাকা থেকেই কিছু মেডিকেল টেকনোলজিস্ট স্থায়ীকরণ করেছে। তিনি বলেন, এখন যারা স্বেচ্ছাসেবী হিসেবে জেলা ও উপজেলা হাসপাতালে কাজ করছেন পরবর্তীতে নিয়োগ হলে তারাই অগ্রাধিকার পাবেন।

সিরিয়ার বিমানঘাঁটিতে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশের একটি বিমানঘাঁটির ওপর ইহুদিবাদী ইসরাইল নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
দেশটির মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের টি-ফোর বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে ইরনা জানিয়েছে, বুধবার রাত ১০টার পর দক্ষিণাঞ্চলীয় আল-তানফ এলাকা থেকে টি-ফোর বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে একটি সামরিক সূত্র জানিয়েছে।

এর দুদিন আগে দখল করে নেয়া গোলান মালভূমি থেকে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ঐতিহাসিক চুক্তির পর থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকা ও সিরিয়ায় হামলা বাড়িয়েছে ইহুদিবাদী দেশটি।

খালেদার মুক্তির মেয়াদ বাড়ছে ৬ মাস

0
khaleda-Dro-25-p-1-compressed
খালেদা জিয়া। (ফাইল ছবি)

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হচ্ছে। আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনমন্ত্রী বলেন, আগের শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে আমরা মতামত দিয়েছি। তিনি বিদেশ যেতে পারবেন না। আমাদের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। বাকি প্রক্রিয়া সেখান থেকে সম্পন্ন হবে।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। তার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করা হলে তিনি কারামুক্ত হন।

ফটোকপির জন্য গৃহবধূ হত্যা

0
pobon-murder-news-droho
ঘাতক স্বামী পবন মন্ডল

স্টাফ রিপোর্টার

জাতীয় পরিচয় পত্রের ফটোকপি হারিয়ে ফেলায় গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্থানীয়রা ঘাতক স্বামীকে আটকে পুলিশে দিয়েছে।

গৃহবধূ নির্যাতন ও হত্যার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। পাংশা উপজেলার কেয়াগ্রাম লক্ষিপুরে। নিহত গৃহবধূর ১১ বছর বয়সের এক প্রতিবন্ধি কন্যা সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে গৃহবধূর স্বামী পবন মন্ডল তার স্ত্রী এক সন্তানের মা ডালিয়া (৩৫) এর কাছে আশা সমিতির কিস্তির ৬শ টাকা ও জাতীয় পরিচয় পত্রের একটি ফটো কপি রেখে মাঠে ঘাস কাটতে যায়। স্ত্রী কিস্তি টাকা জমা দিলেও ফটোকপি দিতে ভুলে যায়। সমিতির ওই কর্মকর্তা গৃহবধূর স্বামীকে বিষয়টি মোবাইল ফোনে জানায়।

এ ঘটনার পর পাষন্ড স্বামী পবন বাড়ি ফিরে গৃহবধূর উপর শারিরীক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে সজ্ঞাহীন গৃহবধূ ডালিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত বলে ঘোষনা করেন। এ সময় স্বামী ও শাশুরী গৃহবধূ বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করতে থাকে। স্বামীর নির্যাতনেই গৃহবধূ মারা যাওয়ার বিষয়টি ফাঁস হয়ে যায়। পরে হাসপাতালের জরুরী বিভাগে উপস্থিত জনতা ঘাতক স্বামী পবন ও শাশুরী গোলেজানকে আটকে পুলিশে হস্তান্তর করেছে।

নিহত গৃহবধূর বাবার পরিবারের কাউকে পাওয়া যায়নি। তবে হাসপাতালে মৃতদেহের কাছে উপস্থিত নিহতের খালা আলেয়া জানান, ভোটার কার্ডের ফটোকপি না পাওয়ায় স্বামী নিজে গৃহবধূকে “বাড়ে” পিটিয়ে মেরে বাড়িতে ফেলে রাখে। পরে গ্রামের ডাক্তার দেখানো হয়। মারা যাওয়ার পর ডালিয়াকে হাসপাতালে আনা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সামিরা রওরিন জানান, গৃহবধূ ডালিয়াকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয়। তবে নিহতের কপালের বাম পাশে আঘাতের চিহ্ন আছে। এই আঘাতের চিহ্নের উৎস্য খুজতেই থলের বিড়াল বেরিয়ে আসেছে। এ ঘটনায় পুলিশকে নিয়মিত চিঠি দেওয়া হয়েছে।

নিহত গৃহবধূর বাবার বাড়ি উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামের পশ্চিম পাড়ায়। সে তালেব মন্ডলের কন্যা।

খোকসা থানার এসআই মোজাম্মেল হক জানান, গৃহবধূ নিহত হওয়ার ঘটনাটি পাংশা উপজেলায় ঘটেছে। মামলা হবে সেখানে। ইতোমধ্যে পাংশা থেকে পুলিশ এসেছে আদের কাছে নিহত গৃহবধূর ও আটক স্বামীকে হস্তান্তর করা হয়েছে।

বন্যার পূর্ভাবাস দেবে গুগল

0

দ্রোহ আইটি ডেস্ক

ভারত এবং বাংলাদেশ পৃথিবীর অন্যতম শীর্ষ দুটি বন্যাকবলিত অঞ্চল। বন্যাকবলিত এ অঞ্চলের মানুষকে রিয়েল টাইম পূর্বাভাস দিতে উদ্যোগ নিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। প্রাথমিকভাবে বাংলাদেশের ৪০ মিলিয়ন মানুষ তাদের মোবাইলে গুগলের এ নোটিফিকেশন পাবেন।

ধীরে ধীরে গোটা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হবে। এই প্রথমবার কোম্পানিটি ভারতের বাইরে কোনো দেশে বন্যার পূর্বাভাস জানাবে।

গুগল জানিয়েছে, তারা বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের সঙ্গেও চুক্তি করেছে। গুগলের মুখপাত্র ইয়োসি মাতিয়াস বিবৃতিতে বলেছেন, ‘আমরা মানুষকে বন্যার গভীরতা সম্পর্কে তথ্য দিচ্ছি। কখন এবং কীভাবে পানি বাড়তে পারে। ফ্ল্যাডপ্লানের মাধ্যমে আমরা ডেপথ ম্যাপ তৈরি করতে পারি। এর মাধ্যমে গ্রামের ব্যবহারকারীরা বন্যার তথ্য পাবেন।’

ফেসবুকের নতুন নীতিমালা

0
প্রতিকী ছবি

দ্রোহ আইটি ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নীতিমালায় বেশকিছু পরিবর্তন নিয়ে এসেছে। নতুন এ নীতিমালা চলতি বছরের অক্টোবর থেকে কার্যকর হবে।

এ নীতিমালার আওতায় আইনি জটিলতা কিংবা পরিচালনায় সমস্যা তৈরি করতে পারে এমন কনটেন্ট সরিয়ে দেবে কিংবা তাতে প্রবেশাধিকার সীমিত করে দেয়া হবে।

ফেসবুক অ্যাপের ব্যবহারকারীরা এ বিষয়ে এখন থেকেই নোটিফিকেশন পাচ্ছেন। সেই নোটিফিকেশনে বলা হয়েছে, ২০২০ সালের ১ অক্টোবর থেকে ফেসবুকের টার্মস অব সার্ভিসের ৩.২ সেকশন আপডেট করা হবে। এর আওতায় ব্যবহারকারীদের কনটেন্ট, সেবা কিংবা তথ্য সরিয়ে নেয়া হতে পারে কিংবা প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হতে পারে যদি ফেসবুক কর্তৃপক্ষ মনে করে যে, এর ফলে আইনি কিংবা পরিচালনাগত ঝামেলা এড়ানোর জন্য তা আবশ্যক। বর্ণবাদী, অশালীন ও উসকানিমূলক কনটেন্টের বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক এ মাস থেকে নতুন লেআউটে ব্যবহারকারীদের সামনে হাজির হচ্ছে।

দুই রণবীরকে নিয়ে এ কী দাবি কঙ্গনার

0
Kangana-Dro-3-p-12
অভিনেত্রী কঙ্গনা

দ্রোহ বিনোদন ডেস্ক

সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর বড় ধাক্কা খেয়েছে বলিউড। অনিয়ম নিয়ে একের পর এক প্রশ্ন তুলছেন নায়ক-নায়িকারা। বলিউডের ঝলমলে দুনিয়ার পেছনে লুকিয়ে থাকা অন্ধকার বেরিয়ে আসছে নায়ক নায়িকাদের জবানিতে। তাদের মধ্যে বেশি ভোকাল মনে হচ্ছে কঙ্গনা রানাউতকে। স্বজনপ্রীতি থেকে কাস্টিং প্রায় সব বিষয়েই প্রতিবাদ করেছেন তিনি।

এবার তিনি সামনে আনলেন বলিউড তারকাদের মাদক-অভ্যাস নিয়ে। সুশান্তের ড্রাগস নেয়ার তথ্য সামনে আসতে তা বিভিন্ন প্রশ্ন উস্কে দিয়েছে মানুষের মনে। ঠিক তখনই কঙ্গনা এক সাক্ষাৎকারে বলেন, বলিউডে এটা নতুন কোনো বিষয় নয়। অনেক তারকাই নাকি ড্রাগস নিয়ে থাকেন।

তিনি জোর দিয়ে বলে বলেন, বি-টাউনের ৯৯ শতাংশ তারকাই নাকি মাদকে অভ্যস্ত। টুইটারে প্রধানমন্ত্রীর অফিসকে ট্যাগ করে তিনি রণবীর সিং, রণবীর কাপুর, ভিকি কৌশলের রক্তের নমুনা নেয়ার অনুরোধ করেন ড্রাগ পরীক্ষার জন্য। তার মতে এসব তারকাদের ড্রাগস নেয়ার কানাঘুষো অনেক আগে থেকেই শোনা গিয়েছে বলিপাড়ার অলিগলিতে।

এর আগেও করণ জোহর তার বাড়িতে অনুষ্ঠিত পার্টির একটি ভিডিও শেয়ার করে বিতর্কের মুখে পড়েন। সেই ভিডিওতে দেখা যায় রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল, বরুণ ধওয়নদের মত তারকাদের। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব-সহ অনেকেই ওই ভিডিয়োতে তারকাদের গতিবিধি দেখে মাদক সেবনের অভিযোগ তোলেন সেই সময়। কঙ্গনার কয়েক শব্দের এই টুইট যেন আবার উস্কে দিল চাপা পড়ে যাওয়া পুরানো সেই জল্পনাকে

দ্যা রক করোনায় আক্রান্ত

0
দ্যা রক

দ্রোহ বিনোদন ডেস্ক

হলিউডের জনপ্রিয় অভিনেতা ‘দ্যা রক’ খ্যাত ডোয়াইন জনসন করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু তিনিই নন, তার স্ত্রী লরেন হাশিয়ান (৩৫) এবং তাদের দুই মেয়ে টিয়ানা এবং জেসমিন সকলেই করোনা পজিটিভ।

করোনায় আক্রান্ত হলেও এখন অবধি সবাই ভালো আছেন। সাধারণ উপসর্গ ব্যতীত তেমন কোন লক্ষন দেখা যায়নি বলে এখনই হাসপাতলে ভর্তি হওয়ার ব্যাপারে ভাবছে না রকের পরিবার, রোগের ধরন অনুযায়ী তারা ট্রিটমেন্ট নিয়ে চিন্তা করবেন।

চলতি বছরেই বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতার স্বীকৃতি পেয়েছেন জনসন। ক’দিন আগেই ঘোষণা এসেছে তুমুল জনপ্রিয় ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ সিরিজের শেষ কিস্তিতে দেখা যাবে তাকে।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...